সর্বশেষ সংবাদ-
আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে ইজিবাইকের ওপর: অল্পের জন্য প্রাণে বাঁচলেন পথচারীসাতক্ষীরায় উপজেলা পর্যায়ে তৃণমূল জনগোষ্ঠীর প্রতিনিধি সমাবেশশ্যামনগরে প্রতিবন্ধী ব্যক্তিদের সরকারি সেবা প্রাপ্তির মানোন্নয়নে পাবলিক হেয়ারিংগভীর রাতে গাবুরায় গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ‌দাফন সম্পন্নগাজী নজরুলের ফাঁ*সির দাবিতে উত্তাল শ্যামনগরসাতক্ষীরায় যুবদলের আংশিক কমিটি ঘোষণা, আনন্দ মিছিলগণপিটুনিতে মৃত্যু নিয়ে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলনসাতক্ষীরা জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা: সভাপতি মুকুল, সম্পাদক বাবুবিজনেস অ্যান্ড লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন সাতক্ষীরার সুদীপ্তকেঁড়াগাছি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ডা. আনিছুর রহমানের ৫ম মৃত্যুবার্ষিকী আজ

নৌকার প্রার্থী হতে মনোনয়ন কিনলেন বিএনপির মেয়র মনজুর

রাজনীতির খবর: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হতে চান বিএনপির মনোনয়নে চট্টগ্রামের মেয়র হওয়া এম. মনজুর আলম।

এজন্য শনিবার ঢাকার ধানমণ্ডিতে আওয়ামী লীগের কার্যালয় থেকে দলীয় মনোনয়নের ফরমও সংগ্রহ করেছেন তিনি।

মনজুর আলম সন্ধ্যায় বলেন, ‘‘নির্বাচন করার লক্ষ্যে ঢাকা থেকে দলীয় একটি মনোনয়ন ফরম কিনেছি।’’

মনজুর আলমের পক্ষে তার চাচাতো ভাই আবুল কালাম আজাদ মনোনয়ন ফরমটি সংগ্রহ করেন বলে জানান তিনি।

২০১০ সালে বিএনপির সমর্থন নিয়ে তিনবারের সাবেক মেয়র ও তারই রাজনৈতিক ‘গুরু’ চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি প্রয়াত এবিএম মহিউদ্দিন চৌধুরীকে পরাজিত করে চট্টগ্রামের মেয়র নির্বাচিত হয়েছিলেন মনজুর আলম।

মেয়র হওয়ার পর মনজুরকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হলেও তাকে দলীয় কর্মসূচি ও সরকারবিরোধী আন্দোলনে তেমন দেখা যেত না।

পরবর্তীতে ২০১৫ সালে আবারও বিএনপির মনোনয়নে মেয়র পদে প্রার্থী হন মনজুর আলম। ভোটের দিন কয়েক ঘণ্টার মাথায় কারচুপির অভিযোগ তুলে নির্বাচন বর্জনের ঘোষণা দেন তিনি।

এরপর থেকে চট্টগ্রাম-১০ ডবলমুরিং আসনে সংসদ সদস্য পদে তিনি নির্বাচনে অংশ নিতে পারেন বলে বিভিন্ন সময়ে শোনা যাচ্ছিল।

মনজুর এই আসনেই আওয়ামী লীগের প্রার্থী হতে মনোনয়ন ফরম কিনেছেন। এ আসনে বর্তমানে সংসদ সদস্য হিসেবে আছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক মন্ত্রী ডা. আফসারুল আমীন। তিনিও ওই আসনে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

একাদশ নসংসদ নির্বাচনে প্রার্থী করা নিয়ে আওয়ামী লীগের শীর্ষ পর্যায় থেকে সবুজ সঙ্কেত আছে কি না জানতে চাইলে মনজুর আলম বিষয়টি এড়িয়ে গিয়ে বলেন, “আওয়ামী লীগ আমার বাবার আমলের দল। সেখান থেকে নির্বাচন করতে চাইছি।

“দলের মনোনয়ন বোর্ডের কাছে ফরম জমা দেব, সাক্ষাৎকারও দেব, যখন ডাকবে যাব এবং নির্বাচনে অংশ নিতে চাই।’’

মনজুর আলমের বাবা আবদুল হাকিম কন্ট্রাকটর ছিলেন চট্টগ্রামের পাহাড়তলী ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। তিনি নগর আওয়ামী লীগের কার্যকরী সদস্যও ছিলেন।

১৯৯৪ সাল থেকে টানা ১৬ বছর মহিউদ্দিন চৌধুরী চট্টগ্রামের মেয়রের দায়িত্ব পালনকালে মনজুর ছিলেন আওয়ামী লীগ সমর্থিত ওয়ার্ড কাউন্সিলর। সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের সময় মহিউদ্দিন গ্রেপ্তার হলে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পান মনজুর।

এরপর ২০১০ সালের ১৭ জুন প্রায় এক লাখ ভোটের ব্যবধানে মহিউদ্দিনকে হারিয়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) মেয়র নির্বাচিত হন বিএনপি সমর্থিত মনজুর।

মেয়র নির্বাচিত হওয়ার পর মনজুর ঢাকায় এসে খালেদা জিয়ার হাতে ফুল দিয়ে কৃতজ্ঞতা জানান, পেয়ে যান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টার পদ।

মেয়র থাকাকালে মনজুরের ‘ব্যর্থতা’ নিয়ে নানা মহলে সমালোচনা হলেও তাতে কখনো যোগ দেননি মহিউদ্দিন। আর ‘গুরু’ মহিউদ্দিন প্রসঙ্গে মনজুরের কণ্ঠও শ্রদ্ধার কথা শোনা গেছে সব সময়।

তাদের দুজনের পারিবারিক সখ্যের কথাও চট্টগ্রামের রাজনৈতিক অঙ্গনে সবার জানা। মেয়র থাকাকালে মহিউদ্দিনের নামে নগরীর একটি সড়কের নামকরণেরও ঘোষণা দেন মনজুর।

২০১৫ সালের ২৮ এপ্রিল বিএনপির প্রার্থী হিসেবে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ভোট বর্জনের ঘোষণার পর রাজনীতি ছাড়ারও ঘোষণা দিয়েছিলেন মনজুর আলম।

ওই নির্বাচনে জয়ী মেয়র আ জ ম নাছির উদ্দীন চট্টগ্রাম আওয়ামী লীগের রাজনীতিতে মহিউদ্দিনবিরোধী শিবিরের নেতা হিসেবে পরিচিত।

এরপর ২০১৬ সালের ১ অক্টোবর বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব মেমোরিয়াল ফাউন্ডেশনের এক অনুষ্ঠানে এক মঞ্চে পাশাপাশি বসেছিলেন মহিউদ্দিন ও মনজুর আলম।

এরপরই চট্টগ্রামের রাজনৈতিক অঙ্গনে জোর গুঞ্জন শুরু হয়, মনজুরকে দলে ফেরাতে আগ্রহী মহিউদ্দিন।

ওই বছরের ১৭ অগাস্ট আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার আগ্রহের কথা জানিয়েছিলেন মনজুর আলম।
এরপর ২০১৭ সালের ১৮ মে মনজুর আলম জানান, ‘উপযুক্ত’ সময়ের অপেক্ষায় আছেন তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত জাতীয় ঐক্যফ্রন্টের

রাজনীতির খবর: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে একমত হয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা। শনিবার (১০ নভেম্বর) রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠকে এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়। একইসঙ্গে ঐক্যফ্রন্ট ঘোষিত সাত দাবি আদায়ের লক্ষ্যে চলমান কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে। ঐক্যফ্রন্টের স্টিরিয়ারিং কমিটির তিনজন নেতার সঙ্গে কথা বলে এই তথ্য জানা গেছে।

ফ্রন্টের একাধিক নেতা জানান, রবিবার (১১ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে সংবাদ সম্মেলন করা হবে।

বৈঠক সূত্র জানায়, সভার শুরুতে ফ্রন্টের মুখপাত্র ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে শরিক দলগুলোর নেতাদের কাছে অভিমত চান। এরপর গণফোরাম, জেএসডি, নাগরিক ঐক্য ও কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিনিধিরা নির্বাচনে অংশ নেওয়ার পক্ষে মত দেন।

এই বিষয়ে জানতে চাইলে জাতীয় ঐক্যফ্রন্ট নেতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘নির্বাচনের বিষয়ে আমরা সবসময়ই ইতিবাচক। বৈঠকে অনেক কিছু নিয়েই আলোচনা হয়েছে। আগামীকাল সংবাদ সম্মেলনে ঐক্যফ্রন্টের অবস্থান আনুষ্ঠানিকভাবে জানানো হবে।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনলেন ডিপজল

বিনোদন ডেস্ক: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনলেন চলচ্চিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। তিনি ঢাকা-১৪ (মিরপুর) আসন থেকে নির্বাচন করতে চান।

আজ শনিবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এসে ফরম সংগ্রহ করেন এই অভিনেতা। এসময় তিনি সাংবাদিকদের জানান, ‘মনোনয়ন পেলে নির্বাচনে জয়লাভ করে ঢাকা-১৪ আসনটিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দিতে চাই।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
৬৮.৩% তরুণ শেখ হাসিনার নেতৃত্বের প্রতি সন্তুষ্ট

অনলাইন ডেস্ক: দেশের শতকরা ৬৮ দশমিক ৩ ভাগ শিক্ষিত তরুণ ভোটার বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রতি সন্তুষ্ট। তাদের মধ্যে শতকরা ৫৩ দশমিক ৫ ভাগ ভোটার মনে করেন আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হবে।

আজ সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গবেষণা প্রতিষ্ঠান কলরেডির তরুণ ভোটারের ওপর গবেষণা ও জরিপের ফলাফল প্রকাশ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য প্রকাশ করা হয়।

অষ্ট্রেলিয়া প্রবাসী গবেষক ড. আবুল হাসনাৎ মিল্টন সংবাদ সম্মেলনে জানান, দেশের মোট ভোটারের শতকরা ১০ ভাগ তরুণ ভোটার। এদের মধ্যে শতকরা ৬৮ দশমিক ৩ ভাগ তরুণ ভোটার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রতি সন্তুষ্ট। শতকরা ৩০ দশমিক ২ ভাগ ভোটার পরিবর্তন চায় এবং শতকরা ১৮ দশমিক ৫ ভাগ ভোটার ভোটের বিষয়ে কোন সিদ্ধান্ত গ্রহণ করেনি।

আর তরুণদের ৫১ দশমিক ৩ শতাংশ চায় বর্তমান সরকার আবার ক্ষমতায় আসুক। তবে জরিপে অংশ নেওয়া ১৪ দশমিক ৮ শতাংশ তরুণ এই সরকারের দুর্নীতি নিয়ে অসন্তুষ্ট।

তরুণদের ১৫ দশমিক ৭০ শতাংশ চায় একটি দুর্নীতিমুক্ত সরকার, আর ১৬ দশমিক ৭৫ শতাংশ চায় সুশাসনের সরকার।

চলতি বছরে কোটা সংস্কার আন্দোলন ও নিরাপদ সড়ক আন্দোলন নিয়েও জরিপে মতামত দিয়েছে তরুণেরা। তাঁদের ২ দশমিক ৮ শতাংশ কোটা সংস্কার আন্দোলন ও ২ দশমিক ৫ শতাংশ নিরাপদ সড়ক নিয়ে সরকারের প্রতি অসন্তোষ প্রকাশ করেন।

আবুল হাসনাৎ মিল্টন জানান, রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়সহ ১০টি শিক্ষা প্রতিষ্ঠান এবং দেশের ১২টি জেলার মোট ২১টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৮ থেকে ২৪ বছর বয়সী ১ হাজার ১৮৬ জন শিক্ষার্থী ভোটারের মধ্যে এই গবেষণা জরিপ পরিচালনা করা হয়।

মোট ২১টি ফোকাস গ্রুপ গত ২২ থেকে ৩০ অক্টোবর ২০১৮ পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এই জরিপ ও গবেষণা পরিচালনা করে। গবেষণা দলের সদস্যরা মোট ১৮টি বিষয়ের ওপর প্রশ্ন নিয়ে বিভিন্ন মাধ্যমে এ জরিপ ও গবেষণা কার্যক্রম চালায় বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আসক ফাউন্ডেশন সাতক্ষীরা জোনাল কমিটির উদ্বধোন

আর্ন্তজাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র আসক ফাউন্ডেশন সাতক্ষীরা জোনাল কমিটির শুভ উদ্বধোন ও আলোচনা সভা গতকাল ১০.৩০মিনিট অনুষ্ঠিত হয় .উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন ,মোঃশাহাদাত হোসেন শাওন সাধারন সম্পাদক আইন সহায়তা কেন্দ্র আসক ফাউন্ডেশন খুলনা বিভাগ। বিষেশ অতিথি ছিলেন, মোশারাফ হোসের আব্বাস । পৌর যুবলীগের সাধারন সম্পাদক তুহিনুর রহমান , আসক সাতাক্ষীরা জোনাল কমিটির সভাপতি মো: মুজতাফিজুর রহমান (সুমন).সাধারন সম্পাদক মো: শফিকুল ইসলাম . সাংগঠনিক সম্পাদক মো: সোহারাফ হোসেন (সৌরভ) প্রচার সম্পাদক মো: সাহিনুর রহমান . অনুসন্ধান কর্মকর্তা মো:শহিদুল ইসলাম . দপ্তর সম্পাদক মো: আল কাদিউর রহমান. সহ আসক সাতাক্ষীরা জোনাল কমিটি সকল সদস্য

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় আত্মহননকারী চাদনীর দোয়া অনুষ্ঠানে ইভটিজিংয়ের বিরুদ্ধে শপথ গ্রহণ

প্রেস বিজ্ঞপ্তি :
জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল বলেছেন, সাতক্ষীরাকে মাদক ও সন্ত্রাস মুক্ত করা হবে। কোন শিক্ষার্থী যেন ইভটিজিংয়ের শিকার না হয় সে জন্য শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাকদের সহযোগিতা করতে হবে। কোন শিক্ষার্থী ইভটিজিংয়ের শিকার হলে সে যেন সাথে তার শিক্ষক ও অভিভাবককে বলে। শিক্ষক ও অভিভাবকরা যেন বিষয়টি প্রশাসনের কর্মকর্তাবৃন্দকে জানায়।
শনিবার দুপুরে শহরতলীর বাটকেখালী কারিমা হাইস্কুলে অনুষ্ঠিত আসফিয়া খাতুন চাঁদনির আত্মার শান্তি কামনায় এক দোয়া মাহফিলে অংশ নিয়ে জেলা প্রশাসক এসব কথা বলেন। স্কুলের সভাপতি মোঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মোঃ সাজ্জাদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মেরিনা আক্তার, সদর থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান, জেলা শিক্ষা অফিসার এম এম আব্দুল্লাহ আল মামুন, স্কুলের প্রধান শিক্ষক আবু তাহের, ৯ম শ্রেণির শিক্ষার্থী শরিফুল ইসলাম ও সুমাইয়া খাতুন প্রমুখ।
বিশেষ অতিথির বক্তব্যে জেলা পুলিশ সুপার সাজ্জাদুর রহমান বলেন, সাতক্ষীরায় যেন আর কোন চাঁদনি ইভটিজিংয়ের শিকার হয়ে আতœহত্যার পথ বেঁছে না নেয়। সাতক্ষীরাকে ইভটিজিং মুক্ত করতে পুলিশ সদা তৎপর রয়েছে। তিনি আরো বলেন, ইতোমধ্যে পুলিশ মেহেদী হাসান নামের একজনকে গ্রেপ্তার করেছে। তবে ঘটনার সাথে জড়িত প্রকৃত দোষীদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে। পুলিশ তদন্ত করছে। তদন্তে যারা জড়িত প্রমানিত হবে তাদের অবশ্যই বিচারের কাঠ গোড়ায় দাঁড়াতে হবে। নির্দোষ কাউকে হয়রানি করা হবে না। চাঁদনীর আত্মহত্যার প্ররোচনাকারীদের কোন ছাড় দেয়া হবে না। পুলিশ সুপার স্কুলের সকল শিক্ষার্থী ও অভিভাবককে তার ও জেলা প্রশাসকের মোবাইল ফোন নম্বর দিয়ে এ সময় সকলকে সহযোগিতা করার আহ্বান জানান। এসময় জেলা প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে আসফিয়া খাতুন চাঁদনির মা তফুরা খাতুনের বাড়ি নির্মাণে আর্থিক বরাদ্দ ঘোষণা করে তাকে সান্ত¡না দেন। অনুষ্ঠানে ইভটিজিং রুখে দেওয়ার প্রত্যয়ে শপথ গ্রহণ করা হয়।
আলোচনা শেষে আতœহননকারী আসফিয়া খাতুন চাঁদনীর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা আবু তালেব। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, শিক্ষক হক ও রুস্তম আলী।
প্রসঙ্গত: গত ২৯ অক্টোবর শহরতলীর বাগানবাড়ি এলাকায় আব্দুল গফফারের মেয়ে কারিমা স্কুলের ছাত্রী আসফিয়া খাতুন চাঁদনীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। এ ঘটনায় প্রকৃত দোষীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়েছেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয়ায় ইটভাটা অবৈধভাবে দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন

 

প্রেস বিজ্ঞপ্তি :
সাতক্ষীরার কলারোয়ায় উপজেলার সোনাবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি জি এম মিজানুর রহমানের মালিকানাধীন মেসার্স রহমান ব্রিকস নামীয় ইটভাটাটি একই উপজেলার পাঁচপোতা গ্রামের ফয়জুল্লাহ হোসেন ও তার সন্ত্রাসী বাহিনী অবৈধভাবে গায়ের জোরে দখল করে নিয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় জি এম মিজানুর রহমান শনিবার সন্ধ্যায় সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
সংবাদ সম্মেলনে উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের মৃত. করিম বক্স গাজীর ছেলে ও মেসার্স রহমান ব্রিকসের স্বত্বাধিকারী জি এম মিজানুর রহমান তার লিখিত অভিযোগে জানান, আমি বিগত ২০০২ সালে কলারোয়া উপজেলার হেলাতলা ইউনিয়নের দমদম বাজারে কয়েকজন জমির মালিকের কাছ থেকে লীজ নিয়ে দীর্ঘদিন ধরে বৈধভাবে মেসার্স রহমান ব্রিকস নামীয় ইটভাটার ব্যবসা পরিচালনা করিয়া আসছিলাম। সম্প্রতি আমার অর্থনৈতিক সংকটের কারণে পাঁচপোতা এলাকার জাকের আলী মোড়লের ছেলে ফয়জুল্লা হোসেনের সাথে ৫০% পার্টনারশীপে ৫ বছরের জন্য গত ০৫/০৪/২০১৮ তারিখে বিজ্ঞ নোটারী পাবলিকের মাধ্যমে চুক্তি বদ্ধ হই। চুক্তিতে উল্লেখ ছিলো নগদ ৫০ লক্ষ্য টাকা আমাকে দিয়ে পার্টনার হতে হবে। কিন্তু তিনি নগদ মাত্র ৫ লক্ষ টাকা দিয়ে বাকী টাকা পরে দেবেন এই মর্মে আমরা উভয় পক্ষ চুক্তি পত্রে স্বাক্ষর করি। স্বাক্ষরের পরপরই ফয়জুল্লা হোসেন নিজের নামে স্বত্বাধিকারী দিয়ে মেসার্স দমদম ব্রিকস ও মেসার্স রহমান ব্রিকস এর নামে বিভিন্ন ধরনের মেমো তৈরী করে নতুন ইট তৈরি করার জন্য বিভিন্ন ব্যক্তির নিকট থেকে ইট দেওয়ার শর্তে অগ্রিম প্রায় এক কোটি টাকা গ্রহণ করেন। বিভিন্ন মাধ্যমে এ খবর পেয়ে আমি তাকে হিসাব করার জন্য আসতে বললে তিনি বিভিন্ন টালবাহানা করতে থাকেন। একপর্যায়ে কিছু সন্ত্রাসী প্রকৃতির ব্যক্তিদের তিনি মোটা অংকের টাকার বিনিময়ে ভাড়া করে মোবাইলের মাধ্যমে আমাকে হত্যাসহ বিভিন্ন হুমকি-ধামকি প্রদর্শন করতে থাকেন। এরই জের ধরে গত ১৪/১০/২০১৮ তারিখে তার ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনীর সহযোগিতায় আমার ভাটার নাম পরিবর্তন করে সেখানে মেসার্স দমদম ব্রিকস প্রোঃ মোঃ ফয়জুল্লা হোসেন লেখেন। এছাড়া আমার জিকজাক ভাটার চিপনীতে খোদায় করে ‘রহমান ব্রিকস, আর বি এফ লেখা ছিল যেটি ওই বাহিনী লোকজন ভেঙে ফেলে মেসার্স দমদম ব্রিকসের নাম লেখেন। বর্তমানে ওই সন্ত্রাসী বাহিনীর সহযোগিতায় ফয়জুল্লা হোসেন ভাটাটি সম্পূর্ণ তার নিজ দখলে রেখেছে। সেখানে আমাকে যেতে দিচ্ছেন না। আমি সেখানে গেলে আমাকে খুন, জখম ও হত্যার হুমকি প্রদর্শন করছেন। এঘটনার পর পরই বিজ্ঞ নোটারী পাবলিকের মাধ্যমে আমি তার সাথে চুক্তিটি বাতিল করি।
তিনি আরো বলেন, এ বিষয়ে আমি বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করলেও এখনো পর্যন্ত কোন দপ্তর থেকে দৃশ্যমান কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি। অথচ আমার আয়ের একমাত্র উৎস এই ইটভাটা। দীর্ঘ ১৭ বছর যাবৎ প্রতিষ্ঠানটি সুষ্ঠুভাবে পরিচালনা করে জীবিকা নির্বাহ করে আসছিলাম। আমার অর্থনৈতিক দুর্বলতার সুযোগে ফয়জুল্লা সেটি অবৈধভাবে দখল করে রেখেছেন। এভাবে চলতে থাকলে আমি পথে বসার দ্বারপ্রান্তে পৌছে যাবো বলে আশংকা করছি। আমি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হিসেবে দীর্ঘদিন জাতির জনকের আদর্শ বুকে ধারণ করে দায়িত্ব পালন করে যাচ্ছি। অথচ এই ফয়জুল্লা অবৈধ টাকার প্রভাবে আমাকে জিম্মি করে নিঃস্ব করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।
তাই আমি ওই প্রতারক ফয়জুল্লা’র হাত থেকে আমার তিলে তিলে গড়া ইটভাটাটি উদ্ধার এবং আমার জীবনের নিরাপত্তার দাবিতে সাতক্ষীরা জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছি।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মনোনয়ন ফরম কিনছেন শাকিব খান

বিনোদনের খবর: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করবেন নায়ক শাকিব খান।
আজ শনিবার সন্ধ্যায় শাকিব নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রবিবার সকালে তিনি ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে গিয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করবেন। তবে কোন আসন থেকে নির্বাচন করতে চান তা জানাননি শাকিব।
এদিকে, শনিবার আওয়ামী লীগের দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া জানান, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করবেন দুই ক্রিকেট তারকা মাশরাফি বিন মুর্তজা ও সাকিব আল হাসান।
রবিবার সকালে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে গিয়ে তারা ফরম সংগ্রহ করবেন বলেও জানান বিপ্লব।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest