সর্বশেষ সংবাদ-
আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে ইজিবাইকের ওপর: অল্পের জন্য প্রাণে বাঁচলেন পথচারীসাতক্ষীরায় উপজেলা পর্যায়ে তৃণমূল জনগোষ্ঠীর প্রতিনিধি সমাবেশশ্যামনগরে প্রতিবন্ধী ব্যক্তিদের সরকারি সেবা প্রাপ্তির মানোন্নয়নে পাবলিক হেয়ারিংগভীর রাতে গাবুরায় গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ‌দাফন সম্পন্নগাজী নজরুলের ফাঁ*সির দাবিতে উত্তাল শ্যামনগরসাতক্ষীরায় যুবদলের আংশিক কমিটি ঘোষণা, আনন্দ মিছিলগণপিটুনিতে মৃত্যু নিয়ে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলনসাতক্ষীরা জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা: সভাপতি মুকুল, সম্পাদক বাবুবিজনেস অ্যান্ড লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন সাতক্ষীরার সুদীপ্তকেঁড়াগাছি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ডা. আনিছুর রহমানের ৫ম মৃত্যুবার্ষিকী আজ

খাশোগি হত্যা; সৌদি ও যুক্তরাষ্ট্রকে ‘অডিও আলামত’ দিল তুরস্ক

বিদেশের খবর: সৌদি সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের ‘অডিও রেকর্ডিং’র অনুলিপি সৌদি আরব, ব্রিটেন, যুক্তরাষ্ট্র, জার্মানি ও ফ্রান্সকে সরবরাহ করেছে তুরস্ক। তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেব এরদোয়ান সাংবাদিকদের এ কথা জানান।
তুর্কি প্রেসিডেন্ট জানিয়েছেন, খাশোগিকে কে হত্যা করেছে তা আগে থেকেই জানতো সৌদি আরব।
এরদোয়ান বলেন, ১৫ সদস্যের দলের মধ্যে নির্দিষ্টভাবে কে জামাল খাশোগিকে হত্যা করেছে তা সৌদি আরবের জানা।২ অক্টোবর হত্যাকাণ্ডের একদিন আগে তারা তুরস্ক পৌঁছেছিল।

উল্লেখ্য, ২ অক্টোবর ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেট ভবনে প্রবেশের পর নিখোঁজ হন সাংবাদিক জামাল খাশোগি।কনস্যুলেট ভবনে তার হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার কথা স্বীকার করলেও এর সঙ্গে সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমান কিংবা অন্য কোনও ঊর্ধ্বতন কর্মকর্তার সংশ্লিষ্টতার অভিযোগ নাকচ করে আসছে দেশটি। তবে সৌদির এমন দাবি মানছে না তুরস্কসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের বড় অংশ।
সূত্র: বিবিসি, আল জাজিরা

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দিনে সিদ্ধান্ত, রাতে বাতিল

বিনোদনের খবর: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুরের একটি আসনে প্রার্থী হতে যাচ্ছেন শাকিব খান। আজ রবিবার সকালে মনোনয়ন পত্র কেনার কথাও ছিল। কিন্তু রাতেই সিদ্ধান্ত বদল করে ফেললেন ঢাকাই চলচ্চিত্রের ‘নবাব।’ আজ সকাল ১০ টায় মনোনয়ন পত্র কিনতে যাওয়ার কথা ছিল। এ নিয়ে প্রস্তুতিও নিয়ে রেখেছিলেন শাকিব।

শাকিব বলেন, গ্রিন সিগন্যাল পেয়ে নির্বাচন করার জন্য চিন্তা করেছিলাম। বিষয়‌টি নি‌য়ে ঘ‌নিষ্ঠ‌দের স‌ঙ্গে আলোচনা ক‌রে ত‌বেই নির্বাচ‌নে অংশ নেওয়ার সিদ্ধান্ত নি‌য়ে‌ছিলাম। কিন্তু ব্যক্তিগত কারণে আমি আপাতত নির্বাচনে অংশ নিচ্ছি না।

নির্বাচনের বিষয়ে শাকিব বললেন আপাতত সেটা মাথা থেকে ঝেড়ে ফেলেছি। মানুষের পাশে দাঁড়ানোর ইচ্ছে রয়েছে সব সময়। আগামীতে সুযোগ পেলে সেটা কাজে কাজে লাগানোর চেষ্টা করবো। তবে এই মুহূর্তে চলচ্চিত্র নিয়েই ব্যস্ত সময় অতিক্রম করতে হচ্ছে আমাকে। সেটা নিয়ে আছি।

আওয়ামী লীগের মনোনয়ন পত্র কিনেছেন শোবিজ দুনিয়ার এদের মধ্যে রয়েছেন, শমী কায়সার, রোকেয়া প্রাচী, আকবর পাঠান ফারুক, সিদ্দিক হোসেন, মমতাজ, শাকিল খান, কবরী সারোয়ার, মনোয়ার হোসেন ডিপজল প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
অভিষেকে মিঠুনের ‘ডাক’; ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

খেলার খবর: অভিষেক টেস্টে মোহাম্মদ মিঠুন ব্যাট হাতে এমন সময় নামলেন, যখন বাংলাদেশ দল মহাবিপদে। কিন্তু শূন্য রানে আউট হয়ে দলের বিপর্যয় আরও বাড়িয়ে দিলেন মিঠুন। ত্রিপানোর বলে তিনি ব্রেন্ডন টেইলরের তালুবন্দি হয়ে প্যাভিলিয়নের পথ ধরলে ২৬ রানে ৩ উইকেট হারায় বাংলাদেশ।

রাজধানীর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ রবিবার সিরিজ বাঁচানোর মিশনে টসে জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপদে পড়ে বাংলাদেশ। দলীয় ১৩ রানে জার্ভিসের বলে চাকাভার গ্লাভসবন্দি হয়ে কোনো রান না করেই প্যাভিলিয়নে ফিরেছেন ইমরুল কায়েস। রিভিউ নিয়ে বেঁচে যাওয়া ইমরুলের সঙ্গে যোগ দেন নিজেকে হারিয়ে ফেলা মুমিনুল হক।

জার্ভিসের দ্বিতীয় শিকার হন অপর ওপেনার লিটন দাস। ইনিংস বড় করার সুযোগ পেয়েও মাত্র ৯ রান করে তিনি ক্যাচ তুলে দেন মাভুতার হাতে। ৩ রানের মধ্যে দ্বিতীয় উইকেট হারিয়ে ভীষণ চাপে পড়ে যায় বাংলাদেশ। চাপটা আরও বাড়িয়ে দেন মোহাম্মদ মিঠুন ‘ডাক’ মেরে আউট হয়ে।

সিলেট টেস্টের মতো ঢাকা টেস্টেও বাংলাদেশ দলে দেখা গেছে নতুন মুখ। অভিষেক হয়েছে প্রথমবারের মতো জাতীয় দলে সুযোগ পাওয়া সৈয়দ খালেদ আহমেদ এবং ওয়ানডে স্পেশালিস্ট মোহাম্মদ মিঠুনের। এছাড়া আরও একটি পরিবর্তন আছে টাইগার একাদশে। দীর্ঘ ৯ মাস পর সাদা পোশাকে ফিরেছেন ‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমান। গত ফেব্রুয়ারিতে ঢাকায় শ্রীলঙ্কার বিপক্ষে সবশেষ টেস্ট খেলেছিলেন বাঁহাতি এই পেসার।

এই তিনজনকে জায়গা করে দিতে বাদ পড়েছেন পেসার আবু জায়েদ চৌধুরী, বাঁহাতি ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত ও বাঁহাতি স্পিনার নাজমুল ইসলাম অপু। প্রথম টেস্টে এক পেসার নিয়ে খেলা বাংলাদেশ আজ দুই পেসার খেলাচ্ছে। মিরপুরে মুস্তাফিজের সঙ্গী অভিষিক্ত খালেদ। স্পিন আক্রমণে আগের ম্যাচে ১১ উইকেট নেওয়া তাইজুল ইসলামের সঙ্গী অফ স্পিনিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।

বাংলাদেশ একাদশ: মাহমুদউল্লাহ (অধিনায়ক), ইমরুল কায়েস, লিটন দাস, মুমিনুল হক, মুশফিকুর রহিম (উইকেটকিপার), মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, আরিফুল হক, মোহাম্মদ মিঠুন, মুস্তাফিজুর রহমান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শূন্য রানে ফিরলেন ইমরুল কায়েস

খেলার খবর: বাংলাদেশ দলের প্রথম উইকেটের পতন হয়েছে। দলীয় ১৩ রানের মাথায় ব্যক্তিগত শূন্য রাতে সাজঘরে ফিরেছেন উদ্বোধনী ব্যাটসম্যান ইমরুল কায়েস। তার জায়গায় মাঠে নেমেছেন মুমিনুল হক। অন্যপ্রান্তে আছেন লিটন দাস।

সফররত জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে স্বাগতিক বাংলাদেশ। রবিবার সকাল নয়টায় মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলাটি মাঠে গড়ায়।

বাংলাদেশ দলে একটি পরিবর্তন আনা হয়েছে। অভিষেক হয়েছে ওয়ান ডে ক্রিকেটে নিজেকে চেনানো মোহাম্মদ মিঠুনের।

সিলেটে প্রথম টেস্টে জিম্বাবুয়ের কাছে হারটা সামপ্রতিক সময়ে বাংলাদেশের ক্রিকেটে সবচেয়ে বড় হতাশার অধ্যায়। দুই ম্যাচের সিরিজে ১-০ তে পিছিয়ে এখন ভীষণ চাপে বাংলাদেশ। আর তাতেই দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার অবস্থা স্বাগতিকদের। সিরিজ হার এড়াতে এই টেস্টে জয়ের বিকল্প নেই বাংলাদেশের সামনে।

গতকাল এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ বলেছেন, মিরপুর টেস্টে জয় পেতে নিজেদের সেরাটা নিংড়ে দিতে চায় বাংলাদেশ। ব্যাটিং দুর্দশা কাটিয়ে প্রতিপক্ষকে শক্তভাবে জবাব দিতে চান মাহমুদউল্লাহ-মুশফিকরা।

মাহমুদউল্লাহ বলেন, ‘আমাদের এখন দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার মত অবস্থা। আমাদের শক্তভাবে ফিরে আসতে হবে। এখানে অন্য কোন সুযোগ নেই।’

জিম্বাবুয়ের কাছে সিরিজ হারের লজ্জা এড়াতে দলের সবাই একাট্টা। অধিনায়ক বলেন, ‘আমার মনে হয় আমাদের দেশের প্লেয়াররা সবসময় সামথ্যের্র ১০০ ভাগ দিয়েই খেলে। এই টেস্টে আমরা ১২০ ভাগ দিয়ে খেলব।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দুপুরে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ২০ দলীয় জোট

দেশের খবর: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ২০ দলীয় জোট। রবিবার দুপুরে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার বিষয়টি নিশ্চিত করেছেন।
সূত্র জানায়, সংবাদ সম্মেলন থেকে নির্বাচনের অংশগ্রহণ করা না করার বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে।
এদিকে, প্রায় একই সময়ে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করবে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পেঁয়াজের স্বাস্থ্যগুণ

স্বাস্থ্য কণিকা: দৈনন্দিন রান্নায় বহুল ব্যবহৃত উপাদান পেঁয়াজ। রান্নাকে সুস্বাদু করে তুলতে এর জুড়ি নেই। তরকারি ও সালাদ হিসেবেও পেঁয়াজ খাওয়া হয়। পেঁয়াজের নানা গুণ রয়েছে। স্বাস্থ্য সুরক্ষায় পেঁয়াজ বেশ কার‌্যকরী।

জেনে নেওয়া যাক পেঁয়াজের স্বাস্থ্যগুণ সম্পর্কে-

কাশি নিরাময়কারী:‌ প্রতিদিন পরিমাণমতো পেঁয়াজের রসের সঙ্গে মধু মিশিয়ে খেলে সর্দি–কাশির সমস্যা দূর হয়।

অ্যানিমিয়া বা রক্তাল্পতা রোধ:‌ অ্যানিমিয়া রোধে পেঁয়াজের গুরুত্ব অপরিসীম। প্রতিদিন গুঁড় ও পানি সহযোগে পেঁয়াজ খান। এর ফলে শরীরে আয়রনের মাত্রা বৃদ্ধি পায়। শরীরে নতুন রক্ত তৈরিতে আয়রনের গুরুত্ব অস্বীকার করা যায় না।

রক্ত চলাচল নিয়ন্ত্রণে:‌ নিয়মিত পেঁয়াজ খেলে রক্ত চলাচল ঠিক থাকে।

ডায়াবেটিস নিয়ন্ত্রণে:‌ পেঁয়াজে ক্রোমিয়াম থাকে। যা ব্লাড সুগার নিয়ন্ত্রণ করে।

দাঁতের সংক্রমণ রোধে:‌ দাঁতের সংক্রমণ রোধ করতেও পেঁয়াজের জুড়ি মেলা ভার। ২–৩ মিনিট পেঁয়াজ চিবিয়ে খান। ফলে দাঁতে লুকিয়ে থাকা জীবাণুগুলো মরে যাবে।

ক্যান্সার রোধ করে:‌ প্রতিদিন পেঁয়াজ খেলে ক্যান্সার রোধ করা সম্ভব। ক্যান্সার কোষগুলো দ্রুত বৃদ্ধি পায়।

মানুষের যৌন ইচ্ছা বৃদ্ধি করে পেঁয়াজ। প্রতিদিন এক টেবিল চামচ পেঁয়াজ ও এক চামচ আদার রস মিশিয়ে খেয়ে নিন ফল পাবেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
যুক্তরাষ্ট্রে বলিউডের সঙ্গে টেক্কা দিচ্ছে ‘দেবী’

বিনোদনের খবর: দেশের গণ্ডি পেরিয়ে এবার সুদূর যুক্তরাষ্ট্রের জয়ধ্বনি তুলেছে ‘দেবী’। আর তাতে ছবিটির প্রযোজক জয়া আহসান নিজেও খুব খুশি।

তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রে ছবিটির মুক্তি নিয়ে আমরা বেশ আগ্রহী ছিলাম। বিশেষ করে নিউ ইয়র্কে! এজন্য জ্যামাইকা মাল্টিপ্লেক্স কর্তৃপক্ষকে বহুবার দৃষ্টি আকর্ষণ করে আমরা মাত্র ৩টি শো পেয়েছিলাম। তারা মূলত বলিউড অভিনেতা আমির খানের ‘থাগস অব হিন্দোস্তান’-এর জন্য তাদের প্রেক্ষাগৃহগুলো আগলে রেখেছিল।’

দুটি ছবিই নিউইয়র্কে ৯ নভেম্বর মুক্তি পাচ্ছে। কিন্তু সব হিসাব উল্টে দিলো ‘দেবী’। আমিরের ছবির অনেক আগেই ‘দেবী’র টিকিট বিক্রি হয়ে গেছে। আর দর্শকদের চাপের কারণে কর্তৃপক্ষ এখন ৩টির জায়গায় ৫টি শো প্রদর্শনের সিদ্ধান্ত নিয়েছে।

এদিকে গত ৩ নভেম্বর দেশটির সান ফ্রান্সিসকোতে মুক্তি পেয়েছে ‘দেবী’। এরপর পর্যায়ক্রমে এটি দেখানো হবে দেশটির প্রায় ২০টি শহরে। আমেরিকায় ছবিটি পরিবেশনার দায়িত্বে আছে বায়োস্কোপ।

এ প্রসঙ্গে জয়া বলেন, ‌‘১৫ ডিসেম্বর পর্যন্ত হল বুকিংয়ের তালিকা পেয়েছি। এরমধ্যে সে দেশের ২০টি শহরে ছবিটি প্রদর্শিত হবে।’

এদিকে তৃতীয় সপ্তাহে এসে চলচ্চিত্রটি দেশের ৫০টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে।

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের উপন্যাস ‘দেবী’ অবলম্বনে অনম বিশ্বাস পরিচালিত এই ছবিতে মিসির আলি চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী আর রানু চরিত্রে জয়া আহসান। আরও অভিনয় করেছেন অনিমেষ আইচ, ইরেশ যাকের, শবনম ফারিয়া প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বদহজমের সমস্যা দূর করুন ৩ টি উপায়ে

অনলাইন ডেস্ক: শুধু খাওয়ার কারণেই বেশি বদহজমের সমস্যা হয়ে থাকে। একটু বেশি গুরুপাক খাবার খাওয়ার কারণে বদহজমের সমস্যায় ভোগেন অনেকেই। বিশেষ করে উৎসব অনুষ্ঠানের পরই এই ধরণের সমস্যা বেশি দেখা যায়। তেল, মশলা ও চর্বি জাতীয় খাবার সহজে হজম হতে চায় না বলেই এই সমস্যা বেশি দেখা দেয়। অনেক সময় অ্যান্টাসিড ধরণের ঔষধ খাওয়ার পরও সমস্যার সমাধান হয় না। তবে ঘাবড়ে যাওয়ার প্রয়োজন নেই। খুব সহজে ঘরোয়া উপায়েই দূর করতে পারেন বদহজমের এই অস্বস্তিকর সমস্যা। চলুন তাহলে জেনে নেয়া যাক পদ্ধতিগুলো।

যদি ভারি বা গুরুপাক খাবার খাওয়া হয়ে যায়। তাহলে স থেকে সহজ উপায় হচ্ছে এক গ্লাস বোরহানি খেয়ে ফেলুন। বোরহানিতে যে সকল উপাদান দেয়া থাকে সবগুলোই হজমের সহায়ক।

১. তুলসী পাতার কার্যকরী গুণাবলী ইন্টেস্টাইনের সকল ধরণের গ্যাস দূর করে হজমের সমস্যা নিমেষেই দূর করতে পারে।  এক মুঠো তুলসী পাতা একটু ছেঁচে নিয়ে সামান্য লবণ মিশিয়ে এমনিতেই খেতে পারেন। খুব দ্রুত দারুণ ফলাফল পাবেন।
দুই কাপ পানিতে এক মুঠো তুলসী পাতা ছেঁচে দিয়ে জ্বাল দিন কিছুক্ষণ। পানি শুকিয়ে ১ কাপ পরিমাণে হয়ে এলে ছেঁকে মধু মিশিয়ে পান করুন চায়ের মতো করে। বেশ সহজেই হজমের সমস্যা দূর হয়ে যাবে।

২. পাকস্থলীর অপ্রয়োজনীয় অ্যাসিডের অতিরিক্ত নিঃসরণের ফলে অনেক সময় বদহজম হয়ে থাকে। এই সমস্যা দূর করতে বেশ কার্যকর এই বেকিং সোডা।  আধা গ্লাস পানিতে আধা চা চামচ বেকিং সোডা মিশিয়ে পান করে ফেলুন। দ্রুত বদহজমের সমস্যা দূর হবে। আধা গ্লাসের চাইতে বেশি পরিমাণে পান করেবেন না।

৩. বদহজমের সমস্যা হয় মূলত পাকস্থলীতে হাইড্রোক্লোরিক এসিডের অভাবে। এই সমস্যা সমাধানে বিশেষ ভূমিকা পালন করে গোলমরিচ। গোলমরিচ পাকস্থলীর ভেতরের গ্যাস্ট্রিক জুসের মাত্রা বাড়ায় এবং দ্রুত হজমে সহায়তা করে এবং বদহজম দূর করে।
সামান্য গোলমরিচ গুঁড়োর সাথে গুড় এবং বাটারমিল্কের মিশ্রণ খুব সহজেই বদহজম দূর করতে পারে।
গোলমরিচের গুঁড়ো, শুকনো পুদিনা পাতার গুঁড়ো, আদা গুঁড়ো এবং ধনে বীজ সমপরিমাণে মিশিয়ে নিয়ে দিনে মিশ্রণের ১ চা চামচ দুই বার খেলেও বদহজমের সমস্যা এড়ানো সম্ভব।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest