সর্বশেষ সংবাদ-
আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে ইজিবাইকের ওপর: অল্পের জন্য প্রাণে বাঁচলেন পথচারীসাতক্ষীরায় উপজেলা পর্যায়ে তৃণমূল জনগোষ্ঠীর প্রতিনিধি সমাবেশশ্যামনগরে প্রতিবন্ধী ব্যক্তিদের সরকারি সেবা প্রাপ্তির মানোন্নয়নে পাবলিক হেয়ারিংগভীর রাতে গাবুরায় গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ‌দাফন সম্পন্নগাজী নজরুলের ফাঁ*সির দাবিতে উত্তাল শ্যামনগরসাতক্ষীরায় যুবদলের আংশিক কমিটি ঘোষণা, আনন্দ মিছিলগণপিটুনিতে মৃত্যু নিয়ে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলনসাতক্ষীরা জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা: সভাপতি মুকুল, সম্পাদক বাবুবিজনেস অ্যান্ড লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন সাতক্ষীরার সুদীপ্তকেঁড়াগাছি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ডা. আনিছুর রহমানের ৫ম মৃত্যুবার্ষিকী আজ

ভোট নিয়ে আজ বিএনপির সারা দিন বৈঠক

দেশের খবর: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে কি না—এ নিয়ে আজ শনিবার সারা দিন ধারাবাহিক বৈঠক করবে বিএনপি। বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীর সঙ্গে দলের নয়াপল্টন ও গুলশান কার্যালয়ে বৈঠক হবে। পাশাপাশি ২০–দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে বৈঠকের সময় নির্ধারণ করা হয়েছে বলে জানা গেছে।
বিএনপির একটি সূত্র জানায়, বেলা ১১টা থেকে সময়ে সময়ে দলের জ্যেষ্ঠ নেতারা অনানুষ্ঠানিক বৈঠক করবেন।
বিকেল পাঁচটার দিকে গুলশান কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা বৈঠকে বসবেন। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ২০–দলীয় জোটের সঙ্গে বৈঠক করবেন বিএনপির নেতারা। বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান এ দুটি বৈঠকের তথ্য প্রথম আলোকে নিশ্চিত করেছেন। তিনি জানান, রাত আটটায় জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গেও বিএনপির নেতাদের একটি বৈঠকের কথা রয়েছে। তবে তিনি তা নিশ্চিত করতে পারেননি।
সূত্রমতে, গত বৃহস্পতিবার বিএনপির জ্যেষ্ঠ নেতারা নির্বাচনে যাওয়ার ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন। এ ব্যাপারে আজ–কালের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।
আজ জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে আলোচনাতেও নির্বাচনের বিষয়টি প্রাধান্য পাবে। ১ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ১৪–দলীয় জোটের সঙ্গে সংলাপে অংশ নেয় জাতীয় ঐক্যফ্রন্ট। সংলাপে ড. কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্টের সংলাপে অংশ নেন বিএনপির জ্যেষ্ঠ নেতারা।
এর আগে গত ২৪ অক্টোবর ৭ দফা দাবি ও ১১ দফা লক্ষ্য সামনে রেখে জাতীয় ঐক্যফ্রন্টের প্রথম কর্মসূচি হিসেবে সিলেটের রেজিস্টারি মাঠে সমাবেশ করা হয়। ওই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. কামাল হোসেন। প্রধান বক্তা ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল রাজশাহীর মাদ্রাসা ময়দান মাঠে ঐক্যফ্রন্টের দ্বিতীয় সমাবেশেও অংশ নিয়েছেন মির্জা ফখরুলসহ বিএনপির নেতারা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিএনপি ভোটে আসছে সন্দেহ নেই: কাদের

দেশের খবর: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নির্বাচনে অংশ নিচ্ছে—এ ব্যাপারে কোনো সন্দেহ নেই।
আজ শনিবার সকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এ মন্তব্য করেন। নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগের মধ্যে উৎসব থাকলেও বিএনপিতে কোনো উৎসব না থাকার বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘বিরোধী শিবিরে উৎসব কেন নেই, তা জানি না। তবে বিএনপি নির্বাচনে অংশ নিচ্ছে, এ ব্যাপারে সন্দেহ-সংশয় নেই। আমরা আশাবাদী।’
রাজশাহীর সমাবেশে বিএনপির বক্তব্যের প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, এটা নির্বাচনী আইনের সুস্পষ্ট লঙ্ঘন। গতকাল রাজশাহীতে বিএনপি যে বক্তব্য দিয়েছে, সেই বক্তব্য তফসিল ঘোষণার পর কেউ দিতে পারে না। গরম গরম ভাষণ, আন্দোলনের কর্মসূচি দেওয়া, নির্বাচনী আইন ও আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন।
নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্ত অনুযায়ী জোটবদ্ধভাবে নির্বাচন করতে চাইলে তিন দিনের মধ্যে ইসিকে জানাতে বলেছেন ইসি সচিব হেলালুদ্দীন আহমেদ। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে মন্ত্রী কাদের বলেন, ‘মেরুকরণ সমীকরণ চলছে। আমরা সময় চাইব।’
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সস্পাদক মাহবুব উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম, খালিদ মাহমুদ চৌধুরী, দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ প্রমুখ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভারতের পরবর্তী প্রধানমন্ত্রী মায়াবতী!

বিদেশের খবর: আগামী বছর (২০১৯ সাল) ভারতে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে মুখ থুবড়ে পড়বে বর্তমান ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। ভাল ফল করতে পারবে না বিরোধী দল কংগ্রেসও। এমন পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকার গড়বে বিজেপি ও কংগ্রেসের বাইরের জোট।
আর সেই সরকারের প্রধানমন্ত্রী হবেন মায়াবতী। উত্তরপ্রদেশের চারবারের মুখ্যমন্ত্রী মায়াবতীই প্রধানমন্ত্রী পদের জন্য আদর্শ নেত্রী। তাই ২০১৯-এ ভারতবাসী প্রথম দলিত প্রধানমন্ত্রী পাবে।

শুক্রবার এমনই বিস্ফোরক দাবি করলেন ছত্তিশগড়ের সাবেক মুখ্যমন্ত্রী তথা ছত্তিশগড় জনতা কংগ্রেসের নেতা অজিত যোগী।

তার দল এবার মায়বতীর বহুজন সমাজ পার্টি ও বামেদের সঙ্গে ভোটের লড়াইয়ে নেমেছে। তার দাবি, ছত্তিশগড়ে এবার তাদের জোট সরকারই ক্ষমতায় আসবে। আর মুখ্যমন্ত্রী হবেন তিনি। কারণ, জোট গড়ার সময় তেমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, যোগী ছিলেন ওই রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী। ২০০০ থেকে ২০০৪ পর্যন্ত তিনিই ছিলেন দায়িত্বে। তার আশা, তিনি এবার সেই পদ ফিরে পাবেন। পার্থক্য একটাই, আগেরবার তিনি কংগ্রেসের টিকিটে জিতে মুখ্যমন্ত্রী হয়েছিলেন। এবার নিজের দলের হয়ে জিতে ওই পদে বসবেন।

ছত্তিশগড়ে যোগী-রাজ শেষ হওয়ার পর রমন-রাজত্ব শুরু হয়েছে।। বিজেপির রমণ সিং সেখানে তিন দফার মুখ্যমন্ত্রী। ফলে এবার তার বিরুদ্ধে প্রতিষ্ঠান বিরোধী হাওয়া রয়েছে। অজিত যোগী মনে করছেন, সেই হাওয়াকে কাজে লাগিয়েই তিনি বাজিমাত করবেন।
কিন্তু তার এই আশায় সিঁদুরে মেঘ দেখছে রাহুল গান্ধীর দল। তাদের আশঙ্কা, কংগ্রেস ছেড়ে বেরিয়ে আসা এই ‘বিদ্রোহী’ নেতা ‘নিজের নাক কেটে’ টিম রাহুলের ‘যাত্রাভঙ্গ’ করবেন।

কারণ, মায়াবতী কংগ্রেসের সঙ্গে জোট না করে অজিত যোগীর সঙ্গে হাত মিলিয়েছে। ফলে বিজেপি বিরোধী ভোট ভাগ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আর তার জেরেই রমণ সিং চতুর্থবার ক্ষমতায় চলে আসতে পারে বলে কংগ্রেসের আশঙ্কা।
পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের মধ্যে ছত্তিশগড়ে প্রথম ভোট। ৯০ আসনের ছত্তিশগড় বিধানসভার ভোট হবে দু’দফায়। চলতি মাসের ১২ ও ২০ তারিখ ভোট নেওয়া হবে। প্রথম দফায় মাও-অধ্যুষিত অঞ্চলের ১৮টি আসনে নির্বাচন। বাকি আসনগুলোতে ভোট শেষ দফায়।
১১ ডিসেম্বর ভোটগণনা। সেদিই বোঝা যাবে অজিত যোগীর দাবি কতটা সত্যি। ছত্তিশগড়ের মানুষ তার পাশে থাকেন, নাকি কংগ্রেস বা বিজেপিকে বেছে নেন। সূত্র: কলকাতা২৪

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সোমালিয়ায় বোমা ও বন্দুক হামলায় নিহত ২০, আহত ১৭

বিদেশের খবর: সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে শুক্রবার জনপ্রিয় সাহাফি হোটেল ও অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) দপ্তরের কাছে বোমা ও বন্দুক হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ১৭ জন। সন্ত্রাসীগোষ্ঠী আল-শাবাব এ হামলার দায় স্বীকার করেছে।

এ ব্যাপারে পুলিশ কর্মকর্তা ইব্রাহিম মোহাম্মদ বলেছেন, ‘প্রথমে প্রধান সড়কের পাশে সাহাবি হোটেলের আঙ্গিনায় দু’টি বোমা বিস্ফোরিত হয়।’ তৃতীয় বোমাটি একটি ব্যস্ত সড়কে বিস্ফোরিত হয় বলে জানিয়েছেন এক প্রত্যক্ষদর্শী।
পুলিশ ক্যাপ্টেন মোহাম্মদ হুসেইন জানিয়েছেন, হামলাকারীরা হোটেলের ভেতরে প্রবেশ করতে ব্যর্থ হয়েছে। তবে হোটেলের বাইরে বিস্ফোরণে অনেক লোক নিহত হয়েছে। একটি মিনিমাসের কাছে থাকা গাড়িবোমাটি বিস্ফোরিত হওয়ার পর অনেকে জীবন্ত দগ্ধ হয়েছে। নিহতদের অনেকের পরিচয় জানাটাই মুশকিল হয়ে পড়েছে।

বোমা হামলায় আহত একজন বলেন, ‘রাস্তায় অনেক লোক ও গাড়ি ছিল, সবজায়গায় মৃতদেহ পড়ে আছে। বন্দুকের গুলিতেও কয়েকজন নিহত হয়েছে।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সৌদি আরবে হজ করার অনুমতি পেল ইসরায়েলিরা

বিদেশের খবর: ইহুদিবাদী দেশ ইসরায়েলের নাগরিকরা এখন থেকে সৌদি আরবে সফর করতে পারবে। দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক বৃদ্ধি পাওয়ায় সৌদি আরবে নতুন নিয়ম অনুযায়ী ইসরায়েলিরা খুব শিগগিরই নিজ দেশের পাসপোর্টে বিমানযোগে সৌদি আরবে হজ পালন করতে পারবে। খবর ইসরায়েলি দৈনিক হারেত্জ।

তবে অস্থায়ী পাসপোর্টের অধিকারী ফিলিস্তিনিদের সৌদি আরব প্রবেশে বাধা দেওয়া হচ্ছে। সৌদি রাজতান্ত্রিক সরকারের এ আচরণের কারণে ১৯৪৮ সালে ইসরায়েলের দখলকৃত ফিলিস্তিনি ভূখন্ডের দশ লাখেরও বেশি মুসলমান হজ করতে পারছেন না।

সম্প্রতি সৌদি আরবের একদল আলেম ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করায় সৌদি সরকারি পদক্ষেপের ব্যাপারে প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, এ পদক্ষেপ ইসরায়েকে বৈধতা দেয়ার পাশাপাশি ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি হত্যাযজ্ঞকে অব্যাহত রাখার অনুমতি দেওয়ার শামিল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ঐশ্বরিয়ার সঙ্গে বিচ্ছেদ না হলে বাড়ি ফিরতে নারাজ তেজ প্রতাপ

বিনোদনের খবর: বিয়ের ৬ মাসের মধ্যে ঐশ্বরিয়া রাইয়ের বিরুদ্ধে পাটনা হাইকোর্টে ডিভোর্স পিটিশন দায়ে করে আলোচনায় আসেন ভারতের বিহার রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবের বড় ছেলে তেজ প্রতাপ যাদব। কিন্তু এখন জানা যাচ্ছে ছেলের এই মতে পরিবারের সায় নেই। ফলে তেজ প্রতাপ ঘর ছেড়ে একপ্রকার নিরুদ্দেশ।

জি নিউজের খবর, শুক্রবার তোজ প্রতাপ জানিয়ে দিয়েছেন পরিবার তার বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত সমর্থন না করলে তিনি আর বাড়ি ফিরবেন না। এদিন তিনি একটি চ্যানেলে ভাই তেজস্বীকে তাঁর জন্ম দিনের শুভেচ্ছা জানান। তখনই তিনি তার ঘরে না ফেরার বিষয়টি ঘোষণা করেন।

লালু পুত্রকে শেষবারের মতো দেখা গেছে বোধগয়াতে। রাঁচির বিরষা মুণ্ডা জেলে বাবার সঙ্গে দেখা করে তিনি বোধগয়ার ওই হোটেলে উঠেছিলেন। বর্তমানে তিনি হরিদ্বারে রয়েছেন বলে খবর। তবে জানা যাচ্ছে লালু প্রসাদ ছেলের বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্তে খুবই বিরক্ত।

উল্লেখ্য, গত ১২ মে তেজ প্রতাপের সঙ্গে বিয়ে হয় বিহারের প্রাক্তন মন্ত্রী চন্দ্রিকা প্রসাদ রাইয়ের মেয়ে ঐশ্বরিয়া রাইয়ের। তিনি আবার রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী দারোগা প্রসাদ রাইয়ের নাতনি। বিয়ের পর থেকেই দুজেনর মধ্যে বনিবনা হচ্ছিল না। শেষপর্যন্ত বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নেন তেজ প্রতাপ।

কেন বিবাহ বিচ্ছেদ? তেজ প্রতাপ জানিয়েছেন, আমাদের মধ্যে মতপার্থক্য অনেক, যা সমাধানের নয়। বিয়ের আগেই একথা বাড়িতে বলেছিলাম। তখন কেউ আমার কথা শোনেনি। এখনও আমার কথা কেউ শুনছে না। ওরা যতক্ষণ না আমার কথায় রাজি না হচ্ছে ততক্ষণ বাড়ি ফিরব না।

ভাই তেজস্বীর সঙ্গে তার গোলমালের কথা সবার জানা। শুক্রবার ছিল তাঁর জন্মদিন। এদিন তিনি তেজস্বীকে শুভেচ্ছা জানান। পাশাপাশি বলেন, ওকে জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছি। ভবিষ্যতে বিহারের মুখ্যমন্ত্রী ও (তজস্বী)।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আজ বাংলাদেশের মুখোমুখি ভারত

খেলার খবর: অলিম্পিক ফুটবলের এশিয়া অঞ্চলে বাছাইয়ের প্রথম পর্বে আজ মুখোমুখি বাংলাদেশ ও ভারত। ইয়াঙ্গুনের থুয়ুন্না স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা ২টা ৩০ মিনিটে ম্যাচ শুরু হবে।
প্রথম ম্যাচে স্বাগতিক মিয়ানমারের কাছে ৫-০ গোলে হেরেছে বাংলাদেশ। কোনো প্রতিরোধই গড়ে তুলতে পারেননি সাবিনা খাতুনরা। দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে চান কোচ গোলাম রব্বানীর শিষ্যরা।
কোচের কথায়, ‘প্রথম ম্যাচে মেয়েরা নিজেদের সাধ্যমতো খেলতে পারেনি। আশা করি, ভারতের বিপক্ষে ঘুরে দাঁড়াবে তারা।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
গুরুত্বপূর্ণ স্থাপনায় সর্বোচ্চ সতর্কতা

দেশের খবর: জাতীয় নির্বাচনের আগে দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা, উন্নয়ন প্রকল্প এলাকা ও বিদেশি সেন্টারগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বাড়ানো হয়েছে সাদা পোশাকে গোয়েন্দা টহল। এ ছাড়া কেপিআই (গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় স্থাপনা) এলাকায় প্রবেশাধিকার সংরক্ষণ ও পাহারা বৃদ্ধি করা হয়েছে।
নিবিড় পর্যবেক্ষণে আনা হয়েছে বিদেশি নাগরিকদের গতিবিধি। নির্বাচনের আগে যাতে করে এসব স্থান ঘিরে কোনো চক্র নাশকতা করতে না পারে সে জন্যই এ আগাম নিরাপত্তা। গত সপ্তাহে পুলিশ সদর দফতরে আয়োজিত এক বৈঠকে পুলিশ প্রধান মাঠপর্যায়ের দায়িত্বশীল উচ্চপর্যায়ের কর্মকর্তাদের এ সংক্রান্ত নির্দেশনা দিয়েছেন।

এ প্রসঙ্গে পুলিশ সদর দফতরের এডিশনাল ডিআইজি (ইনটেলিজেন্স অ্যান্ড স্পেশাল অ্যাফেয়ার্স) মো. মনিরুজ্জামান বলেন, উন্নয়ন প্রকল্প এলাকায় যে কোনো পরিস্থিতি মোকাবেলায় আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে। বিশেষ সময়কে সামনে রেখে সুযোগসন্ধানীরা নাশকতার চেষ্টা করে থাকে। গোয়েন্দা তথ্য আছে, জাতীয় নির্বাচন সামনে রেখে উন্নয়ন প্রকল্প বা গুরুত্বপূর্ণ স্থাপনাকে ‘টার্গেট’ করতে পারে নাশকতাকারী চক্র। এ কারণে এসব এলাকায় পুলিশের সংখ্যা বৃদ্ধি, সিসি ক্যামেরায় নজরদারি এবং সাদা পোশাকে গোয়েন্দা সদস্য বাড়ানো হয়েছে।

ঊর্ধ্বতন গোয়েন্দা কর্মকর্তা মো. মনিরুজ্জামান আরও বলেন, ইতিমধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্র, আশুগঞ্জ পাওয়ার প্ল্যান্ট, মোংলা ও পায়রা বন্দরে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। লোকবলের ঘাটতি সত্ত্বেও বিশেষ নজরদারি অব্যাহত আছে।

অপর এক গোয়েন্দা কর্মকর্তা জানান, রাষ্ট্রীয় বিভিন্ন ভবন, দফতর, বিদ্যুৎ কেন্দ্র, গ্যাস ও কয়লা ক্ষেত্র, ইপিজেডসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পভুক্ত এলাকায় নিরাপত্তা আগের চেয়ে বাড়ানো হয়েছে। নিরাপত্তা বৃদ্ধির বিষয়টি সংশ্লিষ্টদের জানানো হয়েছে। তিনি বলেন, কেপিআই এলাকার কোথাও কোথাও বাইরের সাধারণ লোকদের যাতায়াত করার সুযোগ নেই। এসব এলাকায় উন্নয়ন কেন্দ্রের দেশীয় লোকদের পাশাপাশি বিদেশি লোকদের আনাগোনা সবচেয়ে বেশি।

এ কারণে নিরাপত্তার অজুহাত যেন কেউ তুলতে না পারে- বিষয়টি মাথায় রেখেই অ্যাডভান্স ইনটেলিজেন্সের অংশ হিসেবে নিরাপত্তা ব্যবস্থা কয়েকগুণ বাড়ানো হয়েছে। প্রায় ৪শ’ স্থাপনা বিভিন্ন ক্যাটাগরির আওতায় আনা হয়। এর মধ্যে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের বাইরে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে বিশেষ নজর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর। তিনি জানান, নাশকতা করতে পারে এমন অনেকে গোয়েন্দা জালে রয়েছে। পাশাপাশি বিভিন্ন সংস্থা থেকে পাওয়া সমন্বিত গোয়েন্দা প্রতিবেদন পর্যালোচনা করা হচ্ছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার মো. মাহাবুবর রহমান বলেন, স্বাভাবিক নিরাপত্তার বাইরে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। এসব এলাকায় চেকপোস্টে তল্লাশি বাড়ানো হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ওয়াইএম বেলালুর রহমান বলেন, কেপিআই এলাকায় নিরাপত্তা নিশ্চিত ও নিবিড় পর্যবেক্ষণের নির্দেশনা রয়েছে। টহল ও তল্লাশি বৃদ্ধি ছাড়াও সন্দেহভাজনদের গতিবিধি অনুযায়ী জিজ্ঞাসাবাদও করা হচ্ছে।
দিনাজপুরের পুলিশ সুপার সৈয়দ আবু সায়েম বলেন, উন্নয়ন প্রকল্পভুক্ত এলাকা, সরকারি ও বেসরকারি স্থাপনায় স্বাভাবিক নিরাপত্তার চেয়ে কয়েকগুণ নিরাপত্তা বাড়ানো হয়েছে। বড়পুকুরিয়া কয়লা খনির মতো প্রথম শ্রেণীর কেপিআই এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি বাড়ানো হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest