সর্বশেষ সংবাদ-
আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে ইজিবাইকের ওপর: অল্পের জন্য প্রাণে বাঁচলেন পথচারীসাতক্ষীরায় উপজেলা পর্যায়ে তৃণমূল জনগোষ্ঠীর প্রতিনিধি সমাবেশশ্যামনগরে প্রতিবন্ধী ব্যক্তিদের সরকারি সেবা প্রাপ্তির মানোন্নয়নে পাবলিক হেয়ারিংগভীর রাতে গাবুরায় গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ‌দাফন সম্পন্নগাজী নজরুলের ফাঁ*সির দাবিতে উত্তাল শ্যামনগরসাতক্ষীরায় যুবদলের আংশিক কমিটি ঘোষণা, আনন্দ মিছিলগণপিটুনিতে মৃত্যু নিয়ে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলনসাতক্ষীরা জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা: সভাপতি মুকুল, সম্পাদক বাবুবিজনেস অ্যান্ড লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন সাতক্ষীরার সুদীপ্তকেঁড়াগাছি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ডা. আনিছুর রহমানের ৫ম মৃত্যুবার্ষিকী আজ

সভা-সমাবেশ না করতে ইসির নির্দেশ

দেশের খবর: আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রতীক বরাদ্দের আগে যাতে আর কোনো রাজনৈতিক দল সভা-সমাবেশ না করতে পারে সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
আজ শনিবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের নিজ কার্যালয়ে নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ সাংবাদিকদের এই তথ্য জানান।
হেলালুদ্দীন আহমদ বলেন, পুলিশ কর্তৃপক্ষকে কড়া নির্দেশনা দেওয়া হয়েছে যাতে ভবিষ্যতে আর কোনো রাজনৈতিক দল সভা-সমাবেশ না করতে পারে।

ইসি সচিব বলেন, যে তারিখ থেকে তফসিল ঘোষণা করা হয়েছে তারপর থেকে প্রচার-প্রচারণা, মিছিল-মিটিং নিষিদ্ধ। তারপরও প্রতীক বরাদ্দের আগে নির্বাচনকে ঘিরে যদি কোনো দল কিংবা ব্যক্তি নির্বাচনী প্রচারণা চালান তাহলে এটা আচরণবিধি লঙ্ঘন হবে।

হেলালুদ্দীন আহমদ আরো বলেন, আমরা এরই মধ্যে সব রির্টানিং কর্মকর্তাকে নির্দেশনা দিয়েছি যাতে করে প্রয়োজনীয় সংখ্যক এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ করার জন্য। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা আচরণবিধি লঙ্ঘন হচ্ছে কি না সেটা দেখভাল করবেন।

নির্বাচন পেছানোর বিষয়ে সিদ্ধান্ত
নির্বাচন পেছানোর বিষয়ে ইসি সচিব বলেন, নির্বাচন কমিশন একটি তফসিল দিয়েছে। এখনও পর্যন্ত নির্বাচনের তারিখ পেছানোর কোনো পরিকল্পনা নেই ইসির। তবে সবগুলো দল যদি নির্বাচন পেছানোর ব্যাপারে একমত হয় তাহলে কমিশন সিদ্ধান্ত নিবে।

জোটগতভাবে নির্বাচন করতে আগামীকালই ইসিকে জানাতে হবে
এই ব্যাপার ইসি সচিব বলেন, আগামীকাল রোববারের ভেতরে যদি কোনো নিবন্ধিত রাজনৈতিক দল জোটগতভাবে নির্বাচন করার কথা ইসিকে না জানাতে পারে সেক্ষেত্রে তারা একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটগতভাবে আর নির্বাচন করতে পারবে না। এরপরও সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে হলে তাদের দলের নিজস্ব প্রতীকে নির্বাচন করতে হবে। এটা কিন্তু গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) বাধ্যবাধকতা। তারপরও যদি তারা কমিশনের কাছে দরখাস্ত করেন সেক্ষেত্রে কমিশন ভেবে দেখবে তাদেরকে সময় দেবে কি দেবে না।

মনোনয়ন ফরম কেনাকে কেন্দ্র করে মৃত্যু, জানে না ইসি
রাজধানীর মোহাম্মদপুরের আদাবরে আজ সকালে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের সময় একটি পিকআপ ভ্যানের চাপায় দুই কিশোর নিহত হয়। এতেও আচরণবিধি লঙ্ঘন হচ্ছে কিনা জানতে চাইলে ইসি সচিব বলেন, সেখানকার মৃত্যুর ঘটনা আমাদেরকে কেউ জানায়নি কিংবা নজরে আসেনি। সাংবাদিকদের কাছেই প্রথম শুনলাম।

মনোনয়ন ফরম কেনার জন্য জনদুর্ভোগ
আওয়ামী লীগের মনোনয়ন ফরম কেনা নিয়ে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ের আশপাশে জনদুর্ভোগ হচ্ছে, এই ব্যাপারে আপনারা কী বলবেন- এমন প্রশ্নে হেলালুদ্দীন আহমদ বলেন, ভোট একটি উৎসব। প্রচার-প্রচারণা, নমিনেশন পেপার নেওয়া, জমা দেওয়া এটি একটি নির্দিষ্ট সীমানার মধ্যে হচ্ছে। এর ফলে আচরণবিধি লঙ্ঘন হচ্ছে- এটা আমাদের কাছে প্রতীয়মান হচ্ছে না।

ঐক্যফ্রন্টের রাজশাহীর সভাবেশ
তফসিল ঘোষণার পর সভা-সমাবেশ নিষিদ্ধ হলেও রাজশাহীতে ঐক্যফ্রন্টের সমাবেশ হওয়া সম্পর্কে ইসি সচিব বলেন, যেহেতু তারা আগে থেকেই অনুমতি নিয়েছে এবং নেতৃবৃন্দ রাজশাহীতে অবস্থান করছিলেন, স্বাভাবিকভাবেই নির্বাচন কমিশনের তরফ থেকে তাদের এই মৌখিক অনুমতি দেওয়া হয়েছে।

যেখানে ইভিএমের কেন্দ্র সেখানে সেনাবাহিনী
আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যেসব কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে সেসব কেন্দ্র সেনাবাহিনীকে দিয়ে পরিচালনা করার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। এ ব্যাপারে ইসি সচিব বলেছেন, ‘আমাদের পরিকল্পনা রয়েছে, যেসব কেন্দ্রে ইভিএম ব্যবহার করা হবে, সেসব কেন্দ্রে কারিগরি সহায়তা ও নিরাপত্তার জন্য সেনাবাহিনী নিয়োগ করা হবে। তবে ইসিতে এখনো এই বিষয়ে সিদ্ধান্ত হয়নি। তারা সম্মতি দিলে আমরা তাদের ব্যবহার করব।’

কেন এই পরিকল্পনা করা হচ্ছে- এমন প্রশ্নে হেলালুদ্দীন আহমদ বলেন, কারণ এটা একটা টেকনিক্যাল বিষয়। এ ছাড়া আস্থারও একটি বিষয় আছে। এসব বিষয়কে ভেবে আমরা এই ধরনের পরিকল্পনার কথা ভাবছি।
ইসি সচিব আরো বলেন, আমরা যদি সেনাবাহিনীকে অনুরোধ করি এবং তারা যদি রাজি হয় তাহলে কিন্তু ইভিএম ব্যবহারের কেন্দ্রগুলোতে তাদের দ্বারা পরিচালনা করা হবে। তবে এই বিষয়ে আরো বিস্তারিত আলোচনা হবে। নির্বাচন কমিশনাররা এই সিদ্ধান্ত নিবেন।
হেলালুদ্দীন আহমদ বলেন, ওই সমস্ত কেন্দ্রগুলোয় যেসব সেনাবাহিনীর সদস্য মোতায়েন করা হবে তাদের আগে থেকে ইভিএম বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। তারপর তাদের কেন্দ্রগুলোতে নিয়োগ দেওয়া হবে।
কেন এই পরিকল্পনা করা হচ্ছে- এমন প্রশ্নে ইসি সচিব বলেন, কারণ এটা একটা টেকনিক্যাল বিষয়। এ ছাড়া এটি আস্থারও বিষয়। এসব বিষয়কে ভেবে আমরা এই ধরণের পরিকল্পনার কথা ভাবছি। তবে ইভিএম কেন্দ্রে সেনাবাহিনী মোতায়নের আগে তাদেরকে ইভিএম বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তরুণদের ৬৮.৩% শেখ হাসিনার নেতৃত্বের প্রতি সন্তুষ্ট

দেশের খবর: দেশের শতকরা ৬৮ দশমিক ৩ ভাগ শিক্ষিত তরুণ ভোটার বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রতি সন্তুষ্ট। তাদের মধ্যে শতকরা ৫৩ দশমিক ৫ ভাগ ভোটার মনে করেন আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হবে।

আজ সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গবেষণা প্রতিষ্ঠান কলরেডির তরুণ ভোটারের ওপর গবেষণা ও জরিপের ফলাফল প্রকাশ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য প্রকাশ করা হয়।
অষ্ট্রেলিয়া প্রবাসী গবেষক ড. আবুল হাসনাৎ মিল্টন সংবাদ সম্মেলনে জানান, দেশের মোট ভোটারের শতকরা ১০ ভাগ তরুণ ভোটার। এদের মধ্যে শতকরা ৬৮ দশমিক ৩ ভাগ তরুণ ভোটার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রতি সন্তুষ্ট। শতকরা ৩০ দশমিক ২ ভাগ ভোটার পরিবর্তন চায় এবং শতকরা ১৮ দশমিক ৫ ভাগ ভোটার ভোটের বিষয়ে কোন সিদ্ধান্ত গ্রহণ করেনি।

আর তরুণদের ৫১ দশমিক ৩ শতাংশ চায় বর্তমান সরকার আবার ক্ষমতায় আসুক। তবে জরিপে অংশ নেওয়া ১৪ দশমিক ৮ শতাংশ তরুণ এই সরকারের দুর্নীতি নিয়ে অসন্তুষ্ট।
তরুণদের ১৫ দশমিক ৭০ শতাংশ চায় একটি দুর্নীতিমুক্ত সরকার, আর ১৬ দশমিক ৭৫ শতাংশ চায় সুশাসনের সরকার।

চলতি বছরে কোটা সংস্কার আন্দোলন ও নিরাপদ সড়ক আন্দোলন নিয়েও জরিপে মতামত দিয়েছে তরুণেরা। তাঁদের ২ দশমিক ৮ শতাংশ কোটা সংস্কার আন্দোলন ও ২ দশমিক ৫ শতাংশ নিরাপদ সড়ক নিয়ে সরকারের প্রতি অসন্তোষ প্রকাশ করেন।

আবুল হাসনাৎ মিল্টন জানান, রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়সহ ১০টি শিক্ষা প্রতিষ্ঠান এবং দেশের ১২টি জেলার মোট ২১টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৮ থেকে ২৪ বছর বয়সী ১ হাজার ১৮৬ জন শিক্ষার্থী ভোটারের মধ্যে এই গবেষণা জরিপ পরিচালনা করা হয়।

মোট ২১টি ফোকাস গ্রুপ গত ২২ থেকে ৩০ অক্টোবর ২০১৮ পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এই জরিপ ও গবেষণা পরিচালনা করে। গবেষণা দলের সদস্যরা মোট ১৮টি বিষয়ের ওপর প্রশ্ন নিয়ে বিভিন্ন মাধ্যমে এ জরিপ ও গবেষণা কার্যক্রম চালায় বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তালায় জাতীয় পার্টির গণতন্ত্র দিবস পালন

প্রেস বিজ্ঞপ্তি: তালা উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে গণতন্ত্র দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে শনিবার তেঁতুলিয়ায় জাপা চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী সৈয়দ দিদার বখত্ এর বাসভবনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। তালা উপজেলা জাতীয় পার্টির সভাপতি এস. এম. নজরুল ইসলাম’র সভাপতিত্বে অনুুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন, জাপা চেয়ারম্যানে উপদেষ্টা ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী সৈয়দ দিদার বখত্। উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক এস.এম. আলাউদ্দীন এর পরিচালনায় বক্তব্য রাখেন, জাপা নেতা শেখ সিরাজুল ইসলাম,এসএম মোকবুল হোসেন,আবুল কালাম আজাদ,অধ্যাপক আমজাদ হোসেন, এ্যাড:জিল্লর রহমান এস.এম. জাহাঙ্গীর হাসান, মীর কাইয়ুম ইসলাম ডাবলু,মোঃ হাশেম আলী, অধ্যাপক আমজাদ হোসেন, অধ্যাপক মোঃ আব্দুল মালেক,শেখ মোঃ আব্দুল কাদের, মোঃ হাশেম আলী, মোঃ আজিজুর রহমান, মোঃ জামাল উদ্দীন, মোঃ আবুল হাসান শেখ, প্রভাষক মোঃ আবুবক্কর, ডাঃ মোঃ নজরুল ইসলাম, মোঃ নুরুল ইসলাম মোল্ল্যা, মোঃ নূরুল ইসলাম খোকা, শেখ মাসুদ হাসান মনি, ডাঃ শেখ মোঃ আবুল কাশেম,মোস্তফা গাজী,রনজিত চৌধুরী, উপজেলা যুব সংহতি সভাপতি সরদার কবির হোসেন, আব্দুল আলীম,কাজী আসাদ ছাত্রসমাজ নেতা ইউনুচ আলী সরদার,এসএম হাসান আলী বাচ্চু,আহছান হাবীব,সাগর মোড়ল,নাজমুল হুসাইন,আকাশ আহমেদ সবুজ,শিহাব সরদার জাতীয় শ্রমিক পাটির্র নেতা কাজী বাবু প্রমুখ। সভায় গণতন্ত্র রক্ষা এবং দেশের উন্নয়নে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মাদ এরশাদ এর অবদানের উপর আলোচনা অনুষ্ঠিত হয়। সভা শেষে সাবেক তথ্য প্রতিমন্ত্রী সৈয়দ দিদার বখত্ এর মঙ্গল কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলার ১২টি ইউনিয়নের জাতীয় পার্টির ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনি থানা পুলিশের অভিযানে আটক-১

আশাশুনি ব্যুরো: আশাশুনি থানা পুলিশের অাভিযানে ১ আসামীকে আটক করা হয়েছে। আশাশুনি থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথ এর তত্ত্বাবধানে আশাশুনি থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা ডিউটি ও বিশেষ অভিযান পরিচালনাকালে এএসআই (নিঃ) শাহ জামাল,এএসআই(নিঃ)আনিসুর রহমান, এএসআই (নিঃ) মোঃ ফেরদৌস কবির এসআই(নিঃ)কবির হোসেন সহ সঙ্গীয় ফোর্স এর সহায়তায় শুক্রবার রাত দেড় ঘটিকার দিকে মিত্র তেতুলিয়া গ্রামের মৃত: ভূুধর শীল এর ছেলে আসামী নকুল শীলকে টিআর ১৮৪/১৬ জিআর ২৮৫/১৫(আশা) ১৮৬৭ সনের প্রকাশ্যে জুয়া আইনের ৩/৪ ধারায় আসামীকে তার নিজ বাড়ী হইতে গ্রেফতার করা হয়। শনিবার দুপুরে চালান মোতাবেক আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় আত্মহননকারী চাদনীর দোয়া অনুষ্ঠানে ইভটিজিংয়ের বিরুদ্ধে শপথ গ্রহণ

প্রেস বিজ্ঞপ্তি :
জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল বলেছেন, সাতক্ষীরাকে মাদক ও সন্ত্রাস মুক্ত করা হবে। কোন শিক্ষার্থী যেন ইভটিজিংয়ের শিকার না হয় সে জন্য শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাকদের সহযোগিতা করতে হবে। কোন শিক্ষার্থী ইভটিজিংয়ের শিকার হলে সে যেন সাথে তার শিক্ষক ও অভিভাবককে বলে। শিক্ষক ও অভিভাবকরা যেন বিষয়টি প্রশাসনের কর্মকর্তাবৃন্দকে জানায়।
শনিবার দুপুরে শহরতলীর বাটকেখালী কারিমা হাইস্কুলে অনুষ্ঠিত আসফিয়া খাতুন চাঁদনির আত্মার শান্তি কামনায় এক দোয়া মাহফিলে অংশ নিয়ে জেলা প্রশাসক এসব কথা বলেন। স্কুলের সভাপতি মোঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মোঃ সাজ্জাদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মেরিনা আক্তার, সদর থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান, জেলা শিক্ষা অফিসার এম এম আব্দুল্লাহ আল মামুন, স্কুলের প্রধান শিক্ষক আবু তাহের, ৯ম শ্রেণির শিক্ষার্থী শরিফুল ইসলাম ও সুমাইয়া খাতুন প্রমুখ।
বিশেষ অতিথির বক্তব্যে জেলা পুলিশ সুপার সাজ্জাদুর রহমান বলেন, সাতক্ষীরায় যেন আর কোন চাঁদনি ইভটিজিংয়ের শিকার হয়ে আতœহত্যার পথ বেঁছে না নেয়। সাতক্ষীরাকে ইভটিজিং মুক্ত করতে পুলিশ সদা তৎপর রয়েছে। তিনি আরো বলেন, ইতোমধ্যে পুলিশ মেহেদী হাসান নামের একজনকে গ্রেপ্তার করেছে। তবে ঘটনার সাথে জড়িত প্রকৃত দোষীদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে। পুলিশ তদন্ত করছে। তদন্তে যারা জড়িত প্রমানিত হবে তাদের অবশ্যই বিচারের কাঠ গোড়ায় দাঁড়াতে হবে। নির্দোষ কাউকে হয়রানি করা হবে না। চাঁদনীর আত্মহত্যার প্ররোচনাকারীদের কোন ছাড় দেয়া হবে না। পুলিশ সুপার স্কুলের সকল শিক্ষার্থী ও অভিভাবককে তার ও জেলা প্রশাসকের মোবাইল ফোন নম্বর দিয়ে এ সময় সকলকে সহযোগিতা করার আহ্বান জানান। এসময় জেলা প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে আসফিয়া খাতুন চাঁদনির মা তফুরা খাতুনের বাড়ি নির্মাণে আর্থিক বরাদ্দ ঘোষণা করে তাকে সান্ত¡না দেন। অনুষ্ঠানে ইভটিজিং রুখে দেওয়ার প্রত্যয়ে শপথ গ্রহণ করা হয়।
আলোচনা শেষে আতœহননকারী আসফিয়া খাতুন চাঁদনীর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা আবু তালেব। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, শিক্ষক হক ও রুস্তম আলী।
প্রসঙ্গত: গত ২৯ অক্টোবর শহরতলীর বাগানবাড়ি এলাকায় আব্দুল গফফারের মেয়ে কারিমা স্কুলের ছাত্রী আসফিয়া খাতুন চাঁদনীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। এ ঘটনায় প্রকৃত দোষীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়েছেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ছোট ভুলে মনোনয়নপত্র বাতিল নয়: ইসি

দেশের খবর: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ছোটখাটো কোনও ভুলে যোন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল না করা হয় সে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
শনিবার ইসির পক্ষ থেকে এ সংক্রান্ত নির্দেশ দিয়ে একটি পরিপত্র জারি করা হয়।

এতে বলা হয়, ছোটখাটো ত্রুটির জন্য কোনো মনোনয়নপত্র বাতিল করা যাবে না। যদি বাছাইয়ের সময় এমন কোনো ত্রুটি বিচ্যুতি নজরে আসে যা তাৎক্ষণিকভাবে সংশোধন সম্ভব, তা হলে মনোনয়নপত্র দাখিলকারীকে দিয়ে তা সংশোধন করিয়ে নিতে হবে।
পরিপত্র অনুযায়ী, কোনো প্রার্থী একাধিক মনোনয়নপত্র দাখিল করলে বাছাইয়ের সময় একটি মনোনয়নপত্র বৈধ পাওয়া গেলে অন্যগুলো বাছাইয়েরও প্রয়োজন হবে না। একটি মনোনয়নপত্র বাতিল হওয়ার কারণে ওই প্রার্থীর অন্য কোনো বৈধ মনোনয়নপত্র বাতিল বলে গণ্য হবে না।

গত বৃহস্পতিবার ২৩ ডিসেম্বর ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করে একাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার।
তফসিল অনুসারে, প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে পারবেন ১৯ নভেম্বর পর্যন্ত। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ২২ নভেম্বর পর্যন্ত। ২৯ নভেম্বর পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার আর প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৩০ নভেম্বর।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কুপ্রস্তাবে সাড়া না দেয়ায় ৯ ছাত্রীকে ফেল

অনলাইন ডেস্ক: শিক্ষকের কুপ্রস্তাবে সাড়া না দেয়ায় এসএসসির টেস্ট পরীক্ষায় ৯ ছাত্রীর খাতা আটকে রেখে উদ্দেশ্যমূলকভাবে ফেল কারানোর অভিযোগ উঠেছে চট্টগ্রাম সিটি (চসিক) করপোরেশন পরিচালিত কৃষ্ণকুমারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক প্রশান্ত বড়ুয়ার বিরুদ্ধে।

মঙ্গলবার (৬ নভেম্বর) এর প্রতিকার এবং ২০১৯ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ চেয়ে চসিক মেয়র আ জ ম নাসির উদ্দীনের নিকট লিখিত অভিযোগ দিয়েছে ওই ছাত্রীরা।
বুধবার (৭ নভেম্বর) বিষয়টি তদন্ত করে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ওই শিক্ষার্থীরা যেন এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারে তারজন্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে নির্দেশ দিয়েছেন আ জ ম নাছির উদ্দিন।

ঘটনা জানার পর থেকে ওই শিক্ষককে পাঠদান থেকে বিরত রাখা হয়েছে জানিয়ে কৃষ্ণকুমারী স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আহমদ হোসেন বলেন, বুধবার সন্ধ্যায় মেয়রের আদেশ পেয়ে ওই শিক্ষককে শোকজ করা হয়েছে। শোকজের জবাবের পর ওই শিক্ষকের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
তবে এবিষয়ে শিক্ষক প্রশান্ত বড়ুয়ার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও সংযোগ পাওয়া যায়নি।

ওই নয় শিক্ষার্থীর অভিযোগ থেকে জানা গেছে, নগরের কোতোয়ালী থানাধীন রহমতগঞ্জে অবস্থিত কৃষ্ণকুমারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক প্রশান্ত বড়ুয়া দশম শ্রেণির ছাত্রীদের বিভিন্ন সময় অনৈতিক প্রস্তাব দিতেন।

এরমধ্যে এসএসসির টেস্ট (নির্বাচনী) পরীক্ষায় গণিত বিষয়ের পরীক্ষা চলাকালীন সময়ে ২০৪ নম্বর কক্ষে পরিদর্শকের দায়িত্ব পালন করেন শিক্ষক প্রশান্ত বড়ুয়া। সেদিন তিনি উদ্দেশ্যপ্রণোদিতভাবে নয় ছাত্রীর পরীক্ষার খাতা দেড় ঘণ্টার বেশি সময় আটকিয়ে রেখে মানসিক নির্যাতন করেন। পরে পরীক্ষা শেষ হওয়ার মাত্র ১০ মিনিট আগে খাতা ফিরিয়ে দেন। পরীক্ষার হল থেকে বেরিয়েই সেই ছাত্রীরা বিষয়টি স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আহমেদ হোসেনকে জানান। ওই ঘটনায় টেস্ট পরীক্ষায় ফেল করেন ওই ৯ শিক্ষার্থী।

এ প্রসঙ্গে চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা বলেন, মেয়র স্কুলের প্রধান শিক্ষককে ফোন করে ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশনা দিয়েছেন। আর শিক্ষার্থীদের পুনরায় কীভাবে পরীক্ষায় সুযোগ দেয়া যায় তার জন্য শিক্ষা বোর্ডের কর্মকর্তাদের সাথে যোগাযোগ করা হচ্ছে। উদ্দেশ্য প্রণোদিতভাবে নির্বাচনী পরীক্ষায় ফেল করালে তদন্তপূর্বক অবশ্যই ব্যবস্থা নিতে হবে।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক শাহেদা ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি। তবে বিদ্যালয়টি সিটি কর্পোরেশন পরিচালিত তাই সিটি কর্পোরেশনকে দায়িত্ব নিয়েই বিষয়টি সমাধান করতে হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ইবিতে আপত্তিকর অবস্থায় প্রক্টরের কাছে ধরা

অনলাইন ডেস্ক: ইসলামী বিশ্ববিদ্যালয় এলাকায় বহিরাগত প্রেমিক যুগলকে অনৈতিক কাজে লিপ্ত অবস্থায় আটক করেছেন প্রক্টর নিজেই। আটকের পর তাদের বিশ্ববিদ্যালয় থানায় সোপর্দ করেন তিনি।
শনিবার (১০ নভেম্বর) বিকেল ৪টার দিকে প্রতিষ্ঠিানটির পেয়ারা বাগান থেকে তাদের আটক করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান।
থানা ও প্রক্টর অফিস সূত্র জানায়, জঙ্গলাকীর্ণ ক্যাম্পাসের পেয়ারা বাগানে প্রেমিক-প্রেমিকা অনৈতিক কাজে লিপ্ত হয়। এ সময় তাদের সহযোগী খোকন পাহারা দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে তাদের তিনজনকে হাতেনাতে আটক করেন প্রক্টর।
আটককৃত দুই যুবক হলেন, উজ্জল হোসেন জোয়ার্দার এবং তার সহযোগী খোকন। উজ্জল শেখ পাড়া এলাকার গোলাম জোয়ার্দারের ছেলে। খোকনও একই এলাকার তোজাম উদ্দিনের ছেলে। আটককৃত উজ্জলের প্রেমিকার বাড়ি ঝিনাইদহের গাড়াগঞ্জ এলাকায়।

আটককৃতরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নয়। তবে উজ্জলের বিরুদ্ধে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের ছত্রছায়ায় ক্যাম্পাসে মাদক সরবরাহের অভিযোগ রয়েছে জানাগেছে।
এ বিষয়ে প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থল থেকে তাদের হাতেনাতে আটক করা হয়। বিশ্ববিদ্যালয়কে অনেক প্রচেষ্টার পর বহিরাগত মুক্ত ঘোষণা করেছি। এ ক্যাম্পাসে বিনা প্রয়োজনে বহিরাগতদের প্রবেশে জিরো টলারেন্স নীতি অবলম্বন করে আসছি। ক্যাম্পাস শিক্ষার্থীদের আড্ডার স্থল। এখানে সুযোগ নিয়ে কাউকে পরিবেশ নষ্ট করতে দেব না।

বিশ্ববিদ্যালয় থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বলেন, আটক প্রেমিক-প্রেমিকা ও তাদের সহযোগীকে থানায় রাখা হয়েছে। তাদের অভিভাবকদের খবর দিয়েছি। তারা এলে এ বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest