সর্বশেষ সংবাদ-
আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে ইজিবাইকের ওপর: অল্পের জন্য প্রাণে বাঁচলেন পথচারীসাতক্ষীরায় উপজেলা পর্যায়ে তৃণমূল জনগোষ্ঠীর প্রতিনিধি সমাবেশশ্যামনগরে প্রতিবন্ধী ব্যক্তিদের সরকারি সেবা প্রাপ্তির মানোন্নয়নে পাবলিক হেয়ারিংগভীর রাতে গাবুরায় গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ‌দাফন সম্পন্নগাজী নজরুলের ফাঁ*সির দাবিতে উত্তাল শ্যামনগরসাতক্ষীরায় যুবদলের আংশিক কমিটি ঘোষণা, আনন্দ মিছিলগণপিটুনিতে মৃত্যু নিয়ে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলনসাতক্ষীরা জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা: সভাপতি মুকুল, সম্পাদক বাবুবিজনেস অ্যান্ড লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন সাতক্ষীরার সুদীপ্তকেঁড়াগাছি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ডা. আনিছুর রহমানের ৫ম মৃত্যুবার্ষিকী আজ

নির্বাচন নিয়ে ঐক্যফ্রন্টের বৈঠক রাতে

দেশের খবর: একাদশ সংসদ নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত চূড়ান্ত করতে শনিবার রাত ৮টায় বৈঠকে বসতে যাচ্ছে জাতীয় ঐক্যফ্রন্ট। জোটের নেতা ড. কামাল হোসেনের বেইলি রোডের বাসায় এ বৈঠক অনুষ্ঠিত হবে। ঐক্যফ্রন্ট সূত্র এসব তথ্য জানিয়েছে।
এছাড়াও বিকাল ৫টায় বিএনপির স্থায়ী কমিটি ও সন্ধ্যায় ২০ দলীয় জোট গুলশানে পুনরায় বৈঠকে বসছে। বিএনপির বৈঠকে আগামী নির্বাচনি পরিকল্পনা তৈরি করবেন দলটির নেতারা।
সন্ধ্যা ৭টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ২০ দলীয় জোটের বৈঠকে নির্বাচন, মনোনয়ন ও আগামী দিনের কর্মসূচি নিয়ে আলোচনা হবে।
একই ইস্যুতে রাতে ড. কামাল হোসেনের বেইলি রোডের বাসায় জাতীয় ঐক্যফ্রন্টেরও বৈঠক আছে।

বিএনপি, ২০ দল ও জাতীয় ঐক্যফ্রন্টের মতামত নিয়ে আগামীকাল রোববার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে কারাগারে দেখা করতে পারেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এছাড়া লন্ডনে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গেও আরেক দফা কথা বলবেন বিএনপির দায়িত্বপ্রাপ্তরা। সব আলোচনা শেষে দু-এক দিনের মধ্যেই আসবে নির্বাচনে অংশ নেয়া না নেয়া সংক্রান্ত ঘোষণা। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।

বিএনপির একটি সূত্র জানিয়েছে, নির্বাচনে অংশ নিতে হলে জোটগতভাবে বেশ কিছু সিদ্ধান্ত নেয়ার প্রয়োজন আছে। কেননা, জোটগতভাবে প্রার্থী দিতে হলে তিন দিনের মধ্যে তা জানাতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে। তাই আজকের উভয় জোটের বৈঠকে এ বিষয়টিও আলোচনায় আসবে।
জাতীয় ঐক্যফ্রন্ট, বিএনপি এবং ২০ দলীয় জোট সূত্র জানিয়েছে, ঘোষিত তফসিলে নির্বাচনে অংশ নেয়া এবং সুষ্ঠু নির্বাচনের পথে কী কী প্রতিবন্ধকতা আছে, তা নিয়ে চুলচেরা বিশ্লেষণ চলছে বিএনপির থিংক ট্যাংক বা বিশেষজ্ঞ মহলে।

উভয় জোটের পক্ষ থেকে গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে সরকার, নির্বাচন কমিশন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম। তফসিল ঘোষণার পরও বিভিন্ন জেলায় বেশ কয়েকজন নেতাকে গ্রেফতার করা হয়েছে।
রাজশাহীতে জনসভায় যোগ দিতে প্রতিবন্ধকতা সৃষ্টির লক্ষ্যে বাস চলাচলে বিঘ্ন ঘটানো হয়েছে। ওই সমাবেশকে কেন্দ্র করে মহড়া দিয়েছেন সরকারদলীয় নেতাকর্মীরা। এছাড়া গত কয়েক দিনে ২২ শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।

নেতাকর্মীরা বাসায় ঘুমানো দূরের কথা, এলাকায়ও থাকতে পারছেন না। এমন পরিস্থিতিতে নির্বাচনে গেলে প্রচার-প্রচারণা করাও সম্ভব হবে না। ফলে নির্বাচনে যাওয়াটা ঘোষণার মধ্যে সীমাবদ্ধ থাকবে।
এমন পরিস্থিতিতে কী করণীয়, সেসব বিশ্লেষণ শেষেই আসবে নির্বাচনে যাওয়ার ব্যাপারে উভয় জোটের ঘোষণা।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জে. (অব.) মাহবুবুর রহমান বলেন, বৃহস্পতিবার বৈঠকে নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। তবে কোনো সিদ্ধান্ত হয়নি। বৈঠকে ভালো-মন্দ বিশ্লেষণ হয়েছে। কী করা উচিত, কী করা উচিত না- এসব নিয়ে সবাই মতামত দিয়েছেন।

তিনি বলেন, বৈঠকে কেউ কেউ বলেছেন, সরকার তো তার জায়গা থেকে একটুকুও সরছে না। কিন্তু নির্বাচন করতে গেলে এখন আমরা অবাধ-সুষ্ঠু নির্বাচন পাব না। নেতাকর্মী গ্রেফতার এখনও অব্যাহত রেখেছে। নির্বাচনে গিয়ে সরকারকে বৈধতা দেয়া হবে। আবার কেউ বলেছেন, নির্বাচন না করলে দলের আরও ক্ষতি হতে পারে। তবে এ নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। শুধু আলোচনা হয়েছে। দু-এক দিনের মধ্যে সিদ্ধান্ত হয়ে যাবে।

উল্লেখ্য, শুক্রবার নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেছেন, জোটগতভাবে নির্বাচন করতে চাইলে তিন দিনের মধ্যে কমিশনকে জানাতে হবে। আজই দলগুলোকে এ বিষয়ে চিঠি দেয়া হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘চলন্ত বাসে’ মেয়েকে হত্যা, বাবাকে নিক্ষেপ

অনলাইন ডেস্ক: ঢাকার আশুলিয়ায় চলন্ত বাস থেকে সর্বস্ব কেড়ে নিয়ে মেয়েকে হত্যার পাশাপাশি তার বাবাকে রাস্তায় ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে। আশুলিয়া থানার এসআই বিজন কুমার দাস জানান, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে মরাগাং এলাকায় ঢাকা-টাঙ্গাইল সড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করেন তারা।
নিহত জরিনা খাতুন (৪৫) সিরাজগঞ্জ জেলার চৌহালী থানার খাস কাওলিয়া গ্রামের মহির মোল্লার স্ত্রী।
জরিনার বাবা আকবর আলী মণ্ডল (৭০) বলেন, শুক্রবার দুপুরে তিনি ও তার মেয়ে জরিনা আশুলিয়ার গাজিরচট এলাকায় জরিনার মেয়ের বাড়ি বেড়াতে যান।

“সন্ধ্যায় সিরাজগঞ্জে বাড়ি ফেরার জন্য আশুলিয়ার ইউনিক এলাকা থেকে টাঙ্গাইলগামী একটি বাসে উঠি আমি ও আমার মেয়ে জরিনা। পথে বাসের যাত্রীরা আমাদের মারধর করে মোবাইল ফোন ও টাকা-পয়সা কেড়ে নেয়। আর বাসটি বিভিন্ন স্থান ঘুরে আবার আশুলিয়ার দিকে চলে আসে। চলন্ত বাস থেকে আমাকে আশুলিয়া ব্রিজের কাছে ফেলে দেয়।”
এতে তিনি আহত হন। পরে তিনি টহল পুলিশকে ঘটনা জানালে তারা প্রায় এক কিলোমিটার দূরে মরাগাং এলাকায় মহাসড়কের পাশে জরিনার লাশ খুঁজে পায়।

এসআই বিজন বলেন, “জরিনার শরীরে কোনো ক্ষত না থাকলেও গলায় কালো দাগ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে শ্বাসরোধ করে হত্যার পর তাকে ফেলে গেছে খুনি।”
পুলিশ বাসটি শনাক্ত করতে পারেনি। এ ঘটনায় বাসের চালক, সহকারী, সুপারভাইজারসহ অজ্ঞাতদের আসামি করে নিহত জরিনার জামাতা নূর ইসলাম আশুলিয়া থানায় অভিযোগ দিয়েছেন বলে জানান এসআই বিজন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সৌদি যুবরাজকে হত্যার চেষ্টা!

বিদেশের খবর: সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান দাবি করেছেন, তাকে হত্যার চেষ্টা করেছিল একটি সন্ত্রাসী গোষ্ঠী। ওই গোষ্ঠীর সদস্যদের মিসরের সিনাই উপত্যকা থেকে চলতি বছর গ্রেপ্তার করা হয়। গত পহেলা নভেম্বর রিয়াদে সফরকারী একটি খ্রিস্টান প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে যুবরাজ এই তথ্য জানান। সন্ত্রাসীদের সেলে সৌদি নাগরিকও আছে বলে তার দাবি।
প্রতিনিধি দলের প্রধান জোয়েল রোজেনবার্গ যুবরাজের উদ্ধৃতি দিয়ে জানান, সাংবাদিক খাশোগিকে হত্যার ঘটনা মারাত্মক অপরাধ। তিনি এটাকে সমর্থন করেন না এবং এর সঙ্গে জড়িতদের শাস্তির মুখোমুখি করবেন। বিরোধীরা হত্যাকাণ্ডের সঙ্গে তাকে জড়াচ্ছে বলেও সৌদি যুবরাজ দাবি করেন।
রোজেনবার্গ জানান, দুই ঘণ্টার বৈঠকে যুবরাজ ফিলিস্তিন-ইসরাইল ও রিয়াদ-ইসরাইল সম্পর্ক নিয়েই ৯০ মিনিট কথা বলেন। জেরুজালেম পোস্টের বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে মিডল ইস্ট মনিটর।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্রীলংকায় পার্লামেন্ট ভেঙে দিলেন প্রেসিডেন্ট সিরিসেনা

বিদেশের খবর: শ্রীলংকার পার্লামেন্ট ভেঙে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা। গতকাল শুক্রবার তিনি পার্লামেন্ট ভেঙে দেওয়ার আদেশে স্বাক্ষর করেন। শুক্রবার মধ্যরাত থেকেই ফের পার্লামেন্টের কার্যক্রম শুরু হওয়ার কথা ছিল।
এর আগে তিনি পার্লামেন্টের কার্যক্রম স্থগিত করলেও চাপের মুখে ফের চালুর নির্দেশ দেন। তবে গতকাল প্রেসিডেন্ট সিরিসেনার দল জানায় যে নতুন প্রধানমন্ত্রী নির্বাচনে পার্লামেন্টে তিনি সংখ্যাগরিষ্ঠতা পাবেন না। এরপরই তিনি পার্লামেন্ট ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক মন্ত্রী জানিয়েছেন, জানুয়ারিতে আগাম নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। বর্তমান সরকারের মেয়াদ আরো দুই বছর বাকি। কিন্তু দেশটিতে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী দ্বন্দ্বে রাজনৈতিক অচলাবস্থার সৃষ্টি হয়েছে।-এনডিটিভি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিশ্বকাপের প্রথম ম্যাচেই ৪৬ রানে অলআউট বাংলাদেশ

খেলার খবর: ৫,৬, ৩, ৮, ৩, ২, ৪, ০, ৩, ৫, ১- নাহ! এ গুলো কোনো মোবাইল নাম্বারের ডিজিট নয়। বাংলাদেশ নারী ক্রিকেট দলের প্রতিটি ব্যাটসম্যানের করা রানের সংখ্যা। সঙ্গে যোগ করতে হবে অতিরিক্ত ৬ রান। তাহলে সর্বমোট রানের সংখ্যা দাঁড়ায় ৪৬।

হ্যাঁ, ১০৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ৪৬ রানেই ওয়েস্ট ইন্ডিজ নারী ক্রিকেট দলের বোলারদের সামনে অলআউট হয়েছে বাংলাদেশের নারী ক্রিকেট দলের ব্যাটসম্যানরা। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের কাছে নিজেদের প্রথম ম্যাচেই ৬০ রানের বিশাল ব্যবধানে হারতে হয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দলকে।

বলাই বাহুল্য যে, বাংলাদেশের কোনো ব্যাটসম্যানই দুই অংকের ঘর ছুঁতে পারেননি। সর্বোচ্চ ৮ রান এসেছে ফারহানা হকের ব্যাট থেকে। দ্বিতীয় সর্বোচ্চ ৬ রান করেন আয়েশা রহমান। অতিরিক্ত থেকেও এলো দ্বিতীয় সর্বোচ্চ রান। ৪৬ রান করতে অবশ্য বাংলাদেশ নারী দলের ব্যাটসম্যানরা খেলেছে ১৪.৪ ওভার।

ওয়েস্ট ইন্ডিজ নারী দলের পেসার দিন্দ্রা দোতিনের দুর্দান্ত গতির বলের সামনেই অবশ্য একের পর এক পরাস্ত হতে হয়েছে বাংলাদেশ নারী দলের ব্যাটসম্যানদের। ৩.৪ ওভার বল করে মাত্র ৬ রান দিয়ে ৫ উইকেট নেন তিনি।

এমনিতেই টি-টোয়েন্টিতে বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের নারী ক্রিকেটাররা। তারওপর গায়ানার প্রোভিডেন্স স্টেডিয়ামে একের পর এক গতিময় বোলিংয়ের মুখোমুখি বাংলাদেশের মেয়েরা। যেন পুরোপুরি অনভ্যস্ত একটি ক্রিকেট দল। ব্যাট তোলারই সুযোগ পাচ্ছে না, তার আগেই বোল্ড। বিশেষ করে দিন্দ্রা দোতিনের বলে।

উইকেটটার গতি-প্রকৃতি মোটেও ভালো ছিল না। শুরুতে পেস বান্ধবই মনে হয়নি। যে কারণে দিন্দ্রা দোতিনকে বোলিংয়ে আনা হয় চতুর্থ বোলার হিসেবে, ৯ম ওভারে। কিন্তু উইকেট কেমন সেটা দেখার বিষয় ছিল না। তার সামনে যেন শুধুই স্ট্যাম্প। ভাঙতে পারলেই বড় ধরনের কোনো পুরস্কারের হাতছানি। সেভাবেই বল করে গেছেন।

শুরুতেই ফারজানা হক রিটার্ন ক্যাচ দিয়েছিলেন দোতিনকে। এরপর নিগার সুলতানা, রুমানা আহমেদ, লতা মন্ডল এবং সালমা খাতুনকে বোল্ড করেন তিনি। দোতিন ছাড়াও সাকিরা সেলমান নেন ২ উইকেট, স্টেফানি টেলর এবং আফি ফ্লেচার নেন ১টি করে উইকেট।

নারী ক্রিকেটের ইতিহাসে তৃতীয় সেরা বোলিং করলেন দিন্দ্রা দোতিন। বোতসোয়ানা বোতসোগো এমপেডি লেসোথোর বিপক্ষে ২.৩ ওভার বল করে ৮ রান দিয়ে নিয়েছিলেন ৬ উইকেট। নিউজিল্যান্ডের অ্যামি সেটারর্থওয়াইট ৪ ওভারে ১৭ রান দিয়ে নিয়েছিলেন ৬ উইকেট। এরপরই রয়েছেন দিন্দ্রা দোতিন। তবে সবচেয়ে কম রান দিয়ে ৫ কিংবা তার বেশি উইকেট নেয়া ক্রিকেটারদের মধ্যে তিনি রয়েছেন শীর্ষে। মাত্র ১.৬৩ গড়ে রান দিয়েছেন তিনি।

অথচ টস জিতেছিল বাংলাদেশ এবং টস জিতে তারা ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছিল ওয়েস্ট ইন্ডিজকে। বাংলাদেশ অধিনায়ক সালমা খাতুনের এ সিদ্ধান্তকে যৌক্তিক প্রমাণ করেন বোলাররা। ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেটে মাত্র ১০৬ রানে বেধে রাখতে সক্ষম হন তারা। কিচিয়া নাইট করেন সর্বোচ্চ ৩২ রান এবং স্টেফানি টেলর করেন ২৯ রান। এছাড়া নাতাশা ম্যাকলিন করেন ১১ রান। বাকি ব্যাটসম্যানদের কেউই দুই অংকের ঘর ছুঁতে দেননি বাংলাদেশের বোলাররা।

জাহানারা আলম ২৩ রান দিয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন। এছাড়া রুমানা আহমেদ ১৬ রান দিয়ে নেন ২ উইকেট। সালমা খাতুন ও খাদিজাতুল কুবরা নেন ১টি করে উইকেট।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পৃথিবীর আছে দুই গুপ্ত চাঁদ

অনলাইন ডেস্ক: এতদিন মানুষ জানতো পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহটির নাম ‘চাঁদ’। বিজ্ঞানীদের তথ্য মতে, চাঁদ সৌরজগতের পঞ্চম বৃহত্তম উপগ্রহ। চাঁদের ব্যাস ৩,৪৭৪.২০৬ কিলোমিটার যা পৃথিবীর ব্যাসের এক-চতুর্থাংশের চেয়ে সামান্য বেশি। হিসেব মতে, চাঁদের আয়তন পৃথিবীর আয়তনের ৫০ ভাগের ১ ভাগ মাত্র। এতদিন চাঁদ সম্পর্কে মানুষের জানা এসব তথ্যের বাইরে আরো দুটি গুপ্ত চাঁদের কথা জানিয়েছে বিজ্ঞানীরা! ১৯৬০ সালে বিজ্ঞানীরা প্রথমবারের মতো ব্যাপক ধুলো-মেঘের যে বলয়টির সন্ধান পেয়েছিলেন এখন সেটিকেই বলছেন পৃথিবীর অন্য প্রাকৃতিক উপগ্রহ বা চাঁদ। সম্প্রতি বিজ্ঞানীরা জানিয়েছেন, চাঁদ ছাড়াও পৃথিবীর আছে আরো দুটি গুপ্ত চাঁদ।

দীর্ঘদিনের জল্পনা আর বিতর্কের অবসান ঘটিয়ে বিজ্ঞানীরা নিশ্চিত হয়েছেন যে, চাঁদের বাইরে পৃথিবীর আরো দুটি গুপ্ত চাঁদ আছে। পৃথিবীর কক্ষপথে থাকা এই গুপ্ত চাঁদগুলো পুরোপুরি ধুলো-মেঘের তৈরি। এই চাঁদগুলোও পৃথিবীর কেন্দ্র থেকে গড়ে চার লক্ষ কিলোমিটার দূরে অবস্থিত। পৃথিবী থেকে ‘পুরনো চাঁদের’ দূরত্বও একই রকম, ৩ লাখ ৮৪ হাজার কিলোমিটার প্রায়। জ্যোতির্বিজ্ঞানীরা অনেক আগে থেকেই ধারণা করতেন যে, পৃথিবীর কক্ষপথে হয়তো চাঁদের মতো আরো প্রাকৃতিক উপগ্রহ থাকতে পারে। কিন্তু ১৯৬১ সালে পোলিশ জ্যোতির্বিজ্ঞানী কাজিমিয়ার্জ করডেলস্কি সেই ধারণাকে আরো জোরালো করেন।

হাঙ্গেরির ইয়োতভোস লোরন্ড ইউনিভার্সিটির জ্যোতির্বিজ্ঞানী জুটিত স্লিজ বালোগ বলেন, প্রতিটা করডেলস্কি ধুলার মেঘবলয় যাকে চাঁদ হিসেবে আখ্যায়িত করা হচ্ছে, তারা ১০ থেকে ১৫ ডিগ্রি কৌনিক অবস্থান তৈরি করে। এই গুপ্ত চাঁদে সূর্যের আলো প্রতিফলিত হয়ে খুবই অনুজ্জ্বল আলোকচ্ছটা প্রকাশ করে। ছায়াপথের আলোতে এই ধুলো-মেঘের চাঁদকে খুঁজে পাওয়াটা কষ্টকর। এই কারণে জ্যোতির্বিজ্ঞানীরা ক্যামেরায় বিশেষ এক ধরনের পোলারাইজড ফিল্টার ব্যবহার করছেন। চাঁদ সম্পর্কে বিজ্ঞানীদের সর্বশেষ এই তথ্য যদি পুরোপুরি সত্য প্রমাণিত হয় তাহলে ভবিষ্যতে হয়তো এই ধরনের আরো অনেক চাঁদের সন্ধান মিলবে পৃথিবীর কক্ষপথে।-ন্যাশনাল জিওগ্রাফিক

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জর্ডানে ভয়াবহ বন্যা, নিহত ৮

বিদেশের খবর: জর্ডানে আকস্মিক বন্যায় কমপক্ষে ৮ জনের মৃত্যু হয়েছে। আহত ২৪ জনের বেশি। খবর ডেইলি সাবাহ’র।
শুক্রবার দেশটির তরফ থেকে বলা হয় ভারি বৃষ্টিপাতে দেশটির প্রাচীন পর্যটন নগরী পেত্রায় আকস্মিক বন্যার দেখা দিয়েছে। এতে ৮ জনের মৃত্যু ছাড়াও কয়েকশ পর্যটককে উদ্ধার করে উঁচু এলাকায় স্থানান্তর করা হয়।
দেশটির মুখপাত্র জুমানা ঘুনেইমাত বলেন, গত শুক্রবার পেত্রায় কমপক্ষে ৩৬০০ দর্শনার্থী আসেন।
গতমাসেও জর্ডানে আকস্মিক বন্যা্র কবলে পড়ে ভেসে যায় একটি স্কুলবাস। এতে কমপক্ষে ১৮ জন নিহত হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাংবাদিকের প্রশ্নকে ‘বেকুব’ বললেন ট্রাম্প

বিদেশের খবর: ডোনাল্ড ট্রাম্প আমেরিকায় ক্ষমতায় আসার পর সংবাদ মাধ্যমের সঙ্গে যেন তার সম্পর্কটা সাপে-নেউলে দাঁড়িয়েছে। বিভিন্ন সময় বিভিন্ন সংবাদমাধ্যম ও সংবাদকর্মীদের ওপর বেজায় চটেছেন। মধ্যবর্তী নির্বাচনের পর সিএনএনের এক সাংবাদিককে নিষিদ্ধ ঘোষণা করেন হোয়াইট হাউসে।
এবার আবার লাগলো সিএননের আরেক সাংবাদিক অ্যাবি ফিলিপের সঙ্গে। গতকাল শুক্রবার প্যারিসে যাওয়ার আগে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকের প্রশ্নের মুখোমুখি হন ট্রাম্প।
এসময় ফিলিপের প্রশ্নে মেজাজ হারান ট্রাম্প। তিনি বলেন, কি বেকুব প্রশ্ন, কি বেকুব প্রশ্ন। আমি দেখেছি তুমি অনেক বেকুব প্রশ্ন কর। ফিলিপের দিকে আঙ্গুল দেখিয়ে এসব বলেন ট্রাম্প।
তিনি আরো বলেন, হোয়াইট হাউস আমার কাছে অনেক ‘স্পেশাল’ একটা জায়গা। তোমার এতে সম্মান দেখানো উচিৎ। এবং প্রেসিডেন্টকেও সম্মানের সঙ্গে ‘ট্রিট’ করতে হবে। তথ্য সূত্র: সিএনএন/ইয়াহু/এনডিটিভি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest