সর্বশেষ সংবাদ-
৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরাসাতক্ষীরায় এবি পার্টির আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীনসাতক্ষীরায় রিইবের সিএসও’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিতসাতক্ষীরায় চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাংচুর ও মারপিট: গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলনআশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে ইজিবাইকের ওপর: অল্পের জন্য প্রাণে বাঁচলেন পথচারীসাতক্ষীরায় উপজেলা পর্যায়ে তৃণমূল জনগোষ্ঠীর প্রতিনিধি সমাবেশশ্যামনগরে প্রতিবন্ধী ব্যক্তিদের সরকারি সেবা প্রাপ্তির মানোন্নয়নে পাবলিক হেয়ারিংগভীর রাতে গাবুরায় গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ‌দাফন সম্পন্নগাজী নজরুলের ফাঁ*সির দাবিতে উত্তাল শ্যামনগরসাতক্ষীরায় যুবদলের আংশিক কমিটি ঘোষণা, আনন্দ মিছিল

খেলা শেষ হওয়ার আগে তাইজুলের ৫ উইকেট

খেলার খবর: টানা দ্বিতীয় টেস্টে টানা তৃতীয় ইনিংসে নূন্যতম ৫ উইকেট শিকার করলেন তাইজুল ইসলাম। ঢাকা টেস্টের তৃতীয় দিনে আজ চাকাভাকে নিজের পঞ্চম শিকার বানান এই স্পিনার। মাভুতার আউটের সঙ্গে সঙ্গেই দিনের খেলার সমাপ্তি ঘোষণা করেন আম্পায়ার। দিনশেষে সফরকারীদের সংগ্রহ ৯ উইকেটে ৩০৪ রান। ফলোঅন এড়াতে হলে আরও ১৯ রান করতে হবে তাদের।

আজ মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ঢাকা টেস্টের তৃতীয় দিনের শুরুতে দ্বিতীয় উইকেট হারায় জিম্বাবুয়ে। এই উইকেটটাও তাইজুলের। তার বলে সেই মেহেদী মিরাজের তালুবন্দি হলেন ত্রিপানো (৮)। ৪০ রানে দ্বিতীয় উইকেটের পতন হলো সফরকারীদের। এরপর ব্রেন্ডন টেইলরের সঙ্গে জুটি গড়ার পাশাপাশি ক্যারিয়ারের দ্বিতীয় হাফ সেঞ্চুরি তুলে নেনে ওপেনার ব্রায়ান চারি।

লাঞ্চের আগমুহূর্তে চারিকে (৫৩) মুমিনুল হকের তালুবন্দি করে ৫৬ রানের তৃতীয় উইকেট জুটি ভাঙেন মেহেদী হাসান মিরাজ। তাইজুলের তৃতীয় শিকার হয়ে ফিরেছেন অভিজ্ঞ শন উইলিয়ামস (১১)। ১২৯ রানে চতুর্থ উইকেট হারিয়েছে জিম্বাবুয়ে। বিপজ্জনক অল-রাউন্ডার সিকান্দার রাজাও (০) বোল্ড হয়েছেন তাইজুলের বলে। ১৩১ রানে অর্ধেক ইনিংস শেষ হয়ে যায় সফরকারীদের।

এরপর পাল্টা প্রতিরোধ গড়েন ব্রেন্ডন টেইলর এবং পিটার মুর। ৬ষ্ট উইকেটে দুজনে মিলে ১৩৯ রানের দুর্দান্ত জুটি গড়েন। ১১৪ বলে ৮৩ রান করা পিটার মুর আরিফুল হকের বলে এলবিডাব্লিউ হলে ভাঙে এই জুটি। রিভিউ নিয়েও সিদ্ধান্ত বদলাতে পারেনি জিম্বাবুয়ে। মুরের বিদায়ের পরেই ১৮৭ বলে ৮ বাউন্ডারিতে ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি হাঁকান অভিজ্ঞ ব্রেন্ডন টেইলর।

সেঞ্চুরিয়ান টেইলরকে ১১০ রানে থামিয়ে দিলেন মেহেদী মিরাজ। দুর্দান্ত ক্যাচ নিলেন তাইজুল ইসলাম। ২ বল পরেই ব্রেন্ডন মাভুতা (০) ধরা পড়লেন আরিফুলের হাতে। দিনের খেলার একেবারে শেষের দিকে উইকেটকিপার ব্যাটম্যান চাকাভাকে (১০) মুমিনুলের তালুবন্দি করে পঞ্চম শিকার ধরেন তাইজুল ইসলাম। এরই সঙ্গে শেষ হয় তৃতীয় দিনের খেলা।

এর আগে গতকাল সোমবার ম্যাচের দ্বিতীয় দিনের তৃতীয় সেশনে ৭ উইকেটে ৫২২ রানে প্রথম ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। মুমিনুল ইসলাম খেলেন ১৬১ রানের ইনিংস। আর মুশফিকুর রহিম ১৬ টি বাউন্ডারিতে খেলেন অপরাজিত ২১৯* রানের ব্যক্তিগত এবং বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। তাকে দারুণ সঙ্গ দেওয়া মেহেদী মিরাজ অপরাজিত থাকেন ৬৮* রানে। শেষ সেশনে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে আরিফুল হকের কল্যাণে একবার জীবন পাওয়া অধিনায়ক মাসাকাদজাকে (১৪) হারায় জিম্বাবুয়ে। তাকে প্যাভিলিয়নে ফেরত পাঠন তাইজুল ইসলাম।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সুষ্ঠু নির্বাচনের ইতিহাস সৃষ্টি করা হবে: সিইসি

দেশের খবর: নতুন প্রেক্ষাপটে অংশগ্রহণমূলক নির্বাচনকে ভেজালহীন করার জন্য রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশ দিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বলেছেন, দলীয় সরকারের অধীনে থেকে যে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব এবারের নির্বাচন সেই ইতিহাস সৃষ্টি করবে।

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আজ রিটার্নিং কর্মকর্তাদের ব্রিফিং অনুষ্ঠানে সিইসি প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের তারিখ পেছানোর আর কোনো সুযোগ নেই উল্লেখ করে তিনি বলেন, ৩০ তারিখ নির্বাচনের দিন নির্ধারিত হয়েছে। এরপর আর তারিখ পেছানোর সুযোগ নেই। প্রথম কারণ হলো জাতীয় পর্যায়ে এতো বড় একটি নির্বাচনের পর ২৯ জানুয়ারি সংসদ বসতে হবে। ফলে এটি বড় মাপের সময় নয়। কারণ নির্বাচনের পর ফলাফল আসবে, এরপর গেজেট করা। এই তিনশ’ আসনের গেজেট করার জন্য সময় লাগে। দ্বিতীয়ত হলো, টঙ্গীর ইজতেমা হবে ১১ জানুয়ারি। এটি আমাদের চিঠি দিয়া জানানো হয়েছে। এ সময় সারাদেশ থেকে আইনশৃঙ্ঘলা বাহিনীর সদস্যদের আনতে হয়। যাতে কোন সহিংসতা না ঘটে।

সিইসি বলেন, নির্বাচনে সব রাজনৈতিক দল অংশ নিয়েছে, তাতে আমরা খুশি হয়েছি। কিন্তু ভোটের তারিখ আর পেছানোর সুযোগ নেই।

রিটার্নিং কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা দেশি-বিদেশি সকল স্তরের সংস্থার পর্যবেক্ষণে রয়েছেন। এ বছর নির্বাচনের পরিবেশ হবে ভিন্ন। আমাদের দেশে কখনো নির্বাচন হয়েছে রাষ্ট্রপতি শাসিত নির্বাচন, কখনো সেনাবাহিনী, কখনো কেয়ারটেকারের অধীনে। কিন্তু অন্যান্য নির্বাচন থেকে এই নির্বাচন সম্পূর্ণ ভিন্ন। কারণ সংসদ ও সরকার বহাল রেখে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। ২০১৪ সালে এমন একটি নির্বাচন হয়েছিল। কিন্তু সেই নির্বাচনে সব দল অংশ নেয়নি। আমরা এবার আনন্দিত যে, এই নির্বাচনে সব দল অংশ নিতে যাচ্ছে। সে কারণে আপনাদের দায়িত্বও অনেক বেড়ে গেছে এবং ভেজালমুক্ত নির্বাচন অনুষ্ঠানে আন্তরিকভাবে কাজ করতে হবে।

এখন থেকে নির্বাচনের সকল দায়িত্ব রিটার্নিং কর্মকর্তাদের উল্লেখ করে সিইসি বলেন, নির্বাচন হতে হবে সম্পূর্ণ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ। ভোট একটি উৎসব। ভোটের দিন ভোটাররা আনন্দমুখর পরিবেশে ভোট দিতে যাবে। সবাই নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করবেন।

ভোট প্রদান কক্ষ ছাড়া বাকি সব স্থানে পর্যবেক্ষকসহ সবাই যেতে পারবেন এবং তা পর্যবেক্ষণ করতে পারেন উল্লেখ করে তিনি বলেন, যে নির্বাচন জনগণ গ্রহণ করবেন, যে নির্বাচন সকলের কাছে গ্রহণযোগ্য হবে- সেটিই হবে গ্রহণযোগ্য নির্বাচন। এই অবস্থা রিটার্নিং কর্মকর্তার সৃষ্টি করতে হবে। কিভাবে প্রিজাইডিং কর্মকর্তা নিয়োগ করবেন, ভোটকক্ষ তৈরি করবেন সব দায়িত্ব আপনাদের। সবাই আন্তরিকভাবে নির্বাচন পরিচালনা করলে সামগ্রিকভাবে আমাদের উপর জনগণের সন্দেহ হবে না।

প্রার্থী ও রাজনীতিবিদদের সাথে সুসম্পর্ক রাখার নির্দেশ দিয়ে সিইসি বলেন, অনেকেই এমপি ছিলেন, অনেকে যারা এমপি ছিলেন না তারা এলাকায় সম্মানিত ব্যক্তি। তাদের সাথে যদি সুসম্পর্ক রাখেন, তাহলে কেউই নির্বাচনে সমস্যা সৃষ্টি করবেন না। তাদেরকে কখনো প্রতিপক্ষ হিসেবে নেবেন না। তাদের সহযোগিতা করলে তারাও আপনাদের সহযোগী, বন্ধু হিসেবে কাজ করবে। বিরোধিতা করবে না। নিরপেক্ষতা হবে একমাত্র মাপকাঠি।

ভয়ভীতির ঊর্ধ্বে থেকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশ দিয়ে তিনি বলেন, আপনাদের কারণে নির্বাচন কমিশনের যাতে বদনাম না হয়। ভয়ভীতির ঊর্ধ্বে থেকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করুন।
নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, বেগম কবিতা খানম ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন।
সংসদ নির্বাচনের পুনঃতফসিল অনুযায়ী ৩০ ডিসেম্বর রোববার ভোটগ্রহণ। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৮ নভেম্বর, মনোনয়নপত্র বাছাইয়ের দিন ২ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৯ ডিসেম্বর।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কার্তিকের সঙ্গে ছবি ভাইরাল, বিতর্কে শ্রদ্ধা!

বিনোদন সংবাদ: কিছুদিন আগেই দিওয়ালি উৎসবে দেখা গেলো শ্রদ্ধা কাপুরের প্রেমিককে। অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল তিনি নতুন সম্পর্কে আছেন। তবে সেই প্রেমিককে অবশেষে দেখা গেলো। সেই গুঞ্জন শেষ না হতেই আবারো নতুন সম্পর্ক নিয়ে শিরোনাম হলেন শ্রদ্ধা। রোহন-শ্রদ্ধার সম্পর্কের সেই গুঞ্জন শেষ হতে না হতেই এবার ফের কার্তিক আরিয়ানের সঙ্গে শ্রদ্ধা কী করছেন মাঝরাতে, তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে।

অভিনেতা কার্তিক আরিয়ার সঙ্গে মাঝরাতে কোথায় বেরিয়ে পড়লেন শ্রদ্ধা কাপুর মুম্বাইয়ের একটি মাল্টিপ্লেক্সের সামনে দেখা যায় তাদের। শ্রদ্ধা এবং কার্তিকের ওই ছবি প্রকাশ্যে আসতেই ফের একদফা জল্পনা শুরু হয়ে যায় বিভিন্ন মহলে।

‘সোনু কে টিটু কি সুইটি’ অভিনেতা কার্তিকের সঙ্গে মাঝরাতে কী করছেন শ্রদ্ধা! সেই খবর প্রকাশ হতেই বিতর্কে মুখে পড়েছেন তিনি। মাঝরাতে ‘মুভি ডেটে’ বেরিয়ে কার্তিক এবং শ্রদ্ধা, দুজনকে বেশ ঝলমলে লাগছিল। কিন্তু, এই বিষয়ে দুজনের কেউই এ বিষয়ে মুখ খুলতে চাননি।

পরিচালক দিনেশ ভিজন-এর সিনেমায় শিগগিরই স্ক্রিন শেয়ার করবেন শ্রদ্ধা কাপুর এবং কার্তিক আরিয়ান। একসঙ্গে শুটিং শুরুর আগে নিজেদের মধ্যে আলাপ পরিচয় বাড়াতেই কি শ্রদ্ধা এবং কার্তিক একসঙ্গে বেরিয়ে পড়েন, না কি বলিউডে তৈরি হচ্ছে আরও এক নতুন তারকা জুটি। সে বিষয়ে অবশ্য স্পষ্ট করে কিছু জানা যায়নি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ ঐশীর নয়ন জুড়ানো সূচনা ভিডিও

বিনোদন সংবাদ: বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় অংশ নিতে চীনে পৌঁছেছেন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ জান্নাতুল ফেরদৌস ঐশী। ১০ নভেম্বর (শনিবার) দিবাগত রাত ১ টার ফ্লাইটে চীনের সানাইয়া শহরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করে রবিবার সেখানে পৌঁছান। বিষয়টি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ঐশী নিজেই নিশ্চিত করেছেন।

এর আগে ১১ নভেম্বর ‘মিস ওয়ার্ল্ড’ বাংলাদেশের আয়োজক প্রতিষ্ঠান অন্তর শোবিজের পক্ষ থেকে ঐশীর আন্তর্জাতিক অঙ্গনে পদার্পনে সূচনা ভিডিও প্রকাশ করা হয়েছে। যেখানে দেখানো হয়েছে ঐশী নিজের দেশকে আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরছেন।

‘ভিডিওতে ঐশীর এক্সপ্রেশন এতো সাবলীল এতো চমৎকার, এতো এডোরেবল যে মুগ্ধ না হয়ে উপায় নেই’ বলছিলেন একজন নেটিজেন। ভিডিওতে প্রশংসা বাক্যের প্রমাণ পাওয়া গেছে। যেখানে বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ, ঐতিহ্য তুলে ধরা হয়েছে যেমন, তেমনি তুলে ধরা হয়েছে বাংলাদেশের রক্তাক্ত অর্জনের ইতিহাস, স্বাধীনতা আদায়ের ইতিহাস, পরিচয় করিয়ে দেওয়া হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে ‘ফাদার অফ ন্যাশন’ হিসেবে।

আরেকজন নেটিজেন বলছেন, ‘ঐশীর কথাবার্তায় সারল্য, তার চলাফেরা, নাচ, গান, মনোযোগী শ্রোতা-এসব আচরণে মুগ্ধ না হয়ে উপায় নেই।’ এমন মন্তব্যে সোশ্যাল মিডিয়া সয়লাব।

৬৮তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় ১৫০টি দেশের প্রতিযোগীর সঙ্গে অংশ নিচ্ছেন ঐশী। আগামী ৮ ডিসেম্বর ৬৮ তম মিস ওয়ার্ল্ডের চূড়ান্ত অনুষ্ঠান। এর আগে যদি থাকবে বিভিন্ন সেগমেন্ট। সবকিছুতে টিকলে মিস ওয়ার্ল্ডের গ্র্যান্ড ফিনালেতে দেখা যাবে ঐশীকে। এরপর তিনি দেশে ফিরবেন ১০ ডিসেম্বর।

https://www.youtube.com/watch?v=wZdMtWyhBm8&feature=player_embedded

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নির্বাচন পেছানোর দাবি অযৌক্তিক ও অবাস্তব -ওবায়দুল কাদের

রাজনীতির খবর: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিদেশি পর্যবেক্ষকদের জন্য বিএনপি জাতীয় নির্বাচন পেছানোর যে দাবি করেছে তা অযৌক্তিক ও অবাস্তব।’

মঙ্গলবার দুপুরে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘নির্বাচনে অংশ নিয়েও পুরনো নালিশের অভ্যাসের মধ্যেই সীমাবদ্ধ আছে বিএনপি। বিদেশিদের উপর নির্ভর করে নির্বাচন পেছাবে না। সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। বিদেশি পর্যবেক্ষকদের জন্য জাতীয় নির্বাচনের তারিখ পেছাতে হবে এর চেয়ে হাস্যকর, অবান্তর, অবাস্তব, ভিত্তিহীন ও অযৌক্তিক দাবি আর হতে পারে না।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি যদি আন্দোলনের চিন্তা করে তাহলে দেশের জনগণই তাদের প্রতিরোধ করবে। কারণ, জনগণ এখন নির্বাচনের মুডে আছে।

দলীয় মনোনয়ন সম্পর্কে ওবায়দুল কাদের বলেন, মনোনয়ন ব্যক্তিগত ব্যাপার, যে কেউ চাইতে পারে। কাকে দেয়া হবে তা জানেন দলের সভাপতি। পুনঃতফসিলের কারণে তাড়াহুড়ো করার কিছু নেই। দলের মনোনয়ন তালিকা চূড়ান্ত হতে ৪-৫ দিন সময় লাগবে। এখন প্রার্থীদের সার্ভে রিপোর্ট পর্যালোচনা করা হচ্ছে।

আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডে ৩ জন অস্থায়ী সদস্য নির্বাচিত হয়েছেন জানিয়ে তিনি বলেন, আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য রমেশ চন্দ্র সেন, ড. আব্দুর রাজ্জাক ও কর্ণেল (অব.) ফারুক খান দলের সংসদীয় মনোনয়ন বোর্ডে অস্থায়ী সদস্য নির্বাচিত হয়েছেন।

কাদের বলেন, ‘সংসদীয় বোডের্র তিন জন সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী, সৈয়দ আশরাফুল ইসলাম ও ড. আলাউদ্দিন আহম্মেদ অসুস্থ থাকার কারণে তাদের অস্থায়ীভাবে অন্তভুক্ত করা হয়েছে।’

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, এ কে এম এনামুল হক শামীম ও মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল প্রমুখ উপস্থিত ছিলেন। খবর বাসসের।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সুষ্ঠু নির্বাচন করতে আগ্রহী নয় ইসি -ফখরুল

রাজনীতির খবর: একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের পদক্ষেপ নিতে নির্বাচন কমিশন (ইসি) ব্যর্থ হয়েছে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, আমরা নির্বাচন কমিশনকে এক মাস নির্বাচন পেছানোর অনুরোধ করেছিলাম। কমিশন নির্বাচন এক সপ্তাহ পেছানোর যে সিদ্ধান্ত নিয়েছে তাতে আমরা হতাশ, দেশবাসীও হতাশ।

আজ মঙ্গলবার দুপুর ১২টায় মতিঝিলে জাতীয় ঐক্যফ্রন্ট নেতা ড. কামাল হোসেনের চেম্বারে ঐক্যফ্রন্ট নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, নির্বাচন কমিশনের পদক্ষেপ দেখে মনে হচ্ছে, তারা সুষ্ঠু নির্বাচন করতে আগ্রহী নয়। অথচ একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য ইসির ইতিবাচক পদক্ষেপ জরুরি।

তিনি আরো বলেন, নির্বাচন কমিশন ৩০ ডিসেম্বর ভোটের তারিখ নির্ধারণ করেছে। এ দিনটিতে বড় দিনের ছুটি থাকে। খ্রিস্টান ধর্মাবলম্বীদের জন্য দিনটি বিশেষ। এ দিন তাদের জন্য উৎসবের। এ ছাড়া ইংরেজি নববর্ষের আগের দিন ৩০ ডিসেম্বর। এই দিনে ভোট হলে বিদেশি পর্যবেক্ষকরা আসতে পারবেন না। তারা নির্বাচন পর্যবেক্ষণ করতে পারবেন না। তাই আমরা নির্বাচন এক মাস পেছানোর দাবি করছি।

দুপুর ১২টা থেকে ১টা ৪০ মিনিট পর্যন্ত চলে এ বৈঠক। ড. কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, কৃষক-শ্রমিক-জনতা লীগের সভাপতি বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী, গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তাফা মোহসীন মন্টু, জাতীয় ঐক্য প্রক্রিয়ার সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ, জেএসডির সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন ও গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আগামিকাল সিইসির সঙ্গে দেখা করবেন ড. কামাল

রাজনীতির খবর: বিভিন্ন বিষয়ে কথা বলতে আগামীকাল বুধবার দুপুরে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে. এম. নুরুল হুদার সঙ্গে সাক্ষাৎ করবেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা। জোটের আহ্বায়ক ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল কাল দুপুর ১২টায় নির্বাচন কমিশন ভবনে যাবে।

এ ছাড়া ১৬ নভেম্বর বিকেল ৩টায় জাতীয় পত্রিকার সম্পাদকদের সঙ্গে মতবিনিময় করবেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা। এরপর ইলেকট্রনিক মিডিয়ার প্রধানদের সঙ্গে মতবিনিময় করবেন। সেই তারিখ এখনো ঠিক হয়নি।

আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর মতিঝিলে ড. কামাল হোসেনের চেম্বারে জাতীয় ঐক্যফ্রন্টের জরুরি বৈঠক শেষে জোটের মুখপাত্র ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তথ্য জানিয়েছেন।

মির্জা ফখরুল বলেন, অবাধ, সুষ্ঠু নির্বাচন পরিচালনায় ব্যবস্থা নিতে নির্বাচন কমিশন ব্যর্থ হয়েছে। ড. কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্টের প্রতিনিধিদল কাল দুপুর ১২টায় নির্বাচন কমিশন ভবনে গিয়ে সিইসির সঙ্গে বৈঠক করবে।

এর আগে বৈঠক থেকে বের হওয়ার পর কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী সাংবাদিকদের বলেন, ‘ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপির মহাসচিব যা বলার বলবেন। আলাদা করে বলতে চাই না। তবু আপনারা যেহেতু জানতে চেয়েছেন, এতটুকু বলি, দেশ সম্পূর্ণ অনিয়মে চলছে। আমরা সেটা নিয়মে আনতে চাই।’

কাদের সিদ্দিকী বলেন, ‘নির্বাচন কমিশন ঠিকভাবে চলছে না। নির্বাচন কমিশন নির্বাচন সাত দিন পিছিয়েছে, সেটা অন্যায়। এটা তো সরকারের আহ্বান, বদরুদ্দোজা চৌধুরীর আহ্বান ছিল। আমরা তো এক মাস চেয়েছি। দেশের মানুষ এক মাস পেছানোর কথা বলেছে।’

জাতীয় ঐক্যফ্রন্টের এই নেতা বলেন, ‘প্রত্যেকটি নির্বাচনের তফসিল ঘোষণার আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে নেওয়া হয়। কিন্তু এই নির্বাচন কমিশন সেটা করেনি। সে জন্য আমার সন্দেহ হয়, প্রধান নির্বাচন কমিশনার ভালোভাবে নির্বাচন করতে পারবেন কি না। এই সন্দেহ এখনো মানুষের মধ্যে আছে। অনেকের ধারণা, সরকার ভোট নিয়ে যাবে। আমার ধারণা, সরকার ভোটে টিকতেই পারবে না।’

চলমান রাজনীতি নিয়ে আলোচনা করতে আজ দুপুর ১২টায় ড. কামাল হোসেনের চেম্বারে বৈঠক শুরু হয়। চলে দেড়টা পর্যন্ত। ড. কামাল হোসেনের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী, গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তাফা মোহসীন মন্টু, জাতীয় ঐক্য প্রক্রিয়ার সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ, জেএসডির সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন ও গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
চলে গেলেন স্পাইডারম্যান-আয়রনম্যান স্রষ্টা

অনলাইন ডেস্ক: কালজয়ী সব কমিক্সের স্রষ্টা, আমেরিকান লেখক ও যুক্তরাষ্টের অন্যতম বৃহৎ কমিক্স প্রকাশনা প্রতিষ্ঠান মার্ভেল কমিকসের সাবেক প্রেসিডেন্ট স্ট্যান লি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর।
লির পারিবারিক আইনজীবীর উদ্ধৃতি দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, লস অ্যাঞ্জেলসের সেডার সিনাই মেডিকেল সেন্টারে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন লি। তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হওয়াসহ বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।
১৯৬০ সাল থেকে মার্বেল কমিক্স লেখা শুরু হয় স্ট্যান লির। স্পাইডারম্যান, এক্সম্যান, হাল্ক, আয়রনম্যান, ডক্টর স্ট্রেঞ্জের মতো সব চরিত্রের স্রষ্টা তিনি। শুধু লেখালেখি নয়, এমসিইউ ফিল্মে ক্যামিও’র চরিত্রে অভিনয় করেন লি।
মার্ভেল কমিক্স মূলত অনিমানবীয় চরিত্র স্পাইডারম্যান, এক্স-ম্যান, ফ্যান্টাস্টিক ফোর, আয়রনম্যান, দ্য হাল্ক, থর, ক্যাপ্টেন আমেরিকা, এবং ডেয়ারডেভিল ইত্যাদি চরিত্রের জন্য বিখ্যাত।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest