সর্বশেষ সংবাদ-
আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে ইজিবাইকের ওপর: অল্পের জন্য প্রাণে বাঁচলেন পথচারীসাতক্ষীরায় উপজেলা পর্যায়ে তৃণমূল জনগোষ্ঠীর প্রতিনিধি সমাবেশশ্যামনগরে প্রতিবন্ধী ব্যক্তিদের সরকারি সেবা প্রাপ্তির মানোন্নয়নে পাবলিক হেয়ারিংগভীর রাতে গাবুরায় গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ‌দাফন সম্পন্নগাজী নজরুলের ফাঁ*সির দাবিতে উত্তাল শ্যামনগরসাতক্ষীরায় যুবদলের আংশিক কমিটি ঘোষণা, আনন্দ মিছিলগণপিটুনিতে মৃত্যু নিয়ে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলনসাতক্ষীরা জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা: সভাপতি মুকুল, সম্পাদক বাবুবিজনেস অ্যান্ড লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন সাতক্ষীরার সুদীপ্তকেঁড়াগাছি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ডা. আনিছুর রহমানের ৫ম মৃত্যুবার্ষিকী আজ

অদ্ভুত কাণ্ড, ১২ বছরেই…

অনলাইন ডেস্ক: যুগটা সোশ্যাল মিডিয়ার। এই সামাজিক মাধ্যমে অনেক নতুন নতুন প্রতিভার দেখতে পাই। রাতারাতি তারকা হয়ে উঠছেন অনেকেই। কেবল নিজের ফলোয়ার বাড়িয়ে তারই দৌলতে রীতিমতো মোটা টাকা কামিয়ে নিচ্ছেন অনেকেই। ছবিতে যে সুন্দরীকে দেখছেন, তিনিও সেই দলে পড়েন। থাইল্যান্ডের এই কিশোরীর ছবি দেখে মুগ্ধ নেটিজেনরা। দাঁড়ান, দাঁড়ান। একটা ভুল হচ্ছে। আসলে কিশোরী নন, তিনি আসলে কিশোর।

সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, ১২ বছরের ওই ছোট্ট ছেলেটির নাম নেস। ছোটবেলা থেকেই তার শখ মেয়েদের মতো সাজা। ফ্যাং-এনজিএ প্রদেশের বাসিন্দা নেসের এমন উদ্ভট খেয়াল স্বাভাবিকভাবেই পছন্দ ছিল না বাড়ির লোকদের।

তবে তারা নেসকে একেবারে নিরুৎসাহ করেননি। মাঝেমধ্যে উৎসাহও দিতেন। কেননা তাদের চোখ এড়ায়নি তাদের পুঁচকে ছেলের মেক আপ করার অবিশ্বাস্য প্রতিভা ।

ক্রমে নেস ইনস্টাগ্রামে জনপ্রিয় হতে থাকেন চোখ ধাঁধানো ছবি পোস্ট করে। নকল চোখের পাতা, চমকপ্রদ পরচুলা ইত্যাদির দৌলতে এমন রূপসী হয়ে উঠছে সে, যে চোখ ফেরানো মুশকিল। আপাতত নেসের ফলোয়ার সংখ্যা ২ লাখ ৮০ হাজার। ইনস্টাগ্রামের দৌলতে রীতিমতো ধনী নেস।

নেস ঠিক কতটা উপার্জনক্ষম হয়ে উঠেছে, তা বুঝতে কেবল একটা তথ্যই যথেষ্ট। সে বাবা-মা’র জন্য কিনে দিয়েছে আস্ত একটা বাড়ি! স্কুলে তার পিছনে লাগে বন্ধুরা। কিন্তু নেস তাতে ‘ডোন্ট কেয়ার’।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বাসা ভাড়া দেয়ার সামর্থ নেই যে কংগ্রেস সদস্যের

বিদেশের খবর: সম্প্রতি অনুষ্ঠিত হল যুক্তরাষ্ট্র কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচন। এতে নতুন ইতিহাস সৃষ্টি করেছেন আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেজ। তিনি মাত্র ২৯ বছর বয়সে কংগ্রেস সদস্য হিসেবে নির্বাচিত হয়ে এ যাবতকালের সর্বকনিষ্ঠ নারী কংগ্রেস সদস্যের স্বীকৃতি পেয়েছেন। খবর সিএনবিসির।
তবে তার একটি সমস্যা আছে। তা হল, বাসা ভাড়া দেয়ার সামর্থ্য নেই এই কংগ্রেস সদস্যের। জানুয়ারিতে তিনি নতুন দায়িত্ব পাচ্ছেন কংগ্রেস সদস্য হিসেবে। তার আগে তার এ সামর্থ্য নেই। তিনি এ নিয়ে নিউ ইয়র্ক টাইমসের সঙ্গে কথা বলেছেন। বলেছেন, ওয়াশিংটন ডিসিতে তাকে একটি এপার্টমেন্ট ভাড়া নিতে হলে প্রথম বেতন ( পে চেক) প্রয়োজন।
তার এমন অবস্থার জন্য তাকে বলা হচ্ছে মিলেনিয়াল কংগ্রেস উইম্যান। তবে তার সমালোচনা করেছেন ফক্স নিউজের প্রেজেন্টার এড হেনরি।

তিনি বলেছেন, পুরো সত্য বলছেন না ওকাসিও-কর্টেজ। কারণ, তিনি একটি ম্যাগাজিনের জন্য পোজ দিয়েছেন কয়েক হাজার ডলার দামের পোশাক পরে। টুইটারে এর জবাবও দিয়েছেন ওকাসিও-কর্টেজ। তিনি বলেছেন, ওই ফটোশুটের জন্য তিনি ওই পোশাকগুলো ধার করেছিলেন অন্যের কাছ থেকে।
তিনি বলেছেন, আমার কাছে আসলে অর্থ নেই। জানুয়ারিতে অর্থ পাব সে আশায় রয়েছি। তার এমন টুইটের প্রশংসা করেছেন অনেকে। তার এমন টুইটের জবাবে একজন লিখেছেন, ওকাসিও-কর্টেজ ওয়াশিংটন ডিসিতে বাসা ভাড়া দেয়ার সক্ষমতা রাখেন না। হাজার বছরের মধ্যে এটা বিরল। আমি সততার সঙ্গে এর প্রশংসা জানাই।
নিউ ইয়র্কের ১৪তম কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট থেকে নির্বাচিত হয়েছেন ওকাসিও-কর্টেজ। তার আগে তিনি দারিদ্র্য, সম্পদের সমতা ও অভিবাসন ইস্যুতে প্রচারণা চালান।

তিনি পুয়ের্তো রিকোর পিতামাতার ঔরসে ব্রঙ্কসে জন্মগ্রহণ করেন। নিজেকে তিনি একজন খেটে খাওয়া মানুষ হিসেবে বর্ণনা করেন। সমাজকর্মী হিসেবে তিনি ২০১৮ সালের শুরু পর্যন্ত কাজ করেছেন রেঁস্তোরায়। তার আর্থিক বিবরণে দেখা যায়, তিনি গত বছর উপার্জন করেছেন প্রায় ২৬ হাজার ৫০০ ডলার।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘আপত্তি সত্ত্বেও ঘনিষ্ঠ সম্পর্কে লিপ্ত হয় নওয়াজ’

বিনোদনের খবর: হ্যাশট্যাগ মি টু’র ঝড় বইছে বলিউড। বিতর্কের ঢেউ মোটেই শান্ত হচ্ছে না। এবার সেই তালিকায় নাম উঠল নওয়াজউদ্দীন সিদ্দিকীর।

তার নাম অবশ্য আগেই টেনে এনেছিলেন চিত্রঙ্গদা সিং। ‘বাবুমশাই বন্দুকবাজ’-এর সেটে নওয়াজের ব্যবহারের প্রসঙ্গ এনে তার দিকে অভিযোগের আঙুল তুলেছিলেন তিনি। এবার নওয়াজের বিরুদ্ধে আঙুল উঠল প্রাক্তন মিস ইন্ডিয়া এবং অভিনেত্রী নিহারিকা সিংয়ের পক্ষ থেকে।

সদ্যই নওয়াজের লেখা তার আত্মজীবনী, ‘An Ordinary Life: A Memoir’ প্রকাশিত হয়েছে।সেখানে নওয়াজ নিহারিকার কথা উল্লেখ করেছেন। লিখেছেন, নিহারিকার সঙ্গে তার মিষ্টি সম্পর্ক ছিল।
কিন্তু সেই বই প্রকাশিত হওয়ার পরেই অভিযোগ করেন নায়িকা।

নিহারিকা জানান, তার মতামত না নিয়েই তার নামে লেখা হয়েছে ওই বইয়ে। এই অভিযোগের পরেই ওই বইটি দোকান থেকে তুলে নেওয়া হয়।

নায়িকা জানান, তারা দু’জনে একসঙ্গে ‘মিস লাভলি’ করেছিলেন। সে সময়ই তাদের বন্ধুত্ব, তারপর প্রেম। কিন্তু নওয়াজ তার সঙ্গে প্রেম করেছিলেন শুধুমাত্র যৌনতার জন্য। সে কারণেই নিহারিকার পরিবার বা বন্ধু-বান্ধবের সঙ্গে মিশতে চাইতেন না নওয়াজ।

মিস লাভলি’র নায়িকার অভিযোগ, বহুবার তার আপত্তি সত্ত্বেও জোর করে তাকে জড়িয়ে ধরেছিলেন নওয়াজ। ঘনিষ্ঠ সম্পর্কে লিপ্ত হয়েছেন।

নিহারিকার মতে, নওয়াজ একজন বিকৃত যৌনমনষ্ক বিষাক্ত পুরুষ। তবে শুধু নওয়াজ নয়, ভূষণ কুমার, সাজিদ খানদের বিরুদ্ধেও মুখ খুলেছেন নিহারিকা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কাল মনোনয়নপত্র কিনবেন চিত্রনায়ক ফারুক

অনলাইন ডেস্ক: আওয়ামী লীগের হয়ে অনেক তারকাই ইতিমধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করছেন। আগামীকাল রবিরার মনোনয়োনপত্র কিনবেন ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় চিত্রনায়ক ফারুক।
গাজীপুর-৫ আসন থেকে নৌকা প্রতীক নিয়ে এমপি নির্বাচন করতে চান তিনি।
এ ব্যাপারে চিত্রনায়ক ফারুক জানান, আগামীকাল দুপুরে মনোনয়োনপত্র সংগ্রহ করতে পার্টি অফিস যাবো। গাজীপুর-৫ আসন থেকে লড়াইয়ের পরিকল্পনা আছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ইভিএমের কেন্দ্রগুলোতে সেনাবাহিনী রাখার পরিকল্পনা

দেশের খবর: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যেসব কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে সেসব কেন্দ্রে সেনাবাহিনী রাখার পরিকল্পনা আছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ।
তিনি বলেন, যেসব কেন্দ্রে ইভিএম ব্যবহার করা হবে সেসব যন্ত্র পরিচালনার জন্য সেনাবাহিনী রাখা হবে। কারণ এটি একটি টেকনিক্যাল বিষয়। টেকনিক্যাল বিষয় এবং আস্থার বিষয়গুলো বিবেচনায় রেখেই পরিকল্পনা করা হয়েছে।

শনিবার রাজধানীর নির্বাচন কমিশন ভবনের নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।
সচিব বলেন, তারা কেন্দ্রে অবস্থান করবেন। তবে এ ব্যাপারে এখন পর্যন্ত বিস্তারিত আলোচনা হয়নি। আমরা যদি সেনাবাহিনীকে অনুরোধ করি, তারা যদি রাজি হন তাহলে ইভিএম কেন্দ্রগুলোর ওইসব এলাকায় সেনাবাহিনীর সদস্যরা নিযুক্ত থাকবেন। তাদের আগেভাগে প্রশিক্ষণ নিয়ে সে সমস্ত কেন্দ্রে নিয়োগ করা হবে।

২৩ ডিসেম্বর (রোববার) সংসদ নির্বাচনের ভোট। এ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৯ নভেম্বর সোমবার। মনোনয়নপত্র বাছাইয়ের দিন ২২ নভেম্বর (বৃহস্পতিবার)। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৯ নভেম্বর (বৃহস্পতিবার)। আর প্রতীক বরাদ্দ ৩০ নভেম্বর (শুক্রবার)।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ডা: আবুল কালাম কে নলতা শরীফ প্রেসক্লাবের অভিনন্দন

 

নলতা প্রতিনিধি : সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলাধীন নলতার কৃতি সন্তান, মরহুম জাফর আহম্মেদ গাজীর একমাত্র পুত্র ডা: আবুল কালাম আজাদ ঢাকা ক্যান্সার হাসপাতালের উপ-পরিচালক হিসেবে কর্মরত অবস্থায় গত ৮ নভেম্বর বৃহস্পতিবার বাংলাদেশ স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) হিসেবে পদোন্নতি লাভ করেছেন। প্রাপ্ত তথ্যানুযায়ি, তিনি ১৯৭৬ সালে ঐতিহ্যবাহী নলতা মাধ্যমিক বিদ্যালয় থেকে (বিজ্ঞান বিভাগ) সারাদেশের মধ্যে প্রথম স্থান লাভ করার গৌরব অর্জন করেছিলেন। পরবর্তীতে এমবিবিএস পাশ করে বিসিএস এর মাধ্যমে চিকিৎসা পেশায় যোগদান করেন। তার স্ত্রী রওশনা পারভীন (শিক্ষিকা), জেষ্ঠ্য পুত্র আবির খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রভাষক, পুত্র বধূ ফারহানা ব্যাংকার, কনিষ্ঠ পুত্র তিয়াস কুয়েটে অত্র শিক্ষাবর্ষে ভর্তির জন্য মনোনীত হয়েছে। তিনি ২০২০ সালের জানুয়ারিতে অবসরে যাবেন বলে জানান।
এদিকে একজন অতি মেধাবী, যোগ্য, সৎ ও দায়িত্ববান ব্যক্তি এবং নলতার কৃতি সন্তান ডা: আবুল কালাম আজাদ সদ্য পদোন্নতির মাধ্যমে উচ্চ পদে উন্নীত হওয়ায় নলতা শরীফ প্রেসক্লাবের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানানো হয়েছে। অভিনন্দনে বিবৃতি দাতারা হলেন- অত্র সংগঠনের সভাপতি ও প্রভাষক মো. মনিরুজ্জামান (মহসিন), সহ-সভাপতি সেলিম শাহরিয়ার, সম্পাদক মীর জাহাঙ্গীর হোসেন, যুগ্ম-সম্পাদক মীর খায়রুল আলম, সাংগঠনিক সম্পাদক মো. হাফিজুর রহমান পাড়, কোষাধ্যক্ষ মো. জাহাঙ্গীর কবীর, দপ্তর ও প্রচার সম্পাদক তরিকুল ইসলাম লাভলু, কর্মকর্তা এম এ মামুন, শেখ আলমগীর কবীর, মো. রবিউল ইসলাম, গোপাল চন্দ্র দাশ, জি.এম মনির আহছান প্রমূখ। এছাড়া বিভিন্ন ব্যক্তি বা সংগঠনের পক্ষ থেকেও তাকে অভিনন্দন জানানো হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জ উপজেলায় সদ্য নিয়োগ প্রাপ্ত এস আইদের শুভেচ্ছা জানালেন ওসি

 

তরিকুল ইসলাম লাভলু : কালিগঞ্জ উপজেলায় পুলিশের এস আই পদে সদ্য নিয়োগকৃত ৬ জন কে কালিগঞ্জ থানার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান ও মিষ্টি মুখ করান কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ হাসান হাফিজুর রহমান। শনিবার সকাল ১০ টায় কালিগঞ্জ থানার পক্ষ থেকে অফিসার ইনচার্জের অফিস কক্ষে এ শুভেচ্ছা জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন কালিগঞ্জ থানার ওসি তদন্ত মোহাম্মদ রাজিব হোসেন, কালিগঞ্জ থানার সেকেন্ড অফিসার লিয়াকত হোসেন সহ থানার অফিসার ও সাংবাদিকবৃন্দ। এসময় কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ নবাগত শিক্ষানবীশ পুলিশ অফিসারদের প্রতি দেশ ও জাতির সেবায় নিজেদের নিয়োজিত রাখার জন্য পরামর্শ প্রদান করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কাল আ.লীগের মনোনয়নপত্র নিচ্ছেন মাশরাফি, নিতে পারেন সাকিবও

অনলাইন ডেস্ক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য আগামীকাল ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনতে পারেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। শুধু তাই নয়, টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসানও মনোনয়নপত্র কিনতে পারেন বলে জানা গেছে।

সূত্র জানায়, আগামীকাল রবিবার ধানমন্ডির আওয়ামী লীগের সভানেত্রীর কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করবেন মাশরাফি। একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

সূত্র আরও জানায়, সাকিব আল হাসানও আগামীকাল মনোনয়নপত্র সংগ্রহ করবেন। তবে সেটা এখনও পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি।

এর আগে, ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা ও সাকিব আল হাসান নির্বাচন করতে পারেন বলে গত ৩০ মে ইঙ্গিত দিয়েছিলেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। সে সময় তিনি বলেছেন, তাঁরা যদি নির্বাচনে আসেন, তাহলে তাঁদের ভোট দেবেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest