সর্বশেষ সংবাদ-
আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে ইজিবাইকের ওপর: অল্পের জন্য প্রাণে বাঁচলেন পথচারীসাতক্ষীরায় উপজেলা পর্যায়ে তৃণমূল জনগোষ্ঠীর প্রতিনিধি সমাবেশশ্যামনগরে প্রতিবন্ধী ব্যক্তিদের সরকারি সেবা প্রাপ্তির মানোন্নয়নে পাবলিক হেয়ারিংগভীর রাতে গাবুরায় গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ‌দাফন সম্পন্নগাজী নজরুলের ফাঁ*সির দাবিতে উত্তাল শ্যামনগরসাতক্ষীরায় যুবদলের আংশিক কমিটি ঘোষণা, আনন্দ মিছিলগণপিটুনিতে মৃত্যু নিয়ে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলনসাতক্ষীরা জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা: সভাপতি মুকুল, সম্পাদক বাবুবিজনেস অ্যান্ড লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন সাতক্ষীরার সুদীপ্তকেঁড়াগাছি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ডা. আনিছুর রহমানের ৫ম মৃত্যুবার্ষিকী আজ

‘ব্রাজিল দলে ফিরবে ফার্নান্দিনহো’

খেলার খবর: ব্রাজিলের বর্তমান দলের অনেক তারকারই বয়স হয়েছে। মার্সেলো, সিলভা, মিরান্ডা, ফার্নান্দিনহো, দানি আলভেজদের বয়স হয়েছে অনেক। তাই ২০২২ সালের বিশ্বকাপে ভালো করার জন্য এখন থেকেই হয়তো যে কোন কোচ ভবিষ্যত তারকাদের তৈরি করার জন্য কাজ করতে চাইবেন।
তবে সেই পথে হাটলেন না ব্রাজিল কোচ। ভবিষ্যত নিয়ে এখুনি কাজ করতে চাইলেন না ব্রাজিলের এই কোচ। তিনি জানিয়ে দিলেন পারফর্মেন্সই সব কথা বলবে।

ব্রাজিলের একটি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে টিটে বলেন, আমরা কোপা আমেরিকা জিতার জন্য খেলব। এটাই আমাদের কাছে সবার আগে প্রধান্য পাবে, বিশ্বকাপ নয়। যে সেরা ফর্মে থাকবে তারাই দলে ডাক পাবে। যদি ২০২২ বিশ্বকাপের সময় তার অনেক বয়সও হয়ে যায় তাহলেও পারফর্মেন্স তার হয়ে কথা বললে সেই ডাক পাবে কোপাতে।
বিশ্বকাপের পর পরই স্পেন থেকে ডেভিড সিলভা অবসরের ঘোষণা দিয়েছিল। কিন্তু বিশ্বকাপের পরও কেন ব্রাজিলের কোন তারকা অবসর নিল না?
জবাবে টিটে বলেন, ডেভিড সিলভা স্পেন থেকে অবসর নিয়েছে? যদি এই কাজটি ফার্নান্দিনহো করত তাহলে আমি তার সাথে কথা বলতাম এবং ফিরে আসার জন্য বলতাম।
টিটে বলেন, ফার্নান্দিনহো আমাদের একজন অধিনায়ক। সে ইউরোপিয়ান ফুটবলে দারুণ খেলছে। অবশ্যই সে ব্রাজিল দলে ফিরে আসবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মনটা বড়, ক্যাটরিনা-অানুশকার জায়গা হবে: শাহরুখ

বিনোদনের খবর: বিতর্কের রেশ কাটেনি এখনো! কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মতো ভাবগম্ভীর অনুষ্ঠানের উদ্বোধনী মঞ্চে কেন দেখানো হবে ‘জিরো’-র মতো বাণিজ্যিক ছবির ট্রেলার! কিন্তু উৎসবের উদ্বোধন সেরে যখন সাংবাদিকদের মুখোমুখি হলেন শাহরুখ খান আর পরিচালক আনন্দ এল রাই, দেখা গেল নতুন বিতর্কের জন্ম দিলেন তিনি!

ক্যাটরিনা কাইফ আর অানুশকা শর্মার মধ্যে কাকে বেশি পছন্দ করেন তিনি? সাংবাদিকদের প্রশ্নের জবাবে শাহরুখ বলেন, এভাবে বলাটা কঠিন! দু’জনকেই দেখেছি ছোট থেকে ইন্ডাস্ট্রিতে লড়ে বড় হতে! তবে আমার মনটা বড়, ক্যাটরিনা-অানুশকা দু’জনেরই জায়গা হবে, উত্তরে রাই সে যতই অপ্রস্তুত বোধ করুন না কেন!

পাশাপাশি, ট্রেলার দেখানো বিতর্ককেও সযত্নে এক পাশে ঠেলে দিয়েছেন নায়ক! একসঙ্গে এত জন মানুষের সামনে ট্রেলার মুক্তির অভিজ্ঞতা আমার জীবনে এই প্রথম! আমি আপ্লুত, এটুকু বলেই ক্ষান্ত দিয়েছেন শাহরুখ! কিন্তু বিতর্ক কি তাতে এতটুকুও কমছে?

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নিলামে উঠছে পৃথিবীর সবচেয়ে দামি হীরা

অনলাইন ডেস্ক: বিশাল আকারের চৌকো গোলাপি রঙের হীরা। ঝকঝকে আলো বের হচ্ছে তার শরীর থেকে। এমন এক হীরাই এখন আলোচনার শীর্ষে। ১৯ ক্যারেট ওজনের কাছাকাছি এই হীরা যেমন দুষ্প্রাপ্য তেমনই অভিজাত। এই হীরকখণ্ডই এবার নিলামে উঠতে যাচ্ছে জেনেভায়। আগামী ১৩ নভেম্বর জেনেভায় ঐতিহাসিক জিনিসপত্রের নিলামঘর ক্রিস্টিসে এই নিলাম অনুষ্ঠিত হবে।

রত্নবিশেষজ্ঞদের আশা, বাংলাদেশি মুদ্রায় এর দাম উঠতে পারে প্রায় ৩৫০ কোটি থেকে ৪১৮ কোটি টাকা। এর আভিজাত্যের কারণে এই হীরার নামকরণ করা হয়েছে ‘দ্য পিঙ্ক লেগাসি’। এর আগে এত দামি ও ঐতিহ্যময় রত্ন নিলামে ওঠেনি বলেই তাঁদের দাবি।

সাধারণত বেশির ভাগ গোলাপি হীরাই এক ক্যারেটের কম ওজনের হয়। সেখানে এই হীরার ওজন ও ঔজ্জ্বল্য এতটাই যে একে ‘বিরল’ বলে দাবি করছেন বিশেষজ্ঞরা। চৌকো এই হীরার রঙের ঘনত্বও অন্য সব হীরকখণ্ডকে পিছনে ফেলে দেবে।

এমনিতেই গোলাপি হীরা খুবই দুষ্প্রাপ্য, তার উপর এর ওজন নিয়েও বিস্মিত রত্নবিশেষজ্ঞরা। এর আগে ২০১৭-র নভেম্বরে হংকংয়ে ১৫ ক্যারেটের একটি গোলাপি হীরা নিলামে ওঠে। সে ক্ষেত্রে প্রতি ক্যারেটের দাম ধার্য হয় প্রায় ১৮ কোটি টাকা। আজ পর্যন্ত নিলামের ইতিহাসে সেটিই সবচেয়ে দামি হীরা হিসাবে পরিচিত ছিল।

২০১৩ সালে প্রায় ৬০ ক্যারেট ওজনের একটি হীরা নিলামে ওঠে, যার প্রতি ক্যারেটের দাম উঠেছিল প্রায় ১১ কোটি টাকা।

আপাতত এই মূল্যবান হীরকখণ্ডটি জেনেভার ওপেনহাইমার পরিবারের তত্ত্বাবধানে রয়েছে। বিগত দশ বছর ধরে এই পরিবার ডে বিয়ার্স ডায়মন্ড মাইনিং সংস্থার কর্ণধার। যদিও এই হীরকখণ্ডের বর্তমান মালিকের পরিচয় দিতে তাঁরা অস্বীকার করেন।

এই হীরকখণ্ডটি দক্ষিণ আফ্রিকার কোনও এক আকরিকের খনি থেকে প্রায় একশো বছর আগে পাওয়া গিয়েছে বলে দাবি করেন জেনেবার রত্নবিশেষজ্ঞ জিন মার্ক লুনেল। তাঁর মতে, এটিই আপাতত পৃথিবীর সেরা হীরকখণ্ড।

তাঁর মতে, ১৯২০ সাল নাগাদ এই হীরকখণ্ডটিকে কেটে ১৯ ক্যারেটের ওজন দেওয়া হয়। আগামী ১৩ তারিখ পৃথিবীর সেরা এই হিরের কত দাম ওঠে তা নিয়ে আধীর আগ্রহে অপেক্ষায় রত্নব্যবসায়ী ও বিশেষজ্ঞরা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ঢাকা মাতাতে আসছেন শঙ্কর-এহসান-লয়

বিনোদনের খবর: ঢাকায় আসছেন বলিউডের জনপ্রিয় সঙ্গীতশিল্পী শংকর মহাদেবন, এহসান নুরানী ও লয় মেন্দোনসা সংক্ষেপে শংকর-এহসান-লয় ত্রয়ী। ঢাকায় ভারতীয় দূতাবাসের আমন্ত্রণে দিওয়ালি কনসার্টে সঙ্গীত পরিবেশন করবেন তারা।
রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে (আইসিসিবি) আগামী ১৬ নভেম্বর কনসার্টটি অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানটির পৃষ্ঠপোষকতায় আছে বসুন্ধরা গ্রুপ ও বেঙ্গল গ্রুপ।
কনসার্টের টিকিটের দাম ধরা হয়েছে ১ হাজার টাকা (সাধারণ শ্রেণি) ও ২ হাজার (কর্পোরেট শ্রেণি)। টিকেট পাওয়া যাবে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার, ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার ও গুলশানের খাজানা রেস্টুরেন্টে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নখ না কেটেই ২৫ বছর

অনলাইন ডেস্ক: শখের বসে ২৫ বছর বাম হাতের নখ কাটেননি দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার অরুন কুমার সরকার (৩৪)। ফুলবাড়ী উপজেলার খয়েরবাড়ী ইউপি’র লক্ষিপুর গ্রামের বাসিন্দা অরুন। তার বাবা রবীন্দ্রনাথ সরকার উত্তর লক্ষীপুর উচ্চ-বিদ্যালয়ের শিক্ষক।

১৯৯৩ সালে অরুন কুমার নখ কাটা বন্ধ করে দেন। তখন তার বয়স সবে ৮। অরুনের বাবা মা ও আত্মীয় স্বজন তার নখ রাখার ব্যাপারে প্রথম প্রথম বাধা দিলেও পরে মেনে নেন। কেন নখ কাটেননি এত বছর- জানতে চাইলে অরুণ ফিরে যান ২৫ বছর আগের সময়টাতে। জানান, তখন তিনি চতুর্থ শ্রেণির ছাত্র। কয়েক সপ্তাহ নখ না কাটায় স্কুলের শিক্ষক তাকে নখ কাটার কথা বলেন। কিন্তু ছোট্ট অরুণের মাথায় খেলে যায় অন্য ভাবনা। অরুণ বলেন, তখন ভেবেছিলাম নখ আরও একটু বড় হলে কেমন লাগে দেখি! পরে মনে হলো ভালই তো লাগে! আর এভাবেই তার নখ বড় হতে থাকে।

বড় হওয়ার সাথে সাথে নখের প্রতি অরুনের ভালোবাসাও জন্মায়। সে ভালোবাসার কারণে আর কখনো নখ কাটতে চাননি । এদিকে, লোকমুখে শুনে অরুনের নখ দেখতে প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে অনেকে তার দোকানে ভিড় করেন।

অরুন কুমার সরকার জানান, হাতে নখ রাখার ব্যাপারটা হঠাৎ শখের বসেই হয়েছে। তার তেমন কোনো সমস্যা হয় না। ধীরে ধীরে নখগুলোর প্রতি তার ভালোবাসা বেড়ে গেছে। আর কখনো নখগুলো কাটবেন বলেই স্থির করেছেন। যদি কোন কারণে এই নখের কোনো অংশ একটু ভেঙে যায়, তাতেই খুব কষ্ট পান বলেও জানান তিনি।

অরুন উচ্চ মাধ্যমিকে পড়ার সময়ই ব্যবসাতে নামেন। ২০০৩ সালে বিয়ে করেন। তাদের সংসারে একটি কন্যা সন্তানও রয়েছে। ফুলবাড়ীর লক্ষিপুর বাজারে কন্যা সন্তানের নামে কান্না ডিজিট্যাল ফটো স্টুডিও আছে। বর্তমানে ব্যবসা-সংসার বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন অরুন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় মোহনা টিভির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী বর্নাঢ্যভাবে পালিত

কে.এম রেজাউল করিম: দেবহাটায় মোহনা টিভির ৭ম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‌্যালী, কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে বর্নাঢ্যভাবে অনুষ্ঠিত হয়েছে। মোহনা টিভির দেবহাটা উপজেলা প্রতিনিধি আর.কে.বাপ্পার সার্বিক ব্যবস্থাপনায় ১১ নভেম্বর রবিবার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে উপজেলা ডিজিটাল কর্নারে আলোচনা সভায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ জসিমউদ্দীন। প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ¦ আব্দুল গনি। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মোহনা টিভির দেবহাটা উপজেলা প্রতিনিধি আর.কে.বাপ্পা। সহকারী অধ্যাপক ও সাংবাদিক ইয়াছিন আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন দেবহাটা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হাই রকেট, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন ও কেবিএ কলেজের অধ্যক্ষ রিয়াজুল ইসলাম। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা প্রনব কুমার মল্লিক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মিসেস নাজমুন নাহার, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী জুয়েল হোসেন, দেবহাটা কৃষি ব্যাংকের ব্যবস্থাপক নুর মোহাম্মাদ, সহকারী অধ্যাপক ও সাংবাদিক আবু তালেব, আনন্দ টিভির জেলা প্রতিনিধি সুজন ঘোষ, দেবহাটা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুপ কুমার দাশ, সাংবাদিক কে.এম রেজাউল করিম, সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সমাজসেবকবৃন্দ। বক্তারা মোহনা টিভির আগামী পথচলা সার্থক কামনা করে সংবাদ, বিনোদন, খেলাধুলা সহ সকল স্তরে ব্যাপক ভূমিকা পালন করছে বলে উল্লেখ করে বলেন, সাংবাদিকরা সমাজের দর্পন তাই সমাজের ও দেশের কল্যানের লক্ষ্যে কাজ করতে হবে। এছাড়া মিডিয়া দেশের উন্নয়ন তথা সমাজ থেকে সকল অন্যায় দূর করতে গুরুত্বপূর্ন ভূমিকা রাখে উল্লেখ করে সাংবাদিকদেরকে বস্তুনিষ্ঠ সংবাদ প্রেরন করার জন্য আহবান জানান। শেষে অতিথিবৃন্দ কেক কেটে মোহনা টিভির জন্মদিনকে বরন করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় মোহনা টেলিভিশনের জন্মদিন পালিত

প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরায় র‌্যালি, কেককাটা ও আলোচনা সভার মধ্যে দিয়ে দর্শক নন্দিত বেসরকারি টিভি চ্যানেল মোহনা টেলিভিশনের ৯ম তম জন্মদিন পালিত হয়েছে। এই উপলক্ষে রোববার সকালে সাতক্ষীরা প্রেসক্লাব থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে আবারও প্রেসক্লাবে এসে শেষ হয়।
মোহনা টেলিভিশন দর্শক ফোরামের আয়োজনে প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক আনিসুর রহিমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা: কাজী হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. বদিউজ্জামান, জেলা পুলিশিং কমিটির সভাপতি ও বিশিষ্ট সমাজ সেবক ডা: আবুল কালাম বাবলা, সাবেক জেলা শিক্ষা অফিসার কিশোরী মোহন সরকার, সাবেক ফিফা রেফারি তৈয়ব হাসান বাবু, সাতক্ষীরা প্রেসক্লাবেব সাধারণ সম্পাদক আব্দুল বারী, জেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক আশরাফুজ্জামান আশু, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, প্রেসক্লাবের সাবেক সভাপতি সুভাষ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক এম কামরুজ্জামান প্রমুখ। অনুষ্ঠান শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন, মোহনা টেলিভিশনের সাতক্ষীরা প্রতিনিধি আব্দুল জলিল।
বক্তরা বলেন, দর্শক নন্দিত মোহনা টেলিভিশন যুগ যুগ মানুষের মাঝে বেঁচে থাকবে। মোহনা টেলিভিশনের সংবাদ সারাদেশ ইতিমধ্যে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে। বক্তরা এ সময় মোহনা টেলিভিশনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনির তরুন আ’লীগ নেতা সেলিম আর নেই

আশাশুনি ব্যুরো: আশাশুনির তরুন আওয়ামীলীগ নেতা এম এম সেলিম রেজা সেলিম(৪০) মৃত্যু বরণ করেছেন ( ইন্নালিল্লাহি,,,,,,, রাজিউন)। আজ (রবিবার) সকাল সাড়ে ৭টার দিকে সাতক্ষীরা হার্ডফাউন্ডেশনে তিনি শেষ নি:ম্বাস ত্যাগ করেন। জানাগেছে, ভোরে হঠাৎ স্ট্রোক জনিত করনে করনে অসুস্থ্য হয়ে পড়লে সাতক্ষীরা হার্ড ফাউন্ডেশনে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। উপজেলার বুধহাটা ইউনিয়নের শ্বেতপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে এম এম সেলিম রেজা সেলিম বাংলাদেশ ছাত্রলীগ আশাশুনি উপজেলা শাখার সাবেক ছাত্রনেতা,
জাতীয় শ্রমিক লীগ আশাশুনি উপজেলা শাখার সাবেক সভাপতি, বাংলাদেশ তাঁতী লীগ আশাশুনি উপজেলা শাখার সাবেক প্রতিষ্ঠাতা সভাপতির দায়িত্ব পালন করেছেন।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সাতক্ষীরা ০৩ আসনের জাতীয় সাংসদ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার আ ফ ম রুহুল হক এমপি। আশাশুনি উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ পক্ষ থেকে বিদায়ী আত্মার মাগফেরাত কামনা করে সকল দলের নেতাকর্মীদের তার জানাজায় উপস্থিত হয়ে শেষ বিদায় অনুষ্ঠানে অংশগ্রহণ করার অনুরোধ জানিয়েছেন আশাশুনি উপজেলা শ্রমিক লীগ সভাপতি ঢালী সামছুল আলম।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest