সর্বশেষ সংবাদ-
আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে ইজিবাইকের ওপর: অল্পের জন্য প্রাণে বাঁচলেন পথচারীসাতক্ষীরায় উপজেলা পর্যায়ে তৃণমূল জনগোষ্ঠীর প্রতিনিধি সমাবেশশ্যামনগরে প্রতিবন্ধী ব্যক্তিদের সরকারি সেবা প্রাপ্তির মানোন্নয়নে পাবলিক হেয়ারিংগভীর রাতে গাবুরায় গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ‌দাফন সম্পন্নগাজী নজরুলের ফাঁ*সির দাবিতে উত্তাল শ্যামনগরসাতক্ষীরায় যুবদলের আংশিক কমিটি ঘোষণা, আনন্দ মিছিলগণপিটুনিতে মৃত্যু নিয়ে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলনসাতক্ষীরা জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা: সভাপতি মুকুল, সম্পাদক বাবুবিজনেস অ্যান্ড লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন সাতক্ষীরার সুদীপ্তকেঁড়াগাছি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ডা. আনিছুর রহমানের ৫ম মৃত্যুবার্ষিকী আজ

ওবায়দুল কাদের বললেন মির্জা ফখরুল সাহেবরা তো মনে হচ্ছে নির্বাচনে আসবেন

ডেস্ক রিপোর্ট :   আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে বলে মনে করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, আমার তো তাদের টোন অ্যান্ড টেনোরে মনে হচ্ছে তাঁরা নির্বাচনে আসবেন।’

শুক্রবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার পক্ষে দুটি মনোনয়নপত্র কিনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মনোনয়ন বিক্রির কার্যক্রম উদ্বোধন করেন। এর মধ্যে একটি ফরম কেনা হয়েছে শেখ হাসিনার নিজের আসন গোপালগঞ্জ -৩ (টুঙ্গীপাড়া-কোটালীপাড়া) এর জন্য। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ফরম কিনে দলটির ধর্ম বিষয়ক সম্পাদক শেখ আবদুল্লাহর কাছে হস্তান্তর করেন।

শেখ হাসিনার জন্য কেনা অন্য ফরমটি কোন আসনের তা জানাননি কাদের। তিনি স্পিকার শিরিন শারমিন চৌধুরীর পক্ষে রংপুর-৬ আসনের জন্য আরেকটি মনোনয়নপত্র কেনেন। পরে এটি ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়ার কাছে হস্তান্তর করেন। এদিকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ সাধারণ সম্পাদক কাদেরের পক্ষে নোয়াখালী-৫ আসনের মনোনয়ন সংগ্রহ করেন।

এরপরই সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। নির্বাচনকে সামনে রেখে সারা দেশে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে বলে দাবি করেন তিনি।

এ সময় হুঁশিয়ারি জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘গোটা বাংলাদেশে এখন একটা উৎসবমুখর, ফ্যাস্টিভাল মুড বিরাজ করছে। নির্বাচনকে সামনে রেখে এর বাইরে যারা যাবেন, যারা নির্বাচন বিরোধী তৎপরতা করবেন, জনগণ কিন্তু প্রতিরোধ করবে।’এরপরই সারাদেশ থেকে আসা আওয়ামী লীগের নেতাকর্মীরা জাতীয় সংসদে প্রতিদ্বন্দ্বিতার জন্য দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ শুরু করেন। প্রতিটি ফরমের মূল্য এবারে পাঁচ হাজার টাকা বাড়িয়ে ৩০ হাজার টাকা নির্ধারণ করেছে আওয়ামী লীগ। এবার অস্থায়ী নির্বাচনী কার্যালয়ে প্রতিটি বিভাগের জন্য আলাদা আটটি বুথ করা হয়েছে।

এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ১১ নভেম্বর বিকেল সাড়ে ৩টায় বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে শেখ হাসিনার সভাপতিত্বে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের বোর্ডের সভায় মনোনয়ন বিক্রির শেষ তারিখ নির্ধারণ করা হবে। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা।

ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৩ ডিসেম্বর ভোট অনুষ্ঠিত হবে। ১৯ নভেম্বর মনোনয়ন দাখিলের শেষ দিন। মনোনয়নপত্র বাছাইয়ের শেষ তারিখ ২২ নভেম্বর। প্রার্থীতা প্রত্যাহার করা যাবে ২৯ নভেম্বর পর্যন্ত। তফসিল ঘোষণার পরের দিনই ৩০০ আসনের প্রার্থী বাছাই করতে মনোনয়ন বিক্রি শুরু করল আওয়ামী লীগ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
যশোরের খলশি সীমান্ত থেকে পরিত্যক্ত অবস্থায় ৫০ লাখ টাকার সোনা উদ্ধার

বেনাপোল(যশোর)প্রতিনিধি: যশোরের বেনাপোলের খলশি সীমান্ত থেকে ১ কেজি ওজনের ৫০ লাখ টাকা মূল্যের ১ টি সোনার বার ভারতে পাচারের সময় পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।

শুক্রবার (০৯ নভেম্বর ) দুপুর ১২ টার সময় খলশি বাজারের পাশে একটি ধান ক্ষেত থেকে সোনার বার টি উদ্ধার করা হয়। এ সময় কোন পাচারকারীকে আটক করতে পারেনি।

বিজিবি জানায়, গোপন খবরের ভিত্তিতে জানতে পারি বেনাপোলর খলশি সীমান্ত দিয়ে সোনার একটি বড় চালান ভারতে পাচার করবে পাচারকারীর।এ সময় পুটখালী কোম্পানি কমান্ডার সুবেদার মুন্সি লাবলুর রহমান সংগীয় সদস্য দিয়ে খলশি স্কুলের পাশের একটি ধান ক্ষেতে গোপন অবস্থানে থেকে ওই পাচারকারী সোনার বার নিয়ে সীমান্তের দিকে যাওয়ার সময় ধাওয়া দিলে পাচারকারী সোনার বার টি ফেলে পালিয়ে যায়। এ সময় ১ কেজি ওজনের ১ টি সোনার বার পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। যার বাজার মূল্য আনুমানিক ৫০ লাখ টাকা।

২১ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিজিবি’র অধিনায়ক ইমরান উল্লাহ সরকার ১ কেজি ওজনের ১টি সোনার বার উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনি থানা পুলিশের অভিযানে আটক–১

আশাশুনি ব্যুরো : আশাশুনি থানা পুলিশের বিশেষ অভিযানে ১ আসামিকে আটক করা হয়েছে। আশাশুনি থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথ এর তত্ত্বাবধানে আশাশুনি থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা ডিউটি ও বিশেষ অভিযান পরিচালনাকালে এএসআই (নিঃ) তরুন কৃষ্ণ রায়, এএসআই (নিঃ) মোঃ ফেরদৌস কবির  সহ সঙ্গীয় ফোর্স এর সহায়তায় বৃস্পতিবার  রাত দেড়টার দিকে দাতপুর গ্রামের মৃত: জব্বার সরদারের পুত্র খালেক সরদারকে সিআর ৬৮/১৮(কাউনিয়া) ধারা-৪০৬/৪২০/১০৯ পেনাল কোডে  আসামীকে তার নিজ বাড়ী হইতে গ্রেফতার করা হয়। পরবর্তীতে চালান মোতাবেক আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় ওয়াজেদ আলী’র ৬৪ তম মৃত্যবার্ষিকী পালন

প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরার বিশিষ্ট সাংস্কৃতিক প্রতিষ্ঠান ঈক্ষণ সাংস্কৃতিক সংসদের উদ্যোগে অন্যবারের মত এবারও সুসাহিত্যিক-সাংবাদিক মোহাম্মদ ওয়াজেদ আলী’র মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা, সাহিত্য আলোচনা, স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের মধ্যে ‘সাহিত্যিক মোহাম্মদ ওয়াজেদ আলী:জীবন ও সাহিত্য’ বিষয়ক শিরোনামে রচনা প্রতিযোগিতা ও সাহিত্যিকের জীবন সম্পর্কিত নৈর্ব্যক্তিক অভীক্ষা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। তবে এবার সংগঠনটির সাথে সাহিত্যিকের পরিবার যৌথভাবে আয়োজন করেছে।
গতকাল শুক্রবার ৯ নভেম্বর’১৮ সাহিত্যিকের নিজ বাসভবন বাঁশদহায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষে সহকারী কমিশনার (ভূমি) মো: রনি আলম নূর। সভাপতিত্ব করেন ঈক্ষণের প্রতিষ্ঠাতা ও সভাপতি কবি পলটু বাসার। এলাকার ১০/১৫ টা স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের মধ্যে প্রায় ৮ শত জন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এ উপলক্ষে পলটু বাসার এর সম্পাদনায় ‘বাশদহা’ নামে একটি পত্রিকা প্রকাশ করা হয়।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপভাষা গবেষক বিশিষ্ট সাহিত্যিক কাজী মুহম্মদ অলিউল্লাহ, বিশিষ্ট প্রাবন্ধিক কবীর রায়হান, সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য মো: বদরুজ্জামান খোকা, প্রকাশক-কবি স ম তুহিন, সায়েম ফেরদৌস মিতুল প্রমুখ।
বক্তারা বলেন- ধর্মান্ধতার বিরুদ্ধে, ধর্মীয় কুসংস্কারের বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে এবং সামাজিক বর্ণ বৈষম্যের বিরুদ্ধে সাহিত্যিক মোহাম্মদ ওয়াজেদ আলী ছিলেন এক সংগ্রামশীল লেখক। বাংলা ভাষা ও সাহিত্যের খ্যতিমান প্রবন্ধকার, তিনি ছিলেন আপোষহীন।
অনুষ্ঠান শেষে প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি। সাহিত্যিক মোহাম্মদ ওয়াজেদ আলীর কবর জিয়ারত ও দোয়ানুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। সমগ্র অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ঈক্ষণ এর সম্পাদক কাজী মাসুদুল হক।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নুরনগরে নতুন মাছের সেট এলাকায় ফেন্সিডিলের বোতলের ছড়াছড়ি

 

পলাশ দেবনাথ নুরনগর : শ্যামনগর উপজেলার নুরনগরের নতুন মাছের সেট সংলগ্ন এলাকায় ফেন্সিডিলের বোতলের ছড়াছড়ি। সরেজমিনে গিয়ে দেখা যায়, নতুন মাছের সেটের প্রসাব খানায় ফেন্সিডিলের খালি বোতল ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। এবিষয় স্থানীয়দের ভাষ্যমতে অত্র এলাকায় মাদক সেবনকারীদের আনাগোনা এবং অবাধে বিচরন লক্ষ্য করেন তারা। মাদক সেবনকারীরা সংঙ্গবদ্ধ হওয়ায় কেউ মুখ খুলতে পারেন না বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই। শ্যামনগর থানা পুলিশ যখন মাদক নিয়ন্ত্রনে শতভাগ প্রকাশ করছেন, ঠিক তখনই এই ধরনের মাদক সেবনের প্রমান পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকার সচেতন মহল। বিষয়টা ভাবিয়ে তুলেছে অত্র এলাকার স্কুল পড়–য়া ছাত্রদের অভিভাবকদের। কারন নুরনগর আশালতা মাধ্যমিক বিদ্যালয়ের মাত্র ১০০গজের মধ্যে এই মাদক সেবনের প্রমান মিলেছে। এই মাদকের মরন থাবায় ধংশ হচ্ছে যুব সমাজ, আর নেশার টাকা যোগান দিতে গিয়ে জড়িয়ে পড়ছে বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ডে। এমতাবস্থায় অত্র এলাকার মাদক সেবনকারী ও ব্যবসায়ীদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে শ্যামনগর থানা অফিসার ইনর্চাজ মহোদয়ের হস্তক্ষেপের দাবী করেছেন সাধারণ মানুষ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
প্রতীক বরাদ্দের আগে নির্বাচনী প্রচার নয়: ইসি সচিব

অনলাইন ডেস্ক: নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ বলেছেন, ৩০ নভেম্বর প্রতীক বরাদ্দের আগে নির্বাচনী প্রচার চালানো যাবে না। তবে প্রতীক বরাদ্দের পর ২১ দিন প্রচার চালাতে পারবেন প্রার্থীরা।

শুক্রবার দুপুরে নির্বাচন কমিশন ভবনে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

অনিবন্ধিত রাজনৈতিক দল নিবন্ধিত রাজনৈতিক দলের প্রতীকে নির্বাচন করতে পারবে; এতে আইনগত বাধা নেই বলেও জানান ইসি সচিব।

আগামী সাত দিনের মধ্যে ব্যানার, পোস্টার ও তোরণ নামিয়ে ফেলারও নির্দেশ দেয় কমিশন। নির্দেশ না মানলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

হেলালুদ্দীন আহমদ আর জানান, আগামী রোববার থেকে অনলাইনে মনোনয়নপত্র দাখিল করতে পারবেন প্রার্থীরা।

এদিকে জেলা প্রশাসকদের নিজ নিজ জেলার রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

ঢাকা-চট্টগ্রামের বিভাগীয় কমিশনারকে মেট্টোপলিটন এলাকার দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রাজশাহীতে ঐক্যফ্রন্টের সমাবেশে যাচ্ছেন না কামাল

রাজনীতির খবর: শারীরিক অসুস্থতার কারণে রাজশাহীতে জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশে যাচ্ছেন না ফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।

গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু গণমাধ্যমকে এ কথা জানান।

তিনি বলেন, ড. কামাল হোসেন আমাদের সঙ্গে ফ্লাইটে ওঠার কথা থাকলেও অসুস্থ থাকায় তিনি আজকের সমাবেশে যেতে পারছেন না।

ঐক্যফ্রন্টের রাজশাহী বিভাগীয় জনসভা শুক্রবার দুপুর ২টায় নগরের ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত হবে।

এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জোটের শীর্ষ নেতাদের উপস্থিত থাকার কথা রয়েছে।

প্রসঙ্গত, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি আদায়ে নবগঠিত জোট জাতীয় ঐক্যফ্রন্টের রাজশাহীতে এটি চতুর্থ সমাবেশ।

এর আগে গত মঙ্গলবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করে জাতীয় ঐক্যফ্রন্ট।

তার আগে ২৪ অক্টোবর সিলেটে ও ২৭ অক্টোবর চট্টগ্রামে সমাবেশ করে জাতীয় ঐক্যফ্রন্ট।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দুটি আসনে শেখ হাসিনার ফরম কিনে আ. লীগের মনোনয়ন কার্যক্রম শুরু

দেশের খবর: একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দুটি আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম ক্রয় করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার সকাল ১০টার দিকে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ের নতুন ভবন থেকে শেখ হাসিনার পক্ষে মনোনয়ন ফরম ক্রয় করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এ ছাড়া জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর পক্ষে একটি মনোনয়ন ফরম ক্রয় করেন ওবায়দুল কাদের। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে আওয়ামী লীগ।
গোপালগঞ্জ-৩ আসনসহ আরেকটি আসন থেকে আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনয়ন ফরম ক্রয় করেছেন। তবে ওই আসনটির নাম জানানো হয়নি। রংপুরের পীরগঞ্জ আসন থেকে মনোনয়ন ফরম ক্রয় করেছেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। এদিকে নোয়াখালী-৫ আসন থেকে মনোনয়ন ফরম ক্রয় করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দল কাদের। তার পক্ষে মনোনয়ন ফরম ক্রয় করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এবং সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম।এদিকে সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভা আগামী রবিবার বিকাল সাড়ে ৩টায় বঙ্গবন্ধু এভিনিউস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সংসদীয় বোর্ডের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংসদীয় বোর্ডের সম্পাদক ওবায়দুল কাদের এমপি সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest