সর্বশেষ সংবাদ-
আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে ইজিবাইকের ওপর: অল্পের জন্য প্রাণে বাঁচলেন পথচারীসাতক্ষীরায় উপজেলা পর্যায়ে তৃণমূল জনগোষ্ঠীর প্রতিনিধি সমাবেশশ্যামনগরে প্রতিবন্ধী ব্যক্তিদের সরকারি সেবা প্রাপ্তির মানোন্নয়নে পাবলিক হেয়ারিংগভীর রাতে গাবুরায় গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ‌দাফন সম্পন্নগাজী নজরুলের ফাঁ*সির দাবিতে উত্তাল শ্যামনগরসাতক্ষীরায় যুবদলের আংশিক কমিটি ঘোষণা, আনন্দ মিছিলগণপিটুনিতে মৃত্যু নিয়ে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলনসাতক্ষীরা জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা: সভাপতি মুকুল, সম্পাদক বাবুবিজনেস অ্যান্ড লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন সাতক্ষীরার সুদীপ্তকেঁড়াগাছি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ডা. আনিছুর রহমানের ৫ম মৃত্যুবার্ষিকী আজ

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বারে হামলাকারী সাবেক নৌ-সেনা

বিদেশের খবর: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বারে গুলিবর্ষণকারী বন্দুকধারীকে চিহ্নিত করেছে ক্যালিফোর্নিয়ার ভেনচুরা পুলিশ। তার নাম ইয়ান ডেভিড লং। বয়স ২৮। তিনি মার্কিন মেরিন সেনা ছিলেন। খবর সিএনএনের।

স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরে স্থানীয় ভেনচুরা কাউন্টি কার্যালয়ের শেরিফ(পুলিশ) কর্মকর্তা জিওফ ডিন সাংবাদিকদের বলেন, হামলাকারী ইয়ান ডেভিড সম্ভবত হামলার পর আত্মহত্যা করেছেন।

বৃহস্পতিবার স্থানীয় সময় মধ্যরাতে ক্যালিফোর্নিয়ার একটি বারে বন্দুকধারীর অনবরত গুলিবর্ষণে কমপক্ষে ১২জন নিহত হয়। আহত ২১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় ভেনচুরা কাউন্টি কার্যালয়ের শেরিফ(পুলিশ) কর্মকর্তা জিওফ ডিন জানান, হামলা চলার সময় বারটিতে শতাধিক মানুষ অবস্থান করছিলেন। বারের ভেতরে এখনও অভিযান চালাচ্ছে বিভিন্ন বাহিনীর কর্মকর্তারা।

এ হামলা সন্ত্রাসী হামলা কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি বলেও জানিয়েছেন জিওফ ডিন। আহতের সংখ্যা কয়েকডজন হতে পারে বলে ধারণা তার।

পুলিশ জানায়, লাইন ড্যান্স চলার সময় ভিড়ের মধ্য থেকে আকস্মিক গুলি ছুঁড়তে থাকে ইয়ান ডেভিড়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ফিলিস্তিনিদের হজ পালনে সৌদির নিষেধাজ্ঞা

বিদেশের খবর: ফিলিস্তিনের জনগণের ওপর পবিত্র হজ পালনে নিষেধাজ্ঞা আরোপ করেছে সৌদি আরব। ১৯৭৮ সাল থেকে ফিলিস্তিনের মুসলমানরা জর্ডান, লেবাননের অস্থায়ী পাসপোর্ট নিয়ে সৌদি আরবে যাতায়াত করতে পারতেন।

কিন্তু রিয়াদ সেই সুযোগ বন্ধ করে দিয়েছে।

এদিকে ইসরাইলি নাগরিকত্বে ফিলিস্তিনি নাগরিকদের সৌদি আরবে প্রবেশেও নিষেধাজ্ঞা রয়েছে। সাধারণত সৌদি আরবসহ ১৬ আরব দেশে ইসরাইলি নাগরিকদের প্রবেশ করতে দেয়া হয় না। ফলে এ নিষেধাজ্ঞা তুলে না নিয়ে লাখ লাখ ফিলিস্তিনি হজ পালনের সুযোগ থেকে বঞ্চিত হবেন।

সৌদি আরব তার দেশের পাসপোর্টের নীতিতে পরিবর্তন এনেছে। গত ১২ সেপ্টেম্বর থেকে এ নীতি কার্যকর করা হচ্ছে।

ইসরাইলি দৈনিক পত্রিকা হারিটজ জানিয়েছে, ইসরাইলি নাগরিকদের ওমরাহ পালনে বাধা দেয়া হয়েছে।

প্রায় ১০ লাখ মুসলমান, যা ফিলিস্তিনের মোট জনসংখ্যার ১৭ শতাংশ, সৌদি আরবের নতুন নীতিতে ক্ষতির মুখে পড়বেন।

এ ছাড়া পূর্ব জেরুজালেম, পশ্চিমতীর ও গাজা উপত্যকার ফিলিস্তিনিরা সৌদি আরবের নতুন এ বিধিনিষেধের আওতায় পড়বেন।

হারিটজ জানিয়েছে, ইসরাইলের হজ ও ওমরাহ কমিটি বলেছে, তারা ডিসেম্বরে মক্কা শরিফে যেতে পারছেন না।

ইসরাইলের শীর্ষ হায়ার অ্যারাব মনিটরিং কমিটির প্রতি আহ্বান জানানো হয়েছে, যাতে জর্ডানের কর্মকর্তাদের সঙ্গে বিষয়টি উপস্থাপন করা হয়।

ইসরাইলের হজ ও ওমরাহ কমিটির প্রধান সালিম শালাতা বলেন, যা ঘটেছে তা নিয়ে আমাদের কাছে কোনো ব্যাখ্যা নেই। কাজেই সম্ভাব্য সব জায়গায় আমরা সাহায্যের জন্য আবেদন জানিয়েছি। কিন্তু আমাদের অনুরোধ কেউ শুনছেন না।

সৌদি সিংহাসনের উত্তরসূরি এমবিএস নামে পরিচিত মোহাম্মদ বিন সালমান চলতি বছরের শুরুতে ইসরাইলের অস্তিত্বের অধিকার মেনে নিয়েছেন।

মনে করা হচ্ছে- ৩৩ বছর বয়সী এমবিএস জর্ডানের রাজধানী আম্মানে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে গোপন আলোচনা করেছেন।

২০১৭ সালে নেতানিয়াহু জানিয়েছেন, সৌদির সঙ্গে তেলআবিবের যোগাযোগ হয়। ইরান নিয়ে দুই দেশের উদ্বেগের জের ধরেই তাদের মধ্যে গোপন সম্পর্ক প্রতিষ্ঠিত হয়েছে।

মিডলইস্ট আইয়ের খবরে বলা হয়েছে, ইসরাইলের সঙ্গে দিপক্ষীয় চুক্তি অনুসারে ফিলিস্তিনিদের হজ পালনে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ফিলিস্তিনিদের অস্বিত্ব নেই করে দিতেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
যশোরে অভিযানে গিয়ে গ্রামবাসীর পিটুনিতে আহত ৪ ডিবি সদস্য

যশোর প্রতিনিধি: যশোরের ঝিকরগাছা উপজেলার মাটিকোমরায় অভিযানে গিয়ে গ্রামবাসীর পিটুনিতে আহত হয়েছেন গোয়েন্দা পুলিশের (ডিবি) চার সদস্য।

বৃহস্পতিবার রাতে মারধরের পর স্থানীয়রা তাদের স্থানীয় বাকড়া পুলিশ তদন্ত কেন্দ্রে সোপর্দ করে। তাদের মাইক্রোবাসও ভাংচুর করে।

আহতরা হলেন কনস্টেবল মুরাদ (৩৯), শিমুল (৩৫), শাওন (৩০) ও তাদের বহনকারী মাইক্রোবাসের চালক মামুন (৩২)। তাদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক নাজমুল হাসান তুহিন সাংবাদিকদের বলেন, রাত ১২টা ৫ মিনিটে তাদেরকে হাসপাতালে আনা হয়। তারা সকলে মাথায় আঘাতপ্রাপ্ত।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার আনছার উদ্দিন সাংবাদিকদের বলেন, “অভিযানে গিয়ে তারা আক্রান্ত হয়েছে। তবে বিস্তারিত এখনও জানা যায়নি।”

গ্রামবাসী জানায়, ডিবি পুলিশ পরিচয় দিয়ে মাইক্রোবাসে করে আসা ৫/৬ জন মাটিকোমরা গ্রামের আজগর আলী ছেলে একাধিক মাদক মামলার আসামি জহিরুল ইসলামের কাছে যায়। এরপর তাকে নিয়ে গ্রামের বিভিন্ন জনকে আটকের ভয় দেখিয়ে টাকা আদায় করে। তখন গ্রামবাসী সংঘবদ্ধ হয়ে তাদের ধরে পিটুনি দেয়। জহিরুল পালিয়ে যান।

বিষয়টি নিয়ে যোগাযোগ করলে যশোর ডিবি পুলিশের ওসি মনিরুজ্জামান বলেন, তিনি খবরটি শুনলেও মায়ের অসুস্থতার কারণে ঢাকায় থাকায় বিস্তারিত জানেন না।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রোহিঙ্গাদের জোর করে ফেরত পাঠাচ্ছে সৌদি আরব

বিদেশের খবর: সৌদি আরবের বন্দি শিবিরে আটক থাকা একশোর বেশি রোহিঙ্গাকে জোর করে বাংলাদেশে ফেরত পাঠানো হচ্ছে। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই’র এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

খবরে বলা হয়েছে, বাংলাদেশ থেকে ভুয়া পাসপোর্ট নিয়ে সৌদি আরবে যাওয়ার পর আটক হওয়া রোহিঙ্গাদের ফিরতে বাধ্য করছে সৌদি আরব। এক্ষেত্রে একটি নথিতে তাদের স্বাক্ষর রাখা হচ্ছে। যেখানে লেখা রয়েছে, তারা স্বেচ্ছায় ফিরছে। এই স্বাক্ষরের জন্য রোহিঙ্গাদের ওপর শারীরিক নিপীড়নও চালানো হচ্ছে বলে মানবাধিকার কর্মী ও বন্দি রোহিঙ্গারা মিডল ইস্ট আই’কে জানিয়েছে। এ অবস্থায় আটক রোহিঙ্গারা আতঙ্কের মধ্যে দিন পার করছেন। কেউ কেউ বলছেন, বাংলাদেশে ফিরলে আত্মহত্যা ছাড়া কোনও পথ থাকবে না তাদের।

মানবাধিকার সংগঠনগুলো বলছে, রোহিঙ্গারা ফাঁদে পড়েছে। জাতিসংঘ জানিয়েছে, তারা সৌদি আরবের এই কর্মকাণ্ডের ব্যাপারে অবগত। তবে ঘটনার সত্যতা যাচাইয়ে বাংলাদেশ ও সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগে ব্যর্থ হয়েছে মিডল ইস্ট আই।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনিতে ভূমিহীনদের উচ্ছেদ করে স্লুইস গেট নির্মাণর চেষ্টার অভিযোগ

আশাশুনি ব্যুরো: আশাশুনি উপজেলার বুধহাটায় ভূমিহীনদের ভিটেবাড়ী উচ্ছেদ করে স্লুইস গেট নির্মানের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে ভূমিহীনদের পক্ষ থেকে সাতক্ষীরা জেলা প্রশাসক বরাবর একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, আশাশুনির বুধহাটা বাজার বুড়ো পীরের দরগা সংলগ্ন বেতনা নদী সংযুক্ত পূর্বপাড়া খালের উপর ক্ষতিগ্রস্থ স্লুইস গেটটি সংস্কার না করে সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড পুরাতন খালের পাশে নতুন করে একটি স্লুইস গেট নির্মাণের প্রস্তুতি নিয়েছে। কিন্তু নতুন জায়গায় ২৫/৩০ টি ভূমিহীন পরিবার বসবাস করছে। তাদের সেখান থেকে ঘরবাড়ী সরিয়ে নিতে পাউবো কর্তৃপক্ষ নোটিশ প্রদান করেন। উচ্ছেদ নোটিশ পাওয়ার পর ভিটে মাটি হারানোর শংকায় দিশেহারা হয়ে কয়েক যুগের ভোগ দখলীয় ভিটা বাড়ী রক্ষার্থে ভূমিহীনদের পক্ষ থেকে সাতক্ষীরা জেলা প্রশাসক এর কাছে অভিযোগ দায়ের করে। এসময় জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল অভিযোগের বিষয়ে তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড (পাউবো) এর নির্বাহী প্রকৌশলীকে নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনি থানা পুলিশের অভিযানে আটক ৪

আশাশুনি ব্যুরো: আশাশুনি থানা পুলিশের বিশেষ অভিযানে নাশকতার পরিকল্পনা কালে ৩ জন সহ ৪ আসামীকে আটক করা হয়েছে। আশাশুনি থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথের তত্ত্বাবধানে বুধবার দিবাগত রাতে আশাশুনি থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে তাদেরকে আটক করা হয়। এসআই আকরাম হোসেন জমাদ্দার, এসআই মনজুরুল হাসান, এসআই নয়ন কুমার চৌধুরী, এসআই হাসানুজ্জামান, এসআই নূর মোহাম্মদ, এসআই ইসমাইল হোসেন, এসআই বিজন কুমার সরকার, পিএসআই আ. রাজ্জাক, এএসআই আনিসুর রহমান, এএসআই ফেরদৌস কবির এএসআই কবির হোসেন সহ সঙ্গীয় ফোর্স এর সহায়তায় উপজেলার পশ্চিম খাজরা সাকিনস্থ ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের একতলা ভবনের বারান্দায় সরকার উৎখাতের পরিকল্পনার অংশ হিসাবে নাশকতার পরিকল্পনা কালে শ্রীউলা গ্রামের মৃত. আমির আলীর পুত্র মফিজুল ইসলাম, গোয়ালডাঙ্গা গ্রামের মহররম মোড়লের পুত্র আজহারুল ইসলাম ওরফে আজগর মোড়ল ও দাদপুর গ্রামের মৃত. রাজা উল্লাহ বিশ্বাসের পুত্র আসানুর রহমানকে ২টি দুমড়ানো টিনের জর্দ্দার কৌটার অংশ, লোহার তৈরী ৬টি জালের কাটি, ৯টি বাইসাইকেলের বল ও বিভিন্ন সাইজের ছোট ছোট ৮টি কাচের টুকরাসহ হাতেনাতে গ্রেফতার করেন। পরবর্তীতে উক্ত আসামীদের বিরুদ্ধে আশাশুনি থানায় নাশকতা মামলা নং-০৬(১১)১৮ রুজু করা হয়। অপরদিকে, আশাশুনি থানার নন-এফআইআর প্রসিকিউশন নং-২৮/১৮ তারিখ ১০/০৯/১৮ ইং ধারা- অধর্তব্য ৫০৬(২) পি.পি নন জিআর ২৮/১৮(আশা) এর আসামী শ্রীধরপুর গ্রামের আমজেদ গাজীর পুত্র আনোয়ার হোসেনকে আটক করেন। আটককৃত সকল আসামীদেরকে বৃহস্পতিবার চালান মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনিতে ভ্রাম্যমাণ আদালতে ৭ ব্যবসায়ীর জরিমানা

আশাশুনি ব্যুরো : আশাশুনি উপজেলার বুধহাটা বাজারে ভ্রাম্যমান আদালতে ভোক্তা অধিকার আইনে ৭ ব্যবসায়ীদের জরিমানা করা হয়েছে। বুধবার এ আদালত পরিচালনা করা হয়।
বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট স্বজল মোল্লার নেতৃত্বে উপজেলার বুধহাটা বাজারে আদালত পরিচালনা করা হয়। এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন- ২০০৯, করাত কল (লাইসেন্স) বিধিমালা- ২০১২ ও পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার বিধি- ২০১০ আইনে “অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও পরিবেশন ও অপচনশীল প্লাস্টিকের প্যাকেটে পণ্য সরবরাহ এবং করাতকল (লাইসেন্স) না থাকায়” বিভিন্ন ব্যবসায়ী ও ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। জরিমানা করা হয়েছে, চাউল ব্যবসায়ী দিলীপ দেবনাথকে ১০ হাজার টাকা, গৌর দেবনাথকে ১০ হাজার টাকা, সুমঙ্গল দেবনাথকে ১০ হাজার টাকা, শম্ভু দেবনাথকে ২ হাজার টাকা, আঃ কাদেরকে ৫ হাজার টাকা। এছাড়া বেকারীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সবাইকে সাথে নিয়ে কাজ করতে চাই : ডা: রুহুল হক এমপি

 

তরিকুল ইসলাম লাভলু : সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক বলেছেন- প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুব সুন্দরভাবে দেশ পরিচালনা করছেন। এদেশের উন্নয়নে আওয়ামীলীগের ভূমিকা অপরিসীম যা মানুষ কখনো ভুলতে পারবেনা। তাই দলাদলি বাদ দিয়ে সবাইকে এক সাথে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি।
তিনি বলেন লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের স্বাধীনতা। মহান মুক্তি তিনি বলেন আমি মুক্তি যুদ্ধের ইতিহাস জানি। আমার এলাকার সকল মুক্তি যোদ্ধাদের সাথে নিয়ে আমি বিগত দিনের মত সামনের দিনের মতও চলতে চাই। তিনি আরো বলেন জনগন আমার সাথে আছে এবং সামনের দিন গুলোতেও থাকবে। আমার এলাকার জনগনের উন্নয়নের জন্য আমি বিগত দিনেও কাজ করেছি আর আগামী দিনগুলোতেও সবাইকে সাথে নিয়ে কাজ করতে চাই।
রুহুল হক এমপি ২০০৮ সালে প্রথমবার এমপি নির্বাচিত হওয়ার পর স্বাস্থ্যমন্ত্রী হিসেবে ৫ বছর সফলতার সাথে দায়িত্ব পালন করেন। মন্ত্রী থাকাকালীন সময়ে তার প্রচেষ্টায় সাতক্ষীরায় বিভিন্ন ক্ষেত্রে উন্নয় হয়েছে। এর আগে অবহেলিত সাতক্ষীরার বুকে কেউ এমন উন্নয়নের ছোঁয়া লাগাতে পারেনি। বিশেষ করে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের অবহেলিত মানুষের দৌড়গোড়ায় তার প্রচেষ্টায় স্থাপিত হয়েছে সাতক্ষীরা মেডিকেল কলেজ। বেশ সুনামও কুড়িয়েছেন তিনি। তার প্রচেষ্টায় কালিগঞ্জের নলতায় প্রায় ৪০ কোটি টাকা ব্যয়ে মেডিকেল এ্যাসিসটেন্ট ট্রেনিং সেন্টার স্থাপন করেছেন। তিনি ঢাকাতে অবস্থান করলেও এলাকার মানুষের সাথে আছে তাঁর যোগাযোগ। আগামী নির্বাচনকে সামনে রেখে এলাকায় তাঁর বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে মানুষের মন জয় করার চেষ্টা করে যাচ্ছেন।
এছাড়াও তিনি স্বাস্থ্যমন্ত্রী হয়ে দেশের জন্য এমডিজি পুরষ্কারসহ বেশ কিছু ইন্টারন্যাশনাল পুরষ্কার বয়ে এনেছেন। দেশের স্বাস্থ্য সেবা সাধারণ মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে তিনি কমিউনিটি ক্লিনিকগুলো করেছেন সক্রিয়। আজ সাধারণ মানুষ তার সুফল পাচ্ছে। তাছাড়া তিনি দেবহাটা,আশাশুনি এবং কালিগঞ্জে প্রায় ৫৫০ কিলোমিটার রাস্তা পাকাকরণ, ২৬ টি সাইক্লোন শেল্টার, একাধিক আশ্রয়ণ প্রকল্প,ঘরে ঘরে বিদ্যুৎ, আশাশুনি ও দেবহাটায় ২ টি কলেজ ও একটি মাধ্যমিক বিদ্যালয় সংস্করণ, অসংখ্যা শিক্ষা প্রতিষ্ঠানে নতুন নতুন ভবন নির্মান করণ, দেবহাটায় অত্যাধুনিক থানা ভবন নির্মান, আশাশুনি ও কালিগঞ্জে দুইটি ১০ শষ্যা বিশিষ্ট মা ও শিশু হাসপাতাল নির্মান, বড়দল সেতু, মানিকখালি সেতু, তেতুঁলিয়া সেতু, শোভনালী সেতু, বাঁশতলা সেতুসহ অসংখ্যা ব্রীজ-কালভার্ট তৈরিকরণ, সাতক্ষীরা বাইপাস ও আশাশুনি বাইপাস তার অক্লান্ত প্রচেষ্টায় আজ দৃশ্যমান, যুব উন্নয়নের মাধ্যমে প্রায় ৫ হাজার শিক্ষিত বেকারের কর্মসংস্থান করাসহ অসংখ্যা উন্নয়ন কাজ সম্পন্ন হয়েছে এবং অনেক উন্নয়ন কাজ চলমান। তাই আগামীতে এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সাতক্ষীরা-৩ আসনের মানুষ আবারও রুহুল হক এমপিকে পেতে চায়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest