সর্বশেষ সংবাদ-
আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে ইজিবাইকের ওপর: অল্পের জন্য প্রাণে বাঁচলেন পথচারীসাতক্ষীরায় উপজেলা পর্যায়ে তৃণমূল জনগোষ্ঠীর প্রতিনিধি সমাবেশশ্যামনগরে প্রতিবন্ধী ব্যক্তিদের সরকারি সেবা প্রাপ্তির মানোন্নয়নে পাবলিক হেয়ারিংগভীর রাতে গাবুরায় গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ‌দাফন সম্পন্নগাজী নজরুলের ফাঁ*সির দাবিতে উত্তাল শ্যামনগরসাতক্ষীরায় যুবদলের আংশিক কমিটি ঘোষণা, আনন্দ মিছিলগণপিটুনিতে মৃত্যু নিয়ে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলনসাতক্ষীরা জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা: সভাপতি মুকুল, সম্পাদক বাবুবিজনেস অ্যান্ড লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন সাতক্ষীরার সুদীপ্তকেঁড়াগাছি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ডা. আনিছুর রহমানের ৫ম মৃত্যুবার্ষিকী আজ

সাতক্ষীরায় মামুন হত্যা মামলার আসামী তবিয়াতে

 

নিজস্ব প্রতিবেদক :
সাতক্ষীরা সিটি কলেজ শাখার ছাত্রলীগের সাবেক সভাপতি ও প্রভাষক এ বি এম মামুন হত্যা মামলার চার্জশীটভুক্ত আসামী মোস্তাফা মাহবুবুর আলমের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছে এলাকাবাসি। এলাকা ছেড়ে তিনি এখন সাতক্ষীরা শহরে নিজ বাড়িতে নিয়ে বহাল তবিয়াতে রয়েছেন। পালিয়ে সাতক্ষীরায় এসে থাকলেও তিনি এখনও জামায়াতে অর্থ দিয়ে সহায়তা ও সাধরণ মানুষের জমি দখল করে হয়রানি করে চলেছেন।
আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের শ্রীউলা গ্রামের বদরুদোজা চৌধুরির ছেলে কামরুল ইসলাম কবির জানান, শ্রীউলা গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে মোস্তফা মাহবুবুল আলম ও মাওলানা রফিকুল ইসলামের অত্যাচারে এলাকাবাসি অতিষ্ঠ হয়ে উঠেছে। তারা এলাকায় সাদ্দাম বাহিনী বলে পরিচিত। তাদের দুই সহোদরের ও তার বাহিনীরা এলাকায় জমিদখল থেকে শুরু করে এমন কোন এহেন কাজ নেই তারা করেন না। তাদের ভয়ে এলাকায় কেউ মুখ খুলতে সাহস পায় না। তারা এখনও জামায়াতের অর্থযোগান দাতা ও জামায়াতকে সংগঠিত করার জন্য এলাকায় কাজ করছে। তিনি আরও বলেন তারা এলাকা ছেড়ে এক ভাই মাওলান রফিকুল ইসলাম ঢাকায় অবস্থান করছেন। ও অন্য ভাই মোস্তফা মাহবুবুল আলম সাতক্ষীরা শহরের পুরাতন সাতক্ষীরা এালকায় দাস পাড়ায় নিজ বাড়িতে থাকে।
এ ব্যাপারে মোস্তফা মাহবুবুল আলমের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমাদের নামে যেসব মামলা আছে সবগুলোই আমারা জামিনে আছি। নিজ বাড়িতে না আমি ভাড়া বাড়িতে থাকি।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ জানান, তাদের নামে যদি গ্রেফতারি পরোয়ানা থাকে তাকে অবশ্যই আইনের আওতায় আনা হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন সিইসি

ডেস্ক রিপোর্ট:

আজ সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দিয়ে তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় নির্বাচন কমিশন। সিইসির ভাষণ বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে সরাসরি সম্প্রচার করবে। বেসরকারি টেলিভিশন ও রেডিওগুলো বাংলাদেশ টেলিভিশন হতে ফিড নিয়ে প্রচার করতে পারবে।

বুধবার সকালে জাতীয় পার্টির নেতৃত্বাধীন সম্মিলিত জাতীয় জোটের সঙ্গে বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা বলেন, আমাদের সকল প্রস্তুতি রয়েছে। আশা করছি আগামীকাল তফসিল ঘোষণা করা হবে। এর আগে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেন নির্বাচন কমিশন। উল্লেখ্য সংবিধান অনুযায়ী, ২৮ জানুয়ারির মধ্যে ভোটগ্রহণের বাধ্যবাধকতা রয়েছে। নির্বাচন কমিশন ৮ নভেম্বর তফসিল দিয়ে ২০ ডিসেম্বরের দিকে ভোটগ্রহণের পরিকল্পনা নিয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
প্রেম নিয়ে লুকোচুরি অতঃপর বিয়ে…….

বিনেদন ডেস্ক:

তারায় তারায় বন্ধুত্ব, প্রেম, বিয়ে নিয়ে বলিউড সরগরম থাকে সব সময়। কাজের পাশাপাশি রুপালি পর্দার এ তারকারা প্রেম কিংবা বিয়ে নিয়েও বিশ্ব গণমাধ্যমে জায়গা করে নেন প্রায়ই। কিছুদিন আগে বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়ার প্রেম ও বিয়ের খবর নিয়ে মেতে উঠেছিল বলিউড তথা বিশ্বের বিনোদনপ্রেমীরা। সব জল্পনার অবসান ঘটিয়ে মার্কিন গায়ক নিকের সঙ্গে বাগদান পর্বও সেরে ফেলেছেন এই সাবেক সুন্দরী। বিয়ের পিঁড়িতেও বসবেন শিগগিরই। এ প্রেমযজ্ঞের রেশ কাটতে না কাটতেই সংবাদ শিরোনামে জায়গা করে নিয়েছেন বলিউড তারকা রণবীর সিং ও দিপীকা পাড়–কোন। আর কয়েকদিন পরই তাদের বিয়ের কাজটি সম্পন্ন হবে। এ নিয়ে চলছে জোর প্রস্তুতি। দুজনই এখন সেই শুভক্ষণের অপেক্ষায়। আগামী ১৪ ও ১৫ নভেম্বর ইতালির লেক কোমোতে অনুষ্ঠিত হবে রণবীর-দীপিকার বিয়ের আয়োজন। আত্মীয়স্বজনের পাশাপাশি এ দুই তারকার ঘনিষ্ঠজনরা উপস্থিত থাকবেন সেই মাহেন্দ্রক্ষণে।

প্রায় ৬ বছর লুকিয়ে প্রেম করার পর পরিণয়সূত্রে আবদ্ধ হচ্ছেন রণবীর-দীপিকা। অথচ শুরুতে নিজেদের মধ্যে সম্পর্কের কথাটি স্বীকার করেননি কেউ। বিভিন্ন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দুজনের সম্পর্ককে ‘স্রেফ বন্ধুত্ব’ বলে এড়িয়ে যেতেন। অথচ আড়ালে আবডালে কোনো রেস্টুরেন্টে ডিনার, কিংবা লংড্রাইভে হারিয়ে যাওয়া- এগুলো ছিল রণবীর-দীপিকার নিত্যদিনকার রুটিন। তাদের নীবরতা বলিউডে তৈরি করেছিল মুখরোচক সব গুঞ্জন। অবশেষে সেসব গুঞ্জনের অবসান ঘটিয়ে ২১ অক্টোবর সংবাদমাধ্যমকে বিয়ের দিনক্ষণ জানান রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন।

বিয়ের জন্য পোশাক পরিচ্ছদ থেকে শুরু করে অন্য প্রাসঙ্গিক বিষয়গুলোও চূড়ান্ত হয়েছে এরই মধ্যে। দুজনেই শেষ মুহূর্তের কেনাকাটাও সেরে নিয়েছেন। বিয়ের প্রাক প্রস্তুতি হিসেবে দীপিকার ব্যাঙ্গালুরুর বাসায় নন্দী পূজায় বন্ধুবান্ধবদের নিয়ে হই-হুল্লোড় করে সময় কাটিয়েছেন এ অভিনেত্রী। পাশাপাশি বিয়ের দিন দীপিকা কোন গহনা পরবেন তা নিয়েও চলছে নানা আলোচনা।জানা গেছে, বিয়েতে পরার জন্য এক কোটি রুপির গহনা কিনেছেন দীপিকা। এর মধ্যে তার হীরা সংবলিত মঙ্গলসূত্রের মূল্যই ২০ লাখ রুপি। এ ছাড়া ভারতীয় সংবাদগুলোর বরাতে জানা গেছে রণবীর সিংয়ের জন্য একটি চেনও কিনেছেন তার হবু সহধর্মিণী দীপিকা পাড়–কোন।

গত ১ নভেম্বর মুম্বাইয়ে দীপকার বাড়িতে হলুদ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে বেশ ঘটা করে। সেই অনুষ্ঠানে তার ঘনিষ্ঠ বলিউড তারকা থেকে শুরু করে অনেকেই হাজির হয়েছিলেন। এ অনুষ্ঠানে দীপিকা পরেছিলেন হলুদ রঙের সালোয়ার কামিজ।অন্যদিকে ৪ নভেম্বর রণবীর সিংহের নিজ বাড়িতে অনুষ্ঠিত হয় তার হলুদ অনুষ্ঠান। অনুষ্ঠানে হলুদ মেখে আগত ঘনিষ্ঠজনদের সঙ্গে নাচতেও দেখা গেছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। ঘনিষ্ঠজনদের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম আরও জানিয়েছে, এ দুই জনপ্রিয় তারকার বিয়ে হবে দুই বার। দুই রীতিতে সম্পন্ন হবে তাদের বিয়ে।

দীপিকা দক্ষিণ ভারতীয়, তাই কন্নড় রীতিতে বিয়ে করবেন তিনি। অন্যদিকে রণবীর সিং সিন্ধি। তাই দ্বিতীয়বার সিন্ধি রীতিতে বিয়ে করবেন তিনি। তবে যে রীতিতেই বিয়ে হোক না কেন, এ বিয়ের খবরে এখন উপমহাদেশজুড়ে তাদের অসংখ্য ভক্ত-শুভাকাক্সক্ষীরা অপেক্ষার প্রহর গুনছেন। অনাগত দিনগুলোতে যেন তারা ভালোবাসার গভীর বন্ধনে আবদ্ধ থেকে একসঙ্গে দিন কাটাতে পারেন এটাই সবার কামনা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
যুক্তরাষ্ট্রের নাইট ক্লাবে হামলায় নিহত ১২

অনলাইন ডেস্ক:

যুক্তরাষ্ট্রের একটি পানশালায় বন্দুক হামলায় ১২ জন নিহত হয়েছে। বুধবার লস এঞ্জেলস থেকে ৫০ কিলোমিটার দূরে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ভেন্চুরা কাউন্ডি শেরিফে (প্রশাসনিক এলাকা) এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় হামলাকারীও নিহত হয়েছে। ঘটনার সময় ‘বর্ডারলাইন বার এন্ড গ্রিল’ নামের ওই বারের মধ্যে বহু শিক্ষার্থী উপস্থিত ছিল। নিহতের মধ্যে বেশিরভাগই শিক্ষার্থী বলে ধারণা করা হচ্ছে। খবর এএফপি ও আল-জাজিরার।

ভেন্চুরা কাউন্ডি শেরিফের সার্জেন্ট এরিক বুচাও বলেন, একজন বন্দুকধারী সেখানে হামলা চালায়। হামলাকারীও ঘনটাস্থলে নিহত হয়েছে। শেরিফ অফিসার ক্যাপ্টেইন গারো কুরেদজিয়ান সাংবাদিকদের জানিয়েছেন, শেরিফের ডেপুটি কর্মকর্তাও এ ঘটনায় আহত হয়েছেন। তাকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।ঘটনার পরপরই পুলিশ লসএঞ্জেলস টাইমসকে জানিয়েছিল, বন্দুক হামলায় অন্তত ৩০ জন আহত হয়েছে।

সরেজমিন পরিদর্শন করে আল-জাজিরার সাংবাদিক রব রেনল্ড জানিয়েছেন, হামলার সময় বারের মধ্যে বহু শিক্ষার্থী উপস্থিত ছিল। হামলাকারী জোর করে সেখানে ঢুকে গুলি চালায়। তিনি বলেন, অস্ত্রধারী বারের মধ্যে ঢুকেই কয়েক ছোট বোমা ছুঁড়ে দেয়। এরপর স্বয়ংক্রিয় বন্দুক দিয়ে গুলি চালাতে শুরু করে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শুনানি শেষে কারাগারে খালেদা জিয়া

অনলাইন ডেস্ক: নাইকো দুর্নীতি মামলার শুনানি আজকের মতো শেষ হয়েছে। পরবর্তী শুনানির দিন নির্ধারণ করা হয়েছে আগামী ১৪ নভেম্বর।

শুনানি শেষে বিএনপি নেত্রী খালেদা জিয়াকে রাজধানীর নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়েছে। যদিও গত ৬ অক্টোবর থেকে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

এর আগে একই কারাগারে স্থাপিত বিশেষ জজ আদালতে নাইকো মামলার শুনানি অনুষ্ঠিত হয়। আর এই শুনানি উপলক্ষে খালেদা জিয়াকে বিএসএমএমইউ হাসপাতাল থেকে কারাগারে নেওয়া হয়।

বৃহস্পতিবার বেলা ১১টা ২৩ মিনিটে তাকে হাসপাতালের ৬১২ নম্বর কক্ষ থেকে বের করা হয়। পরে একটি কালো এসইউভি বেলা ১১টা ৩৫ মিনিটে খালেদা জিয়াকে নিয়ে কারা আদালতে পৌঁছায়।

মামলার সূত্রে জানা যায়, কানাডীয় প্রতিষ্ঠান নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের আর্থিক ক্ষতি সাধন ও দুর্নীতির অভিযোগে খালেদা জিয়াসহ পাঁচজনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক মুহাম্মদ মাহবুবুল আলম গত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৭ সালের ৯ ডিসেম্বর তেজগাঁও থানায় নাইকো দুর্নীতি মামলাটি দায়ের করেন।

মামলা দায়ের করার পরের বছর ৫ মে খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। পরে আসামিদের বিরুদ্ধে রাষ্ট্রের প্রায় ১৩ হাজার ৭৭৭ কোটি টাকার আর্থিক ক্ষতির অভিযোগ আনা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নিজেকে রাষ্ট্র চালাতে দিয়ে সাংবাদিককে সিএনএন চালাতে বললেন ট্রাম্প

বিদেশের খবর: সংবাদ সম্মেলনে মেজাজ হারিয়ে সাংবাদিকের উপর আবারও চড়াও হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবারের ঘটনাটিও মার্কিন সংবাদমাধ্যম সিএনএন’র সঙ্গে।

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের সার্বিক বিষয়ে সংবাদ সম্মেলনে আসেন ট্রাম্প। নির্বাচনে ‘হাউজ অব রিপ্রেজেন্টেটিভে’ ডেমোক্র্যাট প্রার্থীদের এগিয়ে থাকার খবরে এমনিতেই ‘চাপে’ আছেন মার্কিন প্রেসিডেন্ট।

সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে সিএনএন-এর হোয়াইট হাউজ বিষয়ক প্রধান প্রতিবেদক জিম অ্যাকোস্টা অভিবাসী ইস্যুতে ট্রাম্পকে প্রশ্ন ছোড়েন। যা থেকেই মূলত উভয়ের মধ্যে বিতর্কের সূচনা। এ সময় ট্রাম্প ওই সাংবাদিককে বলেন, ‘আমাকে রাষ্ট্র চালাতে দিন, আপনি সিএনএন চালান এবং আপনি যদি এটি করতে পারেন তাহলে আপনার মানদণ্ড অনেক উপরে উঠবে’।

এরপর অ্যাকোস্টা আরেকটি প্রশ্ন করার ইচ্ছা পোষণ করলে ট্রাম্প বলেন, ‘যথেষ্ট হয়েছে (দ্যাটস্ ইনাফ)’।

এর মধ্যে অন্য এক নারী সাংবাদিক প্রশ্ন করতে চাইলে ক্ষমা চেয়ে সিএনএন সাংবাদিক অ্যাকোস্টা রাশিয়ার তদন্তের বিষয়টি উল্লেখ করেন। তাকে থামিয়ে দিয়ে ট্রাম্প বলেন, আমি এ বিষয়ে কোনো কিছু অবগত নই।

এ সময় ট্রাম্প ওই সাংবাদিকের উপর চড়াও হয়ে বলেন, ‘মাইক্রোফোন রাখুন, সিএনএন-কে অবশ্যই লজ্জিত হওয়া উচিত…আপনার মতো ব্যক্তি তাদের জন্য কাজ করে। আপনি একজন অভদ্র, ভয়ঙ্কর ব্যক্তি। আপনি সিএনএন’র জন্য কাজ করা উচিত নয়’।

শুধু অ্যাকোস্টাই নন সংবাদ সম্মেলনে এনবিসি’র প্রতিবেদক পিটার আলেকজান্দ্রার উপরও চড়াও হন ডোনাল্ড ট্রাম্প।

২০১৬ সালের নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার পর ২০১৭ সালের ১১ জানুয়ারিতে প্রথম সংবাদ সম্মেলনে আসেন ট্রাম্প। সেদিনই সিএনএন’র এক প্রতিবেদকের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়িয়ে পড়েন ব্যবসায়ী থেকে রাজনীতিক বনে যাওয়া ৭২ বছর বয়সী যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
অপু বিশ্বাসের সাম্প্রতিক ব্যস্ততা

বিনোদন সংবাদ: বাংলা সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খানের সঙ্গে সম্পর্কের টানাপড়েন কাটিয়ে উঠেছেন চিত্র নায়িকা অপু বিশ্বাস। বর্তমানে সব বাধা অতিক্রম করে সামনের পথটাও ভালোভাবে পাড়ি দিতে চান এ জনপ্রিয় নায়িকা। গুলশানের নিকেতনের ভাড়া বাসা ছেড়ে বসুন্ধরা আবাসিক এলাকার নতুন ফ্ল্যাটে উঠেছেন অপু।

একমাত্র সন্তান আব্রাম খান জয়কে নিয়ে সেখানে বেশ ভালোই আছেন বলে তিনি। অবসরে তাকে নিয়েই সময় কাটে তার। আর মাঝে মাঝে ছবির কাজে দেশের বাইরের কয়েকটি শোতে অংশগ্রহণ করেন। এছাড়া নতুন বেশকিছু কাজের প্রস্তাবও পেয়েছেন। সব ঠিক থাকলে সেগুলোতে হাত দেবেন বলেও জানিয়েছে অপু বিশ্বাস।

সর্বশেষ গত বছর ঈদে অপু বিশ্বাস অভিনীত ‘রাজনীতি’ ছবিটি মুক্তি পায়। এতে বেশ প্রশংসা পান এ চিত্রনায়িকা। বুলবুল বিশ্বাস পরিচালিত এ ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেন তিনি। এরপর চলতি বছরের রোজার ঈদে মুক্তি পায় ‘পাঙ্কু জামাই’ ছবিটি। এরপর আর কোন ছবি মুক্তি পায়নি।

এখন তার ব্যস্ততা কী নিয়ে, এখন কী করছেন তিনি? সাম্প্রতিক ব্যস্ততা নিয়ে তিনি জানান, তিনি নিজের মত করে কাজ করে যাচ্ছেন।

অপু বিশ্বাস বলেন, ‘আমি আমার মতো করে কাজ করে যাচ্ছি। আমি বেশ ভালোই আছি। কলকাতার সুধীর মণ্ডল পরিচালিত ‘শর্টকাট’ নামের ছবির কাজটি শেষ করেছি। এখন ছবির ডাবিংয়ে সময় দেব।’

‘শর্টকাট’ ছবিতে তার সহশিল্পী হিসেবে অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়, গৌরব চক্রবর্তী, অনিন্দিতা বসু প্রমুখ।

এছাড়া, দেবাশীষ বিশ্বাসের ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু’ ছবিতেও অভিনয় করছেন অপু বিশ্বাস। এ ছবির বেশ কিছু কাজ এগিয়েছে। এতে অপু বিশ্বাসের বিপরীতে বাপ্পি চৌধুরী প্রথমবার কাজ করছেন।

এ বিষয়ে তিনি বলেন, ‘এ ছবিতে দর্শক আমাকে নতুনভাবে দেখতে পাবেন। ছবিটির বেশকিছু অংশের কাজ শেষ হয়েছে। এ ছবিটি নিয়েও আমি বেশ আশাবাদী।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
উদঘাটিত হলো পিরামিডের ‘নির্মাণ রহস্য’

বিদেশের খবর: পিরামিড পৃথিবীর প্রাচীন সপ্তম আশ্চর্যের একটি। প্রাচীন এ স্থাপনা নির্মাণে ব্যবহৃত হয়েছিল বিশাল বিশাল পাথর খণ্ড। পাথর খণ্ডের এক একটির ওজন ছিল প্রায় ৬০ টন আর দৈর্ঘ্য ছিল ৩০ থেকে ৪০ ফুটের মতো। এগুলো সংগ্রহ করা হয়েছিল দূর-দুরান্তের পাহাড় থেকে। পাথরের সঙ্গে পাথর জোড়া দিয়ে তৈরি করা হতো পিরামিড।

তবে এ স্থাপনার সবচেয়ে বিশেষত্ব হলো যুগ যুগ ধরে টিকে থাকা। প্রশ্ন থেকে যায়, নির্মাণকাজে ব্যবহৃত বিশাল ওজনের পাথর কিভাবে ওপরে তোলা হতো। প্রায় সাড়ে চার হাজার বছরেও পিরামিডের রহস্য পুরোপুরি উদঘাটন করা যায়নি।

তবে প্রত্নতত্ত্ববিদরা এবার পিরামিড যে পাথরের ব্লক দ্বারা নির্মিত, সেগুলো কিভাবে উপরে তোলা হয়েছে তার একটি নকশা আবিষ্কার করেছেন। আর এটি আবিষ্কার করা হয়েছে মিসরের হাতনুব খনির মধ্যে মধ্যে পাওয়া একটি অতি পুরনো একটি সিঁড়ির ওপর ভিত্তি করে। কায়রোর ফ্রেঞ্চ ইনস্টিটিউট ফর ওরিয়েন্টাল আর্কিওলজি ও যুক্তরাজ্যের লিভারপুল বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এটি নকশায় রূপ দিয়েছেন।

হাতনুব খনি শ্বেত পাথরের জন্য বিখ্যাত, যা মূলত ভাস্কর্যের কাজে ব্যবহৃত হয়। খনিটি মিসরের পূর্ব অঞ্চলের একটি পাহাড়ে অবস্থিত।

নতুন এক নকশায় দেখা যায়, প্রাচীন পিরামিড নির্মাণে মিসরীয়রা ব্লক ওপরে তোলার জন্য র‌্যাম্প (ধাপবিহীন সিঁড়ি) ও কাঠের তক্তা ব্যবহার করেছেন।

ওই নকশায় দেখানো হয়, মিসরীয়রা পিরামিড নির্মাণের জন্য কিভাবে কয়েক টন ওজনের ব্লক স্লেজের মাধ্যমে কয়েকশ ফুট ওপরে তুলতেন।

গবেষকরা বলছেন, একটি প্রাচীন প্রত্নতত্ব নিদর্শন থেকে ধারণা করা যায়, প্রাচীন মিসরীয়রা ব্লক ওপরে তোলার জন্য এক ধরনের জটিল পদ্ধতি অনুসরণ করতেন। এক্ষেত্রে তারা একটি ধাপবিহীন সিঁড়ি (র‌্যাম্প) এবং এর দুই পাশে দুটি ধাপযুক্ত সিঁড়ি ব্যবহার করতেন। আর সিঁড়ি স্থাপন করা হতো ২০ ডিগ্রি কোণে।

এর আগে ধারণা করা হতো ১০ ডিগ্রি কোণে ওই সিঁড়ি স্থাপন করা হতো। র‌্যাম্পের ভেতরপ্রান্তে উভয় পাশে দেড় ফুট পর পর কাঠের খুঁটি বসাতেন।
ব্লকের নিচে কাঠের তক্তা ব্যবহার করা হত যা চাকার কাজ করতো। এরপর ব্লক রশি দিয়ে পেচিয়ে কাঠের খুঁটির সঙ্গে পেচ দিয়ে ওপরে ও নিচে থেকে টানা হতো।

র‌্যাম্পের দুই পাশে ধাপযুক্ত সিঁড়িতে চারজন করে মোট আটজন এবং নিচেও চারজন করে আটজন কর্মী রশি ধরে টানতেন। যারা নিচে ছিলেন তারা নিচের দিকে আর যারা ওপরে ছিলেন তারা ওপরের দিকে টানতেন।

এভাবে টেনে কাঠের খুঁটির ওপরের ধাপে গেলে পেছনে কিছু দিয়ে ঠেকা দেয়া হতো। তারপর রশি আবার ওপরের ধাপের খুঁটির সঙ্গে পেচিয়ে আবারও টেনে উপরে তোলা হতো। এভাবে ধীরে ধীরে ওপরে তোলা হতো পিরামিডের ব্লকগুলো।

সম্প্রতি আবিষ্কৃত সিঁড়ির সূত্র ধরে গবেষকরা ধারণা করছেন, র‌্যাম্পের ভেতরপ্রান্তে উভয় পাশে দেড় ফুট পর পর কাঠের খুঁটি বসানো হতো তার পুরুত্ব দেড় ফুটের (০.৫ মিটার) মতো হবে। আর এ খুঁটিগুলোই ছিল ব্লক ওপরে তোলার প্রধান মাধ্যম।

প্রাচীন মিসর শাসন করতেন ফিরাউনরা (প্রাচীন মিসরীয় শাসক বা রাজাদের ফিরাউন বা ফারাও বলা হতো)। তাদেরকে কবর বা সমাধী দেয়ার জন্যই পিরামিড নির্মাণ করা হতো। মিসরে ছোটবড় ৭৫টি পিরামিড আছে।

সবচেয়ে বড় এবং আকর্ষণীয় হচ্ছে ফারাও খুফুর পিরামিড। এটি তৈরি হয়েছিল খ্রিস্টপূর্ব প্রায় ৫০০০ বছর আগে। এর উচ্চতা প্রায় ৪৮১ ফুট। এটি ৭৫৫ বর্গফুট জমির উপর স্থাপিত। এটি তৈরি করতে সময় লেগেছিল প্রায় ২০ বছর এবং শ্রমিক খেটেছিল আনুমানিক ১ লাখ। সূত্র: ডেইলি মেইল

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest