সর্বশেষ সংবাদ-
আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে ইজিবাইকের ওপর: অল্পের জন্য প্রাণে বাঁচলেন পথচারীসাতক্ষীরায় উপজেলা পর্যায়ে তৃণমূল জনগোষ্ঠীর প্রতিনিধি সমাবেশশ্যামনগরে প্রতিবন্ধী ব্যক্তিদের সরকারি সেবা প্রাপ্তির মানোন্নয়নে পাবলিক হেয়ারিংগভীর রাতে গাবুরায় গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ‌দাফন সম্পন্নগাজী নজরুলের ফাঁ*সির দাবিতে উত্তাল শ্যামনগরসাতক্ষীরায় যুবদলের আংশিক কমিটি ঘোষণা, আনন্দ মিছিলগণপিটুনিতে মৃত্যু নিয়ে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলনসাতক্ষীরা জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা: সভাপতি মুকুল, সম্পাদক বাবুবিজনেস অ্যান্ড লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন সাতক্ষীরার সুদীপ্তকেঁড়াগাছি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ডা. আনিছুর রহমানের ৫ম মৃত্যুবার্ষিকী আজ

হৃদরোগের ঝুঁকি হ্রাসে কাঁচা কলা!

অনলাইন ডেস্ক: কলা আমাদের কাছে খুবই পরিচিত এবং সেই সাথে সহজলোভ্য একটি ফল। কলা খেতে সবাই পছন্দ করে। কলা খেতে পছন্দ করেন না এমন ব্যক্তি হয়তো খুঁজে পাওয়া যাবে না। কলা যেমন সুস্বাদু তেমনই পুষ্টিগুনেও ভরপুর। তবে কলার একটি আলাদা বৈশিষ্ট্য আছে। আর তা হল ফল হিসেবে যেমন এর কদর আছে, তেমনি সবজি হিসেবেও এর কদর কিন্তু কম নয়।

মূলত পাকা কলা খাওয়া হয় ফল হিসেবে। কাঁচা কলা সবজি হিসেবেই পরিচিত। আজ আমরা কাঁচা কলার নানারকম বিষয় নিয়ে আলোচনা করবো। কাঁচা কলা ভিটামিন, মিনারেলসহ আরও অনেক পুষ্টিগুণ সম্পূর্ণ একটি সবজি। উচ্চ ভিটামিন বি-৬ এর ভালো উৎস কাঁচা কলা। ভিটামিন বি-৬ রক্তে হিমোগ্লোবিন তৈরি করে, যা রক্তে অক্সিজেন পরিবহন করে। এর মধ্যে থাকা ভিটামিন বি-৪ রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করে। এছাড়াও যদি আপনি আপনার বাড়তি ওজন কমাতে চান তবে রোগীর পথ্য হিসেবে পরিচিত স্বাস্থ্যকর এই সবজিটি প্রতিদিনের খাদ্য তালিকায় রাখতে পারেন। আসুন জেনে নেই কাঁচা কলার আরও কিছু স্বাস্থ্য উপকারিতা-

* হৃদরোগের ঝুঁকি হ্রাস করে
পাকা কলার মত কাঁচ কলাতেও প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে। বিভিন্ন গবেষণায় দাবি করা হয়েছে, প্রতিদিন ৪,৭০০ মিলিগ্রাম পটাসিয়াম গ্রহণে হৃদরোগের ঝুঁকি হ্রাস হয়। তবে পটাসিয়াম সবার জন্য নিরাপদ নয়। উচ্চ রক্তচাপ অথবা কিডনির রোগে আক্রান্ত রোগীদের পক্ষে তাই কাঁচ কলা খাওয়ায় নিয়ন্ত্রণ থাকা উচিত।

* ওজন কমায়
ওজন কমাতে চাইলে, খাদ্য তালিকায় রাখুন কাঁচ কলা। কাঁচ কলার ফাইবার অনেকটা সময় পেট ভরিয়ে রাখে। এটি আঁশযুক্ত হওয়ায় তা মেদ কমাতেও সাহায্য করে।

* রক্তে শর্করা নিয়ন্ত্রণ করে
রক্তে শর্করা নিয়ন্ত্রণের জন্যেও কাঁচ কলা উপকারী। এটি আঁশযুক্ত হওয়ায় রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করে। ভিটামিন বি৬ গ্লুকোজ নিয়ন্ত্রণ করে টাইপ-টু ডায়াবেটিস প্রতিরোধ করতে সাহায্য করে।

* পেটের খারাপ ব্যাকটেরিয়া দূর করে
কাঁচ কলা আঁশযুক্ত সবজি হওয়ায় এটি খুব সহজে হজম হয়। কাঁচ কলা পেটের ভিতরের খারাপ ব্যাকটেরিয়া দূর করে দেয়। তবে অতিরিক্ত পেট ফোলার সমস্যা থাকলে কাঁচ কলা না খাওয়াই ভালো। কোষ্ঠ্যকাঠিন্যের সমস্যাও অনেক সময়ে বাড়িয়ে দেয়।

* ডায়রিয়ায় কাঁচা কলা
কাঁচা কলায় থাকে এনজাইম, যা ডায়রিয়া এবং পেটের নানা ইনফেকশন দূর করে। তাই ডায়রিয়া হলে চিকিৎসকেরা কাঁচ কলা খাওয়ার পরামর্শ দেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
টি-২০ সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করল ভারত

খেলার খবর: সহজেই ম্যাচ জয়ের লক্ষ্যে এগিয়ে যাচ্ছিল ভারত। তবে শেষ ওভারে ম্যাচ জমিয়ে দিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। তবে মোক্ষম সময়ে স্নায়ুর চাপ সামলে আবারও একটা ম্যাচ বের করে নিল টিম ইন্ডিয়া। সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ ৬ উইকেটে জিতে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করল স্বাগতিকরা।

টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে লড়াইয়ে ফিরলেও ভারতীয় ব্যাটিংকে নাস্তানাবুদ করতে পারলেন না ওয়েস্ট ইন্ডিজ বোলাররা। এর আগের দুইটি ম্যাচ জিতে ইতিমধ্যেই সিরিজ নিজেদের করে নিয়েছে রোহিত শর্মার দল। তৃতীয় ম্যাচটা ছিল শুধুই নিয়মরক্ষার। সেই ম্যাচেও জয়ে ফিরতে পারল না ওয়েস্ট ইন্ডিজ। ভারত সফরে তাদের প্রাপ্তি একটা একদিনের ম্যাচে জয়।

এদিন শুরুতেই রোহিত শর্মার উইকেট হারায় ভারত। ১৭ রানে প্যাভিলিয়নের পথ ধরেন কেএল রাহুল। তখন মনে হচ্ছিল, ভারত বুঝি চাপে পড়তে চলেছে। কেননা, ভারতীয় মিডলঅর্ডার বেশ কয়েকটা ম্যাচেই তাল সামলাতে পারছে না। এরপর ম্যাচের হাল ধরেন শিখর ধাওয়ান ও ঋষভ পন্থ। টি-টোয়েন্টি সিরিজ থেকে ফর্মে ফেরার ইঙ্গিত দিচ্ছেন শিখর ধাওয়ান। ৬২ বলে ৯২ রানের ইনিংস খেলেন তিনি। অন্যদিকে, ঋষভের ব্যাটে এল ৩৮ রানে ৫৮। দু’জনের চওড়া ব্যাটের সৌজন্যে ১৮২ রান সংগ্রহ করে টিম ইন্ডিয়া।

এদিন ১৮৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিং জয়ে কাছাকাছি চলে গিয়েছিল। তবে এটাও সত্যিই বুমরাহকে বিশ্রাম দিয়েছিল ভারত। ডারেন ব্র্যাভো করেন ৩৭ বলে ৪৩। নিকোলাস পুরান করেন ২৫ বলে ৫৩। নির্ধারিত ২০ ওভারে উইন্ডিজ তোলে ১৮১ রান। কিন্তু শক্তিশালী ভারতের বিরুদ্ধে ওই স্কোর যথেষ্ট ছিল না। ১ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নানা রোগ প্রতিরোধে মুলা

স্বাস্থ্য কণিকা: মুলা মূলত শীতকালীন সবজি। বর্তমানে সারাবছরই এই সবজি বাজারে মেলে। সবজি, সালাদ থেকে শুরু করে আচার বানিয়েও মুলা খাওয়া হয়। ভিটামিন সি সমৃদ্ধ এই সবজি দেহের রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।

১০০ গ্রাম কাঁচা মূলাতে ১৬ ক্যালরি শক্তি রয়েছে এবং মাঝারি পরিমাণ ভিটামিন সি রয়েছে (১৮% প্রতিদিনে) এবং এর সঙ্গে অন্যান্য অত্যাবশ্যকীয় পুষ্টি রয়েছে যা খাদ্যটেবিলে সন্তোষজনক।

নানা রোগ প্রতিরোধে মুল বেশ কার্যকরী ।

১. মুলাতে রয়েছে ক্যারোটিনয়েডস উপাদান। যা চোখের দৃষ্টিশক্তি ঠিক রাখে এবং ওরাল, পাকস্থলী, বৃহদন্ত, কিডনি এবং কোলন ক্যান্সার প্রতিরোধে সহায়ক।

২. মুলা ক্ষুধা নিবৃত্ত করে এবং কম ক্যালরিযুক্ত সবজি হওয়ায় দেহের ওজন কমাতে সাহায্য করে।

৩. প্রচুর আঁশসমৃদ্ধ সবজি মুলা খাদ্যের পরিপাক ক্রিয়াকে গতিশীল করে হজমে সহায়তা করে। কোষ্ঠকাঠিন্য দূর করে।

৪. মুলার ফাইটোস্টেরলস হৃৎপিণ্ড সুস্থ রাখতে সাহায্য করে। মুলা কিডনি রোগসহ মূত্রনালির অন্যান্য রোগ প্রতিরোধে সাহায্য করে।

৫. জন্ডিস আক্রান্ত হলে মুলা রক্তের বিলিরুবিনের কমিয়ে তাকে একটি গ্রহনযোগ্য মাত্রায় নিয়ে আসে যা কিনা জন্ডিসের চিকিৎসার জন্য অত্যন্ত কার্যকরী।

৬. মুলা অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করে। তাই ত্বক পরিচর্যায়ও মুলা ব্যবহার করা যায়।

৭. কফ, মাথাব্যথা, অ্যাজমায় আক্রান্ত হলে মুলার রসের সঙ্গে মধু মিশিয়ে খান দেখবেন নিয়ন্ত্রণে চলে আসবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
অবশেষে জয়ের দেখা পেল লিভারপুল

খেলার খবর: দুই ম্যাচ পর জয়ের দেখা পেল পেয়েছে লিভারপুল। ইংলিশ প্রিমিয়ার লিগে ফুলহ্যামের বিপক্ষে ২-০ গোলের জয় তুলে নিয়েছে জায়ান্ট ক্লাবটি। এর আগের দুই ম্যাচে আর্সেনালের বিপক্ষে ড্র আর চ্যাম্পিয়নস লিগে রেড স্টার বেলগ্রেডের কাছে হেরে অনেকটাই চাপে ছিল দলটি।

ইংলিশ লিগের ম্যাচে অলরেডদের হয়ে একটি করে গোল পান মোহাম্মদ সালাহ ও জাদরান শাকিরি।
এদিন ম্যাচের ৪১ মিনিটে লিভারপুলকে গোল করে এগিয়ে দেন দলের সেরা তারকা মোহাম্মদ সালাহ। মিশরিয় এই ফুটবলারের গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় লিভারপুল। ফিরে ম্যাচের ৫৩ মিনিটে আনফিল্ডের দর্শকদের আনন্দে ভাসান জাদরান শাকিরি। বাকি সময় আর গোল না হলে ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে অলরেডরা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কাভানির হ্যাটট্রিকে পিএসজির দুর্দান্ত জয়

খেলার খবর: এদিনসন কাভানির হ্যাটট্রিক ও নেইমারের নৈপুণ্যে মোনাকোকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে পিএসজি। রবিবার রাতে স্বাগতিকদের বিপক্ষে দুর্দান্ত জয় তুলে নেয় গতবারের চ্যাম্পিয়নরা।
সাত মিনিটের ব্যবধানে দুই গোল করে শুরুতেই দলকে এগিয়ে নেন কাভানি। দ্বিতীয়ার্ধের অষ্টম মিনিটেই হ্যাটট্রিক পূরণ করেন উরুগুয়ের এই তারকা কাভানি। আর ৬৪তম মিনিটে স্পট কিকে দলের চতুর্থ গোলটি করেন নেইমার। ১৩ ম্যাচের সবকটিতে জেতা পিএসজির পয়েন্ট ৩৯।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
যে ভিটামিনগুলো একসাথে খেলেই বিপদ

স্বাস্থ্য কণিকা: আমরা ভিটামিন গ্রহণ করি আমাদের দেহ ঠিক রাখার জন্য। অর্থাৎ মানব দেহের বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য বিভিন্ন ধরনের ভিটামিন গ্রহণ করে থাকি। প্রতিটা ভিটামিনই আলাদা আলাদাভাবে কাজ করে থাকে। কিন্তু কিছু কিছু ভিটামিন আছে যেটা অন্য ভিটামিনের সাথে মিশে গেলে হিতে বিপরীত হতে পারে। করণ আলাদা দুটি গুণ সম্পন্ন উপাদান মাঝে মাঝে একসাথে হলে দেহের আরো বেশি ক্ষতি সাধন করে থাকে। তাই আমাদের ভিটামিন গ্রহন করলেও এটা জেনে নেয়া জরুরি যে কোন কোন ভিটামিন এক সাথে খাওয়া যাবে না। আসুন আজ আমক্রা সেই সম্পর্কে কিছু বিষয় জেনে নেই।

ভিটামিন-এ এবং ভিটামিন-কে:
রক্তের সমস্যা দূর করার জন্যে চিকিত্সকেরা রোগীদেরকে ভিটামিন কে সেবনের পরামর্শ দেন। তবে এটি নেওয়ার সময় ভুলেও ভিটামিন এ এবং ভিটামিন ই সেবন করবেননা। এতে করে রক্ত আরো পাতলা হয়ে যাওয়ার ঝুঁকি থাকে। ভিটামিন কে এর প্রতিক্রিয়ার একেবারে বিপরীতটাও হতে পারে এ দুটো ভিটামিন একসাথে সেবন করলে।

নিয়াসিন ও ভিটামিন-এ:
সাধারণত পুষ্টির জন্যে নিয়াসিন ভিটামিন গ্রহন করে মানুষ। অপুষ্টিজনিত সমস্যার হাত থেকে রক্ষা পেতে এটি সেবনের পরামর্শ দেন চিকিত্সকেরা। তবে এর সাথে যদি ভিটামিন এ বা সি ও ই ভিটামিন গ্রহণ করা হয় তাহলে নিয়াসিনের ক্ষমতা অনেকটাই নষ্ট হয়ে যায়।

ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়াম:
ক্যালসিয়াম এমনিতে ভালো হলেও একটি খনিজ হিসেবে এর সাথে অন্য আরেকটি ভিটামিন গ্রহন করলে ক্যালসিয়াম অপর ভিটামিনটির কার্যক্ষমতাকে নষ্ট করে তদেয় অনেকটা পরিমাণে। ঠিক একই

রকমটা হয় ম্যাগনেশিয়ামের ক্ষেত্রেও। আর তাই অন্য ভিটামিনের সাথে তো নয়ই, ক্যালসিয়াম আর ম্যাগনেশিয়ামও এখসাথে কখনো না গ্রহন করাটাই উচিত। বরং, একটি সকালে সেবন করলে অন্যটি রাতে গ্রহণ করাই ভালো।

ভিটামিনের সঠিক সেবন যেমন পারে আপনাকে সুস্থ রাখতে, ভুল সেবনে তেমনই হয়ে যেতে পারে মারাত্মক ক্ষতিও। তাই অন্য খাবারের মতো ভিটামিন গ্রহণের সময়ও সতর্ক থাকতে হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
অনুমতি ছাড়া কর্মকর্তাদের বদলি না করার নির্দেশ ইসির

দেশের খবর: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ায় নির্বাচন কমিশনের (ইসি) অনুমতি ছাড়া ভোটের কাজে নিয়োজিত কোনো কর্মকর্তা-কর্মচারিকে বদলি না করার নির্দেশ দেয়া হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো চিঠিতে ভোটের ফলাফলের গেজেট প্রকাশ হওয়ার ১৫ দিন পর্যন্ত কাউকে বদলি না করতে বলেছে ইসি। চিঠিতে বলা হয়েছে, নির্বাচনের কাজে সহায়তা করা নির্বাহী বিভাগের কর্তব্য। কোনো কর্মকর্তা দায়িত্ব পাওয়ার পর অব্যাহতি না দেওয়া পর্যন্ত তার চাকরির অতিরিক্ত দায়িত্ব হিসেবে ইসির অধীনে প্রেষণে আছেন বলে গণ্য হবে।

নির্বাচনের কাজে নিয়োজিত কর্মীদের অব্যাহতি না দেওয়া পর্যন্ত যাতে তাদের বদলি বা ছুটি দেওয়া না হয় অথবা নির্বাচনী দায়িত্ব ব্যাহত হতে পারে এমন কোন কাজে নিয়োজিত না করা হয়, তা নিশ্চিত করতে সব মন্ত্রণালয়-বিভাগ, সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস-প্রতিষ্ঠান ও সংস্থাগুলোকে পরিপত্রের মাধ্যমে নির্দেশ দিতে বলা হয়েছে মন্ত্রিপরিষদ বিভাগকে।
এদিকে নির্বাচনের বিষয়ে নির্দেশনা দিতে মঙ্গলবার সব রিটার্নিং কর্মকর্তাদের ডেকেছে ইসি।

মন্ত্রিপরিষদ বিভাগকে দেওয়া আলাদা এক চিঠিতে বলা হয়েছে, নির্বাচনে সব সরকারি, স্বায়ত্বশাসিত অফিস বা প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারী এমনকি কোনো কোনো ক্ষেত্রে বেসরকারি অফিস প্রতিষ্ঠান থেকেও প্রয়োজনীয় সংখ্যক ভোট গ্রহণ কর্মকর্তা নিয়োগ করা হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
থ্যালাসেমিয়া থেকে মুক্তি দেবে গমপাতার রস

স্বাস্থ্য কণিকা: এক ধরনের ক্যান্সার আছে যাকে চিকিৎসা শাস্ত্রে বলা হয় থ্যালাসেমিয়া বা ‘ব্লাড ক্যান্সার’। এতে শরীরে কোথাও ঘা অথবা টিউমার হয় না। কিন্তু আমাদের শরীরের মধ্যে যে রক্ত রয়েছে তার উৎপাদন বাধা প্রাপ্ত হয় ও প্রধান উপাদান লোহিত কণিকার সংখ্যা কমে যেতে থাকে। রোগীকে ১৫ দিন অন্তর নতুন করে শরীরে রক্ত দিয়ে কিছুদিন পর্যন্ত বাঁচিয়ে রাখা হয়। এই ধরনের চিকিৎসার সুযোগ গ্রহণ করতে পারে যাদের অর্থবল রয়েছে কিন্ত অধিকাংশ রোগী ধীরে-ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যায়।

কিন্তু গম গাছের কঁচি পাতার রস থ্যালাসেমিয়া রোগীদের কাছে এক নতুন আশার আলো দেখাতে সক্ষম হয়েছে। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যে সব খবর পাওয়া যাচ্ছে তা খুবই উৎসাহজনক। চিকিৎসা পদ্ধতি একই। রোগীকে গমের কচি কাঁচা পাতার রস খেতে দেওয়া হয়। এছাড়া টিউমার ফেটে গিয়ে ঘা হলে সেখানেও পাতার রস দিয়ে ব্যান্ডেজ করে দেওয়া। গমের পাতার রসের চিকিৎসা এটাই।
ক্যান্সার বিশেষজ্ঞরা জানিয়েছেন, গমপাতার রসে শরীরে জমে থাকা অতিরিক্ত লোহা বেরিয়ে যায়। ফলে থ্যালাসেমিয়া আক্রান্তদের ঘন ঘন রক্ত বদলের প্রয়োজন পড়ে না।

সাধারণত, থ্যালাসেমিয়ায় আক্রান্তদের নিয়মিত রক্ত বদলের প্রয়োজন৷ গমের রস সেক্ষেত্রে বিশেষ উপকারী বলে জানানো হয়েছে৷ এক গবেষণায় আটশো থ্যালাসেমিকের ওপর গবেষণায় জানা গিয়েছে, গমের রস উপকারী৷ শরীরে রক্ত কমে যাওয়ার পাশাপাশি অন্যান্য উপসর্গ হিসেবে কিডনি, ফুসফুসেও অনেক বেশি হারে বেড়ে যেতে থাকে লোহার পরিমাণ৷

এই মাত্রা অত্যধিক হয়ে পড়লে, আক্রান্তের মৃত্যুর আশঙ্কাও এড়ানো যায় না৷ কিন্তু, জমে থাকা ওই লোহাকেই শরীর থেকে বের করে দেয় গমের রস৷ তার জন্য, বার বার রক্ত বদলেরও প্রয়োজন কমে যায়৷

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest