সর্বশেষ সংবাদ-
আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে ইজিবাইকের ওপর: অল্পের জন্য প্রাণে বাঁচলেন পথচারীসাতক্ষীরায় উপজেলা পর্যায়ে তৃণমূল জনগোষ্ঠীর প্রতিনিধি সমাবেশশ্যামনগরে প্রতিবন্ধী ব্যক্তিদের সরকারি সেবা প্রাপ্তির মানোন্নয়নে পাবলিক হেয়ারিংগভীর রাতে গাবুরায় গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ‌দাফন সম্পন্নগাজী নজরুলের ফাঁ*সির দাবিতে উত্তাল শ্যামনগরসাতক্ষীরায় যুবদলের আংশিক কমিটি ঘোষণা, আনন্দ মিছিলগণপিটুনিতে মৃত্যু নিয়ে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলনসাতক্ষীরা জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা: সভাপতি মুকুল, সম্পাদক বাবুবিজনেস অ্যান্ড লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন সাতক্ষীরার সুদীপ্তকেঁড়াগাছি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ডা. আনিছুর রহমানের ৫ম মৃত্যুবার্ষিকী আজ

বোল্টের হ্যাটট্রিকে পাকিস্তানকে হারালো নিউজিল্যান্ড

খেলার খবর: আবু ধাবিতে পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে হ্যাটট্রিক তুলে নিয়েছে নিউজিল্যান্ডের পেসার ট্রেন্ট বোল্ট। বোল্টের হ্যাটট্রিকে পাকিস্তানের বিপক্ষে ৩ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে জয় তুলে নিয়েছে নিউজিল্যান্ড। ৪৭ রানের জয় পায় কিউইরা।

নিউজিল্যান্ডের তৃতীয় বোলার হিসেবে আন্তর্জাতিক ওয়ানডেতে হ্যাটট্রিক করার কীর্তি গড়েছেন ট্রেন্ট বোল্ট। ইনিংসের তৃতীয় ওভারেই হ্যাটট্রিক করেন এ বাঁহাতি পেসার। এর আগে এমন কীর্তি গড়েন নিউজিল্যান্ডের বোলার ড্যানি মরিসন এবং শেন বন্ড। ট্রেন্ট বোল্ট হ্যাটট্রিকটি আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে ৪৬ তম হ্যাটট্রিক।

দীর্ঘ ১১ বছর পর হ্যাটট্রিকের দেখা পায় নিউজিল্যান্ডের বোলাররা। সবশেষ ২০০৭ সালে হোবার্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় কিউই বোলার হিসেবে হ্যাটট্রিক করেন শেন বন্ড। আর প্রথম হ্যাটট্রিক করেছিলেন ড্যানি মরিসন। তিনি ১৯৯৪ সালে ভারতের বিপক্ষে নিউজিল্যান্ডের হয়ে প্রথম হ্যাটট্রিক করে ইতিহাস গড়েন।

এদিন পাকিস্তানের বিপক্ষে চলমান তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড। রস টেলরের ৮০ রান ও টম লাথামের ৬৮ রানে ওপর ভর করে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৬৬ রান করে কিউইরা।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে পাকিস্তান। দলীয় মাত্র ৮ রানের মাথায় পেসার ট্রেন্ট বোল্ট বোলিং তোপে পড়ে পাক ব্যাটসম্যানরা। ইনিংসের তৃতীয় ওভারেই পর পর তিন উইকেট নিয়ে পাকিস্তানি ব্যাটিংয়ে ধস নামিয়ে দেন। তিনি তুলে নেন হ্যাটট্রিক। ইনিংসের তৃতীয় ওভারে নিজের দ্বিতীয় ওভারে পাকিস্তানের ওপেনার ফখর জামানকে বোল্ড করেন ট্রেন্ট বোল্ট। এর পরের বল ছিল ওয়াইড ইয়র্কার। ঐ বলে স্লিপে ক্যাচ তুলে দেন বাবর আজম। দারুণ এক ক্যাচ নেন রস টেলর। এরপর চতুর্থ বলে বোল্ট ফিরিয়ে দেন মোহাম্মদ হাফিজকে। পূর্ণ করেন হ্যাটট্রিক।

এরপর ওপেনার ইমাম উল হক ও শোয়েব মালিক মিলে ৬৩ রানের জুটি গড়েন। ইমাম ৩৪ রান করে ফার্গুসনের শিকার হয়ে ফিরে যান। আর শোয়েব মালিক ৩০ রান করে গ্র্যান্ডহোমের শিকার হয়ে ফিরলে গেলেও দলের হাল ধরেন অধিনায়ক সরফরাজ।

সরফরাজ ৬৯ বলে ৬৪ রান আর ইমাদ ওয়াসিম ৭২ বলে ৫০ রান করে দলকে কিছুটা জয়ের আশা জাগিয়ে ছিলেন। কিন্তু তারা আউট হলে দলে পরাজয় অনেকটা নিশ্চিত হয়ে যায়। শেষ পর্যন্ত ৪৭.২ ওভারেই গুটিয়ে যায় পাকিস্তান। ৪৭ রানের জয় পায় কিউইরা।

সংক্ষিপ্ত স্কোর:

নিউজিল্যান্ড: ২৬৬/৯ (৫০ ওভার)

টেলর ৮০/১১২, লাথাম ৬৮/৬৪

শাহীন আফ্রিদী ৪/৪৬, শাদাব খান ৩৮/৪

পাকিস্তান: ২১৯/১০ ( ৪৭.২ ওভার)

সরফরাজ ৬৪/৬৯, ইমাদ ৫০/৭২

বোল্ট ৫৪/৩, ফার্গুসন ৩৬/৩, গ্র্যান্ডহোম ৪০/২

ফলাফল: নিউজিল্যান্ড ৪৭ রানে জয়ী

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুন; একই পরিবারের ৭ জনের মৃত্যু

দেশের খবর: জয়পুরহাট শহরের আরামনগর এলাকায় বৈদ্যুতিক শটসার্কিট থেকে লাগা আগুনের ঘটনায় দগ্ধ আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়ালো ৭ জন। বুধবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা সবাই একই পরিবারের সদস্য।

আহতদের ঢাকার উদ্দেশে নিয়ে যাওয়া অ্যাম্বুলেন্সের চালক মজনু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

মজনু বলেন, দগ্ধদের দুটি অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেয়ার পথে যমুনা সেতু পার হওয়ার আগেই বৃহস্পতিবার ভোরে চারজনের মৃত্যু হয়। যেহেতু দুলাল হোসেন নামে একজন এখনও বেঁচে আছেন তাই তাকে বহনকারী অ্যাম্বুলেন্সটি ঢাকায় যাচ্ছে। তাকে সেখানে রেখে বাকি মরদেহগুলো নিয়ে জয়পুরহাটের উদ্দেশে রওনা হবে। তবে আরেকটি অ্যাম্বুলেন্স ইতোমধ্যে জয়পুরহাটের উদ্দেশে রওনা হয়েছে।

নিহতরা হলেন, আরামনগর এলাকার দুলাল হোসেনের স্ত্রী মোমেনা বেগম (৬০), তার ছেলে মোমিন আহম্মেদ (৩৫), মেয়ে জেএসসি পরিক্ষার্থী বৃষ্টি (১৪), দুলালের জমজ মেয়ে হাসি (১৫), খুশি (১৫), মোমিনের স্ত্রী পরিনা বেগম (৩২) ও মোমিনের দেড় বছরের ছেলে নূর।

প্রত্যক্ষদর্শী এলাকাবাসী আহসান ও রমিছা বলেন, আগুন দেখে আমরা এগিয়ে গিয়ে জানালা ভেঙে একই পরিবারের আটজনের মধ্যে শিশুসহ পাঁচজনকে বের করে আনতে পারলেও আগুনের তাপের কারণে বাকিদের বের করতে পারিনি।

পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, রাতে মোমেনা বেগম বাসায় রাইস কুকারে রান্না করছিলেন। এ সময় বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে এবং পুরো বাড়ি পুড়ে গিয়ে সেখানেই তিনজন নিহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করায়।

আহতদের সকলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাতেই তাদের নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশে রওনা হয় দুটি অ্যাম্বুলেন্স।

জয়পুরহাট ফায়ার সার্ভিসের পরিদর্শক সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে দুটি ইউনিট মিলে আমরা আগুন নেভাতে সক্ষম হই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রাইস কুকারের শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পদোন্নতি পেয়ে পুলিশ সুপার হলেন ২৩৫ কর্মকর্তা

দেশের খবর: সুপার নিউমারারিসহ (সংখ্যাতিরিক্ত পদ সৃষ্টি) পুলিশের ২৩৫ কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে। এর মধ্যে ৫ জন নিয়মিত এবং ২৩০ জন সুপার নিউমারারি পদোন্নতি পেয়েছেন। বুধবার (৭ নভেম্বর) রাতে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এর আগে, গত ৪ জুলাই পুলিশ সদর দফতর থেকে পুলিশের ৪৯৫ কর্মকর্তাকে সুপার নিউমারারি পদোন্নতি দেওয়ার প্রস্তাব করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছিল। পুলিশ সদর দফতরের অ্যাডিশনাল ডিআইজি (ওঅ্যান্ডএম) এস এম আখতারুজ্জামান স্বাক্ষরিত ওই চিঠি যাচাই-বাছাই শেষে ২৩০ জনের অনুমোদন দেওয়া হয়।

পুলিশ সদর দফতর থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো চিঠিতে বলা হয়- বাংলাদেশ পুলিশ একটি অতি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, যা রাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তা ও জনশৃঙ্খলা রক্ষায় কাজ করে। ক্যাডার সার্ভিসে বিসিএস প্রশাসন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কেন্দ্রীয় ক্যাডার হিসেবে বিবেচিত। প্রশাসন ক্যাডারের সঙ্গে পুলিশ ক্যাডারের সম্পর্ক ঐতিহ্যগতভাবে খুবই ঘনিষ্ঠ। দুটি বিভাগই সরকারের মাঠপর্যায়ে প্রতিনিধিত্ব করে। প্রশাসন ক্যাডারের সঙ্গে পুলিশের সাংগঠনিক কাঠামোর তুলনা করলে পুলিশ ক্যাডারের তদারকি পর্যায়ে পদের অপ্রতুলতা খুব সহজে দৃষ্টিগোচর হয়।
চিঠিতে প্রশাসন এবং পুলিশ ক্যাডারের সাংগঠনিক কাঠামোর তুলনামূলক চিত্র তুলে ধরা হয়। প্রশাসন ছাড়াও অন্যান্য ক্যাডার, সড়ক ও জনপদ, ফরেন সার্ভিস, শুল্ক ও আবগারি, কর ইত্যাদির তুলনায়ও বাংলাদেশ পুলিশের উচ্চতর পদে ব্যাপক ঘাটতি তুলে ধরে চিঠিতে বলা হয়, প্রশাসন ক্যাডারে উপ-সচিব থেকে তদূর্ধ্ব পর্যায়ে সুপার নিউমারারি পদোন্নতি দেওয়া হয়। অন্যান্য ক্যাডারেও এই পদোন্নতি দেওয়ার রীতি রয়েছে। সেই রীতি অনুযায়ী, পুলিশ সুপার থেকে অতিরিক্ত আইজিপি পদে যোগ্য ও দক্ষ কর্মকর্তাদের সুপার নিউমারারি পদোন্নতির জন্য প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা যেতে পারে।

সেই চিঠির আলোকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ সুপার পদে (গ্রেড-৫) সুপার নিউমারারি পদোন্নতি দেওয়ার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠায়। প্রস্তাব যাচাই-বাছাই করে পুলিশের ২৪টি ইউনিটের সাংগঠনিক কাঠামোতে ২৩০টি পদ অস্থায়ীভাবে সৃষ্টির জন্য গত ৩১ অক্টোবর (২০১৮) জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ বিভাগ সম্মতি দেয়। এরপর বিষয়টি প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটিতে সুপারিশের জন্য উপস্থাপন করা হয়। সচিব কমিটির অনুমোদনের পর প্রধানমন্ত্রীর দফতরের অনুমোদনের জন্য পাঠানো হয়। সেখান থেকেও এ ফাইল অনুমোদন দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আফগানিস্তানে তালেবান হামলায় ২০ সেনা নিহত

বিদেশের খবর: তালেবানদের হামলায় আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় ফারাহপ্রদেশে ইরান সীমান্তের কাছে অন্তত ২০ আফগান সেনা নিহত হয়েছেন। এ ঘটনায় এখনো কয়েকজন আফগান সেনা নিখোঁজ রয়েছেন।

স্থানীয় সময় মঙ্গলবার সন্ত্রাসীরা ইরান সীমান্তের নিকটবর্তী ওই আফগান সামরিক ঘাঁটিতে হামলা চালায়। এতে ২০ সেনা নিহত ছাড়াও বেশ কয়েকজন আহত হন।

হামলার দায়িত্ব স্বীকার করে ওই ঘাঁটির নিয়ন্ত্রণ নেয়ার দাবি করেছেন তালেবানরা। তাদের দাবি, হামলায় বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ জব্দ করাসহ ৩০ সেনাকে হত্যা করেছেন তারা।

এ বিষয়ে আফগান এক শীর্ষস্থানীয় কর্মকর্তা জানিয়েছেন, তখন ঘাঁটিতে ৫০ সেনা ছিল। হামলায় অন্তত ২০ আফগান সেনা নিহত হন।

হামলার কয়েক ঘণ্টার পরও আফগান বাহিনী ওই ঘাঁটির সঙ্গে যোগাযোগ স্থাপন করতে ব্যর্থ হয় এবং বাকি সৈন্যদের ভাগ্যে কি ঘটেছে, সে ব্যাপারে এখনও নিশ্চিত করে বলতে পারছেন না কর্মকর্তারা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিশ্বকে বদলে দেওয়া ২৫ নারীর তালিকায় প্রিয়াংকা

বিনোদন সংবাদ: বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া বিশ্বের গুরুত্বপূর্ণ ২৫ নারীর তালিকায় স্থান করে নিয়েছেন। বিশ্বকে সবার বাসযোগ্য করে তোলার জন্য যেসব নারী নিরলস পরিশ্রম করে যাচ্ছেন তাদের একটি তালিকা তৈরি করেছে পিপল ম্যাগাজিন। সেই ম্যাগাজিনের তালিকায় সেরা ২৫-এ স্থান করে নিয়েছেন বলিউডের এই অভিনেত্রী। বিশ্বকে বদলে দেওয়ার ২৫ নারীর তালিকায় আরও রয়েছেন সারাহ উলমান, লিনা ওয়াইথি, বনি হ্যামার, নাজনীন বনিয়াদি, গিনা রডরিগুয়েজ, পেগি উইটসন প্রমুখ।

পিপল ম্যাগাজিনের ভাষ্য অনুযায়ী, এই নারীরা মানুষের কল্যাণে কাজ করছেন নিবিড়ভাবে। তারা তাদের কাজের মাধ্যমে নিজেদের অন্য সবার থেকে আলাদা করে তুলেছেন। প্রিয়াঙ্কা চোপড়ার বক্তব্য, ‘আমি ঘরে বসে আরামে দিন কাটানোর কথা ভাবিনি। আমি পড়ালেখা করার সুযোগ পেয়েছি। চাকরি করার সুযোগ পেয়েছি। আমি যেভাবে দিন কাটানোর স্বপ্ন দেখি সেখাবে দিন কাটাতে পারি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তারকা শিল্পীরা থাকবেন আ’লীগের নির্বাচনী প্রচারণায়: কাদের

রাজনীতির খবর: আগামীতে আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণায় দেশের তারকা শিল্পীরা যুক্ত হবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার বিকালে আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ের পাশের নতুন ভবনে নির্বাচনী প্রচার উপ-কমিটির সভা শেষে তিনি এ তথ্য জানান।

ওবায়দুল কাদের বলেন, আমাদের নির্বাচনী প্রচারণায় দেশের প্রথম সারির নাটক, সিনেমার অভিনয় শিল্পীরা অংশ নেবেন। সময় মতো আমরা কর্মসূচি হাতে নেওয়া হবে। তারা বড় আকারে বসবেন। সেখানে পরিকল্পনা করবেন, কিভাবে প্রচারণা করবেন। এই ক্যাম্পেইনটা শুধু ঢাকা নয়, সারা দেশে হবে। এর জন্য প্রয়োজনীয় সাপোর্ট দল থেকে দেব।

আলোচনা বা সংলাপের আরও সুযোগ আছে কী-না এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, না, আর সংলাপ করার সুযোগ নেই। সংলাপ এখানেই শেষ। এখন আলোচনা যদি করতে চান, ড. কামাল সাহেব যদি নেত্রীর সঙ্গে দেখা করে কিছু বলতে চান..। কিন্তু আনুষ্ঠানিক সংলাপ আর হবে না।

আওয়ামী লীগের দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন, সদ্য সাবেক আইসিটি মন্ত্রী মোস্তাফা জব্বার, সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফেস ওসমান, আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন। অভিনয় শিল্পীদের মধ্যে উপস্থিত ছিলেন, শমী কাওসার, ফেরদৌস, শাকিল খান প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
যুক্তরাষ্ট্রের আইনসভায় প্রথম দুই মুসলিম নারী

বিদেশের খবর: যুক্তরাষ্ট্রের আইনসভা কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচনে প্রথমবারের মতো দুজন মুসলিম নারী নির্বাচিত হয়েছেন। তাদের একজন ফিলিস্তিন বংশাদ্ভুত রাশিদা তালিব, অপরজন সোমালি বংশাদ্ভুত ইলহান ওমর। মঙ্গলবার বাংলাদেশ সময় মধ্যরাত থেকে বুধবার সকাল পর্যন্ত এই ভোটগ্রহণ ও গণনা শেষে তাদের নির্বাচিত ঘোষণা করা হয়।
৪২ বছর বয়সী তালিব ফিলিস্তিন অভিবাসী বাবা-মার ঘরে জন্মগ্রহণ করেন। ২০০৮ সালে মিশিগানের আইনসভায় নির্বাচিত হওয়ার মাধ্যমে তিনি প্রথম মুসলিম নারী হিসেবে ইতিহাস গড়েছিলেন।
অপরদিকে সোমালিয়ার গৃহযুদ্ধের সময় ওমর ১৪ বছর বয়সে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান।
তালিব কংগ্রেসের ১৩ নম্বর আসন থেকে ডেমোক্রেট প্রার্থী হিসেবে জয় পান। একই দলের ওমর কংগ্রেসের ৫ নম্বর আসন থেকে জিতেছেন। ওমরের আগে এই আসনে কংগ্রেসে প্রথম মুসলিম প্রার্থী হিসেবে কেইথ এলিসন জিতেছিলেন। রাষ্ট্রীয় অ্যাটর্নি জেনারেল হওয়ার দৌড়ে অংশ নিতে গিয়ে তাকে আসনটি ছাড়তে হয়েছিল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সংলাপ নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন হঠাৎ স্থগিত

দেশের খবর: অনিবার্য কারণবশত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৃহস্পতিবারের সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে। ওইদিন বেলা ১টায় তার সরকারি বাসভবন গণভবনে এই সংবাদ সম্মেলন হওয়ার কথা ছিল। সংবাদ সম্মেলন স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছে প্রধানমন্ত্রীর প্রেস উইং।

বিভিন্ন রাজনৈতিক জোট ও দলের সঙ্গে সংলাপ এবং সংলাপ পরবর্তী সিদ্ধান্ত জানানোর পাশাপাশি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবও দেওয়ার কথা ছিল প্রধানমন্ত্রীর বৃহস্পতিবারের সংবাদ সম্মেলনে।

আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সংলাপে বসার আগ্রহ ব্যক্ত করে চিঠি দিলে ১ নভেম্বর তাদের সঙ্গে সংলাপ করেন প্রধানমন্ত্রী।

এরপর আলাদাভাবে চিঠি দিয়ে সংলাপের উদ্যোগ নিতে অনুরোধ জানিয়ে চিঠি দিলে গত কয়েকদিনে বিকল্পধারা বাংলাদেশসহ যুক্তফ্রন্ট, জাতীয় পার্টি, গণতান্ত্রিক বাম জোট, ইসলামী ঐক্যজোট, মুসলিম লীগ, জালালী পার্টি, জাকের পার্টি, সম্মিলিত ইসলামি জোট, ইসলামিক ডেমক্রেটিক এ্যালায়েন্স, বাম গণতান্ত্রিক জোট, গণফ্রণ্ট এবং প্রগতিশীল গণতান্ত্রিক জোট নেতাদের সঙ্গেও আলোচনা করেছেন তিনি।

এছাড়া ক্ষমতাসীন ১৪ দলীয় জোটের সঙ্গে মতবিনিময় করেছেন শেখ হাসিনা। বুধবার শেষদিনে জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে দ্বিতীয় দফায় সংলাপ ছাড়াও ন্যাপ (ভাসানী), বাংলাদেশ গণতান্ত্রিক মুক্তি আন্দোলন, ন্যাশনাল পিপলস্‌ পার্টি (এনপিপি) নেতৃত্বাধীন ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক ফ্রন্ট (এনডিএফ) এবং গণতান্ত্রিক গণতান্ত্রিক বাম ঐক্যের সঙ্গে সংলাপ করেন প্রধানমন্ত্রী।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest