সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় রিইবের সিএসও’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিতসাতক্ষীরায় চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাংচুর ও মারপিট: গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলনআশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে ইজিবাইকের ওপর: অল্পের জন্য প্রাণে বাঁচলেন পথচারীসাতক্ষীরায় উপজেলা পর্যায়ে তৃণমূল জনগোষ্ঠীর প্রতিনিধি সমাবেশশ্যামনগরে প্রতিবন্ধী ব্যক্তিদের সরকারি সেবা প্রাপ্তির মানোন্নয়নে পাবলিক হেয়ারিংগভীর রাতে গাবুরায় গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ‌দাফন সম্পন্নগাজী নজরুলের ফাঁ*সির দাবিতে উত্তাল শ্যামনগরসাতক্ষীরায় যুবদলের আংশিক কমিটি ঘোষণা, আনন্দ মিছিলগণপিটুনিতে মৃত্যু নিয়ে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলনসাতক্ষীরা জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা: সভাপতি মুকুল, সম্পাদক বাবু

আওয়ামী লীগের ১২ কোটি টাকার মনোনয়নপত্র বিক্রি

রাজনীতির খবর: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অীওয়ামী লীগের চার হাজার ২৩টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে বলে জানিয়েছেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। সোমবার (১২ নভেম্বর) সন্ধ্যায় ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

আওয়ামী লীগের প্রতিটি মনোনয়নপত্রের দাম ৩০ হাজার টাকা। এ হিসেবে ১২ কোটি ৬ লাখ ৬০ হাজার টাকার মনোনয়নপত্র বিক্রি করেছে দলটি। মনোনয়ন গ্রহণকারী জাতীয় ওয়ান ডে ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার প্রতি সম্মান দেখিয়ে তার কাছ থেকে মনোনয়নের টাকা নেয়নি দলটি।

মাহবুব উল আলম হানিফ বলেন, ‘মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে আমাদের হাজার হাজার নেতাকর্মী সারাদেশ থেকে ঢাকায় এসেছেন। সে সময় রাস্তায় ট্রাফিক জ্যামের কারণে জনদুর্ভোগের সৃষ্টি হয়। চারদিনের জনদুর্ভোগের জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। অনিচ্ছাকৃত এই জনদুর্ভোগের জন্য আমরা দুঃখিত। আমরা ভবিষ্যতে চেষ্টা করবো এ ধরনের জনদুর্ভোগ আর যেন না হয়।’ এদিকে যারা মনোনয়নপত্র জমা দিতে আসতে পারেননি তাদের জন্য আগামীকাল মঙ্গলবারও দলের দফতর খোলা থাকবে বলে জানিয়েছেন তিনি। আগামীকালও মনোনয়নপত্র জমা নেওয়া হবে। তিনি বলেন, ‘আমরা আশা করি, ২৮ নভেম্বরের দুই-তিনদিন আগে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে পারবো।’

তিনি আরও বলেন, ‘এই চারদিন (মনোনয়নপত্র উত্তোলন ও জমা) এই এলাকায় ছিল উৎসবমুখর পরিবেশ। জনগণ এখন নির্বাচনমুখী। সুষ্ঠু পরিবেশে নির্বাচন হবে আশা করি। সব দলের অংশগ্রহণে নির্বাচন হোক এটা প্রধানমন্ত্রী চেয়েছেন। অল্প সময়ে প্রধানমন্ত্রী প্রতিটি রাজনৈতিক দলের সঙ্গে আলাপ করেছেন। তাদের দাবি অনুযায়ী, নির্বাচনের তফসিল পিছিয়েছে ইসি। আমরা চাই সব দল নির্বাচনে আসুক। ’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রাজনৈতিক কারণে গ্রেপ্তার ও মামলা না করতে নির্দেশ জারি

দেশের খবর: রাজনৈতিক কারণে কাউকে গ্রেপ্তার না করার নির্দেশনা দেয়া হয়েছে পুলিশকে। এছাড়াও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে না জানিয়ে কোনো রাজনৈতিক মামলাও করা যাবে না। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই নির্দেশনা মেনে চলার আদেশ দেওয়া হয় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনারের পক্ষ থেকে।

শনিবার সন্ধ্যা ৬টা ১১ মিনিটে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ক্ষুদে বার্তায় এই নির্দেশ দেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া।

ক্ষুদে বার্তার শিরোনামে লেখা ছিল ‘SUSPENSION OF POLITICAL ARREST (রাজনৈতিক গ্রেফতারে স্থগিতাদেশ)’। পুলিশের সহকারী কমিশনার (এসি) ও তার ঊর্ধ্বতনদের পাঠানো এই ক্ষুদে বার্তায় কমিশনার বলেন, ‘You are requested not to make any political arrest and not to record any political case without our knowledge until further order as instructed by hon home minister. Thanks, PC DMP’ (পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত আমাদের অবগত না করে কোনো রাজনৈতিক গ্রেপ্তার ও মামলা না দেয়ার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়)।

এই বার্তার কিছুক্ষণ পর আরেক বার্তায় কমিশনার জানান, ‘CLARIFICATION : No bar to execute warrants of Arrest, No bar to lodge case if any incident happens, It’s a short term strategy to see the political developments in the country.’ (ব্যাখ্যা : গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার ও কোনো দুর্ঘটনার মামলা দায়েরের ক্ষেত্রে কোনো বাধা নেই। দেশের রাজনৈতিক পরিস্থিতি মূল্যায়নে এটি একটি স্বল্পমেয়াদি পরিকল্পনা)।

এ বিষয়ে পুলিশ হেডকোয়ার্টার্সের সহকারী মহাপরিদর্শক (এআইজি) সোহেল রানা গণমাধ্যমকে বলেন, ‘পুলিশ কখনও সুস্পষ্ট অভিযোগ ছাড়া কোনো ব্যক্তি বা গোত্র বিশেষের বিরুদ্ধে ব্যবস্থা নেয় না। বাংলাদেশ পুলিশ একটি জাতীয় সংস্থা হিসেবে কখনওই এমন করে না। এটি পুলিশের পেশাগত আচরণ ও নীতির পরিপন্থী। পুলিশ আগে থেকেই রাজনৈতিকভাবে কাউকে গ্রেপ্তার করতো না, মামলা দিত না। আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে এ ধরনের আনুষ্ঠানিক (লিখিত) কোনো নির্দেশনা পাইনি।’

তবে পুলিশের একাধিক উপ-কমিশনার (ডিসি), অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ডিএমপি কমিশনারের মোবাইল থেকে এই ক্ষুদে বার্তা পাওয়ার বিষয়টি গণমাধ্যমের কাছে নিশ্চিত করেছেন।

জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম একটি দাবি ছিল নেতাকর্মীদের গ্রেপ্তার না করা। এমনকি ঐক্যফ্রন্টের গত বৃহস্পতিবারের রাজশাহী অভিমুখের রোডমার্চটিও বাতিল করা হয় এই কারণে।

এ বিষয়ে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল আউয়াল খান বলেন, এই নির্দেশনা যদি আন্তরিক হয় তাহলে মঙ্গল, আর যদি রাজনৈতিক হয় বিপজ্জনক। আমাদের অন্যান্য দাবিগুলোকেও তাদের মানতে হবে।

দ্বিতীয় দফা সংলাপে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে ‘মিথ্যা-গায়েবি মামলা ও গ্রেপ্তারকৃতদের তালিকা দেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বদলিতে লাগবে ইসির অনুমতি

দেশের খবর: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী যাতে ভোটকেন্দ্রের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে না পারেন সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত হলেও এমনকি গেজেট প্রকাশ করা হলেও কোনো ভোটকেন্দ্র কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থীর অধীনে বা নিয়ন্ত্রণে স্থাপিত হলে তা জরুরি ভিত্তিতে কমিশনকে জানাতে হবে। প্রার্থিতা প্রত্যাহারের পর প্রতিটি নির্বাচনী এলাকার সব ভোটকেন্দ্র সরেজমিন যাচাই করে বিষয়টি নির্বাচন কমিশনকে জানাতে হবে। এক্ষেত্রে চূড়ান্ত ভোটকেন্দ্রের কোনো কেন্দ্র কোনো প্রার্থীর নিয়ন্ত্রণে বা বাড়ি সংলগ্ন কিনা অবহিত করতে হবে।
প্রবাসী বা নির্বাচনী দায়িত্বপালনরতের ভোটদানের সুবিধার্থে পোস্টাল ব্যালটের ব্যবস্থা করার নির্দেশনাও দিয়েছে নির্বাচন কমিশন। এক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিকেই তফসিল ঘোষণার ১৫ দিনের মধ্যে রিটার্নিং কর্মকর্তার কাছে আবেদন করতে হবে।
নির্দেশনায় আরো বলা হয়েছে- রিটার্নিং কর্মকর্তা আবেদন পাওয়ার পর সংশ্লিষ্ট ভোটারের কাছে একটি পোস্টাল ব্যালট এবং একটি খাম পাঠিয়ে দেবেন। এক্ষেত্রে ব্যালট পেপার পাঠানোর সময় ভোটারের নাম, নির্বাচনী এলাকার নাম, ভোটার নম্বর ব্যালটের মুড়িপত্রে ‍উল্লেখ করবেন। একই ভোটার যাতে ভোট দিতে পারেন তা নিশ্চিত করতে হবে।
এদিকে বিভাগী কমিশনার, মেট্রোপলিট্রন পুলিশ কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপার অথবা তাদের অধীন্ত কর্মচারীদের বদলিও স্থগিত করার নির্দেশনাও দেওয়া হয়েছে। এক্ষেত্রে বলা হয়েছে, ভোটগ্রহণের ১৫ দিন পর্যন্ত কাউকে বদলি করতে হলে ইসির অনুমতি নিতে হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ক্যান্সার প্রতিরোধ করে ড্রাগন ফল

অনলাইন ডেস্ক: বিদেশি ফল ড্রাগনের রয়েছে অবিশ্বাস্য স্বাস্থ্য উপকারিতা। বয়স বাড়ার চিহ্ন দূর করা থেকে শুরু করে ক্যান্সার ও ডায়াবেটিস প্রতিরোধে ভূমিকা রাখে এই ফল। গর্ভবতী মায়েরাও খেতে পারেন সুস্বাদু ড্রাগন।

মেডিকেল ডেইলিতে প্রকাশিত ড্রাগনের ৬টি স্বাস্থ্য গুণ বর্ণনা করা হলো-
১. বয়সের ছাপ দূর করা: ত্বককে দৃঢ় রাখতে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট দরকার হয় শরীরের। এগুলো ক্যান্সারের সঙ্গেও লড়াই করে। ভিটামিন-সি এর উপস্থিতির কারণে ড্রাগন ফলকে অ্যান্টিঅক্সিডেন্টের বড় উৎস মনে করা হয়।
২. ক্যান্সার প্রতিরোধ: ২০১১ সালে এশিয়া প্যাসিফিক জার্নাল অব ক্যান্সার প্রিভেনশনে প্রকাশিত গবেষণায় বলা হয়, প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে ‘লাইকোপেনে’ নামক পুষ্টি উপাদান গ্রহণ না করলে স্তন ক্যান্সারের ঝুঁকি বাড়ে। অন্যদিকে উপাদানটির ব্যাপক উপস্থিতির কারণেই ড্রাগনের রং লাল হয়। এছাড়াও ড্রাগনে রয়েছে ক্যারোটিন। যা শরীরে থাকা টিউমার ধ্বংস করতে পারে।
৩. সুস্থ হৃদপিণ্ড: খারাপ কোলেস্ট্রোরল কমানোর মাধ্যমে হৃদযন্ত্র ভাল রাখে ড্রাগন। ভাল কোলেস্ট্রেরলও বাড়ায় এ ফল। ২০১০ সালের এক গবেষণায় দেখা গেছে ড্রাগন খেলে উচ্চ রক্তচাপ ও হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমে।
৪. ডায়াবেটিস: বেশি পরিমাণে আঁশ থাকায় ড্রাগন খেলে রক্তে শর্করার পরিমাণ স্থিতিশীল থাকে। শরীরে শর্করা বাড়লে কমাতেও পারে ড্রাগন। গবেষকরা বলছেন, খাদ্য তালিকায় নিয়মিত ড্রাগন থাকলে ডায়াবেটিস সংশ্লিষ্ট সমস্যাগুলো প্রতিরোধ করা সম্ভব।
৫. হজম প্রক্রিয়া ঠিক রাখে: খাদ্যে আঁশের পরিমাণ বেশি থাকলে পরিপাক প্রক্রিয়া ঠিক ভাবে কাজ করে। উচ্চ আঁশের ড্রাগন ফল তাই কোষ্ঠকাঠিন্য এবং বদহজম প্রতিরোধেও কার্যকর।
৬. রোগ প্রতিরোধে: রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির সব উপাদানই রয়েছে ড্রাগনে। বিশেষত এর প্রচুর পরিমাণে ভিটামিন-সি কার্যকর রাখে রোগ প্রতিরোধ ব্যবস্থাকে। এছাড়া এ ফলে মিনারেলস, পাইটোঅ্যালবুমিনও রয়েছে উচ্চ পরিমাণে।
নিয়মিত খেলে এই বিদেশি ফলটি আপনার স্বাস্থ্য ভাল করবেই। কারণ উল্লিখিত পুষ্টি উপাদান ছাড়াও ড্রাগনে রয়েছে ভিটামিন বি-১, বি-২ ও বি-৩; ক্যালসিয়াম, ফসফরাস, আয়রন, প্রোটিন এবং নিয়াসিন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আ’লীগকে ১০০ আসন ছাড়তে বলবে জাতীয় পার্টি: জিএম কাদের

দেশের খবর: একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ক্ষমতাসীন আওয়ামী লীগের কাছে ১০০টি আসন চাইবে জাতীয় পার্টি। দলটির কো-চেয়ারম্যান জি এম কাদের সোমবার বনানীর পার্টি চেয়ারম্যানের কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন।
তিনি আরও বলেন, আওয়ামী লীগের কাছে ১০০ আসন চেয়ে জাতীয় পার্টি দরকষাকষি করবে। তবে সম্মানজনক আসন পেলে আওয়ামী লীগের সঙ্গে জোটবদ্ধ হয়ে তারা নির্বাচনে যাবেন।
জিএম কাদের বলেন, এবারের নির্বাচনেও জাতীয় পার্টি লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচন করবে।
জি এম কাদের বলেন, ‘আমরা আওয়ামী লীগের কাছে ১০০ আসন চেয়েছি। আমরা চাই আওয়ামী লীগ আমাদের সম্মানজনক আসন বরাদ্দ দেবে।’ তিনি বলেন, ‘আমাদের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের কাছে শুনেছি, জোটের শরিকদের আওয়ামী লীগ ৭০টি আসন দিতে চায়।’
জি এম কাদের বলেন, ‘আমাদের দলকে আওয়ামী লীগ কত আসন দিতে চায়, এ বিষয়ে এখনো ওই দলের নীতিনির্ধারকদের সঙ্গে চূড়ান্ত কথা হয়নি। তবে আমরা সম্মানজনক আসন চাইছি। এটি হলেই আওয়ামী লীগের সঙ্গে নির্বাচনে যাব।’
কোন প্রতীক নিয়ে নির্বাচন করবেন- জানতে চাইলে জি এম কাদের বলেন, ‘আমরা লাঙ্গল প্রতীক নিয়েই নির্বাচনে যাব।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মুশফিকের বিশ্বরেকর্ড আর উইকেট হারিয়ে দিন শেষ জিম্বাবুয়ের

খেলার খবর: দিন যেন মুশফিকুর রহিমেরই। তা না হলে এক ইনিংস খেলে এতো রেকর্ডের মালিকই কেন বনে যাবেন ‘মিস্টার ডিপেন্ডেবল’। দলের বিপদের সময় বাইশগজে গিয়ে মুশফিক হয়ে যান নির্ভরতার প্রতীক।
অন্যদিকে প্রতিপক্ষের বোলারদের উপরে ছড়ি ঘোড়ান। সেই মুশি সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে প্রথম এবং দ্বিতীয় দিনে ছিলেন উজ্জ্বল। তুলে নিয়েছেন ক্যারিয়ারের দ্বিতীয় ডাবল সেঞ্চুরি।
অন্যদিকে, ইতিহাসের প্রথম উইকেটরক্ষক-ব্যাটসম্যান হিসেবে টেস্টে দুটি ডাবল সেঞ্চুরি করে তিনি ছাড়িয়ে গেছেন কুমার সাঙ্গাকারা, মহেন্দ্র সিং ধোনি, অ্যান্ডি ফ্লাওয়ারদের মতো কিংবদন্তিদের।

শুধু মুশফিক নয় ঢাকা টেস্টে আলো ছড়িয়েছেন আরেক ডিপেন্ডেবল মুমিনুল। তুলে নিয়েছেন দুর্দান্ত এক শতক।
ঢাকা টেস্টে টাইগারদের শুরুটা মোটেও ভালো হয়নি। খেলার শুরুর পর এক ঘণ্টা যেতে না যেতেই তিন উইকেট নেই বাংলাদেশের। মাত্র ২৬ রানেই ৩ উইকেটের পতন! কিলারের ভুমিকায় অবতীর্ণ হন জিম্বাবুইয়ান পেসার কাইল জারভিস। ৩ উইকেটের মধ্যে তারই ছিল দুটি (ইমরুল ০, লিটন ৯)। ডানহাতি এই পেসারের শেষ সেশনেও তুলে নেন একটি উইকেট (তাইজুল ইসলাম ৪)।
কিন্তু মুশফিকুর রহিম-মুমিনুল হক তারই নাকের ডগার ওপরে দৃঢ় ব্যাটে তুলে নেন সেঞ্চুরি। ৪র্থ উইকেটে গড়েন দেশের সর্বোচ্চ ২৬৬ রানের জুটি। যা মিরপুর শের ই বাংলা স্টেডিয়ামেরও এ যাবতকালের বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটি।
টেস্ট ক্যারিয়ারে সপ্তম সেঞ্চুরির পর মুমিনুল ১৬১ রানে বিদায় নিলেনও পুরোপুরি টেস্ট মেজাজে ছিলেন মুশি। দ্বিতীয় দিন ৩০৩/৫ নিয়ে আবার শুরু করেন মুশফিক ও রিয়াদ। তবে রিয়াদ খুব বেশি সময় ক্রিজে টিকে থাকতে পারেননি। শেষ পর্যন্ত মুশফিক এবং মেহেদির ব্যাটিং দৃঢ়তাই ৫২২/৭ থামে বাংলাদেশের ইনিংস।
ইনিংস ঘোষণার পরই ব্যাটিংয়ে নামে জিম্বাবুয়ের দুই ওপেনার মাসাকাদজা ও সারি। দেখে শুনে শুরু করলেও ব্যক্তিগত ১৪ রানে তাইজুলের বলে মিরাজের হাতে ক্যাচে সাঝঘরে ফিরেন মাসাকাদজা।
তবে ১৮ ওভার খেলে দিনশেষ করেছে জিম্বাবুয়ে। দ্বিতীয় দিন শেষে জিম্বাবুয়ের সংগ্রহ ১ উইকেট হারিয়ে ২৫ রান। ১০ রানে অপরাজিত আছেন সারি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
৭ আসনে একক প্রার্থী আওয়ামী লীগের

দেশের খবর: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আট বিভাগের মধ্যে পাঁচ বিভাগের ৭টি আসনে একক প্রার্থী পাচ্ছে আওয়ামী লীগ।
সোমবার মনোনয়ন ফরম বিতরণ ও জমাদান কার্যক্ষম শেষ হওয়ার পর থেকে বুথ সংশ্লিষ্টরা এসব তথ্য নিশ্চিত করেছেন।

গত শুক্রবার নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন সকালে আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দুটি মনোনয়ন ফরম সংগ্রহের মধ্যে দিয়ে এ কার্যক্রম শুরু হয়। এর মধ্যে একটি ফরম কেনা হয়েছে শেখ হাসিনার নিজের আসন গোপালগঞ্জ -৩ (টুঙ্গীপাড়া-কোটালীপাড়া) আসনের জন্য। ওবায়দুল কাদের ফরমটি কিনে আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক শেখ আবদুল্লার কাছে হস্তান্তর করেন।
শেখ হাসিনার জন্য কেনা অন্য ফরমটি কোন আসনের তা পরে প্রকাশ করা হবে বলে ওবায়দুল কাদের জানান।

২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনা গোপালগঞ্জ-৩ আসনের পাশাপাশি তার শ্বশুরবাড়ির এলাকা রংপুরের পীরগঞ্জ (রংপুর-৬) আসনে নির্বাচন করে জয়ী হন। পরে তিনি রংপুর-৬ আসনটি ছেড়ে দিলে উপনির্বাচনে ওই আসনের এমপি হন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

এবারও শিরীন শারমিন চৌধুরীর জন্য রংপুর-৬ আসনের মনোনয়ন ফরম কিনে চীপ হুইপ আ স ম ফিরোজের কাছে হস্তান্তর করেন ওবায়দুল কাদের। এরপর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের জন্য নোয়াখালী-৫ আসনের একটি মনোনয়ন ফরম সংগ্রহ করেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।
আজ মনোনয়ন ফরম বিক্রি ও জমাদানের শেষদিন পর্যন্ত

যেসব আসনে একক প্রার্থী হিসাবে মনোনয়ন তুলেছেন। সেগুলো হলো, ঢাকা বিভাগে গোপালগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা, গোপালগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম।

বরিশাল বিভাগে একক প্রার্থী হিসাবে রয়েছেন বরিশাল-১ আসন থেকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য শেখ হাসনাত আবদুল্লাহ।

খুলনা বিভাগ থেকে বাগেরহাট-১ শেখ হেলাল উদ্দিন, খুলনা-২ আসন থেকে শেখ জুয়েল।

সিলেট বিভাগ থেকে মৌলভীবাজার-১ আসন থেকে শাহাবুদ্দিন।

চট্রগ্রাম বিভাগ থেকে নোয়াখালী-৫ আসন থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

রংপুর বিভাগ, রাজশাহী বিভাগ, ময়মনসিংহ বিভাগে কোন আসনে একক প্রার্থীর নামের তালিকা পাওয়া যায়নি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সূচির সম্মানসূচক পুরস্কার ফিরিয়ে নিল অ্যামনেস্টি

বিদেশের খবর: মিয়ানমারের নেত্রী অং সান সুচিকে দেয়া সর্বোচ্চ সম্মানসূচক পুরস্কার ‘অ্যাম্বাসেডর অব কনসায়েন্স’ ফিরিয়ে নিয়েছে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। রবিবার সুচিকে লেখা চিঠিতে বিষয়টি জানিয়েছেন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব কুমি নাইডু।
চিঠিতে পুরস্কার প্রত্যাহারের কারণ হিসেবে বলা হয়, সুচি মানবাধিকার প্রশ্নে তার আগের নৈতিক অবস্থানের সঙ্গে লজ্জাজনক প্রতারণা করেছেন। ২০০৯ সালে এ পুরস্কার দেয়া হয়েছিল।
নাইড়ু বলেন, সরকারে তার মেয়াদের অর্ধেক পূরণ হয়েছে, গৃহবন্দী অবস্থা থেকে বেরিয়েছেন আট বছর আগে। তবু সুচি মানবাধিকার, ন্যায়বিচার ও সমতা নিশ্চিতে তার রাজনৈতিক ও নৈতিক অবস্থানকে কাজে লাগাননি। এতে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল অসন্তুষ্ট।
মিয়ানমার সেনাবাহিনী পরিচালিত নৃশংসতার ব্যাপারে সুচি উদাসীনতা দেখিয়েছেন বলেও অভিযোগ করে অ্যামনেস্টি। সংস্থাটির মতে, মিয়ানমারে অসহিষ্ণুতা দেখা দিচ্ছে এমন মত প্রকাশের স্বাধীনতাও সংকুচিত হচ্ছে।
‘আমাদের ‘অ্যাম্বাসেডর অব কনকায়েন্স’ হিসেবে আমরা আশা করেছিলাম আপনি যেকোন অবিচারের বিরুদ্ধে কথা বলবেন। অন্তত মিয়ানমারের সীমানায়। কিন্তু আমরা হতাশার সঙ্গে লক্ষ্য করছি আপনি আর আশা, সাহস ও মানবাধিকারের প্রতীক নন’, সুচিকে লেখেন নাইড়ু।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest