সর্বশেষ সংবাদ-
আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে ইজিবাইকের ওপর: অল্পের জন্য প্রাণে বাঁচলেন পথচারীসাতক্ষীরায় উপজেলা পর্যায়ে তৃণমূল জনগোষ্ঠীর প্রতিনিধি সমাবেশশ্যামনগরে প্রতিবন্ধী ব্যক্তিদের সরকারি সেবা প্রাপ্তির মানোন্নয়নে পাবলিক হেয়ারিংগভীর রাতে গাবুরায় গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ‌দাফন সম্পন্নগাজী নজরুলের ফাঁ*সির দাবিতে উত্তাল শ্যামনগরসাতক্ষীরায় যুবদলের আংশিক কমিটি ঘোষণা, আনন্দ মিছিলগণপিটুনিতে মৃত্যু নিয়ে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলনসাতক্ষীরা জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা: সভাপতি মুকুল, সম্পাদক বাবুবিজনেস অ্যান্ড লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন সাতক্ষীরার সুদীপ্তকেঁড়াগাছি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ডা. আনিছুর রহমানের ৫ম মৃত্যুবার্ষিকী আজ

কাকডাঙ্গায় সজীব ওয়াজেদ ফুটবল টুর্নামেন্টে বাগডাঙ্গা যুব সংঘ’র শিরোপা জয়।
 
 

মেহেদী সোহাগ,

কলারোয়ার কাকডাঙ্গা ফুটবল ময়দানে অনুষ্ঠিত ৮ দলীয় সজীব ওয়াজেদ জয় ফুটবল টুর্নামেন্টের শিরোপা জয় করলো বাগডাঙ্গা বেতনা যুব সংঘ, ধুলিয়র। শুক্রবার বিকেলে কাকডাঙ্গা তরুণ সংঘ আয়োজিত এ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে বাগডাঙ্গা বেতনা যুব সংঘ, ধুলিয়র ২-১ গোলে আগরদাঁড়ি সবুজ সংঘকে পরাজিত করে এ শিরোপা জয় করে। খেলার প্রথমার্ধ্বের শেষে ও দ্বিতীয়ার্ধ্বের শুরুতে বাগডাঙ্গা বেতনা যুব সংঘ, ধুলিয়র গোল দুটি করে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ খেলায় প্রতিপক্ষ আগরদাঁড়ি সবুজ সংঘ দ্বিতীয়ার্ধ্বের শেষের দিকে একটি গোল দিয়ে সমতা ফেরানোর আশা জাগালেও তা বাস্তবে রূপ নেয়নি। ফলে ২-১ গোলে জয়লাভ করে শিরোপা জয়ের গৌরব অর্জন করে বাগডাঙ্গা বেতনা যুব সংঘ, ধুলিয়র। খেলাটি পরিচালানা করেন রেফারি মোশাররফ হোসেন, আনোয়ার হোসেন ও আবু সাঈদ। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থেকে বিজয়ী ও বিজিত দলের মাঝে ট্রফি ও অন্যান্য পুরস্কার প্রদান করেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আরাফাত হোসেন,পুরষ্কার বিতরনের সময় প্রধান অতিথি শুভেচ্ছা বক্তব্যে দেশের উন্নয়নের ধারাকে বজায় রেখে আবারো নৌকায় ভোট দিয়ে বিজয়ী করার কথা বলেন। এছাড়া উপস্থিত ছিলেন কেঁড়াগাছি ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন হাবিল, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মারুফ হোসেন, এড. আবুল বাশার, প্রভাষক শাহিনুর রহমান, সাংবাদিক আকবর আলি প্রমুখ।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‌্যসাতক্ষীরায় ২৫০ বোতল ফেন্সিডিলসহ যুবক আটক

 

নিজস্ব প্রতিবেদক : অভিনব কায়দায় বার্জার পেইন্টের কৌটায় করে ২৫০ বোতল ফেন্সিডিল পাচারের সময় এক যুবককে আটক করেছে সদর থানা পুলিশ। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার বৈকারী ইউনিয়নের আবাদের হাট মহিলা মাদ্রাসা সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত যুবক বৈকারী মোল্ল্যা পাড়া এলাকার ওয়াজেদ আলী মোল্ল্যার ছেলে জাহিদ মোল্ল্যা (২১)।
থানা পুলিশ জানান,
জাহিদ কৌটার ভিতরে করে পাচারের উদ্দেশ্যে রংয়ের কৌটায় ফেন্সিডিল ভরে ওই মোড়ে নিয়ে রাখে। থানা গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমানের নির্দেশে এসআই নজরুল, এসআই প্রবীর, এসআই তরিকুল, এএসআই কুদ্দুস, এসআই জাকির সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে অটক করে। আটককৃত আসামী বিরুদ্ধে মাদকদ্রব নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছিল বলে থানা সূত্র জানিয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ফিরোজ আহমেদ স্বপন

 

কলারোয়া উপজেলা চেয়ারম্যান ও কলারোয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফিরোজ আহমেদ স্বপন দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। ৯ নভেম্বর বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি এ মনোনয়ন ফরম সংগ্রহ করেন। আসন্ন সাংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে তিনি দলীয় মনোনয়ন ফরম প্রত্যাশা করছেন। এ উপলক্ষ্যে ফিরোজ আহমেদ স্বপন তালা-কলারোয়া উপজেলার সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীদের কাছে দোয়া চেয়েছেন।
উল্লেখ্য: তালা-কলারোয়া-১ আসনে দলীয় প্রার্থী হিসেবে মনোয়নের দাবিতে দীর্ঘদিন ধরে নৌকায় ভোট চেয়ে সভা,গণংযোগ ও বর্তমান সরকারের উন্নয়ন তুলে ধরে লিফলেট বিতরণ করে যাচ্ছেন তিনি। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করলেন আসাদুজ্জামান বাবু

 

সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান বাবু দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। ৯ নভেম্বর বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি এ মনোনয়ন ফরম সংগ্রহ করেন। আসন্ন সাংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে তিনি দলীয় মনোনয়ন প্রত্যাশা করছেন। এ উপলক্ষ্যে আসাদুজ্জামান বাবু সাতক্ষীরা সদর উপজেলার সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীদের কাছে দোয়া চেয়েছেন।
উল্লেখ্য: সাতক্ষীরা সদর-২ আসনে দলীয় প্রার্থী হিসেবে মনোয়নের দাবিতে দীর্ঘদিন ধরে নৌকায় ভোট চেয়ে সভা,গণংযোগ ও বর্তমান সরকারের উন্নয়ন তুলে ধরে লিফলেট বিতরণ করে যাচ্ছেন তিনি। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা পৌর আওয়ামীলীগের বিবৃতি

 

নৌকা প্রতিকের বিজয় নিশ্চিত করতে পৌর ওয়ার্ড নির্বাচন সমন্বয় কমিটি গঠনের প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন সাতক্ষীরা পৌর আওয়ামীলীগের নেতৃবৃন্দ। ৮ নভেম্বর সাতক্ষীরা পৌর আওয়ামীলীগের সভাপতি মোহাম্মাদ আবু সায়ীদ স্বাক্ষরিত এক পত্রে উক্ত কমিটি গঠনের নিন্দা জানিয়ে বলেন, জনৈক শেখ নাসেরুল হকের উদ্যোগে একসভায় এ কমিটি গঠন করা হয়েছে। যার আহবায়ক নাসেরুল হক ও যুগ্ম আহবায়ক আব্দুস সেলিম। অথচ ২৬ অক্টোবর’১৮ তারিখে কেন্দ্রীয় নির্দেশনা চিঠি অনুযায়ী প্রতিটা ওয়ার্ডে পৌর আওয়ামীলীগের নেতৃত্বে নির্বাচন পরিচালনা কমিটি করতে হবে। সে মোতাবেক পৌর আওয়ামীলীগের প্রতিটি ওয়ার্ডে সমন্বয় কমিটি গঠন করা হবে। যাঁরা কেন্দ্রের এই নির্দেশনা অমান্য করে ইচ্ছা মাফিক সভা ডেকে পৌর আওয়ামীলীগের নেতৃত্বকে পাশ অসৎ উদ্দেশ্যে সংসদ নির্বাচনের পূর্বে দলের ভিতর বিভেদ সৃষ্টি এবং গঠনতন্ত্র বিরোধী কার্যক্রম, পরিচালা চেষ্টা চালাচ্ছেন। তাদের এ সকল কার্যক্রম পরিচালনা না করার জন্য অনুরোধ জানানো হয়। শেখ নাসেরুল হকের নেতৃত্বে যে বিভ্রান্তিকর কমিটি গঠন করা হয়েছে তার সাথে পৌর আওয়ামীলীগের কোন সম্পর্ক নেই। এই ধরনের সংবাদে কাউকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানানো হয়। উক্ত বক্তব্যের সাথে এক ঐক্যমত পোষণ করে স্বাক্ষর করেছেন পৌর ৩নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আব্দুস সেলিম, ১নং ওয়ার্ডের সভাপতি আব্দুস সেলিম, ২নং ওয়ার্ডের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক আছাদউজ্জামান, ৩নং ওয়ার্ডের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল আজিজ, ৭নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক রেজাউল করিম, ৬নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক রাফিনুর আলী, ৭নং ওয়ার্ডের সহ-সভাপতি জাহাঙ্গীর হোসেন, ৫নং ওয়ার্ডের যুগ্ম আহবায়ক কোরবান আলী, মুজিবর রহমান, ১নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক হাসানুর জামান, ৬নং ওয়ার্ডের সভাপতি নারায়ন মন্ডল। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা-২ আসনে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করলেন নজরুল ইসলাম

সাতক্ষীরার জনপ্র‌িয়তম রাজনীতিবিদ জেলাপরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ নজরুল ইসলাম দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। ৯ নভেম্বর বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে বহু নেতাকর্মীদের সাথে তিনি এ মনোনয়ন ফরম সংগ্রহ করেন। আসন্ন সাংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে তিনি দলীয় মনোনয়ন পাওয়ার প্রত্যাশায় এ ফরম সংগ্রহ করেন। এ উপলক্ষ্যে নজরুল ইসলাম সাতক্ষীরা সদর উপজেলার সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীদের কাছে দোয়া চেয়েছেন।

উল্লেখ্য: সাতক্ষীরা সদর-২ আসনে দলীয় প্রার্থী হিসেবে মনোয়নের দাবিতে দীর্ঘদিন ধরে নৌকায় ভোট চেয়ে সভা,গণংযোগ ও বর্তমান সরকারের উন্নয়ন তুলে ধরে লিফলেট বিতরণ করে যাচ্ছেন তিনি। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আজ থেকে বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটের নিয়ন্ত্রণ পেল বাংলাদেশ

অনলাইন ডেস্ক: উৎক্ষেপণের ছয় মাসের মাথায় আজ (শুক্রবার) বঙ্গবন্ধু স্যাটেলাইটের মালিকানা বুঝে পেয়েছে বাংলাদেশ। নির্মাতা প্রতিষ্ঠান ফ্রান্সের থ্যালেস অ্যালেনিয়া স্পেসের কাছ থেকে সন্ধ্যায় দেশের প্রথম এ স্যাটেলাইটের মালিকানা সম্পূর্ণভাবে বুঝে নেয়া হয়।

রাজধানীর বাংলামোটরে বঙ্গবন্ধু স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের (বিসিএসসিএল) কার্যালয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার, বিসিএসসিএল চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ, বিটিআরসি চেয়ারম্যান মো. জহুরুল হক, ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত উপস্থিতিতে মালিকানার কাগজপত্র হস্তান্তর করা হয়।

চলতি বছরের ১১ মে স্যাটেলাইটটি মহাকাশে উৎক্ষেপণ করা হয়। নিজ কক্ষপথ ১১৯ দশমিক ১ ডিগ্রিতে পৌঁছানোর পর এটির ইন অরবিট টেস্ট (আইওটি)সহ নানা ধরনের পরীক্ষা-নিরীক্ষা সবই সম্পন্ন হয়েছে।

এর মধ্যে সেপ্টেম্বরে ঢাকায় অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশিপ সরাসরি সম্প্রচার করার পরীক্ষাতেও এটি সফলতা দেখিয়েছে। পরে স্যাটেলাইটের মাধ্যমে দুবাইতে এশিয়াকাপ ক্রিকেটের সম্প্রচারসহ আরও কিছু পরীক্ষা-নিরীক্ষাও করেছে বাংলাদেশ টেলিভিশন। একইসঙ্গে অন্য কয়েকটি বেসরকারি টেলিভিশনের সঙ্গেও বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর পরীক্ষা সম্পন্ন হয়েছে।

উল্লেখ্য, সব মিলে স্যাটেলাইটটি উৎক্ষেপণ করতে সরকারের খরচ হয়েছে দুই হাজার ৭৬৫ কোটি টাকা। আগামী সাত বছরের মধ্যে এ খরচ উঠে আসবে বলে হিসাব করেছে উৎক্ষেপণকারী সংস্থা বিটিআরসি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
লেনিনকে আ’লীগের মনোনয়ন দেয়ার দাবিতে শ্যামনগরে মিছিল

প্রেস বিজ্ঞপ্তি :
জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক জি,এম শফিউল আযম লেনিনকে সাতক্ষীরা-৪ আসনে মনোনয়ন দেয়ার দাবিতে শ্যামনগরে মিছিল ও সমাবেশ করেছে আওয়ামী লীগের নেতা-কর্মীরা। শুক্রবার সকালে উপজেলার ফুলতলা মোড় থেকে একটি মিছিল বের হয়ে হায়বাতপুর মোড়ে শেষ হয়।
মিছিলে নেতৃত্ব দেন সাতক্ষীরা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ডালিম কুমার ঘরামী, শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের জেলা শাখার সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক সরদার আতিয়ার রহমান, সদস্য জি,এম আব্দুর রাজ্জাক, বাংলাদেশ আওয়ামী স্বাধীনতা প্রজন্ম লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক গৌতম কুমার মন্ডল, বুড়িগোয়লিনী ইউপি সদস্য জিএম আব্দুর রউফ, গাবুরা ইউপি সদস্য আবিয়ার রহমান, আটুলিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আবুল হাসান প্রমুখ। কর্মসূচিতে উপজেলার বিভিন্ন এলাকার সহাস্রাধিক লোক অংশ গ্রহণ করেন।
ফুলতলা মোড়ে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, সাতক্ষীরা-৪ আসনে জি,এম শফিউল আযম লেনিনই আওয়ামী লীগের যোগ্য প্রার্থী। তাই এই আসনটিতে আওয়ামী লীগকে বিজয়ী হতে লেনিনকে মনোনয়ন দেওয়ার দাবী জানান নেতৃবৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest