সর্বশেষ সংবাদ-
আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে ইজিবাইকের ওপর: অল্পের জন্য প্রাণে বাঁচলেন পথচারীসাতক্ষীরায় উপজেলা পর্যায়ে তৃণমূল জনগোষ্ঠীর প্রতিনিধি সমাবেশশ্যামনগরে প্রতিবন্ধী ব্যক্তিদের সরকারি সেবা প্রাপ্তির মানোন্নয়নে পাবলিক হেয়ারিংগভীর রাতে গাবুরায় গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ‌দাফন সম্পন্নগাজী নজরুলের ফাঁ*সির দাবিতে উত্তাল শ্যামনগরসাতক্ষীরায় যুবদলের আংশিক কমিটি ঘোষণা, আনন্দ মিছিলগণপিটুনিতে মৃত্যু নিয়ে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলনসাতক্ষীরা জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা: সভাপতি মুকুল, সম্পাদক বাবুবিজনেস অ্যান্ড লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন সাতক্ষীরার সুদীপ্তকেঁড়াগাছি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ডা. আনিছুর রহমানের ৫ম মৃত্যুবার্ষিকী আজ

প্রথম বিশ্বযুদ্ধ অবসানের শতবর্ষ; প্যারিসে জড়ো হয়েছেন বিশ্ব নেতারা

বিদেশের খবর: ফ্রান্সের রাজধানী প্যারিসে জড়ো হয়েছেন বিশ্বের প্রায় ৭০টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধান। প্রথম বিশ্বযুদ্ধ অবসানের শতবর্ষ পূর্তির স্মরণানুষ্ঠান উপলক্ষে তাদের এই সম্মিলন।
আজ রবিবার ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁসহ বিশ্ব নেতারা যুদ্ধবিরতির শতবর্ষ উদযাপন করবেন।ওই মহাযুদ্ধে নিহত সৈন্যদের স্মৃতির প্রতি সম্মান প্রদর্শন করবেন তারা। রবিবার বিকেলে প্যারিস পিস ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ব নেতাদের স্বাগত জানাবেন ইমানুয়েল ম্যাখোঁ।
এই অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ বহু রাষ্ট্র ও সরকার প্রধানরা উপস্থিত থাকবেন।
সূত্র: রয়টার্স

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নির্বাচন একমাস পেছানোর জন্য ইসিকে ঐক্যফ্রন্টের চিঠি

দেশের খবর: একাদশ জাতীয় সংসদ নির্বাচন এক মাস পিছিয়ে তফসিল ঘোষণার দাবি জানিয়ে নির্বাচন কমিশনকে (ইসি) ঐক্যফ্রন্টের চিঠি। আজ রবিবার ঐক্যফ্রন্টের পক্ষে ইসিকে এ চিঠি দেওয়া হয়। এর আগে, আজ দুপুর ১ টার দিকে প্রেসক্লাবের এক সংবাদ সম্মেলনে আগামী সংসদ নির্বাচনে নেবে বলে ঐক্যফ্রন্টের পক্ষ থেকে জানানো হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- গণফোরামের সভাপতি ও জাতীয়ে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর, গণফোরামের কার্যকরী সভাপতি সুব্রত রায় চৌধুরী, সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু, জেএসডি সহ-সভাপতি তানিয়া রব ও সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন প্রমুখ।
এদিকে, গতকাল কয়েক দফা রুদ্ধদ্বার বৈঠকের পর সংসদ নির্বাচনে অংশ নেয়া না নেয়ার বিষয়ে জাতীয় ঐক্যফ্রন্ট আজ দুপুরে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করে।

শনিবার, ১০ নভেম্বর রাত সাড়ে আটটার দিকে গুলশানে বৈঠকে বসেন জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটি সদস্যরা। উপস্থিত ছিলেন বিএনপির বেশ কয়েকজন শীর্ষ নেতাও। তবে অসুস্থতার কারণে যেতে না পারা ফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন তার দল গণফোরামের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন বেইলি রোডের নিজ বাসভবনে। বৈঠক শেষে ড. কামাল সাংবাদিকদের বলেন, রবিবার আনুষ্ঠানিকভাবেই জানাবেন জাতীয় ঐক্যফ্রন্টের সিদ্ধান্ত।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মুমিনুল-মুশফিকের সেঞ্চুরিতে ১ম দিনে বাংলাদেশ ৩০৩/৫

খেলার খবর: এক পর্যায়ে প্রথম সেশনের ব্যর্থতাকে আলোচ্য বিষয় মনে হচ্ছিলো বাংলাদেশের। জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টের পরের সেশনগুলো লেখা হলো ভিন্ন রচনায়। মুশফিকুর রহিম ও মুমিনুল হকের চোয়ালবদ্ধ মানসিকতায় ঢাকায় জোড়া সেঞ্চুরিতে দ্বিতীয় টেস্টের প্রথম দিনটি হয়ে থাকলো বাংলাদেশের। প্রথম দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ৩০৩ রান।

দিনের শেষটা আরও বড় স্বস্তি নিয়ে বের হতে পারতো বাংলাদেশ। কিন্তু মুমিনুল হক ব্যক্তিগত ১৬১ রানে চাতারার বলে চারিকে ক্যাচ দিয়ে ফিরলে ভাঙে দিনের প্রধান আলোচিত জুটি। মুমিনুলের ২৪৭ বলের ইনিংসে ছিলো ১৯টি চার।

তারপর নাইটওয়াচম্যান তাইজুলকে দিয়ে দিনের বাকি ৫ ওভার শেষ করার কৌশলটাও কাজে আসেনি স্বাগতিকদের। ৪ রানে জার্ভিসের বলে গ্লাভসবন্দী হয়ে ফিরলে পতন ঘটে পঞ্চম উইকেটের। শেষ দিকে মাহমুদউল্লাহ রিয়াদ শূন্য রানে ও মুশফিকুর রহিম ১১১ রানে মাঠ ছেড়ে যান।

জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টে টস জয়কে মুখ্য হিসেবে দেখছিলেন ভারপ্রাপ্ত অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। মিরপুর স্টেডিয়ামে টস জিতলেও শুরুর স্বস্তিটা দীর্ঘস্থায়ী ছিলো না টপ অর্ডারের ব্যর্থতায়। প্রথম সেশনে ৫৬ রান তুলতে গিয়ে ৩ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ।

প্রথম দিকে সাবধানি শুরু করেও উইকেটে থিতু হওয়ার মানসিকতায় আবারও ব্যর্থ ছিলেন হয়েছেন ইমরুল, লিটনরা।

সপ্তম ওভারে জার্ভিসের বলেই হয় শুরুর সর্বনাশ। শর্টার লেন্থের বল ইমরুল বুঝে ওঠার আগেই ভেতরের কোনায় লেগে জমা পড়ে উইকেটকিপারের হাতে। এই জার্ভিসই এক ওভার বিরতি দিয়ে ফেরান লিটন দাসকে। মিড উইকেটে অলস ভঙ্গিতে খেলতে গিয়ে ক্যাচ তুলে দেন মাভুতার হাতে।

নতুন নামা মিঠুন অভিষেকটা রাঙাতে পারলেন না সফলতায়। বরং বিবেচনাহীন শট খেলে ব্যর্থতা সঙ্গী করে ফিরেছেন। তিরিপানোর একেবারের বাইরের বল অযথা খেলতে স্লিপে ক্যাচ দিয়ে ফিরেছেন মিঠুন। আর এই অভিষেকে ৪টি বল খেলে বিদায় নিয়েছেন রানের খাতা খোলার আগেই।

দিনের তৃতীয় ওভারেই উইকেট পতনের মুহূর্ত তৈরি করেছিলেন জার্ভিস। তার শর্টার লেন্থের বল হাল্কা বাঁক নিয়েছিলো শরীরের একটু বাইরে থেকে। তাৎক্ষণিকভাবে ক্যাচ আউটের আবেদন করলে আম্পায়ার ক্যাটেলবোরো আঙুল তুলে দিয়েছিলেন। লিটন রিভিউ নিলে বাতিল হয়ে যায় সেই আবেদন।

মাঝে মুমিনুল একবার প্রাণ পেয়েছেন পয়েন্টে দাঁড়ানো ব্রায়ান চারির ব্যর্থতায়। আর জীবন পেয়েই নিজের স্বরূপটা চিনিয়েছেন। প্রথম টেস্টের ব্যাটিং ব্যর্থতার পর ঢাকা টেস্টে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে তার শুরুর প্রতিরোধেই।

এমন ঘুরে দাঁড়ানোর মানসিকতায় বিদায় নেওয়ার আগে চতুর্থ উইকেটে মুশফিকুর রহিমকে নিয়ে গড়েছেন সেরা জুটি। আগের ১৮০ রানের জুটি পার করে মুশফিকুর রহিম ও মুমিনুলের ‍জুটিতে এসেছে ২৬১ রান। এছাড়া সার্বিকভাবে এই জুটি যে কোনও উইকেটে চতুর্থ সর্বোচ্চ।

আগের জুটিটি ছিলো এই বছরের শুরুতে চট্টগ্রামে। লিটনের সঙ্গে মিলে চতুর্থ উইকেটে ১৮০ রানের জুটি গড়েন মুমিনুল।

এই জুটি গড়তে ১৬১ রানের দায়িত্বশীল এক ইনিংস উপহার দিয়েছেন মুমিনুল। যার সবশেষ সেঞ্চুরিটি এসেছিলো এই বছরের জানুয়ারিতে। শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টের দুই ইনিংসে ছিলো রানের বন্যা। এরপর হঠাতই সেই ব্যাটে রান খরা! জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টেও হাসেনি তার ব্যাট। ঢাকায় দ্বিতীয় টেস্টে অবশেষে রান খরা কাটিয়েছেন ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরি হাঁকিয়ে।

প্রথম সেশনে ২৬ রানে তিন উইকেট পড়ে যাওয়ার পর দ্বিতীয় সেশনে বাংলাদেশের ইনিংসটা গড়ে দিয়েছে মুমিনুল ও মুশফিকুর রহিমের দৃঢ়চেতা ব্যাটিং। সিকান্দার রাজার বলে চার মেরে মুমিনুল উদযাপন করেন নিজের সেঞ্চুরি। তার সঙ্গে মাটি কামড়ে থাকার মানসিকতা ছিলো মুশফিকুর রহিমেরও।

সেই মানসিকতায় ‍তুলে নিয়েছেন বছরের প্রথম টেস্ট সেঞ্চুরি। শ্রীলঙ্কার বিপক্ষে বছরের শুরুতে চট্টগ্রাম টেস্টে ৯২ রানই এই বছরে টেস্টে সর্বোচ্চ স্কোর ছিলো মুশফিকের। মাঝে বেশ কয়েকটি সিরিজ গড়িয়েছে। তাতে ব্যর্থতা সঙ্গী করেছেন। জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে অবশেষে ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি পেলেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান। প্রথম দিনের জোড়া সেঞ্চুরিতে রানের চাকাও সচল হয়েছে বাংলাদেশের। ৮ ইনিংস পর মিললো ২০০ রান পার করেছে স্বাগতিকরা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কাল থেকে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু

অনলাইন ডেস্ক: একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সোমবার (১২ নভেম্বর) থেকে দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করবে জাতীয়তাবাদী দল বিএনপি। পাঁচ হাজার টাকায় মনোনয়ন ফরম পাওয়া যাবে।

সোমবার সকাল ১০টা থেকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম বিতরণ শুরু হবে। ফরম জমা দেয়ার সময় অফেরত যোগ্য ২৫ হাজার টাকা জমা দিতে হবে। বিএনপির দফতর সূত্রে এ তথ্য জানা গেছে। এ বিষেয় বিকেল সাড়ে ৪টায় রিজভী আহমেদ সংবাদ সম্মেলন করবেন বলে জানা গেছে।

এর আগে দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপিকে নিয়ে নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দেন জাতীয় ফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা -৪ সহ তিনটি আসনে মনোনয়ন কিনলেন এরশাদ

অনলাইন ডেস্ক: শান্তির জন্য পরিবর্তন, পরিবর্তনের জন্য জাতীয় পার্টি’ স্লোগানকে সামনে নিয়ে একাদশ জাতীয় নির্বাচন উপলক্ষ্যে জাতীয় পার্টির মনোয়নপত্র বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

জাপা চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ একাদশ সংসদ নির্বাচনে ঢাকা-১৭, রংপুর-৪ এবং সাতক্ষীরা-৪ আসনে প্রার্থী হতে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এরপর এরশাদের স্ত্রী ও পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ ময়মনসিংহ-৪ আসনে প্রার্থী হতে মনোনয়ন ফরম নেন।

২০ হাজার টাকায় নমিনেশন ফরম ক্রয় করছেন প্রার্থীরা। এরশাদ ৩০ হাজার টাকায় নিয়েছেন।

রোববার রাজধানীর গুলশান-১ নম্বরে ইমানুয়েলস মিলনায়তনে মনোনয়নপত্র সংগ্রহ করেন পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ। তার ফরম গ্রহণের মধ্যদিয়ে শুরু জাতীয় পার্টির মনোনয়ন সংগ্রহ।

বেলা ১২টায় নিজের মনোনয়নপত্র গ্রহণ করে কার্যক্রমের শুভ উদ্বোধন করেন এরশাদ। এরপর জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ও বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ, কো-চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারও তাদের মনোনয়নপত্র সংগ্রহ করেন।

আজসহ আগামীকাল ১২ ও পরশু ১৩ নভেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ চলবে। এরপর আগামী ১৪ নভেম্বর জাতীয় পার্টি মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ করবেন এরশাদের নেতৃত্বে জাতীয় পার্টির পার্লামেন্টারী বোর্ড।

এদিকে সকাল থেকে গুলশান-১ নম্বরে অবস্থিত ইমানুয়েলস মিলনায়তনে মনোনয়নপত্র বিতরণকে কেন্দ্র করে দল বেঁধে নেতা কর্মীরা আসতে শুরু করেন। তৃণমূল নেতারা লাঙল, ব্যানার ও ফেস্টুন নিয়ে গুলশান-১ এর ইমানুয়েলস মিলনায়তনে আসলে সেখানে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

উল্লেখ্য,ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়া যাবে ১৯ নভেম্বর পর্যন্ত। মনোনয়নপত্র বাছাই হবে ২২ নভেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৯ নভেম্বর। আগামী ২৩ ডিসেম্বর (রোববার) একাদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মাশরাফি আওয়ামী লীগ‌ের মনোনয়ন নিলেন

অনলাইন ডেস্ক: বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে নিয়ে আওয়ামী লীগ অফিসে উল্লাস চলছে। রবিবার ‍দুপুরে ধানমণ্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয় থেকে এই মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি। কার্যালয়ের সামনে মাশরাফি পৌঁছালে তাকে ঘিরে সমর্থকরা মিছিল-শ্লোগানে উল্লাস প্রকাশ করছে।

মনোনয়ন নেয়ার আগে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে সালাম করে আসেন মাশরাফি। আজ রবিবার বেলা সাড়ে ১১টার দিকে গণভবনে গিয়ে প্রধানমন্ত্রীকে সালাম করেন তিনি।
এর আগে মাশরাফির সাথে সাকিব আল হাসানেরও মনোনয়ন ফরম নেয়ার কথা জানিয়েছিলেন আওয়ামী লীগ নেতারা। পরে গতকাল প্রধানমন্ত্রীর বরাত দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘প্রধানমন্ত্রী সাকিব আল হাসানকে বলেছেন, আগামী বছর বিশ্বকাপ আছে, সেই বিশ্বকাপের খেলায় বেশি মনোযোগ দাও।’
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় মাধ্যমিক স্কুল শিক্ষা জাতীয়করণ লেয়াজো কমিটির আনন্দ মিছিল

 

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেসরকারি শিক্ষকদের বৈশাখী ভাতা এবং ৫% ইনক্রিমেন্ট দেওয়ার ঘোষণা দেওয়ায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় মাধ্যমিক স্কুল শিক্ষা জাতীয়করণ লেয়াজো কমিটির বর্ণাঢ্য আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১১ টায় সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে বর্ণাঢ্য আনন্দ মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় রাজ্জাক পার্কে এসে এক সংক্ষিপ্ত আলোচনাসভায় মিলিত হয়। সেখানে জননেত্রী শেখ হাসিনার এ মহতী উদ্যোগকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন, সাতক্ষীরা সদর উপজেলা মাধ্যমিক স্কুল শিক্ষা জাতীয়করণ লেয়াজো কমিটির আহবায়ক রেজাউল করিম, সদস্য সচিব বিএম শামছুল হক, আব্দুল লতিফ, মিজানুর রহমান, আব্দুল জব্বার, আমিনুর রহমান, ইদুজ্জামান ইদ্রিস, আব্দুল্লাহ, মনোরঞ্জন কর্মকার, মাগফুর রহমান, আবুল কালাম, অরুপ কুমার সাহা, কামাল হোসেন প্রমুখ। বক্তারা বলেন, জননেত্রী শেখ হাসিনা শিক্ষাবন্ধব সরকার। তিনি শিক্ষকদের জন্য যে মহনতী উদ্যোগ গ্রহণ করেছেন। তা শিক্ষক সমাজে বিরল হয়ে থাকবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মুমিনুলের সেঞ্চুরিতে উড়ছে বাংলাদেশ

অনলাইন ডেস্ক: কঠিন সময়ে প্রতিরোধ গড়ে দুর্দান্ত ইনিংস খেলে ফেললেন মুমিনুল হক। বিগত কয়েকটি ম্যাচে ব্যর্থ হওয়া এই টপ অর্ডার ব্যাটসম্যান জিম্বাবুয়ের বিপক্ষে আজ ক্যারিয়ারের ৭ম টেস্ট সেঞ্চুরি তুলে নিয়েছেন।

১০ মাসের বেশি সময় পর তার ব্যাট থেকে তিন অংকের ইনিংস এল। সর্বশেষ শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন মুমিনুল। তিন অংকে পৌঁছতে তিনি খেলেছেন ১৫০ বল এবং হাঁকিয়েছেন ১২টি বাউন্ডারি। বাংলাদেশের স্কোর ৩ উইকেটে ১৯১ রান।

রাজধানীর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ রবিবার সিরিজ বাঁচানোর মিশনে টসে জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপদে পড়ে বাংলাদেশ। দলীয় ১৩ রানে জার্ভিসের বলে চাকাভার গ্লাভসবন্দি হয়ে কোনো রান না করেই প্যাভিলিয়নে ফিরেছেন ইমরুল কায়েস। রিভিউ নিয়ে বেঁচে যাওয়া ইমরুলের সঙ্গে যোগ দেন নিজেকে হারিয়ে ফেলা মুমিনুল হক।

জার্ভিসের দ্বিতীয় শিকার হন অপর ওপেনার লিটন দাস। ইনিংস বড় করার সুযোগ পেয়েও মাত্র ৯ রান করে তিনি ক্যাচ তুলে দেন মাভুতার হাতে।

৩ রানের মধ্যে দ্বিতীয় উইকেট হারিয়ে ভীষণ চাপে পড়ে যায় বাংলাদেশ। অভিষেক টেস্টে মোহাম্মদ মিঠুন ব্যাট হাতে এমন সময় নামলেন, যখন বাংলাদেশ দল মহাবিপদে। কিন্তু শূন্য রানে আউট হয়ে দলের বিপর্যয় আরও বাড়িয়ে দিলেন মিঠুন। ত্রিপানোর বলে তিনি ব্রেন্ডন টেইলরের তালুবন্দি হয়ে প্যাভিলিয়নের পথ ধরলে ২৬ রানে ৩ উইকেট হারায় বাংলাদেশ।

দলের এমন বিপদের মুহূর্তে হাল ধরেন মুমিনুল হক এবং মুশফিকুর রহিম। দুজনের জুটিতে একশ পার করে বাংলাদেশ। ৯২ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন মুমিনুল হক। তাদের জুটি শতরান ছাড়িয়ে গেছে। ৫৯ রানে ব্যাট করছেন মুশফিকুর রহিম।

সিলেট টেস্টের মতো ঢাকা টেস্টেও বাংলাদেশ দলে দেখা গেছে নতুন মুখ। অভিষেক হয়েছে প্রথমবারের মতো জাতীয় দলে সুযোগ পাওয়া সৈয়দ খালেদ আহমেদ এবং ওয়ানডে স্পেশালিস্ট মোহাম্মদ মিঠুনের। এছাড়া দীর্ঘ ৯ মাস পর সাদা পোশাকে ফিরেছেন ‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমান। এই তিনজনকে জায়গা করে দিতে বাদ পড়েছেন পেসার আবু জায়েদ চৌধুরী, বাঁহাতি ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত ও বাঁহাতি স্পিনার নাজমুল ইসলাম অপু।

বাংলাদেশ একাদশ: মাহমুদউল্লাহ (অধিনায়ক), ইমরুল কায়েস, লিটন দাস, মুমিনুল হক, মুশফিকুর রহিম (উইকেটকিপার), মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, আরিফুল হক, মোহাম্মদ মিঠুন, মুস্তাফিজুর রহমান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest