সর্বশেষ সংবাদ-
আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে ইজিবাইকের ওপর: অল্পের জন্য প্রাণে বাঁচলেন পথচারীসাতক্ষীরায় উপজেলা পর্যায়ে তৃণমূল জনগোষ্ঠীর প্রতিনিধি সমাবেশশ্যামনগরে প্রতিবন্ধী ব্যক্তিদের সরকারি সেবা প্রাপ্তির মানোন্নয়নে পাবলিক হেয়ারিংগভীর রাতে গাবুরায় গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ‌দাফন সম্পন্নগাজী নজরুলের ফাঁ*সির দাবিতে উত্তাল শ্যামনগরসাতক্ষীরায় যুবদলের আংশিক কমিটি ঘোষণা, আনন্দ মিছিলগণপিটুনিতে মৃত্যু নিয়ে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলনসাতক্ষীরা জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা: সভাপতি মুকুল, সম্পাদক বাবুবিজনেস অ্যান্ড লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন সাতক্ষীরার সুদীপ্তকেঁড়াগাছি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ডা. আনিছুর রহমানের ৫ম মৃত্যুবার্ষিকী আজ

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় স্বাশিপের আনন্দ শোভাযাত্রা

নিজস্ব প্রতিবেদক : শিক্ষা-বান্ধব সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কর্তৃক শিক্ষক-কর্মচারীদের ৫% ইনক্রিমেন্ট ও বৈশাখী ভাতা প্রদানের ঘোষনা দেওয়ায় সাতক্ষীরায় স্বাধীনতা শিক্ষক পরিষদ অভিনন্দন জ্ঞাপন করে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা স্বাশিপের আয়োজনে রোববার সকাল সাড়ে ১১টায় সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে আনন্দ শোভাযাত্রাটি বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় আব্দুর রাজ্জাক পার্কে গিয়ে শেষ হয়। পরে এক সংক্ষিপ্ত আলোচনাসভায় নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীকে অভিনন্দন জ্ঞাপন করেন। সাতক্ষীরা জেলা স্বাশিপের সভাপতি প্রভাষক এম. সুশান্ত এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন,সদর সভাপতি মিম সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান, দেবহাটা সভাপতি আব্দুল আজিজ, আশাশুনী সাধারণ সম্পাদক মিজানুর রহমান, তালা সভাপতি গোলাম মোস্তফা প্রমুখ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, মোঃ জাফরুল্লাহ, মোঃ আওছাফুর রহমান, সালেহা আক্তার, গাজী শাহজাহান সিরাজ, আব্দুল্লাহ আল মামুনসহ জেলার সকল নেতৃবৃন্দ, বিভিন্ন উপজেলা ও জেলার সর্বস্তরের শিক্ষক-কর্মচারীবৃন্দ।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন, জেলা আকবর হোসেন ও মোঃ রুস্তম আলী।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আন্দোলনের অংশ হিসেবে নির্বাচনে অংশ নেবে জাতীয় ঐক্যফ্রন্ট

অনলাইন ডেস্ক: আসন্ন একাদশ সংসদ নির্বাচনে অংশ নেবে জাতীয় ঐক্যফ্রন্ট। রবিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে জোটের পক্ষ থেকে একথা জানানো হয়।

একই সঙ্গে নির্বাচনের তফসিল এক মাস পেছানোর দাবি জানিয়েছে ঐক্যফ্রন্ট।

বিস্তারিত আসছে…

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
যুক্তরাষ্ট্রে ভয়াবহ দাবানল; নিহত বেড়ে ২৩

বিদেশের খবর: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে নিহতের সংখ্যা বেড়ে ২৩ জনে দাঁড়িয়েছে। শুক্রবার রাত পর্যন্ত মৃতের সংখ্যা ছিল ৯ জন। গতকাল শনিবার আরও ১৪ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয় সরকারের কর্মকর্তা হোনিয়া এ তথ্য জানিয়েছেন।
হোনিয়া জানান, আগুনে বিধ্বস্ত প্যারাডাইস শহর থেকে ১০ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, সাতজনের মৃতদেহ ঘরের ভেতর এবং তিনজনের মরদেহ বাইরে পাওয়া গেছে।বাকি চারজনের মধ্যে দুজনের মৃতদেহ গাড়ি এবং বাড়ির ভেতর দুজনের মরদেহ পাওয়া গেছে।
সূত্র: সিএনএন

 

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মনোনয়নপত্র নেয়ার আগে প্রধানমন্ত্রীকে সালাম করলেন মাশরাফি

অনলাইন ডেস্ক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন জাতীয় ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। মনোনয়ন ফরম কিনতে যাওয়ার আগে রোববার বেলা ১১টার দিকে তিনি আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সালাম করে এসেছেন। নড়াইল-২ আসনের জন্য আজ মাশরাফির পক্ষে দলের মনোনয়ন ফরম সংগ্রহ করা হবে।
খেলোয়াড়ি জীবনের সাফল্য, নেতৃত্ব গুণ ও ব্যক্তিমানুষ হিসেবে বিপুল জনপ্রিয়তা বাংলাদেশ ওয়ানডে অধিনায়কের নামটি তুলে দিয়েছে রাজনীতির মঞ্চে। মাশরাফির বাড়ি নড়াইল শহরে। তিনি দর্শনশাস্ত্রে ভর্তি হন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। কিন্তু ক্রিকেট নিয়ে ব্যস্ততার কারণে পড়াশোনা শেষ করতে পারেননি।

২০০১ সালের ৮ নভেম্বর টেস্ট ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক তার। গত ১৭ বছরে অমিত প্রতিভা, বুদ্ধি, অদম্য সাহস আর সাফল্য দিয়ে বাংলাদেশ ক্রিকেটে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন উজ্জ্বল নক্ষত্র হিসেবে।
দেশের সবচেয়ে সফল এই অধিনায়কের নেতৃত্বে বাংলাদেশ প্রথমবারের মতো উঠেছে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে, চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে। দুবার খেলেছে এশিয়া কাপের ফাইনাল। শুধু সফল অধিনায়কই নন, ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ উইকেটশিকারিও (২৫০) তিনি। নড়াইল এক্সপ্রেস খ্যাত মাশরাফির নড়াইলে বেশিরভাগ সময় কাটে সেসব বন্ধুর সঙ্গে, যারা সমাজে সুবিধাবঞ্চিত।
এলাকার উন্নয়নে সম্প্রতি গড়ে তুলেছেন নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনের চেয়ারম্যান তিনি নিজেই।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মুমিনুল-মুশফিক জুটিতে ১০০ পার করল বাংলাদেশের স্কোর

খেলার খবর: ঢাকা টেস্টে মুমিনুল হক এবং মুশফিকুর রহিমের জুটিতে শুরুর ধাক্কা কাটিয়ে উঠেছে বাংলাদেশ। এখন পর্যন্ত চতুর্থ উইকেট জুটিতে এসেছে ৮১ রান। ৯২ বলে হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন মুমিনুল হক। মুশফিক ব্যাট করছেন ৩৭ রানে।

রাজধানীর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ রবিবার সিরিজ বাঁচানোর মিশনে টসে জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপদে পড়ে বাংলাদেশ। দলীয় ১৩ রানে জার্ভিসের বলে চাকাভার গ্লাভসবন্দি হয়ে কোনো রান না করেই প্যাভিলিয়নে ফিরেছেন ইমরুল কায়েস। রিভিউ নিয়ে বেঁচে যাওয়া ইমরুলের সঙ্গে যোগ দেন নিজেকে হারিয়ে ফেলা মুমিনুল হক।

জার্ভিসের দ্বিতীয় শিকার হন অপর ওপেনার লিটন দাস। ইনিংস বড় করার সুযোগ পেয়েও মাত্র ৯ রান করে তিনি ক্যাচ তুলে দেন মাভুতার হাতে। ৩ রানের মধ্যে দ্বিতীয় উইকেট হারিয়ে ভীষণ চাপে পড়ে যায় বাংলাদেশ। অভিষেক টেস্টে মোহাম্মদ মিঠুন ব্যাট হাতে এমন সময় নামলেন, যখন বাংলাদেশ দল মহাবিপদে। কিন্তু শূন্য রানে আউট হয়ে দলের বিপর্যয় আরও বাড়িয়ে দিলেন মিঠুন। ত্রিপানোর বলে তিনি ব্রেন্ডন টেইলরের তালুবন্দি হয়ে প্যাভিলিয়নের পথ ধরলে ২৬ রানে ৩ উইকেট হারায় বাংলাদেশ।

সিলেট টেস্টের মতো ঢাকা টেস্টেও বাংলাদেশ দলে দেখা গেছে নতুন মুখ। অভিষেক হয়েছে প্রথমবারের মতো জাতীয় দলে সুযোগ পাওয়া সৈয়দ খালেদ আহমেদ এবং ওয়ানডে স্পেশালিস্ট মোহাম্মদ মিঠুনের। এছাড়া আরও একটি পরিবর্তন আছে টাইগার একাদশে। দীর্ঘ ৯ মাস পর সাদা পোশাকে ফিরেছেন ‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমান। গত ফেব্রুয়ারিতে ঢাকায় শ্রীলঙ্কার বিপক্ষে সবশেষ টেস্ট খেলেছিলেন বাঁহাতি এই পেসার।

এই তিনজনকে জায়গা করে দিতে বাদ পড়েছেন পেসার আবু জায়েদ চৌধুরী, বাঁহাতি ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত ও বাঁহাতি স্পিনার নাজমুল ইসলাম অপু। প্রথম টেস্টে এক পেসার নিয়ে খেলা বাংলাদেশ আজ দুই পেসার খেলাচ্ছে। মিরপুরে মুস্তাফিজের সঙ্গী অভিষিক্ত খালেদ। স্পিন আক্রমণে আগের ম্যাচে ১১ উইকেট নেওয়া তাইজুল ইসলামের সঙ্গী অফ স্পিনিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।

বাংলাদেশ একাদশ: মাহমুদউল্লাহ (অধিনায়ক), ইমরুল কায়েস, লিটন দাস, মুমিনুল হক, মুশফিকুর রহিম (উইকেটকিপার), মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, আরিফুল হক, মোহাম্মদ মিঠুন, মুস্তাফিজুর রহমান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাকিবকে খেলা চালিয়ে যেতে বললেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক: ক্রিকেটার সাকিব আল হাসান আওয়ামী লীগের মনোনয়ন ফরম তুলছেন বলে গতকাল দুপুরে দলটির পক্ষ থেকে জানানো হলেও রাতে প্রধানমন্ত্রীর কাছ থেকে ভিন্ন বার্তা এসেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে (সাকিব) খেলা চালিয়ে যেতে বলেছেন বলে জানা গেছে।

সাকিব ও মাশরাফি বিন মর্তুজা একাদশ সংসদ নির্বাচনে নৌকার প্রার্থী হতে আজ রবিবার মনোনয়ন ফরম সংগ্রহের আগ্রহ প্রকাশ করেছিলেন বলে দুপুরে জানান দলটির উপ দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া। তিনি বলেন, ‘তারা (মাশরাফি ও সাকিব) আমাদের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ফোন করে জানিয়েছেন, রবিবার মনোনয়ন ফরম তুলবেন তারা।’

মাশরাফি নড়াইল এবং সাকিব মাগুরা থেকে নির্বাচনে অংশ নিতে চান বলে আওয়ামী লীগের পক্ষ থেকে জানানো হয়। পরে রাতে সাকিব গণভবনে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন। এ সময় প্রধানমন্ত্রী তাকে বলেছেন, সামনে বিশ্বকাপ আছে। তুমি খেলা চালিয়ে যাও। তবে মাশরাফি আজ রবিবার মনোনয়ন ফরম তুলতে পারেন বলে সূত্র জানিয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
১৬ নভেম্বর মুক্তি পাচ্ছে ‘লিডার’

বিনোদনের খবর: ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী অভিনীত ‘লিডার’ ছবিটি মুক্তি পাচ্ছে আগামী ১৬ নভেম্বর। ছবিটির নির্মাতা দিলশাদুল হক শিমুল এ তথ্য জানিয়েছেন।
২০১৫ সালে প্রথম ‘লিডার’ ছবির পোস্টার প্রকাশ ও একটি গান প্রকাশিত হয়। ২০১৬ সালে ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তির কথা থাকলেও নানা জটিলতায় শেষ পর্যন্ত ছবিটি মুক্তি পায়নি।
দিলশাদুল হক শিমুল বলেন, আসছে ১৬ নভেম্বর ‘লিডার’ মুক্তি পাচ্ছে এটা ফাইনাল। আমরা সর্বোচ্চ সংখ্যক প্রেক্ষাগৃহেই ছবিটি নিয়ে আসছি। একটি রাজনৈতিক উত্তেজনাপূর্ণ চলচ্চিত্র ‘লিডার’। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এক অনন্য কাহিনীনির্ভর চলচ্চিত্র এটি।
‘লিডার’ ছবিতে আরও অভিনয় করেছেন ফেরদৌস, ওমর সানি, নিঝুম রুবিনা, আহমেদ শরীফ, শহীদুল আলম সাচ্চু, সোহেল খান প্রমুখ।
আসছে ১৬ নভেম্বর ‘লিডার’ ছাড়াও মুক্তি পাচ্ছে পিপলু খানের ডকু-ড্রামা ‘হাসিনা: অ্যা ডটারস টেল’ এবং খিজির হায়াত খানের প্রযোজনা ও অভিনীত ছবি ‘মিস্টার বাংলাদেশ’।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভাইকে কুপিয়ে হত্যা করে থানায় আত্মসমর্পণ

অনলাইন ডেস্ক: আশুলিয়ায় জমি নিয়ে দ্বন্দ্বের জের ধরে ঘুমন্ত আপন বড় ভাইকে কুপিয়ে হত্যা করে নিজেই অস্ত্র হাতে থানায় হাজির হয়ে আত্মসমর্পণ করেছেন মেজো ভাই। নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১০ নভেম্বর) রাতে আশুলিয়ার কাইছাবাড়িতে নিহত আবুল হোসেনর ঘরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত আবু তাহের আশুলিয়ার কাইছাবাড়ির ফজল রকমানের ছেলে।
নিহতের বোন হাসিনা বেগম জানান, দীর্ঘদিন ধরে বড় ভাই আবু তাহেরের কাছে মেজো ভাই জাহিদ জমি দাবি করে আসছিলো।

এ বিষয়ে আশুলিয়ার থানার এস আই সহিদুল ইসলাম (পিপিএম) জানান, রাত প্রায় ৯টার দিকে ধারালো দা হাতে এক ব্যক্তি থানায় উপস্থিত হয়ে জানায়, তার ভাইকে সে হত্যা করেছে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের রক্তাত মরদেহ উদ্ধার করে। হত্যাকারী ভাইকে গ্রেফতার করে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে জমি নিয়ে দ্বন্দ্বে এই হত্যাকাণ্ড ঘটেছে।
এ ঘটনায় আশুলিয়া থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest