সর্বশেষ সংবাদ-
আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে ইজিবাইকের ওপর: অল্পের জন্য প্রাণে বাঁচলেন পথচারীসাতক্ষীরায় উপজেলা পর্যায়ে তৃণমূল জনগোষ্ঠীর প্রতিনিধি সমাবেশশ্যামনগরে প্রতিবন্ধী ব্যক্তিদের সরকারি সেবা প্রাপ্তির মানোন্নয়নে পাবলিক হেয়ারিংগভীর রাতে গাবুরায় গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ‌দাফন সম্পন্নগাজী নজরুলের ফাঁ*সির দাবিতে উত্তাল শ্যামনগরসাতক্ষীরায় যুবদলের আংশিক কমিটি ঘোষণা, আনন্দ মিছিলগণপিটুনিতে মৃত্যু নিয়ে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলনসাতক্ষীরা জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা: সভাপতি মুকুল, সম্পাদক বাবুবিজনেস অ্যান্ড লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন সাতক্ষীরার সুদীপ্তকেঁড়াগাছি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ডা. আনিছুর রহমানের ৫ম মৃত্যুবার্ষিকী আজ

মেসি-রোনাল্ডোর সম্ভাবনা দেখছেন না এমবাপ্পে

খেলার খবর: মাত্র ১৯ বছর বয়সেই ফ্রান্সের হয়ে জিতেছেন বিশ্বকাপ। ক্লাব ফুটবলেও গত মৌসুমে পিএসজির হয়ে ঘরোয়া ট্রেবল জিতেছেন কিলিয়ান এমবাপ্পে। ফরাসি বিস্ময়ের হাতে এ বছর ব্যালন ডি’অর উঠলে তাতে অবাক হওয়ার কিছু নেই। অনেকের চোখেই আগামীর বিশ্বসেরা এমবাপ্পে। গত এক দশকে পাঁচবার করে ব্যালন ডি’অর জেতা লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দ্বৈতশাসনের অবসান হতে পারে এবারই।

এমবাপ্পে নিজেই জানালেন, এ বছর মেসি ও রোনাল্ডোর ব্যালন ডি’অর জেতার কোনো সম্ভাবনাই নেই। বর্ষসেরা দৌড়ে নিজের পাশাপাশি বিশ্বকাপজয়ী ফরাসি সতীর্থদের এগিয়ে রাখছেন পিএসজির ফরোয়ার্ড। তবে ব্যালন ডি’অর জয়ের স্বপ্ন দেখলেও এমবাপ্পের উপলব্ধির জায়গা স্পষ্ট, ১৯ বছর বয়সেই কতটা পরিণত তিনি।

বার্তা সংস্থা এএফপিকে দেয়া সাক্ষাৎকারে তিনি মনে করিয়ে দিয়েছেন, বর্ষসেরা ও বিশ্বসেরা এক জিনিস নয়। বিশ্বসেরার প্রশ্নে এমবাপ্পের কাছে এখনও অস্পর্শনীয় মেসি ও রোনাল্ডো। আধুনিক ফুটবলের দুই দিকপালকে নিয়ে আরও একবার মুগ্ধতা ঝরল এমবাপ্পের কণ্ঠে, ‘তাদের চেয়ে ভালো কাউকে এখনও খুঁজে পাবেন না। আমরা বলতে পারি না যে, তাদের যুগের সমাপ্তি ঘটতে যাচ্ছে। সমাপ্তি তখনই ঘটবে যখন তাদের চেয়ে নিয়মিত কেউ ভালো করবে। নিখাদ ফর্মের মানদণ্ডে বিচার করলে এ বছরও তারা দু’জনই ছিলেন সেরা। গত মৌসুমে মেসি ছিলেন ইউরোপের সর্বোচ্চ গোলদাতা। আর রোনাল্ডো চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ গোলদাতা।’

এরপর এমবাপ্পে ব্যাখ্যা করেছেন কেন এ বছর মেসি ও রোনাল্ডোর ব্যালন ডি’অর জেতার সম্ভাবনা নেই, ‘আমি মনে করি না যে, এ বছর এই দু’জনের কেউ ব্যালন ডি’অর জিতবেন। কারণ এটা বিশ্বকাপের বছর এবং বিশ্বকাপের চেয়ে বড় কিছু নেই ফুটবলে। সত্যি বলতে কী, ব্যালন ডি’অর জেতার আশা আমার আছে। ভেটিংয়ের শেষদিন পর্যন্ত সম্ভাব্য সবকিছুই আমি করেছি। তাই আমার আক্ষেপের কিছু নেই। ভালো কিছু ঘটলে সেটা হবে বোনাস। এ বছর আমরা অনেক বড় কিছু অর্জন করেছি। ফ্রান্সের কেউ এবার ব্যালন ডি’অর না জিতলে অন্যায় হবে। আমরা ইতিহাস গড়েছি। তার স্বীকৃতি পেলে দারুণ হবে।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নির্বাচনে যাচ্ছে বিএনপি; আজকালের মধ্যে সিদ্ধান্ত

দেশের খবর: আগামী একাদশ সংসদ নির্বাচনে অংশ নিতে যাচ্ছে বিএনপি। দলের নেতাকর্মীদের পাশাপাশি দেশি-বিদেশিরাও বিএনপিকে এবার নির্বাচনে অংশ নেওয়ার জোর পরামর্শ দিচ্ছেন। বিগত দশম সংসদ নির্বাচন বর্জনের মতো আর ‘ভুল’ না করার অনুরোধ করছেন তারা। একই সঙ্গে ২০ দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্টের নেতারাও নির্বাচনে যাওয়ার ব্যাপারে ইতিবাচক মনোভাব পোষণ করছেন। বৃহস্পতিবার রাতে বিএনপির সর্বোরসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও নির্বাচনের প্রস্তুতি নিতে প্রাথমিকভাবে ‘ইতিবাচক বার্তা’ পাঠিয়েছেন। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে দল ও ২০ দলীয় জোট এবং জাতীচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি এবং ২০ দলীয় জোটের বৈঠকেও বেশিরভাগ নেতা আন্দোলনের অংশ হিসেবে নির্বাচনে যাওয়ার ব্যাপারে মত দিয়েছেন। দলের কারাবন্দি চেয়ারপায় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতাদের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দিয়েছেন তারা।

তবে দলের একাধিক নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, সরকারের সঙ্গে সংলাপ ফলপ্রসূ না হলেও দলীয় প্রধান খালেদা জিয়াকে মুক্ত করতে আন্দোলনের অংশ হিসেবেই শেষ পর্যন্ত নির্বাচনে যেতে পারে বিএনপি। আজ বা কাল দল ও জোট এবং ঐক্যফ্রন্টের সঙ্গে বৈঠকে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।

নির্বাচনে যেতে হলে আজ শনিবার বা আগামীকাল রোববারের মধ্যে ‘চূড়ান্ত সিদ্ধান্ত’ নিতেই হবে বিএনপিকে। কারণ, আগামীকালের মধ্যে কোন দল কোন জোটের সঙ্গে ‘নির্বাচনী মোর্চা’ করবে- তা নির্বাচন কমিশনকে (ইসি) লিখিতভাবে জানাতে হবে। এমনকি দলীয় ‘প্রতীক’ কার স্বাক্ষরে বরাদ্দ করা হবে, তার নাম ও নমুনা স্বাক্ষরসহ ইসিকে জানাতে হবে। ইসির পক্ষ থেকে এ-সংক্রান্ত চিঠি সব নিবন্ধিত রাজনৈতিক দলের কাছে পাঠানো হয়েছে বলে গতকাল জানিয়েছেন সচিব হেলালুদ্দীন আহমদ।

অবশ্য বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকার আবার একটি একতরফা নির্বাচনের ষড়যন্ত্র করছে। সে লক্ষ্যে তারা রাজনৈতিক দলগুলোর মতামত উপেক্ষা করে নির্বাচন কমিশনকে দিয়ে একতরফা তফসিল ঘোষণা করিয়েছে। সমান সুযোগ ছাড়া কোনো নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে না। এ পরিস্থিতিতে আজ বিএনপি দলীয় ফোরাম, ২০ দল এবং সর্বোপরি জাতীয় ঐক্যফ্রন্টের বৈঠকে নির্বাচনে অংশ নেবে কি নেবে না, সে ব্যাপারে সিদ্ধান্ত নেবে।

রাজনৈতিক মাঠ অনুকূলে না থাকায় নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে ‘কৌশলগত’ ভূমিকা নেবে বিএনপি। এ কারণে প্রকাশ্যে মুখ খুলতে রাজি নন দলটির নীতিনির্ধারক নেতারা। দলের চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চূড়ান্ত সিদ্ধান্ত, দলের স্থায়ী কমিটির সিদ্ধান্ত, ২০ দল এবং সর্বোপরি জাতীয় ঐক্যফ্রন্টের আনুষ্ঠানিক সিদ্ধান্তের আগে কেউ এ বিষয়ে কিছু বলতে পারছেন না।

তবে নাম প্রকাশ না করে দলের একাধিক সিনিয়র নেতা বলেন, বিএনপির সামনে এখন দুটি পথ খোলা- রাজপথে আন্দোলন অথবা নির্বাচনে অংশ নেওয়া। নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন অনুষ্ঠান, নির্বাচন কমিশন পুনর্গঠনসহ বেশ কিছু দাবিতে দীর্ঘদিন থেকে আন্দোলন করে আসছে বিএনপি। রাজনীতির মাঠে নিজেদের অবস্থান সুদৃঢ় করতে গত অক্টোবরে আরও কয়েকটি দলের সঙ্গে জাতীয় ঐক্যফ্রন্টে যোগ দেয় তারা। কিন্তু আইন-শৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগের নেতাকর্মীদের কঠোর অবস্থানের মুখে রাজপথে আন্দোলন করে দাবি আদায়ের মতো সাংগঠনিক শক্তি কারও নেই। বিএনপি ও জামায়াতে ইসলামী ছাড়া আর কোনো শরিক দলের নেতাকর্মী রাজপথে নামার মতো নেই। এ পরিস্থিতিতে নেতাকর্মীদের নির্যাতন, হামলা-মামলার মুখে ঠেলে না দিয়ে গণতান্ত্রিক আন্দোলনের অংশ হিসেবেই নির্বাচনে যাওয়া উচিত হবে।

দলীয় সূত্র জানায়, দলের হাইকমান্ডের নির্দেশে অনেক আগে থেকে বিএনপি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। দল থেকে মাঠপর্যায়ের নেতাদের আন্দোলনের পাশাপাশি নির্বাচনের প্রস্তুতি নিতে দলের চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিশেষ বার্তাও পাঠানো হয়েছে। ২০১৪ সালের ৫ জানুয়ারির মতো আর ভুল করতে রাজি নয় তারা। দলের সিনিয়র নেতারা এরই মধ্যে ‘খালি মাঠে গোল’ দিতে দেওয়া হবে না বলে বক্তব্য-বিবৃতি দিচ্ছেন। বিনা চ্যালেঞ্জে মাঠ ছেড়ে দেবেন বলে না সরকারি দলকে হুঁশিয়ারি উচ্চারণ করে আসছেন।

সূত্র আরও জানায়, এরই মধ্যে বিএনপি ৩০০ আসনে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে একাধিক জরিপও চালিয়েছে। জরিপে প্রতি আসনে ত্যাগী, যোগ্য ও জনপ্রিয় প্রার্থীদের ক্রমানুসারে তিনজনের নাম তালিকাভুক্ত করা হয়েছে। পাশাপাশি ২০ দলীয় জোট এবং সম্প্রতি গঠিত জাতীয় ঐক্যফ্রন্টের নেতাদের জন্য প্রায় একশ’ আসনের খসড়া তালিকা তৈরি করে রেখেছেন। দলের থিঙ্কট্যাঙ্ক ও সিনিয়র নেতারা নির্বাচনী মেনিফেস্টোর খসড়াও তৈরি করে রেখেছেন। কেন্দ্রের নির্দেশে গোপনে সারাদেশে প্রতিটি ওয়ার্ডকেন্দ্রিক নির্বাচন পরিচালনা কমিটিও গঠন করে রেখেছেন। ওই কমিটি ভোটকেন্দ্রে পোলিং এজেন্ট হিসেবে একাধিক সৎ ও সাহসী কর্মীর নাম তালিকাভুক্ত করে রেখেছে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, সরকার আবারও একতরফা নির্বাচন করার সব আয়োজন সম্পন্ন করেছে। এ পরিস্থিতিতে তাদের নির্বাচনে অংশ নেওয়া বা না নেওয়ার সিদ্ধান্ত এখনও হয়নি। সার্বিক পরিস্থিতি মূল্যায়ন করে দল ও জোট নেতারা চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান বলেন, নির্বাচনে অংশগ্রহণের ব্যাপারে বৈঠকে বেশির ভাগ নেতা মত দিয়েছেন। আবার কেউ কেউ খালেদা জিয়াকে ছাড়া নির্বাচনে না যাওয়ার ব্যাপারেও মত দিয়েছেন। তবে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

এদিকে, জামায়াতসহ নিবন্ধন না থাকা দলগুলোর সঙ্গে জোটবদ্ধ নির্বাচন নিয়েও জটিলতা রয়েছে বিএনপির। জামায়াতে ইসলামী ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করতে চাচ্ছে না বলে সূত্র জানিয়েছে। অন্যদিকে, নতুন ঐক্যফ্রন্ট নিয়ে আসন জটিলতা হতে পারে। শেষ পর্যন্ত বিএনপি নির্বাচনে অংশ নিলেও নিজ দল, ২০ দল এবং জাতীয় ঐক্যফ্রন্টের আসন বণ্টন নিয়ে নতুন সংকটে পড়বে দলটি। আশানুরূপ আসন না পেলে শেষ মুহূর্তে জোটে ভাঙন ধরার আশঙ্কা রয়েছে।
সূত্র: সমকাল অনলাইন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
অবশেষে নিউজিল্যান্ডের বিপক্ষে জিতল পাকিস্তান

খেলার খবর: তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ছয় উইকেটে জয় পেয়েছে পাকিস্তান। নিউজিল্যান্ডের দেওয়া ২০৯ রান তাড়া করতে নেমে ৪০.৩ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান। ১২ ম্যাচ পর নিউজিল্যান্ডের বিপক্ষে জয় পেয়েছে সরফরাজরা। এ জয়ে সিরিজে ১-১ সমতায় পৌঁছেছে দুই দল।

২০১৪ সালের ৭ ডিসেম্বর। এই আবুধাবিতেই পাকিস্তানকে ৭ রানে হারিয়েছিল নিউজিল্যান্ড। এরপর টানা ১৩টি ওয়ানডের ১২টিতেই নিউজিল্যান্ডের বিপক্ষে হেরেছে পাকিস্তান। অন্য ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল। প্রায় চার বছর পর একই মাঠে হারের বৃত্ত থেকে বের হলো পাকিস্তান ক্রিকেট দল। টপ অর্ডারের দুর্দান্ত ব্যাটিংয়ে সিরিজের দ্বিতীয় ম্যাচে ছয় উইকেটে জিতেছে সরফরাজ আহম্মেদরা।

টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। ম্যাচের চতুর্থ ওভারে ২৫ রানের মাথাতেই ২ উইকেট। এরপর ৭৩ রানের মাথায় চার উইকেট হারিয়ে বিপদে পড়ে নিউজিল্যান্ড। রস টেইলরের ৮৬ রানের ওপর ভর করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও খুব বড় সংগ্রহ করতে পারেনি তারা। পাকিস্তানের শাহিন আফ্রিদি নিউজিল্যান্ড ব্যাটিংয়ের লাগাম টেনে ধরলে ২০৯ রানে শেষ হয় তাঁদের ইনিংস।

২১০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে হেসেখেলেই লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান। ফার্গুসনের বল হেলমেটে আঘাত করলে মাঠ ছেড়ে হাসপাতালে যেতে হয় পাকিস্তানের ওপেনার ইমাম উল হককে। খেলা শেষে পিসিবির তরফ থেকে জানানো হয় ইমাম শঙ্কামুক্ত আছেন। ইমাম হাসপাতালের বিছানায় গেলেও তাঁর অসমাপ্ত কাজটা ঠিকঠাক করেছেন ফখর জামান ও বাবর আজমেরা। মূলত এই জুটির দুর্দান্ত ব্যাটিংয়ে পাকিস্তানের কাজ অনেকটাই সহজ হয়ে যায়।

২৯তম ওভারে ফার্গুসনের জোড়া আঘাতে খেলায় ফেরার আভাস দেয় নিউজিল্যান্ড। দলীয় ১৫৫ রানে ফার্গুসনের বলে ফখর জামান আউট হন ব্যক্তিগত ৮৮ রানে। স্কোরবোর্ডে আর ১ রান যোগ হতেই একই ওভারে আউট হন বাবর আজম। সাজঘরে ফেরার আগে ৪৬ রানের ইনিংস খেলেন পাকিস্তানের এই টপ অর্ডার।
ম্যাচসেরার পুরস্কার ওঠে ৩৮ রানের বিনিময়ে ৪ উইকেট নেওয়া শাহিন আফ্রিদির হাতে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মিয়ানমারে বন্দর গড়ছে চীন, চিন্তায় ভারত

বিদেশের খবর: ভারতকে জব্দ করতে প্রতিবেশি দেশগুলিকে প্রভাবিত করার চেষ্টা চালাচ্ছে চীন। দিল্লির আপত্তি অগ্রাহ্য করে ইতিমধ্যে পাকিস্তানের গ্বাদরে বন্দর গড়েছে তারা। এবার মিয়ানমারকে নিজেদের ছত্রছায়ায় আনতে উদ্যোগী হয়েছে চীন। কয়াকপিউ-তে বঙ্গোপসাগর উপকূল বরাবর গভীর সমুদ্রে বন্দর গড়তে যাচ্ছে তারা।

বন্দর গড়া নিয়ে গত কয়েক বছর ধরে কথা চলছিল দু’দেশের মধ্যে। নানা কারণে এতদিন প্রকল্পটি বাস্তবায়িত হয়নি। তবে বৃহস্পতিবার তাতে সিলমোহর পড়েছে। আং সান সু’চি সরকারের সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হয়েছে বেইজিংয়ের। চুক্তি অনুযায়ী বন্দর তৈরির ৭০ শতাংশ খরচ বহন করবে বেইজিং। বাকি ৩০ শতাংশ দেবে মিয়ানমার সরকার।

মিয়ানমারে বন্দর গড়ে উঠলে বেল্ট অ্যান্ড রোড প্রকল্পের আওতায় দু’দেশের মধ্যে অর্থনৈতিক করিডর গড়ে ওঠার সম্ভাবনা রয়েছে। পাইপলাইনের মাধ্যমে চীনের ইউনান প্রদেশ এবং মায়ানমারের কয়াকপিউ ও কুনমিংয়ের মধ্যে ইতিমধ্যেই প্রাকৃতিক গ্যাস ও তৈল সরবরাহ জারি রয়েছে।

চীনা রাষ্ট্রীয় সংবাদপত্র ‘দ্য গ্লোবাল টাইমস’-এর একটি প্রতিবেদনে বলা হয়, ‘‘২০১৫ সাল থেকে বন্দর তৈরি নিয়ে কথা চলছিল। এতদিন পর চুক্তি স্বাক্ষরিত হল। বেল্ট অ্যান্ড রোড প্রকল্প নিয়ে এতদিন কম সমালোচনা হয়নি। এতে অন্য রাষ্ট্রের সার্বভৌমত্ব নষ্ট হচ্ছে বলে দাবি করা হয়। তা সত্ত্বেও এই চুক্তি স্বাক্ষরিত হল। যা অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ।’’

মধ্যযুগের সিল্ক রুটের অনুকরণে বেল্ট অ্যান্ড রোড প্রকল্প গ্রহণ করেছে চীন। যাতে সড়ক ও সমুদ্রপথে এশিয়া, আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও ইউরোপের সঙ্গে বাণিজ্যে সুবিধা হয়। শুরু থেকেই এই প্রকল্পের বিরোধিতা করে এসেছে ভারত। চতুর্দিক দিয়ে ভারতকে ঘিরে ফেলতেই চীন এমন প্রকল্প গড়ছে বলে অভিযোগ দিল্লির।

কারণ ইতিমধ্যেই পাকিস্তানের গ্বাদরে বন্দর গড়েছে বেইজিং। অধিকৃত কাশ্মীরের উপর দিয়ে অর্থনৈতিক করিডর নিয়ে গিয়েছে। সেই পথে বাস পরিষেবাও চালু করেছে। শ্রীলঙ্কার দক্ষিণ প্রান্তে হামবানতোতা বন্দর তৈরির কাজও চলছে। এ ছাড়া বাংলাদেশের চট্টগ্রামে একটি বন্দর তৈরিতেও আর্থিক সাহায্য দিচ্ছে তারা। তাই মিয়ানমারে চীনের বন্দর গড়ার খবরে নড়েচড়ে বসেছে নয়াদিল্লি। রোহিঙ্গা ইস্যুতে সম্প্রতি প্রতিবেশি দেশের সঙ্গে তিক্ততা বেড়েছে ভারতের। যে কারণে চীনের সঙ্গে তাদের বন্ধুত্বে উদ্বিগ্ন ভারতীয় কূটনীতিকরা।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ব্যাকটেরিয়ার হামলায় মৃত্যুর মুখে ২৪ লাখ মানুষ!

স্বাস্থ্য কণিকা: ব্যাকটেরিয়ার সংক্রমণে বড়সড় মহামারির সামনে দাঁড়িয়ে ইউরোপ, উত্তর আমেরিকা ও অস্ট্রেলিয়ায় লাখ লাখ মানুষ।

দ্য অর্গানাইজেশন ফর ইকোনমিক কো অপারেশন অ্যান্ড ডেভলপমেন্ট (The Organisation for Economic Co-operation and Development) বা (ওইসিডি) এ সম্পর্কে ইতিমধ্যেই সতর্ক বার্তা জারি করেছে।

ওইসিডি পাওয়া তথ্য অনুযায়ী, সবচেয়ে চিন্তার বিষয় হল, অধিকাংশ অ্যান্টিবায়োটিক ওষুধই বিশেষ এই ব্যাকটেরিয়ার সংক্রমণ ঠেকাতে ব্যর্থ হচ্ছে।

সম্প্রতি প্রকাশিত একটি প্রতিবেদনে ওইসিডি জানায়, ২০১৫ সালে ইউরোপের ৩৩ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয় অ্যান্টিবায়োটিক-প্রতিরোধী এই ব্যাকটেরিয়ার আক্রমণে।

প্রতিবেদনে আশঙ্কা করা হয়েছে, ২০৫০ সালের মধ্যে ইউরোপ, উত্তর আমেরিকা ও অস্ট্রেলিয়া মিলিয়ে প্রায় ২৪ লাখ মানুষের মৃত্যু হতে পারে এই ব্যাকটেরিয়ার আক্রমণে। এর মধ্যে ১৩ লাখ ইউরোপে যার মধ্যে অন্তত ৯০ হাজার ব্রিটিশ নাগরিক।

ওইসিডি-র এই প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, ইদানীং অ্যান্টিবায়োটিক ওষুধের অতিরিক্ত ব্যবহারের ফলেই এই ব্যাকটেরিয়ার (সুপারবাগ) সংক্রমণ ঠেকাতে অধিকাংশ ওষুধই ব্যর্থ হচ্ছে। জানা গিয়েছে, ইন্দোনেশিয়া, ব্রাজিল এবং রাশিয়ার ব্যাকটেরিয়া ঘটিত সংক্রমণের ৬০ শতাংশই অ্যান্টিবায়োটিক প্রতিরোধী।

ওইসিডি-র মুখোপাত্র মিশেল সেচিনি সংবাদ সংস্থা এএফপিকে জানিয়েছেন, পরিস্থিতি যে দিকে এগোচ্ছে তাতে ২০৩০ সালের মধ্যে এই ব্যাকটেরিয়ার প্রকোপ বা সংক্রমণ চার থেকে সাত গুণ বৃদ্ধি পেতে পারে। শুধু তাই নয়, ছোটখাটো কেটে-ছড়ে যাওয়া, ছোট অস্ত্রোপচার বা নিউমোনিয়ার মতো সাধারণ রোগও প্রাণঘাতী হয়ে দাঁড়াতে পারে! এই সুপারবাগের আক্রমণে শিশু ও বয়স্কদের মৃত্যুর আশঙ্কা বহুগুণ বৃদ্ধি পাবে।

ইংল্যান্ডের জনস্বাস্থ্য দপ্তর সূত্রে জানানো হয়েছে, গুরুতর ব্যাকটেরিয়া ঘটিত সংক্রমণের জন্যই অ্যান্টিবায়োটিক ওষুধের ব্যবহার করা উচিত। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হল, সর্দি-কাশি, সামান্য জ্বর এমনকি কানে ব্যাথা হলেও ইদানীং অ্যান্টিবায়োটিক ওষুধের অতিরিক্ত ব্যবহার করা হচ্ছে। অথচ, এই সব সমস্যায় ওষুধ ছাড়াও সুস্থ হয়ে ওঠা সম্ভব।

এ ক্ষেত্রে ওইসিডি বা ইংল্যান্ডের জনস্বাস্থ্য দপ্তরের পরামর্শ হল, চিকিত্সকদের চটজলদি অ্যান্টিবায়োটিক ওষুধের ব্যবহারের ক্ষেত্রে আরও সতর্ক হতে হবে। অসুস্থতার অন্তত তিন দিন অতিক্রান্ত না হওয়া পর্যন্ত রোগীকে অ্যান্টিবায়োটিক ওষুধ ব্যবহারের পরামর্শ দেওয়া থেকে বিরত থাকতে হবে।

সুপারবাগ বা এই বিশেষ ব্যাকটেরিয়ার সংক্রমণ ঠেকাতে দ্য অর্গানাইজেশন ফর ইকোনমিক কো অপারেশন অ্যান্ড ডেভলপমেন্ট-এর পরামর্শ, অতিরিক্ত এবং অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধ করতে হবে।

কারণ, অ্যান্টিবায়োটিক ওষুধের অতিরিক্ত ব্যবহারের ফলে সুপারবাগ বা এই বিশেষ ব্যাকটেরিয়ার মধ্যে তা প্রতিরোধ করার ক্ষমতা তৈরি হচ্ছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জোট করে ভোটের তথ্য দিতে ৩৯ দলকে ইসির চিঠি

দেশের খবর: একাদশ সংসদ নির্বাচনে জোটের ছোট শরিককে বড় দলের প্রতীক ব্যবহারের সুযোগ দিতে চাইলে রোববারের মধ্যে তা নির্বাচন কমিশনকে জানাতে হবে। তফসিল ঘোষণার পর নিবন্ধিত ৩৯ দলের সভাপতি/সাধারণ সম্পাদক বরাবর এ সংক্রান্ত চিঠি দেওয়া হয়েছে বলে ইসির যুগ্মসচিব ফরহাদ আহাম্মদ খান জানিয়েছেন।

শুক্রবার ইসির জনসংযোগ পরিচালক এস এম আসাদুজ্জামান এক বিজ্ঞপ্তিতে জানান, একাধিক নিবন্ধিত দল মিলে নির্বাচনী জোট গঠন করা হলে, সেই জোটের যে কোনো একটি দলের প্রতীক জোটভুক্ত দলগুলোর প্রার্থীদের বরাদ্দ করা যাবে। তবে সেজন্য তিন দিনের মধ্যে তা কমিশনে জানাতে হবে। বৃহস্পতিবার একাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা।
ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিল করা যাবে ১৯ নভেম্বর পর্যন্ত। ২২ নভেম্বর বাছাইয়ের পর ২৯ নভেম্বর পর্যন্ত প্রত্যাহারের সুযোগ থাকবে। এরপর ৩০ নভেম্বর প্রতীক বরাদ্দ হলে শুরু হবে আনুষ্ঠানিক ভোটের প্রচার। ভোট হবে ২৩ ডিসেম্বর।

ফিরে দেখা
রাজনৈতিক দলের নিবন্ধন চালু হওয়ার হওয়ার পর ২০০৮ সালে নবম সংসদ নির্বাচনে জাসদ ও ওয়ার্কার্স পার্টি জোটের বড় দল আওয়ামী লীগের নৌকা প্রতীকেই ভোটে অংশ নেয়। এরপর ২০১৪ সালে দশম সংসদ নির্বাচনে জাসদ ও ওয়ার্কার্স পার্টির সঙ্গে বাংলাদেশ তরিকত ফেডারেশনও নৌকা প্রতীক ব্যবহার করে।

জাতীয় পার্টি এই জোটে থাকলেও ভোট করে নিজেদের লাঙ্গল প্রতীকে। অধিকাংশ রাজনৈতিক দলের বর্জনে দশম সংসদে জাতীয় পার্টি প্রধান বিরোধী দলের জায়গা পায়।

নবম সংসদে ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে জোট করে বাংলাদেশ খেলাফত আন্দোলন একটি আসনে হাতপাখা প্রতীকে ভোট করে। বিকল্পধারা সঙ্গে জোট করে পিডিপি কুলা প্রতীক ব্যবহার করে কিছু আসনে। এই দলগুলোও দশম সংসদ নির্বাচন বর্জন করে।

অন্যদিকে নবম সংসদ নির্বাচেনে বিএনপি নেতৃত্বাধীন জোটের নিবন্ধিত দল বিজেপি, ইসলামী ঐক্যজোট, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও জাতীয় গণতান্ত্রিক পার্টি প্রতিদ্বন্দ্বিতা করে বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে। আরেক জোটসঙ্গী জামায়াতে ইসলামী ভোট করে নিজেদের প্রতীক দাঁড়িপাল্লায়।

বিএনপি ও শরিকরা দশম সংসদ নির্বাচন বর্জন করে; জামায়াত নিবন্ধন হারায়।

এবার কী হবে
একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান বিরোধী জোট জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে সংলাপের পাশাপাশি শরিক দলগুলোর সঙ্গেও আলোচনা করেছেন।

বিএনপিকে সঙ্গে নিয়ে কামাল হোসেনের নেতৃত্বে গঠিত ছয় দলের জাতীয় ঐক্যজোট খালেদা জিয়ার মুক্তি, সংসদ ভেঙে দিয়ে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনসহ সাত দফা দাবিতে আন্দোলন চালিয়ে আসছে। আগামী নির্বাচনে অংশ গ্রহণের বিষয়ে স্পষ্ট কোনো সিদ্ধান্ত শুক্রবার পর্যন্ত তারা দেয়নি।

অন্যদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগের বড় শরিক জাতীয় পার্টি বলে আসছে, নির্বাচনে তারা জোটে যাবে, না আলাদাভাবে ভোট করবে তা নির্ভর করবে বিএনপির ওপর। বিএনপি গতবারের মত এবারও ভোট বর্জন করলে জাতীয় পার্টি ৩০০ আসনেই প্রার্থী দেবে।

ঐক্যফ্রন্ট বা বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের কোনো দল ধানের শীষ প্রতীক ব্যবহার করতে চাইলে সে সিদ্ধান্ত জানাতে সময় থাকছে রোববার পর্যন্ত। অবশ্য জোটগতভাবে ভোট করার বিষয়ে সিদ্ধান্ত নিতে তাদের হাতে আরও সময় থাকছে।

যা করতে হবে
শুক্রবার ইসির নির্বাচন পরিচালনা শাখার যুগ্মসচিব ফরহাদ আহাম্মদ খান বলেন, বর্তমানে কমিশনে ৩৯টি নিবন্ধিত দল রয়েছে। গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) মেনে যৌথভাবে প্রার্থী মনোনয়নের সুযোগ রয়েছে তাদের।

“সেক্ষেত্রে আরপিওর বিধান মেনে অন্য কোনো নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে যৌথভাবে মনোনীত প্রার্থীকে প্রতীক বরাদ্দের বিষয়ে নির্বাচন কমিশনে ১১ নভেম্বরের মধ্যে আবেদন করতে হবে সংশ্লিষ্ট দলকে।”
প্রতীক বরাদ্দের সময় রিটার্নিং কর্মকর্তা এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেবেন।

পোস্টার সরাতে ৫ দিন
নির্বাচন করতে আগ্রহী যারা তফসিলের আগেই প্রচারে নেমেছেন, তাদের পোস্টার, ব্যানারসহ সব ধরনের প্রচার সামগ্রী বুধবারের মধ্যে সরাতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। তফসিল ঘোষণার পরদিন শুক্রবার ইসির যুগ্ম-সচিব ফরহাদ আহাম্মদ খান স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি স্থানীয় সরকার বিভাগে পাঠানো হয়।

ইসির জনসংযোগ পরিচালক এস এম আসাদুজ্জামান জানান, সম্ভাব্য প্রার্থীদের পোস্টার, ব্যানার, দেয়াল লিখন, বিলবোর্ড, গেইট, তোরণ বা ঘের, প্যান্ডেল ও আলোকসজ্জাসহ সব প্রচার সামগ্রী ও নির্বাচনী ক্যাম্প ১৪ নভেম্বর রাত ১২টার আগে নিজ উদ্যোগে সরিয়ে ফেলতে হবে।
এছড়া সিটি করপোরেশন, পৌরসভাসহ বিভিন্ন স্থানীয় সরকার প্রতিষ্ঠানকেও নির্ধারিত সময়ের মধ্যে আগাম প্রচার সামগ্রী অপসারণে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘বাহুবলী ২’-কেও পেছনে ফেলে দিলো ‘থাগস অফ হিন্দুস্তান’

বিনোদনের খবর: মুক্তির প্রথম দিনেই সব আশঙ্কা মাড়িয়ে বক্স অফিসে আয়ের এক মস্ত রেকর্ড গড়লো সুপারস্টার আমির খান ও অমিতাভ বচ্চন জুটির বহুল প্রতীক্ষিত ছবি ‘থাগস অফ হিন্দুস্তান’। এমনকি ‘বাহুবলী ২’কেও পেছনে ফেলে দিলো ছবিটি।

১৮০ বছর আগে লেখা ফিলিপ মিডোস টেইলরের উপন্যাস ‘কনফেশন অফ এ থাগ’ অফলম্বনে তৈরি হয়েছে তারকা বহুল ‘থাগস অফ হিন্দুস্তান’। উপন্যাসটি সেই সময়ে বেস্ট সেলার ছিল। প্রায় দুইশো বছর আগে লেখা একটি উপন্যাসের চলচ্চিত্রায়ন কীভাবে নেয় ভারতীয় দর্শক, সেটা নিয়েই ছিলো যতো দুশ্চিন্তা। এমন দ্বিধার মধ্যেই বাজি ধরেছিলেন আমির। যার ফল তিনি পেলেন মুক্তির প্রথম দিনেই! একেবারে হাতে নাতে!

৮ নভেম্বর ভারতীসহ বিশ্বের বেশ কয়েকটি দেশে মুক্তি পায় ‘থাগস অফ হিন্দুস্তান’। তারকা সমৃদ্ধ এই ছবিটির পরই বেশ কয়েকটি প্রভাবশালী গণমাধ্যমে নেতিবাচক রিভিউ ছড়িয়ে পড়ে। মুক্তির প্রথম দিনে এমন অবস্থা তৈরি হওয়ায় কিছুটা দুশ্চিন্তায় ছিলেন ছবির সঙ্গে জড়িত সকলে। কিন্তু দিন শেষে বক্স অফিসে ৫০ কোটি রূপি আয় করে চলতি বছরের সমস্ত রেকর্ড ভেঙে দেয় ছবিটি! ‘বাহুবলী টু’র (হিন্দি) ৪০ কোটি ৭৩ লাখ রুপি আয়ের রেকর্ড টপকে গেছে ‘থাগস অব হিন্দুস্থান’।

প্রথমদিনে বক্স অফিসে সিনেমাটি মোট আয় ৫২ কোটি ২৫ লাখ রুপি। বলিউডের ইতিহাসে মুক্তির প্রথম দিনে এটিই সর্বোচ্চ আয়। এরফলে ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত সালমান খানের ‘প্রেম রতন ধন পাও’ সিনেমার রেকর্ড ভেঙ্গে দিলো আমির খান অভিনীত সিনেমাটি। সালমানের সিনেমাটি প্রথমদিনের আয় ছিলো ৩৯ কোটি ৩২ লাখ রুপি।

বলিউড মুভিরিভিউজ.কম-এর বক্স অফিস বলছে, মুক্তির প্রথম দিনই ছবিটি মস্ত রেকর্ড স্পর্শ করলো। শুরুর দিনে ‘থাগস অফ হিন্দুস্তান’-এর আয় ৫০ কোটি রূপির বেশি। যার ফলে বলিউডের ইতিহাসে মুক্তির প্রথম দিনে সবচেয়ে বেশি আয় করা ‘বাহুবলী ২’কেও পেছনে ফেলে দিলো আমিরের ছবিটি।

পৃথিবী ব্যাপী মোট ৭ হাজার স্ত্রিনে মুক্তি পায় ‘থাগস অফ হিন্দুস্তান’। এরমধ্যে ভারতেই ছবিটি ৫ হাজার স্ক্রিনে মুক্তি পায়। এই ৫ হাজার স্ক্রিন থেকেই মুক্তির প্রথম দিনে ছবিটি আয় করে ৫০ কোটি রূপি। ছবির মোট বাজেট ছিলো ৩০০ কোটি রূপি। বিশেষজ্ঞরা ধারণা করছেন, আগামি দুই দিনের মধ্যেই ছবিটি শত কোটির মাইলফলক স্পর্শ করবে।

তরে মুক্তি পর সিনেমাটি বিশ্লেষকদের সমালোচনার মুখে পড়েছে। ফলে সিনেমাটির সাফল্য অনেকাংশে নির্ভর করছে দ্বিতীয় দিনের আয়ের উপর। কারণ প্রথম দিনের আয়ের বেশিরভাগ অর্থই এসেছিল অগ্রিম টিকেট বুকিং থেকে।

‘থাগস অব হিন্দুস্থান’ হিন্দি ভার্সন থেকে আয় করেছে ৫০ কোটি ৭৫ লাখ রুপি ও তামিল ও তেলেগু ভার্সনে মোট আয় ১ কোটি ৫০ লাখ রুপি।

‘থাগস অফ হিন্দুস্তান’ ছবিটি পরিচালনা করেছেন বিজয় কৃষ্ণ আচার্য। ছবিতে আমির খানের সঙ্গে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, ক্যাটরিনা কাইফ ও ফাতিমা সানা শেখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
প্রথম দিনেই আ’লীগের ১৭০০ মনোনয়ন ফরম বিক্রি

দেশের খবর: প্রথম দিনেই ১৭০০ মনোনয়ন বিক্রি হয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগের। আজ শুক্রবার (৯ নভেম্বর) রাতে আওয়ামী লীগের দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, ‘সকাল থেকে নেতারা ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করছেন। সন্ধ্যা ৭টা পর্যন্ত ১৭০০ ফরম বিক্রি হয়েছে। এর মধ্যে ৫টি জমা পড়েছে।’
শুক্রবার সকাল ১০টায় মনোনয়ন ফরম বিক্রি কার্যক্রম উদ্বোধন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এরপর প্রথম দলীয় সভাপতি শেখ হাসিনার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। তার হয়ে ওবায়দুল কাদের দুটি ফরম সংগ্রহ করেন। এরপর নোয়াখালী-৫ আসনের জন্য তিনি নিজের ফরমও সংগ্রহ করেন।
রাজধানীর ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে এসব মনোনয়ন ফরম বিক্রি করা হচ্ছে। এজন্য সেখানে ৮টি বুথ খোলা হয়েছে।
এর আগে বৃহস্পতিবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদা।
তফসিল অনুযায়ী, আগামী ১৯ নভেম্বর পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করা যাবে। আর ২৩ ডিসেম্বর ভোটগ্রহণ করা হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest