সর্বশেষ সংবাদ-
আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে ইজিবাইকের ওপর: অল্পের জন্য প্রাণে বাঁচলেন পথচারীসাতক্ষীরায় উপজেলা পর্যায়ে তৃণমূল জনগোষ্ঠীর প্রতিনিধি সমাবেশশ্যামনগরে প্রতিবন্ধী ব্যক্তিদের সরকারি সেবা প্রাপ্তির মানোন্নয়নে পাবলিক হেয়ারিংগভীর রাতে গাবুরায় গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ‌দাফন সম্পন্নগাজী নজরুলের ফাঁ*সির দাবিতে উত্তাল শ্যামনগরসাতক্ষীরায় যুবদলের আংশিক কমিটি ঘোষণা, আনন্দ মিছিলগণপিটুনিতে মৃত্যু নিয়ে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলনসাতক্ষীরা জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা: সভাপতি মুকুল, সম্পাদক বাবুবিজনেস অ্যান্ড লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন সাতক্ষীরার সুদীপ্তকেঁড়াগাছি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ডা. আনিছুর রহমানের ৫ম মৃত্যুবার্ষিকী আজ

জোড়া গোল করেও হতাশা নিয়ে মাঠে ছাড়লো মেসি

খেলার খবর: মেসি জোড়া গোল করেছেন আর বার্সা জেতেনি এমনটা হয়নি কখনোই। কিন্তু এবার তেমন ঘটনাটি ঘটলো। রবিবার (১১ নভেম্বর) রাতে সেই অসাধ্যকে সাধন করলো স্প্যানিশ লিগের দল রিয়াল বেটিস।

বার্সেলোনাকে তাদের ঘরের মাঠেই মেসির প্রত্যাবর্তনের রাতে ৩-৪ গোলের ব্যবধানে হারালো মাঝারি মানের দলটি।

যদিও এই হারেও পয়েন্ট টেবিলের শীর্ষেই আছে কাতালানরা। ১২ ম্যাচে ২৪ পয়েন্ট তাদের। সমান ম্যাচে এক পয়েন্ট কমে দ্বিতীয় স্থানে অ্যাটলেটিকো মাদ্রিদ।

রবিবার প্রথমার্ধের শুরুতে বার্সার খেলায় ছিল আলস্যের ছাপ! আক্রমণ আর গতিতে স্বাগতিকদের তুলনায় অনেক এগিয়ে ছিল বেটিস। গোলরক্ষক টের স্টেগেন দেয়াল হয়ে না দাঁড়ালে প্রথম ১৫ মিনিটেই দুই গোল হজম করতে হত মেসির দলকে!

টের স্টেগেন অবশ্য শেষপর্যন্ত ঠেকিয়ে রাখতে পারেননি বেটিসকে। উইলিয়াম কারভালহোর পাস ধরে জুনিয়র ফিরপোর গোলে ২০ মিনিটে পিছিয়ে পরে কাতালানরা।

পিছিয়ে পরে আড়মোড়া ভাঙ্গে বার্সার। ২৫ মিনিটে সমতাসূচক গোল প্রায় পেয়েই গিয়েছিল স্বাগতিকরা। চোট সেরে ওঠা অধিনায়ক মেসির ফ্রি-কিক থেকে পাওয়া বলে ভলি করেছিলেন ক্লেমেন্ট ল্যাংলে। কিন্তু অতিথি গোলরক্ষকের দক্ষতায় সে যাত্রায় সমতায় ফেরা হয়নি স্বাগতিকদের।

বার্সার আক্রমণে অবশ্য খেই হারায়নি বেটিস। উল্টো পাল্টা আক্রমণে ব্যবধান দ্বিগুণ করেছ। বার্সা ডিফেন্ডারদের ব্যর্থতার সুযোগ নিয়ে ৩৪ মিনিটে অতিথিদের আরও এগিয়ে নেন জোয়াকুইন সানচেজ।
ম্যাচের ৬৮ মিনিটে মেসির পেনাল্টিতে একটি গোল শোধ দেয় বার্সা। বেটিস ডি-বক্সে জর্ডি আলবা ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পটকিকে লিগে নিজের অষ্টম গোলটি করেন অধিনায়ক।
সেই গোলে ভাগ্য আরও খারাপ হয় বার্সার। ম্যাচের ৭৩ মিনিটে বেটিসের আর্জেন্টাইন মিডফিল্ডার জিওভান্নি লো সেলসোর শট টের স্টেগেনের হাত গলে জালে জড়ালে হার চোখ রাঙাতে থাকে বার্সাকে।
সেই অবস্থায় ম্যাচ জমিয়ে তোলেন আর্তুরো ভিদাল। ম্যাচের ৭৯ মিনিটে বদলি নামা এ চিলিয়ান মিডফিল্ডারের গোলে ব্যবধান ৩-২ হলে ম্যাচ জমে ওঠে।
কিন্তু স্বাগতিকদের উত্তেজনায় দ্রুতই জল ঢেলে দেয় বেটিস। ৮১ মিনিটে দুই হলুদ কার্ড দেখে ইভান রাকিটিচ মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় বার্সা। সেই সুযোগ কাজে লাগিয়ে দুই মিনিট পর কানালেস গোল করলে মৌসুমের চতুর্থ পরাজয় নিশ্চিত হয় বর্তমান চ্যাম্পিয়নদের।
অতিরিক্ত সময়ে মেসি আরেকটি গোল পরিশোধ করেও তাই হার এড়াতে পারেননি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ওজন কমাতে আখের রস!

অনলাইন ডেস্ক: ডিহাইড্রেশন কাটিয়ে সুস্থ ও তরতাজা থাকতে আখের রসের বিকল্প নেই। এক গ্লাস আখের রস রোদ ও গরমের ক্লান্তি কাটিয়ে দেয়ার জন্য যথেষ্ঠ। তবে অনেকেই আখের রস মিষ্টি বলে এড়িয়ে চলেন। এর প্রধান কারণ হচ্ছে মিষ্টি আখের রস ওজন বাড়িয়ে দেবে তাই। তবে এটা আমরা অনেকেই জানি না যে দ্রুত ওজন কমাতেও অদ্বিতীয় আখের রস। শুধু সঠিক সময় এবং সঠিক পরিমাণে খেতে হবে এই পানীয়। আসুন জেনে নেই আখের রস কিভাবে ওজন কমায়।

শর্করা জাতীয় উপাদান: মিষ্টি হলেও ওজন কমায় আখের রস। এতে রয়েছে শর্করা জাতীয় উপাদান, ফলে আলাদা করে চিনি বা সুইটনার ব্যবহার করার প্রয়োজন পড়ে না। বাজারচলতি প্যাকেটজাত জুসগুলিতে প্রচুর পরিমাণ আর্টিফিশিয়াল সুইটনার থাকে যেগুলি ওজন বাড়ায়। তাই ওজন কমাতে চাইলে অন্যান্য জুস নয়, নিয়মিত ডায়েট তালিকায় রাখুন আখের রস।

ফাইবার: আখের রসে রয়েছে প্রচুর পরিমাণ ফাইবার, যা হজম শক্তি বাড়ায় এবং ওজন কমাতে সাহায্য করে।

বাড়িতেই বানান আখের রস: ডায়েটিশিয়ানদের মতে, সুস্থ থাকতে বাড়িতেই বানিয়ে নিন আখের রস। এতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট পলিফেনল যা শরীরের মেদজনিত ফোলা ভাব কমিয়ে দেয়। কয়েক দিন পরেই দেখবেন নিজেকে অনেক বেশি ফিট এবং ঝরঝরে লাগছে।

কোলেস্টেরল: ওজন বাড়ার অন্যতম প্রধান কারণ শরীরে কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি। এই কোলেস্টেরল রক্তের সঙ্গে মিশে শরীরে স্নেহজাতীয় পদার্থের পরিমাণ বাড়ায়। আখের রসে কোনো কোলেস্টেরল নেই। তাই নিশ্চিন্তে খান আখের রস, ওজন থাকবে নিয়ন্ত্রণেই।

এছাড়াও আখের রস

. হজম শক্তি বাড়ায়, হজম শক্তি বাড়ায়, অ্যাসিডিটি নির্মূল করে।
. নিয়মিত আখের রস খেলে হৃদরোগের ঝুঁকি কমে।
. ডায়াবিটিস রোগীদের জন্যও অনেক কার্যকরী আখের রস। এটি রক্তে গ্লুকোজের পরিমাণ নিয়ন্ত্রণে রাখে। তাই ডায়াবিটিস রোগীরা নির্দ্বিধায় খেতে পারেন আখের রস।
. এতে রয়েছে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাসিয়াম, আয়রন ও ম্যাঙ্গানিজ। যা স্তন ক্যানসার ও প্রস্টেড ক্যানসার প্রতিরোধে সক্ষম।
. শরীরের অবাঞ্ছিত টক্সিন দূর করে রোগ প্রতিরোধ শক্তি গড়ে তোলে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
অভিনয়ে সরব হচ্ছেন ইমরান হাশমি

বিনোদনের খবর: আবারও অভিনয়ে সরব হয়েছেন বলিউডের তারকা অভিনেতা ইমরান হাশমি। বলিউডের বাদশা খ্যাত শাহরুখ খানের প্রযোজনায় নেটফ্লিক্সের সিরিজ ‘দ্য বার্ড অফ ব্লাড’র শুটিং নিয়ে ব্যস্ত আছেন তিনি।

এই সিরিজের গল্পটি নেয়া হয়েছে একই নামের একটি উপন্যাস থেকে। যেখানে ইমরানকে দেখা যাবে গুপ্তচর চরিত্রে। ২০১৯ সালের শুরুতে সিনেমাটির মুক্তি পাওয়ার কথা রয়েছে। তার সর্বশেষ সিনেমা ছিলো ‘বাদশাহো’।

অভিনয় থেকে দূরে থাকার অন্যতম একটি কারণ ছিলো ৮ বছরের ছেলের ক্যান্সারে আক্রান্ত হওয়া। সুখবর হলো তার ছেলেটি মরণব্যাধিটি থেকে মুক্ত হয়েছে।

ইমরান ‘টাইগার্স’ সিনেমার প্রিমিয়ার সংক্রান্ত কাজেও এখন ব্যস্ত সময় পার করছেন। সিনেমাটি পরিচালনা করেছেন অস্কারজয়ী পরিচালক ডেনিশ টানোভিক। এটি ২১ নভেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে। এতে ইমরানকে একজন পাকিস্তানি সেলসম্যানের চরিত্র দেখা যাবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ফুসফুস বাঁচাতে খান টমেটো আর আপেল

স্বাস্থ্য কণিকা: দীর্ঘদিন ধরে ধূমপান করতে গিয়ে ফুসফুসের বারোটা বাজিয়েছেন? চিন্তা নেই, শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অঙ্গটিকে সুস্থ্য করে তোলার পথ বের করেছেন বিজ্ঞানীরা। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি’র এক প্রতিবেদনে বলা হয়েছে ক্ষতিগ্রস্থ ফুসফুসকে আবারও সতেজ করে তুলতে টমেটো আর আপেলের জুড়ি নেই।

সাধারণত অতিরিক্ত ধূমপানের ফলে ফুসফুসের ক্যান্সারসহ নানা রোগ হতে দেখা যায়। ফুসফুস ক্ষতিগ্রস্থ হলে তা আগের অবস্থায় ফিরিয়ে আনা প্রায় অসম্ভব। কিন্তু পশ্চিমের একদল বিজ্ঞানী সম্প্রতি দাবি করেছেন, এতদিন জানা ছিল না তাই মনে হয়েছিল যে অসম্ভব। কিন্তু ফুসফুসকে আগের অবস্থায় ফিরিয়ে আনা সত্যিই সম্ভব!

তাদের মতে, নিয়মিত টমেটো আর আপেল খেলে ক্ষতিগ্রস্থ ফুসফুস আবারও সতেজ হয়ে উঠতে পারে। তাদের এই গবেষণা প্রতিবেদন ইউরোপের একটি বিজ্ঞান সাময়িকীতে প্রকাশও পেয়েছে।

সেখানে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে ধূমপান করা ব্যক্তিদের উপর পরীক্ষা চালিয়ে দেখা গেছে যারা নিয়মিত আপেল এবং টমেটো খান তাদের ফুসফুসের অবস্থা অনেকটাই ভালো হয়ে উঠেছে। বিজ্ঞানীরা আরও জানিয়েছেন, অতিরিক্ত শর্করাযুক্ত খাবার খেলেও ফুসফুসের সতেজতায় ঘাটতি হতে পারে।

তাই ফুসফুসকে ভালো রাখতে হলে, অতিরিক্ত শর্করাযুক্ত খাবার পরিহার করে ফল ও শাক সবজি বেশি খাওয়ার পরামর্শ দিয়েছেন তারা। সেই সঙ্গে দ্রুত ফল পেতে ধূমপান সম্পূর্ণ বর্জনের পরামর্শও দেয়া হয়েছে।

বিজ্ঞানীরা বলছেন, টমেটো’তে প্রচুর পরিমাণে এন্টিঅক্সিডেন্ট থাকে যা হৃদপিণ্ডের সংক্রমণ এমনকি ক্যান্সার থেকেও সুরক্ষা দেয়। এছাড়া ফলটিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, ফলিক এসিড, ভিটামিন বি এবং কে। আপেলেও রয়েছে ভিটামিন সি। সঙ্গে রয়েছে কোরসেটিন’এর মতো এন্টিঅক্সিডেন্ট যা ফুসফুসে প্রচুর অক্সিজেন সরবরাহে সাহায্য করে থাকে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
অবশেষে ভোট হচ্ছে সেই নৌকা আর ধানের শীষেই

রাজনীতির খবর: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এককভাবে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা দিলেও জাতীয় পার্টি শেষ পর্যন্ত আওয়ামী লীগের সঙ্গেই থাকছে। বিএনপি নির্বাচনে আসার ঘোষণা দেওয়ায় আওয়ামী লীগের নেতৃত্বাধীন ‘মহাজোট’-এর ব্যানারেই নির্বাচনী লড়াইয়ে মাঠে থাকবে জাতীয় পার্টি। নিজস্ব প্রতীক লাঙল নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন জাপার প্রার্থীরা। আওয়ামী লীগ ও জাপার উচ্চপর্যায়ের সূত্রে এসব তথ্য জানা গেছে।

এদিকে সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারার সভাপতি অধ্যাপক ডা. বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বাধীন যুক্তফ্রন্টও আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটে যুক্ত হতে পারে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

‘আন্দোলনের অংশ হিসেবে’ অবশেষে নির্বাচনে যাওয়ার ঘোষণা দিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। একই সঙ্গে জোটবদ্ধভাবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। গতকাল রবিবার দুপুরে আলাদা সংবাদ সম্মেলনে ওই ঘোষণা দেওয়া হয়। ২০ দলীয় জোটের পক্ষে সংবাদ সম্মেলনে এলডিপির সভাপতি অলি আহমদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে ২০ দলের সমঝোতা হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন।

বিএনপির পক্ষ থেকে গতকালই নির্বাচন কমিশনে (ইসি) চিঠি দিয়ে জানানো হয়েছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আটটি রাজনৈতিক দল যৌথভাবে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করার সর্বসম্মত সিদ্ধান্ত নিয়েছে। দলগুলো হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), খেলাফত মজলিস, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), বাংলাদেশ কল্যাণ পার্টি, বাংলাদেশ মুসলিম লীগ ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। এই আটটি দলই বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শরিক। এর বাইরে আ স ম আবদুর রবের নেতৃত্বাধীন জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) ইসিকে জানিয়েছে, জেএসডি নির্বাচনে অংশ নিলে জাতীয় ঐক্যফ্রন্টের শরিক হিসেবে যৌথভাবে মনোনীত প্রার্থীরা বিএনপির ধানের শীষ প্রতীকে অংশ নেবেন আর জেএসডির দলীয়ভাবে মনোনীত প্রার্থীরা দলীয় প্রতীক ‘তারা’ নিয়ে নির্বাচন করবেন। একইভাবে বঙ্গবীর কাদের সিদ্দিকীর নেতৃত্বাধীন কৃষক-শ্রমিক-জনতা লীগের চিঠিতে বলা হয়েছে, তারা জাতীয় ঐক্যফ্রন্টের শরিক দল হিসেবে নির্বাচন করবে। এ ক্ষেত্রে তারা দলীয় প্রতীক গামছা অথবা ঐক্যফ্রন্ট মনোনীত প্রতীক ব্যবহার করবে।

আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, ১৪ দলের শরিক দলগুলোও মহাজোটের ব্যানারে নির্বাচন করবে। গতবারের মতো এবারো তাদের প্রতীক হবে নৌকা। বিএনপিসহ জাতীয় ঐক্যফ্রন্টের মেরুকরণ চূড়ান্ত হলে আসন বণ্টনের বিষয়টি ফয়সালা করবে আওয়ামী লীগ। নির্বাচনের তারিখ অপরিবর্তিত থাকলে এ মাসের শেষ নাগাদ মহাজোটের শরিকদের সঙ্গে আসনবণ্টন চূড়ান্ত হতে পারে।

গতকাল ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগের মহাজোটগতভাবে নির্বাচন করার সম্ভাবনাই বেশি। এখনো মেরুকরণের পালা শেষ হয়নি। এটা শেষ হলে জোটের সমীকরণে যেতে পারি। তবে তারা কিছু বলেনি, তারা নিজেদের প্রতীকে নির্বাচন করবে ধরে নিচ্ছি। জোটগতভাবে হলে আসন ভাগাভাগি হবে। আমরা তো সব কিছু নিয়ে আলোচনায় আছি। রাত ১১-১২টা পর্যন্ত আলোচনায় আছি। সবটাই তো আর আনুষ্ঠানিকভাবে জানানো যায় না।’

নির্বাচনের আগে মহাজোটের পরিসর বাড়ানোর সম্ভাবনার কথা জানিয়ে ওবায়দুল কাদের আরো বলেন, ‘যুক্তফ্রন্টের সঙ্গে একটা অ্যালায়েন্স হতে পারে। তবে তারা নৌকায় ভোট করবে নাকি নিজেদের প্রতীকে ভোট করবে, সে সিদ্ধান্ত হয়নি।’

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জি এম কাদের বলেন, ‘জাতীয় পার্টি মহাজোটের ব্যানারেই নির্বাচন করবে। তবে প্রতীক হবে লাঙল।’

জানা গেছে, জাপা এখন আসন ভাগাভাগি নিয়ে দর-কষাকষিতে ব্যস্ত। জাপা ১০০ আসন চাইলেও ৪০-৪৫টি আসন দিয়ে দফারফা করা যাবে বলে মনে করছেন আওয়ামী লীগের নীতিনির্ধারকরা। বর্তমান সংসদে জাপার নির্বাচিত প্রতিনিধি ৩৪ জন। এই ৩৪ জনের মনোনয়ন নিশ্চিত করার পাশাপাশি তারা আরো আসন বাড়াতে চায়। সেটা নিশ্চিত করার চেষ্টা চলছে।

এদিকে ১৪ দলের শরিক দলগুলোর মধ্যে এখনো আসন বণ্টন চূড়ান্ত হয়নি। জোট নেতা শেখ হাসিনা ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিমের সঙ্গে শরিকদের অনেকেই অনানুষ্ঠানিকভাবে আলোচনা করেছেন। শরিকদের পক্ষ থেকে দ্রুত আসন বণ্টনের বিষয়টি ফয়সালা করার তাগিদ থাকলেও আওয়ামী লীগ চলছে ‘ধীরে চলো’ নীতিতে। নির্বাচন সামনে রেখে প্রতিপক্ষ জাতীয় ঐক্যফ্রন্টের মেরুকরণ চূড়ান্ত হলে আসন বণ্টন চূড়ান্ত করবে মহাজোট। তারা একেবারে শেষ মুহূর্তে আসন বণ্টনের বিষয়টি চূড়ান্ত করতে চায়।

জানা গেছে, নিজ দলীয় প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ থাকলেও ১৪ দলের শরিকরা আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। গতকাল এ বিষয়ে শরিক দলগুলো নির্বাচন কমিশনে চিঠি দিয়েছে।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেন, শরিকদের সঙ্গে যোগাযোগ হচ্ছে। আলাপ-আলোচনার মাধ্যমে বিষয়টি চূড়ান্ত হবে।

এরই মধ্যে ওয়ার্কার্স পার্টি তাদের দলীয় প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করেছে। এখন তারা অপেক্ষায় আছে আওয়ামী লীগের সঙ্গে বসে জোটের মনোনয়ন নিশ্চিত করার। দলটির পক্ষ থেকে অন্তত সাতটি আসন চূড়ান্ত করার জোরালো চেষ্টা চালানো হবে।

ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, ‘আসন বণ্টনের বিষয়টি এখনো কোনো রূপ লাভ করেনি। আমাদের মধ্যে কোনো আলোচনা হয়নি। তবে আমরা এরই মধ্যে দলের প্রার্থী চূড়ান্ত করেছি।’

নির্বাচন সামনে রেখে মহাজোটের কলেবর বৃদ্ধির প্রসঙ্গে মেনন আরো বলেন, ‘ছোট ছোট কয়েকটি দলের সঙ্গে কথা হয়েছে। এর বাইরে আর জোটের কলেবর বৃদ্ধির সম্ভাবনা নেই।’

শনিবার জাসদের মনোনয়ন ফরম বিতরণ শুরু হয়। দলটির কেন্দ্রীয় কার্যালয়ে জাসদ সভাপতি হাসানুল হক ইনু এ মনোনয়ন বিতরণ উদ্বোধন করেন। আজ এ ফরম বিতরণ ও জমা দেওয়ার সময় শেষ হবে। এরই মধ্যে দলটির শতাধিক প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

জাসদের সাধারণ সম্পাদক শিরিন আখতার বলেন, ‘আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সংলাপের সময়ে কথা হয়েছিল আমরা ঐক্যবদ্ধভাবে নির্বাচন করব। সেভাবেই আমরা এগোচ্ছি। নির্বাচনের আগে দলগুলোর মেরুকরণ স্পষ্ট হওয়ার পরে ১৪ দলের মধ্যে আসন বণ্টন চূড়ান্ত হবে। মহাজোটের সঙ্গে ছোট ছোট দল নিজেদের অবস্থানে থেকে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।’

বাংলাদেশ জাসদের সভাপতি শরীফ নূরুল আম্বিয়া বলেন, ‘আসন বণ্টনের বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো কথাবার্তা হয়নি। তবে বেশ কিছুদিন আগেই আমাদের দলের পক্ষ থেকে প্রার্থীদের একটি তালিকা আওয়ামী লীগকে দিয়েছি। আসন বণ্টনসহ জোটের মধ্যে অন্য যেসব জটিলতা আছে, সেগুলো নিয়ে ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিমের সঙ্গে বসে মোটামুটি একটা সমাধান করা হবে। এরপর আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন।’

জাতীয় পার্টি-জেপির মহাসচিব শেখ শহীদুল ইসলাম বলেন, ‘আওয়ামী লীগের সঙ্গে এখনো আমাদের কোনো কথা হয়নি। নিজ নিজ দলের মনোনয়ন চূড়ান্ত করার কাজ করছি। এই তালিকা নিয়ে আওয়ামী লীগ সভাপতির সঙ্গে বসব।’

অভিন্ন প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য নির্বাচনী জোট গঠনের শেষ দিন ছিল গতকাল। কোনো দলই এ বিষয়ে সময় বাড়ানোর জন্য ইসিতে আবেদন করেনি।

নৌকা নিয়ে লড়তে পারে ১৫টি দল : নৌকা প্রতীকে যেসব দল এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে তার তালিকা গতকাল বিকেলে আওয়ামী লীগ ইসিতে জমা দিলেও সাংবাদিকদের কাছে তা প্রকাশ করেনি। তবে সংশ্লিষ্ট একটি সূত্রে জানা যায়, তালিকায় আওয়ামী লীগসহ ১১টি দলের নাম রয়েছে। অন্য দলগুলো হলো—বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, জাসদ, গণতন্ত্রী পার্টি, সাম্যবাদী দল, জাতীয় পার্টি (জেপি), কমিউনিস্ট কেন্দ্র, গণআজাদী লীগ, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (মোজাফফর), গণতান্ত্রিক মজদুর পার্টি ও বাসদ (রেজা)। এর বাইরে তরীকত ফেডারেশনসহ কয়েকটি দল নৌকা প্রতীক পেতে আগ্রহী।

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেলের নেতৃত্বে একটি প্রতিনিধিদল ইসি সচিব হেলালুদ্দীন আহমেদের কাছে ওই তালিকাসংবলিত চিঠি জমা দেয়। নির্বাচন ভবন ছাড়ার আগে মহিবুল হাসান চৌধুরী নওফেল সাংবাদিকদের বলেন, ‘নৌকা প্রতীকে কারা ভোট করবে আমরা সে তথ্য কমিশনে দিয়েছি। তবে দলগুলোর নাম বলার অথরিটি আমি নই।’

ধানের শীষ চায় ১০টি দল : এর আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সই করা এসংক্রান্ত একটি চিঠি ইসিতে জমা দেওয়া হয়। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য বিজয় কান্তি সরকারের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল ওই চিঠি নির্বাচন ভবনে পৌঁছে দেয়। চিঠিতে বলা হয়, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিম্নলিখিত রাজনৈতিক দলগুলো যৌথভাবে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করার সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ করেছে। দলগুলো হলো—বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), খেলাফত মজলিস, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), বাংলাদেশ কল্যাণ পার্টি, বাংলাদেশ মুসলিম লীগ এবং জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।

এ তালিকায় ড. কামাল হোসেনের নেতৃত্বে গঠিত জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে যুক্ত নিবিন্ধত দল গণফোরাম, জেএসডি ও কৃষক-শ্রমিক-জনতা লীগের নাম নেই। বঙ্গবীর কাদের সিদ্দিকীর নেতৃত্বাধীন কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার বীরপ্রতীক গতকাল ইসিতে এক চিঠি দিয়ে জানিয়েছেন, তাঁরা জাতীয় ঐক্যফ্রন্টের শরিক দল হিসেবে নির্বাচন করবেন। এ ক্ষেত্রে তাঁরা দলীয় প্রতীক গামছা অথবা ঐক্যফ্রন্ট মনোনীত প্রতীক ব্যবহার করবেন। ঐক্যফ্রন্টের শরিক জেএসডি চিঠি দিয়ে বলেছে, জেএসডি যদি নির্বাচনে অংশ নেয় ঐক্যফ্রন্টের শরিক হিসেবে যৌথভাবে মনোনীত প্রার্থীরা বিএনপির ধানের শীষ প্রতীকে অংশ নেবেন আর জেএসডির দলীয়ভাবে মনোনীত প্রার্থীরা দলীয় প্রতীক ‘তারা’ নিয়ে নির্বাচন করবেন।

জাপার চিঠি : ইসি সচিবালয় সূত্রে জানা যায়, জাতীয় পার্টি জানিয়েছে, তাদের জাতীয় জোট ইসলামী ফ্রন্ট আর খোলাফত মজলিসকে নিয়ে। বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ইসিকে জানায়, তারা হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টিসহ কয়েকটি রাজনৈতিক দলের সমন্বয়ে ‘সম্মিলিত জাতীয় জোট’-এর প্রধান শরিক হিসেবে মোমবাতি প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেবে।

নিবন্ধিত রাজনৈতিক দলগুলো ছাড়াও বাংলাদেশ কৃষক পার্টি নামে একটি অনিবন্ধিত দল ইসিকে চিঠি দিয়ে জানায়, তারা আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের মনোনয়ন ফরম কিনেছে এবং পিরোজপুর-১ ও ২ আসন থেকে তারা নির্বাচন করতে চায়। বাংলাদেশ জাতীয় ইসলামী জোট ও বাংলাদেশ দেশপ্রেমিক পার্টির চেয়ারম্যান পরিচয়ে গোলাম মোর্শেদ হাওলাদার চিঠি দিয়ে জানান, তাঁরা গত ৬ নভেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নিয়েছিলেন। কিন্তু তাঁদের নিবন্ধন নেই। এ অবস্থায় তাঁদের ১৩ দলীয় জোটকে কলম প্রতীক বরাদ্দ দেওয়া হোক। এ ধরনের আরো কয়েকটি অনিবন্ধিত দল গতকাল নির্বাচন কমিশনে আবেদন করে।

ভোট পেছানোর দাবি : এদিকে গতকাল বিকেলে ইসি সচিবের দপ্তরে পৌঁছে দেওয়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সই করা আরেক চিঠিতে নির্বাচন এক মাস পিছিয়ে দেওয়ার অনুরোধ করা হয়। চিঠিতে বলা হয়, ‘বাংলাদেশ জাতীয়বাদী দল-বিএনপি, ২০ দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্ট গণতন্ত্র উদ্ধারের অংশ হিসেবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। অধিকাংশ রাজনৈতিক দলের মতামতকে উপেক্ষা করে তড়িঘড়ি করে নির্বাচন কমিশন নির্বাচনী যে তফসিল ঘোষণা করেছে তা গ্রহণযোগ্য নয়। কারণ এত সংক্ষিপ্ত সময়ের মধ্যে সকল রাজনৈতিক দলের পক্ষে বিভিন্ন কার্যক্রম সম্পন্ন করে মনোনয়নপত্র দাখিল করা কোনোভাবেই সম্ভব নয়; যা ইতিমধ্যে সংবাদ সম্মেলনে জানানো হয়েছে। অতএব সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নির্বাচনী শিডিউল এক মাস পিছিয়ে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।’

এর আগে সিইসি কে এম নুরুল হুদার কাছে অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর সই করা একটি চিঠিতে নির্বাচন সাত দিন পেছানোর দাবি জানায় যুক্তফ্রন্ট।

ভোট পেছানো নিয়ে সিদ্ধান্ত আজ : বিভিন্ন দল ও জোটের দাবি-অনুরোধ সম্পর্কে সিইসি কে এম নুরুল হুদা গতকাল সন্ধ্যায় সাংবাদিকদের বলেন, ‘নির্বাচন পেছানোর দাবির বিষয়টি এখনো আমি জানি না। চিঠি আমার কাছে পৌঁছায়নি। এ ক্ষেত্রে ভোটের তারিখ পেছাবে কি না তা সোমবার (আজ) বলা যাবে।’

নির্বাচন এক মাস পেছানো সম্ভব কি না জানতে চাইলে সিইসি বলেন, ‘এখন তো বলতে পারব না। যেহেতু আমরা এখনো সিদ্ধান্ত নিইনি। আমাদের মধ্যে এগুলো নিয়ে কথাই হয়নি।’ সরকারি দলও নির্বাচন পেছানো যেতে পারে বলে জানিয়েছে—বিষয়টি সিইসির নজরে আনা হলে তিনি বলেন, ‘এ খবরটিও আমরা পাইনি।’

এদিকে সব রাজনৈতিক দল চাইলে ভোট পেছানো হবে বলে জানিয়েছেন ইসি সচিব হেলালুদ্দীন আহমেদ। বেসরকারি সংস্থা সুশাসনের জন্য নাগরিকের (সুজন) একটি প্রতিনিধিদলকে তিনি জানান, সব দল চাইলে নির্বাচন পেছানো হতে পারে।

সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার এ বিষয়ে বলেন, ‘নির্বাচন নিয়ে আমরা কিছু কাজ করে থাকি। সে বিষয়টি অবহিত করতে সচিবের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। আমরা আমাদের কাজে কমিশনের সহযোগিতা চেয়েছি। সচিব বলেছেন নির্বাচনের জন্য সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। নির্বাচন পেছানো হবে কি না তা জানতে চেয়েছিলাম। তিনি বলেছেন সব দল যদি চায় তখন কমিশন সেভাবে সিদ্ধান্ত নেবে।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সেই ভয়াল ১২ নভেম্বর আজ

অনলাইন ডেস্ক: আজ সেই ভয়াল ১২ নভেম্বর। ১৯৭০ সালের এ দিনে মহা প্রলয়ংকরী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস ভোলাসহ উপকূলীয় অঞ্চলে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়। লাখ লাখ মানুষ সেদিন প্রাণ হারায়। সেই ভয়াবহ স্মৃতি নিয়ে আজো বেঁচে রয়েছেন অনেকে। স্বজন হারানো সেই বিভীষিকাময় দিনটি মনে পড়তেই আতঙ্কে উঠছেন কেউ কেউ।

দিনটি স্মরণে আলোচনাসভা, সেমিনার, কোরানখানি ও মিলাদ মাহফিল আয়োজন করা হয়েছে।
জানা যায়, উপমহাদেশের প্রাকৃতিক দুর্যোগগুলোর মধ্যে ৭০ সালের ঘূর্ণিঝড়ে সবচেয়ে বেশি মানুষ প্রাণ হারিয়েছিল। ধারণা হচ্ছে প্রলয়ংকরী ওই দুর্যোগে প্রায় ১০ লাখ মানুষ প্রাণ হারায়। এর মধ্যে ভোলা জেলায় লক্ষাধিক মানুষের প্রাণহানি ঘটে। উত্তাল মেঘনা নদী আর তার শাখা-প্রশাখাগুলো রূপান্তরিত হয়েছিল লাশের নদীতে। সে এক ভয়াবহ দৃশ্য।

১৯৭০ সালের ১১ নভেম্বর বুধবার সকাল থেকেই গুড়িগুড়ি বৃষ্টি হতে থাকে। পরদিন ১২ নভেম্বর বৃহস্পতিবার আবহাওয়া আরো খারাপ হয় এবং মধ্যরাত থেকেই ফুঁসে উঠে সমুদ্র। তীব্র বেগে লোকালয়ের দিকে ধেয়ে আসল পাহাড় সমান উচু ঢেউ। ৩০/৪০ ফুট উচু সেই ঢেউ আছড়ে পড়ল লোকালয়ের উপর। আর মুহুর্তেই ভাসিয়ে নিয়ে গেলো মানুষ, গবাদি পশু, বাড়ি-ঘর এবং ক্ষেতের সোনালী ফসল। পথে প্রান্তরে উন্মুক্ত আকাশের নীচে পড়েছিলো কেবল লাশ আর লাশ। মরনপুরীতে রুপ নেয় ভোলা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নগ্ন বক্ষে ‘ভুয়া শান্তির দূত’ লিখে ট্রাম্পের দিকে ছুটে এলেন নারী!

বিদেশের খবর: প্যারিসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কনভয়ের দিকে ছুটে এলেন অর্ধনগ্ন এক নারী। সেই নারীর বক্ষে লেখা, ‘ভুয়া শান্তির দূত’। ট্রাম্পের বিরুদ্ধে এমন প্রতিবাদে হতভম্ব নিরাপত্তা রক্ষীরা। যদিও সেই নারী বেশি দূর এগোতে পারেননি।

জানা গেছে, কনভয়ের সামনে আসার আগেই তাকে গ্রেফতার করা হয়। গতকাল রবিবার প্যারিসে প্রথম বিশ্বযুদ্ধে শহিদদের সম্মান জানাতে এসে এমন অস্বস্তিকর পরিস্থিতির সম্মুখীন হলেন ডোনাল্ড ট্রাম্প।

এদিন প্রথম বিশ্বযুদ্ধে শহিদদের উদ্দেশে একটি অনুষ্ঠানের আয়োজন হয় প্যারিসের চ্যাম্পস এলিসেসে। মার্কিন প্রেসিডেন্ট ছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্য দেশের ৭০ জন প্রতিনিধিও। কিন্তু ট্রাম্পের উদ্দেশে সেখানে বিক্ষোভ দেখান কিছু পরিবর্তনপন্থী সংগঠনের নারীরা।

যৌন বিতর্ক, বর্ণ বিদ্বেষ, সমকামিতা ইস্যু নিয়ে ট্রাম্পের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে রাস্তায় নেমেছেন তারা। তবে, নগ্ন হয়ে এভাবে ট্রাম্পের গাড়ির সমানে চলে আসবে ঘুণাক্ষরে ভাবতে পারেননি নিরাপত্তা রক্ষীরা।

উল্লেখ্য, সম্প্রতি যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বড়সড় ধাক্কা খেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। সেনেট দখল করতে পারলেও হাত ছাড়া হয়েছে হাউস অব রিপ্রেজেন্টেটিভ। অর্থাৎ এবার ডেমোক্র্যাটদের তোয়াক্কা করে মেক্সিকো দেওয়াল তৈরি বা অভিবাসন নীতির মতো কোন বড় সিদ্ধান্ত নিতে বেগ পেতে হবে ডোনাল্ড ট্রাম্পকে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিএনপির মনোনয়নপত্র বিক্রি চলবে দুই দিন

রাজনীতির খবর: একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য সোমবার থেকে দলীয় মনোনয়নপত্র বিক্রি শুরু করবে বিএনপি। মঙ্গলবার পর্যন্ত মনোনয়নপত্র বিক্রি চলবে। আজ রবিবার বিকালে সংবাদ সম্মেলন করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কথা জানান।

তিনি বলেন, ১২ ও ১৩ নভেম্বর নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মনোনয়ন ফরম উত্তোলন করতে পারবেন আগ্রহীরা। মনোনয়ন ফরম পূরণ করে আগামী ১৩ ও ১৪ নভেম্বর সকাল ১০টা থেকে বিকাল ৪টার মধ্যে এই কার্যালয়ে জমা দিতে পারবেন।

বিএনপি সূত্রে জানা গেছে, ৫ হাজার টাকায় মনোনয়ন ফরমটি কিনতে পারবেন আগ্রহীরা। আর মনোনয়নপত্র জমা দেওয়ার সময় অফেরতযোগ্য ২৫ হাজার টাকা জামা দিতে হবে।

এর আগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দেয় জাতীয় ঐক্যফ্রন্ট। জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে ড. কামাল হোসেন এ ঘোষণা দেন। একই সঙ্গে নির্বাচন এক মাস পিছিয়ে দেওয়ার দাবি জানান তারা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest