সর্বশেষ সংবাদ-
আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে ইজিবাইকের ওপর: অল্পের জন্য প্রাণে বাঁচলেন পথচারীসাতক্ষীরায় উপজেলা পর্যায়ে তৃণমূল জনগোষ্ঠীর প্রতিনিধি সমাবেশশ্যামনগরে প্রতিবন্ধী ব্যক্তিদের সরকারি সেবা প্রাপ্তির মানোন্নয়নে পাবলিক হেয়ারিংগভীর রাতে গাবুরায় গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ‌দাফন সম্পন্নগাজী নজরুলের ফাঁ*সির দাবিতে উত্তাল শ্যামনগরসাতক্ষীরায় যুবদলের আংশিক কমিটি ঘোষণা, আনন্দ মিছিলগণপিটুনিতে মৃত্যু নিয়ে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলনসাতক্ষীরা জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা: সভাপতি মুকুল, সম্পাদক বাবুবিজনেস অ্যান্ড লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন সাতক্ষীরার সুদীপ্তকেঁড়াগাছি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ডা. আনিছুর রহমানের ৫ম মৃত্যুবার্ষিকী আজ

প্রথমবারের মত শান্তি আলোচনায় তালেবান

অনলাইন ডেস্ক: আফগানিস্তানে কয়েক দশক ধরে যুদ্ধের পর আন্তর্জাতিক শান্তি আলোচনায় অংশ নিচ্ছে জঙ্গি গোষ্ঠী হিসেবে বিবেচিত সংগঠন তালেবান। এই গুরুত্বপূর্ণ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে রাশিয়ার রাজধানী মস্কোয়।
দীর্ঘ দিন ধরে আফগানিস্তানে যুদ্ধরত বিভিন্ন গোষ্ঠীগুলোর সঙ্গে যোগাযোগের মাধ্যমে তাদের আলোচনার টেবিলে নিয়ে এসেছে রাশিয়া। এতে শুধু তালেবান বা আফগান সরকারি প্রতিনিধিরাই নয়- আঞ্চলিক শক্তিগুলোও অংশ নিচ্ছে। এই সম্মেলন উদ্বোধন করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ।
আফগান প্রশাসনের প্রতিনিধি ছাড়াও পাকিস্তান, ভারত এবং চীন এতে অংশ নিচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রও একজন প্রতিনিধি পাঠিয়েছে।

বিবিসির বিশ্লেষক জিল ম্যাকগিভারিং বলছেন, এ থেকে কোন চটজলদি ফল আসবে বলে কেউ আশা করছেন না। তবে তালেবান ও আফগান সরকার যে একটি সম্মেলন কক্ষে শান্তি আলোচনার জন্য বসেছেন, এটাই তাৎপর্যপূর্ণ ঘটনা।

রাশিয়াই এই যোগাযোগের প্রক্রিয়ার নেতৃত্ব দিচ্ছিল। তারাই ধীরে ধীরে এর আওতা সম্প্রসারিত করেছে। এখন ১২টি দেশ এতে সম্পৃক্ত হয়েছে।
এর আগে রাশিয়ার শুরু করা এই শান্তি আলোচনার প্রক্রিয়াকে প্রত্যাখ্যান করেছিল যুক্তরাষ্ট্র। তারা তালেবানের সঙ্গে নিজস্ব উদ্যোগে সরাসরি আলোচনা চালাচ্ছিল। কিন্তু পরে যুক্তরাষ্ট্র তাদের প্রতিনিধিকে মস্কো পাঠায়। খবর: বিবিসি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পাঁচজন নিহত

বিদেশের খবর: ফের ভয়াবহ দাবানলের কবলে পড়েছে যুক্তরাষ্ট্র। এবার মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যে ভয়াবহ দাবানলে একটি গাড়িতে আগুন লেগে পাঁচজনের মৃত্যু হয়েছে। এছাড়া ২০ হাজার একর ভূমির বনাঞ্চল দাবানলে উত্তর ক্যালিফোর্নিয়ার একটি শহর এতে পুড়ে গেছে।

শুক্রবার স্থানীয় সময় দুপুরে ক্যালিফোর্নিয়ায় দাবানল ভয়াবহ রূপ ধারণ করে। আগুন নিয়ন্ত্রণে দমকল বাহিনী চেষ্টা চালিয়ে গেলেও শুষ্ক আবহাওয়া ও তীব্র বাতাসের কারণে আগুন দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে। জীবন বাঁচাতে আশপাশের এলাকাগুলো থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছেন স্থানীয় গভর্নর।
এ দাবানলে অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে। তাদের মৃতদেহগুলো একটি আগুনে পোড়া গাড়ি থেকে উদ্ধার করা হয়। দাবানল থেকে প্রাণে বাঁচাতে এলাকা ছেড়েছে অন্তত দেড় লাখ মানুষ।
দুটি বড় বনাঞ্চলের প্রায় ১৪ হাজার একর অঞ্চল জুড়ে আগুন ছড়িয়ে পড়েছে। রাজ্যটির পশ্চিমাঞ্চলে মহাসড়ক পর্যন্ত দাবানলের আগুন ছড়িয়ে পড়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সিরিয়ায় সরকারি বাহিনীর হামলায় ২২ বিদ্রোহী নিহত

বিদেশের খবর: সিরিয়ার ইদলিব প্রদেশের কাছে অস্ত্রবিরতি পালন করা জোনে সরকারি বাহিনীর হামলায় নিহত হয়েছেন ২২ বিদ্রোহী। শুক্রবার এ ঘটনা ঘটে।
মানবাধিকার বিষয়ক সিরিয় পর্যবেক্ষণ গ্রুপ জানায়, ইদলিব প্রদেশের পার্শ্ববর্তী হামা প্রদেশের উত্তরে প্রত্যন্ত এলাকায় বিদ্রোহীদের একটি ঘাঁটি দখল করে নেওয়ার সময় সরকারি সৈন্যদের সঙ্গে যুদ্ধ বেঁধে যায়। এতে ওই ২২ বিদ্রোহী নিহত হয়। প্রদেশটি জাইশ আল-ইজ্জা গ্রুপ নিয়ন্ত্রণ করে।
ইদলিব এবং এর কয়েকটি পার্শ্ববর্তী এলাকায় বিদ্রোহী ঘাঁটি রয়েছে। যেখানে সাম্প্রতিক মাসগুলিতে রাশিয়ার সমর্থিত সিরিয়ার সরকার নিয়ন্ত্রণ নেয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মানুষকে ভোটাধিকার বঞ্চিত করার পায়তারা চলছে: ড. কামাল

দেশের খবর: দেশের মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করার পায়তারা চলছে বলে মন্তব্য করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন। শুক্রবার বিকেলে রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠে সাতদফা দাবিতে ঐক্যফ্রন্টের বিভাগীয় সমাবেশে মোবাইলে এ মন্তব্য করেন তিনি। অসুস্থতার কারণে সমাবেশে ঢাকা থেকে রাজশাহী আসতে পারেননি ড. কামাল হোসেন। ফলে তিনি মোবাইলে বক্তব্য দেন।
সমাবেশে আসতে না পেরে দুঃখ প্রকাশ করে তিনি বলেন, আমরা সরকারের সঙ্গে আলোচনা করেছিলাম। দ্বিতীয়বার সংলাপে গিয়ে নির্বাচনের তফসিল পেছানোর দাবি করেছিলাম, কিন্তু আমাদের দাবি উপেক্ষা করে, তড়িঘড়ি করে, সংবিধান পরিপন্থিভাবে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। ফলে এতে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে না।

সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, আগামী নির্বাচনে জনজোয়ারে আওয়ামী লীগের নৌকা ভেসে যাবে। আমরা সন্ত্রাস ও সংঘাত এড়ানোর জন্য সমঝোতার পথ বেছে নিয়েছিলাম। গত দশ বছর ধরে দেশে গণতন্ত্রের সংকট, বিচার বিভাগের সংকট ও আইনের শাসনের সংকট চলছে। মৌলিক অধিকার হারিয়েছে দেশের জনগণ। আমরা এগুলো ফিরিয়ে দিতে চেয়েছিলাম। এনিয়ে জাতীয় ঐক্যফ্রন্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দুই দফা সংলাপে বসেছিলাম। আমরা সাত দফা দাবি উত্থাপন করেছিলাম। কিন্তু সেই সংলাপ সফল হয়নি। কারণ স্বৈরাচারী সরকার ক্ষমতা ছাড়তে চায় না।’ এবার ৫ জানুয়ারির মত নির্বাচন হতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আব্দুর রব বলেন, সংলাপে গিয়েছিলাম, দেশ-জাতিকে বাঁচাতে চেয়েছিলাম। বলছি সংঘর্ষে যাবেন না। আমরা নির্বাচনে আসতে চাই, নির্বাচনে আসতে চাই। খালেদা জিয়াকে মুক্তি দিন, নেতাকর্মীদের মুক্তি দিন। সংলাপে দাবি করেছিলাম, সংসদ বাতিল করেন, আপনি পদত্যাগ করেন। সংসদ ভেঙ্গে দেন। কিন্তু তিনি শুনলেন না। তড়িঘড়ি করে তফসিল ঘোষণা করে দিলেন। আমরা যাতে নির্বাচনে যেতে না পারি। দেশের ৯০ শতাংশ ভোটারকে বাদ দিয়ে সাত দফা না মেনে দেশে নির্বাচন হতে পারে না। যখন তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন করেছিলেন সেটা কি সংবিধানে ছিল। আজকে বলছেন, তফসিল ঘোষণার পরে আন্দোলন বেআইনি। যখন বিরোধী দলে ছিলেন তখন বেআইনি ছিল না। এসব তালবাহানা করে পার পাবেন না। দাবি মানতে হবে।

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বলেন, যতদিন বেঁচে থাকবো বঙ্গবন্ধুকে হৃদয়ে ধরে বেঁচে থাকবো। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর জিয়াউর রহমানের মদ্যে দ্বন্দ্ব করে যারা দেশকে লুটে পুটে খাচ্ছে। আল্লাহ যদি আমাকে সময় দেয়, তাহলে বঙ্গবন্ধু শেখ মুজিব আর জিয়াউর রহমানের দ্বন্দ্ব আমি মিটিয়ে ছাড়বো ইনশাল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করবেন। তিনি বলেন, খালেদা জিয়া ২০১৫ সালে লাগাতার হরতাল দিয়েছিলেন, আমি উনাকে হরতাল প্রত্যাখ্যান করতে অনুরোধ করেছিলাম, কিন্তু তিনি হরতাল প্রত্যাখ্যান করতে পারেন নাই। এর আগে শেখ হাসিনাকে বলেছিলাম আলোচনায় বসুন, বসেননি। এবার আলোচনায় বসেছেন। যেদিন আলোচনায় বসেছেন সেদিনই আপনাদের বিজয় হয়েছে। আপনারা কি শেখ হাসিনাকে ক্ষমতায় দেখতে চান। বাংলাদেশের রাজনীতি মানেই বেগম খালেদা জিয়া, তাকে বন্দি রাখা সম্ভব নয়। তিনি আরও বলেন, বিএনপি প্রথম রাজাকারের গাড়িতে পতাকা দেয়নি। শেখ হাসিনা রাজাকারের গাড়িতে প্রথম পতাকা দিয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় সিনিয়র আইনজীবী এড. শহীদুল্লাহ গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি: জেলা আইনজীবী সমিতির একাধিকবার নির্বাচিত সাবেক সহ-সভাপতি, সিনিয়র আইনজীবী এড. মো. শহীদুল্লাহ (২) কে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকালে শহরের উত্তর পলাশপোলস্থ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটকের পর শুক্রবার বিকেলে তাকে একটি নাশকতার মামলার আসামী হিসেবে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
এড. শহীদুল্লাহ’র স্ত্রী আঞ্জুমান আরা জানান ‘বৃহস্পতিবার বেলা ৩টা ২৭ মিনিটের সময় কয়েকজন পুলিশ তার বাড়িতে যায়। এড. শহীদুল্লাহ তখন বাড়িতে ঘুমাচ্ছিলেন। পুলিশ এ সময় ঘুম থেকে তাকে ডেকে তুলে বলেন, ওসি স্যার আপনাকে সালাম দিয়েছে। আমাদের সাথে আপনাকে থানায় যেতে হবে। পরে তাকে থানায় আনা হয়। তার স্ত্রী আরও জানায়, এড. শহীদুল্লাহ হার্ট, কিডনী ও হাই প্রেসারের রোগী। সম্প্রতি তার হার্টে বাইপাস সার্জারী করা হয়েছে। তিনি প্রচন্ড অসুস্থ। থানায় সারারাত তাকে বসিয়ে রাখার হয়। পরের দিন শুক্রবার সকালে থানায় গিয়ে জানতে পারেন, তার স্বামীকে নাশকতার একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে এবং শুক্রবার বিকালে আদালতের মাধ্যমে সাতক্ষীরা জেলা কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, সাতক্ষীরার পুরাতন আইনজীবী সমিতির জায়গা-জমি দখর নিয়ে পুলিশের সাথে আইনজীবীদের একটি বিরোধ রয়েছে। এনিয়ে আদালতে মামলাও চলছে। ওই মামলার স্বাক্ষী আমার স্বামী এড. শহীদুল্লাহ। আর এ কারণেই তাকে আটক করে তার নামে নাশকতার মিথ্যে মামলা দেওয়া হয়েছে। একই কারণে কিছুদিন আগে আরও একটি মামলা দেওয়া হয়েছে তার নামে। ওই মামলায় তিনি উচ্চ আদালত থেকে জামিনে আছেন’।
এব্যাপারে সাতক্ষীরা সদর থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, এড. শহীদুল্লাহ (২) নামে সাতক্ষীরা সদর থানায় নাশকতার মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জন্মদিনে মিমের দুই খবর

বিনোদনের খবর: আজ বিদ্যা সিনহা সাহা মিমের জন্মদিন। প্রতিবারের মতো এবারও ঘরোয়া পরিবেশে পালন করবেন দিনটি। এবারের জন্মদিনে দুটি স্পেশাল খবর জানা গেল মিমের। একটি দিলেন অভিনেত্রী নিজে, অন্যটি দিলেন তাঁর মা ছবি সাহা

বিয়ের কেনাকাটা শুরু!
জন্মদিনে মেয়েকে কী গিফট দেবেন? জানতে চাইলে ছবি সাহা জানালেন খুশির খবর, ‘[ফিসফিস করে] মিম পাশে আছে। দাঁড়ান, একটু দূরে যাই।’ এরপর, ‘অনেক দিন থেকে মিমের ইচ্ছা পায়ে সোনার নূপুর পরবে। কিন্তু আমাদের হিন্দু সমাজে সোনার নূপুর পরাটা ভালোভাবে দেখা হয় না। আমি সব সময় মিমের ইচ্ছার প্রাধান্য দিয়েছি। এবারের জন্মদিনে ওর জন্য সোনার একটি নূপুর কিনেছি। কিনেছি একটি সোনার টিকলিও। অবশ্য এর কারণও আছে। আগামী বছরই মিমকে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তাই আগে থেকে কেনাকাটা শুরু করেছি। নূপুর আর টিকলি মিমের বিয়ের প্রথম কেনাকাটা।’

তাহলে কে হতে যাচ্ছেন মিমের বর? ‘এখনই সব বললে তো হয়ে গেল। আর কিছুদিন যাক না! মেয়েকে তো আর চুরি করে বিয়ে দেব না। অবশ্যই সবাই জানবে।’

টালিগঞ্জে নতুন ছবি
গতকাল গাজীপুরে ‘সাপলুডু’ ছবির শুটিংয়ের ফাঁকে মিম জানালেন, ডিসেম্বরে কলকাতা যাবেন। সেখানকার লোকাল প্রডাকশনের একটি ছবিতে অভিনয়ের কথা চূড়ান্ত, শুধু সাইনিং বাকি। ভারতে এর আগে ‘ব্ল্যাক’, ‘ইয়েতি অভিযান’ ও ‘সুলতান’ ছবিগুলোতে দেখা গেছে মিমকে। প্রতিটিই ছিল বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার। অবশ্য ‘ইয়েতি অভিযান’ ও ‘সুলতান’-এর শুটিং শুরু হয় যৌথ প্রযোজনার ছবি হিসেবে, বাংলাদেশে যৌথ প্রযোজনার নীতিমালা বদলে যাওয়ায় পরে ছবি দুটির মালিকানা হয় ভারতের। পরে আমদানি করে এনে দেশে প্রদর্শিত হয় ছবি দুটি। সে হিসেবে এবারই প্রথম খাঁটি ভারতীয় ছবিতে অভিনয় করবেন মিম। ভীষণ খুশি এই অভিনেত্রী, “অনেক দিনের ইচ্ছা ছিল কলকাতার একক প্রযোজনায় কাজ করব। অনেক প্রস্তাবও ছিল। বিশেষ করে ‘ইয়েতি অভিযান’ করার সময় বেশ কয়েকটি ছবির প্রস্তাব পেয়েছিলাম। কিন্তু শিডিউলের টানাপড়েনে করতে পারিনি। এবার অপেক্ষার পালা শেষ হতে যাচ্ছে। সেখানকার নতুন এক পরিচালকের ছবি এটি। ভারত থেকে ফিরেই ছবি, পরিচালক ও নায়কের নাম আনুষ্ঠানিকভাবে জানাব।”

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
প্রার্থীর ব্যয়সীমা ২৫ লাখ টাকা

দেশের খবর: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারপ্রতি সর্বোচ্চ ব্যয় ১০ টাকা নির্ধারণ করা হয়েছে। সেই সঙ্গে একজন প্রার্থীর সর্বোচ্চ ব্যয় ২৫ লাখ টাকা বহাল রাখা হয়েছে। গত বৃহস্পতিবার নির্বাচনী তফসিল ঘোষণার পর এসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশনের এই সিদ্ধান্ত অনুসারে সর্বোচ্চসংখ্যক ভোটার রয়েছে এমন আসনের প্রার্থীরা ভোটারপ্রতি ব্যয় করতে পারবেন মাত্র তিন টাকা ৩৪ পয়সা।

ইসির প্রজ্ঞাপনে বলা হয়েছে, আরপিওর ৪৪বি(৩) অনুযায়ী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিটি নির্বাচনী এলাকায় ভোটারপ্রতি নির্বাচনী ব্যয় ১০ টাকা নির্ধারণ করা হলো। তবে শর্ত হলো যে ওই নির্বাচনী এলাকার ব্যয় সর্বোচ্চ ২৫ লাখ টাকার বেশি হবে না। এর আগে দশম জাতীয় সংসদ নির্বাচনে ভোটারপ্রতি ব্যয় ধরা হয়েছিল আট টাকা।

কমিশন সূত্র জানিয়েছে, দ্রব্যমূল্যসহ দেশের সার্বিক ব্যবস্থা বিবেচনা করে নির্বাচন কমিশন ভোটারপ্রতি সর্বোচ্চ ব্যয় নির্ধারণ করে থাকে।

এদিকে গত ১ আগস্ট পর্যন্ত ইসির হালনাগাদ তথ্য অনুসারে দেশে মোট ভোটারসংখ্যা ১০ কোটি ৪১ লাখ ৯০ হাজার ৪৮০। এর মধ্যে পুরুষ পাঁচ কোটি ২৫ লাখ ৪৭ হাজার ৩২৯ জন এবং নারী পাঁচ কোটি ১৬ লাখ ৪৩ হাজার ১৫১ জন। সবচেয়ে বেশি পাঁচ লাখ থেকে সাত লাখের ওপরে ভোটার রয়েছে ১২টি আসনে। এর মধ্যে ঢাকা-১৯ (চারটি ইউনিয়ন বাদে সাভার উপজেলা) আসনে ভোটার সাত লাখ ৪৭ হাজার ৩০১ জন এবং গাজীপুর-২ আসনে সাত লাখ ৪৫ হাজার ৮৪১ জন। আর সর্বনিম্ন দুই লাখের নিচে ভোটার রয়েছে ঝালকাঠি-১ (রাজাপুর ও কাঁঠালিয়া উপজেলা, এক লাখ ৭৮ হাজার ৭৮৫ জন), লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ উপজেলা, এক লাখ ৯৬ হাজার ৪২৮ জন) এবং পিরোজপুর-৩ (মঠবাড়িয়া উপজেলা, এক লাখ ৮৯ হাজার ৭৬৩ জন)। ঢাকা-১৯ আসনের ভোটারদের জন্য সর্বোচ্চ ২৫ লাখ টাকা ব্যয় হলে ভোটার প্রতি ব্যয় করা যাবে তিন টাকা ৩৪ পয়সা। আবার কম ভোটার থাকার পরও ঝালকাঠি-১ আসনের প্রার্থী ১৭ লাখ ৮৭ হাজার ৮৫০ টাকার বেশি ব্যয় করতে পারবেন না।

রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসার নিয়োগ: এদিকে ইসির পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে সারা দেশের ৬৪টি জেলার জেলা প্রশাসকদের রিটার্নিং অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ঢাকা ও চট্টগ্রাম সিটি এলাকার কিছু আসনে স্থানীয় বিভাগীয় কমিশনারকে রিটার্নিং অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ঢাকা জেলার ২০টি আসনের মধ্যে ৪ থেকে ১৮ নম্বর আসনে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন ঢাকার বিভাগীয় কমিশনার। আর ১ থেকে ৩, ১৯ ও ২০ নম্বর আসনে এই দায়িত্ব পালন করবেন ঢাকার জেলা প্রশাসক। চট্টগ্রামে ৪, ৫, ৮, ৯, ১০ ও ১১ নম্বর আসনে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার এবং বাকি আসনগুলোতে জেলা প্রশাসক রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন।

সহকারী রিটার্নিং অফিসার হিসেবে নিয়োগ দেওয়া ব্যক্তির সংখ্যা ৫৮০-র মতো। তাঁদের বেশির ভাগই উপজেলা নির্বাহী কর্মকর্তা। এ ছাড়া কয়েকজন সহকারী কমিশনার (ভূমি) এবং জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাকেও এই দায়িত্ব দেওয়া হয়েছে।

ইসি সচিব জানান, প্রতীক বরাদ্দের পর প্রার্থীরা প্রচারে নামতে পারবেন। এর আগ পর্যন্ত কোনো প্রার্থী বা রাজনৈতিক দল নির্বাচনী প্রচার চালাতে পারবেন না। এ বিষয়ে প্রতিটি রাজনৈতিক দলের কাছে গতকাল চিঠি পাঠানো হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বলিউডে অভিনয়ের সুযোগ পেলেন ৫ যৌনকর্মী!

বিনোদন সংবাদ: গল্পের সুবাদে চরিত্রকে ফুঁটিয়ে তুলতে অনেক সময় অচেনা কোনো নারী কিংবা পুরুষকে অভিনয়ের সুযোগ করে দিতে হয় পরিচালকদের। এরই ধারাবাহিকতায় এবার ৫ যৌনকর্মীকে অভিনয়ের সুযোগ দেওয়া হলো বলিউডের একটি ছবিতে। নবীন পরিচালক সৌম্যদীপ ঘোষ চৌধুরী তাঁর জীবনের প্রথম ফিচার ছবি ‘দ্য ওপেন সিক্রেট’-এ চেষ্টা করেছেন যৌনপল্লির কাহিনী রূপালি পর্দায় তুলে ধরতে। এক সময়ে সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলেন। পরিচালনায় এসেও ছবির গল্পে খুঁজে দেখেছেন বাস্তব দুনিয়ার ছবিকে।

তাঁর ছবির কাহিনি আবর্তিত হয়েছে ৪ তরুণ-তরুণীকে নিয়ে। তারা ফিল্মের ছাত্র। কলকাতার যৌন কর্মীদের নিয়ে একটি ডকুমেন্টরি করতে চায় তারা। আর সেই ডকুমেন্টরির শ্যুটিং করতে সোজা হাজির হয়ে যায় যৌনপল্লিতে। মুখোমুখি হয় এত দিন অদেখা ভয়ঙ্কর নিষ্ঠুর পৃথিবীর। নিজেদের এত দিনের সমস্ত মূল্যবোধ যেন ভেঙেচুরে যেতে থাকে। সমাজের বুকের মধ্যে লুকিয়ে থাকা ভণ্ডামিকে প্রত্যক্ষ করে তারা।

সৌম্যদীপ জানাচ্ছেন, ‘‘এই ছবিতে তরুণ অভিনেতাদের পাশাপাশি ৫ জন যৌনকর্মীও অভিনয় করেছেন। আসলে তো ‘অভিনয়’ নয়। নিজেদের সত্যি জীবনের বেদনাময় অভিজ্ঞতাই তাঁরা তুলে ধরেছেন ছবিতে।’’

মনিকা মোহনত প্রযোজিত এই হিন্দি ছবি এবারের কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে মনোনয়ন পেয়েছে। সে বিষয়ে বলতে গিয়ে ছবির কাস্টিং ডিরেক্টর শাহির রাজ জানালেন, এ জন্য তাঁরা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞ। টেকনিক্যাল সমস্যায় ছবির প্রদর্শন আচমকাই বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল। অরিন্দম শীল নিজে বিষয়টি দেখার ব্যাপারে প্রতিশ্রুতি দেন। পরে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সরাসরি হস্তক্ষেপে সমস্যা মিটে যায়।

ছবির শ্যুটিংয়ের কথা বলতে গিয়ে সৌম্যদীপ জানাচ্ছেন, ‘‘ছবির শ্যুটিংয়ে আসা এক যৌনকর্মীর কথা। যিনি বলছিলেন, ভালবাসাই পারে সমস্ত কিছুকে ঠিক করে রাখতে। সকলেরই উচিত একে অপরের সঙ্গে ভালাবাসায় জড়িয়ে থাকা।’’

কেবল ‘শরীর, শরীর’ নয়, এই অন্ধকার দুনিয়ার মানবীদেরও যে ‘মন’ রয়েছে সেটাই যেন ছবির পরতে পরতে ধরতে চেয়েছেন তিনি। ছবির বাকি ‘সিক্রেট’ জানতে যে ছবিটি দেখতেই হবে, সে কথা মনে করিয়ে দিচ্ছেন সৌম্যদীপ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest