সর্বশেষ সংবাদ-
আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে ইজিবাইকের ওপর: অল্পের জন্য প্রাণে বাঁচলেন পথচারীসাতক্ষীরায় উপজেলা পর্যায়ে তৃণমূল জনগোষ্ঠীর প্রতিনিধি সমাবেশশ্যামনগরে প্রতিবন্ধী ব্যক্তিদের সরকারি সেবা প্রাপ্তির মানোন্নয়নে পাবলিক হেয়ারিংগভীর রাতে গাবুরায় গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ‌দাফন সম্পন্নগাজী নজরুলের ফাঁ*সির দাবিতে উত্তাল শ্যামনগরসাতক্ষীরায় যুবদলের আংশিক কমিটি ঘোষণা, আনন্দ মিছিলগণপিটুনিতে মৃত্যু নিয়ে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলনসাতক্ষীরা জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা: সভাপতি মুকুল, সম্পাদক বাবুবিজনেস অ্যান্ড লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন সাতক্ষীরার সুদীপ্তকেঁড়াগাছি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ডা. আনিছুর রহমানের ৫ম মৃত্যুবার্ষিকী আজ

কলারোয়া প্রতিনিধিঃ সাতক্ষীরার কলারোয়া থানা পরিদর্শন করেছেন খুলনা বিভাগীয় অতিরিক্ত ডিআইজি হাবিবুর রহমান (বিপিএম)। রোববার দুপুরে তিনি এ থানা পুরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মো. সাজ্জাদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মেরিনা আক্তার, কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ মারুফ আহম্মেদ, পুলিশ পরির্দশক (তদন্ত) জেল্লাল হোসেন, থানার সেকেন্ড অফিসার নাজিমুজ্জামান, এসআই জাহাঙ্গীর হোসেন, এসআই রইচউদ্দীন, এসআই সিরাজুল ইসলাম, এসআই আসাদুজ্জামান, এসআই সুবীর কুমার ঘোষ, এসআই শরিফুল ইসলাম, এসআই শারমিন সুলতানা শিখা, এসআই পিযুষ কান্তি ঘোষ, এএসআই রাসেল রানা, মফিজুর রহমান, আলাউদ্দীন, মিজানুর রহমান, হালিম, মিলন হুসাইন, রবিউল ইসলাম, সাগর হোসেন, গোপাল চন্দ্র, রবিউল ইসলাম, নুর আলী, মিজানুর রহমান, আমিরুল ইসলাম, কামরুল হাসান, সবুর শেখ, জসিম উদ্দিন, তারেক মোহাম্মাদ, সাগর হোসেন, রুবেল হোসেন, শেখ মোস্তাক আহম্মেদ, আনোয়ার পারভেজ প্রমুখ। পরিদর্শনকালে তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র কোন রাজনৈতিক দল যেন, সহিংসতা ঘটাতে না পারে, সে লক্ষ্যে আইণ শৃঙখলা বাহিনীকে কঠোর নজরদারি রাখার নির্দেশ প্রদান করেন। এছাড়া কলারোয়া থানার অফিসিয়াল বিভিন্ন কার্যত্রম ও থানার পরিবেশ পরিষ্কার পরিছন্নতা দেখে তিনি থানার অফিসার ইনচার্জ শেখ মারুফ আহম্মেদকে প্রশংসা করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কাদাকাটিতে ফুটবল টুর্ণামেন্টের ১ম খেলায় তালা সেন্টমেরী স্পোর্টিং ক্লাব জয়ী

আশাশুনি ব্যুরো:
আশাশুনি উপজেলার কাদাকাটিতে ৮ দলীয় ফুটবল টুর্ণামেন্টের ১ম রাউন্ডের ১ম খেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে কাদাকাটি যুব মজলিস ফুটবল মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়। খেলায় খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার হাসানপুর ফুটবল একাদশ ও সাতক্ষীরা জেলার তালা সেন্টমেরী স্পোর্টিং ক্লাব ফুটবল একাদশ পরষ্পরের মুখোমুখি হয়। মনোমুগ্ধকর এই খেলায় প্রথমার্ধে কোন দল গোল করতে পারেনি। খেলার দ্বিতীয়ার্ধে তালা সেন্টমেরী স্পোর্টিং ক্লাবের ৮ নং জার্সি পরিহিত খেলোয়াড় জহুরুল ১টি ও ৯নং জার্সি পরিহিত বিদেশী খেলোয়াড় দারুস ১টি গোল করে দলকে এগিয়ে রাখেন। উত্তেজনাপূর্ণ খেলায় তালা সেন্টমেরী স্পোর্টিং ক্লাব ফুটবল একাদশ ২-০ গোলে হাসানপুর ফুটবল একাদশকে পরাজিত করে। মনোমুগ্ধকর খেলাটি পরিচালনা করেন, আবু ওয়াহিদ বাবলু, ইয়ামিন হোসেন, আসাদুল হক ও খায়রুল বাশার পল্টু। খেলার ধারাভাষ্যে ছিলেন, আশরাফ হোসেন ও সবুজ আহমেদ। কাদাকাটি যুব মজলিসের আয়োজনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে খেলাটির উদ্বোধন করেন, কাদাকাটি ইউপি চেয়ারম্যান দিপংকর কুমার সরকার। সমাজসেবক আলহাজ্ব মাষ্টার মহররম আলী, মাষ্টার রজব আলী সরদার, কাদাকাটি ইউনিয়ন তরুণলীগের সভাপতি মিজানুর রহমান মন্টু, সাবেক মেম্বার আলহাজ্ব নুরুল ইসলাম মালী, মেম্বার আবু হাসান বাবু, অমৃত কুমার সানা, গোপাল চন্দ্র সানা, কাদাকাটি যুব মজলিস সভাপতি মহাসিন আলী বকুল, সহ-সভাপতি সাজ্জাদুল হক টিটুল, সাধারণ সম্পাদক মাশহুরুল হক সাজু, কাদাকাটি যুব মজলিসের সকল সদস্যবৃন্দ ও দর্শক মন্ডলী খেলাটি উপভোগ করেন। একই মাঠে আগামী ১৫ নভেম্বর’১৮ বৃহস্পতিবার বিকেলে টুর্ণামেন্টের প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলায় সাতক্ষীরা জেলার শ্যামনগর ফুটবল একাদশ ও সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ফুটবল একাদশ পরষ্পর মোকাবেলা করবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কাদাকাটিতে ফুটবল টুর্ণামেন্টের ১ম খেলায় তালা সেন্টমেরী স্পোর্টিং ক্লাব জয়ী

আশাশুনি ব্যুরো:
আশাশুনি উপজেলার কাদাকাটিতে ৮ দলীয় ফুটবল টুর্ণামেন্টের ১ম রাউন্ডের ১ম খেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে কাদাকাটি যুব মজলিস ফুটবল মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়। খেলায় খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার হাসানপুর ফুটবল একাদশ ও সাতক্ষীরা জেলার তালা সেন্টমেরী স্পোর্টিং ক্লাব ফুটবল একাদশ পরষ্পরের মুখোমুখি হয়। মনোমুগ্ধকর এই খেলায় প্রথমার্ধে কোন দল গোল করতে পারেনি। খেলার দ্বিতীয়ার্ধে তালা সেন্টমেরী স্পোর্টিং ক্লাবের ৮ নং জার্সি পরিহিত খেলোয়াড় জহুরুল ১টি ও ৯নং জার্সি পরিহিত বিদেশী খেলোয়াড় দারুস ১টি গোল করে দলকে এগিয়ে রাখেন। উত্তেজনাপূর্ণ খেলায় তালা সেন্টমেরী স্পোর্টিং ক্লাব ফুটবল একাদশ ২-০ গোলে হাসানপুর ফুটবল একাদশকে পরাজিত করে। মনোমুগ্ধকর খেলাটি পরিচালনা করেন, আবু ওয়াহিদ বাবলু, ইয়ামিন হোসেন, আসাদুল হক ও খায়রুল বাশার পল্টু। খেলার ধারাভাষ্যে ছিলেন, আশরাফ হোসেন ও সবুজ আহমেদ। কাদাকাটি যুব মজলিসের আয়োজনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে খেলাটির উদ্বোধন করেন, কাদাকাটি ইউপি চেয়ারম্যান দিপংকর কুমার সরকার। সমাজসেবক আলহাজ্ব মাষ্টার মহররম আলী, মাষ্টার রজব আলী সরদার, কাদাকাটি ইউনিয়ন তরুণলীগের সভাপতি মিজানুর রহমান মন্টু, সাবেক মেম্বার আলহাজ্ব নুরুল ইসলাম মালী, মেম্বার আবু হাসান বাবু, অমৃত কুমার সানা, গোপাল চন্দ্র সানা, কাদাকাটি যুব মজলিস সভাপতি মহাসিন আলী বকুল, সহ-সভাপতি সাজ্জাদুল হক টিটুল, সাধারণ সম্পাদক মাশহুরুল হক সাজু, কাদাকাটি যুব মজলিসের সকল সদস্যবৃন্দ ও দর্শক মন্ডলী খেলাটি উপভোগ করেন। একই মাঠে আগামী ১৫ নভেম্বর’১৮ বৃহস্পতিবার বিকেলে টুর্ণামেন্টের প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলায় সাতক্ষীরা জেলার শ্যামনগর ফুটবল একাদশ ও সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ফুটবল একাদশ পরষ্পর মোকাবেলা করবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নলতায় যুবলীগের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

 

নলতা প্রতিনিধি : সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতা রওজা শরীফ মোড়ে কালিগঞ্জ উপজেলা যুবলীগের আয়োজানে রবিবার বিকাল ৪ টায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণ্যঢ্য রালী, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে উপজেলা যুবলীগের সভাপতি শেখ আনোয়ার কবির লিটুর সভাপতিত্বে নলতা হাটখোলা থেকে এক র‌্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নলতা রওজা শরীফ মোড় এসে এক আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কালিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক ও তারালী ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট। উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জিএম সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন, নলতা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্জ মোঃ আনিছুজ্জামান খোকন, উপজেলা যুবলীগের যুগ্ম-সম্পাদক সন্দিপ কুমার রায়, ক্রীড়া সম্পাদক সুসান্ত বিশ্বাস, তথ্য ও গবেশনা সম্পাদক মোস্তাফিজুর রহমান, ভাড়াশিমলা ইউনিয়ন যুবলীগ সভাপতি আবু রায়হান, সম্পাদক আলীম হোসেনসহ নলতা, তারালী, চম্পাফুল, বিষ্ণুপুর, মথুরেশপুর, মৌতলা, ধলবাড়িয়া ইউনিয়নের সভাপতি, সম্পাদক ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরার ৪টি আসনে আ’লীগের মনোনয়ন কিনেছেন ৪৪ জন

নিজস্ব প্রতিবেদক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রত্যাশা করে ৪টি আসনে এ পর্যন্ত মোট ৪৪ জন প্রার্থী দলীয় মনোনয়ন ফোরাম সংগ্রহ করেছেন।

এদের মধ্যে সাতক্ষীরা- ১ আসনে ১৫জন, ২ আসনে- ১৩ জন, ৩ আসনে-৭জন ও সাতক্ষীরা-৪ আসনে ৯জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। সংগ্রহকারীদের মধ্যে অনেকেই ইতোমধ্যে মনোনয়ন ফরম দলীয় কার্যালয়ে জমা দিয়েছেন।
সাতক্ষীরার ৪টি আসন থেকে আওয়ামীলীগের মনোনয়ন ফরম সংগ্রাহ করেছেন,
সাতক্ষীরা-১ আসন থেকে ইঞ্জি. সাবেক সাংসদ শেখ মুজিবুর রহমান, নূরুল ইসলাম, সরদার মুজিব, ফিরোজ আহমেদ স্বপন, সরদার আমজাদ হোসেন, লায়লা পারভীন সেঁজুতি, এড. অনিত মুখার্জী, বিশ্বজিত সাধু, শেখ আমজাদ হোসেন, মন্ময় মনির, কামরুজ্জামান সোহাগ, এড. মোহাম্মদ হোসেন, সাবেক ছাত্রলীগ নেতা আহছান কবির টুটুল, ফিরোজ কামাল শুভ্র, কেন্দ্রীয় যুবলীগ নেতা রফিকুল ইসলাম।
সাতক্ষীরা-২ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, মো. নজরুল ইসলাম, অধ্যক্ষ আবু আহমেদ, মো. আসাদুজ্জামান বাবু, আহম তারেক উদ্দীন, এসএম শওকত হোসেন, ড. এরতেজা হাসান, মোহাম্মদ আবু সায়ীদ, মোহাম্মাদ আবু মুসা, জেএম ফাত্তাহ, সাহেদ করিম, শেখ সাফি আহমেদ ও এড. এস এম হায়দার।
সাতক্ষীরা-৩ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ডা. আফম রুহুল হক, এবিএম মোস্তাকিম, মুনসুর আহমেদ, ইউসুফ আব্দুল্লাহ, ডাঃ মোখলেছুর রহমান, গোলাম রসুল বিপ্লব, কর্ণেল জামায়াত হোসেন।
সাতক্ষীরা-৪ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সাংবাদিক আবেদন খান, এসএম জগলুল হায়দার, এসএম আতাউল হক দোলন, শেখ মাসুদা খানম মেধা, শেখ আতাউর রহমান, আনিছুজ্জামান আনিছ, শফিউল আযম লেনিন, সাঈদ মেহেদী, জি এম শফিউল্লাহ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বাঁশদহা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন

 

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেকলীগ সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদহা ইউনিয়নের ১,২,৩ ও ৪নং ওয়ার্ডের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বাঁশদহা ইউনিয়নের সভাপতি ডাঃ সোহাগ হোসেনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, সদর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ¦ আনছার আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাঁশদহা ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আজহারুল হক। প্রধান বক্তা ছিলেন, সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক এড. ফারুক হোসেন।বিশেষ বক্তা ছিলেন, সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক শাহাদাৎ হোসেন, ৫নং শিবপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মুজিবর রহমান, সাধারণ সম্পাদক ওবায়দুল্লাহ শাহীন, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম, ১০নং আগরদাড়ী ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি এমামুল হাসান(রিন্টু), সাধারণ সম্পাদক শাহাজান আলী, বাঁশদহা ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মাহবুবর রহমান, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম। আরও উপস্থিত ছিলেন, লাবসা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি ফাহাদ হোসেন, ইব্রাহীম, সাংগঠনিক সম্পাদক দেবু, সহ-সাংগঠনিক সিরাজুল, আইন বিষয়ক সম্পাদক হাবিব ও সাদ্দাম প্রমুখ নেতৃবৃন্দ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন বাঁশদহা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আহাদ আলী। সম্মেলন শেষে ১নং ওয়ার্ডে নাসির উদ্দীনকে সভাপতি ও আ: আলীম কে সাধারণ সম্পাদক, ২নং ওয়ার্ডে আবুল হোসেনকে সভাপতি ও জাহাঙ্গীর হোসেনকে সাধারণ সম্পাদক, ৩নং ওয়ার্ডে আব্দুর রাজ্জাক কে সভাপতি ও রাফায়েদ হোসেন কে সাধারণ সম্পাদক ও ৪নং ওয়ার্ডে হাজী বাবলুর রহমানকে সভাপতি ও ইকবল হোসেনকে সাধারণ সম্পাদক করে পূর্ণাঙ্গ ওয়ার্ড কমিটি ঘোষণা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
১৪ দলে যোগ দিচ্ছে বি চৌধুরীর যুক্তফ্রন্ট : ওবায়দুল কাদের

দেশের খবর: সাবেক রাষ্ট্রপতি ডা. এ কি এম বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বাধীন যুক্তফ্রন্ট আওয়ামীল লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট বা মহাজোটে যোগ দিয়ে নির্বাচন করবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
রবিবার আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভা শেষে সাংবাদিকদের তিনি বলেন, যুক্তফ্রন্ট ও আমাদের সাথে নির্বাচন করতে পারে। যুক্তফ্রন্টের সাথে আমাদের অ্যালায়েন্স হতেও পারে। আলোচনা চলছে।
‘যুক্তফ্রন্ট যুক্ত হতে পারে। মহাজোটের কলেবর বাড়তে পারে। কোনো ভুতুড়ে তথ্যের ওপর নিউজ করবেন না। এখন সেনসিটিভ সময়।’

গত ১৩ অক্টোবর ড. কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্ট গঠিত হয়, তার পেছনে অন্যতম ভূমিকা ছিল বি চৌধুরীর। তবে শেষ পর্যন্ত তাকে বাদ দিয়েই ঐক্যফ্রন্ট গঠন করা হয়।
নিজেদের দলের প্রার্থীদের আগে মনোনয়ন দেওয়ার কথা জানিয়ে কাদের বলেন, ‘আসন ভাগাভাগি হলে আমাদের প্রার্থী প্রত্যাহার করে ফেলবো।’

‘জনগণের কাছে জিততে পারে, গ্রহণযোগ্যদের নমিনেশন দেয়া হবে। নিজেদের অগ্রহণযোগ্যদেরও বাদ দিব। ঐক্যফ্রন্ট, বিএনপির বিপক্ষে লড়তে হবে। তাদের তো দুর্বল দল মনে করলে চলবে না। উইনেবল, গ্রহণযোগ্যদের বিষয়ে অনেকগুলো সার্ভে করা হয়েছে।’
তিনি জানান, ১২ নভেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে। ১৪ নভেম্বর সকাল ১১টায় ধানমন্ডি কার্যালয়ে মনোনয়ন প্রত্যাশীদের ইন্টারভিউ গ্রহণ করা হবে।
মহাজোটের নির্বাচনী প্রতীক প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, নৌকা প্রতীক ১৪ দলের মধ্যেই সীমিত থাকবে। অর্থাৎ ১৪ দলের নির্বাচনী প্রতীক হবে নৌকা। তবে জাপা লাঙ্গল প্রতীকে নির্বাচন করবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তদন্ত করলে দুদকেও দুর্নীতি বেরোবে: এনবিআর চেয়ারম্যান

দেশের খবর: এনবিআরের আয়কর বিভাগে দুর্নীতির উৎস চিহ্নিত করে দুদকের প্রতিবেদনের প্রতিক্রিয়ায় জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া বলেছেন, নিরপেক্ষ তদন্ত করলে দুর্নীতিবিরোধী এই সংস্থায়ও দুর্নীতি বেরিয়ে আসবে।
দুদক কর-কাস্টমস বিভাগকে ‘টার্গেট’ করে সেখানে তাদের ‘অফিস স্থাপনের’ চেষ্টা করলে তা হবে না বলেও মন্তব্য করেছেন তিনি।

আয়কর মেলা-২০১৮ উপলক্ষে রোববার রাজধানীর সেগুনবাগিচায় এনবিআরের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। সাবেক সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির ষড়যন্ত্রের অভিযোগের এক মামলায় দুদকের হাতে গ্রেপ্তার হয়ে পরে মামলা থেকে খালাস পান।

এনবিআরের আয়কর বিভাগের অভ্যন্তরীণ দুর্নীতির ১৩ উৎস এবং এসব ‍দুর্নীতি প্রতিরোধে ২৩টি সুপারিশ করে একটি প্রতিবেদন গত বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ সচিব বরাবর জমা দিয়েছে দুদক।

সাংবাদিকরা এ বিষয়ে এনবিআর চেয়ারম্যানের বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, “আমি এটা (দুদক প্রতিবেদন) এখনও পাইনি। এ ব্যাপারে আমি দুদকের সাথে দ্বিমত পোষণ করি। কারণ হল, আপনি যদি একেবারে নিরপেক্ষভাবে তদন্ত করেন তাহলে ‍দুদকের দুর্নীতিও কত ধরনের সেটা বের করতে পারবেন।

“কাজেই সকলেরই দুর্নীতি আছে আমাদের দেশে, এই সংস্কৃতিটা পরিবর্তন করতে হবে। সেটি পরিবর্তনের জন্য আমাদের সামাজিক ব্যবস্থার পরিবর্তন করতে হবে।”

এনবিআর চেয়ারম্যান বলেন, “দুদক যা-ই বলুক, যে রিপোর্টই দিক না কেন ইনকাম ট্যাক্স আইন এবং কাস্টমস আইন অনুযায়ী যদি তাদের অ্যাক্টিভিটিজ আমাদের এখানে অ্যালাও করে তাহলেই শুধু করতে পারবে, আদারওয়াইজ নট।”

দুর্নীতি আগের চেয়ে কমেছে মন্তব্য করে মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, দুর্নীতির বিরুদ্ধে মানুষের মধ্যে আরও সচেতনতা বাড়ানো দরকার। সরকারের সৎ কর্মকর্তাদের পুরস্কার এবং অসৎ কর্মকর্তাদের তিরস্কার করার ব্যবস্থা রাখতে হবে।

দুদকের প্রতিবেদনে আয়কর মেলা আয়াজনে ‘বিলাস-বহুল ব্যয় হয়’ বলে যে পর্যবেক্ষণ দেওয়া হয়েছে তার সঙ্গেও দ্বিমত রয়েছে এনবিআর চেয়ারম্যানের।

তিনি বলেন, “আপনারা দেখেন কোনটা বিলাসবহুল? একটা একজন চিন্তা করতে পারে সেটি বিলাসবহুল, সেটি বিলাসবহুল হতে পারে; আবার আরেকজন এটাকে প্রয়োজন মনে করে বলে সেটি বিলাসবহুল নয়। এক সময় কোনো বিলাসবহুল হবে না।”

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, “যারা নির্বাচন করবেন তাদের যদি ট্যাক্স ক্লিয়ার করা থাকে বা যাদের সার্টিফিকেট গ্রহণ করা দরকার তারা তো নিজ আগ্রহে করছেন। আমরা সবার পিছনে দৌঁড়াব না। নির্বাচন কার্যক্রম শুরু হয়ে গেছে, এখানে আমরা কিছু করতে যাচ্ছি না। নির্বাচনের কারণে রেভিনিউ কম বেশি এমনটা হওয়ার সম্ভাবনা নেই।”

ভ্যাট ও শুল্ক খেলাপি ব্যক্তি নির্বাচনে প্রার্থী হলে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না প্রশ্নের জবাবে এনবিআর চেয়ারম্যান বলেন, “এবারের নির্বাচনটা চলে যাক, তারপর নতুন সরকারের প্রথম দিক থেকেই এ ব্যাপারে একটা উদ্যোগ নেওয়া হবে।”

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest