সর্বশেষ সংবাদ-
৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরাসাতক্ষীরায় এবি পার্টির আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীনসাতক্ষীরায় রিইবের সিএসও’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিতসাতক্ষীরায় চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাংচুর ও মারপিট: গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলনআশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে ইজিবাইকের ওপর: অল্পের জন্য প্রাণে বাঁচলেন পথচারীসাতক্ষীরায় উপজেলা পর্যায়ে তৃণমূল জনগোষ্ঠীর প্রতিনিধি সমাবেশশ্যামনগরে প্রতিবন্ধী ব্যক্তিদের সরকারি সেবা প্রাপ্তির মানোন্নয়নে পাবলিক হেয়ারিংগভীর রাতে গাবুরায় গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ‌দাফন সম্পন্নগাজী নজরুলের ফাঁ*সির দাবিতে উত্তাল শ্যামনগরসাতক্ষীরায় যুবদলের আংশিক কমিটি ঘোষণা, আনন্দ মিছিল

তাবলিগের দুপক্ষের দ্বন্দ্বে এবছর বিশ্ব ইজতেমা হবে না

ন্যাশনাল ডেস্ক: টঙ্গীতে অনুষ্ঠিতব্য আসন্ন বিশ্ব ইজতেমা স্থগিত করেছে সরকার। জাতীয় নির্বাচন ও তাবলিগ জামাতের দুপক্ষের দ্বন্দ্বের কারণে এবছর বিশ্ব ইজতেমা হবে না। একইসঙ্গে তাবলিগের দুই পক্ষের সব কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে। তারা কোনও জোড় (জমায়েত), ওজহাতি জোড় (স্পষ্টকরণ জমায়েত) কিছুই করতে পারবেন না।

বৃহস্পতিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তাবলিগ জামাতের বিবাদমান সাদ কান্ধলভি ও দেওবন্দপন্থী দুপক্ষকে নিয়ে অনুষ্ঠিত এক বৈঠক থেকে এ সিদ্ধান্ত নেয়া হয়। তাবলিগ জামাতের বিবদমান দুপক্ষই জানুয়ারিতে পৃথক তারিখে টঙ্গীতে বিশ্ব ইজতেমা করার ঘোষণা দিয়েছিল। ভারতের তাবলিগের মুরুব্বি মাওলানা সাদ কান্ধলভিকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধ নিরসনে তাবলিগ ও সরকারি কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত ৬ সদস্যের প্রতিনিধি দল ভারত যাবে বলে জানা গেছে।

জানা গেছে, টঙ্গী ময়দানে আগামী ৩০ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর ৫ দিনের জোড় এবং আগামী ১১ থেকে ১৩ জানুয়ারি ২০১৯ পর্যন্ত ৩ দিনের বিশ্ব ইজতেমা করার ঘোষণা দেন দিল্লির নিজামুদ্দিন বিশ্ব মার্কাজের অনুসারী তাবলীগ সাথীরা।

হেফাজতের আল্লামা আহমদ শফির নেতৃত্বাধীন দেওবন্দপন্থী কওমি মাদ্রাসার সাথীরা পাল্টা বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা করেন। তারা ডিসেম্বরের ৭ থেকে ১১ জোড় এবং জানুয়ারির ১৮, ১৯ ও ২০ ইজতেমার তারিখ নির্ধারণ করেন। দুই গ্রুপ হুমকি-পাল্টা হুমকি দিতে থাকে। তাবলিগ জামাতের ইতিহাসে এই প্রথম ইজতেমা ও জোড়ের তারিখ নিয়ে দ্বন্দ্ব সৃষ্টি হয়।

ইজতেমা স্থগিত প্রসঙ্গে ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. আনিছুর রহমান বলেন, নির্বাচনের আগে সব ধরনের জমায়েত নিষিদ্ধ। একইসঙ্গে তাবলিগের জামাতের মধ্যে চরম বিরোধ রয়েছে। এসব বিবেচনায় তাবলিগের বিশ্ব ইজতেমা স্থগিত করা হয়েছে। একটি প্রতিনিধি দল ভারত যাবে। প্রতিনিধি দলের সদস্যরা আলাপ-আলোচনা করে সমাধান করার চেষ্টা করবেন।নির্বাচন শেষ হলে দুপক্ষ বসেই নতুন তারিখ নির্ধারণ করতে পারে।

বৈঠকে অংশ নেয়া আলেম প্রতিনিধি শোলাকিয়া ঈদগাহর খতিব মাওলানা ফরীদ উদ্দীন মাসঊদ জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তাবলিগ জামায়াতের দুই পক্ষকে নিয়ে বসা বৈঠকের সভাপতিত্ব করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। এছাড়া তাবলিগ জামাতের দুপক্ষের মুরব্বি শুরা সদস্য মাওলানা যুবায়ের আহমদ ও সৈয়দ ওয়াসিফুল ইসলাম বৈঠকে উপস্থিত ছিলেন। আলেমদের মধ্যে গুলশান সেন্ট্রাল মসজিদের খতিব মাওলানা মাহমুদুল হাসান উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মো. জয়নাল আবেদিন, পুলিশের আইজি মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, ধর্মসচিব, সেতু বিভাগের সচিব, আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক শেখ আবদুল্লাহ।

প্রসঙ্গত, তাবলিগ জামায়াতের বিশ্ব আমির দিল্লির মাওলানা সাদ কান্ধলভি ও নিজামুদ্দীন মারকাজের বিরোধিতা করছেন পাকিস্থানের তাবলিগি নেতৃবৃন্দ। তাই তাবলিগের মূল সিদ্ধান্তের ক্ষেত্রে নিজামুদ্দীন মারকাজের সমান ক্ষমতা দাবি করে আলমি শুরা গঠন করে রাইভেন্ড মার্কাজ। কেন্দ্রীয় নেতৃত্বে অংশদারিত্বের বিবাদে দিল্লি-লাহোর জড়িয়ে পড়লে বিশ্বজুড়েই এর প্রভাব পড়ে। বাংলাদেশে তাবলিগ জামায়াতের প্রধানকেন্দ্র কাকরাইল মসজিদেও ছড়িয়ে পড়ে এ বিভক্তি। এই মসজিদ দখল নিয়ে একাধিকবার সহিংসতা ঘটেছে।

১১ জন শুরা সদস্যের মাঝে ছয়জন নিজামুদ্দীনের পক্ষে থাকলেও বাকি পাঁচজন আলমি শুরা তথা কওমি মাদ্রাসার পক্ষে অবস্থান নেন।

এ অংশের বিরোধিতায় বিগত বিশ্ব ইজতেমায় তাবলিগের আমির মাওলানা সাদ ও নিজামুদ্দীনের প্রতিনিধি দল বাংলাদেশ এসেও ইজতেমায় অংশ নিতে পারেন নি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
গয়েশ্বরের পুত্রবধূ নিপুণ রায় গ্রেফতার

রাজনীতির খবর: রাজধানীর নয়া পল্টনে বিএনপি কার্যালয়ের সামনে পুলিশের ওপর হামলা ও গাড়ি পোড়ানোর অভিযোগে করা মামলায় দলটির নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুণ রায়কে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলের নাইটিঙ্গেল মোড় থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন ডিবি পুলিশের অতিরিক্ত কমিশনার আব্দুল বাতেন।

নিপুণ রায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের পুত্রবধূ। নিপুণ রায়কে গ্রেফতারের সময় জনপ্রিয় সঙ্গীত শিল্পী বেবী নাজনীন তার সঙ্গে ছিলেন। তবে বেবী নাজনীনকে গ্রেফতার করেনি পুলিশ।

এদিকে বুধবার নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সহিংসতার ঘটনায় দায়ের করা তিনটি মামলা তদন্তের জন্য বৃহস্পতিবার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কাছে ন্যস্ত করা হয়েছে।

বুধবারের সহিংসতার ঘটনায় বিএনপির কেন্দ্রীয় নেতা মির্জা আব্বাস, রুহুল কবীর রিজভীসহ ২০০ জনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে থেকে অন্তত ৬৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার তাদের আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চাওয়া হলে আদালত ৩৮ জনের রিমান্ড মঞ্জুর করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কাদাকাটিতে ফুটবল টুর্নামেন্টের ২য় খেলা

আশাশুনি ব্যুরো : আশাশুনি উপজেলার কাদাকাটিতে ৮ দলীয় নক আউট ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার যুব মজলিস ফুটবল মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। কাদাকাটি যুব মজলিসের আয়োজনে খেলায় ধুলিহর ভাই ভাই স্পোর্টিং ক্লাব ফুটবল একাদশ ও তালা উপজেলার হাজরাকাটি আদর্শ যুব সংঘ ফুটবল একাদশ মুখোমুখি হয়। খেলার প্রথমার্ধে কোন দল গোলের দেখা পায়নি। দ্বিতীয়ার্ধের শুরুতে হাজরাকাটি ও ধুলিহর ১টি করে গোল করে। এরপর আক্রমন পাল্টা আক্রমনের মধ্যে দিয়ে খেলা চলে এবং শেষ মুহুর্তে আরও ১টি গোল করে দলকে এগিয়ে রাখেন হাজরাকাটি। ফলে হাজরাকাটি আদর্শ যুব সংঘ ফুটবল একাদশ ২-১ গোলের ব্যাবধানে ধুলিহরকে পরাজিত করে জয়লাভ করে। এসময় সাবেক শিক্ষক আলহাজ্ব মহররম আলী মালী, আলহাজ্ব শামছুল হক, রজব আলী সরদার, সাবেক মেম্বার আ. হান্নান, সুভাষ মন্ডল, মেম্বার আবু হাসান বাবু, হরেকৃষ্ণ মন্ডল, কাদাকাটি যুব মজলিস সভাপতি মহাসিন আলী বকুল, সহ-সভাপতি সাজ্জাদুল হক টিটুল, সাধারণ সম্পাদক মাশহুরুল হক সাজু সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ ও কাদাকাটি যুব মজলিসের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। খেলা পরিচালনা করেন আবু ওয়াহিদ বাবলু, আবুল বাশার, ইয়ামিন হোসেন ও খায়রুল বাশার পল্টু। ধারাভাষ্যে ছিলেন আশরাফ হোসেন, একরামুল ইসলাম ও সবুজ আহমেদ। আগামী রবিবার রাউন্ডের তৃতীয় খেলায় দেবহাটা ফুটবল একাদশ ও মহিষাডাঙ্গা বলাকা যুব সংঘ ফুটবল একাদশ মুখোমুখি হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনি রিপোর্টার্স ক্লাবের নতুন সদস্যের অভিষেক ও শপথ গ্রহণ

 

আশাশুনি ব্যুরো : আশাশুনি রিপোর্টার্স ক্লাবের নতুন সদস্যদের অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় আশাশুনি রিপোর্টার্স ক্লাব হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আশাশুনি রিপোর্টার্স ক্লাব সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সহ-সভাপতি সুব্রত দাশ, শেখ বাদশা, অর্থ সম্পাদক মইনুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আলমিন হোসেন ছট্টু, প্রচার সম্পাদক বাপন মিত্র প্রমূখ। অনুষ্ঠানে সভাপতির নির্দেশ ক্রমে আশাশুনি রিপোর্টার্স ক্লাবের নতুন সদস্য মাসুম বাবুল, বিএম আলাউদ্দীন, আবুল হাসান, এস এম শাহীন আলম, শেখ আসাদুজ্জামান মুকুল, তারিকুল ইসলাম ও রাবিদ মাহমুদ চঞ্চলকে শপথ বাক্য পাঠ করান সহ-সভাপতি আইয়ুব হোসেন রানা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনি উপজেলা ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

আশাশুনি ব্যুরো : বাংলাদেশ জাতীয়তাবাদি দলের (বিএনপি) সন্ত্রাসী কর্মকান্ড ও নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে আশাশুনিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে আশাশুনি উপজেলা ছাত্রলীগের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। বুধবার ঢাকায় বিএনপি কর্তৃক আগুন সন্ত্রাস এবং নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদ জানিয়ে জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানে তাদের কোন রূপ সুযোগ না থাকে সেব্যাপারে প্রশাসনের যথাযথ পদক্ষেপ গ্রহনের দাবী জানিয়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। আগুন সন্ত্রাস ও পুলিশের উপর হামলার ব্যাপারে কার্যকর পদক্ষেপ গ্রহন করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়ে মিছিলকারীরা বিভিন্ন শ্লোগান সহকারে বিক্ষোভ মিছিল করেন। জনতা ব্যাংক চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় ব্যাংক চত্বরে গিয়ে শেষ হয়। মিছিলের নেতৃত্বে ছিলেন, উপজেলা ছাত্রলীগ সভাপতি আসমাউল হুসাইন, সাধারণ সম্পাদক সৌরভ রায়হান সাদ, যুগ্ম সম্পাদক রাকিবুল ইসলাম রাসেল, উপ-দপ্তর সম্পাদক শরিফুল ইসলাম। এছাড়া ছাত্রলীগ নেতা মাসুদ রানা, আমিরুল ইসলাম, আলামিন হোসেন, গাউসুল আজম, রাসেল, সরকারি কলেজ ছাত্রলীগ সাধারণ সম্পাদক তানভীর রহমান রাজ, শ্রীউলা ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি রেজাউল ইসলাম, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, প্রতাপনগর সভাপতি মাসুম হাসান, সাধারণ সম্পাদক মিলন, আনুলিয়া সভাপতি জহুরুল, সহ-সভাপতি আঃ আলিম, বড়দল সভাপতি রাহিদ রাসা বাবু, সাধারণ সম্পাদক আবু রায়হান সুমন, কুল্যা সভাপতি উজ্জল ঘোষ ও সাধারণ সম্পাদক আবু রায়হান প্রমুখ মিছিলে অংশ নেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তালায় ওয়ার্ড জাতীয় পার্টির পরিচিতি সভা

প্রেস বিজ্ঞপ্তি :
জাতীয় পার্টির তালা সদর ইউনিয়নের শিবপুর সাহাপুর মাঝিয়াড়া খড়েরডাঙ্গা কিসমতঘোনা গ্রামের সমন্বয়ে ৭ নং ওয়ার্ড এর জাতীয় পার্টি ও সহ যোগী সংগঠনের নবগঠিত কমিটির পরিচিতি সভা জাতীয় পাটির ওয়ার্ড সভাপতি ডাঃ ঈমান আলী গাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
জাতীয় ছাত্র সমাজের নেতা মোঃ বোরহান বিশ্বাসের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির সহ- সভাপতি তালা উপজেলা জাতীয়পাটির সভাপতি সাংবাদিক এস, এম, নজরুল ইসলাম, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জাতীয় পার্টির তালা উপজেলা সাংগঠনিক সম্পাদক শেখ জলিল আহমেদ, তালা উপজেলা জাতীয় পাটির যুগ্মসম্পাদক এস, এম, জাহাঙ্গীর হাসান, জাপানেতা বীর মুক্তিযোদ্ধা কাজী আবুল হাশেম, জাতীয় ছাত্র সমাজের তালা উপজেলা সম্পাদক মোঃইউনুস আলী সরদার । বক্তব্য রাখেন, শিক্ষক কামরুল ইসলাম, জাপা নেতা মোঃ আনছার আলী সরদার, মোঃ আব্দুর রশিদ সরদার, মোঃ জুলফিক্কার আলী শেখ, শ্রী অশোক পাল, শ্রী রনজিত দাস, আব্দুল হামিদ মোল্যা, মোঃ ইমানআলী সরদার,মোঃ মোনতাজ আলী মোড়ল, মোস্তাফিজুর রহমান,কেষ্টপদ গোসাই,শ্রমিক নেতা ময়েন উদ্দীন সরদার, মোঃ মিনাজ বিশ্বাস, মোঃ শামীম সরদার,মোঃ বিল্লাল সরদার, যুব সংহতী নেতা মোঃ লুৎফর রহমান,মোঃ সেলিম সরদার, মোঃ মহসিন শেখ, স্বেচছাসেবক পার্টির নেতা মোঃ সেলিম গাজী, মোঃ লিটু খাঁ, মোঃ রেজাউল ইসলাম,জাতীয় কৃষক পার্টির নেতা মোঃ ওবাইদুল মোল্যা, মোঃ করিম সরদার, মোঃ নজরুল শেখ, জাতীয় ছাত্রসমাজের তালা ইউনিয়ন সভাপতি মোঃ সাগর মোড়ল, শ্রী যুধিষ্টি চক্রবতী’, মোঃ নাজমুল বিশ্বাস, তালা সরকারি কলেজ যুগ্ম সম্পাদক মোঃ জিয়াউর রহমান, মোঃ মনিরুল ইসলাম, মোঃ পলাশ বিশ্বাস, মোঃ রবিউল সলাম, মামুুর রশিদ, জাতীয় তরুণপাটির নেতা রুবেল মোল্যা। নব গঠিত কমিটির পরিচিতি সভায় দলের প্রার্থী সাবেক মন্ত্রী সৈয়দ দিদার বখ্ত কে বিজয়ী করতে ঐক্যবদ্ধ ভাবে সহযোগিতা করার অঙ্গিকার ব্যক্ত করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নলতায় দরবেশ আলী ক্যাডেট স্কুলে অভিভাবক সমাবেশ

 

তরিকুল ইসলাম লাভলু : কালিগঞ্জের নলতা মানিকতলায় আহছানিয়া দরবেশ আলী মেমোরিয়াল ক্যাডেট স্কুল প্রাঙ্গনে অভিভাবক সমাবেশ ও পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১০ টায় স্কুল প্রাঙ্গনে এ সভা হয়। এসময় ছাত্র-ছাত্রী, অভিভাবক ও অতিথির আগমনে স্কুর প্রাঙ্গন মুখরিত হয়ে ওঠে।
সমাবেশ ও পরামর্শ সভায় স্কুলের অধ্যক্ষ খান আলাউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নলতা আহছানিয়া মিশন রেসিঃ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তোফায়েল আহমেদ। প্রধান অতিথি বলেন- এই স্কুলটি যেভাবে দ্রুত এগিয়ে যাচ্ছে তাতে করে অভিভাবকদের সহযোগিতা পেলে আরো দ্রুত স্কুলটি শ্রেষ্ঠত্ব অর্জন করবে। এই স্কুলের শিক্ষকদের যে আন্তরিকতা তার সাথে অভিভাবকদের ও শুভাকাঙ্খিদের সহযোগিতা যুক্ত হয়ে সেরা স্কুলে পরিনত হবে স্কুলটি।
অনুষ্ঠানে শিক্ষক আবু ফরহাদের উপস্থাপনায় বিশেষ অতিথির গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন নলতা ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মো. আবুল হোসেন পাড় এবং রূপালী ব্যাংক নলতা শাখার ব্যবস্থাপক পবিত্র কুমার ঘোষ। সমাবেশে প্রধান আলোচক হিসাবে স্কুলের উন্নয়ন ও সার্বিক দিক তুলে ধরে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের পরিচালক সোহরাব হোসেন সবুজ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ শাহিনুর রহমান, শিক্ষক আনারুল ইসলাম, সুমন রায়, তুহিনা আফরিন, মোকলেছুর রহমান প্রমুখ। অভিভাবকের মধ্যে গঠনমুলক বক্তব্য প্রদান করেন পুষ্প রাণী, রোজিনা খাতুন, অরুন কুমার এবং ৫ম শ্রেণির ছাত্রী মহুয়া মহসিনা ও ৬ষ্ঠ শ্রেণির ছাত্র হাফিজুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন ও গীতা পাঠ হয়। জাকজমকপূর্ণ অনুষ্ঠানের শেষে উপস্থিত সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সময়সূচি

খেলার খবর: জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের সিরিজ শেষ হওয়ার আগেই ঢাকার মাটিতে পা রেখেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের একাংশ। বাকিদেরও আজ চলে আসার কথা। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে নির্ধারিত সময়ের বেশ আগেই বাংলাদেশে এসেছে তারা। আগামী ২২ নভেম্বর প্রথম টেস্ট দিয়ে শুরু হবে লড়াই। এরপর ৯ ডিসেম্বর থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। আর তিন ম্যাচের প্রথম টি-২০তে দু’দল মুখোমুখি হবে ১৭ ডিসেম্বর। পূর্ণাঙ্গ এই সিরিজের সময়সূচি প্রকাশ করেছে বিসিবি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest