সর্বশেষ সংবাদ-
আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে ইজিবাইকের ওপর: অল্পের জন্য প্রাণে বাঁচলেন পথচারীসাতক্ষীরায় উপজেলা পর্যায়ে তৃণমূল জনগোষ্ঠীর প্রতিনিধি সমাবেশশ্যামনগরে প্রতিবন্ধী ব্যক্তিদের সরকারি সেবা প্রাপ্তির মানোন্নয়নে পাবলিক হেয়ারিংগভীর রাতে গাবুরায় গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ‌দাফন সম্পন্নগাজী নজরুলের ফাঁ*সির দাবিতে উত্তাল শ্যামনগরসাতক্ষীরায় যুবদলের আংশিক কমিটি ঘোষণা, আনন্দ মিছিলগণপিটুনিতে মৃত্যু নিয়ে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলনসাতক্ষীরা জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা: সভাপতি মুকুল, সম্পাদক বাবুবিজনেস অ্যান্ড লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন সাতক্ষীরার সুদীপ্তকেঁড়াগাছি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ডা. আনিছুর রহমানের ৫ম মৃত্যুবার্ষিকী আজ

ব্যালন ডি’অরের দৌড়ে এবার নেই মেসি-রোনালদো

খেলার খবর: ফিফার দ্য বেস্টের পর এবার কে পাবেন ব্যালন ডি’অর? এই নিয়ে জল্পনা তুঙ্গে ইউরোপীয় ফুটবলমহলে। এবারও কি লাইম লাইটে লুকা মদ্রিচ। নাকি ফরাসি পত্রিকার বিচারে মেসি-রোনালদো-এমবাপ্পে কেউ জিতে নেবেন ব্যালন ডি’অর। এই প্রশ্নগুলো যখন দানা বাঁধছে ঠিক তখনই অর্ধেক ভোট গণনার পর জানা গেল প্রথম তিনে নেই মেসি রোনালদো।

ফরাসি ফুটবল ম্যাগাজিনের দেওয়া বর্ষসেরা ফুটবলারের পুরস্কার ব্যালন ডি’অরের জন্য ৩০ জন ফুটবলারের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হয়েছিল। ১৯৫৬ সাল থেকে বিশ্বের বর্ষসেরা ফুটবলারকে ব্যালন ডি’অর পুরস্কার দিয়ে আসছে ফ্রান্সের একটি পত্রিকা৷ পুরস্কার প্রাপককে বেছে নেয় জার্নালিস্টদের একটি প্যানেল৷

সেই ভোটিংয়ের অর্ধেক গণনা হয়ে গেছে। সেখানে পিছিয়ে পড়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো এবং লিওনেল মেসি। মেসি-রোনালদোর আধিপত্যে এবার থাবা বসিয়েছেন রাশিয়া বিশ্বকাপের গোল্ডেন বল জয়ী ক্রোট তারকা লুকা মদ্রিচ। উয়েফার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার পাওয়ার পর রোনালদোকে পিছনে ফেলে ফিফার বর্ষসেরা ফুটবলারের পুরস্কারও জিতে নেন লুকা মদ্রিচ৷

এখন পর্যন্ত ব্যালন ডি’অরের যে গণনা হয়েছে তাতে সবার প্রথমে রয়েছেন লুকা মদ্রিদ। দুই নম্বরে রয়েছেন রাফায়েল ভারানে এবং তিনে বিশ্বকাপের সেরা উদীয়মান তারকা কিলিয়ান এমবাপ্পে। ট্রেন্ড যা তাতে ফের ব্যালন ডি’অর পুরস্কারও হয়তো লুকা মদ্রিচের মুকুটে শোভা পেতে পারে। আবার সবাইকে পেছনে ফেলে কিলিয়ান এমবাপ্পে ব্যালন ডি’অর জিতলেও অবাক হওয়ার কিছু থাকবে না।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শক্তিশালী হবে ঘূর্ণিঝড় ‘গাজা’

দেশের খবর: তিতলির পর এ বার ধেয়ে আসছে গাজা। বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত থেকে সৃষ্ট এই ঘূর্ণিঝড় আগামী ২৪ ঘণ্টায় প্রবল আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করছে ভারতের আবহাওয়া অফিস। সতর্ক করা হয়েছে অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু ও পুন্ড্রচেরির জেলেদের। টাইমস অব ইন্ডিয়া।

রবিবার আবহাওয়া অফিসের সতর্কবার্তা জারি করে বলা হয়েছে, ‘দক্ষিণ-পূর্ব ও মধ্য বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া গভীর নিম্নচাপ গত ৬ ঘণ্টায় শক্তি বাড়িয়ে ঘণ্টায় ১২ কিমি গতিবেগে পশ্চিম-উত্তরপশ্চিম প্রান্তে সরছে এবং এটি ঘূর্ণিঝড় গাজায় পরিণত হচ্ছে।’

সোমবারের মধ্যে এই সাইক্লোন প্রবল ঘূর্ণিঝড়ের আকার নিয়ে আগামী ৩৬ ঘণ্টায় পশ্চিম-উত্তরপশ্চিম প্রান্তে ও আগামী ৪৮ ঘণ্টায় পশ্চিম-দক্ষিণপশ্চিমে উত্তর তামিলনাড়ু ও দক্ষণ অন্ধ্রপ্রদেশের উপর দিয়ে বয়ে যাবে বলে সতর্ক করেছে হাওয়া অফিস।

আবহাওয়ার এই পূর্বাভাস পেয়ে অন্ধ্রপ্রদেশ সরকার আগামী ২৪ ঘণ্টায় জেলেদের সমুদ্রে যেতে নিষেধ করেছে। গাজার প্রভাবে দক্ষিণের রাজ্যগুলির আবহাওয়া খারাপ থাকবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

শনিবার বঙ্গোপসাগরে তৈরি হয় গভীর নিম্নচাপ। তা ক্রমশ ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। আবাহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, তামিলনাড়ু, পুন্ড্রচেরি ও অন্ধ্রপ্রদেশের কিছু অংশে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাবেক আইজিপি, গভর্নরসহ মনোনয়ন ফরম নিলেন ৮৩৫ জন

রাজনীতির খবর: আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হতে মনোনয়নপত্র কিনেছেন সাবেক আইজিপি নূর মোহাম্মদ। ঢাকা বিভাগীয় মনোনয়ন ফরম সংগ্রহের বুথ থেকে রবিবার (১১ নভেম্বর) কিশোরগঞ্জের পাকুন্দিয়া-কটিয়াদি আসনের জন্য তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এছাড়া সিলেট-১ আসনে সাবেক মেয়র বদরুদ্দীন কামরান এবং হবিগঞ্জ -৪ আসনে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ফরাসউদ্দিন মনোনয়নপত্র নিয়েছেন।
এদিকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রির তৃতীয় দিন রবিবার ৮৩৫ জন মনোনয়নপ্রত্যাশী ফরম সংগ্রহ করেছেন। জমা পড়েছে দুই হাজারের বেশি মনোনয়ন ফরম। এদিন আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে মনোনয়নপ্রত্যাশী ও তাদের অনুসারী নেতাকর্মীদের প্রচণ্ড ভিড় ছিল।
আওয়ামী লীগ কার্যালয়ে স্থাপিত বুথ সূত্রে জানা যায়, রবিবার ঢাকা বিভাগের টাঙ্গাইল-১ আসন থেকে আব্দুর রাজ্জাক, ঢাকা-৬ আসনে আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, ঢাকা-৮ আসনে আওয়ামী লীগের বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন, গাজীপুরের কালীগঞ্জ থেকে চিত্রনায়ক ফারুক, ঢাকা-৮ থেকে সাবেক ছাত্রনেতা সুত্রাপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী আবু সাইদ, কিশোরগঞ্জ -৫ আসনে শহীদুল্লাহ মুহাম্মদ শাহ নূরসহ ২২০ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
চট্টগ্রাম বিভাগের চট্রগ্রাম-১ আসনে আওয়ামী লীগের ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, ফেনী-৩ আসনে অভিনেত্রী শমী কায়সার, চাঁদপুর থেকে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি শফিকুর রহমান, লক্ষ্মীপুর সদর থেকে বিমানমন্ত্রী শাহজাহান কামাল, ব্রাক্ষ্মণবাড়িয়া-১ আসনে বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন সংগ্রামসহ ১৮২ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
ময়মনসিংহ বিভাগে জামালপুর-৫ আসনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মারুফা আক্তার পপি, নেত্রকোনা-২ আসনে সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা শাহ মোস্তফা আলমগীর, নেত্রকোনা-৩ আসনে সাবেক এমপি মঞ্জুর কাদের কোরাইশী, ময়মনসিংহ-৭ আসনে নুরুল আলম পাঠান মিলনসহ ৭২ জন মনোনয়ন ফরম নিয়েছেন।
রাজশাহী বিভাগে জয়পুরহাট-২ আসনে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহমুদ স্বপন, একই আসন থেকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম সোলায়মান আলীসহ ৭৯ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
খুলনা বিভাগে মাগুরা-১ আসনে সাইফুজ্জামান শিখর, বাগেরহাট-২ আসনে শেখ হেলালের ছেলে শেখ তন্ময়, বাগেরহাট-৪ আসনে ছাত্রলীগের সাবেক সভাপতি বদিউজ্জামান সোহাগ, যশোর-২ আসনে প্রফেসর রফিকুল ইসলাম, মাদারীপুর-৩ আসনে আনোয়ার হোসেনসহ মনোনয়ন নিয়েছেন ৮৫ জন।
রংপুর বিভাগে দিনাজপুর-৩ আসনে হুইপ ইকবালুর রহিম, দিনাজপুর-৫ আসনে জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জাকারিয়া জাকির, ঠাকুরগাঁও -৩ আসনে পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আখতারুল ইসলামসহ ৮৩ জন মনোনয়ন ফরম নিয়েছেন।
সিলেট বিভাগে সিলেট-১ আসনে সাবেক মেয়র বদরুদ্দীন কামরান, হবিগঞ্জ -৪ আসনে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ফরাসউদ্দিনসহ ২৬ জন এবং
বরিশাল বিভাগে বরিশাল -৫ আসনে স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ নাথ, বরিশাল-২ আসনে ছাত্রলীগের সাবেক সভাপতি শাহে আলম, বরিশাল সদর আসনে জেবুন্নেসা আফরোজ হীরনসহ ৮৮ জন মনোনয়ন ফরম নিয়েছেন।
এদিকে মনোনয়ন ফরম সংগ্রহ ও জমার শেষ সময় সোমবার (১২ নভেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। মনোনয়ন প্রার্থীদের সাক্ষাতকার বুধবার (১৪ নভেম্বর) বেলা ১১টায় ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির ৩/এ কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আ. লীগের মনোনয়ন বোর্ডের সঙ্গে প্রার্থীদের সাক্ষাৎ বুধবার

রাজনীতির খবর: আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সঙ্গে দলের মনোনয়নপ্রত্যাশী প্রার্থীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে আগামী ১৪ নভেম্বর (বুধবার)। এর আগে সোমবার (১২ নভেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত মনোনয়নপ্রত্যাশীরা মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন।

রবিবার (১১ নভেম্বর) বিকালে রাজধানীর গুলিস্তানের বঙ্গবন্ধু এভিনিউয়ের আওয়ামী লীগ কার্যালয়ে দলের সংসদীয় বোর্ডের এক সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ।

তিনি বলেন, ‘রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আগামী ১৪ নভেম্বর সকাল ১১টায় আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সঙ্গে প্রার্থীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।’

জোটের আসন ভাগাভাগির বিষয়ে কাদের বলেন, ‘নৌকা প্রতীকে ১৪ দল এবং লাঙ্গল প্রতীকে জাপা নির্বাচন করবে। নৌকা প্রতীক ১৪ দলের মধ্যে সীমিত থাকবে।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘জাতীয় পার্টির সঙ্গে আসন ভাগাভাগি হতে পারে। আমরা বসে নেই। ভেতরে ভেতরে বৈঠক হচ্ছে।’

নির্বাচনে সময় বাড়ানোর কোনও দাবি আওয়ামী লীগ করেনি উল্লেখ করে তিনি বলেন, ‘মনোনয়ন নিয়ে কিছু কথা হয়েছে। জোট ও শরিকদেরও বলে দেওয়া হয়েছে।’

সেতুমন্ত্রী বলেন, ‘নির্বাচনে জিততে পারে এমন গ্রহণযোগ্যদের মনোনয়ন দেওয়া হবে। নিজেদের অগ্রহণযোগ্য প্রার্থীদেরও মনোনয়ন দেওয়া হবে না।’

তিনি বলেন, ‘নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্ট ও বিএনপি’র প্রার্থীদের বিরুদ্ধে আমাদের লড়তে হবে। তাদের দুর্বল মনে করলে চলবে না। জিততে পারেন ও গ্রহণযোগ্য প্রার্থীদের বিষয়ে অনেকগুলো সার্ভে করা হয়েছে।’

সূত্র: বাসস

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
একাকিত্ব ঘোঁচাতে টাকায় মিলছে জড়িয়ে ধরার সঙ্গী

ভিন্ন স্বাদের খবর: যারা একা, সঙ্গী দূরে থাকে, মন খারাপ হলে আলিঙ্গন করার যাদের কেউ নেই, তাদের জন্য এই পরিষেবা। প্রথমে নিউইয়র্ক দিয়ে শুরু হলেও এখন যুক্তরাষ্ট্রছাড়াও অস্ট্রেলিয়া-সহ বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে।

প্রথমে একাকী নারীদের জন্য চালু হলেও পরে তা পুরুষ ও নারী দুই ক্ষেত্রেই চালু হয়। সম্পর্কে থাকলেও যারা একা, স্বামী বা স্ত্রী কাজের জন্য বাইরে, কিংবা সম্পর্কে নেই, তাদের কথা মাথায় রেখেই এই ‘কাডলিং সার্ভিস’ শুরু।

সমাজতাত্ত্বিক থেকে শুরু করে মনোবিদরা বলছেন, আলিঙ্গন মনখারাপ কিংবা একাকিত্ব দূর করার সবচেয়ে বড় ওষুধ।

বছর দু’য়েক আগে এই পরিষেবা প্রথম চালু হয় নিউ ইয়র্কে। তখন দর ছিল ঘণ্টা প্রতি ৫৮০০ টাকা। অস্ট্রেলিয়াতে এর খরচও মোটামুটি একই।

এই পরিষেবা নেওয়া গ্রাহক ৪১ বছর বয়সী নারী সাসকিয়া ফ্রেডেরিকস বলেন, মাসে মাত্র কয়েকদিন তার স্বামী সঙ্গে থাকেন। একাকিত্ব বোধ করেন। তাই স্বামীর সঙ্গে পরামর্শ করেই এমনটা সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

নিউইয়র্কে তিনি থাকেন, আর স্বামী কানেকটিকাটে দ্য ন্যাশনাল গার্ডের একজন পুলিশ অফিসার। তাই মাসে দু’বার কাডলার সার্ভিসের সাহায্য নিচ্ছেন সাসকিয়া।

সাসকিয়ার স্বামী বিষয়টিকে স্বাভাবিকভাবেই দেখছেন কারণ সংস্থার শর্ত অনুযায়ী এতে কোনো রকম যৌনতা নেই।

সাসকিয়া বলেন, আলিঙ্গনের কোনো বিকল্প নেই। মাথায় হাত রাখলে কিংবা পাশে কেউ তাকে জড়িয়ে ঘুমাতে গেলে তিনি নিরাপদ বোধ করেন।

কাডল সেশনের জন্যই তিনি অবসাদের হাত থেকে মুক্তি পেয়েছেন বলে জানান। কারণ এতে তার শরীরও নাকি ‘ফিট’ থাকছে।

টাকা দিচ্ছেন বলে এতে গ্রাহকের কোনো অস্বস্তিবোধও নেই বলে জানিয়েছে সংস্থা। তাদের দাবি, যুক্তরাষ্ট্রে চাকুরিরত নারীদের মধ্যে এর চল বাড়ছে।

নারী ছাড়াও পুরুষ, বৃদ্ধ-বৃদ্ধা এমনকি একেবারে তরুণ প্রজন্মও এসেছে এই কাডলিং সার্ভিস নিতে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভারতে মুসলিম শাসকদের অবদানই সবচেয়ে বেশি : ওমপ্রকাশ

বিদেশের খবর: ভারতের ইতিহাস-ঐতিহ্যে মুসলিম শাসকদের অবদানই সবচেয়ে বেশি। এমনটাই দাবি করেছেন ভারতের উত্তর প্রদেশের আলোচিত মন্ত্রী ওমপ্রকাশ রাজবর।তিন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মন্ত্রিসভার একজন সদস্য এবং সুহেলদেব ভারতীয় সমাজ পার্টির (এসবিএসপি) প্রেসিডেন্ট।

ওমপ্রকাশ বলেছেন, মুসলিমরা আমাদের দেশে যা দিয়েছে তা অন্য কেউ দেয়নি।

মুঘল আমলের স্মৃতি মুছে ফেলার সম্পর্কে তিনি বলেছেন, আমরা কি জিটি রোড ছুঁড়ে ফেলে দেব? লালকেল্লা কে বানিয়েছে? তাজমহল কে বানিয়েছে?

তিনি বলেন, অনগ্রসর এবং পিছিয়ে থাকা মানুষ যাতে উন্নয়নের দাবিতে আওয়াজ তুলতে না পারে সেই কারণেই শহরের নাম বদল করছে বিজেপি।

উল্লেখ্য, সম্প্রতি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বিতর্কিত কর্মকাণ্ডের জন্য তার ওপর ক্ষিপ্ত ওমপ্রকাশ।

সূত্র: ইন্ডিয়া টুডে

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
এখন আবার জাতীয় পার্টি সিদ্ধান্তহীন!

রাজনীতির খবর: বিএনপি ভোটে এলে তারা আওয়ামী লীগের সঙ্গে জোট বেঁধে নির্বাচন করবে। আর বিএনপি না এলে তারা ৩০০ আসনেই এককভাবে প্রার্থী দেবে। এমনটাই বলে আসছিল জাতীয় পার্টি।

কিন্তু বিএনপি রবিবার নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দেওয়ার পর দলটি বলছে তারা আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোটের হয়ে আসন্ন নির্বাচনে অংশ নেবে কি না, এ ব্যাপারে জাতীয় পার্টি এখনও সিদ্ধান্ত নিতে পারেনি।

এ ব্যাপারে জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার সাংবাদিকদের প্রশ্নে বলেন, ‘আলোচনা চলছে, দুই-একদিন সময় লাগবে। সময় হলে সব জানানো হবে।’

রবিবার বিকালে বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।

এদিকে রবিবার দুপুরেই বিএনপিসহ জাতীয় ঐক্যফ্রন্ট আগামী ২৩ নভেম্বর অনুষ্ঠেয় একাদশ জাতীয় সংসদ নির্বাচন অংশ নেওয়ার ঘোষণা দেয়।

জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ এর আগে জানিয়েছিলেন, বিএনপি ভোটে এলে তারা আওয়ামী লীগের সঙ্গে জোট বেঁধে নির্বাচন করবে, আর বিএনপি না এলে তারা ৩০০ আসনেই প্রার্থী দেবে।

সম্প্রতি প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপের পরও একই কথা জানিয়েছিলেন আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতারা।

তার আগে এরশাদ বলেছিলেন, ‘আমরা আওয়ামী লীগের কাছে ১০০ আসনের তালিকা দিয়েছি। এর মধ্যে ৭০ আসন তো পেতে পারি।’

আওয়ামী লীগের সঙ্গে জোট বেঁধেই নবম জাতীয় সংসদে নির্বাচনে অংশ নিয়েছিল জাতীয় পার্টি। ওই নির্বাচনে বিএনপিও অংশ নিয়েছিল।

২০১৪ সালে বিএনপি নির্বাচন বর্জন করলে এরশাদ নাটকীয় অনেক ঘটনার পর নির্বাচনে অংশ নেন। পরে জাতীয় পার্টি সংসদে প্রধান বিরোধীদলের আসনে বসলেও সরকারেও অংশ নেয়।

জাতীয় ঐক্যফ্রন্ট যে নির্বাচন পেছানোর দাবি তুলেছে, সে বিষয়ে জাতীয় পার্টির মত জানতে চাইলে হাওলাদার সংবাদ সম্মেলনে বলেন, ‘জাপা নির্বাচনের জন্য প্রস্তুত রয়েছে। তবে সবার অংশগ্রহণের স্বার্থে ইসি তফসিল পেছালে সেটা তাদের ব্যাপার।’

শেষ পর্যন্ত সবার অংশগ্রহণে নির্বাচনের আশা প্রকাশ করে জাপা মহাসচিব বলেন, ‘এত দিন সংশয় ছিল, একটু পরে নতুন সূর্য দেখব। আমরা আশা করি, সবার অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে নির্বাচন হবে। ভোটের পরে কোনো হানাহানি হবে না।’

এদিকে রবিবার সকালে গুলশানের ইমানুয়েলস হলে জাতীয় পার্টির মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ।

তিনি ঢাকা-১৭, সাতক্ষীরা-৪ ও রংপুর-৪ আসনে প্রার্থী হবেন বলে জানিয়েছে জাতীয় পার্টি। রবিববার বিকাল ৫টা পর্যন্ত জাতীয় পার্টির মনোনয়ন ফরম বিক্রি হয়েছে ৫৫৩টি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জোটের সমর্থনে স্বতন্ত্র প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত জামায়াতের

রাজনীতির খবর: আগামী নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের সমর্থনে স্বতন্ত্র মার্কা নিয়ে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করেছে জামায়াত। নির্বাচন কমিশনে নিবন্ধন বাতিল হওয়ায় দলটির কোনও মার্কা নেই। এক্ষেত্রে স্বতন্ত্র মার্কা নিয়েই একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছে দলটির নীতিনির্ধারকরা। ইতোমধ্যে এ সিদ্ধান্ত দলের সর্বস্তরে জানানো হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ‘আমরা জোটগতভাবে নির্বাচন করবো এবং যেহেতু আমাদের মার্কা বাতিল করা হয়েছে, সে কারণে স্বতন্ত্র হিসেবেই প্রার্থীরা নির্বাচন মোকাবিলা করবেন।’

তবে এ সিদ্ধান্তের খবর এখনও জোটের প্রধান শরিক বিএনপিকে জানায়নি জামায়াত। রবিবার (১১ নভেম্বর) রাত নয়টার দিকে জোটের সমন্বয়ক নজরুল ইসলাম খান বলেন, ‘জামায়াত এখনও আমাদের জানায়নি কীভাবে তারা নির্বাচন করবে।’

জামায়াত নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র মার্কা নিয়ে প্রার্থিতা করার বিষয়ে বহু আগেই সিদ্ধান্ত হয়েছে। শনিবার (১০ নভেম্বর) ২০ দলীয় জোটের বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা উঠলে জামায়াতের প্রতিনিধি মাওলানা আবদুল হালিম একদিনের সময় চান।

জামায়াত সূত্রগুলো বলছে, ইতোমধ্যেই প্রায় ১০০ আসনে তাদের প্রার্থীদের নার্সারি করা হয়েছে। তবে জোট ও জাতীয় ঐক্যফ্রন্টের বাস্তবতায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তাদের চাহিদার পূর্ণ ফল যে আসবে না, তা পূর্বানুমিত। শেষ পর্যন্ত এই তালিকা ৫০ এ গিয়ে ঠেকতে পারে, এমন ইঙ্গিত ছিল জামায়াতের একজন কেন্দ্রীয় নায়েবে আমিরের। তার ভাষ্য ছিল, ‘বিগত নির্বাচনগুলো থেকে এবার তো বেশি চাওয়া হবেই।’

যদিও বিএনপির স্থায়ী কমিটির একজন প্রবীণ সদস্য জানিয়ে রেখেছেন— নিবন্ধন নেই, মার্কা নেই, এমন বাস্তবতায় জামায়াতের সামনে জাতীয় নির্বাচন। বিগত নির্বাচনগুলোতে অন্যতম শরিক হিসেবে জোটের সমর্থন পেলেও এবারের পরিস্থিতি ভিন্ন। সুনির্দিষ্টভাবে জামায়াতের বাতিল হওয়া ‘দাঁড়িপাল্লা প্রতীকে’ বিগত দিনে ২০-২১টি আসনে জেতার রেকর্ড আছে দলটির। এবারও সেই আসনগুলোর ওপর গুরুত্ব দিতে বলা হবে।

২০০১ সালে চার দলীয় জোটের ব্যানারে ৩১টি, এরমধ্যে জোটবদ্ধভাবে ৩০টি এবং এককভাবে একটিতে নির্বাচন করে জামায়াত। ২০০৮ সালের নির্বাচনে ৩৯টি আসনে জোটগত সমর্থন পেলেও চারটি থেকে দলীয়ভাবে করে। দলটির তৃণমূলের অভিমতের ভিত্তিতে এবার তাদের দাবি ৬২টি। তবে চূড়ান্তভাবে ত্রিশটি আসনে ন্যূনতম ছাড় চায় জামায়াত।

১৯৮৬ সালের ৭ মে জাতীয় সংসদের তৃতীয় নির্বাচনে জামায়াতে ইসলামি ৭৬টি আসনে মনোনয়ন দিয়েছিল। ওই নির্বাচনে দলটি ১০টি আসনে বিজয়ী হয়। ১৯৮৮ সালের ৩ মার্চ চতুর্থ জাতীয় সংসদ নির্বাচন ও ২০১৪ সালের ৫ জানুয়ারি ১০ জাতীয় সংসদ নির্বাচন বর্জন করে জামায়াত। ১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারি পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত ১৮টি আসনে বিজয়ী হয়। এই নির্বাচনে দলটি ২২২ জন প্রার্থী দিয়েছিল। ১৯৯৬ সনের ১২ জুন অনুষ্ঠিত সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত ৩টি আসনে জয়ী হয়।২০০১ সনের ১ অক্টোবর অনুষ্ঠিত অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত ১৭টি আসন পায়। মহিলা আসনগুলো থেকে ৪টি আসনে জয়ী হয় তারা। ২০০৮ সনের ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত ২টি আসনে বিজয়ী হয়। ওই নির্বাচনে দলটি জোটগতভাবে ৩৯টি ও ৪টিতে এককভাবে নির্বাচন করে। এছাড়া, প্রথম ও দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে ইসলামিক ডেমোক্রেটিক লীগের ব্যানারে নির্বাচন করেছিল জামায়াত।

জামায়াতের নেতাকর্মীরা বলছেন, একাদশ জাতীয় নির্বাচনে দল হিসেবে টিকে থাকাটা বেশি জরুরি। এছাড়া, সরকারবিরোধী রাজনৈতিক ঐক্য তৈরিকালে দলটিকে কেন্দ্র করে প্রায় দু’মাসের বেশি সময় কেটেছে। বিষয়টি সুরাহা হওয়ার পরই জাতীয় ঐক্যফ্রন্ট গঠিত হয়। জামায়াত বরাবরই বলে এসেছে, তারা বৃহত্তর ঐক্যে বাধা হবে না।

জোটের সমর্থনে কীভাবে স্বতন্ত্র প্রার্থিতা করা হবে— এমন প্রশ্ন ছিল কেন্দ্রীয় মজলিসে শুরার এক সদস্যের কাছে। নাম প্রকাশ না করে তিনি বলেন, ‘জোটগতভাবে মানে জোটের সমর্থনে থেকে স্বতন্ত্র প্রার্থিতা, সেখানে ফ্রন্ট বা জোটের অন্য কোনও প্রার্থী থাকবে না। এই সমঝোতার মধ্য থেকেই নির্বাচন করবে জামায়াত।’

উল্লেখ্য, রবিবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জামায়াত ইসলামীর সাবেক দুই সংসদ সদস্য শাহজাহান চৌধুরী ও কেন্দ্রীয় নায়েবে আমির আ ন ম শামসুল ইসলাম। দুজনই চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া ও লোহাগাড়া) আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে উপজেলা জামায়াতের আমির ও উপজেলা চেয়ারম্যান জহিরুল ইসলাম মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest