সর্বশেষ সংবাদ-
আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে ইজিবাইকের ওপর: অল্পের জন্য প্রাণে বাঁচলেন পথচারীসাতক্ষীরায় উপজেলা পর্যায়ে তৃণমূল জনগোষ্ঠীর প্রতিনিধি সমাবেশশ্যামনগরে প্রতিবন্ধী ব্যক্তিদের সরকারি সেবা প্রাপ্তির মানোন্নয়নে পাবলিক হেয়ারিংগভীর রাতে গাবুরায় গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ‌দাফন সম্পন্নগাজী নজরুলের ফাঁ*সির দাবিতে উত্তাল শ্যামনগরসাতক্ষীরায় যুবদলের আংশিক কমিটি ঘোষণা, আনন্দ মিছিলগণপিটুনিতে মৃত্যু নিয়ে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলনসাতক্ষীরা জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা: সভাপতি মুকুল, সম্পাদক বাবুবিজনেস অ্যান্ড লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন সাতক্ষীরার সুদীপ্তকেঁড়াগাছি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ডা. আনিছুর রহমানের ৫ম মৃত্যুবার্ষিকী আজ

সাতক্ষীরার সফল চিংড়ী সেবা কেন্দ্রের জয়বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড লাভ

কে.এম রেজাউল করিম, দেবহাটা ব্যুরো: দেবহাটার সখিপুর সফল চিংড়ী সেবা কেন্দ্র নিরাপদ চিংড়ী উৎপাদনে ভূমিকা রাখার জন্য জয়বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড-২০১৮ লাভ করেছে। সম্প্রতি ঢাকার সাভারের শেখ হাসিনা যুব সেন্টারে প্রধানমন্ত্রী শেক হাসিনার তথ্য প্রযুক্তি উপদেষ্টা প্রধানমন্ত্রীর পুত্র সজিব ওয়াজেদ জয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই পুরষ্কার প্রদান করেন। জানা গেছে, সফল চিংড়ী সেবা কেন্দ্রটি দেবহাটা উপজেলার সখিপুর বাজারে ২০১৩ সালের ডিসেম্বর মাসে প্রতিষ্ঠিত হয়। এলাকার কিছু চিংড়ী ব্যবসায়ী নিজেদের উদ্যোগে এই সেবা কেন্দ্রটি গড়ে তোলেন। সেখান থেকে হাটি হাটি পা পা করে এই চিংড়ী সেবা কেন্দ্রটি নিরাপদ চিংড়ী উৎপাদনে ভূমিকা রাখা এবং ভোক্তাদের মাঝে নিরাপদ চিংড়ী পৌছে দেয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। সফল চিংড়ী সেবা কেন্দ্রের কর্মকর্তারা জানান, সারাদেশ থেকে এই পুরষ্কার গ্রহনের জন্য ২হাজার ৫শত আবেদন জমা হয়। সেখান থেকে বাছাই করে ১০০ প্রতিষ্টানের নাম রাখা হয়। পরে আবারো চুড়ান্ত বাছাই ও পর্যালোচনা করে সারাদেশ থেকে ৩০ টি প্রতিষ্টানকে এই পুরষ্কার প্রদান করা হয়। উদ্ভাবন ও উদ্যোক্তা ক্যাটাগরিতে তাদের এই সফল চিংড়ী সেবা কেন্দ্রটির নাম চুড়ান্ত করে পুরষ্কার প্রদান করা হয়েছে বলে তারা জানান। এই প্রতিষ্ঠানের সভাপতি হিসেবে মানিক চন্দ্র বাছাড়, সহ-সভাপতি রফিকুল ইসলাম, সাধারন সম্পাদক মুকুল ইসলাম, কোষাধ্যক্ষ অনিমেষ সরকার ও কার্য্যকরী সদস্য হিসেবে বাবুরাম মন্ডল দায়িত্ব পালন করছেন। তারা তাদের প্রতিষ্ঠানের উন্নয়নকল্পে সকলের সহযোগীতা কামনা করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কাল সন্ধ্যায় জাতির উদ্দেশে সিইসির ভাষণ ও তফশিল

দেশের খবর: একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিস্তারিত সময়সূচি জানাতে বৃহস্পতিবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা।

সন্ধ্যা ৭টায় তার ওই ভাষণ বাংলাদেশ টেলিভিশন ও বেতারে একযোগে সম্প্রচার করা হবে বলে নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক এস এম আসাদুজ্জামান জানিয়েছেন।

বুধবার তিনি বলেন, “জাতির উদ্দেশে ভাষণে প্রধান নির্বাচন কমিশনার তফসিল ঘোষণা করবেন। তার আগে বেলা ১১টায় কমিশন সভা বসবে।”

বাংলাদেশ টেলিভিশনের বিটিভির মহাপরিচালক এস এম হারুন-অর-রশীদ বলেন, “বৃহস্পতিবার সকালে সিইসির ভাষণ রেকর্ড করার প্রস্তুতি নেওয়া হয়েছে। এ সংক্রান্ত নির্দেশনা আমরা পেয়েছি। সন্ধ্যা ৭টায় ভাষণ সম্প্রচারের প্রস্তুতি আমাদের রয়েছে।”

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সংলাপে না হওয়ায় আন্দোলনে ঐক্যফ্রন্ট!

দেশের খবর: দুই দফা সংলাপে সাত দফার প্রধান দাবিগুলোতে ক্ষমতাসীন আওয়ামী লীগের সাড়া না পেয়ে এখন আন্দোলন জোরদার করার কথা বলছেন কামাল হোসেন নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা।

বুধবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিতীয় দফা সংলাপ থেকে ফিরে কামাল হোসেনের বেইলি রোডের বাসায় এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “সাত দফা আদায়ের জন্য আমরা আন্দোলনে আছি। কাল পদযাত্রা হবে। পরশু রাজশাহীতে সমাবেশ।”

তিনি বলেন, “আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হবে। জনগণকে উদ্বুদ্ধ করে, তাদের সঙ্গে নিয়েই দাবি আদায় করা হবে।”

ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা কামাল হোসেন বলেন, একটি অর্থবহ নির্বাচনের আশা নিয়েই তারা ক্ষমতাসীনদের সঙ্গে সংলাপে গিয়েছিলেন।

“আমরা তো চেষ্টা করে যাচ্ছি, করছি, করে যাব… দেশে একটা স্থিতিশীল অবস্থা, একটা শান্তিপূর্ণ অবস্থার মধ্যে সব কিছু হোক। দায়িত্ব তো সরকারের। বল এখন সরকারের কোর্টে।”

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় শ্যামাকালী পুজা উপলক্ষে আলোচনা সভা

প্রেস বিজ্ঞপ্তি : শ্রী শ্রী শ্যামাকালী পুজা উপলক্ষ্যে মঙ্গলবার রাত টায় সাতক্ষীরা শহরের সবুজবাগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পুজা উদযাপন কমিটির সভাপতি সুনীল কুমার মণ্ডলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সাংসদ মীর মোস্তাক আহম্মেদ রবি।
সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহম্মেদ চিশতি, জেলা মন্দির সমিতির সভাপতি বিশ্বানাথ ঘোষ। অন্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মণ্ডলীর সদস্য গোষ্ট বিহারী মণ্ডল, সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল, পৌর কাউন্সিলর ফারহা দিবা খান সাথী, জ্যোস্না আরা, শফিকুল ইসলাম সাগর, শফিকুল ইসলাম বাবু, আওয়ামী লীগ নেতা হারুণ অর রশীদ, অসীম কুমার দাশ সোনা, অ্যাড. রঘুনাথ মণ্ডল, অ্যাড. শম্ভুনাথ সিংহ প্রমুখ।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা মন্দির সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক নিত্যানন্দ আমিন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সড়ক দুর্ঘটনায় উলফা নেতা পরেশ বড়ুয়া’র মৃত্যু!

বিদেশের খবর: আসামের বিচ্ছিন্নতাবাদী সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসামের (উলফা) কমান্ডার ইন চিফ পরেশ বড়ুয়া সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। এমনটাই দাবি করছে ভারতের গোয়েন্দা সূত্র। তবে উলফা’র পক্ষ থেকে এখনও পর্যন্ত এ খবরের সত্যতা নিশ্চিত করা হয়নি।

গোয়েন্দা সূত্রটি বলছে, মিয়ানমার-চীন সীমান্তে ১০-১২ দিন আগে একটি দুর্ঘটনা ঘটে। তাতে গুরুতর জখম হয়েছিলেন পরেশ। আশঙ্কাজনক অবস্থায় তিনি বেশ কিছুদিন ধরে চিকিৎসাধীন অবস্থায় থাকার পর তার মৃত্যু হয়।

উলফা’র একাংশের পক্ষ থেকে অবশ্য দাবি করা হয়েছে, দলের শীর্ষ নেতার সঙ্গে গত শনিবার পর্যন্ত তাদের কয়েকজনের যোগাযোগ হয়েছে। সেই সময় অসুস্থ ছিলেন পরেশ। তবে তখন পর্যন্ত মারা যাওয়ার মতো পরিস্থিতি ছিল না।

আসাম পুলিশের গোয়েন্দা বিভাগের শীর্ষস্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, তারা পরেশ বড়ুয়ার মৃত্যুর খবর শুনেছেন। ভারতীয় সেনা গোয়েন্দা সূত্রেও জানানো হয়েছে, এই খবর তাদের কাছে এসেও পৌঁছেছে। যদিও ‘মোস্ট ওয়ান্টেড’ ওই উলফা নেতার পরিবারের কাছে এই ধরনের কোনও খবর আসেনি বলে জানিয়েছে পুলিশ।

উলফা সূত্রে জানা গেছে, সম্প্রতি পরেশ বড়ুয়া বাইক দুর্ঘটনার কবলে পড়েন। ওই দুর্ঘটনায় তার কোমর ও পায়ে চোট লাগে। তিনি জখমও হন। দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে মিয়ানমার-চীন সীমান্তের রুইলি এলাকায় থাকতেন পরেশ বরুয়া। সম্প্রতি তার ক্যাম্প থেকে এসে আত্মসমর্পণ করা একজনের কাছ থেকে জানা যায়, ডায়াবেটিসের জন্য পরেশের শারীরিক অবস্থা বেশ খারাপ ছিল। ডায়াবেটিসের ফলে দিন দিন তার শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল।

এর আগেও বেশ কয়েক বার পরেশ বড়ুয়ার মৃত্যু ঘিরে জল্পনা তৈরি হয়েছিল। তবে, শেষ পর্যন্ত সেই সব খবর ভুল প্রমাণিত হয়। প্রতিবারই উলফার তরফে দাবি করা হয়েছিল, উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভুল খবর রটানো হয়েছে।

চীন-মিয়ানমার সীমান্তে সড়ক দুর্ঘটনায় পরেশ বরুয়ার মৃত্যুর খবরটি এ বারও সঠিক নয় বলে জানিয়েছে উলফার একটি সূত্র। দলটির আরেক নেতা অনুপ চেটিয়া জানিয়েছেন, ‘পরেশ বড়ুয়া মারা গেছেন, আমি বিশ্বাস করতে পারছি না। একমাস আগেই আমার সঙ্গে কথা হয়েছিল। দুর্ঘটনায় আহত হয়ে পায়ে আঘাত লেগেছিল এবং তিনি এখন সুস্থ আছেন বলে জানিয়েছিলেন আমাকে। সূত্র: আনন্দবাজার।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
টেকনোক্র্যাট ৪ মন্ত্রীকে দায়িত্ব চালিয়ে যাওয়ার নির্দেশ

দেশের খবর: টেকনোক্র্যাট চার মন্ত্রীর পদত্যাগপত্র গ্রহণ করে প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত তাদেরকে দায়িত্ব চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (৭ অক্টোবর) দুপুরে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রধানমন্ত্রীর নির্দেশে চার টেকনোক্র্যাট মন্ত্রী মঙ্গলবার (৬ অক্টোবর) মন্ত্রিপরিষদ বিভাগে পদত্যাগপত্র জমা দেন। তারা হলেন ধর্মবিষয়ক মন্ত্রী মতিউর রহমান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফেস ওসমান এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার।

পদত্যাগপত্র জমা দেয়ার পর তারা আর দায়িত্বে নেই ধরে নিয়ে বুধবার সকাল নাগাদ চার মন্ত্রীর কেউই অফিসে আসেননি। পরে প্রধানমন্ত্রী তাদের কার্যক্রম চালিয়ে যাওয়ার নির্দেশ দেন।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী বলেন, ‘সরকার প্রধানের নির্দেশনার পর আমি যথারীতি অফিস করছি।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী যেকোনো মন্ত্রীকে পদত্যাগের নির্দেশ দিতে পারেন। কারণ প্রধানমন্ত্রীর কাছে মন্ত্রিসভা দায়বদ্ধ। সেই অনুযায়ী আমরা পদত্যাগপত্র দিয়েছি। প্রধানমন্ত্রী এই পদত্যাগপত্র গ্রহণ করতে পারেন, আবার নাও করতে পারেন। সুতরাং প্রধানমন্ত্রী যতক্ষণ পর্যন্ত পদত্যাগপত্র গ্রহণ না করবেন ততক্ষণ পর্যন্ত মন্ত্রীরা স্বপদে বহাল থাকবেন।’

মোস্তাফা জব্বার আরও বলেন, ‘পদত্যাপপত্র জমা দেয়ার পর নৈতিক অবস্থানের কারণে আর দায়িত্বে না ফেরার বিষয়টি তখনই আসত যদি আমি স্বেচ্ছায় পদত্যাগপত্র দিতাম। আমি তো প্রধানমন্ত্রীর ইচ্ছায় পদত্যাগপত্র জমা দিয়েছি। তারপরও সেই নৈতিকতার কথা মাথায় রেখে সরকারি গাড়ি বিদায় দিয়ে বাসায় বসে ছিলাম। সরকার আমাকে বলেছে- কে বলেছে, আপনি মন্ত্রী না? সুতরাং আমাদের বলা হয়েছে- প্রধানমন্ত্রী যতক্ষণ পর্যন্ত না পদত্যাগপত্র গ্রহণ করেন ততক্ষণ পর্যন্ত আপনি আপনারা দায়িত্ব পালন করে যাবেন।’

ধর্মমন্ত্রীর দফতরের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেন, ‘স্যার (ধর্মমন্ত্রী মতিউর রহমান) প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। সেখানে প্রধানমন্ত্রী স্যারকে প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত দায়িত্ব চালিয়ে যেতে বলেছেন।’

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফেস ওসমান এবং ধর্মমন্ত্রীর দফতরে গেলে সেখানকার কর্মকর্তারা জানান, মন্ত্রীরা আর অফিসে আসবেন না। তাদের জিনিসপত্র ধীরে ধীরে সরিয়ে নেয়া হবে। কারণ মঙ্গলবার অনেকটা আকস্মিকভাবেই তারা পদত্যাগপত্র জমা দেন।

সকালে টেলিযোগাযোগ মন্ত্রীর দফতরে গিয়ে জানা যায়, মন্ত্রী বুধবার বিকেলে সচিবালয়ে এসে সবার কাছ থেকে বিদায় নিয়ে যাবেন।

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জানা গেছে, পদত্যাগপত্রগুলো প্রধানমন্ত্রীর অনুমোদনের পর রাষ্ট্রপতির কাছে যাবে। এরপর রাষ্ট্রপতির অনুমোদনের পর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পদত্যাগের বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে।

নির্বাচনকালীন সরকার গঠনে মঙ্গলবার মন্ত্রিসভা বৈঠকে প্রধানমন্ত্রী টেকনোক্র্যাট (সংসদ সদস্য না হয়েও বিশেষ বিবেচনায় মন্ত্রী) মন্ত্রীদের পদত্যাগের নির্দেশ দেন। বর্তমানে মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী ছাড়া ৩৩ জন মন্ত্রী, ১৭ জন প্রতিমন্ত্রী, দুইজন উপমন্ত্রী রয়েছেন। এরমধ্যে টেকনোক্র্যাট মন্ত্রী এই চারজনই।

নির্বাচন কমিশন আগামী বৃহস্পতিবার (৮ নভেম্বর) নির্বাচনের তফসিল ঘোষণা করবে। ডিসেম্বরের শেষ বা জানুয়ারির প্রথম সপ্তাহে ভোটের দিন নির্ধারিত হওয়ার সম্ভবনা রয়েছে।

সংবিধান অনুযায়ী তফসিল ঘোষণার পর এই সরকার কোনো নীতি-নির্ধারণী সিদ্ধান্ত নিতে পারবে না। রুটিন ওয়ার্ক চালিয়ে যাবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বল এখন প্রধানমন্ত্রীর কোর্টে: ড. কামাল

রাজনীতির খবর: জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন বলেছেন, সংলাপের মাধ্যমে আমরা দাবি-দাওয়া উত্থাপন করেছি। আমরা চেয়েছি শান্তিপূর্ণ উপায়ে দাবি আদায় করতে। এখন বল প্রধানমন্ত্রীর কোর্টে। এরপর যা হবে তার দায়-দায়িত্ব সরকারের।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিতীয় দফা সংলাপ শেষে আজ বুধবার বিকেলে বেইলি রোডের বাসভবনে সাংবাদিকদের কাছে তিনি একথা বলেন।

ড. কামাল বলেন, সারা দেশে হাজার হাজার নেতাকর্মীর নামে যেসব মিথ্যা ও গায়েবি মামলা দেওয়া হয়েছে, সেগুলো প্রত্যাহার ও ভবিষ্যতে আর কোনো গায়েবি হয়রানিমূলক মামলা ও ঐক্যফ্রন্ট নেতাকর্মীদের গ্রেপ্তার করা হবে না বলে প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন।

সংবাদ সম্মেলনে ছিলেন ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, জাতীয় ঐক্য প্রক্রিয়ার সুলতান মোহাম্মদ মনসুরসহ আরো অনেকে।

এর আগে সংলাপ শেষ করে জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা ড. কামাল হোসেনের বাসায় রুদ্ধদ্বার বৈঠক করেন। বেলা সোয়া ৩টা থেকে ঘণ্টাব্যাপী এই বৈঠক হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা জেলা জাসদের মহান সিপাহী জনতার গণঅভ্যুত্থান দিবস পালন

 

জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে মহান সিপাহী জনতার গণঅভ্যুত্থান দিবস পালন করা হয়েছে। ৭নভেম্বর বুধবার সকাল ১০টায় মুনজিতপুরস্থ জাসদ কার্যালয়ে মহান সিপাহী জনতার গণঅভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা জাসদের সভাপতি বীরমুক্তিযোদ্ধা কাজী রিয়াজ।
জাসদ কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক শেখ ওবায়দুস সুলতান বাবলুর পরিচালনায় বক্তব্য রাখেন, জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক আশরাফ কামাল, জাতীয় কৃষক জোট কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও দৈনিক দক্ষিণের মশাল সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-এলাহী, কলারোয়া উপজেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুর রাজ্জাক, তালা উপজেলা জাসদের সভাপতি বিশ্বাস আবুল কাশেম, সাধারণ সম্পাদক মোল্যা আব্দুর রাজ্জাক, দেবহাটা উপজেলা জাসদের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, শ্যামনগর উপজেলা জাসদ সভাপতি বীরমুক্তিযোদ্ধা হারুনার রশিদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু তালেব, কালিগঞ্জ উপজেলা জাসদের সভাপতি শেখ মোদাচ্ছের হোসেন জান্টু, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, আশাশুনি উপজেলা জাসদের আহবায়ক মোঃ সুরাতুজ্জামান, জাতীয় নারী জোট সভাপতি পাপিয়া আহমেদ, সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস বীনা, জাতীয় যুব জোটের সাধারণ সম্পাদক মিলন ঘোষাল, বাংলাদেশ ছাত্রলীগ সাতক্ষীরা জেলা সভাপতি অনুপম কুমার অনুপ, তালা উপজেলা ছাত্রলীগের সভাপতি এস এম আব্দুল আলিম, সাধারণ সম্পাদক এস এম শামীম, সাইদুজ্জামান শুভ প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, ৭ নভেম্বর সিপাহী জনতার গণঅভ্যুত্থান থেকে আমাদের শিক্ষা নিয়ে আগামীর পথে এগিয়ে যেতে হবে। সাথে সাথে নির্বাচন বানচালের ষড়যন্ত্র রুখে দাঁড়ানোর, সাংবিধানিক গণতান্ত্রিক প্রক্রিয়া শান্তি-উন্নয়নের ধারা এগিয়ে নেওয়ার, দুর্নীতি ও বৈষম্যের অবসান করার এবং সুশাসন ও সমাজতন্ত্রের পথে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest