সর্বশেষ সংবাদ-
আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে ইজিবাইকের ওপর: অল্পের জন্য প্রাণে বাঁচলেন পথচারীসাতক্ষীরায় উপজেলা পর্যায়ে তৃণমূল জনগোষ্ঠীর প্রতিনিধি সমাবেশশ্যামনগরে প্রতিবন্ধী ব্যক্তিদের সরকারি সেবা প্রাপ্তির মানোন্নয়নে পাবলিক হেয়ারিংগভীর রাতে গাবুরায় গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ‌দাফন সম্পন্নগাজী নজরুলের ফাঁ*সির দাবিতে উত্তাল শ্যামনগরসাতক্ষীরায় যুবদলের আংশিক কমিটি ঘোষণা, আনন্দ মিছিলগণপিটুনিতে মৃত্যু নিয়ে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলনসাতক্ষীরা জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা: সভাপতি মুকুল, সম্পাদক বাবুবিজনেস অ্যান্ড লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন সাতক্ষীরার সুদীপ্তকেঁড়াগাছি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ডা. আনিছুর রহমানের ৫ম মৃত্যুবার্ষিকী আজ

ঢাকায় যুবলীগের দু’পক্ষে সংঘর্ষ, পিকআপ চাপায় নিহত ২

দেশের খবর: রাজধানীর আদাবরে যুবলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পিকআপ চাপায় আরিফ ও সুজন নামে দুই কিশোরের মৃত্যু হয়েছে।

শনিবার সকালে উত্তর আদাবরের সুনিবিড়ি হাউজিংয়ে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সকালে যুবলীগের একটি অনুষ্ঠান ছিল। একটি পিকআপে করে কয়েকজন হাউজিংয়ে লোহার গেটের কাছে এলে বিপরীত দিক থেকে সেই পিকআপ লক্ষ্য করে হামলা চালানো হয়। এ সময় সবাই ছোটাছুটি করে। তখন পিকআপভ্যানটি দ্রুত ঘোরাতে গেলে তার নিচে চাপা পড়ে ২ কিশোর। এ সময় তাদের সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক আরিফকে মৃত ঘোষণা করেন। পরে উন্নত চিকিৎসার জন্য সুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে মারা যায় সুজন।

নিহত আরিফের ভাই আলাউদ্দিন বলেন, সকালে যুবলীগের একটি অনুষ্ঠানে যাচ্ছিল আমার ভাই। এ সময় তাদের গাড়িতে হামলা হলে নেমে পালানোর সময় ওই গাড়ির নিচেই চাপা পড়ে সে।

আদাবর থানার ওসি কাউসার আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। আমরা সতর্কভাবে পরিস্থিতির ওপর নজর রাখছি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
চিরকুট লিখে এক সঙ্গে দুই বোনের আত্মহত্যা

দেশের খবর: ‘আমাদের মৃত্যুর জন্য বাবা-মা এমনকি পরিবারের কেউ দায়ী নয়’ এমন চিরকুট লিখে একই রুমে আত্মহত্যা করেছে আপন দুই বোন। শনিবার বেলা আড়াইটার দিকে কক্সবাজারের রামু উপজেলার রশিদ নগর ইউনিয়নের সিকদারপাড়ায় এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে ঝুলন্ত মরদেহ ও চিরকুটটি উদ্ধার করেছে। চাঞ্চল্যকর এ ঘটনাটি পুরো কক্সবাজারকে হতবাক করেছে।
আত্মহত্যাকারী দুই বোন মরজিনা আক্তার (১৭) ও তসলিমা আক্তার (১৩) রশিদনগর ইউপির সিকদারপাড়া এলাকার নজির হোসেনের মেয়ে। স্থানীয় ওয়ার্ড মেম্বার নুরুল আলম ও রামু থানা পুলিশের ওসি আবুল মনসুর ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

স্থানীয় চৌকিদার জয়নাল উদ্দীনের বরাত দিয়ে মেম্বার নুরুল আলম জানান, দিনের বেলা বাড়িতে মা-বাবা ও অন্যন্যা সদস্যদের অনুপস্থিতিতে মরজিনা ও তসলিমা একই রুমে গিয়ে ওড়না পেঁচিয়ে ঘরের ভিমের সঙ্গে ঝুলে আত্মহত্যা করে। পরে তাদের ছোট ভাই ঝুলন্ত অবস্থায় বোনদের দেখতে পেয়ে চিৎকার দেয়। পরে তারা রামু থানার পুলিশকে বিষয়টি অবহিত করেন। খবর পেয়ে রামু থানা পুলিশের ওসি (তদন্ত) লাশের সুরহতাল রিপোর্ট তৈরি করে থানায় নিয়ে যায়।

চৌকিদার জয়নাল জানায়, মরজিনা আক্তারের বিয়ের কথাবার্তা চলছিল। আর তসলিমা স্থানীয় একটি হাই স্কুলের ৭ম শ্রেণির ছাত্রী ছিল। তবে তারা কি কারণে আত্মহত্যা করেছে কেউ বলতে পারেনি।
রামু থানা পুলিশের ওসি আবুল মনসুর জানান, তাদের লিখে যাওয়া একটি চিরকুট উদ্ধার করে পুলিশ। এ চিরকুটে তারা লিখেছেন ‘আমাদের মৃত্যুর জন্য মা-বাবা এমন কি পরিবারের কেউ দায়ী নয়।’ মনে হচ্ছে পারিবারিক কলহের জেরে তারা আত্মহত্যা করেছে। এরপরও মৃত্যুর রহস্য উদঘাটনে চেষ্টা চলছে। মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সিরিজ হার এড়াতে আগামীকাল ঢাকা টেস্ট খেলতে নামছে বাংলাদেশ

খেলার খবর: সিলেটের অভিষেক টেস্টে সফরকারী জিম্বাবুয়ের কাছে ১৫১ রানের বড় ব্যবধানে হারের লজ্জা পায় স্বাগতিক বাংলাদেশ। ফলে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে টাইগাররা। সিরিজ হার এড়াতে হলে আগামীকাল থেকে শুরু হওয়া দ্বিতীয় ও শেষ ম্যাচে জয় ছাড়া কোন বিকল্প পথ খোলা নেই বাংলাদেশের। তাই জয় ছাড়া অন্য কিছুই ভাবছে না বাংলাদেশ শিবির। জয় দিয়ে সিরিজ হার এড়াতেই মরিয়া টাইগাররা। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে সকাল সাড়ে ৯টায় শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।
ওয়ানডে সিরিজে জিম্বাবুয়েকে নাস্তানাবুদ করে বাংলাদেশ। তিন ম্যাচের সিরিজে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করে টাইগাররা। ওয়ানডে সিরিজ থেকে পাওয়া আত্মবিশ্বাস, টেস্ট সিরিজে উপকৃত করবে বাংলাদেশকে এতে কোন সন্দেহ ছিলো না। তারওপর সিরিজের প্রথম ম্যাচটি ছিলো সিলেটের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। ফলে সিরিজের প্রথম ম্যাচ দিয়ে টেস্ট অভিষেক ছিলো সিলেটের। তাই নতুন ভেন্যুকে জয় দিয়ে উদযাপন করতে চেয়েছিলো বাংলাদেশ। সিরিজ শুরুর আগে এমনটাই বলেছিলেন বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ।
কিন্তু ম্যাচ শুরুর পর থেকে সব হিসাব-নিকাশ পাল্টে দেয় জিম্বাবুয়ে। সিলেটের অভিষেক ম্যাচে বাংলাদেশের বিপক্ষে দাপট দেখিয়েছে আইসিসি টেস্ট র‌্যাংকিং-এ মাত্র ২ রেটিং সংগ্রহে থাকা জিম্বাবুয়ে। ৬৭ রেটিং নিয়ে খেলতে নামা বাংলাদেশ লড়াইয়ের ছিটেফটাও দেখাতে পারেনি। ম্যাচ শুরুর আগ থেকেই একাদশ নিয়ে সমালোচনার মুখে পড়ে বাংলাদেশ। এক পেসার নিয়ে খেলতে নামে তারা।
তারপরও বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলামের ৬ উইকেট শিকারে প্রথম ইনিংসে জিম্বাবুয়েকে ২৮২ রানে আটকে দেয় বাংলাদেশ। জবাবে ১৮১ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ। ব্যাট হাতে ব্যর্থই ছিলেন স্বাগতিকদের স্বীকৃত ব্যাটসম্যানরা। লিটন দাস থেকে মুশফিকুর রহিম, কেউই বড় ইনিংস খেলতে পারেননি।
সাত নম্বরে নেমে অপরাজিত ৪১ রানের ইনিংস খেলেন অভিষেক ম্যাচ খেলতে নামা আরিফুল হক। যা বাংলাদেশের প্রথম ইনিংসে সর্বোচ্চ। বাংলাদেশ যেখানে এক পেসার নিয়ে খেলেছে, সেখানে দুই পেসার নিয়ে খেলে ফায়দা লুটেছে সফরকারী দল। জিম্বাবুয়ের কাইল জার্ভিস ও তেন্ডাই চাতারা দু’জনে পাঁচ উইকেট নিয়েছেন।
প্রথম ইনিংস থেকে ১৩৯ রানের লিডকে সাথে নিয়ে দ্বিতীয় ইনিংস ভালো করতে পারেনি জিম্বাবুয়ে। আবারো বল হাতে জিম্বাবুয়ের ব্যাটসম্যানদের বেকাদায় ফেলেন বাংলাদেশের তাইজুল। এবার নেন ৫ উইকেট। এছাড়া মেহেদি হাসান মিরাজ ৩টি ও নাজমুল ইসলাম ২টি উইকেট নেন। এতে ১৮১ রানেই গুটিয়ে যায় জিম্বাবুয়ে। তবে বাংলাদেশের সামনে ৩২১ রানের বড় টার্গেট ছুড়ে দিতে পারে জিম্বাবুয়ে।
ম্যাচের তৃতীয় দিনের শেষ দিকে জবাব দিতে নেমে বিনা উইকেটে ২৬ রান করেছিলো বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে দুই ওপেনারের ব্যাটিং নৈপুন্যে আশার বেলুন ফুলিয়েছিলেন বাংলাদেশের কোচ স্টিভ রোডস। তৃতীয় দিন শেষে বলেছিলেন, ‘শেষ বিকেলে দারুন ব্যাট করে লিটন ও ইমরুল। আশা করি, চতুর্থ দিনও আমরা ভালো ব্যাট করবো এবং পুরো তিন সেশনেই আধিপত্য বিস্তার করতে পারবো।’
কিন্তু চতুর্থ দিন চা-বিরতি পর্যন্তও টিকতে পারেনি বাংলাদেশ। চা-বিরতির আগেই ১৬৯ রানে গুটিয়ে যায় টাইগাররা। তাই র‌্যাংকিং-এর তলানিতে থাকা জিম্বাবুয়ের কাছে লজ্জাজনক হারের তিক্ত স্বাদ পেতে হয় বাংলাদেশকে। এই ইনিংসেও ব্যাটসম্যানদের ব্যর্থতা ছিলো চোখে পড়ার মত। কোন ব্যাটসম্যানই অর্ধশতকের দেখা পাননি। সর্বোচ্চ ৪৩ রান করেন ওপেনার ইমরুল কায়েস।
অবশ্য চলমান বছরের জানুয়ারি থেকে টেস্ট ফরম্যাটে ব্যর্থতার মধ্যে ঘুরপাক খাচ্ছে বাংলাদেশের ব্যাটসম্যানরা। চার টেস্টের আট ইনিংসের কোনটিতেই দলীয় স্কোর ২শ পার করতে পারেনি বাংলাদেশের ব্যাটসম্যানরা। সবচেয়ে বেশি ১৬৯ ছিলো সিলেটের দ্বিতীয় ইনিংসটি। শ্রীলংকার বিপক্ষে দেশের মাটিতে দুই ম্যাচের সিরিজের প্রথমটিতে ৫১৩ ও ৫ উইকেটে ৩০৭ রান করে বাংলাদেশ। এরপরের সাত ইনিংসে বাংলাদেশের রান ছিলো- ১১০, ১২৩, ৪৩, ১৪৪, ১৪৯, ১৬৮ ও ১৪৩। ঢাকা টেস্টে সিরিজ হার এড়াতে ব্যাটসম্যানদের বড় ইনিংস খেলতেই হবে। যাতে প্রতিপক্ষকে রানের চাপায় পিষ্ট করা যায়।
তবে বোলারদের পারফরমেন্স নিয়ে চিন্তার ভাজ কপালে নেই বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের। জিম্বাবুয়ের বিপক্ষে সিলেট টেস্টে নিজেদের সেরাটাই দিয়েছে তাইজুল-মিরাজ-নাজমুলরা। বাংলাদেশের পক্ষে মূলত বোলাররাই দাপট দেখিয়েছে। এছাড়া জানুয়ারিতে শ্রীলংকার কাছে সিরিজের প্রথম টেস্ট ড্র’র পর থেকে চারটি টেস্টে বোলাররাই ছিলো উজ্জল। বিশেষভাবে তাইজুল। চারটি টেস্টে ২২ উইকেট নিয়েছেন তিনি। এরমধ্যে দু’বার ইনিংসে পাঁচটি করে উইকেট শিকারের কীর্তিও গড়েছেন তাইজুল। এরপরই আছেন মিরাজ। সর্বোচ্চ শিকারে দ্বিতীয়স্থানে রয়েছেন তিনি। ৪ টেস্টে ১৫ উইকেট রয়েছে তার।
তবে যাই হোক একাদশে পরিবর্তন নিয়ে ঢাকা টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। দলে ফিরছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। মিডল-অর্ডারে অভিষেক হতে পারে মোহাম্মদ মিথুনের।
এদিকে ব্যাকফুটে থেকেই বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ শুরু করছিলো জিম্বাবুয়ে। কারন ২০১৩ সালের পর টেস্ট ফরম্যাটে কোন ম্যাচই জিতেনি জিম্বাবুয়ে। সাতটি টেস্ট সিরিজ খেলে সবক’টিতেই হেরেছিলো তারা। এরমধ্যে বাংলাদেশের কাছে একটি সিরিজ হারে জিম্বাবুয়ে। ২০১৪ সালে বাংলাদেশের মাটিতে তিন ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয় জিম্বাবুয়ে। তাই সাড়ে পাঁচ বছর কোন টেস্টে ও ১৭ বছর পর এ্যাওয়ে টেস্টে জয় পায় জিম্বাবুয়ে।
বাংলাদেশের বিপক্ষে দ্বিপক্ষীয় লড়াইয়েও জয়ের পাল্লা ভারী জিম্বাবুয়ের। ১৫ ম্যাচে মুখোমুখি হয়ে ৭টিতে জিতেছে তারা। ৫টি জিতে বাংলাদেশ। ৩টি ম্যাচ হয় ড্র। তাই এসব পরিসংখ্যানের সাথে সিলেটের অভিষেক টেস্টে দুর্দান্ত জয় চলমান সিরিজের শেষ ম্যাচেও জিম্বাবুয়েকে ভালো খেলতে উৎসাহী করবে, এটি বলার অপেক্ষা রাখে না।
বাংলাদেশ দল : মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), ইমরুল কায়েস, লিটন দাস, মোমিনুল হক, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, আরিফুল হক, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, আবু জায়েদ চৌধুরি রাহি, শফিউল ইসলাম, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ মিথুন, খালেদ আহমেদ ও নাজমুল ইসলাম অপু।
জিম্বাবুয়ে দল : হ্যামিল্টন মাসাকাদজা (অধিনায়ক), ব্রায়ান চারি, ক্রেইগ আরভিন, ব্রেন্ডন টেইলর, সিন উইলিয়ামস, সিকান্দার রাজা, পিটার মুর, রেগিস চাকাভা, ডোনাল্ড তিরিপানো, কাইল জার্ভিস, ব্রেন্ডন মাভুতা, জন নিয়ুম্বু, ওয়েলিংটন মাসাকাদজা, রায়ান ব্রুল, তেন্ডাই চাতারা ও ক্রিস এমপফু।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
গাধার কণ্ঠে গান! ভাইরাল সোশ্যাল মিডিয়ায় (ভিডিও)

অনলাইন ডেস্ক: সময়টা এখন সামাজিক যোগাযোগ মাধ্যমের। যেন কোনো ঘটনাই চাপা থাকছে না সেখানে। কিছু ঘটলেই তা তথ্য-উপাত্ত, ছবি বা ভিডিও দিয়ে প্রকাশিত হয়। মুহুর্তের মধ্যে অনেক ঘটনাই হয়ে পড়ে ভাইরাল । কেউ রাতারাতি হয়ে যান সেলিব্রেটি।
তবে এবার ব্যতিক্রমী কিছু ভাইরাল হয়েছে। আর তা হচ্ছে, গাধার কণ্ঠে গান। অনেকেই অবাক হয়ে ভিডিওটি উপভোগ করেছেন। অনেকের প্রশ্ন ছিল- গাধা কি কখনও গান গায়? সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওটিতে তেমনই দেখাল। এ যেন বিখ্যাত এনিমেটেড কার্টুন ‘শ্রেক’ এর সেই গাধাটি।
গাধাটির সুরেলা কণ্ঠস্বরের গান গত কয়েক দিন ধরে সোশ্যাল মিডিয়ায় হতবাক করে দিচ্ছে নেটিজেনকে। ভাইরাল সেই গাধার গানটি নিয়ে খবর প্রকাশও করেছে বিবিসি গণমাধ্যম।

 

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নেইমারের ট্রান্সফার নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস

অনলাইন ডেস্ক: গেল বছরের আগস্টে ট্রান্সফার ফির বিশ্বরেকর্ড গড়ে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যান নেইমার। সেই ট্রান্সফার এখনও খবরের উৎস। এবার এ গল্পকাহিনীতে যোগ হলো আরেকটি অধ্যায়।

সবারই জানা, ২২২ মিলিয়ন ইউরোতে বার্সা ছেড়ে প্যারিসে বসত গাড়েন নেইমার। সেই হিসাবে এখনও বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড় তিনি। শুক্রবার ডার স্পাইগেল যে গুমর ফাঁস করেছে, তাতে অচিরেই তার এ রেকর্ড ভাঙার সম্ভাবনা কারো নেই।

জার্মানির বিখ্যাত সাময়িকীটির মতে, ব্রাজিলীয় তারকাকে ডেরায় ভেড়াতে মোট ২৫২ মিলিয়ন ইউরো খরচ করে পিএসজি। তবে কর সংক্রান্ত ঝামেলা এবং মামলা মোকদ্দমার ভয়ে কম অর্থ দেখায় ক্লাবটি।

এক প্রতিবেদনে বলা হয়েছে, নেইমারকে আনতে রিলিজ ক্লজ বাবদ শুধু কাতালানদেরই ২২২ মিলিয়ন ইউরো দিয়েছে পিএসজি। এছাড়া তার এজেন্ট পিনি জাহাভি এবং বাবা সিনিয়র নেইমারকে ১০.৭ মিলিয়ন ইউরো করে দিয়েছে ক্লাবটি। চুক্তি অনুযায়ী, ২৬ বছর বয়সী সুপারস্টারের সাবেক ক্লাব সান্তোষকেও ৮.৭ মিলিয়ন ইউরো দিতে হয়েছে।

পিএসজি মালিক নাসের আল খেলাইফির বড় সাধ চ্যাম্পিয়নস লিগ জেতা। সেজন্য কাঁড়ি কাঁড়ি ইউরো খরচ করতেও পিছপা হননি তিনি। সব মিলিয়ে ২৫২ মিলিয়ন ইউরোতেই নেইমারকে টানে পিএসজি। সেই অর্থের কম দেখানোয় উয়েফা এখন তাদের বিরুদ্ধে কি পদক্ষেপ নেয় তাই দেখার অপেক্ষা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘আ.লীগের সঙ্গে জোটগতভাবে নির্বাচন করবে জাতীয় পার্টি’

দেশের খবর: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও আওয়ামী লীগের সঙ্গে জোটগতভাবে নির্বাচনে অংশ নেবে জাতীয় পার্টি।
শনিবার (১০ নভেম্বর) দুপুরে রাজধানীর বনানীতে দলীয় কার্যালয়ে গণতন্ত্র দিবস উপলক্ষে এক আলোচনা সভায় এ কথা জানান জাতীয় পার্টি কো-চেয়ারম্যান জিএম কাদের।

তিনি বলেন, যদি বিএনপি নির্বাচনে আসে। আমরা জানি সেখানে দুইভাগে বিভক্ত হয়ে যাবে এবং কোনো না কোনো জোটে আমাদের থাকতে হবে। কেউই এককভাবে ৩০০ আসনে যোগ্য মনোনয়ন দিতে পারবে না। সকলকে শরিক দল হিসেবে আসন ভাগাভাগি করতে হবে। সেক্ষেত্রে আমরা যেটা ঘোষণা দেওয়া হয়েছে মহাজোট গঠন করে আওয়ামী লীগের সঙ্গে থেকে নির্বাচন করব।

এসময় দেশের গণতন্ত্র এগিয়ে নিতে সবদলের নির্বাচনে অংশগ্রহণ প্রয়োজন বলে মন্তব্য করেন জাতীয় পার্টি কো-চেয়ারম্যান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সরকারি বিল বকেয়া থাকলে প্রার্থিতা বাতিল: ইসি

দেশের খবর: সরকারি টেলিফোন, বিদ্যুৎ, গ্যাস, পানিসহ অন্যান্য যেকোনও পরিসেবা বিল বকেয়া রেখে কোনও প্রার্থী আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। আগামী ১২ নভেম্বরের মধ্যে নির্বাচনে অংশগ্রহণেচ্ছু প্রার্থীদের সরকারি কোনও বয়েকা বিল থাকলে তা পরিশোধের কথা জানানো হয়েছে। অন্যথায় ওই ব্যক্তির প্রার্থিতা বাতিল করা হবে।

শনিবার (১০ নভেম্বর) রিটার্নিং কর্মকর্তাদের কাছে এমন নির্দেশনা দিয়ে এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
প্রার্থী হওয়ার যোগ্যতা ও অযোগ্যতা সংক্রান্ত পরিপত্রে বলা হয়, ‘মনোনয়নপত্র জমা দেয়ার ৭ দিন আগে এসব বিল পরিশোধ করতে হবে। অর্থাৎ যেহেতু মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৯ নভেম্বর সে হিসেবে প্রার্থী হতে হলে ১২ নভেম্বরের মধ্যে এসব বিল পরিশোধ করতে হবে।’
এতে আরও উল্লেখ করা হয়, কৃষিকাজের জন্য গৃহিত ক্ষুদ্র কৃষিঋণ ব্যতীত, মনোনয়নপত্র জমা দেয়ার তারিখের ৭ দিন পূর্বে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান হতে গৃহিত কোনও ঋণ বা বা তার কোনও কিস্তি পরিশোধে খেলাপি হলে ওই ব্যক্তি প্রার্থী হিসেবে অযোগ্য হবেন।
এছাড়া মনোনয়নপত্র দাখিলের ৭ দিন পূর্বে সরকারি টেলিফোন, বিদ্যুৎ, গ্যাস, পানি বা অন্য কোনো সেবা প্রদানকারী সংস্থার বিল পরিশোধ করতে ব্যর্থ হলে নির্বাচনে প্রার্থী হতে অযোগ্য হবেন বলেও জানানো হয়।
আগামী ২৩ ডিসেম্বর সংসদ নির্বাচনের ভোট। এ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৯ নভেম্বর সোমবার। মনোনয়নপত্র বাছাইয়ের দিন ২২ নভেম্বর বৃহস্পতিবার। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৯ নভেম্বর বৃহস্পতিবার। আর প্রতীক বরাদ্দ ৩০ নভেম্বর শুক্রবার।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিয়ের আগেই একসঙ্গে থাকছেন নায়ক-নায়িকা!

বিনোদনের খবর: গত বুধবার পরিচালক ও প্রযোজক করণ জহরের বাড়ির দীপাবলিতে একসঙ্গে হাজির হন আইটেম কন্যা মালাইকা অরোরা।
সেখান থেকে দীপাবলির পার্টি শেষ করে সোজা বলিউড অভিনেতা অর্জুন কাপুরের বাড়ি চলে গেলেন মালাইকা অরোরা। এটা শুনে যে কারো অবাক লাগতেই পারে।
আরবাজ খানের সাবেক স্ত্রী যদিও অর্জুন কাপুরের বাড়ির দিকে যাওয়ার সময় পাপারাজিদের দিক থেকে মুখ ঘুরিয়েই ছিলেন।
কিন্তু, নায়িকা মালাইকা অরোরা যতই ক্যামেরার সঙ্গে লুকোচুরি করুন না কেন, তার ছবি উঠে আসে গণমাধ্যমের পাতায় শিরোনাম হয়ে। গাড়ির কাঁচের বাইরে থেকেই একের পর এক ফ্ল্যাশ পড়তে শুরু করে অভিনেত্রী মালাইকাকে দেখে।
বি টাউনের একটি অংশের কথা অনুযায়ী, দীপাবলির অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পর হাতে বেশ কিছুটা সময় রয়েছে অর্জুন-মালাইকার। আর ওই সময়ই একে অপরের সঙ্গে একান্তে সময় কাটাতে চান বলেই চুপিসাড়ে অর্জুনের বাড়িতে হাজির হন মালাইকা অরোরা।
সম্প্রতি বলিউড অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে ডিনার ডেটে যেতে দেখা যায় মালাইকা অরোরাকে। বলিউডের এই সেলেব জুটিকে দেখে পাপারাজিদের ক্যামেরার ফ্ল্যাশ ঝলসে উঠে। এরপর থেকে অর্জুন কাপুর সতর্ক হয়ে যান।
সেদিনের ওই ঘটনার পর থেকেই তাদের দু’জনকে নিয়ে জল্পনা আরও জোরদার হয়। কিন্তু, নিজেদের সম্পর্ক নিয়ে এখন পর্যন্ত প্রকাশ্যে মুখ খুলেন নি এই তারকা জুটি।

বলি পাড়ায় শোনা যাচ্ছে, ২০১৯ সালেই নাকি মালাইকার সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন অর্জুন কাপুর। এ নিয়ে প্রস্তুতি শুরু করেছেন অর্জুন। গুঞ্জন উঠেছে, এবার বিয়ের দিনক্ষণ স্থির করতে শুরু করেছেন এই অভিনেতা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest