সর্বশেষ সংবাদ-
আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে ইজিবাইকের ওপর: অল্পের জন্য প্রাণে বাঁচলেন পথচারীসাতক্ষীরায় উপজেলা পর্যায়ে তৃণমূল জনগোষ্ঠীর প্রতিনিধি সমাবেশশ্যামনগরে প্রতিবন্ধী ব্যক্তিদের সরকারি সেবা প্রাপ্তির মানোন্নয়নে পাবলিক হেয়ারিংগভীর রাতে গাবুরায় গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ‌দাফন সম্পন্নগাজী নজরুলের ফাঁ*সির দাবিতে উত্তাল শ্যামনগরসাতক্ষীরায় যুবদলের আংশিক কমিটি ঘোষণা, আনন্দ মিছিলগণপিটুনিতে মৃত্যু নিয়ে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলনসাতক্ষীরা জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা: সভাপতি মুকুল, সম্পাদক বাবুবিজনেস অ্যান্ড লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন সাতক্ষীরার সুদীপ্তকেঁড়াগাছি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ডা. আনিছুর রহমানের ৫ম মৃত্যুবার্ষিকী আজ

তীব্র শীতে হাইপোথার্মিয়া থেকে বাঁচার উপায়

স্বাস্থ্য কণিকা: বায়োলজিক হোমিওস্ট্যাসিস বা থার্মোরেগুলেশনের মাধ্যমে শরীরের তাপমাত্রা একটি নির্দিষ্ট মাত্রায় (৩৬.৫° থেকে ৩৭.৫°সেলসিয়াস বা ৯৮ থেকে ১০০° ফারেনহাইট) থাকে। হাইপোথার্মিয়া এমন একটি অবস্থা যখন ব্যক্তির কোর তাপমাত্রা স্বাভাবিকের (৩৫° সেলসিয়াস বা ৯৫° ফারেনহাইট) তুলনায় কমে যায় এবং বিপাকীয় কার্যাবলী স্বাভাবিক ভাবে সম্পন্ন হয় না। এ অবস্থায় ব্যাক্তির শরীরে কাঁপুনি শুরু হয়ে যায় আর সেই সাথে অনেকে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে না। দিকভ্রান্ত হয়, হোঁচট খেতে থাকে এবং গতি ধীর হয়ে যায়।

আবার তীব্র শীতে অনেকের হাতের আঙুল নীল হয়ে যায়। শীত প্রতিরোধে কার্যকর ব্যবস্থা না নিলে শরীরের তাপমাত্রা অতিরিক্ত কমে গিয়ে (হাইপোথার্মিয়া) মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। তাই এই সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকা উচিৎ। আসুন আজ আমরা হাইপোথার্মিয়া সম্পর্কে জানুন। সচেতন হোন এবং এই শীতে সুস্থ থাকুন, নিরাপদ রাখুন আপনার সন্তানকেও।

সর্দি-জ্বরের সময় বিশ্রামে থাকতে পারলে ভালো। গরম চা বা কফি খাওয়া যেতে পারে। হালকা গরম পানিতে লবণ দিয়ে গার্গল করা যেতে পারে। মধু, আদা, তুলসী পাতার রস, লেবুর রস খাওয়া যায়।

এ ধরনের সমস্যায় সাধারণত অ্যান্টিবায়োটিকের প্রয়োজন পড়ে না। জ্বর ও ব্যথানাশক এবং অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ কারো কারো লাগতে পারে। তবে অবশ্যই ওষুধ খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

হাঁপানি রোগীরা চিকিৎসকের পরামর্শমতো প্রতিরোধমূলক ইনহেলার বা অন্যান্য ওষুধ ব্যবহার করতে পারেন। রোগীর থালা, গ্লাস, রুমাল, তোয়ালে প্রভৃতি আলাদা রাখতে হবে। যেখানে-সেখানে থুথু, কফ বা শ্লেষ্মা ফেলা যাবে না।

ছোটখাটো সর্দি-জ্বর, নাক বন্ধ হয়ে যাওয়া থেকেই নিউমোনিয়া বা এ ধরনের বড় রোগ হতে পারে। তাই শিশু আক্রান্ত হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।

ডায়রিয়া হলে স্যালাইন ও অন্য পুষ্টিকর স্বাভাবিক খাবার খাওয়ান। ছোট শিশুর ক্ষেত্রে মায়ের দুধ খাওয়ানো বন্ধ করবেন না।

স্ক্যাবিস জাতীয় চর্মরোগ হলে পরিবারের সবার একসঙ্গে চিকিৎসার প্রয়োজন পড়তে পারে।

শিশুদের ব্যাপারে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। তাই শিশুকে ঠাণ্ডা আবহাওয়া থেকে দূরে রাখুন। প্রয়োজনে মাথায় সব সময় সুতি কাপড়ের স্কার্ফ বা টুপি পরিয়ে রাখুন। শিশু যাতে নিজে নিজেই পরনের কাপড় খুলে ফেলতে না পারে সেদিকে লক্ষ রাখুন। বেশি সময় খালি গায়ে রাখা হলে ঠাণ্ডা লেগে যেতে পারে।

এ কারণে প্রস্রাব-পায়খানা বা গোসল করানোর পর শিশুদের দ্রুত গরম কাপড় পরিয়ে দিন। আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে শিশুকে আসতে না দেয়াই ভালো। শিশু আক্রান্ত হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। ডায়রিয়া হলে স্যালাইন ও অন্যান্য পুষ্টিকর স্বাভাবিক খাবার খাওয়ান।

শীতকালে সচেতন থাকা আর কিছু সাধারণ নিয়ম মেনে চলার মাধ্যমে রোগবালাই থেকে অনেকাংশেই মুক্ত থাকা যায়। যতটা সম্ভব ঠাণ্ডা বাতাস এড়িয়ে চলুন। ঠাণ্ডার সময় গরম কাপড় পরুন, এমনকি ঘরের ভেতরেও। পাকা মেঝের ঠাণ্ডা থেকে রক্ষা পেতে ঘরে চটি বা স্পঞ্জ পায়ে দিন।

বাইরে গেলে অবশ্যই কানটুপি, মাফলার এবং জুতা-মোজা, হাত-মোজা ব্যবহার করুন। ঠাণ্ডা বাতাস সরাসরি যাতে শ্বাসনালীতে প্রবেশ করতে না পারে, সে জন্য মাস্ক ব্যবহার করতে পারেন।

শীতকালে বাতাসে আর্দ্রতা কম থাকে। শুষ্ক বাতাস ত্বক থেকে পানি শুষে নেয়। ফলে ত্বক শুষ্ক ও দুর্বল হয়ে ফেটে যায়। পরে খোশপাঁচড়াসহ নানা চর্মরোগ দেখা দেয়। প্রতিদিন সাবান মেখে গোসল করুন। গোসলের জন্য হালকা গরম পানি ব্যবহার করুন। সারা শরীরে ভালো কোনো তেল বা ময়েশ্চারাইজার ব্যবহার করতে পারেন গোসলের পর।

মুখে হালকা করে লাগাতে পারেন ভালো কোনো কোল্ড ক্রিম। ঠোঁট শুকিয়ে গেলে ভ্যাসলিন, লিপজেল প্রভৃতি ব্যবহার করুন। জিভ দিয়ে বারবার ঠোঁট ভেজাবেন না। ঠোঁট শুকিয়ে গেলে শুষ্ক আবরণ টেনে তুলবেন না।

সংক্রমণ থেকে বাঁচতে হলে হাত ধুতে হবে বারবার। বিশেষ করে কাজ শেষে ঘরে ফেরার পর অবশ্যই ব্যাকটেরিয়ানাশক সাবান বা হ্যান্ডওয়াশ দিয়ে হাত ধুতে হবে।

অনেককেই খাবার পর যতটা যত্ন নিয়ে হাত ধুতে দেখা যায়, খাবার আগে তারা ততটা সময় নিয়ে হাত পরিষ্কার করেন না। অথচ খাবার আগে ভালোভাবে হাত ধোয়াটা খুবই জরুরি।

ঘর পরিষ্কার রাখুন, যাতে ধুলোবালি না জমে। চাদর, বালিশের কভার নিয়মিত পরিষ্কার করে দীর্ঘক্ষণ রোদে শুকাতে দিন। কার্পেট ব্যবহার না করাই ভালো। বিশেষত শোবার ঘরে। কারণ কার্পেটের ফাঁকে জমে থাকা ধুলো শ্বাসনালীর রোগ বাড়ায়। একই কারণে রোমযুক্ত বালিশ, চাদর, লেপ-কাঁথা ব্যবহার করা উচিত নয়।

দরজার বা ফ্রিজের হাতল, ফ্যান-লাইটের সুইচ, টেলিফোন, টিভির রিমোট কন্ট্রোল সংক্রমণ ছড়ানোর অন্যতম জায়গা। জীবাণুনাশক দিয়ে নিয়মিত এসব স্থান পরিষ্কার রাখুন। রান্না করার সময় ধোঁয়া যাতে ওখান থেকে বেডরুম বা ড্রইংরুমে আসতে না পারে সে জন্য রান্নাঘরের জানালা খোলা রাখুন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আগাম নির্বাচনী পোস্টার-ব্যানার সরানোর নির্দেশ

দেশের খবর: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দেশের বিভিন্ন জায়গায় সম্ভাব্য প্রার্থীদের পোস্টার, ব্যানারসহ সব ধরনের প্রচারণা সামগ্রী সরানোর নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
আগামী বুধবার রাত ১২টার মধ্যে এসব সরানোর নির্দেশে দেয়া হয়েছে। শুক্রবার ইসির যুগ্ম-সচিব ফরহাদ আহাম্মদ খান স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।

এছাড়া ইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে শুক্রবার জানানো হয়, আগামী ২৩ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে সম্ভাব্য কোনো প্রার্থীর পোস্টার, ব্যানার, দেয়াল লিখন, বিলবোর্ড, গেট, তোরণ বা গেট, প্যান্ডেল ও আলোকসজ্জা ইত্যাদি প্রচার সামগ্রী ও নির্বাচনী ক্যাম্প থাকলে তা আগামী ১৪ নভেম্বর রাত ১২টার আগে সংশ্লিষ্ট ব্যক্তিকে নিজ উদ্যোগে সরানোর জন্য নির্দেশনা দেয়া হয়েছে।
একই সঙ্গে সিটি কর্পোরেশন, পৌরসভাসহ বিভিন্ন স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহকে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্যও নির্দেশনা দেয়া হয় ওই বিজ্ঞপ্তিতে।

আগামী ২৩ ডিসেম্বর সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৯ নভেম্বর, সোমবার। মনোনয়নপত্র বাছাইয়ের দিন ২২ নভেম্বর, বৃহস্পতিবার। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৯ নভেম্বর, বৃহস্পতিবার।
বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা জাতির উদ্দেশে দেয়া ভাষণে নির্বাচনের এদিন ঘোষণা করেন। সিইসির ভাষণ বাংলাদেশ টেলিভিশন ও বেতারের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়।

প্রসঙ্গত, সংবিধান অনুযায়ী আগামী ২৮ জানুয়ারির মধ্যে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। গত ৩১ অক্টোবর থেকে নির্বাচনকালীন সময়ের ক্ষণ-গণনা শুরু হয়।
তবে ডিসেম্বরের মধ্যেই ভোটগ্রহণ সম্পন্ন করতে বদ্ধপরিকর ছিল নির্বাচন কমিশন। এজন্য ১ নভেম্বর রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করে নির্বাচনের সার্বিক প্রস্তুতি জানায় ইসি।
২০১৪ সালের ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আ. লীগের মনোনয়ন ফরম নিলেন নাজমুল হুদা

অনলাইন ডেস্ক: আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হওয়ায় দলটির মনোনয়ন ফরম নিয়েছেন সাবেক বিএনপি নেতা ও বিএনএফ জোটের প্রধান ব্যারিস্টার নাজমুল হুদা।

বিএনপি-জামায়াত চার দলীয় জোট সরকারের মন্ত্রী নাজমুল হুদা ঢাকা বিভাগ থেকে প্রার্থী হওয়ার জন্য মনোয়ন ফরম নিয়েছেন।

তফসিল ঘোষণার পরদিন শুক্রবারই ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার‌্যালয় থেকে মনোনয়ন প্রত্যাশীদের ফরম দেওয়া হয়। এবার ফরমের মূল্য বাড়িয়ে রাখা হচ্ছে ৩০ হাজার টাকা।

প্রথম দিন শেষে আওয়ামী লীগের মনোনয়ন ফরম জমা পড়েছে এক হাজার তিনশ ২৮টি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
স্বামীকে মামলায় ফাঁসানোর হুমকি দিয়ে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে

অনলাইন ডেস্ক: চট্টগ্রামে স্বামীকে ইয়াবা মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দিয়ে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে এয়ার হোসেন নামে পুলিশের এক উপ-পরিদর্শকের বিরুদ্ধে। একাধিকবার ধর্ষণের পর অপমান সহ্য করতে না পেরে আত্মহত্যার চেষ্টা চালায় ওই গৃহবধূ।

তিনি বর্তমানে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনার পর ওই গৃহবধূর স্বামী চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)’র উপ-পুলিশ কমিশনার (উত্তর)’র কাছে একটি লিখিত অভিযোগ করেছেন। অভিযোগের পর তদন্তও শুরু করেছে পুলিশ। অভিযুক্ত এসআই এয়ার হোসেন সিএমপি’র বায়েজীদ থানায় কর্মরত রয়েছেন।

সিএমপি’র উপ-পুলিশ কমিশনার (উত্তর) বিজয় বসাক বলেন, ‘এসআই এয়ার হোসেন বিরুদ্ধে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ওই গৃহবধূর স্বামী ধর্ষণের অভিযোগ এনে একটি লিখিত অভিযোগ করেছেন। বিষয়টা তদন্ত করা হচ্ছে। তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। ’

এসআই এয়ার হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, ‘এ দম্পতি আমার সম্মানহানি করার জন্য ষড়যন্ত্র করছে।

তাদের সাথে বসে আমি নিজেই বিষয়টা মিমাংস করব। ’

ধর্ষণের শিকার ওই গৃহবধূর স্বামী বলেন, আমার স্ত্রীকে গামের্ন্টেসে চাকরি এবং আমাকে একটি দোকান খুলে দেওয়ার আশ্বাস দিয়ে এয়ার হোসেন আমাকে ঢাকা থেকে চট্টগ্রাম নিয়ে আসে। গত ১৮ আগস্ট আমাকে ইয়াবা ও অস্ত্র মামলায় ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখিয়ে আমার স্ত্রীকে একাধিকবার ধর্ষণ করে। এরপর জিম্মি করে তাকে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। ওখানে টানা ৯ দিন রেখে ধর্ষণ করে। এরপর পালিয়ে আসলেও ফের তার কাছে যাওয়ার জন্য ফোন করতে থাকে। পরে অত্যচারে অতিষ্ট হয়ে আত্মহত্যার চেষ্টা চালায় সে। বর্তমানে নগরীর মেট্রোপলিটন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ওই হাসপাতালে এক চিকিৎসক বলেন, গত ৩০ অক্টোবর বিষ খাওয়া ওই নারী আমাদের মেডিকেলে ভর্তি হয়েছে। বর্তমানে তিনি আশংকামুক্ত অবস্থায় আছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনি রিপোর্টার্স ক্লাবের সাধারণ সভা

 

আশাশুনি ব্যুরো: আশাশুনি রিপোর্টার্স ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুর ২টায় ক্লাব হল রুমে এ সাধারণ সভার আয়োজন করা হয়। রিপোর্টার্স ক্লাব সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে এবং সিনিয়র সহসভাপতি আইয়ুব হোসেন রানার পরিচালনায় সভায় সহসভাপতি মাস্টার সুব্রত দাশ, শেখ বাদশা, সাধারণ সম্পাদক আকাশ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আবু ছালেক, সাংগঠনিক সম্পাদক এমএম নূর আলম, অর্থ সম্পাদক মইনুল ইসলাম, ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক আলমিন হোসেন ছট্টু, প্রচার সম্পাদক বাপন মিত্র, নির্বাহী সদস্য শেখ হেদায়েতুল ইসলাম, সদস্য উত্তম কুমার দাশ, তপন বিশ্বাস ও জিএম আজিজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় গত ২৯ আগষ্ট থেকে ১৫ সেপ্টেম্বরের মধ্যে ক্লাবের নতুন সদস্য অন্তর্ভূক্তির ঘোষণা মোতাবেক ৭ জনকে আশাশুনি রিপোর্টার্স ক্লাবের সাধারণ সদস্য হিসাবে গ্রহণ করার সিদ্ধান্ত গৃহিত হয়। নতুন সদস্যরা হলেন দৈনিক যুগের বার্তা’র মাসুম বাবুল, দৈনিক কাফেলা’র শেখ আসাদুজ্জামান মুকুল, বজ্রকলামের আবুল হাসান, দৈনিক পাঠকের পত্রিকা’র বিএম আলাউদ্দীন, দৈনিক দক্ষিণাঞ্চল প্রতিদিনের শাহিনুর রহমান, দৈনিক দেশ সংযোগের তারিকুল ইসলাম, দৈনিক দিনকাল’র রাবিদ মাহমুদ চঞ্চল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনিতে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে বানারশিপুর ফুটবল একাদশ চ্যাম্পিয়ন

 

আশাশুনি ব্যুরো: আশাশুনির কাপসন্ডা প্রভাতী যুবসংঘের আয়োজনে ৮দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে কাপসন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে কেসি বাজার ফুটবল একাদশ বনাম বানারশিপুর ফুটবল একাদশের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। খেলায় নিদিষ্ট সময়ে এক এক গোলে সমতা থাকায় টাইব্রেকারে কেসি বাজার ফুটবল একাদশকে ৫/৪ গোলে পরাজিত করে বানারশিপুর ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। উক্ত ফাইনাল খেলায় কাপসন্ডায় প্রভাতী যুবসংঘের সভাপতি মইনুল ইসলাম সানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বিজয়ী দলের মাঝে পুরস্কার বিতরণ করেন বীর মুক্তিযোদ্ধা সরদার মোহাম্মদ নাজিম উদ্দিন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কয়রা মহিলা কলেজের প্রভাষক হাবিবুর রহমান বাবুল, কাপসন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপস মন্ডল, আশাশুনি মর্ডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আনিচুর রহমান, প্রভাতী যুব সংঘের সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম, সংগঠনিক সম্পাদক ও যুবলীগ নেতা আব্দুর রউফ মোড়ল, ডাক্তার কৃষ্ণপদ রায়, পবিত্র কুমার রায়, সাদ্দাম হোসেন। খোলাটি পরিচালনা করেন ইদ্রিস আলী মোড়ল, রানা মোল্যা ও খোকন সরদার। খেলাটি শত শত দর্শক উপভোগ করেন। বিজয়ীদল বানারশিপুর ফুটবল একাদশকে ২১” মনিটর ও রানার আপ দলকে ১৭” মনিটর প্রদান করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সদরের আগরদাড়ি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন

প্রেস বিজ্ঞপ্তি:
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সদর উপজেলার আগরদাড়ি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মোঃ হাসানুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মীর মোস্তাক আলী। বিশেষ অতিথি ছিলেন আগরদাড়ি ইউনিয়ন আ’লীগের সভাপতি হাবিবুর রহমান হবি, সাধারণ সম্পাদক তাপস আচর্য, শিবপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি শওকত আলী। প্রধান বক্তা ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি এড. সাইদুজ্জামান জিকো, যুগ্ম সম্পাদক শেখ নাজমুল হক রনি, সাংগঠনিক সম্পাদক ওয়াহিদুজ্জামান টিটু, সদর উপজেলার যুগ্ম আহবায়ক শাহাদাৎ হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন মুজিবুর রহমান, ওবায়দুল্লাহ শাহিন, আবুল কালাম, আনছার মাস্টার, আঃ বারী, কবীর হোসেন, ইব্রাহিম, সাদ্দাম, হাবিব, রনি, মফিজুল ইসলাম, জাকির হোসেন, বাবলু প্রমুখ। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক এড. ফারুক হোসেন। সম্মেলনে এমামুল হক রিন্টুকে সভাপতি, শাহাজান আলীকে সাধারণ সম্পাদক ও আলতাফ হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে আগামী ৩ বছরের জন্য কমিটি অনুমোদন দেওয়া হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় আর.কে.বাপ্পার পিতার মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল

দেবহাটা ব্যুরো ॥ দেবহাটার সিনিয়র সাংবাদিক দেবহাটা প্রেসক্লাবের সদস্য সচিব আর.কে.বাপ্পার পিতা সাবেক স্কুল শিক্ষক সৈয়দ আবুল কালামের মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সাবেক স্কুল শিক্ষক সৈয়দ আবুল কালাম সুশীলগাতী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করতেন। তিনি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন। ২০১৩ সালের ৯ নভেম্বর খুলনার আবু নাসের হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তিনি মৃত্যুবরন করেন। শুক্রবার তার ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে দেবহাটা সদরের মরহুমের নিজ বাসভবনে তার পরিবারের সদস্যদের আয়োজনে কোরআনখানি, মিলাদ মাহফিল ও কাঙালী ভোজের আয়োজন করা হয়। সকাল থেকে হাফেজগন কোরআরখানী শেষে বাদ জুম্মা মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন যথাক্রমে দেবহাটা উপজেলা জামে মসজিদের ইমাম মুফতি আব্দুর রহমান, হাফেজ জি.এম আব্বাসউদ্দীন ও হাফেজ আরশাদ আলী। দোয়া মাহফিলে পরিবারের সদস্যবৃন্দ, আত্মীয়স্বজন ছাড়াও এলাকাবাসী অংশগ্রহন করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest