সর্বশেষ সংবাদ-
আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে ইজিবাইকের ওপর: অল্পের জন্য প্রাণে বাঁচলেন পথচারীসাতক্ষীরায় উপজেলা পর্যায়ে তৃণমূল জনগোষ্ঠীর প্রতিনিধি সমাবেশশ্যামনগরে প্রতিবন্ধী ব্যক্তিদের সরকারি সেবা প্রাপ্তির মানোন্নয়নে পাবলিক হেয়ারিংগভীর রাতে গাবুরায় গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ‌দাফন সম্পন্নগাজী নজরুলের ফাঁ*সির দাবিতে উত্তাল শ্যামনগরসাতক্ষীরায় যুবদলের আংশিক কমিটি ঘোষণা, আনন্দ মিছিলগণপিটুনিতে মৃত্যু নিয়ে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলনসাতক্ষীরা জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা: সভাপতি মুকুল, সম্পাদক বাবুবিজনেস অ্যান্ড লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন সাতক্ষীরার সুদীপ্তকেঁড়াগাছি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ডা. আনিছুর রহমানের ৫ম মৃত্যুবার্ষিকী আজ

খালেদা জিয়ার জন্য মনোনয়ন ফরম কিনলেন ফখরুল

দেশের খবর: কারাবন্দি দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে ফেনী-১ ও বগুড়া সদর আসনের দলীয় মনোনয়ন ফরম কিনলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
সোমবার (১২ নভেম্বর) বেলা পৌনে ১১টায় নয়াপল্টনস্থ দলের প্রধান কার্যালয়ে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী আহমেদের কাছ থেকে তারা মনোনয়ন ফরম কিনেন।
ফেনী-১ আসনের জন্য কিনেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর বগুড়া-৬ (সদর) আসনের জন্য কিনেন নজরুল ইসলাম খান। বগুড়া-৭ আরেকটি আসন থেকে বেগম জিয়ার মনোনয়ন কিনবেন বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য মির্জা আব্বাস।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস-চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, মোহাম্মদ শাহজাহান, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মিয়ানমারের পণ্যের কোটা সুবিধা বাতিল করবে ইইউ

অনলাইন ডেস্ক: রাখাইনে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর সেনাবাহিনীর দমন-পীড়নের ঘটনায় ইউরোপের বাজারে মিয়ানমারের চালসহ অন্য পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার ও কোটা সুবিধা বাতিল করতে যাচ্ছে ইইউ (ইউরোপীয় ইউনিয়ন)।
ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর দিয়ে এ খবর প্রকাশ করেছে এশিয়া টাইমস। গেল মাসে মিয়ানমারের রাখাইন, কাচিন ও শানে ৪ দিনের সফরশেষে এ সিদ্ধান্তের আভাস মিললো, ইইউর পক্ষ থেকে।
এদিকে, জাতিসংঘের পর এবার বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির দাবি, রাখাইনে রোহিঙ্গা প্রত্যাবাসনের সহায়ক পরিবেশ তৈরি হয়নি।
এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র জানান, প্রত্যাবাসনের আগে সেখানকার পরিস্থিতি বুঝতে, মিয়ানমারে পূর্ণ প্রবেশাধিকার দরকার। রোহিঙ্গাদের স্বেচ্ছায়, নিরাপদে ফিরে যাওয়া নিশ্চিতে ঢাকা ও নেপিদোর প্রতি আহ্বান জানায় যুক্তরাষ্ট্র।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নিউমোনিয়ায় ২০৩০ সাল নাগাদ মারা যাবে প্রায় ১ কোটি ১০ লাখ শিশু

অনলাইন ডেস্ক: নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ২০৩০ সাল নাগাদ বিশ্বে প্রায় ১ কোটি ১০ লাখ শিশু মারা যাবে বলে বিশেষজ্ঞদের হুঁশিয়ারি। বিশ্বব্যাপী নিউমোনিয়ার ওপর সচেতনতা বৃদ্ধিতে বৈশ্বিক দিবস উপলক্ষে আজ সোমবার বিশেষজ্ঞরা রোগটির ব্যাপারে সতর্ক করেন। খবর এএফপি’র।

উন্নত দেশগুলোতে মারাত্মক ধরনের ফুসফুস সংক্রমণ মূলত বয়স্কদের আক্রান্ত করে। কিন্তু উন্নয়নশীল দেশগুলোতে লাখ লাখ শিশু প্রাণঘাতী নিউমোনিয়ায় রোগে আক্রান্ত হয়ে মারা যায়। অথচ সহজেই এই রোগটিকে প্রতিরোধ করা সম্ভব।

২০১৬ সালে নিউমোনিয়ায় বিশ্বে ৮ লাখ ৮০ হাজার শিশু মারা যায়। এদের অধিকাংশই দুই বছরের কম বয়সী।

জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয় ও সেভ দ্য চিলড্রেন যৌথভাবে একটি নতুন গবেষণার ভিত্তিতে আশঙ্কা করেছে যে, এই প্রবনতা অব্যাহত থাকলে আগামী দশকের শেষ নাগাদ ১০ কোটি ৮ লাখের বেশি পাঁচ বছরের কম বয়সী শিশু নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মারা যাবে।

এর মধ্যে বেশ কয়েকটি দেশে সবচেয়ে বেশি শিশু মৃত্যু হবে। বিশেষ করে নাইজেরিয়া ও ভারতে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ১৭ লাখ শিশু, পাকিস্তানে ৭ লাখ এবং গণপ্রজাতন্ত্রী কঙ্গোতে ৬ লাখ ৩৫ হাজার শিশু মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।

তবে কিছু আশার খবর জানিয়েছেন বিশেষজ্ঞরা। বিশ্ব নিউমোনিয়া দিবস উপলক্ষে প্রকাশিত গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, চলমান প্রতিষেধক কার্যক্রম জোরদার করে, কমদামি অ্যান্টিবায়োটিকস ও শিশুদের জন্য সুষম পুষ্টিকর খাদ্য নিশ্চিতের মাধ্যমে মোট ৪১ লাখ শিশুর জীবন রক্ষা করা সম্ভব।

ভাইরাস বা ব্যাকটেরিয়ার মাধ্যমে ফুসফুসে ছড়িয়ে পড়া নিউমোনিয়া শুরুতে সনাক্ত করা গেলে তা নিরাময়যোগ্য।কিন্তু বিশ্বব্যাপী এটি প্রায়ই দুর্বল ও অপুষ্টিতে ভোগা শিশুদের আক্রান্ত করে।প্রতি বছর ম্যালেরিয়া, ডায়রিয়া ও হামের আক্রান্ত হয়ে মোট যত শিশু মারা যায়, নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে চেয়েও বেশি শিশুর মৃত্যু ঘটে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ঐক্যফ্রন্টের চার শরিকের চাহিদাই ১৫০ আসন!

দেশের খবর: নির্বাচনে অংশ নেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। জোটের পাঁচটি দলের মধ্যে বিএনপি বাদে বাকি দলগুলো দেড় শ আসনে প্রার্থী দেওয়ার কথা ভাবছে। প্রতিটি দলই মনে করছে নিজেদের ‘যথেষ্ট’ ভোট রয়েছে মাঠে। তবে শেষ পর্যন্ত বিএনপি কতটি আসনে জোট শরিকদের ছাড় দেয়, সেটিই এখন দেখার বিষয়।

২০১৪ সালের নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টের পাঁচ দলের কেউই অংশ নেয়নি। এবার বিএনপি, গণফোরাম, কৃষক শ্রমিক জনতা লীগ, জেএসডি, নাগরিক ঐক্য মিলে গঠিত ঐক্যফ্রন্টের সবচেয়ে বড় দল বিএনপি চারদলীয় জোট নিয়ে ২০০৮ সালের নির্বাচন করে। সেবার দলটি তাঁর শরিকদের জন্য ৪১টি আসন ছেড়েছিল। বিএনপি এবার একই সঙ্গে দুটি জোটভুক্ত। ২০–দলের সঙ্গে সম্প্রতি নতুন তিনটি দল যোগ হয়ে এটি এখন ২৩-দলীয় জোট। অন্যদিকে গত অক্টোবরে গঠিত হওয়া জাতীয় ঐক্যফ্রন্টের জোটেও তারা সবচেয়ে বড় দল।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এবার বিএনপিকে অন্যবারের চেয়ে বেশি আসন ছাড়তে হবে। দুই জোটের শরিকদেরই আসনের চাহিদা বেশি। গতকাল থেকেই ঐক্যফ্রন্টের শরিকেরা নিজ দলের প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ শুরু করেছে। রোববার বিকেল থেকে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের বাসায় দলের সম্ভাব্য প্রার্থীদের ডাকা হয়েছে। অন্য দলগুলোও দু–এক দিনের মধ্যে প্রার্থীদের সঙ্গে বসবে।

গণফোরামের একটি সূত্র জানায়, তারা মনে করে ঐক্যফ্রন্টের মধ্যে দ্বিতীয় বৃহত্তম দল গণফোরাম। এবারের নির্বাচনে তাদের চাওয়া থাকবে ৭০ থেকে ৭৫টি আসন। ইতিমধ্যে প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ শুরু হয়ে গেছে। খুব দ্রুতই তারা আসন ধরে প্রার্থী ঠিক করবে। গণফোরামের মিডিয়া উইং কর্মকর্তা লতিফুল বারী হামিম বলেন, আজ তফসিল পেছানোর দাবি নিয়ে ঐক্যফ্রন্ট থেকে ইসিতে একটি প্রতিনিধিদল যাবে। তারপরই জোটের স্টিয়ারিং কমিটির একটি বৈঠক হবে। সেখানই আসনসহ অন্যান্য বিষয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি আরও জানান, গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু ঢাকা-২ ও ৩ আসন থেকে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন।

জেএসডি এবার ৩০ থেকে ৩৫টি আসন চাইবে। দলটির একজন শীর্ষ নেতা জানান, ঐক্যফ্রন্টের প্রায় সব কটি দলেরই গ্রহণযোগ্যতা রয়েছে। সব দলই নিজেদের ভালো অবস্থান জানান দিতে চাইবে। এই নেতা বলেন, জেএসডি পুরোনো একটি দল। ভোটেও তারা পিছিয়ে থাকবে না। সে হিসাব করেই তারা সাধ্য অনুযায়ী আসন নেওয়ার চেষ্টা করবে।
জাতীয় ঐক্যফ্রন্টে সর্বশেষ যোগ দেওয়া দল কৃষক শ্রমিক জনতা লীগ। দলের যুগ্ম সম্পাদক ইকবাল সিদ্দিকী বলেন, আগামীকাল থেকে তাঁরা মনোনয়ন ফরম বিক্রি শুরু করবে। আলোচনা করে আসনের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।
এই দলটিও ২০টির মতো আসন চাইতে পারে।

নির্বাচন কমিশন থেকে নিবন্ধন পায়নি নাগরিক ঐক্য। জোটভুক্ত হয়েই নির্বাচনে অংশ নিচ্ছেন দলটির নেতারা। নাগরিক ঐক্যের নেতা শহীদুল্লাহ কায়সার প্রথম আলোকে বলেন, এখনো কিছুই ঠিক হয়নি। তবে তিনি জানান, তাঁদের দলে ২০ থেকে ৩০ জন প্রার্থী আছেন নির্বাচনে জিতে আসার মতো।
স্বাভাবিকভাবেই এবার বিএনপিকে বেশি আসন ছেড়ে দিতে হবে। বিএনপির এক সূত্র জানায়, গুরুত্বপূর্ণ আসনগুলোর ব্যাপারে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে আলোচনা করে ঠিক করা হবে। নিজেদের ঘাঁটি যেসব জায়গায় সেখানে বিএনপি আসন ছাড়বে না। তবে জোটের কোনো গুরুত্বপূর্ণ নেতা সেসব আসনের কোথাও নির্বাচন করতে চাইলে বিবেচনা করা হবে। তবে সবকিছুই নির্ভর করবে প্রার্থী দেখে।

বিএনপির এক নেতা জানান, এবার শরিকদের জন্য দলটি ৬০ থেকে ৭০টি আসন ছাড়ার কথা ভাবছে। কারণ শেষ পর্যন্ত প্রার্থী ও মাঠে ভোট কার কতটুকু আছে, সেটাই বিবেচ্য হবে। আজ সোমবার থেকে তাঁরা মনোনয়নপত্র বিক্রি শুরু করবেন।
ঐক্যফ্রন্টের চারটি দলেরই নিজস্ব প্রতীক রয়েছে। গতকাল প্রেসক্লাবের সংবাদ সম্মেলনে জোটের শীর্ষ নেতা ড. কামাল হোসেনের কাছে প্রতীকের ব্যাপারে সাংবাদিকেরা জানতে চান। এ বিষয়ে পরে জানানো হবে বলে জানান তিনি। তবে ঐক্যফ্রন্টের একাধিক নেতা বলছেন, জোটের জন্য যদি একটি প্রতীক ঠিক করা হয়, সেটা বিএনপির প্রতীক ধানের শীষ হওয়ার সম্ভাবনা বেশি। জোটের এক গুরুত্বপূর্ণ নেতা বলেন, জোটের একটি বড় দল হিসেবে বিএনপির প্রতীক এগিয়ে। তবে দলীয় প্রতীক ও জোটের প্রতীক থাকতে পারে। সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে জোটভুক্ত দলের কোনো এক প্রতীককেই বেছে নেওয়া হবে।

বিএনপির ২০–দলীয় জোট ধানের শীষ প্রতীকে নির্বাচন করার জন্য ইসিতে চিঠি দিয়েছে। দলের এক সূত্রে জানা যায়, ঐক্যের প্রতীকে নির্বাচন করতে হলে সেটা ধানের শীষই হবে। অনেকের সেটাই চাওয়া। তাহলে কোনো জটিলতা থাকবে না। এদিকে গণফোরাম আজ ইসিকে চিঠি দিয়ে জানিয়েছে, তারা দলীয় প্রতীক উদীয়মান সূর্য অথবা ঐক্যফ্রন্টের প্রতীকে নির্বাচন করবে। কৃষক শ্রমিক জনতা লীগ তাদের নিজস্ব প্রতীক গামছাতেই নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
অস্ট্রেলিয়ার ডাকটিকিটে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক: অস্ট্রেলিয়া সরকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সংবলিত দুটি পৃথক ডাকটিকিট প্রকাশ করেছে।
রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। অস্ট্রেলিয়া সরকারিভাবে এই দুটি ডাকটিকিট প্রকাশ করে। এগুলোর মূল্য নির্ধারণ করা হয়েছে অস্ট্রেলিয়ান মুদ্রায় এক ডলার।
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে অস্ট্রেলিয়া সরকারকে প্রয়োজনীয় সহায়তা দিয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
হামাস কমান্ডারসহ ৭ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েলি বাহিনী

বিদেশের খবর: ফিলিস্তিনের গাজা উপত্যকায় সাত ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। নিহতদের মধ্যে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের শীর্ষস্থানীয় কমান্ডারও রয়েছেন। রবিবার হামাসের এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে।
হামাস বলছে, ইসরায়েলি বিশেষ বাহিনীর একটি দল বেসামরিক গাড়িতে করে গাজা উপত্যকায় অনুপ্রবেশ করে। তারা চলন্ত গাড়ি থেকে গুলি চালিয়ে হামাসের সামরিক শাখার সিনিয়র কমান্ডার নূর বারাকাকে হত্যা করে। গাজা উপত্যকার তিন কিলোমিটার ভেতরে অনুপ্রবেশ করে এই হামলা চালানো হয়।
এরপর ঘাতক ইসরায়েলি সেনা বহনকারী গাড়িটির ওপর হামলা চালায় হামাস যোদ্ধারা। এ সময় উভয়পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়।এতে হামাসের স্থানীয় কমান্ডার মোহাম্মাদ আল-কারা এবং আরও পাঁচজন নিহত হন।
সূত্র: আল জাজিরা

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিশ্ববিদ্যালয়ের নতুন সিদ্ধান্ত, ক্যাম্পাসে করা যাবে গাঁজা সেবন

অনলাইন ডেস্ক: বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গাঁজা সেবন করা যাবে। এই প্রথম কোন বিশ্ববিদ্যালয় এমন সিদ্ধান্ত নিল। সম্প্রতি কানাডায় গাঁজা সেবনকে আইনি করা হয়েছে। আর তারপরেই বিশ্বখ্যাত বিশ্ববিদ্যালয় ‘দ্য কানাডিয়ান ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলম্বিয়া’ (ইউবিসি) ক্যাম্পাসে গাঁজা সেবন করায় ছাড় দিল।

কানাডার মোট ২৬০ বিশ্ববিদ্যালয়, কলেজের মধ্যে ৬৫টি ইতিমধ্যেই গাঁজা সেবনে ছাড় দেওয়ার কথা ভাবছে বলেও খবর পাওয়া গেছে। ধূমপানের এই নতুন নিয়মের প্রতি আগ্রহ বাড়ছে বলে দাবি করেছে কানাডিয়ান ক্যান্সার সোসাইটি।

ইতিমধ্যেই অনেক কলেজ ভাবনাচিন্তা শুরু করলেও ইউবিসি প্রথম সিদ্ধান্ত নিয়ে নিল। ইউনিভার্সিটির ভ্যানকোউভার ও ওকানাগান ক্যাম্পাসে ইতিমধ্যেই ধূমপানের জন্য জায়গা চিহ্নিত করা হয়েছে বলে দাবি বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের।

উল্লেখ্য, এত দিন যে নিয়ম চালু ছিল তাতে এই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে তো বটেই আশপাশের এলাকাতেও ধূমপান নিষিদ্ধ ছিল। স্বাস্থ্য রক্ষার কারণেই বিশ্ববিদ্যালয় থেকে আট মিটার দূরত্বের মধ্যে ধূমপান নিষিদ্ধ ছিল। এখন সেই সব নিয়ম বন্ধ হয়ে গঞ্জিকা সেবনের স্বাধীনতা পেতে চলেছে দ্য কানাডিয়ান ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলম্বিয়া।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কিডনিকে টিউমার ভেবে শরীর থেকে বাদ দিলেন চিকিৎসক!

অনলাইন ডেস্ক: বহুদিন ধরেই এক নারী ভুগছিলেন পিঠের ব্যথায়৷ এরপর তিনি চিকিৎসকের পরামর্শ নেন৷ চিকিৎসক জানান তার অপারেশন করতে হবে৷ অপারেশন করা হয়৷ কিন্তু দেখা যায় তার একটি কিডনি শরীরে নেই৷

মৌরীন পাচেকো নামের সেই নারী অপারেশনের পরে জানতে পারেন তার চিকিৎসক তার কিডনিকে টিউমার ভেবে কেটে ফেলে দিয়েছেন৷ এরপরেই সেই সার্জেনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেন তিনি৷
ফ্লোরিডা হাসপাতালে হয় ৫১ বছর বয়সী সেই নারীর প্রথম অপারেশন করা হয় ২০১৬ সালে৷ তখন চিকিৎসক মনে করেছিলেন সেটি রোগীর টিউমার৷ যেটি ছিল তার কিডনি৷ সেই পেলভিক কিডনিকেই ক্যানসারাস টিউমার ভেবে ফেলেন সার্জন৷ অ্যাবডোমেনের যেখানে কিডনি থাকার কথা পেলভিক কিডনি সেই স্থানে থাকেনা৷ এ ব্যাপারে চিকিৎসকের কোন কিছু বলার ছিল না৷ তিনি ওই পেলভিক কিডনিটি শরীর থেকে বের করে নেন ২০১৬ সালের এপ্রিলে৷

মৌরীন জানান, “উনি আমার জীবন নিয়ে নিয়ে ছিনিমিনি খেলেছেন৷ যদি তিনি এমআরআই রিপোর্টটি দেখতেন যেটা তাকে দেওয়া ছিল তাহলে তিনি বুঝতে পারতেন৷ কিন্তু সেটা তিনি দেখেননি৷”
পাচেকো আরো জানান, তাকে এখন সারা জীবনের জন্য ভয়ে ভয়ে বাঁচতে হবে৷ সবসময় তার মাথায় কিডনি ট্রান্সপ্লান্ট আর ডায়ালিসিসের চিন্তা ঘুরতে থাকে৷

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest