সর্বশেষ সংবাদ-
৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরাসাতক্ষীরায় এবি পার্টির আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীনসাতক্ষীরায় রিইবের সিএসও’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিতসাতক্ষীরায় চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাংচুর ও মারপিট: গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলনআশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে ইজিবাইকের ওপর: অল্পের জন্য প্রাণে বাঁচলেন পথচারীসাতক্ষীরায় উপজেলা পর্যায়ে তৃণমূল জনগোষ্ঠীর প্রতিনিধি সমাবেশশ্যামনগরে প্রতিবন্ধী ব্যক্তিদের সরকারি সেবা প্রাপ্তির মানোন্নয়নে পাবলিক হেয়ারিংগভীর রাতে গাবুরায় গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ‌দাফন সম্পন্নগাজী নজরুলের ফাঁ*সির দাবিতে উত্তাল শ্যামনগরসাতক্ষীরায় যুবদলের আংশিক কমিটি ঘোষণা, আনন্দ মিছিল

বিয়ে করতে যাচ্ছেন রোনালদো!

অনলাইন ডেস্ক: লিওনেল মেসি প্রেমকে পাকা পরিণতি দিয়েছেন আগেই। বিয়ের মালা পরিয়ে দীর্ঘদিনের প্রেমিকা-বান্ধবী আন্তোনেল্লা রোকুজ্জোকে বউ বানিয়েছেন ২০১৭ সালের জুনে। সেখানে তার চেয়েও দুই বছর বেশি বয়সী ক্রিস্তিয়ানো রোনালদোর বিয়ের সানাই এখনো বাজেনি। তাতে অবশ্য সমস্যা নেই। বান্ধবী জর্জিনা রদ্রিগেজের সঙ্গে দুই বছরেরও বেশি সময় ধরে চুটিয়ে প্রেম করছেন। আলানা মার্টিনা নামে তাদের এক বছর বয়সী একটি কন্যা সন্তানও আছে। বসবাসও করছেন একসঙ্গে একই ছাদের নিচে। বান্ধবী-সন্তানকে নিয়েই উঠেছেন ইতালির তুরিন পাহাড়ের পাদদেশে প্রাকৃতিক পরিবেশে শোভা মণ্ডিত রাজপ্রাসাদে।

সবকিছুই চলছে ঠিকঠাক। বিয়ের মালা পরানোটাই শুধু বাকি। এই বাকি কাজটাও এবার সেরে ফেলার পাকা সিদ্ধান্তই নিয়েছেন বলে খবর। তার দেশ পর্তুগালেরই পত্রিকা ‘কোরেইও ডা মানহা’র এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, বিয়ে করতে যাচ্ছেন রোনালদো। জুভেন্টাস সুপারস্টারের এক ঘনিষ্ট বন্ধু ‘কোরেইও ডা মানহা’কে এই তথ্য দিয়েছেন।

ইউরোপিয়ান ক্লাব ফুটবলে চলছে আন্তর্জাতিক বিরতি। কিন্তু রোনালদো পর্তুগাল জাতীয় দলের হয়েও আপাতত খেলছেন না। ফলে আন্তর্জাতিক বিরতিটা তার জন্য হয়ে গেছে ছুটির দিন। এই সুযোগ পেয়ে রোনালদো বান্ধবী জর্জিনা ও ছেলে ক্রিস্তিয়ানো জুনিয়রকে গত সোমবার লন্ডনে গিয়েছিলেন টেনিস ম্যাচ দেখতে।

এটিপি ফাইনালসের একটা ম্যাচ দেখেছেনও তারা। সার্বিয়ান তারকা নোভাক জোকোভিচ ও যুক্তরাষ্ট্রের জন ইসনারের মধ্যকার সেই ম্যাচে হাস্যকর একটা কাণ্ডও ঘটান রোনালদো। বিশ্বসেরা ফুটবলারই সখের বশে হয়ে যান টেনিসের বলবয়!

শুধু তাই নয়, টেনিস ম্যাচ দেখার পর লন্ডনের এক হোটেলে গিয়ে বান্ধবীর সঙ্গে গলঅ ভিজিয়েছেন দামী মদে। দুইজনে মিলে দুই বোতল মদ গিলেছেন। সেই দুই বোতল মদের দাম ৩১ হাজার ইউরো। বাংলাদেশী মুদ্রায় ২৯ লাখ ৪ হাজার ৫৪০ টাকা মাত্র! লন্ডনে গিয়ে রোনালদোর এই কাণ্ড-কীর্তির খবরগুলো অবশ্য ফুটবল দুনিয়া আগেই জেনে গেছে।

অজানা ছিল যেটি, রোনালদোর বন্ধুর বরাতে সেটিই দুনিয়াকে জানাল ‘কোরেইও ডা মানহা।’ লন্ডনের ওই হোটেলেই নাকি রোনালদো বান্ধবী জর্জিনাকে আনুষ্ঠানিকভাবে বিয়ের প্রস্তাব করেন! প্রস্তাবটা এতোটাই বিনয় আর ভালোবাসায় মেশানো ছিল যে, জর্জিনা আর না করতে পারেননি। রাজি হয়েছেন বিয়ের পীড়িতে বসতে। সঙ্গে সঙ্গেই ‘হ্যাঁ’ বলে দিয়েছেন। বান্ধবীর ‘হ্যাঁ’ শুনে ৩৩ বছর বয়সী রোনালদো নাকি মহাখুশি।

রোনালদোর ওই বন্ধু জানিয়েছেন, খুব দ্রুতই বিয়ের কাজটা সেরে ফেলতে চাইছেন রোনালদো। বিয়ের প্রস্তুতিও শুরু করে দিয়েছেন। এখন শুধু অপেক্ষা উপযুক্ত সময় দেখে দিনক্ষণ ঠিক করা। ‘কোরেইও ডা মানহা’ আভাস দিয়েছে, রোনালদো-জর্জিনার বিয়ের সানাই বাজতে পারে এ বছরই। মানে আগামী ডিসেম্বরেই প্রেমিক-প্রেমিকা থেকে পদোন্নতি তারা হয়ে যেতে পারেন স্বামী-স্ত্রী।

পুরোনো প্রেমিকা এরিনা শায়েকের সঙ্গে সম্পর্ক চুকে যাওয়ার পর রোনালদো আর্জেন্টাইন বংশোদ্ভুত স্প্যানিশ সুপার মডেল জর্জিনা রদ্রিগেজের সঙ্গে সম্পর্কে জড়ান ২০১৬ সালে। প্রথমে কিছুদিন গোপনে প্রেম করেছেন। পরে রোনালদো নিজেই ঢাক-ঢোল পিটিয়ে সারা দুনিয়াকে জানিয়ে দেন প্রেমের নতুন সাম্পান ভাসানোর কথা। এরপর থেকেই বসবাস করছেন একসঙ্গে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবের ‘কীর্তি’ গোপন ক্যামেরায় ধরে ফেললেন রুক্মিণী!

বিনোদনের খবর: সোশ্যাল মিডিয়ায় সদ্য দেবের কীর্তির এমনই একটি ভিডিও শেয়ার করেছেন রুক্মিণী। স্পষ্ট করে দিয়েছেন, দেবের অজান্তে স্পাই ক্যামেরায় তোলা হয়েছে এ দৃশ্য। না, কোনও সিনেমার অংশ নয়। এ দৃশ্য ঘোর বাস্তবের। কিন্তু ঠিক কী করছেন দেব?

খুব মন দিয়ে কথা বলছেন দেব। উল্টো দিকের চেয়ারে বসে রয়েছেন এক ব্যক্তি। কিন্তু তাঁর মুখ দেখা যাচ্ছে না। মাত্র ছয় সেকেন্ডের এমনই একটি ভিডিও গোপন ক্যামেরায় ধরে ফেলেছেন রুক্মিণী মৈত্র।

রুক্মিণী ওই ভিডিও’র ক্যাপশনে লিখেছেন, ‘কেউ একজন এখনও প্রোডিউসারের মতো রয়েছে। যখন তার শুধুমাত্র অভিনেতা হিসেবে থাকার কথা…।’

আসলে গত কয়েক বছর ধরে দেবের ভূমিকা বদলে যেতে দেখেছে ইন্ডাস্ট্রি। অভিনয় তো অবশ্যই ছিল। কিন্তু প্রযোজক হিসেবেও তিনি এখন প্রথম সারিতে। নিজের প্রযোজনা সংস্থার পর পর ছবি উপহার দিয়েছেন ইন্ডাস্ট্রিতে। রুক্মিণীর ডেবিউ হয়েছিল তাঁর হাত ধরেই। কিন্তু এ বার পরিচালক রাজা চন্দের ছবিতে এক সঙ্গে অভিনয় করছেন এই জুটি। গত বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে এই ছবির শুটিং। দীর্ঘ দিন পরে নিজের প্রযোজনা সংস্থার বাইরে কাজ করছেন দেব।

রুক্মিণীর শেয়ার করা ভিডিও দেখে ইন্ডাস্ট্রির একটা বড় অংশ মনে করছে, ওই সিনেমার শুটিংয়েই এই ভিডিও তোলা হয়েছে। দেব সেখানে অভিনেতা। কিন্তু তিনি হয়তো প্রযোজনা সংক্রান্ত কোনও পরামর্শ দিচ্ছিলেন। সে কারণেই মজা করে রুক্মিণী এই ভিডিও শেয়ার করেছেন বলে মত টলি পাড়ার।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নিপুণ রায়সহ বিএনপির ৭ নেতাকর্মীর ৫ দিনের রিমান্ড

দেশের খবর: রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেতা-কর্মী ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট নিপুণ রায়সহ বিএনপির ৭ নেতাকর্মীর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শুক্রবার (১৬ নভেম্বর) দুপুরে মিন্টো রোডে গোয়েন্দা কার্যালয় থেকে নিপুণ রায়কে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে (সিএমএম) পাঠানো হয়। এসময় জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। পরে শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম সত্যব্রত সিকদার প্রত্যেকের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে কাকরাইলের নাইটিঙ্গেল মোড় থেকে নিপুণ রায় এবং সংগীত শিল্পী ও বিএনপি নেত্রী বেবী নাজনীনকে আটক করে ডিবি। পরে বেবী নাজনীনকে ডিবি কার্যালয় থেকে ছেড়ে দেওয়া হয়। গত বুধবার নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা পল্টন থানায় তিনটি মামলা করা হয়। তিনটি মামলাতেই নিপুণ রায়কে আসামি করা হয়েছে।

এর আগে পল্টন থানায় করা তিনটি মামলা মহানগর গোয়েন্দা পুলিশের (পূর্ব বিভাগ) কাছে হস্তান্তর করা হয়েছে। বুধবার রাতে পল্টন থানায় করা তিনটি মামলা বৃহস্পতিবার ডিবিতে হস্তান্তর করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
গণহত্যার দায়ে দুই খেমারুজ নেতার যাবজ্জীবন কারাদন্ড

বিদেশের খবর: ১৯৭৫- ১৯৭৯ সালে খেমারুজ শাসনকালে গণহত্যার দায়ে খেমারুজের দুই জ্যেষ্ঠ নেতাকে যাবজ্জীবন কারাদন্ড দেয়া হয়েছে। জাতিসংঘ সমর্থিত যুদ্ধাপরাধ আদালত শুক্রবার এ ঐতিহাসিক রায় দেয়। খবর এএফপি’র।
আদালতের বিচারক জজ নীল নুন বলেন, ‘ আদালতে প্রমাণিত হয়েছে যে, সমস্ত অপরাধের জন্য নুওন চীই দায়ী।’
‘এ মামলায় আরো উল্লেখ করা হয়, এটি একটি গণহত্যা মামলা। চ্যাম প্রদেশের মুসলিম ও ভিয়েতনামি ক্ষুদ্র নৃগোষ্ঠির বিরুদ্ধে গণহত্যা সংঘঠিত হয়েছিল।’
তিনি আরো বলেন, ‘ বিচরে নুওন চী কে যাবজ্জীবন কারাদ- দেয়া হয়েছে।’
তিনি আরো জানান, প্রাদেশিক প্রধান কিউ সামফানও ভিয়েতনামী নৃগোষ্ঠীর গণহত্যায় দোষী সব্যস্ত হয়েছে এবং সেও যাবজ্জীবন কারাদ-প্রাপ্ত হয়েছে।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রুটের সেঞ্চুরিতে জয়ের আশায় ইংল্যান্ড

খেলার খবর: অধিনায়ক জো রুট খেললেন তার ক্যারিয়ারের অন্যতম সেরা ইনিংস। শেষ দিকে বেন ফোকসের অর্ধশতক ইংল্যান্ডকে নিয়ে গেল আরেকটু শক্ত অবস্থানে। দলটির লিড হল ২৭৮। হাতে এখনো এক উইকেট। আর তাতেই তৃতীয় দিন শেষে জয়ের আশা করছে ইংলিশরা।
তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় এই টেস্টে ইংল্যান্ড টস জিতে আগে ব্যাট করে প্রথম ইনিংসে ২৮৫ রান সংগ্রহ করে। পরে শ্রীলঙ্কার এক ভুলে পেনাল্টি পেয়ে আর ৫ রান যোগ হয় তাদের ইনিংসে। শ্রীলঙ্কা প্রথম ইনিংসে করে ৩৩৬। লিড ছিল ৪৬ রানের। ইংল্যান্ড সেখান থেকে দ্বিতীয় ইনিংসে ৯ উইকেটে ৩২৪ পর্যন্ত গেছে। মেঘলা আবহাওয়ার কারণে শুক্রবার নির্ধারিত সময়ের আগেই দিনের খেলা শেষ করে দেয়া হয়।
দ্বিতীয় ইনিংসে তৃতীয় ওভারেই লিচকে (১) হারায় ইংল্যান্ড। বার্নস ৬৬ বলে ৫৯ রান করে দলকে পথে রাখার চেষ্টা করেন। এরপর জেনিংস ২৬ রানে বিদায় নিলে দলটি আরও বিপাকে পড়ে। সেখান থেকে উদ্ধার করেন রুট। ১৪৬ বলে ১০টি চার, দুটি ছক্কায় ১২৪ রান করেন। শেষদিকে বেন ফোকস ১০২ বলে ৫১ রানে অপরাজিত থাকেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
৯২ বছর বয়সে ৯৭ স্ত্রী, ফের বিয়ের ঘোষণা!

অনলাইন ডেস্ক: মানুষের জীবনে বিয়ে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। জীবনে চলার পথে একজন সঙ্গী সবারই দরকার। যার সাথে সারাটা জীবন অতিবাহিত করার মাধ্যমে সুখ-দুঃখ ভাগাভাগি করে নেয়ায় যায়। তাই প্রত্যেক প্রাপ্ত বয়স্ক নারী-পুরুষের ক্ষেত্রে বিয়ে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়।

বিয়ে করার ক্ষেত্রে বিশেষ করে পুরুষেরা এক বা একাধিক বিয়ে করতে পারেন। ইসলামী বিধান অনুযায়ী, ভরণপোষণে সামর্থ্যবানরা চারটা পর্যন্ত বিয়ে করতে পারেন।

আর ইসলামের এমন বিধানের বাহিরে গিয়ে অনেকে ৪ জনের অধিক স্ত্রীও গ্রহণ করে থাকে। সেই রকমের একজন ব্যক্তির সন্ধ্যান মিলেছে নাইজেরিয়ায়।

তার নাম মুহাম্মদ বেলো আবুবকর। বয়স ৯২ বছর। আর এই ৯২ বছরে তিনি ৯৭ স্ত্রী নিয়ে সুখের সংসার করছেন। কিন্তু তার একটা দুঃখ ১০টি বিয়ে টেকেনি। তিনি এখন পর্যন্ত বিয়ে করেছেন ১০৭টি। তাই তিনি আরও বিয়ে করে তার সেই কষ্ট দূর করতে চান।

৯৭ জন স্ত্রীকে সময় দিচ্ছেন সুন্দরভাবে। তার ইচ্ছা, যতদিন বাঁচবেন, ততদিন ধরে চালিয়ে যাবেন এই বৈবাহিক প্রক্রিয়া।

মূলত, আবুবকর নাইজেরিয়ার বিদা প্রদেশের এক ধর্মীয় নেতা। ৯৭ জন স্ত্রী থাকার কারণে জগত-জোড়া ‘খ্যাতি’ রয়েছে। ‘খ্যাতিমান’ এই ধর্মীয় নেতা ঘোষণা দিয়েছেন ‘আরও বিয়ে’ করবেন তিনি।

আবুবকরকে নিয়ে দ্য ইন্ডিপেন্ডেন্টের বরাত দিয়ে ডেক্কান ক্রনিক্যাল এক খবরে জানিয়েছে, গোটা জীবনে আবুবকর বিয়ে করেছিলেন মোট ১০৭টি। তার মধ্যে ১০টি সম্পর্ক টেকেনি। বাদবাকি ৯৭ বউয়ের ভরণপোষণ চালিয়ে যাচ্ছেন তিনি। তবে এখানেই থেমে যেতে রাজি নন এই ধর্মীয় নেতা। তার আরও বউ লাগবে! সেজন্য যতদিন বাঁচবেন, ততদিন এই বৈবাহিক প্রক্রিয়া চালিয়ে যেতে চান তিনি।

ইসলামী বিধান অনুযায়ী, ভরণপোষণে সামর্থ্যবানরা চারটা পর্যন্ত বিয়ে করতে পারেন। কিন্তু তার ভাষ্য, কত জনকে বিয়ে করা যাবে, এ নিয়ে বাঁধাধরা কোনো বিধান নেই। ‘ঐশ্বরিক উদ্দেশ পুরণে’ খেয়ালখুশি মতো বিয়ে করাটা বিধান বহির্ভূত নয়! যারা আবুবকরের এই কাজের সমালোচনা করছেন, তারা ‘খুব ভুল’ করছেন বলেও জানিয়েছেন এই ধর্মীয় নেতা!

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জিম্বাবুয়েতে বাস দুর্ঘটনায় ৪০ জন নিহত

বিদেশের খবর: জিম্বাবুয়ের দক্ষিণাঞ্চলে একটি বাস দুর্ঘটনায় ৪০ জনের বেশি মানুষ নিহত হয়েছে। পুলিশের মুখপাত্র চ্যারিটি চারামবা শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছেন, বৃহস্পতিবার রাতের ওই দুর্ঘটনায় কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। এদের মধ্যে অনেকেই আগুনে পুরে গুরুতর আহত হয়েছেন।
জিম্বাবুয়ের রাজধানী হারারে থেকে ৫৫০ কিলোমিটার দক্ষিণে গুয়ান্ডা জেলায় ওই দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার সময় বাসটিতে কতজন যাত্রী ছিল তা জানা যায়নি।
চ্যারিটি চারামবা জানিয়েছেন, দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। এ বিষয়ে বিস্তারিত কিছু বলতে পারেননি তিনি। জিম্বাবুয়েতে নিয়োজিত রেড ক্রস এক টুইট বার্তায় দুর্ঘটনা কবলিত বাসটির একটি ছবি প্রকাশ করেছে। ছবিতে দেখা গেছে, বাসটি একেবারে পুড়ে গেছে।
চলতি মাসের শুরুর দিকে পূর্বাঞ্চলীয় রুসাপে শহর এবং হারারের মধ্যবর্তী একটি হাইওয়েতে দু’টি বাসের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ৪৭ জন নিহত হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রাতে নামছে ব্রাজিল-আর্জেন্টিনা

খেলার খবর: ক্লাব ফুটবলে চলছে আন্তর্জাতিক বিরতি। জাতীয় দলে ফিরে তারকারাও আলো ছড়াচ্ছেন। বেলজিয়াম, স্পেন, ক্রোয়েশিয়া, ইংল্যান্ড, জার্মানির মতো জায়ান্ট দলগুলো নেমেছিল বৃহস্পতিবার রাতে। শুক্রবার নামছে ব্রাজিল, আর্জেন্টিনা।
শুক্রবার বাংলাদেশ সময় রাত ২টায় উরুগুয়ের মুখোমুখি হবে ব্রাজিল। আর মেক্সিকোর বিপক্ষে নামবে আর্জেন্টিনা। ম্যাচ শুরু ভোর ৬টায়।
বিশ্বকাপের পর আর মাঠে নামেননি লিওনেল মেসি। অন্তর্বর্তীকালীন কোচ লিওনেল স্কালোনির অধীনে পুনর্গঠনের মধ্য দিয়ে যাচ্ছে আর্জেন্টিনা। মেসি এ ম্যাচেও থাকছেন না। তবে ঘরের মাঠে মেক্সিকোর ভালো পরীক্ষা নেবে আলবিসেলেস্তেরা। চার দিন পর একই সময় আরও একটি প্রীতি ম্যাচে মুখোমুখি হবে দল দুটি।

সেখানে ব্রাজিল খেলবে উরুগুয়ের বিপক্ষে। লুইস সুয়ারেজ, এডিনসন কাভানিদের বিপক্ষে কৌতিনহো-নেইমারদের দলের মাঠের রোমাঞ্চই উপহার দেয়ার কথা। দুদলই দারুণ ফর্মে আছে। সঙ্গে লাতিন প্রতিবেশি দুইয়ের মহাদেশীয় লড়াইয়ের ইতিহাস তো সঙ্গী হচ্ছেই।

ব্রাজিল, আর্জেন্টিনার নামার রাতে নিজেদের মাঠে কোস্টারিকার বিপক্ষে খেলবে চিলি। নেদারল্যান্ডসের মাঠে নামবে বিশ্বসেরা ফ্রান্স। দুটি ম্যাচই শুরু রান পৌনে ২টায়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest