সর্বশেষ সংবাদ-
আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে ইজিবাইকের ওপর: অল্পের জন্য প্রাণে বাঁচলেন পথচারীসাতক্ষীরায় উপজেলা পর্যায়ে তৃণমূল জনগোষ্ঠীর প্রতিনিধি সমাবেশশ্যামনগরে প্রতিবন্ধী ব্যক্তিদের সরকারি সেবা প্রাপ্তির মানোন্নয়নে পাবলিক হেয়ারিংগভীর রাতে গাবুরায় গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ‌দাফন সম্পন্নগাজী নজরুলের ফাঁ*সির দাবিতে উত্তাল শ্যামনগরসাতক্ষীরায় যুবদলের আংশিক কমিটি ঘোষণা, আনন্দ মিছিলগণপিটুনিতে মৃত্যু নিয়ে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলনসাতক্ষীরা জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা: সভাপতি মুকুল, সম্পাদক বাবুবিজনেস অ্যান্ড লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন সাতক্ষীরার সুদীপ্তকেঁড়াগাছি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ডা. আনিছুর রহমানের ৫ম মৃত্যুবার্ষিকী আজ

নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়ে জেলা তাঁতীলীগের আনন্দ মিছিল

নিজস্ব প্রতিবেদক:
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করায় জাতীয় নির্বাচন কমিশনকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানিয়ে বাংলাদেশ তাঁতীলীগ সাতক্ষীরা জেলা শাখার পক্ষ থেকে এক আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় সংগঠনের আহবায়ক মোস্তাফিজুর রহমান নাছিম ও সদস্য সচিব মনিরুজ্জামান তুহিনের নেতৃত্বে সাতক্ষীরা নিউমার্কেট মোড় থেকে এক বর্ণাঢ্য মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে পথসভায় মিলিত হয়। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা কমিটির আহবায়ক মোঃ সাগর হোসেন, যুগ্ম আহবায়ক মনোজ কুমার সরদার, আছাদুজ্জামান, তাওহিদুর রহমান তঞ্জয়, সাব্বির হোসেন রনি, শরিফুল ইসলাম, সদস্য সচিব মশিয়ার রহমান ঈদুল, আশাশুনি উপজেলার আহবায়ক ডাঃ এস এম বদিউজ্জামান মন্টু, যুগ্ম আহবায়ক রবিউল ইসলাম নবী, মিলন হোসেন ঢালী, মোঃ আঃ সামাদ, তারিকুল ইসলাম, প্রভাষ কুমার চুটু, সদস্য সচিব রবিউল ইসলাম প্রমুখ। মিছিল শেষে সংক্ষিপ্ত পথসভায় নেতৃবৃন্দ নির্বাচনী তফসিল ঘোষণা করায় জাতীয় নির্বাচন কমিশনকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান জেলা তাঁতীলীগের আহবায়ক মোস্তাফিজুর রহমান নাছিম।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে জেলা স্বেচ্ছাসেবক লীগের আনন্দ মিছিল

নিজস্ব প্রতিবেদক:
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ সাতক্ষীরা জেলা শাখার পক্ষ থেকে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা স্বেচ্ছাসেবক লীগের অস্থায়ী কার্যালয় থেকে এক বর্ণাঢ্য মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা ছাত্রলীগের কার্যালয়ের সামনে এক পথসভায় মিলিত হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ মারুফ হাসান মিঠু, সাধারণ সম্পাদক মীর মোস্তাক আলী, সহ-সভাপতি এড. সাইদুজ্জামান জিকো, গোলাম মোস্তফা, মফিজুর রহমান ঢালী, সাংগঠনিক সম্পাদক অহিদুজ্জামান টিটু, দপ্তর সম্পাদক খন্দকার আনিসুর রহমান তাজু, ত্রাণ ও পুর্ণবাসন সম্পাদক রিয়াজ মাহমুদ রানা, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কাজী আক্তার হোসেন, যুবলীগ নেতা তুহিন, বিরাজ, কর্নেল বাবু, আব্দুল্লাহ আল মাসুদ, শহর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শফি খান, যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক এড. ফারুক হোসেন, যুগ্ম আহবায়ক শাহাদাৎ হোসেন। এছাড়াও পৌর শাখার ৯ টি ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক সহ সদর উপজেলার ফিংড়ী ইউনিয়ন, আলিপুর ইউনিয়ন, লাবসা ইউনিয়ন, ঝাউডাঙ্গা, ব্রহ্মরাজপুর ইউনিয়নের নেতাকর্মীবৃন্দ মিছিলে স্বঃস্ফুর্তভাবে অংশ গ্রহন করে। মিছিল শেষে সংক্ষিপ্ত পথসভায় নেতৃবৃন্দ নির্বাচনী তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘অধিকার’ এর নিবন্ধন বাতিল করেছে ইসি

অনলাইন ডেস্ক: নির্বাচন পর্যবেক্ষক সংস্থা হিসেবে নির্বাচন কমিশনে (ইসি) নিবন্ধিত সংগঠন ‘অধিকার’ এর নিবন্ধন বাতিল করা হয়েছে। সোমবার সংস্থাটির নিবন্ধন বাতিল করে ইসি।

অধিকার নির্বাচন কমিশনে পর্যবেক্ষক সংস্থা হিসেবে নিবন্ধন করলেও এটি মানবাধিকার সংগঠন হিসেবে কার্যক্রম পরিচালনা করছে।

প্রতিষ্ঠানটির এনজিও ব্যুরোর নিবন্ধন না থাকা, রাষ্ট্র ও শৃঙ্খলাবিরোধী কাজে জড়িত থাকার অভিযোগে এ সিদ্ধান্ত নিয়েছে ইসি।

মঙ্গলবার বিষয়টি জানিয়ে সংস্থার সভাপতিতে চিঠি দিয়েছে ইসি।

নির্বাচন কমিশনের যুগ্ম সচিব (জনসংযোগ) এস এম আসাদুজ্জামান স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, নির্বাচন কমিশনে স্থানীয় পর্যবেক্ষক সংস্থা হিসেবে নিবন্ধন পাওয়ার পূর্বশর্ত হলো সংস্থাটিকে সংবিধিবদ্ধ কোনও প্রতিষ্ঠান অথবা এনজিও ব্যুরোতে নিবন্ধিত হতে হবে। অধিকার (নিবন্ধন নং-১৪)-এর এনজিও বিষয়ক বিষয়ক ব্যুরোতে নিবন্ধনের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় এবং নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা-২০১৭ এর ৬-এর-২ উপধারা অনুযায়ী নির্বাচন কমিশন নিবন্ধিত স্থানীয় পর্যবেক্ষক সংস্থা হিসেবে প্রতিষ্ঠানটির নিবন্ধন বাতিল করা হলো।

তবে মাত্র ৪ মাস আগে সংস্থাটি ইসির শর্ত মেনে কাগজপত্র জমা দিয়ে পর্যবেক্ষকের নিবন্ধন নবায়ন করেছে।

সাধারণত, কোনো সংস্থার নিবন্ধন বাতিল করতে হলে বাতিলের আগে ইসি থেকে অভিযোগের বিষয়ে নোটিশ দেয়ার কথা। নোটিশ প্রাপ্তির ৫ দিনের মধ্যে সংস্থাটিকে শুনানির জন্য আবেদন করতে হয়। এরপর ইসির সিদ্ধান্ত ৭ দিনের মধ্যে সংস্থাটিকে অবহিত করা হয়। কিন্তু অধিকারের নিবন্ধন বাতিলের ক্ষেত্রে ইসি কোনও ধরনের শুনানির সুযোগ দেয়নি বলে অভিযোগ করেছে সংস্থার কর্মকর্তারা।

এ বিষয়ে নির্বাচন এস এম আসাদুজ্জামান বলেন, অধিকার এনজিও বিষয়ক ব্যুরোতে নিবন্ধিত নয়। এছাড়া তাদের কাগজপত্রে অনেক ঘাটতি রয়েছে। তাই তাদের নিবন্ধন বাতিল করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মাছখোলা স্কুলের ছোট বন্ধুদের মাঝে পরীক্ষা উপকরণ বিতরণ

প্রেস বিজ্ঞপ্তি: স্বেচ্ছাসেবী সংগঠন আমরা বন্ধু’র উদ্যোগে সদর উপজেলার মাছখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছোটবন্ধুদের মাঝে পরীক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ নভেম্বর) সকাল ১০টায় মাছখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির সমাপনী পরীক্ষার্থীদের মাঝে এ উপহার বিতরণ করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইরিন আখতার সভাপতিত্বে অতিথি হিসেবে সাতক্ষীরা পিটিআই ইন্সট্রাক্টর (বিজ্ঞান) মো. আকবর হোসেন উপস্থিত থেকে ৫ম শ্রেণির ২৪ জন পরীক্ষার্থীর মাঝে এ উপহার তুলে দেন।
এসময় আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারি শিক্ষক গোলাম মোস্তাফা, আরিফা সুলতানা, রেশমা খাতুন, আব্দুল কাদের, আমরা বন্ধু’র অন্যতম সদস্য সাতক্ষীরা পিটিআই ইন্সট্রাক্টর (সাধারণ) দেবাশিষ বসু, নাঈম খান চৌধুরী, মফিজুল ইসলাম, শামছুন্নাহার, বাহলুল করিম, শাহিন বিল্লাহ, আবু রাইয়ান সাকিল, রাশেদ হোসেন প্রমুখ।
উপহার পেয়ে পরীক্ষার্থী রুফাইদা জাহান বলে, বড়বন্ধুরা সারা বছর আমাদের খালা-কলম উপহার দিয়ে লেখাপড়ার উৎসাহ দিয়েছে। এবার পরীক্ষার জন্য উপহার দিয়েছে। এ উপহার পেয়ে আমরা খুব খুশি। পরীক্ষার্থী জাবিদ হাসান বলে, বড়বন্ধুদের দেওয়া উপহার আমাদের অনেক উপকারে আসবে। আমাদের উপহার দেওয়ার জন্য বড় বন্ধুদের অনেক ধন্যবাদ।
এর আগে সংগঠনটি উপজেলার খেজুরডাঙ্গা ও বকচরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫৮ ছোটবন্ধুর হাতে এ উপহার প্রদান করেন।
২০১৫ সাল থেকে এ সংগঠনটি সদর উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের লেখাপড়ায় উৎসাহ দিতে শিক্ষা উপকরণ হিসেবে খাতা কলম উপহার দিয়ে আসছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বুধহাটা বিবি.এম. কলেজিয়েট স্কুলে অবৈধভাবে শিক্ষক নিয়োগের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক : আদালতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বুধহাটার বিবি.এম. কলেজিয়েট স্কুলে মোটা অংকের অর্থের বিনিময়ে সহকারী শিক্ষক নিয়োগ চেষ্টার অভিযোগ উঠেছে। এঘটনায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসী জানান, বুধহাটা বিবি.এম. কলেজিয়েট স্কুলের বর্তমান প্রধান শিক্ষক আইন ও আদালতের তোয়াক্কা না করে অবৈধভাবে সহকারী শিক্ষক নিয়োগ দেওয়ার পায়তারা চালাচ্ছেন। অথচ অবৈধভাবে এ নিয়োগের বিরুদ্ধে বুধহাটা এলাকার মৃত. রমজান আলীর ছেলে নুরুজ্জামান জুলু গত ২৮ অক্টোবর’১৮ তারিখে আশাশুনি সহকারী জজ আদালতে প্রধান শিক্ষক দাউদ আলীসহ ১৮জনের নাম উল্লেখ করে দেং ৮৬নং মামলা দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে বিবাদীদের ২৪ ঘন্টার মধ্যে জবাব দেওয়ার নির্দেশ। ১২ নভেম্বর’১৮ এমামলার দিন ধার্য্য হয়। কিন্তু সুচতুর প্রধান শিক্ষক গত ৭ নভেম্বর’১৮ তারিখে আপত্তি দাখিলের জন্য সময় চেয়ে আদালতে আবেদন করেন।
এদিকে আদালতে সময়ে চেয়ে আবেদন করে ওই দুর্নীতিবাজ প্রধান শিক্ষক কৌশলে সহকারী শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য আগামী ১০ নভেম্বর শনিবার তড়িঘড়ি করে লিখিত ও মৌখিক পরীক্ষার দিন ধার্য্য করেন। এর প্রেক্ষিতে সহকারী শিক্ষক পদে নিয়োগ পেতে ইচ্ছুক ব্যক্তিকে নোটিশের মাধ্যমে অবগত করেন।
এবিষয়ে নুরুজ্জামান জুলু বলেন, প্রধান শিক্ষক দাউদের নিয়োগও ছিলো অবৈধ। মোটা অংকের অর্থের বিনিময়ে তিনি অবৈধভাবে নিয়োগ পেলেও এখনো পর্যন্ত বেতন করতে পারেননি। অথচ তিনি একজনের কাছ থেকে মোটা অংকের অর্থ হাতিয়ে নেওয়ার জন্য এবং বর্তমান কমিটির মেয়াদ আর মাত্র ১মাস অর্থ্যাৎ ডিসেম্বর মাসে শেষ হবে। যে কারণে এ পাতানো নিয়োগ পরীক্ষার আয়োজন করা হয়েছে। তিনি এ অবৈধ নিয়োগ স্থাগিত করে স্বচ্ছ নিয়োগের দাবিতে সাতক্ষীরা জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
প্রধান শিক্ষক দাউদ হোসেনের ব্যবহৃত ০১৭১৫৭৪৩৬১৫ নাম্বারে ফোন দিয়ে সাংবাদিক পরিচয় দিলে তিনি কথা না বলে সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সংসদ নির্বাচনের তফশিল: ভোট ২৩ ডিসেম্বর

অনলাইন ডেস্ক: একাদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ২৩ ডিসেম্বর (রবিবার) অনুষ্ঠিত হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা বৃহস্পতিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণের মধ্য দিয়ে এ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তফসিল ঘোষণার সময় সিইসি সব রাজনৈতিক দলকে নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।

এ সময় তিনি সংবিধান ও আইনের আলোকে দেশে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমুলক নির্বাচন অনুষ্ঠানে দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করেন। প্রধান নির্বাচন কমিশনারের এই ভাষণ বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে একযোগে সম্প্রচার করা হয়।

ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ১৯ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ২২ নভেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহার ২৯ নভেম্বর এবং ভোটগ্রহণ ২৩ ডিসেম্বর।

গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য নিবন্ধিত রাজনৈতিক দলের প্রার্থীদের দলীয় মনোনয়ন প্রয়োজন হবে। কেউ স্বতন্ত্র হিসেবে নির্বাচন করতে হলে নির্বাচনি এলাকার এক হাজার স্বাক্ষরযুক্ত প্রত্যায়ন লাগবে। অবশ্য কেউ অতীতে স্বতন্ত্র প্রার্থী হয়ে জয়লাভ করে থাকলে এই বাধ্যবাধকতার দরকার হবে না।

সাংবিধানিক বিধান অনুযায়ী গত ৩১ ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচনের ক্ষণগণনা শুরু হয়েছে। চলতি দশম সংসদের মেয়াদের শেষদিন আগামী ২৮ জানুয়ারির মধ্যে সংসদ নির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা রয়েছে। অবশ্য কমিশনের ঘোষিত এই তফসিল অনুযায়ী নির্বাচন সম্পন্ন হলে ৩৫দিন আগেই বর্তমান কমিশন ভোট সম্পন্ন করতে সক্ষম হবে।

এর আগে দশম গত ২০১৪ সালের ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। ২০১৩ সালের ২৫ নভেম্বর ওই নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। সংসদের বাইরে থাকা দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি ও তাদের মিত্রসহ বেশ কয়েকটি রাজনৈতিক দল ওই নির্বাচন বর্জন করে। ওই নির্বাচনে সরকারি ও বিরোধী দলের ১৫৩ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন।

এদিকে, দশম সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগেই ক্ষমতাসীন আওয়ামী লীগ তার সরকারের টেকনোক্র্যাট মন্ত্রীসহ বেশ কয়েকজন মন্ত্রী/প্রতিমন্ত্রীকে বাদ দিয়ে মন্ত্রিসভার আকার কিছুটা ছোট করা হয়েছিল। পাশাপাশি সংসদে থাকা দলগুলোর মধ্যে বিএনপি ও দলটির মিত্র ছাড়া অন্যদলের প্রতিনিধিদের মন্ত্রিসভায় অন্তর্ভুক্তির মধ্যদিয়ে একটি ‘নির্বাচনকালীন সর্বদলীয় সরকারে‘ রূপ দিয়েছিল। তবে, এবার তফসিলের আগে টেকনোক্র্যাট মন্ত্রীদের বাদ দিলেও সরকারে অন্য কোন ধরনের সংযোজন বা বিয়োজন হয়নি। সরকার এবার ‘নির্বাচনকালীন সরকার’ বলেও কিছু বলেনি। অবশ্য সম্প্রতি গণভবনে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘নির্বাচনকালীন সরকার‘ নামে সংবিধানে কোনও বিধান নেই।’

এদিকে, তফসিল ঘোষণাকে কেন্দ্র করে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের নিরাপত্তা বাড়ানো হয়। ভবনের সামনে মোতায়েন করা হয় র‌্যাব ও পুলিশ বাহিনী। ভবনের ফ্লোরে ফ্লোরেও পুলিশ বাহিনীকে দায়িত্ব পালন করতে দেখা গেছে। পোশাকধারী নিরাপত্তা বাহিনীর বাইরেও সাদা পোষাকে সরকারের বিভিন্ন নিরাপত্তা বাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করছেন বলে ইসির সংশ্লিষ্টরা জানিয়েছেন।

প্রসঙ্গত, ক্ষমতাসীন আওয়ামী লীগ, বিরোধী দল জাতীয় পার্টি, যুক্তফ্রন্টসহ বেশ কয়েকটি রাজনৈতিক দল ৮ ডিসেম্বর তফসিল ঘোষণার সিদ্ধান্তে স্বাগত জানালেও জাতীয় ঐক্যফ্রন্ট আপত্তি জানিয়েছে। তারা সরকারের সঙ্গে রাজনৈতিক সংলাপ শেষ না হওয়ার আগে তফসিল না দিতে কমিশনের প্রতি দাবি জানিয়েছিল। তবে, কমিশন তাতে সায় দেয়নি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় গভীর রাতে মিউজিশিয়ান শুভ’র উপর সন্ত্রাসী হামলা

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরায় গভীর রাতে শুভ নামে এক মিউজিশিয়ানের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। গত বুধবার দিবাগত রাত ১টার দিকে শহরে হরিজন পল্লীতে কালি পূজা উপলক্ষে একটি কনসার্ট শেষ হওয়ার পরে তার উপর হামলা করে অমি ও প্রমি নামে দুই যুবকের নেতৃত্বে ৬/৭ জন। হামলায় গুরুত্বর আহত মিউজিশিয়ান শরিফ আহম্মেদ শুভ কে স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। এব্যাপারে সাতক্ষীরা সদর থানায় একটি মামলা হয়েছে।
সূত্র জানায়, সাতক্ষীরার আশাশুনির কাদাকাটি এলাকার মোঃ আলাউদ্দিন’র ছেলে শরিফ আহম্মেদ শুভ একজন মিউজিশিয়ান পাশাপাশি তিনি ব্যান্ড তরি নামের একটি একাডেমীর পরিচালক। গত এক বছর আগে শহরের রেজিষ্ট্রি অফিস পাড়ার মোঃ বেলাল হোসেনের মেয়ে সঙ্গীত শিল্পী সাবরিনা ইয়াছমিন প্রমার সাথে বিয়ে হয়। বিয়ের ২মাস পরে প্রমা শুভকে ডিভোর্স দেয়। তাদের বিচ্ছেদ হলেও দু’জনই সঙ্গিত জগতের হওয়ায় পেশাদারিত্বের খাতিরে বিভিন্ন অনুষ্ঠানের তাদের মুখোমুখি হতে হতো। এনিয়েও দ্বন্দ শুরু হয় তাদের মধ্যে। একটি অনুষ্ঠানে একজন উপস্থিত হলে অন্যজন সেই অনুষ্ঠানে যেতেন না। এরই জের ধরে ও পূর্ব শত্রুতার কারনে বুধবার দিবাগতরাতে মিউজিশিয়ান শুভকে বেধড়ক মারপিট করে তালাকপ্রাপ্ত স্ত্রীর দুই ভাই ও তার লোকজন।
এদিকে হাসপাতালে চিকিৎসাধীন শরিফ আহম্মেদ শুভ জানান, পূর্ব শত্রুতার জের ধরে ঘটনার দিন পরিকল্পিতভাবে গভীর রাতে আকস্মিকভাবে আমার উপর লাঠি,সোটা নিয়ে হামলা করে শহরের রেজিষ্ট্রি অফিস পাড়ার মোঃ বেলাল হোসেনের ছেলে আল আমিন প্রমি ও আল হোসোইন অমি সহ ৬/৭জন যুবক। এসময় তারা আমাকে বেধড়ক মারপিট ও মাথায় আঘাত করলে আমি মাটিতে লুটিয়ে পড়ি। পরে স্থানীয়রা আমাকে হাসপাতালে ভর্তি করে।
তিনি আরো জানান, হামলার পরে তারা আমার গিটার,কিবোর্ডসহ বিভিন্ন ধরনের যন্ত্রাংশ ছিনিয়ে নিয়েছে।
এব্যাপারে সাতক্ষীরা সদর থানায় একটি মামলা রেকর্ড হয়েছে যার মামলা নং-০৯। এব্যাপারে সাবরিনা ইয়াছমিন প্রমার সাথে তার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে ফোন বন্ধ থাকায় কথা বলা সম্ভব না হলেও তিনি তার স্বপক্ষে একটি ষ্টাটাস তার ফেসবুক প্রোফাইলের মাধ্যমে শুভ’র উপর হামলার নিন্দা জানিয়েছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় বি. চৌধুরী‌র হে‌লিকপ্টার আস‌তে না দেয়ার অ‌ভি‌যোগ

অনলাইন ডেস্ক: সাতক্ষীরার জনসভায় যোগ দেওয়ার জন্য নির্ধারিত হেলিকপ্টারে উড়তে না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন যুক্তফ্রন্টের চেয়ারম্যান ও বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী।

বি. চৌধুরী গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে এ ঘটনার প্রতিবাদ জানান।

বি. চৌধুরী বলেন, আজ সাতক্ষীরায় যুক্তফ্রন্টের উদ্যোগে জনসভা করার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছিল। বিকল্পধারার প্রেসিডিয়াম সদস্য গোলাম রেজা এই জনসভা করার বিশাল আয়োজন সম্পন্ন করেছিলেন। সকালে আমাদের নেতৃবৃন্দ ও বিভিন্ন টিভি চ্যানেলের সাংবাদিকদের যে হেলিকপ্টারে করে ঢাকা থেকে সাতক্ষীরা যাওয়ার কথা ছিল সেটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে উড়তে দেওয়া হয়নি । তিনি বলেন, যুক্তফ্রন্টের এই জনসভা নিয়ে সাতক্ষীরার মানুষের বিপুল উৎসাহ উদ্দীপনা ছিল এবং তারা জনসভা সফল করার জন্য এগিয়ে এসেছিলেন। যুক্তফ্রন্টের উদ্যোগে ঢাকার বাইরে এটাই ছিল বড় ধরনের গণসংযোগ এবং প্রথম জনসভা।

বি. চৌধুরী বলেন, কয়েক দিন আগে প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তফ্রন্টের সংলাপে প্রধানমন্ত্রী আসন্ন নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড প্রতিষ্ঠার স্বার্থে আমাদের দৃঢ়ভাবে প্রতিশ্রুতি দিয়েছিলেন, দেশের যেকোনো জায়গায় বিরোধী দল হিসেবে আমরা গণসংযোগ বা সভা-সমাবেশ করতে পারব। আজকে দুঃখের বিষয়, আমাদের হেলিকপ্টার হেলিকপ্টার উড়তে দেওয়া হয়নি। যে কারণে আমরা জনসভায় যোগ দিতে পারি নাই।

যুক্তফ্রন্টের চেয়ারম্যান বলেন, এটা নিশ্চিত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সরকার এই জনসভা বন্ধ করার ব্যবস্থা করেছে। আমরা সরকারের এই গণতন্ত্রবিরোধী পদক্ষেপের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এটা লেভেল প্লেয়িং ফিল্ড গঠনের প্রতিশ্রুতির পরিষ্কার বরখেলাপ।

বি. চৌধুরী বলেন, আমরা মনে করি, এই ওয়াদা ভঙ্গ সরকারের সদিচ্ছা বহন করে না। কোনোক্রমেই ভবিষ্যতে এ ধরনের আচরণ গ্রহণযোগ্য হবে না এবং এ ধরনের ঘটনা হলে আমরা নিশ্চিতভাবে বিকল্প পদক্ষেপ নিতে বাধ্য হব।

সূত্র: প্রথমআলো

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest