সর্বশেষ সংবাদ-
আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে ইজিবাইকের ওপর: অল্পের জন্য প্রাণে বাঁচলেন পথচারীসাতক্ষীরায় উপজেলা পর্যায়ে তৃণমূল জনগোষ্ঠীর প্রতিনিধি সমাবেশশ্যামনগরে প্রতিবন্ধী ব্যক্তিদের সরকারি সেবা প্রাপ্তির মানোন্নয়নে পাবলিক হেয়ারিংগভীর রাতে গাবুরায় গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ‌দাফন সম্পন্নগাজী নজরুলের ফাঁ*সির দাবিতে উত্তাল শ্যামনগরসাতক্ষীরায় যুবদলের আংশিক কমিটি ঘোষণা, আনন্দ মিছিলগণপিটুনিতে মৃত্যু নিয়ে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলনসাতক্ষীরা জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা: সভাপতি মুকুল, সম্পাদক বাবুবিজনেস অ্যান্ড লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন সাতক্ষীরার সুদীপ্তকেঁড়াগাছি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ডা. আনিছুর রহমানের ৫ম মৃত্যুবার্ষিকী আজ

প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের অপেক্ষায় চিত্রনায়ক ফেরদৌস

বিনোদনের খবর: শুক্রবার থেকে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনয়ন বিক্রি শুরু হয়েছে। দেশের সেলিব্রেটিদের অনেকেই ভোটের মাঠে নামার ঘোষণা দিচ্ছেন। শনিবার গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, রবিবার আওয়ামী লীগের মনোনয়ন সংগ্রহ করবেন দেশের দুই তারকা ক্রিকেটার মাশরাফি বিন মুর্তোজা ও সাকিব আল হাসান।
এবার সেই তালিকায় যুক্ত হলেন চিত্রনায়ক ফেরদৌস। তিনি জানিয়েছেন, এখন তিনি শুধুই প্রধানমন্ত্রীর ডাকের অপেক্ষায় আছেন। ফেরদৌস বলেন, ‘আমি মাননীয় প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের অপেক্ষায় আছি। তিনি যদি বলেন, তখনই মনোনয়নপত্র সংগ্রহ করব।’
তবে নিজের সংসদীয় এলকাতেই ভোটে দাঁড়াতে হবে এমনটির পক্ষে নন ফেরদৌস।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার মাথায় এসব কিছুই নাই। প্রধানমন্ত্রী যদি বলেন, আমি দেশের যেকোনো জায়গা থেকে নির্বাচন করব। এটা পুরোপুরি তাঁর সিদ্ধান্ত। আমি আসলে নির্দিষ্ট কোনো এলাকার বাসিন্দা নই, আমি ফেরদৌস সারা দেশের মানুষের।’

উল্লেখ্য, গত ৮ নভেম্বর জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। তফসিল অনযায়ী, মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ১৯ নভেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে ২২ নভেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৯ নভেম্বর। আর ভোট হবে ২৩ ডিসেম্বর।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ; দলে তিন পরিবর্তন

খেলার খবর: সিরিজের দ্বিতীয় টেস্টে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। রবিবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি ও স্টার স্পোর্টস ওয়ান।

মিরপুরে জিততেই হবে বাংলাদেশকে। প্রথম টেস্টে সিলেটে লজ্জাজনকভাবে হেরেছে। তাই সিরিজ হার এড়াতে হলে আজ থেকে শুরু হওয়া দ্বিতীয় ও শেষ ম্যাচে জয় ছাড়া কোন বিকল্প পথ খোলা নেই বাংলাদেশের।

মাহমুদউল্লাহ যদিও ম্যাচের আগের দিন একাদশ নিয়ে পরিষ্কার করে কিছু জানাতে পারলেন না, ‘আমরা কয়েকটি পরিবর্তন নিয়ে নামতে পারি। কালই (রবিবার) দল দেখতে পাবেন আপনারা। তবে যে-ই মাঠে নামুক, প্রত্যেকে নিজের ১২০ ভাগ দিয়ে খেলবে।’

জানা গেছে, দ্বিতীয় টেস্টে বাংলাদেশ দলে আসছে তিন পরিবর্তন। এবার দুই পেসার নিয়ে মাঠে নামবে বাংলাদেশ। টপঅর্ডার ব্যাটিংয়ে নাজমুল হোসেন শান্তর পরিবর্তে অভিষেক হয়ে যেতে পারে মোহাম্মদ মিঠুনের।

এছাড়া নাজমুল ইসলাম অপুর পরিবর্তে একাদশে জায়গা নিশ্চিত বাঁ-হাতি পেসার মুস্তাফিজুর রহমানের। অন্যদিকে আবু জায়েদ রাহির পরিবর্তে অভিষেক হয়ে যেতে পারে ছয় ফুট দুই ইঞ্চি উচ্চতার ডানহাতি পেসার সৈয়দ খালেদ আহমেদের। আর যদি তা না হয় তবে একাদশে জায়গা পেতে পারেন শফিউল ইসলাম।

বাংলাদেশ দল: মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), ইমরুল কায়েস, লিটন দাস, মুমিনুল হক, মুশফিকুর রহিম, আরিফুল হক, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মোহাম্মদ মিঠুন, মুস্তাফিজুর রহমান, শফিউল ইসলাম/সৈয়দ খালেদ আহমেদ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ওষুধি গুণে ভরপুর চালতা

স্বাস্থ্য কণিকা: টক ফল চালতার আচার, চাটনি, টক ডাল অনেকেরই প্রিয় খাদ্য। পাকা ফল পিষে নিয়ে লবণ-মরিচ দিয়ে মাখালে তা বেশ লোভনীয় হয়। গ্রাম এলাকায় সাধারণত জঙ্গলে এ গাছ জন্মে। কখনো কখনো দুয়েকটি গাছ বাড়ির উঠানে দেখা যায়। চালতা ফলের যে অংশ খাওয়া হয় তা আসলে ফুলের বৃতি। প্রকৃত ফল বৃতির আড়ালে লুকিয়ে থাকে। এ ফলের রয়েছে বেশ পুষ্টিগুণ।

১. চালতা ক্যালসিয়াম, ফসফরাস, আয়রন, ভিটামিন ‘এ’, ‘বি’ ও ‘সি’-এর ভালো উৎস।

২. প্রচুর পরিমাণে ভিটামিন ‘সি’ থাকায় এই ফল স্কার্ভি ও লিভারের রোগ-প্রতিরোধ করে।

৩. চালতায় রয়েছে বিশেষ ধরনের কিছু অ্যান্টিঅক্সিডেন্ট যা জরায়ু ও স্তন ক্যান্সার প্রতিরোধ করে।

৪. চালতায় রয়েছে প্রচুর পরিমাণে আঁশ যা বদহজম ও কোষ্ঠকাঠিন্য দূর করে।

৫. চালতায় থাকা আয়রন রক্তের লোহিতকণিকার কার্যক্রমে সহায়তা করে। রক্তের সংবহন ঠিক রাখে।

৬. চালতার বিভিন্ন উপাদান হার্টের নানা রোগ-প্রতিরোধেও সহায়তা করে।

৭. চালতা পেটের নানা অসুখ প্রতিরোধে সহায়তা করে। ডায়রিয়া সারাতে কাঁচা চালতার রস বেশ উপকারী।

৮. রক্তের খারাপ কোলেস্টেরল ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে চালতা। ৯. ঠান্ডা ও কাশির জন্য পাকা চালতার রস চিনি মিশিয়ে খেলে উপকার পাওয়া যায়। ১০. কিডনির নানা রোগ-প্রতিরোধেও সহায়তা করে চালতা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাবান ব্যবহারেও হতে পারে ক্যান্সার

স্বাস্থ্য কণিকা: দীর্ঘদিন ধরে বেশি পরিমাণে সাবান, শ্যাম্পু ব্যবহার করলে এই বস্তুগুলোর অন্যতম সাধারণ অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান ট্রাইক্লোস্যান উপকারের বদলে অপকার করতে শুরু করে। লিভারের টক্সিসিটি বাড়িয়ে তোলে।

সম্প্রতি এক গবেষণায় প্রকাশ পেয়েছে চমকে দেয়া তথ্য। পরিচ্ছন্নতার ঝোঁকে খুব বেশি সাবানের ব্যবহার শরীরের জন্য ডেকে আনতে পারে ভয়ঙ্কর বিপদ। সাবান, শ্যাম্পু, টুথপেস্টের মধ্যে উপস্থিত যৌগ ট্রাইক্লোস্যান লিভার ফাইব্রোসিস ও লিভার ক্যান্সারের অন্যতম কারণ রূপে কাজ করে।

ট্রাইক্লোস্যান যখন একই কার্যক্ষমতা সম্পন্ন অন্যান্য যৌগের সঙ্গে মিশে থাকে তখন ক্ষতির সম্ভাবনা আরো বেড়ে যায়। গবেষকরা ইঁদুরের ওপর পরীক্ষা করে দেখেছেন ট্রাইক্লোস্যান লিভারের কার্যক্ষমতা বহুলাংশে কমিয়ে ফেলে।

ছয় মাস ধরে কিছু ইঁদুরকে ট্রাইক্লোস্যানের সংস্পর্শে রাখার পর দেখা গেছে তাদের লিভার ক্যান্সারের সম্ভাবনা ভীষণভাবে বৃদ্ধি পেয়েছে। লিভারজুড়ে বিশাল বড় বড় টিউমার জন্ম নিয়েছে।

এই গবেষণা অনুযায়ী ট্রাইক্লোস্যান লিভারের মধ্যে অবস্থিত অ্যান্ড্রোস্টেন রিসেপটরগুলোকে নষ্ট করে ফেলে। এই রিসেপটরগুলো আসলে এক ধরনের প্রোটিন যা শরীরে ফরেন পার্টিকাল তাড়াতে সাহায্য করে।

এর ফলে লিভারকোষগুলোর অনিয়মিত বিভাজন শুরু হয়। কোষগুলি ফাইব্রোটিক হয়ে পড়ে। লিভারে লাগাতার ফাইব্রোসিস টিউমার তৈরি করে।

শ্যাম্পু, সাবান, টুথপেস্টের মতো নিত্যপ্রয়োজনীয় সামগ্রীতে ব্যাকটেরিয়া প্রতিরোধী হিসেবে ট্রাইক্লোস্যানের ব্যবহার সর্বাধিক।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নতুন মায়েদের জন্য যে ৭টি খাবার নিষিদ্ধ

স্বাস্থ্য কণিকা: পুষ্টিকর খাবার খাওয়ার পাশাপাশি কিছু খাবার আছে যা মায়েদের এড়িয়ে চলতে হয়। অনেক সময় দেখা গেছে এই খাবারগুলো খাওয়ার পর বাচ্চারা মায়ের দুধ খেতে চায় না অথবা দুধ খেলে অসুস্থ হয়ে পড়তে পারে। তাই মায়েদের সচেতন থাকতে হয় সর্বক্ষণ। বাচ্চাদের দুধ খাওয়ানোর সময় এমন কোন খাবার খাওয়া যাবে না যাতে বাচ্চা অসুস্থ হয়ে পড়ে।

লেবু জাতীয় ফল: লেবু জাতীয় সকল ফল এই সময় এড়িয়ে যাওয়া উচিত। এই জাতীয় ফলে অ্যাসিড থাকে যা শিশুর বুক জ্বালা পোড়া, পেট ব্যথার কারণ হতে পারে। এমনকি শিশুর শরীরে র‍্যাশ বা অ্যালার্জি দেখা দিতে পারে। আপনি লেবুর পরিবর্তে অন্য ভিটামিন সি এর উৎস যেমন পেঁপে আম, খেতে পারেন।

চকলেট: এই সময় আপনার প্রিয় চকলেট খাওয়া বন্ধ রাখতে হবে। চকলেট বিশেষ করে ডার্ক চকলেটে ক্যাফিন থাকে যা আপনার শিশুর স্বাস্থ্যের ক্ষতি করতে পারে। চকলেট খাওয়ার পর দুধ খেলে আপনার বাচ্চা যদি অসুস্থ হয়ে পড়ে বা ত্বকে র‍্যাশ দেখা দেয় তবে চকলেট খাওয়া বন্ধ করে দিন।

ব্রকোলি: ব্রকোলির পুষ্টিগুণ অনেক, কিন্তু বাচ্চা দুধ খাওয়ানোর সময় ব্রকোলি, ফুলকপি জাতীয় গ্যাস সৃষ্টিকারী সবজি খাওয়া থেকে বিরত থাকুন। এই খাবারগুলো পেটে গ্যাস সৃষ্টি করে থাকে যা বাচ্চার ক্ষতি করে।

কফি: আপনি যখন কফি বা চা পান করেন তখন ক্যাফিনের কিছু অংশ দুধের সাথে মিশে যায়। ছোট শিশুদের বড়দের মত ক্যাফিন শোষন করার ক্ষমতা থাকে না। ফলে ওদের পেটে ব্যথা, বুক জ্বালাপোড়া, অনিদ্রা দেখা দিতে পারে। তাই বুকের দুধ খাওয়ানোর সময় কফি খাওয়া থেকে বিরত থাকুন।

রসুন: আপনার যদি কাঁচা রসুন বা রসুনের খাবার খাওয়ার অভ্যাস থাকে, তবে আজই এই অভ্যাস ত্যাগ করুন। রসুনের গন্ধ বুকের দুধের মধ্যে আসে যা আপনার বাচ্চা পছন্দ নাও করতে পারে।

কিছু মাছ: মাছে প্রচুর পরিমাণে প্রোটিন, ফ্যাটি অ্যাসিড থাকে। কিন্তু কিছু মাছ যেমন টুনা মাছ, আঁশযুক্ত মাছ খাওয়া থেকে বিরত থাকবেন।

দুগ্ধজাত খাবার: দুধ এবং দুধ জাতীয় খাবারে প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে। কিন্তু শিশুরা এই জাতীয় খাবার সহজে হজম করতে পারে না। বিশেষ করে গরুর দুধের প্রোটিন। চিজ, পনির, টকদই বা অন্য কোন দুগ্ধ জাতীয় খাবার মা খেলে তা দুধের মাধ্যমে শিশুর শরীরে চলে যায়। এতে শিশুর হজমের সমস্যা, পেটে গ্যাস বা পেট ব্যথা সহ অনেক সমস্যা দেখে দিতে পারে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সেরা নিতম্ব প্রতিযোগিতায় সুন্দরীদের চুলোচুলির ভিডিও ভাইরাল

বিনোদনের খবর: কতো অদ্ভূত রকমের প্রতিযোগিতাই আজকাল হচ্ছে। এই যেমন ব্রাজিলে হয়ে গেল নিতম্ব প্রতিযোগিতা। কার নিতম্ব সবচেয়ে সুন্দর সেটাই বাছাই করা হয় এখানে।

বিচিত্র এই সুন্দরী প্রতিযোগিতায় চূড়ান্ত পর্যায়ে এসে মঞ্চের উপরেই শুরু হয়ে গেল মারামারি! অভিযোগও উঠল মারাত্মক এবং হাস্যকর।

‘মিস বামবাম’ খ্যাত এই প্রতিযোগিতা নিয়ে ব্রাজিলে প্রতি বছরেই উত্তেজনা থাকে তুঙ্গে। এবারও তার অন্যথা হয়নি। প্রতিযোগিতা তখন একেবারে শেষ পর্যায়ে। মঞ্চের উপরে ফাইনালিস্টরা দাঁড়িয়ে অপেক্ষা করছেন ‘মিস বামবাম ২০১৮’র বিজয়ীর নাম ঘোষণার জন্য।

৩১ বছরের রোন্ডোনিয়া এলেন সান্তানার নাম ঘোষণা করা হয়। স্বভাবতই খুশিতে ফেটে পড়েন তিনি। দেশের সেরা নিতম্বের অধিকারিণী হওয়ায় জয়মাল্য হিসেবে তাকে ‘মিস বামবাম ২০১৮’ নামাঙ্কিত উত্তরীয় পরিয়ে দেওয়া হয়।

কিন্তু বিপত্তি বাঁধলো তখনই। হঠাৎই তীব্র আক্রোশে রোন্ডোনিয়ার দিকে ধেয়ে আসেন আর এক প্রতিযোগিনী। তার নাম অ্যালাইন উভা। সটান রোন্ডোনিয়ার উত্তরীয়টি ছিঁড়ে নিয়ে নিজে পরতে উদ্যত হন।

এমন কাণ্ডে হতবাক সবাই। অ্যালাইনের অভিযোগ, রোন্ডোনিয়ার নিতম্ব আসল নয়। প্লাস্টিকের তৈরি! তা প্রতিযোগিতার নিয়মের সম্পূর্ণ বিরোধী বলেই আক্রমণাত্মক হয়েছিলেন তিনি। বাঁধিয়ে দিয়েছিলেন চুলোচুলিও। সেই চুলোচুলির ভিডিও এখন ভাইরাল।

 

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনিতে হৈমন্তি কবিতা পাঠের আসর ও আলোচনা সভা

আশাশুনি ব্যুরো: আশাশুনিতে হৈমন্তি কবিতা পাাঠের আসর, সাহিত্য আলোচনা ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে আশাশুনি বালিকা বিদ্যালয় হল রুমে
উপজেলা সাহিত্য পরিষদের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি প্রধান শিক্ষক কামরুন নাহার কচি। সাধারণ সম্পাদক জি এম সাহিদুল ইসলাম রুবেলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, প্রধান উপদেষ্টা এ কে এম এমদাদুল হক। বিশেষ অতিথি ছিলেন ও আলোচনা রাখেন, অধ্যাপক সুবোধ কুমার চক্রবর্তী, মোশাররফ হোসেন, শিক্ষক সেলিনা আকতার, তহমিনা রহিম, কল্যানী রানী সরকার প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নির্বাচন না করার সিদ্ধান্ত নিলেন সাকিব আল হাসান

খেলার খবর: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টি-টোয়েন্টি ও টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান নির্বাচন না করার সিদ্ধান্ত নিয়েছেন।

শনিবার রাতে তিনি বলেন, ‘আমি সিদ্ধান্ত পরিবর্তন করেছি। নির্বাচন করব না।’

আগে নির্বাচন করার কথা জানিয়ে এখন কেন সিদ্ধান্ত পরিবর্তন করলেন এমন প্রশ্নের জবাবে তিনি কোনো মন্তব্য করেননি।

রোববার তার দলীয় মনোনয়নপত্র কেনার কথা ছিল।

এর আগে সাকিব নিজেই বলেছিলেন, তিনি মাগুরা-১ আসনের জন্য তার মনোনয়নপত্র জমা দেবেন।

এছাড়া শনিবার দুপুরে আওয়ামী লীগের দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া জানিয়েছিলেন আওয়ামী লীগ থেকে নির্বাচন করার লক্ষে আগামীকাল মনোনয়নপত্র সংগ্রহ করবেন সাকিব আল হাসান।

বিপ্লব বড়ুয়া জানান, সাকিব আল হাসান রোববার সকাল সাড়ে ১০টার দিকে মনোনয়ন ফরম কিনতে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে আসবেন বলে জানিয়েছেন। সাকিব আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ফোন করে মনোনয়নপত্র সংগ্রহ করার বিষয়টি জানিয়েছেন।

মাগুরার এ কৃতি সন্তান বাংলাদেশের ক্রিকেটকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। বিশ্বসেরা এই অলরাউন্ডারের ধারাবাহিক পারফরমেন্সে বাংলাদেশ বহু ম্যাচ জিতেছে।

সাকিব আল হাসানের রাজনীতিতে আসার গুঞ্জন বহুদিনের। কিছুদিন আগে এক সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী মুস্তফা কামাল জানিয়েছিলেন যে, সাকিব ও মাশরাফি আওয়ামী লীগ থেকে নির্বাচন করবেন।

সাকিবের নির্বাচনে অংশ নেয়ার বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ওয়ানডে অধিনায়ক মাশরাফির মনোনয়ন কেনার বিষয়টি শুনেছি। কিন্ত সাকিবের বিষয়টি আমার জানা নেই।

প্রসঙ্গত, জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাও আওয়ামী লীগ থেকে নির্বাচন করতে চাইছেন। তিনি নড়াইল থেকে নির্বাচন করতে রোববার ধানমণ্ডিতে আওয়ামী লীগ কার্যালয়ে মনোনয়নপত্র সংগ্রহ করতে যাবেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest