সর্বশেষ সংবাদ-
৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরাসাতক্ষীরায় এবি পার্টির আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীনসাতক্ষীরায় রিইবের সিএসও’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিতসাতক্ষীরায় চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাংচুর ও মারপিট: গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলনআশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে ইজিবাইকের ওপর: অল্পের জন্য প্রাণে বাঁচলেন পথচারীসাতক্ষীরায় উপজেলা পর্যায়ে তৃণমূল জনগোষ্ঠীর প্রতিনিধি সমাবেশশ্যামনগরে প্রতিবন্ধী ব্যক্তিদের সরকারি সেবা প্রাপ্তির মানোন্নয়নে পাবলিক হেয়ারিংগভীর রাতে গাবুরায় গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ‌দাফন সম্পন্নগাজী নজরুলের ফাঁ*সির দাবিতে উত্তাল শ্যামনগরসাতক্ষীরায় যুবদলের আংশিক কমিটি ঘোষণা, আনন্দ মিছিল

আওয়ামী লীগের প্রচারে অভিনয়শিল্পীরা

অনলাইন ডেস্ক: আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং দলের অন্যতম মুখপাত্র হাছান মাহমুদ বলেছেন, ‘আগামী সপ্তাহ থেকে চলচ্চিত্র ও টেলিভিশন সেলিব্রিটিরা আওয়ামী লীগের নির্বাচনী প্রচারে নামবেন।’ আজ মঙ্গলবার বিকেলে ধানমন্ডিতে আওয়ামী লীগের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলের প্রচার উপকমিটির এক বৈঠক শেষে এ মন্তব্য করেন হাছান মাহমুদ।

হাছান মাহমুদ বলেন, ‘আওয়ামী লীগের নির্বাচনী প্রচারের সঙ্গে যুক্ত হয়েছেন জাহিদ হাসান, রিয়াজ, ফেরদৌস, শাকিল খান, অরুণা বিশ্বাস, সাদিয়া ইসলাম মৌ ও শমী কায়সার।’ তিনি বলেন, ‘আগামী সপ্তাহ থেকে তাঁরা আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণায় নামবেন। এটা আজ আমাদের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে।’

প্রচারের বিষয়ে হাছান মাহমুদ বলেন, নির্বাচনে ভোট চাওয়ার জন্য পৃথক টিভিসি (টেলিভিশন বিজ্ঞাপন) তৈরি করা হয়েছে। সেখানে দেশের উন্নয়ন, অগ্রগতি নিয়ে শিল্পীরা গান করেছেন। পাশাপাশি ২০১৩-১৪ সালে নির্বাচন বানচালের নামে বিএনপি-জামায়াত যে আগুন সন্ত্রাস করেছিল, সেটিও মানুষের কাছে তুলে ধরা হবে। এ সময় তিনি পৃথক পৃথক কয়েকটি সিডি সাংবাদিকদের দেখান। এ ছাড়া গত ১০ বছরে সরকারের করা উন্নয়নের বিষয়ে পকেট সাইজ পুস্তিকাও প্রচার করা হবে বলে তিনি জানান।

ধানমন্ডিতে আওয়ামী লীগের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলের প্রচার উপকমিটির এক বৈঠক শেষে অভিনয়শিল্পীরাধানমন্ডিতে আওয়ামী লীগের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলের প্রচার উপকমিটির এক বৈঠক শেষে অভিনয়শিল্পীরাবিএনপি নেতা রুহুল কবির রিজভীর এক মন্তব্যের জবাবে সাবেক মন্ত্রী হাছান মাহমুদ বলেন, বিএনপির বিভিন্ন অনুষ্ঠানে শত শত লোক হয়। এখন হাজার হাজার লোক দেখে বিএনপির নেতাদের মাথা খারাপ হয়ে গেছে। তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন হলে বিপুল ভোটে আওয়ামী লীগ জয়ী হবে।

দলের প্রচার ও প্রকাশনা উপকমিটির সদস্যরা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আগাম বিক্রি হয়ে গেলো প্রিয়াঙ্কা-নিকের বিয়ের ছবি

বিনোদনের খবর: বিরাট-অনুশকার বিয়ে ঘিরে উৎসবের রেশ ভোলেনি ভক্তরা। এরই মধ্যে আসছে বলিউডের দুই হিট বিয়ে। সামনেই বিয়ের পিঁড়িতে বসছেন দীপিকা ও রণবীর। আর তার পরে পরেই বহু আলোচিত বিয়ের আসর। পরিণয়ে আবদ্ধ হবেন অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়া ও নিক জোনস।
এখনও পর্যন্ত যা খবর তাতে এই শীতেই বিয়ে প্রিয়ঙ্কার। ডিসেম্বরের কোনও এক সন্ধ্যায় চার হাত এক হবে। সেই বিয়ের ছবি দেখার জন্য মুখিয়ে গোটা দেশ। কিন্তু সেই আশায় জল ঢেলে দিয়েছে এক জল্পনা। শোনা যাচ্ছে একটি আন্তর্জাতিক পত্রিকাকে আগাম বিক্রি করে দেওয়া হয়েছে বিয়ের সব ছবি। পত্রিকা বা প্রিয়ঙ্কার তরফে কোনও রকম জবাব পাওয়া না গেলেও বলিউডে জল্পনা ২.৫ মিলিয়ন ডলার অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় ২৩ কোটি টাকায় বিক্রি হয়ে গিয়েছে ছবির স্বত্ব। অর্থাৎ ওই পত্রিকা ছাড়া আর কোথাও ছবি প্রকাশিত হবে না। বিয়ের ছবি দেখতে হলে ওই পত্রিকা প্রকাশের জন্য অপেক্ষা করতে হবে।
আমস্টারডমে বর-কনের ব্যাচলের পার্টি হয়ে গিয়েছে ধূমধাম করে। এর পরে মূল বিয়ের অনুষ্ঠান নিউ ইয়র্কে। এখনও পর্যন্ত যা খবর, তিন দিনের অনুষ্ঠান হবে সেই বিয়েতে। প্রায় ২০০০ মানুষ আমন্ত্রিত।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
গালায় মেসির দুই ট্রফি, রোনালদোর শূন্য

খেলার খবর: স্পেনের ফুটবল বিষয়ক দৈনিক দৈনিক মার্কার বর্ষসেরা গালা অ্যাওয়ার্ডে দুটি ট্রফি জিতেছেন বার্সেলোনার আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। লা লিগায় নৈপুণ্যের সুবাদে তিনি জিতেছেন পিচিচি ট্রফি| পিচিচি ছাড়াও বর্ষসেরা খেলোয়াড়ের ‘দ্য স্টেফানো ট্রফি’ ঘরে তুলেছেন মেসি।

তবে ইতালিয়ান ক্লাব জুভেন্টাসে পাড়ি জমানো সাবেক রিয়াল মাদ্রিদ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে কোনো ক্যাটাগরিতেই পুরস্কারের জন্য মনোনীত করা হয়নি।

২০১৭-১৮ মৌসুমে সর্বোচ্চ ৩৪ গোল করায় মেসি পান পিচিচি ট্রফি। তার হাতে পুরস্কার তুলে দেন মার্কার পরিচালক হুয়ান ইগনাচিও গায়ার্দো। অনুষ্ঠানে ফরাসি শিল্পী মাইকেল রেইভান্দের আঁকা দারুণ একটি শিল্পকর্মও উপহার দেয়া হয় মেসিকে।

পুরস্কার জেতার পর স্প্যানিশ লা লিগা নিয়ে নিজের মূল্যায়নে মেসি বলেন, পূর্বের যে কোনো সময়ের চেয়ে লা লিগা এখন অনেক বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। এটা ভালো যে, লিগ আগের যেকোনো সময়ের চেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। কিছুই আর সহজ নেই, সবাই সবাইকে হারিয়ে দিতে সক্ষম। আমি চাই এমনটা আরও কিছু সময় চলুক।

অনুষ্ঠানে টানা তিনবারের মতো ‘জামোরা’ ট্রফি জিতেছেন অ্যাটলেটিকো মাদ্রিদের ইয়ান ওবলাক। গত মৌসুমে ৩৭ ম্যাচে ২২ গোল করে এই ট্রফি জিতেছেন ৩৭ বছর বয়সী তারকা। স্প্যানিশ ফুটবলারদের মধ্যে সর্বোচ্চ গোল দাতার পুরস্কার ‘দ্য জারা অ্যাওয়ার্ড’ গেছে ইগো আসপাসের হাতে। গত মৌসুমে সেল্টা ভিগোর হয়ে ২২ গোল করেছেন এই স্প্যানিশ ফরোয়ার্ড।

স্পেনের ঘরোয়া ফুটবলের বর্ষসেরা কোচের পুরস্কার ‘মিগুয়েল মুনোজ ট্রফি’ জিতেছেন ভ্যালেন্সিয়া কোচ মার্সেলিনো। তার অধীনেই দীর্ঘ বিরতির পর চ্যাম্পিয়নস লিগে পা রেখেছে ভ্যালেন্সিয়া।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কুলিয়ায় বীর মুক্তিযোদ্ধা অজিহারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

দেবহাটা ব্যুরো : দেবহাটার কুলিয়ায় ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা অজিহার রহমানের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সকাল ৯ টায় কুলিয়াস্থ নিজ বাড়িতে চিকিৎসাধীন থাকা অবস্থায় তিনি মৃত্যুবরন করেন (ইন্না.রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৮ বছর। তিনি দীর্ঘদিন ক্যান্সারজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ছেলে, মেয়েসহ অসংখ্যা গুনগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার বাদ যোহর রাষ্ট্রীয় মর্যাদায় নিজস্ব কবরস্থানে দাফন করা হয়েছে। রাষ্ট্রীয় মর্যাদা প্রদানের সময় দেবহাটা উপজেলা চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ¦ আব্দুল গনি, দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ-আল আসাদ, দেবহাটা থানার ওসি সৈয়দ মান্নান আলী, সাবেক উপজেলা ডেপুটি মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল গফফারসহ অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনির বড়দলে ও কাদাকাটির  বিভিন্ন স্থান পরিদর্শন করলেন ইউএনও

মোস্তাফিজুর রহমান/ বিএম আলাউদ্দীন ঃ আশাশুনি উপজেলার বড়দল ও কাদাকাটির বিভিন্ন স্থান পরিদর্শন করলেন উপজেলা নির্বাহী অফিসার পীর আলিফ রেজা। মঙ্গলবার মকাল থেকে তিনি বড়দল ইউনিয়নের বিভিন্ন ভোট কেন্দ্র, বড়দল ইউনিয়ন ভূমি অফিস, বড়দল ফ্রান্ছছিজ জেবিয়ার র্গিজ্জা, বড়দল ইউনিয়ন পরিষদ, গ্রাম আদালত, চাম্পাখালী সরকারী প্রাথমিক বিদ্যলয় ও কাদাকাটি আশ্রায়ন প্রকল্প পরিদর্শন করেন। পরিদর্শন কালে উপজেলা নির্বহী অফিসের সিএ পশুপতি, বড়দল ইউনিয়ন ভূমি কর্মকর্তা রনজিত কুমার মন্ডল, সাংবাদিক বি এম আলাউদ্দীন, এবং বড়দল ইউনিয়নের গন্যমান্য বেক্তি বর্গ উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
এবার জয়া আহসানকে গ্রেফতারের দাবি

বিনোদনের খবর: দেবী সিনেমার নামে উগ্র হিন্দুত্ববাদ প্রচারের ষড়যন্ত্রকারী চলচ্চিত্র অভিনেত্রী জয়া আহসান গ্রেফতারের দাবি জানিয়েছে আওয়ামী ওলামা লীগ। মঙ্গলবার (১৩ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানান সংগঠনটির সভাপতি আলহাজ্ব মাওলানা আখতার হোসাইন বুখারী।

তি‌নি বলেছেন, ‘দেবী সিনেমার নামে উগ্র হিন্দুত্ববাদ প্রচারের ষড়যন্ত্রকারী অভি‌নেত্রী জয়া আহসানকে গ্রেফতার করতে হবে। এর পূর্বে জান্নাত সিনেমার মাধ্যমে এসএস মাল্টিমিডিয়া, বস-২ সিনেমার মাধ্যমে জাজ মাল্টিমিডিয়া মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। এছাড়া এসএ টিভি ‘ইউসুফ আলাইহিস সালাম-জুলেখা’ সিনেমার মাধ্যমে হযরত মুহাম্মদ (স.) সহ নবী-রাসুলদের মানহানিকর সিনেমা প্রদর্শন করেছে। অবিলম্বে উস্কানিমূলক এসব সিনেমা নিষিদ্ধ করে প্রযোজক, পরিচালকদের গ্রেফতার করে কঠোর শাস্তি দিতে হবে।’

বুখারী বলেন, ‘আসন্ন নির্বাচনে উগ্র হিন্দুত্ববাদী দলগুলোকে ৩০ শতাংশ আসন দেয়ার উদ্ভট দাবি উত্থাপনকারী ঘৃণ্য সাম্প্রদায়িক ষড়যন্ত্রকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। উগ্র সাম্প্রদায়িক হিন্দুদের কোনো আসন বরাদ্দ দিলে ওলামা লীগসহ স্বাধীনতার চেতনায় বিশ্বাসী ইসলামী দলগুলোকেও সংসদে কমপক্ষে ১০০ আসন দিতে হবে।’

তি‌নি আরও ব‌লেন, ‘হযরত মুহাম্মদ (স.) এর মুবারক শানে মানহানিকর বক্তব্য, লেখা, প্রকাশনা, টিভি প্রোগ্রাম, রেডিও প্রোগ্রাম, ইন্টারনেটে স্ট্যাটাসসহ যেকোন বিষয় প্রচার, প্রকাশ ও প্রদানকারীর শাস্তি মৃত্যুদণ্ড দিতে হবে এবং শাস্তি কার্যকরে দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে।’

তি‌নি ব‌লেন, পবিত্র সাইয়্যিদুল আইয়াদ শরীফ, পবিত্র শবে বরাত, পবিত্র মিলাদ শরীফ ও ক্বিয়াম শরীফ এবং মাজার শরীফ জিয়ারত বিরোধীতাকারী সব ওহাবী, সালাফী তথা তেতুল হুযুর খ্যাত আহমদ শফি মার্কা হেফাজতীদের রাষ্ট্রদ্রোহী আইনে গ্রেফতার করতে হবে কারণ সংবিধানে রাষ্ট্র দ্বীন পবিত্র দ্বীন ইসলাম আর পবিত্র দ্বীন ইসলাম উনার মধ্যে পবিত্র ঈদে মীলাদে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পালন করা ফরজ। অথচ এরা পবিত্র মিলাদ শরীফ, পবিত্র ঈদে মিলাদে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিরোধী। এরা সরকারের কখনো হিতাকাঙ্ক্ষী হতে পারে না। এরা জাতীয় বেইমান। এরা কখনো নৌকায় ভোট দিবে না। এদের মুখে এক, অন্তরে ভিন্ন আর শেখ হাসিনা তথা আওয়ামী লীগ হেফাজতীদের ভোট গণনায়ও ধরে না।’

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন সংগঠ‌নের সাধারণ সম্পাদক আলহাজ্ব কাজী মাওলানা মুহম্মদ আবুল হাসান শেখ শরীয়তপুরী, সম্মিলিত ইসলামী গবেষণা পরিষদের সভাপতি আলহাজ্ব হাফেজ মাওলানা মুহম্মদ আব্দুস সাত্তার, সহ-সভাপতি- মাওলানা মুহম্মদ শোয়েব আহমেদ গোপালগঞ্জী, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা মুহাম্মদ আব্দুল জলিল প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মালিকবিহীন দুই ব্যাগে ৪ কোটি টাকার মোবাইল

অনলাইন ডেস্ক: হযরত শাহজালাল বিমানবন্দরে দুটি মালিকবিহীন ব্যাগ থেকে বিপুল পরিমাণ মোবাইল জব্দ করেছে শুল্ক গোয়েন্দা। জব্দকৃত মোবাইলের আনুমানিক মূল্য প্রায় ৩ কোটি ৭০ লাখ টাকা।
মঙ্গলবার (১৩ নভেম্বর) সকাল ১১টার দিকে ব্যাংকক থেকে আসা টিজি-৩৩৯ বিমানে মালিকবিহীন ব্যাগ দুটি এসেছিল। পরে মোবাইল সেটগুলো জব্দ করে শুল্ক গোয়েন্দা এয়ারফ্রেইট ইউনিটের সদস্যরা।
শুল্ক গোয়েন্দা সূত্র জানায়, সকাল ১১টার দিকে একটি বিমান ব্যাংকক থেকে আসে। সেটি শাহজালালে নামার পরই খবর আসে ব্যাংকক থেকে আসা বিমানটিতে বিপুল পরিমাণ শুল্ক ফাঁকি দেয়া মোবাইল সেট আসছে। এর পরিপ্রেক্ষিতে গোয়েন্দারা অবস্থান নেয়। কিন্তু কোনো ব্যক্তির ব্যাগ থেকে কিছুই না পাওয়ায় পরে অভিযান চালানো হয় লস্ট অ্যান্ড ফাউন্ড শাখায়।

সেখানে গিয়ে দেখা যায়, দুটো মালিকবিহীন ব্যাগ পড়ে আছে। পরে কালো ও এ্যাস রঙের দুটো ব্যাগ আটক করে লস্ট অ্যান্ড ফাউন্ড থেকে বাহিরে আনা হয়। সবার সম্মুখে ব্যাগ খোলা হলে বিপুল পরিমাণ বিদেশি কোম্পানির মোবাইল সেট পাওয়া যায়। পরে সেগুলো জব্দ দেখানো হয়।
সূত্র আরও জানায়, মোবাইলগুলো বিদেশি কোম্পানি ক্লাউডফোন লিড নামের একটি কোম্পানির তৈরি।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. শহীদুল ইসলাম জানান, মোবাইলগুলো ব্যাংকক থেকে আসা একটি বিমানে এসেছিল। সন্ধ্যা পর্যন্ত মোবাইলগুলোর কোনও মালিক পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, মোবাইলগুলো ব্যাংকক থেকে আনার পর লস্ট অ্যান্ড ফাউন্ডে রাখা হয়েছিল। সুযোগ বুঝে সেগুলো যাত্রী দিয়ে পাচার করা হতো।
তিনি বলেন, ‘সেগুলো উদ্ধার দেখানো হয়েছে এবং শুল্ক আইনে ব্যবস্থা নেয়া হয়েছে।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় আধুনিক চাষাবাদ কলাকৌশলের উপর প্রশিক্ষণ

 

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তন মোকাবেলায় উপকুলীয় লবনাক্ত এলাকায় অপ্রচলিত তেল ফসল সয়াবিন, সূর্যমুখী ও তিসি ফসলের আধুনিক চাষাবাদ কলাকৌশলের উপর উপজেলা কৃষি অফিসার ও কৃষিসম্প্রসারন কর্মকর্তাদের নিয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ কৃষি গবেষনা ইনষ্টিটিউটের আয়োজনে মঙ্গলবার সকালে সাতক্ষীরার বিনেরপোতাস্থ কৃষি গবেষনা কেন্দ্রে উক্ত প্রশিক্ষণটি অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরা খামারবাড়ি কৃষিসম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক অরবিন্দ বিশ্বসের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাজীপুর তৈলবীজ গবেষনা কেন্দ্রের পরিচালক ড. লুৎফর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা খামারবাড়ি কৃষিসম্প্রসারন অধিদপ্তরের জেলা প্রশিক্ষন অফিসার নুরুল ইসলাম, গাজীপুর তৈলবীজ গবেষনা কেন্দ্রের কর্মসুচি পরিচালক ড. মোবারক আলী, বিনোরপোতা কৃষি গবেষনা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ইসহাকুল ইসলাম প্রমুখ। উক্ত কর্মশালায় জেলার ৭টি উপজেলার কৃষি অফিসার ও কৃষিসম্প্রসারন অধিদপ্তরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
কৃষি গবেষকরা এ সময়, উপকুলীয় লবনাক্ত এলাকায় জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সয়াবিন, সূর্যমুখী ও তিসিসহ বিভিন্ন তেল ফসলের উন্নত চাষাবাদ ও কলাকৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest