সর্বশেষ সংবাদ-
৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরাসাতক্ষীরায় এবি পার্টির আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীনসাতক্ষীরায় রিইবের সিএসও’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিতসাতক্ষীরায় চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাংচুর ও মারপিট: গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলনআশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে ইজিবাইকের ওপর: অল্পের জন্য প্রাণে বাঁচলেন পথচারীসাতক্ষীরায় উপজেলা পর্যায়ে তৃণমূল জনগোষ্ঠীর প্রতিনিধি সমাবেশশ্যামনগরে প্রতিবন্ধী ব্যক্তিদের সরকারি সেবা প্রাপ্তির মানোন্নয়নে পাবলিক হেয়ারিংগভীর রাতে গাবুরায় গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ‌দাফন সম্পন্নগাজী নজরুলের ফাঁ*সির দাবিতে উত্তাল শ্যামনগরসাতক্ষীরায় যুবদলের আংশিক কমিটি ঘোষণা, আনন্দ মিছিল

গণমাধ্যমের সহায়তা চাইলো ঐক্যফ্রন্ট

দেশের খবর: ‘অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন’ অনুষ্ঠানে গণমাধ্যমের সহযোগিতা চেয়েছে বিএনপি-গণফোরামসহ কয়েকটি দলের সমন্বয়ে ড. কামাল হোসেনের নেতৃত্বে গঠিত জাতীয় ঐক্যফ্রন্ট।

শুক্রবার বিকেলে রাজধানীর গুলশানের অভিজাত হোটেল লেক শোরে দেশের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যমের সম্পাদকদের সঙ্গে মতবিনিময় সভায় ঐক্যফ্রন্ট এ সহযোগিতা চায়।

সন্ধ্যায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন।

বৈঠকে ঐক্যফ্রন্টের নেতাদের মধ্যে ড. কামাল ছাড়াও উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, আমীর খসরু মাহমুদ চৌধুরী, জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী, জাতীয় ঐক্যপ্রক্রিয়ার সুলতান মোহাম্মদ মনসুর, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না প্রমুখ।

সাংবাদিকদের ড. কামাল বলেন, ‘সম্পাদকেরা বিভিন্ন ব্যাপারে তাদের মতামত তুলে ধরেছেন। আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন। তারা বলেছেন, সরকারের যেমন কর্তব্য আছে, আমরা যারা নির্বাচন করতে যাচ্ছি, সেসব দলেরও কর্তব্য আছে পরিবেশ রক্ষা করার। অবাধ নিরপেক্ষ নির্বাচন যেন হয়।’

‘অতীতের অভিজ্ঞতার আলোকে সতর্ক থাকতে হবে, যেন জনগণ সত্যিকার অর্থে নির্ভয়ে স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারে এবং নির্বাচন যেন অবাধ এবং নিরপেক্ষ হয়। আজকের বৈঠক আমাদের জন্য খুব মূল্যবান বলে মনে করি। সরকারের যেসব বিষয় আমরা চিহ্নিত করেছি, সেসব ব্যাপারে সজাগ থাকতে হবে।’

এসময় মির্জা ফখরুল বলেন, ‘অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্যে সবরকমের সহযোগিতা আমরা চেয়েছি।’

বৈঠকে সম্পাদকদের মধ্যে অংশ নেন- নিউজ টুডের সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী, নিউএইজ সম্পাদক নুরুল কবীর, আমাদের সময় সম্পাদক নাঈমুল ইসলাম খান, সাপ্তাহিক বুধবার সম্পাদক আমির খসরু, সাপ্তাহিক সম্পাদক গোলাম মোর্তজা, ঢাকা ট্রিবিউন সম্পাদক জাফর সোবহান।

এছাড়াও ছিলেন বাংলাদেশ প্রতিদিনের যুগ্ম-সম্পাদক আবু তাহের, এএফপি ঢাকা ব্যুরো চিফ শফিকুল আলম, রয়টার্সের ব্যুরো চিফ সিরাজুল ইসলাম কাদির, ইনকিলাবের সহকারী সম্পাদক মুন্সি আব্দুল মান্নান, বাংলাদেশের খবরের ব্যবস্থাপনা সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রমুখ।

বৈঠকের ফাঁকে আমাদের নতুন সময় সম্পাদক নাঈমুল ইসলাম খান সাংবাদিকদের জানান, এক প্রশ্নের জবাবে ড. কামাল জানিয়েছেন- জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচনে বিজয়ী হলে জোটের সংখ্যাগরিষ্ঠ দল বসেই ‘প্রধানমন্ত্রী’ পদের জন্য নেতা ঠিক করবে।

বিডিনিউজটোয়েন্টিফোর.কমের সম্পাদক তৌফিক ইমরাজ খালিদীর ওই প্রশ্নের জবাবে ড. কামাল এমন উত্তর দিয়েছেন বলে নাইমুল ইসলাম জানালেও পরে বৈঠক থেকে বের হয়ে তৌফিক ইমরোজ খালিদী সাংবাদিকদের বলেন, জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচনে বিজয়ী হলে কে প্রধানমন্ত্রী হবেন, আমি এ প্রশ্ন করলেও জবাব আমি পাইনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ইয়াঙ্গুনে শতাধিক রোহিঙ্গা গ্রেফতার

বিদেশের খবর: মিয়ানমার অভিবাসী কর্তৃপক্ষ ইয়াঙ্গুন শহরের উপকূলে একটি নৌকা থেকে শতাধিক রোহিঙ্গাকে গ্রেফতার করেছে। সরকারি সূত্র জানায়, গ্রেফতার ওই রোহিঙ্গারা রাখাইনের মুসলিম সম্প্রদায়ের ও সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে জড়িত। দেশটির পুলিশ বলছে বিষয়টি নিয়ে তদন্ত করা হবে।
মিয়ানমারের ইয়াঙ্গুন শহর থেকে ৩০ কিলোমিটার দূরের একটি এলাকায় ১০৬ জন আরোহীসহ নৌকাটি আটক করে দেশটির অভিবাসন কর্তৃপক্ষ। খবর আল জাজিরা।
কাইও হতে নামে এক অভিবাসন কর্মকর্তা বলেন, ‘আগের বছরের মতোই খুব সম্ভবত তারা রাখাইন থেকে এসেছে। আমরা ধারণা করছি তারা রাখাইন রাজ্যের বাঙালি রোহিঙ্গা।’
মিয়ানমার সেনাবাহিনীর নৃশংসতার মুখে ২০১৭ সালের ২৫ আগস্টের পর ৭ লাখের বেশি রোহিঙ্গা উখিয়া-টেকনাফের একাধিক শিবিরে আশ্রয় নিয়েছে। তারও আগে একই কারণে আরও চার লাখ রোহিঙ্গা বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে। সব মিলে বর্তমানে ১১ লাখের অধিক রোহিঙ্গার বসবাস উখিয়া-টেকনাফে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কেজি দরে বিক্রি হচ্ছে টাকা!

অনলাইন ডেস্ক: রাস্তার পাশে লাইন দিয়ে বস্তা বস্তা টাকা নিয়ে বসে ব্যবসায়ী, গ্রাহকরা তাদের প্রয়োজন মতো টাকা কিনছেন! ওই অনেকটা আলু, পটল কেনার মতো…!

নিশ্চয়ই ভাবছেন এ কোনও গল্পকথা! বাস্তবে এমনটা আবার সম্ভব হয় নাকি? হয়! এমন বিচিত্র বাজার রয়েছে আফ্রিকার ছোট্ট দেশ সোমালিল্যান্ডে। সেখানে বিক্রি হয় টাকা। জাল বা নকল নয়, এক্কেবারে আসল টাকা!

খোলা রাস্তায় দিন-দুপুরে ক্রেতারা বিনিময় প্রথার মাধ্যমে ব্যাগে ভরে নিয়ে যাচ্ছে রাশি রাশি টাকা, ওখানে যার নাম ‘শিলিং’।

প্রাচীনকালে বিনিময় প্রথার মধ্যে দিয়ে ব্যবসা বাণিজ্য হত ঠিকই, কিন্তু ২১ শতকেও? মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন আগে! আসলে, সোমালিল্যান্ডের আর্থিক কাঠামোই এরজন্য দায়ী। শিলিংয়ের দাম ব্যাপকভাবে কমে যাওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

২০০০ সালে এক ডলার ছিল ১০ হাজার শিলিংয়ের কাছাকাছি। ২০১৭ সালের প্রথম দিকে ৯ হাজার শিলিংয়ের সমান ছিল এক ডলার। তাই ডলার বা ইউরোর নিরিখে সামান্য খরচ করলেই পাওয়া যেত কয়েক কেজি নোট!

শিলিংয়ের এমন মূল্যহীনতার কারণেই সোমালিল্যান্ডের টাকার গুরুত্ব ধীরে ধীরে কমতে শুরু করেছে। টাকার দাম এখানে এতই কম যে, এই টাকার বাজারে অতিরিক্ত নিরাপত্তা নেই! এমনকি ছিনতাইকারী-চোর-ডাকাতও এই শিলিং চুরি করতে আগ্রহ দেখায়নি। কাজেই, রাস্তার পাশে পথের উপর ফেলে রেখে বিক্রি হচ্ছে শিলিং!

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শীতে হাঁপানি রোগীরা সাবধান!

স্বাস্থ্য কণিকা: শীত হচ্ছে হাঁপানি রোগীদের প্রধান শত্রু, তাই শীত আসছে হাঁপানির রোগীরা সাবধান। কেননা, সারা বছর মোটামুটি ভালো থাকলেও এই সময়ে তীব্র হাঁপানির আক্রমণ হওয়ার ঝুঁকি বেশি। এ সমস্যার বহু কারণ থাকতে পারে।

যেমন, সময়ে সময়ে হঠাৎ ঠাণ্ডা হাওয়ার ঝাপটা, দিনে-রাতে বা সকালে-বিকেলে তাপমাত্রার আকস্মিক ওঠানামা, পরিবেশে উড়তে থাকা ধুলাবালু, ঝরা পাতার গুঁড়ো, ফুলের রেণু ইত্যাদি। বাতাসের শুষ্কতা ও ভাইরাসজনিত জ্বর বা ভাইরাল ফ্লুর আবির্ভাব। এই সবগুলোই হাঁপানি রোগীর চিহ্নিত শত্রু।

হাঁপানি মূলত শ্বাসতন্ত্রের একধরনের অতিসংবেদনশীলতা। জন্মগতভাবেই অনেকে ধুলাবালু, ঠাণ্ডা বাতাস, ফুলের রেণু, পশুপাখির লোম ইত্যাদি সহ্য করতে পারে না। এগুলোর সংস্পর্শে এলেই রক্তের কিছু কণিকা কয়েকটি রাসায়নিক পদার্থ তৈরি করতে থাকে, যার প্রভাবে শ্বাসনালি সংকুচিত হয়, প্রচুর তরল নিঃসৃত হয় আর শুরু হয়ে যায় শ্বাসকষ্ট।

হাঁপানি রোগীদের বুক থেকে বাঁশির মতো সূক্ষ আওয়াজ বেড় হয়। দম আটকে আসে। কফ হতে পারে। হাঁপানিতে আক্রান্ত ছোট শিশুদের এ সময় খুবই কষ্ট হয়। তাই আগে থেকেই সাবধান হওয়া ভালো।

যেভাবে যত্নে থাকবেন:
খুব ভোরে বা সন্ধ্যার পর আবহাওয়া হঠাৎ করেই একটু শীতল হয়ে যাবে এখন। এই সময় একটু ভারী কাপড় পরা যেতে পারে। যেমন ফুলহাতা জামা বা ফুলপ্যান্ট। দরকার হলে জামার নিচে একটা পাতলা গেঞ্জি। রাতে পাখা বা এসি ছাড়লেও তার মাত্রা কমিয়ে দিন। পাতলা একটা কাঁথা গায়ে দিয়ে নেওয়া ভালো।

মাথায় এবং নাক-মুখ দিয়ে প্রবেশ করা ঠাণ্ডা ও শুষ্ক বাতাসই ক্ষতি করে বেশি। তাই ঠাণ্ডা হাওয়ায় বেড় হতে হলে একটা স্কার্ফ, টুপি বা নাকে-মুখে কাপড় জড়িয়ে নেওয়াই ভালো। এতে ধুলাবালুও খানিকটা আটকাবে।

ঠাণ্ডা পানি দিয়ে গোসল নয়। ফ্রিজের ঠাণ্ডা পানিও এখন থেকে পরিহার করুন। যারা বাইরে ব্যায়াম করতে বা হাঁটতে যান, তারা সময়টা বদলে ফেলুন বা ঘরের ভেতর ব্যায়াম করা শুরু করুন। কেননা কুয়াশা ও ঠাণ্ডা বাতাস আক্রমণাত্মক হয়ে উঠতে পারে।

অনেকেরই ভাইরাল ফ্লু হচ্ছে। তাদের এড়িয়ে চলুন। বাইরে থেকে ফিরে হাত ভালো করে ধুয়ে নিন। অন্যের ব্যবহার্য তোয়ালে, রুমাল, টুকিটাকি জিনিস ধরবেন না।

আপনার ইনহেলার ও ওষুধপত্রগুলো এবার দেখে নিন, মেয়াদ আছে কি না বা শেষ হয়ে গেছে কি না। শীতের শুরুতেই চিকিৎসকের পরামর্শমতো ইনহেলার নিয়মিত ব্যবহার করা শুরু করে দিতে পারেন। বয়স্ক ও রোগাক্রান্ত ব্যক্তিরা এ সময় নিউমোনিয়া বা ফ্লুর টিকা নিয়ে নিতে পারেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘আয়নাবাজি’র রেকর্ড ভাঙতে কানাডায় ‘দেবী’

বিনোদনের খবর: প্রচার-প্রচারণায় এগিয়ে ছিলো বরেণ্য লেখক হুমায়ূন আহমেদের গল্প অবলম্বনে নির্মিত ছবি ‘দেবী’। ব্যবাসীয়ক দিক থেকেও সফল ছবিটি। জয়া আহসান অভিনীত ও প্রযোজিত ছবিটি এবার মুক্তি পেলো আন্তর্জাতিকভাবে। বাংলাদেশের সিনেমার পথিকৃত আন্তর্জাতিক পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রো এর পরিবেশনায় সিনেপ্লেক্স এন্টারটেইনমেন্ট চেইনে আজ ছবিটি মুক্তি পেলো বিশ্ববাজারে।

কানাডার দুটি শহর টরন্টো ও মিসিসাগাতে প্রথম সপ্তাহে দুটি প্রেক্ষাগৃহে মোট ৫২ শো নিয়ে যাত্রা শুরু করছে ‘দেবী’। পর্যায়ক্রমে কানাডার আরও ৪ টি শহরে উইনিপেগ,এডমন্টন,ক্যালগেরি,সারে (ভ্যানকুভার)-এ সিনেপ্লেক্স এন্টারটেইনমেন্ট লোকেশনেো ৩০ নভেম্বর মুক্তি পাবে ছবিটি। পাশাপাশি একই তারিখে অটোয়া ও সাস্কাটুনের একটি করে সিনেপ্লেক্সও দেখা যেতে পারে ‘দেবী’।

স্বপ্ন স্কেয়ারক্রো এর প্রেসিডেন্ট মোঃ অলিউল্লাহ সজিব নিশ্চিত করেছেন বিষয়টি। সমকাল অনলাইনকে তিনি বলেন, ‘কানাডা্য় বিশ্বের নামকরা সিনেপ্লেক্স এন্টারটেইনমেন্ট চেইনে প্রতি লোকেশনে সপ্তাহজুড়েই চলবে দেবী। চাহিদা থাকলে সপ্তাহও বাড়তে থাকবে।আমরা আশা করি দেবী কানাডায় আয়নাবাজির রেকর্ড ভেঙে ফেলবে। টরন্টো শহরে সিনেপ্লেক্সে টানা চার সপ্তাহ চলেছিলো আয়নাবাজি। অন্য ৩টি সিনেপ্লেক্সে চলেছিলো টানা দুই সপ্তাহ।বক্স অফিসে আয় করেছিলো ৪৮০৫৫ কানাডিয়ান ডলার ‘

দেবী সিনেমার অভিনেত্রী ও প্রযোজক জয়া আহসান বলেন,‘হলিউড,বলিউডের ছবির মতোই দেবী আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা করছে এটি গৌরবের বিষয়। প্রবাসী বাংলাদেশী ও বাংলা ভাষাভাষীদের দলে দলে দেবী দেখার আমন্ত্রণ থাকলো।’

স্বপ্ন স্কেয়ারক্রো বাংলাদেশ এর প্রধান নির্বাহী সৈকত সালাহউদ্দিন বলেন, ‘কেউ কেউ শুভমুক্তি আর একটি,দুটি শো প্রদর্শনীকে মিলিয়ে ফেলেন।এটি ঠিক নয়।স্বপ্ন স্কেয়ারক্রো আন্তর্জাতিক বাজারে বাংলাদেশী সিনেমা মুক্তি দিয়ে আসছে।দেবী আমাদের পরিবেশনায় আন্তর্জাতিক বাজারে ১২ নম্বর সিনেমা।’

টরন্টো ও মিসিসাগাতে ১৬ তারিখে মুক্তি পাচ্ছে দেবী।টিকেট পাওয়া যাচ্ছে অনলাইনে ও সংশ্লিষ্ট সিনেমা হলের কাউন্টারে।.দেবী এর শো টাইম ইতোমধ্যে চলে এসেছে সিনেপ্লেক্স এন্টারটেইনমেন্ট এর ওয়েবসাইটে। https://www.cineplex.com ওয়েব সাইটে গিয়েও টিকেট ক্রয় করা যাবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সরিষা শাকের স্বাস্থ্য গুণ

অনলাইন ডেস্ক: অনেকেই আছেন যারা শাক খেতে খুব একটা পছন্দ করেন না। অথচ আপনি কি জানেন খুব দামী দামী খাবারের মাঝে প্রতিনিয়ত যে পুষ্টিগুণ খুঁজে বেড়াচ্ছেন, কেবল একটুখানি সরিষা শাকেই আপনি পেয়ে যেতে পারেন তার সব কিছু। শুধু শাক হিসেবেই নয়, বরং কুচি কুচি করে বিভিন্ন তরকারির বা সালাদের সাথে মিশিয়ে নিলেও এটি ভীষণ স্বাদ বাড়ানোর কাজ করে।

এর সব চেয়ে বড় গুণ হলো, এটি ক্যান্সার প্রতিরোধ করে, শরীর থেকে বিষাক্ত পদার্থগুলো বের করে দিতে ভূমিকা রাখে। শুধু তাই নয় এই ভীষণ সস্তা খাবারটির পুষ্টিগুণ মোটেই সস্তা নয়। আর এগুলো জানবার পরে আপনি নিশ্চয়ই এটি না খেয়ে থাকতেই চাইবেন না।

ক্যান্সার প্রতিরোধ
এতে আছে দুই ধরনের গ্লুকোসিনোলেটস, যা ক্যান্সার প্রতিরোধে শক্তিশালী ভূমিকা পালন করে। গবেষণায় দেখা গেছে যারা নিয়মিত শরিষা শাক খেয়ে থাকেন তাদের বিভিন্ন রকম ক্যান্সার হবার ঝুঁকি অন্যদের চেয়ে অনেক কম।

কোলস্টেরল কমায়
এটি রক্তে কোলস্টেরলের পরিমাণ কমিয়ে আনে। সেই সাথে কোষ্ঠকাঠিন্য সারাতেও কার্যকর। কেননা এটি হজম শক্তি বাড়াতে সরাসরি কাজ করে থাকে।

ভিটামিন ও মিনারেলের সমৃদ্ধ উৎস
সরিষা শাক ভিটামিন এ, সি ও কে তে পরিপূর্ণ যা শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে। এতে থাকা ভিটামিন সি’তে আছে শিক্তশালী এন্টি অক্সিডেন্ট যা নানা রকম ভাইরাল অসুখ থেকে আপনাকে সুরক্ষা দেয়। ভিটামিন এ ভালো রাখে আপনার দৃষ্টিশক্তি আর ভিটামিন কে দেয় হাড়ের সুরক্ষা এবং মস্তিষ্ককে রাখে দারুণ সচল।

এছাড়াও এতে আছে আয়রন, ম্যাঙ্গানিজ, ক্যালসিয়াম, জিঙ্ক, পটাশিয়াম, সেলেনিয়াম, ম্যাগনেশিয়াম, প্রোটিন ও ফাইবার। যা আপনার হার্ট ভালো রাখে, রক্তের কোলস্টেরল কমায় এবং গর্ভবতী মায়েদের সুস্থ শিশু জন্মদানের সম্ভাবনা বাড়ায়।

এন্টিঅক্সিডেন্টের ভাণ্ডার
এন্টিঅক্সিডেন্ট এর সব চেয়ে বড় গুণ হলো, এটি আপনার ত্বকে বয়সের ছাপ পড়তে বাধা দেয়। কেবল তাই নয়, এটি মাসসিক চাপ কমায়, এবং নানা ধরনের ক্যান্সার (মূত্রথলী, স্তন, পায়ূপথ, জরায়ু, ফুসফুস) থেকে আপনাকে রাখে ১০০ হাত দূরে।

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়
এই শাক আপনার দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে. এটি আপনার দেহে হার্ট এটাক, আর্থ্রাইটিস ও ক্রনিক রোগের ঝুঁকি কমিয়ে আনে। এবং এর ওমেগা-৩ ফ্যাটি এসিড দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

ধুয়ে দেয় শরীরের বিষাক্ত পদার্থ
সরিষা শাকে আছে সালফার সমৃদ্ধ পুষ্টিগুণ ও এন্টিঅক্সিডেন্ট। এটি আপনার দেহে জমে থাকা বিষাক্ত পদার্থ বের করে দিতে সাহায্য করে আর সেই সাথে নানা ক্রনিক রোগের আক্রমণ থেকেও আপনাকে রক্ষা করে। সরিষা শাকে থাকা পরিস্কারক উপাদান আপনার দেহে জমে থাকা কার্বন ডাই অক্সাইডের মাত্রা কমিয়ে আনে, দেহের তাপমাত্রার ভারসাম্য রক্ষা করে, এবং হজমশক্তি বাড়িয়ে দেহের বিষাক্ত পদার্থগুলো মলমূত্রের সাথে বেরিয়ে যেতে সাহায্য করে।

ত্বক, চুল, ওজন ও স্বাস্থ্য
সরিষা শাক ত্বক ও চুল ভালো রাখে। সেই সাথে এটি অতি কম ক্যালোরি সম্পন্ন হওয়াতে ওজন কমাতেও সাহায্য করে। এটি শারিরীক দূর্বলতা, রক্তশূন্যতা, ত্বকের শুস্কতা, চুল পড়া ইত্যাসি সারিয়ে তুলতেও দারুণ কার্যকর।

সুতরাং সরিষা শাককে আর মোটেই অবহেলা নয়, যেভাবে ইচ্ছে রান্না করুন, খেয়ে নিন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কি অপরূপ ভালোবাসা!

কি অপরূপ ভালোবাসা!

কর্তৃক daily satkhira

অনলাইন ডেস্ক: দীর্ঘ ৪৩ বছর আগে বাবা-মা-ভাইসহ পরিবারের সবাইকে হারান তারা। পরিবার বলতে তাই সেসময় ছিলেন তারা দুজন। দীর্ঘ সময় ধরে দুই বোন একে অপরের উপর ছায়া হয়ে আছেন। তাদের একজন বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা; অপরজন তার বোন শেখ রেহানা। রাজনীতির এই বন্ধুর পথ মাড়িয়ে চলেও তাদের মধ্যে ভালোবাসার এতোটুকু ঘাটতি এখনো তৈরি হয়নি। এই ছবিই যার প্রমাণ দেয়।

রাজধানীর বিজয় স্মরণীর বঙ্গবন্ধু সামরিক জাদুঘর প্রাঙ্গণে তোষাখানা যাদুঘর এর উদ্বোধনী অনুষ্ঠানে বাবার প্রতিকৃতির সামনে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছোট বোন শেখ রেহানাকে জড়িয়ে ধরে চুমো খান। দুই বোনের এই ভালোবাসার দৃশ্যটা যেন অপরূপ!

ঘাতকের বুলেটে ১৯৭৫ সালের ১৫ আগস্ট স্বপরিবারে নিহত হন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বিদেশে থাকায় সেসময় সৌভাগ্যক্রমে বেঁচে যান দুই বোন শেখ হাসিনা ও শেখ রেহানা। পরে দেশে ফিরে বাংলাদেশ আওয়ামী লীগের হাল ধরেন শেখ হাসিনা। তার পাশে ছায়ার মতো সবসময় ছিলেন শেখ রেহানা। দুজন মিলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ার অসমাপ্ত কাজ সমাপ্ত করে যাচ্ছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ৪টি ক্যালরিযুক্ত ড্রিংকস

স্বাস্থ্য কণিকা: প্রতিদিনই ড্রিংকস খাওয়া দেহের জন্য বেশ ক্ষতিকর। এই গরমে ক্ষতিকর উপাদানটি প্রায়ই খাওয়া হয়ে থাকে। সাধারণত ড্রিংকসগুলোতে ক্যালরির পরিমাণ অনেক বেশি থাকে যেগুলোতে আমাদের শরীরের স্থূলতা বাড়াতে সহায়তা করে থাকে। আসুন জেনে নিই এমন ৪ টি উচ্চ ক্যালরিযুক্ত ড্রিংকস এর কথা যা আমাদের শরীরের জন্য ক্ষতিকর।

ফ্রুট স্মুথি:
ফলের জুসে স্বাভাবিকভাবেই অনেক পুষ্টিকর উপাদান আছে কিন্তু ফ্রুট স্মুথিতে থাকা অতিরিক্ত ক্যালরি আমাদের শরীরের ক্ষতিই করে থাকে। ফ্রুট স্মুথিতে পরিপূর্ণ ফ্যাটযুক্ত আইসক্রিমের উপাদান থাকে। এতে মোটামুটিভাবে ৪৫০ গ্রাম ক্যালরি, ২৪ গ্রাম ফ্যাট থাকে যা শরীরের জন্য আসলেই ক্ষতিকর। তাই যতটা সম্ভব এই ফ্রুট স্মুথি ড্রিংকস থেকে দূরে থাকুন শরীর সুস্থ রাখুন।

স্পেশাল কফি ড্রিংকস:
সকাল সকাল কফি খেলে এর ক্যাফেইন শরীরে ক্যালরি উৎপাদন করতে থাকে। এছাড়া রেস্টুরেন্টগুলোতে করা স্পেশাল কফি ড্রিংকসগুলোতে ৫০০-৬৫০ গ্রাম ক্যালরি এবং ২০-২৫ গ্রাম ফ্যাট থাকে যেগুলো আমাদের শরীরের ক্ষতিসাধন করে থাকে। তাই এই ড্রিংকসটি খাওয়া থেকেও বিরত থাকুন।

ককটেল ড্রিংকস:
সাধারণত বিভিন্ন ধরনের অনুষ্ঠানে ছেলেমেয়েরা এই ককটেল ড্রিংকসটি খেয়ে থাকে। এই পানীয়টিতে কয়েকটি ড্রিংকস একইসাথে মেশানো থাকে। এতে ফ্যাটের পরিমাণ অনেক বেশি থাকে। এতে ৭০০ গ্রামের মত ক্যালরি থাকে। শরীর সুস্থ রাখতে এই ককটেল ড্রিংকস খাওয়া থেকেও বিরত থাকা উচিৎ।

অ্যানার্জী ড্রিংকস:
বাজারে পাওয়া বিভিন্ন ধরনের অ্যানার্জী ড্রিংকসগুলো শরীরের জন্য বেশ ক্ষতিকারক। কেননা এগুলোতে ২৮০ পরিমাণ ক্যালরি, ৬২ গ্রাম ফ্যাট এবং প্রচুর পরিমাণে সোডা থাকে। এই এনার্জি ড্রিংকসগুলো খাওয়া থেকেও বিরত থাকা উচিৎ কেননা এগুলো খেলে লিভার আক্রান্ত থেকে শুরু করে হার্টের সমস্যাও হতে পারে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest