সর্বশেষ সংবাদ-
আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে ইজিবাইকের ওপর: অল্পের জন্য প্রাণে বাঁচলেন পথচারীসাতক্ষীরায় উপজেলা পর্যায়ে তৃণমূল জনগোষ্ঠীর প্রতিনিধি সমাবেশশ্যামনগরে প্রতিবন্ধী ব্যক্তিদের সরকারি সেবা প্রাপ্তির মানোন্নয়নে পাবলিক হেয়ারিংগভীর রাতে গাবুরায় গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ‌দাফন সম্পন্নগাজী নজরুলের ফাঁ*সির দাবিতে উত্তাল শ্যামনগরসাতক্ষীরায় যুবদলের আংশিক কমিটি ঘোষণা, আনন্দ মিছিলগণপিটুনিতে মৃত্যু নিয়ে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলনসাতক্ষীরা জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা: সভাপতি মুকুল, সম্পাদক বাবুবিজনেস অ্যান্ড লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন সাতক্ষীরার সুদীপ্তকেঁড়াগাছি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ডা. আনিছুর রহমানের ৫ম মৃত্যুবার্ষিকী আজ

আদিবাসী বিষয়ক জাতীয় কোয়ালিশন সাতক্ষীরা জেলা শাখার কমিটি গঠন

 

আদিবাসী বিষয়ক জাতীয় কোয়ালিশন সাতক্ষীরা জেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। রোববার বেলা ৩টায় সাতক্ষীরা মহিলা সমিতির কার্যালয়ে কমিটির গঠন উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, আদিবাসী বিষয়ক জাতীয় কোয়ালিশন সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মরিয়ম মান্নান। জাতীয় কোয়ালিশন সাতক্ষীরা জেলা শাখার দ্বি-বার্ষিক কমিটি গঠন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অপরেশ পাল, রিয়াজুল ইসলাম, সালাম হোসেন, রাদিকা বৈদ্য,শুশান্ত মল্লিক, হেদায়েতুল ইসলাম, উত্তম কুমার মজুমদার, খুরশীদ জাহান শিলা, শামিমা পারভীন ডেইজি, আব্দুস সামাদ, সঞ্জীব কুমার ঘোষ, শেখ আফজাল হোসেন, শিরাজুন সঞ্জু প্রমুখ।
অনুষ্ঠানে সর্বসম্মতিক্রমে হরে কৃষ্ণ মুন্ডাকে সভাপতি,শেখ আফজাল হোসেন সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হলেন, সহ-সভাপতি অপরেশ পাল, খুরশীদ জাহান শীলা, যুগ্ম সম্পাদক নরেন মাহাতো, অর্থ সম্পাদক শংকর চ›ডডদ্র মন্ডল, প্রচার ও প্রকাশনা সম্পাদক রিয়াজুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক আনন্দ মুন্ডা, নির্বাহী সদস্য মরিয়ম মান্নান, শেখ হেদায়েতুল ইসলাম, শামীমা পারভীন। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ইংল্যান্ডে ২০ শতাংশ চালক রাতে ভূত দেখে

অনলাইন ডেস্ক: এক জরিপে দেখা গেছে, ইংল্যান্ডে রাতের বেলায় ১৮ শতাংশ গাড়িচালক ভূতের মুখোমুখি হন।
খ্রিষ্টান ধর্মাবলম্বীদের বার্ষিক উৎসবের রাত হ্যালোউয়িনে প্রায় ২৫ শতাংশ মানুষ ভূতের মুখোমুখি হয়েছেন বলে জানা গেছে। ওই দিন ভয় পাওয়া এই মানুষের সংখ্যা আগের সপ্তায় ভয় পাওয়াদের চেয়ে ১০ শতাংশ বেশি বলে জানা গেছে।
জরিপ পরিচালনাকারী প্রতিষ্ঠান গ্রিন ফ্লাগ’র প্রধান বলেন, রাতের অন্ধকারে ভ্রমণের সময় সড়কগুলো বিপদজনক ও ভয়ংকর হয়ে ওঠে। মনে হয় সবকিছু উল্টো দিকে চলছে। হ্যালোউইন চলমান থাকা পর্যন্ত আমাদের জরিপ পরিচালনা করা হয়।
গ্রিন ফ্লাগ প্রধান আরো বলেন, ‘আমাদের এই জরিপ কাজ অব্যাহত থাকবে। আমরা চাই পার্টি উপভোগকারীরা পরিবার এবং বন্ধুদের সঙ্গে তাদের আনন্দময় সময় উপভোগ করুক।’
সূত্র : এমিরেটস

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
এস আই পদে নিয়োগকৃতদের ফুলের শুভেচ্ছা জানালেন ওসি মোস্তাফিজুর

পুলিশের সাব-ইন্সপেক্টর পদে নিয়োগকৃত ১০ জন পুলিশ সদস্য কে সাতক্ষীরা থানার পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা ও মিষ্টি মুখ করিয়েছেন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান। শনিবার সকালে সাতক্ষীরা থানার পক্ষ থেকে এ শুভেচ্ছা জানানো হয়।
সাতক্ষীরা পুলিশ সুপার সাজ্জাদুর রহমান এর নির্দেশনায় ২০১৮ সালের বহিরাগত ক্যাডেট(এসআই) পদে সরাসরি নিয়োগ প্রাপ্তদের ফুল ও মিষ্টি দিয়ে শুভেচ্ছা জানানো হয় বলে জানান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।
এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা থানার পরিদর্শক (তদন্ত)মো: মহিদুল ইসলাম,সদর থানার পরিদর্শক(অপারেশন) মো: সেকেন্দার আলী,সদর থানার পরিদর্শক(ইন্টেলিজেন্স) মো:আবুল কালাম ও সদর থানার সেকেন্ড অফিসার মো:নজরুল ইসলাম প্রমুখ। শুভেচ্ছা বিনিময়কালে সদর থানার অফিসার ইনচার্জ নবাগত শিক্ষানবীশ পুলিশ অফিসারদের প্রতি দেশ ও জাতির সেবায় নিজেদের নিয়োজিত রাখার জন্য পরামর্শ প্রদান করেন। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নির্বাচন পেছাবে কি-না সিদ্ধান্ত সোমবার : সিইসি

দেশের খবর: ঘোষিত তফসিল অনুযায়ী ২৩ ডিসেম্বর অনুষ্ঠেয় সংসদ নির্বাচন পেছানো হবে কি-না সে সিদ্ধান্ত সোমবার (১২ নভেম্বর) জানানো হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।

রোববার (১১ নভেম্বর) সন্ধ্যায় নির্বাচন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ঐক্যফ্রন্ট নির্বাচনে আসার বিষয়ে সিইসি বলেন, ‘আমাদের কাছে এখনও আসেনি। আমি এখনও পাইনি।’
আওয়ামী লীগ ছাড়া অন্যান্য দল ও জোটের নির্বাচন পেছানোর দাবি সম্পর্কে তিনি বলেন, ‘এখনতো বলতে পারব না। যেহেতু আমরা এখনও সিদ্ধান্ত নেইনি। আমাদের সঙ্গে এগুলো নিয়ে কথাই হয়নি।’
সরকারি দলও নির্বাচন পেছানো যেতে পারে বলে জানিয়েছে। বিষয়টি সিইসির নজরে আনলে তিনি বলেন, ‘এ খবরটিও আমরা পাইনি।’

বিএনপি বলছে নির্বাচনে আসবে, আপনিও চেয়েছেন সব দল নির্বাচনে আসুক এ বিষয়ে সিইসি বলেন, ‘এখনও চাই। আমরা অবশ্যই চাই সব দল নির্বাচনে আসুক। তবে কখন কোথায় কি করা হবে না হবে সেটি এখনি কিছুই বলতে পারব না। কারণ কারো সঙ্গেই এ বিষয়ে কথা হয়নি।’

এর আগে বিকেল সাড়ে ৩টায় ভোট গ্রহণের তারিখ পেছানোর অনুরোধ জানিয়ে সিইসিকে চিঠি দেন যুক্তফ্রন্ট চেয়ারম্যান একিউএম বদরুদ্দোজা চৌধুরী। এ ছাড়া বিকেলে নির্বাচন কমিশনের কাছে ভোট এক মাস পেছানোর লিখিত দাবি জানান ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট।

অপরদিকে রোববার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলীয় মনোনয়ন ফরম বিক্রি চলাকালে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, অধিকাংশ রাজনৈতিক দল ও জোটের দাবির প্রেক্ষিতে নির্বাচন কমিশন (ইসি) ভোটের তারিখ পিছিয়ে দিলে আপত্তি করবে না আওয়ামী লীগ।

উল্লেখ্য, আগামী ২৩ ডিসেম্বর সংসদ নির্বাচনের ভোট। এ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৯ নভেম্বর। মনোনয়নপত্র বাছাইয়ের দিন ২২ নভেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৯ নভেম্বর। আর প্রতীক বরাদ্দ ৩০ নভেম্বর।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তালা উপজেলা জাতীয় হিন্দু যুব মহাজোটের কমিটি গঠন

 

বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোটের তালা উপজেলা শাখার ৫১ বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। রোববার সন্ধ্যায় বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোটের খুলনা বিভাগীয় দায়িত্ব প্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ও সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মিহির কান্তি সরকার, সাধারণ সম্পাদক দেবাশীষ কুমার সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক প্রসেনজিৎ সরকার স্বাক্ষরিত এক পত্রে রিপন মন্ডলকে সভাপতি, ইন্দ্রজীত মন্ডলকে নির্বাহী সভাপতি, হিরো লালকে সহ-সভাপতি, বিধান সরকারকে সাধারণ সম্পাদক ও চন্দন সরকারকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট তালা উপজেলা কমিটি গঠন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ঢাকার মনোনয়ন ফরম কিনলেন কবরী

বিনোদনের খবর: অভিনেত্রী কবরী সারোয়ার নারায়ণগঞ্জ নয় এবার ঢাকার গুলশান-ক্যান্টনমেন্ট এলাকার সংসদ সদস্য হতে চান।
শনিবার (১০ নভেম্বর) রী ঢাকা-১৭ আসনে আওয়ামী লীগের প্রার্থী হতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এদিন দুপুরে তিনি নিজেই ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
উল্লেখ্য, ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর নারায়ণগঞ্জ-৪ আসন থেকে নৌকার প্রার্থী হিসেবে নির্বাচন করে এমপি নির্বাচিত হন ওসমান পরিবারের এক সময়ের বধূ কবরী। তবে ২০১৪ সালের নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসনে শামীম ওসমানকে মনোনয়ন দেয় আওয়ামী লীগ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আমাদের কাছে মাশরাফি শুধুই অধিনায়ক: তামিম

অনলাইন ডেস্ক: ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার মনোনয়নপত্র কেনার বিষয়ে ওপেনার তামিম ইকবাল বলেছেন, মনোনয়ন ফরম কেনার পর রাজনীতির মাঠে মাশরাফি একটি নতুন নাম। এটি তার নতুন পরিচয়। তবে রাজনীতিতে তার নতুন পরিচয় হলেও আমাদের কাছে তিনি শুধু অধিনায়কই হিসেবেই থাকবেন।

রবিবার (১১ নভেম্বর) মিরপুরে একাডেমি মাঠে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এক প্রশ্নের জবাবে তামিম বলেন, যেহেতু এটা ক্রিকেটের বাইরের একটা বিষয়। তাই এই বিষয়ে আমার কিছু না বলাই ভালো। তবে ড্রেসিংরুমে মাশরাফি বিন মর্তুজা আমার কাছে একজন অধিনায়ক। আমি তাকে সেই হিসাবেই দেখতে চাই।

মিরপুর টেস্ট নিয়ে তিনি বলেন, আমার মনে হয়, প্রথম দুই ঘণ্টা উইকেট বেশ কঠিন ছিল। শুরুটা আমরা খুব একটা ভালো করতে পারিনি। তবে পরে মুশফিক আর মুমিনুল যেভাবে লড়াই করেছে সেটারই ফল দিন শেষে পেয়েছে তারা। আপনি দেখেন এখন উইকেট খুব সহজ হয়ে গেছে, রান আসছে। দিন শেষে এটাই টেস্ট ক্রিকেট। আপনি অনেকক্ষণ কষ্ট করবেন এবং একটা সময় তার ফল পাবেন।

তামিম আরও বলেন, মুমিনুলের জন্য আমি খুব খুশি। আমি জানি মুমিনুল কতটা কষ্ট করে। মুশফিক যে কষ্ট করে সেটা আমরা সবাই জানি। কিন্তু মুমনিুলের বিষয়টা সবাই জানে না। সে আসলেই অনেক কষ্ট করে। তার জন্য ব্যক্তিগতভাবে আমি খুব খুশি।

উল্লেখ্য, রবিবার দুপুর দেড়টার দিকে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে থেকে মনোনয়ন ফরম কেনেন মাশরাফি। সব ঠিক থাকলে আগামী ২৩ ডিসেম্বর দেশসেরা এই অধিনায়ক তার জন্মভূমি নড়াইল-২ আসনে নৌকা প্রতীক নিয়ে ভোটের লড়াই করবেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সব দল নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী

দেশের খবর: আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্ট, যুক্তফ্রন্টসহ সব দল ও জোটের অংশগ্রহণের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যালয়ে দলের সংসদীয় বোর্ডের সভার শুরুতে দেওয়া বক্তব্যে এ কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, একটি গণতান্ত্রিক পরিবেশে নির্বাচন হবে। নির্বাচনে ৩০০ আসনে আওয়ামী লীগের উপযুক্ত ব্যক্তিকেই মনোনয়ন দেওয়া হবে।
সভায় আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেওয়ার সময় একদিন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। সোমবার (১১ নভেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত এই কার্যক্রম চলবে বলে জানান দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি বলেন, সভার সিদ্ধান্ত অনুযায়ী সোমবার (১২ নভেম্বর) সন্ধ্যা ছয়টা পর্যন্ত মনোনয়ন ফরম বিক্রি ও জমা নেওয়া হবে। আর ১৪ নভেম্বর (বুধবার) দিনভর মনোনয়ন সংগ্রহকারীদের সাক্ষাৎকার নেওয়া হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest