সর্বশেষ সংবাদ-
আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে ইজিবাইকের ওপর: অল্পের জন্য প্রাণে বাঁচলেন পথচারীসাতক্ষীরায় উপজেলা পর্যায়ে তৃণমূল জনগোষ্ঠীর প্রতিনিধি সমাবেশশ্যামনগরে প্রতিবন্ধী ব্যক্তিদের সরকারি সেবা প্রাপ্তির মানোন্নয়নে পাবলিক হেয়ারিংগভীর রাতে গাবুরায় গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ‌দাফন সম্পন্নগাজী নজরুলের ফাঁ*সির দাবিতে উত্তাল শ্যামনগরসাতক্ষীরায় যুবদলের আংশিক কমিটি ঘোষণা, আনন্দ মিছিলগণপিটুনিতে মৃত্যু নিয়ে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলনসাতক্ষীরা জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা: সভাপতি মুকুল, সম্পাদক বাবুবিজনেস অ্যান্ড লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন সাতক্ষীরার সুদীপ্তকেঁড়াগাছি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ডা. আনিছুর রহমানের ৫ম মৃত্যুবার্ষিকী আজ

নির্বাচন করছেন না ড. কামাল হোসেন!

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন না বলে জানিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।

আজ সোমবার একটি গণমাধ্যমকে তিনি বলেছেন, ‘আমার নির্বাচনে অংশ নেওয়া বড় কথা নয়। দেশে ভারসাম্যের নীতি প্রতিষ্ঠা পাক। আমরা একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের কথা বলে আসছি।’

তিনি আরও বলেন, ‘নির্বাচনে কে হারলো, কে জিতলো সেটা বড় কথা নয়, দেশের মালিক জনগণ, তারা যেন নিজেদের পছন্দ মতো ভোট দিতে পারে সেটাই বড় কথা।’

কী কারণে নির্বাচনে অংশ নিচ্ছেন না তা উল্লেখ না করলেও, বয়স এবং শারীরিক অসুস্থতার বিষয়েই ইঙ্গিত দেন ড. কামাল।

সম্প্রতি জাতীয় ঐক্যফ্রন্টের গঠনের মধ্য দিয়ে রাজনৈতিক আলোচনার কেন্দ্রে আসেন ড. কামাল হোসেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
অপ্রতিরোধ্য মুশফিক‌ের ডাবল সেঞ্চুর‌ি

অনলাইন ডেস্ক: জিম্বাবুয়ের বিপক্ষে ঢাকা টেস্টে দারুণ ছন্দে খেলছে টাইগাররা। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় দিনে ব্যাট হাতে এরই মধ্যে ৭ উইকেটের বিনিময়ে ৪শ’ রানে পা রেখেছে টাইগাররা।

দুর্দান্ত ব্যাটিংয়ে ব্যক্তিগত দুইশ’ রান ছাড়িয়েছেন মুশফিকুর রহিম।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ১৫৩ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৪৮৬। ২০০ রানে অপরাজিত আছেন মুশফিকুর রহিম। অপর পাশে মেহেদী হাসান মিরাজ অপরাজিত আছেন ৫১ রানে।

প্রথম দিন মুমিনুল হক ও মুশফিকুর রহিমের জোড়া সেঞ্চুরিতে ৫ উইকেট হারিয়ে ৩০৩ রান করে টাইগাররা। টেস্ট ক্যারিয়ারে সপ্তম সেঞ্চুরির পর ১৬১ রানে বিদায় নেন মুমিনুল। তবে পুরোপুরি টেস্ট মেজাজে খেলতে থাকা মুশফিক ষষ্ঠ সেঞ্চুরি করে ১১১ রানে অপরাজিত থাকেন। দ্বিতীয় দিন ব্যাট হাতে নেমে নিজের ইনিংসটা বড় করতে ভুল করেননি মুশফিক।

তবে মধ্যাহ্ন বিরতির পর কাইল জারভিসের বলে বিদায় নেন মাহমুদউল্লাহ রিয়াদ।

১১০ বলে ৩টি চারে ৩৬ করেন ভারপ্রাপ্ত অধিনায়ক। মুশফিকুর রহিমের সঙ্গে তিনি ষষ্ঠ উইকেট জুটিতে ৭৩ রান করেন।

মাহমুদউল্লাহ রিয়াদের বিদায়ের পর বেশিক্ষণ টিকতে পারেননি আরিফুল হক। কাইল জারভিসের বলে চারিকে ব্যক্তিগত ৪ রানে ক্যাচ দেন তিনি। ক্যারিয়ারে তৃতীয়বারের মতো ৫ উইকেট পেলেন জিম্বাবুইয়ান ফাস্ট বোলার।

তবে ব্যাট হাতে একাই লড়াই চালায় যান মুশফিক।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় স্কুল ছাত্র হত্যায় যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক :
সাতক্ষীরায় দশ বছরের শিশু ও স্কুল ছাত্র তাপস বিশ্বাস (১০) কে হত্যা করে দেহ মাটিতে পুতে রাখার অপরাধে সাতক্ষীরায় একজনকে যাবজ্জীবন কারাদ- ও ৫ হাজার টাকা জরিমানা করেছে আদালত। একই সাথে লাশ গুম করার অপরাধে তিন বছর কারাদ- ও তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১২) নভেম্বর সাতক্ষীরার অতিরিক্ত জেলা ও দায়রা জজ (দ্বিতীয়) আদালতের বিচারক অরুণাভ চক্রবর্তী এই রায় দেন ।
এ সময় দ-িত আসামি অশোক কুমার বিশ্বাস ওরফে টুপাল কাঠগড়ায় উপস্থিত ছিল। অশোক তালা উপজেলার রাড়িপাড়া গ্রামের মহাদেব বিশ্বাসের ছেলে।
মামলার বিবরণ দিয়ে পিপি এড. তপন কুমার দাস জানান ২০০৭ সালের ১৭ মার্চ সাতক্ষীরার তালা উপজেলার রাড়িপাড়া গ্রামের মালোপাড়ার হরেন বিশ্বাসের ছেলে রাড়িপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র তাপস বিশ্বাস (১০) কে আসামিরা অপহরন করে। পরে তাকে ঘরের মধ্যে শ্বাসরোধ করে হত্যার পর বাড়ির পাশে একটি পুকুরপাড়ে তার লাশ পুতে রাখে। পরদিন পুলিশ লাশটি উদ্ধার করে। এ সময় গ্রেফতার করা হয় ঘাতক অশোকসহ কয়েকজনকে।
এ ঘটনায় বাদি হয়ে পাটকেলঘাটা থানায় একটি মামলা করেন পুলিশের উপপরিদর্শক কাজী শহিদুজ্জামান। তদন্ত শেষে পুলিশ কয়েকজনের বিরুদ্ধে চার্জশীট দেয়।
বিচারক এই মামলার প্রধান আসামি অশোক কুমার বিশ্বাসকে যাবজ্জীবন কারাদ- ও পাঁচ হাজার টাকা জরিমানা করেন। একই সাথে লাশ গুম করার অপরাধে তিন বছর কারাদন্ড ও তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে
সরকার পক্ষে এ মামলা পরিচালনা করেন অতিরিক্ত পিপি এড. জিয়াউর রহমান। আসামি পক্ষে ছিলেন এড. আবদুল মজিদ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আ. লীগের পর বিএনপি কার্যালয়ে মনোনয়ন উৎসব

অনলাইন ডেস্ক: ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে গত শুক্রবার আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদান কার্যক্রম শুরু হয়। ফলে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রার্থী হতে সারা দেশ থেকে মনোনয়নপ্রত্যাশীরা ভিড় জমান আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে।

এতে কয়েকদিন ধরে ধানমন্ডি এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে সব সময়। এবার সেই উৎসবের ছোঁয়া লেগেছে রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে।

রবিবার বিএনপি নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়ে আজ সোমবার থেকে মনোনয়নপত্র বিক্রি শুরু করলে ধানের শীষের প্রার্থী হতে সারা দেশ থেকে মনোনয়নপ্রত্যাশীরা ভিড় জমান রাজধানীর নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে।

আজ সোমবার সকাল সাড়ে ১০টায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য ফরম সংগ্রহের মাধ্যমে দলটির মনোনয়নপত্র বিক্রি কার্যক্রম শুরু হয়। ফলে সকাল থেকেই স্লোগানে স্লোগানে নয়া পল্টন এলাকা মুখরিত হয়ে উঠেছে। হাজার হাজার নেতা-কর্মীর উপস্থিতিতে সরগরম বিএনপি কার্যালয়।

মনোনয়ন ফরম বিতরণের নির্ধারিত সময় সকাল ১০টা থাকলেও ভোর থেকেই নেতা-কর্মী ভিড় জমান সেখানে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে নেতা-কর্মীর ভিড়; যার কারণে উৎসরমুখর পরিবেশ বিরাজ করছে সব সময়। এ যেন নির্বাচনী ঢল নেমেছে বিএনপির কার্যালয়ের সামনে।

প্রচণ্ড ভিড়ের কারণে হিমশিম খেতে হচ্ছে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ ও দলের নেতা-কর্মীদের।

এদিকে, মনোনয়ন ফরম বিক্রি ঘিরে এই ভিড়ের কারণে পল্টন এলাকায় দেখা গেছে তীব্র যানজট। মিছিল ও আগত নেতা-কর্মীদের ভিড়ের কারণে ওই এলাকায় যান চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। ফলে অনেকে হেঁটেই গন্তব্যে যেতে বাধ্য হচ্ছেন।

জানা যায়, আজ সোমবার সকাল সাড়ে ১০টায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য ফরম সংগ্রহের মাধ্যমে দলটির মনোনয়নপত্র বিক্রি শুরু হয়েছে। ফেনী-১, বগুড়া-৬ ও বগুড়া-৭ আসনের জন্য খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

দলীয় সূত্রে জানা যায়, আজ সোমবার ও আগামীকাল মঙ্গলবার নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়নপত্র উত্তোলন করতে পারবেন আগ্রহীরা। এটা সকাল ১০টায় শুরু হওয়া এ কার্যক্রম চলবে বিকাল ৪টা পর্যন্ত।

মনোনয়নপত্র পূরণ করে আগামী মঙ্গলবার ও বুধবার সকাল ১০টা থেকে বিকাল ৪টার মধ্যে এই কার্যালয়ে জমা দিতে হবে।

ফর্মের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫ হাজার টাকা আর মনোনয়নপত্র জমা দেয়ার সময় দিতে হবে ২৫ হাজার টাকা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিশ্বের প্রথম কৃত্রিম সংবাদ পাঠক

অনলাইন ডেস্ক: গোটা বিশ্বে নানা ক্ষেত্রে যখন কৃত্রিমতা শাসন করছে স্ব স্ব ক্ষেত্রে তখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) নিউজও কি হতে পারে না ভবিষ্যৎ সংবাদ উপস্থাপনের প্রক্রিয়া? সম্ভবত সেটাই হতে যাচ্ছে।

চীনের রাষ্ট্র পরিচালিত সংবাদ সংস্থা সিনহুয়া সম্প্রতি চালু করেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) নিউজ প্রেজেন্টার। ভার্চুয়াল এই নিউজ প্রেজেন্টারকে রোবোটিক নিউজ অ্যাঙ্করও বলা যেতে পারে। কেননা সংবাদ উপস্থাপক হিসেবে আসলে মানুষের মতো রোবটই পড়বে খবর। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সঙ্গে সংবাদ উপস্থাপক হিসেবে মানুষের ছবি এবং কণ্ঠকে একত্রিত করে চালু করা হয়েছে এ পদ্ধতি।

হংকংভিত্তিক দৈনিক সাউথ চায়না মর্নিং পোস্ট’র মতে, সিনহুয়া দুটি এআই নিউজ প্রেজেন্টার চালু করেছে যা ইংরেজি ও চীনা ভাষায় সংবাদ পাঠ করবে।

সংবাদপাঠের শুরুতে ইংরেজিভাষী উপস্থাপকের কণ্ঠে শোনা যায়, ‘হ্যালো, ইউ আর ওয়াচিং ইংলিশ নিউজ প্রোগ্রাম। আই লুক ফরোয়ার্ড টু ব্রিঙিং ইউ দ্য ব্র্যান্ড নিউ নিউজ এক্সপেরিয়েন্স (আপনারা দেখছেন ইংরেজি সংবাদ অনুষ্ঠান। আমি আপনাদের সামনে নতুন ব্র্যান্ডের সংবাদ অভিজ্ঞতা হাজির করতে যাচ্ছি)।

প্রথম সম্প্রচারের শুরুতে উপস্থাপকের কণ্ঠ শুনে অনেকেই বলেছেন এটি একটি ‘রোবোটিক’ ভয়েস।

সাউথ চায়না মর্নিং পোস্ট’র বরাত দিয়ে সিনহুয়া বলে, এআই অ্যাংকাররা আনুষ্ঠানিকভাবে সিনহুয়া নিউজ এজেন্সি রিপোর্টিং দলের সদস্য হয়ে উঠেছে। তারা চীনা ও ইংরেজি ভাষায় সময়মতো, নির্ভুল ও নির্ভরযোগ্য সংবাদ সরবরাহে অন্যান্য সংবাদ উপস্থাপকদের সঙ্গে কাজ করবে।

ব্রিটেনের দৈনিক দ্য গার্ডিয়ান জানায়, সিনহুয়া ও চীনা সার্জ ইঞ্জিন সোগুকে কাজে লাগিয়ে এআই সংবাদ পাঠকরা ‘একটি ঠাণ্ডা রোবটের পরিবর্তে জীবন্ত চিত্র’ উপস্থাপন করতে কণ্ঠ, মুখাভঙ্গি এবং বাস্তব জীবন সম্প্রচারকারীদের ভঙ্গিমাগুলো অনুকরণ করতে শিখেছে।

এদিকে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) নিউজ প্রেজেন্টারদের এই খবর সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়েছে। অনেকে এই ভার্চুয়াল সংবাদ পাঠকের মুখাভঙ্গিকে নিষ্প্রাণ এবং অন্যান্য বিষয়ে ঘাটতির বিষয় উল্লেখ করে মন্তব্য করছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শাকিব-রনীর বিরুদ্ধে ফের অভিযোগ

বিনোদনের খবর: গত ৮ নভেম্বর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) ‘শাহেনশাহ’ ছবির শুটিং সেটে সাংবাদিক লাঞ্ছিত করার ঘটনায় ছবিটির নায়ক শাকিব খান ও পরিচালক শামীম আহমেদ রনির বিরুদ্ধে চলচ্চিত্র সংশ্লিষ্ট তিনটি সমিতিতে অভিযোগ করা হয়েছে।

১০ নভেম্বর সন্ধ্যায় সাংবাদিক জিয়াউদ্দিন আলম ও সুদীপ্ত সাঈদ খান বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি ও বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতিতে গিয়ে অভিযোগপত্র জমা দেন। সুদীপ্ত অনলাইন পোর্টাল নিউজজি-তে কালচারাল জার্নালিস্ট হিসেবে কর্মরত ও জিয়াউদ্দিন আলমের মিডিয়াভূবন নামে একটি অনলাইন প্রকাশনা রয়েছে।

লিখিত বিবরণীতে বলা হয়, গত ৮ নভেম্বর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থাতে (বিএফডিসি) ‘শাহেনশাহ’ চলচ্চিত্রের শুটিং চলছিল। এরপর বিকেলের দিকে চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে সিডাব সদস্যদের একটি বিষয়কে কেন্দ্র করে বিরোধ বাঁধে। তাদের ঝগড়া প্রায় হাতাহাতির পর্যায়ে চলে যায়। পেশাগত দায়িত্বের কারণে সেই পরিস্থিতির ছবি ও ভিডিও ধারণ করতে গেলে ইউনিটের লোকজন আমাদের বাধা দেন।

বিবরণীতে আরো বলা হয়, উপস্থিত আরও সাংবাদিকদেরকে অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকেন শাকিব। এ সময় শারীরিকভাবে লাঞ্ছিত ও আপমান করেন তিনি। এক পর্যায়ে আমাদের মোবাইল ফোন কেড়ে নিয়ে সেই ঘটনার ধারণকৃত ছবি-ভিডিওসহ অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্যও ডিলিট করে দেন।

এ বিষয়ে শাকিব খান বলেন, পরে কথা বলবেন। পরে একাধিকবার ফোন দিলেও তিনি ধরেননি। তবে গণমাধ্যমকে শাকিব বলেছেন, তিনি কাউকে লাঞ্চিত করেননি, তিনি রেগে গিয়েছিলেন কিন্তু অসাদচরণ না করে শুধু ফোন নিয়ে ভিডিও ডিলিট করে দিয়েছেন। ওই সাংবাদিক অনধিকার চর্চা করে ভিডিও করছিলেন বলেও শাকিব দাবি করেন।

এ বিষয়ে বাচসাস সভাপতি আব্দুর রহমান বলেন, দুই সাংবাদিক অভিযোগ করেছেন। এ নিয়ে আমরা জরুরি সভা ডেকেছি। এরপর আমাদের করণীয় সম্পর্কে দ্রুতসিদ্ধান্ত নেবো।

এ ঘটনার ফলে অভিযোগের তীর ফের তরুণ নির্মাতা শামীম আহমেদ রনীর দিকে। সংশ্লিষ্টরা মনে করছেন সমস্ত ঘটনার সূত্রপাত শামীম আহমেদ রনীর নিয়ম ‘ভঙ্গের’ কারণে। তিনি যদি নিয়ম মেনে শুটিং করতেন তাহলে সিডাবের সাথে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতো না, শাকিবকেও ঝামেলায় পড়তে হতো না। এর আগে রংবাজ চলচ্চিত্রের শুটিংয়ে অনিয়মের কারণে রনীকে নিষিদ্ধ করেছিল চলচ্চিত্র পরিচালক সমিতি। শাকিবও নিয়েছিলেন অসাদাচরণের কারণে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘লেটস টক’ অনুষ্ঠানে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

দেশের খবর: ভবিষ্যৎ বাংলাদেশ গড়তে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) আয়োজিত ‘লেটস টক’ অনুষ্ঠানে তরুণদের সাথে সরাসরি কথা বলবেন আওয়ামী লীগ সভানেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৬ নভেম্বর নতুন প্রজন্ম ও বাংলাদেশ নিয়ে প্রধানমন্ত্রী তাঁর ভবিষ্যৎ ভাবনার কথা জানাবেন। সেই সাথে শুনবেন তরুণদের স্বপ্নের কথা, স্বপ্নপূরণের কথা এবং স্বপ্নের বাংলাদেশ গড়ার কথা।

বিভিন্ন গবেষণা প্রতিবেদন অনুসারে বাংলাদেশের তরুণদের কাছে সবচাইতে জনপ্রিয় নেতৃত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর কেন তরুণদের কাছে তাঁর জনপ্রিয়তা, সেটি আরো একবার প্রমাণ করতে ‘লেটস টক’ অনুষ্ঠানে উপস্থিত হচ্ছেন তিনি। সারাদেশ থেকে বাছাই করা ১৫০ জন অংশগ্রহণকারী তরুণের সাথে দেশের বিভিন্ন নীতি নির্ধারনী বিষয়ে আলোচনা করবেন প্রধানমন্ত্রী। বিভিন্ন পেশাজীবী, চাকরিজীবী, উদ্যোক্তা, শিক্ষার্থী, ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত এবং দেশ গঠনে উদ্যমী তরুণ প্রতিনিধিরা অংশগ্রহণ করবে এই আয়োজনে। তরুণদের জন্য বাংলাদেশ সরকারের নেয়া বিভিন্ন নীতি নির্ধারণ, ভবিষ্যতে উন্নত এক বাংলাদেশ গড়ায় বিভিন্ন পদক্ষেপ ও পরিকল্পনা এবং সার্বিকভাবে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সরকারের বিভিন্ন পদক্ষেপ নিয়ে বাংলাদেশ সরকারের সর্বোচ্চ নীতি নির্ধারকের সাথে সরাসরি আলোচনার সুযোগ পাবেন এই তরুণেরা।

বরাবরের মতই তরুণদের কথা শুনতে এবং তাদের মতামতকে প্রাধান্য দিতে চেষ্টা করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর সে কারণেই তরুণদের সাথে তার এই আয়োজন। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মত কোন প্রধানমন্ত্রী তরুণদের মুখোমুখি হচ্ছেন। তিনি এ অনুষ্ঠানে সরাসরি তরুণদের বিভিন্ন মতামত গ্রহণের পাশাপাশি তাদের প্রশ্নের উত্তর প্রদান করবেন। শুধু তাই নয়, বর্তমান প্রজন্মকে অনুপ্রেরণা দিতে এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তার তারুণ্যের সময় নিয়ে নতুন বেশ কিছু তথ্য জানাবেন। একজন সাধারণ মানুষ হিসেবে প্রধানমন্ত্রীর জীবন যাপন নিয়েও আলোচনা হবে এই আয়োজনে। ব্যক্তিগত জীবন, নিজস্ব চিন্তা ভাবনা ইত্যাদি নিয়েও তরুণদের সাথে কথা বলবেন প্রধানমন্ত্রী।
এ প্রসঙ্গে সিআরআই-এর সিনিয়র বিশ্লেষক ও সমন্বয়ক ব্যারিস্টার শাহ আলী ফরহাদ বলেন, তরুণরা যাতে দেশের নীতি নির্ধারকদের সাথে খোলামেলা ভাবে আলোচনা করতে পারেন এবং নিজেদের ভাবনা ও সমস্যাগুলোর কথা নীতি নির্ধারকদের কাছে পৌঁছাতে পারেন সে জন্য সিআরআই নিয়মিত আয়োজন করে আসছে লেটস টক। প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদকে নিয়ে এর আগে বেশ কয়েকবার লেটস টক আয়োজন করা হয়েছে। এরই ধারাবাহিকতায় এবার বাংলাদেশের সর্বোচ্চ নীতি নির্ধারনী পর্যায়ে থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে আয়োজন করা হচ্ছে ‘লেটস টক’। তরুণদের জন্য এটি ভিন্নমাত্রার এক আয়োজন। আমাদের বর্তমান প্রধানমন্ত্রী বলেছিলেন, ‘তরুণদের ভবিষ্যতের কথা ভেবেই তিনি বর্তমানকে উৎসর্গ করেছেন।’ সুতরাং বোঝাই যায় তরুণদের জন্য কতটা আন্তরিক তিনি। আর সে কারণেই সিআরআই-এর এই আয়োজনকে স্বাগত জানিয়েছেন তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময় চেষ্টা করেছেন সাধারণ মানুষের সাথে নিজেকে সম্পৃক্ত রাখতে। আর সে কারণেই সাধারণ মানুষের লেখা চিঠি পড়েন তিনি। শুধু তাই নয়, এসব চিঠির উত্তরও প্রদান করেন তিনি। এ ছাড়াও বিভিন্ন সময় প্রশ্ন করা হলে তিনি উন্নত বাংলাদেশ বিনির্মাণে তরুণ প্রজন্মের ভূমিকা নিয়ে বারবার গুরুত্বারোপ করেছেন। আর এবার সরাসরি তরুণদের সাথে কথা বলার জন্য ১৬ নভেম্বর বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত ‘লেটস টক উইথ শেখ হাসিনা’ আয়োজন করা হবে গণভবনে। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে বেশ কিছু টেলিভিশন চ্যানেল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভোট ৩০ ডিসেম্বর, পুনঃতফসিল

দেশের খবর: একাদশ জাতীয় নির্বাচনের তারিখ ৭ দিন পিছিয়ে ৩০ ডিসেম্বর নির্ধারণ করে পুনঃতফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
সোমবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে ইভিএম প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা এই ঘোষণা দেন।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে ইভিএম প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানবঙ্গবন্ধু আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে ইভিএম প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠান
তিনি আরও জানান, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ২৮ নভেম্বর নির্ধারণ করা হয়েছে। এছাড়াও মনোনয়নপত্র বাছাই এবং প্রত্যাহারের বিষয়টি পরবর্তীতে জানানো হবে।
প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা আরও বলেন, ‘সকল দলের অংশগ্রহণ আশা করেছিলাম এবং তা হয়েছে, এজন্য দলগুলোকে অভিনন্দন জানাই। ঐক্যফ্রন্টসহ বিরোধী দলগুলো পুনঃতফসিলের আবেদন জানিয়েছিল, তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে আমরা পুনঃতফসিলের সিদ্ধান্ত নিয়েছি।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest