সর্বশেষ সংবাদ-
৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরাসাতক্ষীরায় এবি পার্টির আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীনসাতক্ষীরায় রিইবের সিএসও’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিতসাতক্ষীরায় চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাংচুর ও মারপিট: গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলনআশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে ইজিবাইকের ওপর: অল্পের জন্য প্রাণে বাঁচলেন পথচারীসাতক্ষীরায় উপজেলা পর্যায়ে তৃণমূল জনগোষ্ঠীর প্রতিনিধি সমাবেশশ্যামনগরে প্রতিবন্ধী ব্যক্তিদের সরকারি সেবা প্রাপ্তির মানোন্নয়নে পাবলিক হেয়ারিংগভীর রাতে গাবুরায় গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ‌দাফন সম্পন্নগাজী নজরুলের ফাঁ*সির দাবিতে উত্তাল শ্যামনগরসাতক্ষীরায় যুবদলের আংশিক কমিটি ঘোষণা, আনন্দ মিছিল

চীনকে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি

বিদেশের খবর: উত্তর কোরিয়ার পারমাণমিক কর্মসূচি নিয়ে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিশ্বাস-অবিশ্বাসের খেলা শুরু হয়েছে। এরই মধ্যে উত্তর কোরিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা চীন শিথিল করেছে বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র। বুধবার মার্কিন কংগ্রেশনাল কমিশনের এমন দাবির পরই নিষেধাজ্ঞা লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার ঘোষণা দেয় ওয়াশিংটন।

মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স জানিয়েছেন, কোরীয় সঙ্কট সমাধানে পিয়ংইয়ংয়ের ওপর আরোপিত নিষেধাজ্ঞা মেনে চলতে হবে। তবে চীনের বিরুদ্ধে উত্তর কোরিয়ার উপর আরোপিত নিষেধাজ্ঞা অমান্য করার অভিযোগ তুলে বুধবার অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়েছে মার্কিন-চীন বাণিজ্য ও নিরাপত্তা পর্যবেক্ষণ কমিশন। প্রতিক্রিয়ায়, সবাইকে উত্তর কোরিয়ার উপর আরোপিত নিষেধাজ্ঞা মেনে চলার আহ্বান জানান মার্কিন ভাইস প্রেসিডেন্ট।

মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স বলেন, ‘উত্তর কোরিয়ার উপর চাপ প্রয়োগ অব্যাহত রাখার প্রধান উদ্দেশ্য কোরীয় উপদ্বীপকে পরমাণু অস্ত্রমুক্ত করা। প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে উত্তর কোরীয় নেতার বৈঠকের পর সে লক্ষ্য অর্জনে বেশ অগ্রগতি হয়েছে। তবে এখনো অনেক কাজ বাকি। দুই নেতার পরবর্তী বৈঠক নিয়ে আলোচনা চলছে। সামনের দিনগুলোতে কোরীয় উপদ্বীপে স্থায়ী শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় সিউলের সঙ্গে আমাদের যোগাযোগ অব্যাহত আছে।’

এদিকে, চীনের প্রতি নরম-গরম নীতি চালিয়ে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। একদিকে বাণিজ্য যুদ্ধ এড়াতে আলোচনা, অন্যদিকে দক্ষিণ চীন সাগরে সামরিক তৎপরতার পরিণতি সম্পর্কে চীনকে সতর্ক করে দিচ্ছে ওয়াশিংটন। এরই ধারাবাহিকতায় আগামী ১৫ বছরের মধ্যে চীনের সাথে যুক্তরাষ্ট্রের যুদ্ধ বাধার আশঙ্কা রয়েছে-এমনটাই জানালেন ইউরোপে মোতায়েন মার্কিন সামরিক বাহিনীর প্রাক্তন প্রধান লেফটেন্যান্ট জেনারেল বেন হজেস।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পলাশপোল সরকারি প্রাইমারী স্কুলের সমাপনী পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক : পলাশপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সমাপনী পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় অত্র স্কুল প্রাঙ্গণে এ সংবর্ধনা প্রদান করা হয়। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ খলিলুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মালেকা পারভীন। বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক সালমা ইয়াসমিন, শ্রেণি শিক্ষক সিরিয়া সুলতানা। এসময় উপস্থিত ছিলেন পলাশপোল আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সুরাইয়া পারভীন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য আব্দুস সামাদ সহ অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারি শিক্ষক মঞ্জু সরকার।
উল্লেখ্য, চলতি বছরে অত্র বিদ্যালয় থেকে ৬৮ জন শিক্ষার্থী প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশগ্রহন করবে। অনুষ্ঠান শেষে পরিক্ষার্থীদের মাঝে পরীক্ষার সরঞ্জাম প্রদান করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
যুক্তরাষ্ট্রের পর কানাডার পথে ‘দেবী’

বিনোদনের খবর: দেশের গণ্ডি পেরিয়ে সুদূর যুক্তরাষ্ট্রে জয়ধ্বনি তুলেছে ‘দেবী’ চলচ্চিত্র। আর তাতে ছবিটির প্রযোজক জয়া আহসান নিজেও খুব খুশি। এবার যুক্তরাষ্ট্র পেরিয়ে কানাডায় পাড়ি জমিয়েছে ‘দেবী’।
‘দেবী’ ছবির আন্তর্জাতিক পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রো থেকে জানা গেছে, আগামী ১৬ নভেম্বর বিশ্ববাজারে মুক্তি পাচ্ছে ‘দেবী’। কানাডায় দুটি শহর টরন্টো ও মিসিসাগাতে প্রথম সপ্তাহে দুটি প্রেক্ষাগৃহে মোট ৫২টি প্রদর্শনী নিয়ে যাত্রা শুরু করছে ‘দেবী’।
‘দেবী’ সিনেমার অভিনেত্রী ও প্রযোজক জয়া আহসান বলেছেন, ‘হলিউড ও বলিউডের ছবির মতোই আমার ছবিটি আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা করছে, এটি গৌরবের বিষয়। যুক্তরাষ্ট্রের মতো কানাডার প্রবাসী বাংলাদেশি ও বাংলা ভাষাভাষীদের ছবিটি দেখার আমন্ত্রণ জানাই।’
নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের উপন্যাস ‘দেবী’ অবলম্বনে অনম বিশ্বাস পরিচালিত এই ছবিতে মিসির আলি চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী আর রানু চরিত্রে জয়া আহসান। আরও অভিনয় করেছেন অনিমেষ আইচ, ইরেশ যাকের, শবনম ফারিয়া প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মহান বিজয় দিবস-২০১৮ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিসভা

নিজস্ব প্রতিবেদক :
মহান বিজয় দিবস-২০১৮ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের বৃহস্পতিবার সকাল ১০টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রস্তুতিসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তালা-কলারোয়া-১ আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ। সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তফা কামালের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, এডিএম অনিন্দিতা রায়, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) বদিউজ্জামান, ডিডিএলজি শাহ আব্দুল সাদী, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মেরিনা আক্তার, সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান, সহকারী কমিশনার আমিনুল ইসলাম, সহকারী কমিশনার কাস্টমস মোঃ মনিরুল হক সরকার, জেলা শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল মামুন, সাংবাদিক আনিসুর রহিম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোশাররফ হোসেন মশু, ইসলামিক ফাউন্ডেশনে উপ-পরিচালক মোঃ রফিকুল ইসলাম, সাতক্ষীরা পৌরসভার কাউন্সিলর শেখ শফিক উদ দৌলা সাগরসহ বিভিন্ন সরকারি-বেসরকারি কর্মকর্তাবৃন্দ। সভায় মহান বিজয় দিবসটি যথাযথ মর্যাদায় পালন উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বাজারের ব্যাগে নবজাতকের লাশ

অনলাইন ডেস্ক: মানিকগঞ্জে বাজারের ব্যাগে চাদরে মোড়ানো এক নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের সরুপাই-ধলাই ব্রিজের নিচে মৃত অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শী এক নারী জানান, বাজারের ব্যাগে কাপড়ে মোড়ানো অবস্থায় ব্রিজের নিচ থেকে ওই নবজাতকের লাশটি ছিলো। লাশটি দেখতে পায় স্থানীয়রা।

এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার এসআই রাশেদ মিয়া জানান, সন্ধ্যার আগে আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছাই। নবজাতকের লাশটি উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাংবাদিক হত্যা; পাঁচ জনের মৃত্যুদণ্ড চায় সৌদি আরব

বিদেশের খবর: সৌদি রাজপরিবারের সমালোচক ও ভিন্ন মতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগি হত্যার সঙ্গে জড়িত সন্দেহে অভিযুক্ত ৫ জনের মৃত্যুদণ্ডের সুপারিশ করছেন সৌাদ আরব সরকারের শীর্ষ আইনজীবী সৌদ আল মুজিব।

বৃহস্পতিবার সৌদি আরবের রাজধানী রিয়াদে এক সংবাদ সম্মেলনে তিনি এমন সুপারিশের কথা জানান।

মুজিবকে উদ্ধৃত করে ব্রিটেনের দ্য গার্ডিয়ান জানায়, খাশোগিকে হত্যার তিন দিন আগে গত ২৯ সেপ্টেম্বর পরিকল্পনা করে খুনীরা। এরপর ২ অক্টোবর তুরস্কের সৌদি কনস্যুলেটের ভেতরে তাকে হত্যা করা হয়।

সৌদি আরবের সরকারি কৌশলীর অফিসের বরাতে সিএনএন জানায়, এ ঘটনায় মোট ১১ জনকে অভিযুক্ত করা হয়েছে। এরমধ্যে হত্যাকাণ্ডের আদেশ ও বাস্তবায়নে সরাসরি জড়িত ৫ জন সর্বোচ্চ শাস্তির মুখোমুখী হতে যাচ্ছে।

তারা আরো জানায়, সৌদির সাবেক উপ-গোয়েন্দা প্রধান আহমেদ আল-আসিরি খাশোগিকে সৌদিতে ফেরত পাঠানোর ব্যবস্থা করার আদেশ দেন। এছাড়া তিনি ১৫ জনের একটি দল গঠন করেন।

আইনজীবী সৌদ আল মুজিব বলেন, এই দলটি সমঝোতা দল, গোয়েন্দা দল ও আইনগত দলে ভাগ হয়ে যায়। এরমধ্যে সমঝোতা দলটি হত্যাকাণ্ডের আদেশ দেয়।

সৌদি আরব শুরু থেকে দাবি করে আসছিল তারা এ বিষয়ে কিছু জানে না। কিন্তু পরবর্তীতে তারা স্বীকার করে, একদল দুর্বৃত্ত এ ঘটনা ঘটিয়েছে। তারা ঘটনার পরিবর্তিত কাহিনী আদালতে তুলে ধরেছে।

তুরস্কের কনসুলেটেই যে খাশোগিকে হত্যা করা হয়েছে তা স্বীকার করার পর সৌদি আরব তাদের গোয়েন্দা বিভাগের উপ-প্রধান ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের মিডিয়া প্রধানসহ উচ্চ-পদস্থ ৫ কর্মকর্তাকে বহিষ্কার করে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা মর্নিং সান প্রি-ক্যাডেট স্কুলে কালচার ডে পালন

প্রেস বিজ্ঞপ্তি :
সাতক্ষীরা মর্নিং সান প্রি-ক্যাডেট স্কুলের আয়োজনে কালচার ডে অনুষ্ঠিত হয়েছে। ১৫ নভেম্বর বৃহস্পতিবার স্কুল ক্যাম্পাসে কালচার ডে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, স্কুলের অধ্যক্ষ শেখ আমিনুর রহমান কাজল। অনুষ্ঠানে অভিভাবকরা গান পরিবেশন করেন। এছাড়া শিক্ষার্থীরা নাচ গানে মুখরিত করে স্কুল ক্যাম্পাস। অনুষ্ঠানে স্কুলের অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে সারা বছর ধরে যে সকল সোনামণিরা একাধিকবার আই.সি.টি পরীক্ষায় প্রথম হয়েছে তাদেরকে চ্যাম্পিয়ন ঘোষণা করে উপহার প্রদান করা হয় এবং অক্টোবর ও নভেম্বর মাসের আই.সি.টি পরীক্ষায় সর্বাধিক নম্বর প্রাপ্ত শিক্ষার্থীদের উপহার প্রদান করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ক্ষমা চাইতে ফখরুলকে ছাত্রলীগের আল্টিমেটাম

দেশের খবর: রাজধানীর নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে বুধবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলার ঘটনায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে ছাত্রলীগ। তারা ৪৮ ঘণ্টার মধ্যে বক্তব্য প্রত্যাহারের আল্টিমেটাম দিয়েছে। অন্যথায় তারা খালেদা জিয়ার গুলশান কার্যালয় ঘেরাও করবে বলে হুশিয়ারি দিয়েছে।

বৃহস্পতিবার বিক্ষোভ মিছিল পরবর্তী এক সমাবেশে ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী এ হুশিয়ারি দেন। এর আগে তারা বিএনপি-জামায়াতের নেতা-কর্মীদের নির্বাচন বানচালের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে এক বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টিএসসির রাজু ভাস্কর্যের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী বলেন, সারাদেশের মানুষ যখন নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে তখন মির্জা আব্বাসের নেতৃত্বে ছাত্রদলের ক্যাডাররা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সাধারন মানুষের ওপর হামলা করেছে। তারা উল্টো এর দায় ছাত্রলীগের নেতাকর্মীদের ওপর চাপাচ্ছে। আমরা বিএনপি নেতাদের এ ধরণের অপসংস্কৃতি ও মিথ্যাচারের তীব্র নিন্দা জানাই।

হামলাকারীরা সবাই ছাত্রদল ও বিএনপির ক্যাডার অভিযোগ করে তিনি বলেন, মির্জা ফখরুল তাদের ‘হেলমেট বাহিনী’ বলে নির্লজ্জ মিথ্যাচার করেছে। মিথ্যাচারের কারণে ছাত্রলীগের পক্ষ থেকে মির্জা ফখরুল, মির্জা আব্বাস ও গয়েশ্বর চন্দ্র রায়ের বিরুদ্ধে মানহানির মামলা করা হবে উল্লেখ করে গোলাম রাব্বানী বলেন, মির্জা ফখরুলকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তার বক্তব্য মিথ্যা বলে স্বীকার করে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।

সমাবেশে ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন বলেন, বিএনপি-জামায়াত দেশের সম্পদ বিনষ্ট করেছে। তারা চায় ক্ষমতা, বাংলাদেশের মানুষের ভালোমন্দ চায় না।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest