সর্বশেষ সংবাদ-
আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে ইজিবাইকের ওপর: অল্পের জন্য প্রাণে বাঁচলেন পথচারীসাতক্ষীরায় উপজেলা পর্যায়ে তৃণমূল জনগোষ্ঠীর প্রতিনিধি সমাবেশশ্যামনগরে প্রতিবন্ধী ব্যক্তিদের সরকারি সেবা প্রাপ্তির মানোন্নয়নে পাবলিক হেয়ারিংগভীর রাতে গাবুরায় গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ‌দাফন সম্পন্নগাজী নজরুলের ফাঁ*সির দাবিতে উত্তাল শ্যামনগরসাতক্ষীরায় যুবদলের আংশিক কমিটি ঘোষণা, আনন্দ মিছিলগণপিটুনিতে মৃত্যু নিয়ে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলনসাতক্ষীরা জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা: সভাপতি মুকুল, সম্পাদক বাবুবিজনেস অ্যান্ড লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন সাতক্ষীরার সুদীপ্তকেঁড়াগাছি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ডা. আনিছুর রহমানের ৫ম মৃত্যুবার্ষিকী আজ

প্রধানমন্ত্রীকে ‘গায়েবি’ মামলার তালিকা দিয়েছে বিএনপি

রাজনীতির খবর: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিএনপির নেতা–কর্মীদের বিরুদ্ধে ‘মিথ্যা ও গায়েবি মামলার তালিকা’ দিয়েছে বিএনপি। আজ বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সই করা চিঠিসহ তালিকাটি পৌঁছে দেন বিএনপির নেতারা।

এর আগে ১ নভেম্বর জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে সংলাপে বিএনপি তাদের নেতা-কর্মীদের বিরুদ্ধে এই গায়েবি মামলার অভিযোগ করলে প্রধানমন্ত্রী তাদের কাছে এই তালিকা চান।

বিএনপির সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু বলেন, ‘আমরা আংশিক তালিকা জমা দিয়েছি। জমা দেওয়া তালিকায় ১ হাজার ৪৬টি মামলা রয়েছে। এসব মামলায় বর্তমানে কারাগারে আছে ৫ হাজার ২৭৪ জন। বিভিন্ন মামলায় নাম উল্লেখ করা আসামির সংখ্যা ৯৬ হাজার ৭০০, অজ্ঞাত আসামির সংখ্যা ৩ লাখ ৭০ হাজার।’

প্রধানমন্ত্রীকে দেওয়া তালিকার সঙ্গে বিএনপির চিঠিতে বলা হয়, কয়েক বছর ধরে বিএনপির জাতীয় নেতারাসহ দেশব্যাপী জেলা, মহানগর, উপজেলা, থানা, এমনকি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাদের বিরুদ্ধেও ধারাবাহিকভাবে হাজার হাজার মিথ্যা, উদ্ভট, গায়েবি ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা করা হচ্ছে। গত ১ সেপ্টেম্বর থেকে গতকাল পর্যন্ত দেশজুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যাপকহারে বিএনপি ও অঙ্গ–সংগঠনের নেতা–কর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও গায়েবি মামলা দিয়ে জেলহাজতে পাঠিয়েছে এবং রিমান্ডে নিয়ে অকথ্য নির্যাতন করছে। এ ধরনের ন্যক্কারজনক ও অমানবিক ঘটনা নিঃসন্দেহে গভীর উদ্বেগজনক। ন্যূনতম কোনো সত্যতা বা প্রমাণ না থাকলেও নেতা–কর্মীদের এ ধরনের বানোয়াট ও হাস্যকর মামলায় প্রতিদিন জড়ানো হচ্ছে। আশ্চর্য হলেও সত্য, বিএনপি ও অঙ্গ–সংগঠনের মৃত ব্যক্তি বা দেশের বাইরে অবস্থানরত ব্যক্তিদেরও মিথ্যা মামলায় আসামি করা হয়েছে।

চিঠিতে ১ নভেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপের কথা উল্লেখ করে বলা হয়, জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর আলোচনার সময় তিনি (প্রধানমন্ত্রী) নেতা–কর্মীদের বিরুদ্ধে করা গায়েবি মামলার তালিকা পাঠাতে বলেন বিএনপিকে। সেই পরিপ্রেক্ষিতে মামলার আংশিক তালিকা পাঠানো হলো। মামলার তালিকা অনুসারে, গায়েবি মিথ্যা মামলায় নেতা–কর্মীদের গ্রেপ্তার ও হয়রানি বন্ধ করে এসব মামলা প্রত্যাহার করার জন্য অনুরোধ করা হলো। পরবর্তীকালে এ–সংক্রান্ত আরও তালিকা পাঠানো হবে।

বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার, নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম, বিএনপির সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, আইনজীবী জিয়াউদ্দিন জিয়া এবং শরিফুল ইসলাম আজ সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে চিঠিটি দিয়ে আসেন।

প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী আবদুল হামিদ চিঠিটি গ্রহণ করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সংলাপ শেষে ওবায়দুল কাদের যা বললেন

দেশের খবর: নির্বাচনের প্রক্রিয়া এগিয়ে যাবে, আলোচনাও এগিয়ে যাবে, তবে সংলাপ শেষ বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার (৭ নভেম্বর) দুপুরে গণভবনে আওয়ামী লীগের সঙ্গে জাতীয় ঐক্যফ্রন্টের দ্বিতীয় ধাপের সংলাপ শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।

নির্বাচনের সময় মন্ত্রী-এমপি সদস্যরা সরকারি কোন সুযোগ গ্রহণ করবে না বলে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, নির্বাচনের সময় মন্ত্রীদের গাড়িতে পতাকা লাগানো হবে না। সরকারি সার্কিট হাউস ব্যবহার করতে পারবে না। অন্যান্য প্রার্থীরা যে সুযোগ-সুবিধা পাবেন আওয়ামী লীগের প্রার্থীরাও সেই রকম সুযোগ সুবিধা পাবে। অতিরিক্ত সুযোগ গ্রহণ করতে পারবে না।

তিনি আরও বলেন, সেনা মোতায়েন থাকবে। তবে স্ট্রাইকিং ফোর্স হিসেবে। সংসদ ভেঙে ১০ সদস্যের উপদেষ্টা পরিষদের প্রস্তাব নাচক করে দেওয়া হয়েছে। সংবিধানের বাহিরে যাওয়া যাবে না। নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড করতে আমাদের কোন আপত্তি নেই। নির্বাচনের সময় এমপিদের কোন পাওয়া থাকবে না। তারা (ঐক্যফ্রন্ট) যে ৭টি দাবি দিয়েছেন তাদের বেশিভাগ প্রধানমন্ত্রী মেনে নিয়েছেন। নির্বাচন পিছিয়ে দেওয়ার একটা বাহানা। নির্বাচনকে পিছিয়ে দিতে গিয়ে তৃতীয় শক্তির জন্য কোনো সুযোগ রাখা হবে না।

কাদের বলেন, সত্যিকারের রাজবন্দিদের মুক্তির বিষয়ে ব্যবস্থা নিতে আইনমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। তারা আজকে মন খোলে আলোচনা করেছেন। আজকের যে দাবি নিয়েছে এসেছেন। তার মধ্যে নির্বাচনের আগে কিছু বিষয়ে নিশ্চয়তা চান। তারা চাইচেন সংসদ ভেঙ্গে দিয়ে পর্রবতী ৯০ দিনের পর নির্বাচন।

সংলাপে নেত্রী বলেছেন, আপানারা নির্বাচনে আছেন। এখানে কারচুপি জালিয়াতি হবে না। বিদেশী পর্যবেক্ষক যে কোন ভোট কেন্দ্রে যেতে পারবে। তবে ইসির সমস্যা না হলে। বৈঠকের পরেও প্রধানমন্ত্রী তাদের সিনিয়র নেতাদের সঙ্গে কথা বলেছেন। তাদের প্রস্তাবের মধ্যে একটা বিরাট ফারাক রয়েছে। তবে আর আলোচনার কোন সুযোগ নেই।

আমি মনে করি, সংলাপে ইতিবাচক আলোচনা হয়েছে। আগামী কাল প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে সব জানিয়ে দিবেন। তারা পথযাত্রা করতে গিয়ে আবার যদি বোমাবাজি ও অরাজকতা সৃষ্টি করে তাহলে আমরা বসে থাকবো না। তারা খালেদা জিয়ার জামিন চেয়েছেন। আমরা বলেছি, এই মামলা ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকার করেছে। এখন আদালত তাকে দণ্ড দিয়েছে। আদালত যদি জামিনে মুক্তি দেয় আমাদের কোন সমস্যা নেই।

প্রসঙ্গত, সংলাপে বসার আগে সকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উভয়েই ‘প্রত্যাশা পূরণের আশাবাদ’ ব্যক্ত করেন। প্রথম দফায় অমীমাংসিত বিষয়গুলো নিয়েই দ্বিতীয় দফায় সংলাপ হয় বলে জানা যায়।

নির্বাচন সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যে ধারাবাহিক সংলাপ চলছে, তার মধ্যে শুধু জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গেই দ্বিতীয় দফায় সংলাপ হলো ক্ষমতাসীনদের।

এর আগে সংলাপে ঐক্যফ্রন্টের সাত দফা দাবির মধ্যে নেতাকর্মীদের মামলা প্রত্যাহার, সভা-সমাবেশের বাধা না দেওয়া ব্যাপারে একমত হয়েছিলেন ক্ষমতাসীন নেতারা। কিন্তু নির্বাচনকালীন সরকার, নির্বাচন কোন প্রক্রিয়ার মধ্য দিয়ে হবে কিংবা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির বিষয়গুলো অমীমাংসিত রয়ে যায়। আজকে সেইসব বিষয়েই আলোচনা হয় বলে জানা গেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সংলাপে এবারও সমাধান আসেনি : মান্না

রাজনীতির খবর: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিতীয় দফা সংলাপেও কোনো ‘সমাধান’ পাননি বলে জানিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতা মাহমুদুর রহমান মান্না।

বুধবার গণভবনে তিন ঘণ্টা সংলাপ শেষে বেরিয়ে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “আলোচনা মনঃপূত হয়নি। সংলাপে কোনো সমাধান আসেনি।”

জাতীয় ঐক্যফ্রন্ট নিজেদের মধ্যে আলোচনা করে পরে সংলাপের বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে বলে জানান নাগরিক ঐক্যের নেতা মাহমুদুর রহমান মান্না।

সংলাপ শেষে বেরিয়ে আসার পর জাতীয় ঐক্যফ্রন্টের অন্য নেতাদের কেউ আলোচ্য বিষয় নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

পরে আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমদ সাংবাদিকদের বলেন, “সংবিধান পরিপন্থি ও সাংঘর্ষিক কিছু বক্তব্য তারা নিয়ে এসেছে, যেটা গ্রহণযোগ্য না। সংলাপ এখানে শেষ। শিডিউল ঘোষণার পর তারা যদি কোনো ব্যাপারে আবার বসতে চান, আপত্তি নেই।”

গণভবন থেকে বেরিয়ে যাওয়ার সময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেন, “দুই পক্ষই নিজেদের দাবিতে অনড়। কোনো ঐকমত্যে পৌঁছানো যায়নি। ঐক্যফ্রন্ট আবারও সংলাপের দাবি জানিয়েছে। এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।”

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আগামীকাল তফসিল ঘোষণা করা হবে : সিইসি

দেশের খবর: আগামীকাল (বৃহস্পতিবার) তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।

আজ বুধবার সকালে আগারগাঁও নির্বাচন ভবনে সম্মিলিত জাতীয় জোটের সঙ্গে বৈঠকের সূচনা বক্তব্যে তিনি এ কথা বলেন।

জোট নেতাদের স্বাগত জানিয়ে সিইসি আরো বলেন, আপনারা জানেন, আমরা এর আগেও সংসদ নির্বাচন নিয়ে ঐক্যফ্রন্ট ও যুক্তফ্রন্টের সঙ্গে বৈঠক করেছি। আমাদের সকল প্রস্তুতি রয়েছে। আশা করি, কাল তফসিল ঘোষণা করা হবে।

আসন্ন একাদশ জাতীয় নির্বাচনের আগে আলোচনা করতে আজ বুধবার সকালে জাপা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বে জোটের নেতারা নির্বাচন কমিশনে যান। এরপরে তারা সিইসির সঙ্গে বৈঠক করেন। এ সময় অন্যান্য কমিশনাররা ছাড়াও নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ বৈঠকে উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ড. কামালের নেতৃত্বে ঐক্যফ্রন্ট নেতারা গণভবনে পৌঁছেছেন

রাজনীতির খবর: গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিতীয় দফা সংলাপে অংশ নিতে বেইলী রোডের বাসা থেকে গণভবনে পৌঁছেছেন ড. কামাল হোসেন।

বুধবার সকাল সাড়ে ১০ টার পর গণভবনে পৌঁছান তিনি।

সকাল ১১টায় গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে ঐক্যফ্রন্টের সংলাপ অনুষ্ঠিত হবে। এর মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে বহুল প্রত্যাশিত সংলাপ। দেশের সবার দৃষ্টি আজকের এই সংলাপের দিকে।

এর আগে মঙ্গলবার জনসভা করে ড. কামাল হোসেনের শরীর কিছুটা খারাপ হয়ে পড়ায় বুধবার তিনি সংলাপে যেতে পারছেন না বলে ঐক্যফ্রন্টের একটি সূত্র জানিয়েছিল।

জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির সদস্য ও গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু মঙ্গলবার সন্ধ্যায় গণমাধ্যমকে জানান, ড. কামাল হোসেন এর শরীরটা একটু খারাপ। আমরা এখন তাকে দেখতে যাচ্ছি, তার সঙ্গে পরামর্শ করতে। যদি শরীর ভালো থাকে তিনি যাবেন।

আজকের সংলাপে ১৪ দলীয় জোটের প্রতিনিধিদলে যে ১১ জন থাকবেন, তারা হলেন- আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, শেখ সেলিম, মতিয়া চৌধুরী, ওবায়দুল কাদের, অ্যাডভোকেট আনিসুল হক, অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, স ম রেজাউল করিম, হাসানুল হক ইনু ও রাশেদ খান মেনন।

তাদের নেতৃত্বে থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এদিকে দ্বিতীয় দফা সংলাপে অংশ নিয়ে সমস্যা সমাধানের জন্য সংবিধানের ভেতরে থেকেই প্রস্তাব দেবে জাতীয় ঐক্যফ্রন্ট। তবে এজন্য আরও সংলাপের প্রয়োজন হতে পারে।

কাজেই তারা তফসিল পিছিয়ে দেয়ার পাশাপাশি আলোচনা অব্যাহত রাখার সুপারিশ করবেন।

সংবিধানের মধ্যেই সমাধানের অংশ হিসেবে ঐক্যফ্রন্টের নেতারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই নির্বাচনে অংশ নেয়ার বিষয়ে সম্মত হয়েছেন। তবে বর্তমান সংসদ ভেঙে দিতে হবে। পরবর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করতে হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আইএস’র তাণ্ডব; ইরাকে ২ শতাধিক গণকবরের সন্ধান

বিদেশের খবর: ইরাকে বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে থাকা ২শ’রও বেশি গণকবরের সন্ধান পাওয়া গেছে। এগুলোতে ১২ হাজার মানুষের লাশ থাকতে পারে বলে ধারণা প্রকাশ করা হয়েছে জাতিসংঘের একটি তদন্ত প্রতিবেদনে।

ইরাকের উত্তর ও পশ্চিমাঞ্চলের নিনেভেহ, কিরকুক, সালাহ আল-দিন এবং আনবারে এ গণকবর গুলো পাওয়া গেছে। এসব অঞ্চল ইসলামিক স্টেটের (আইএস) নিয়ন্ত্রণে ছিল।

ইসলামিক জঙ্গি গোষ্ঠী আইএস ২০১৪ সালে ইরাকের বিভিন্ন জায়গা দখল করে নির্মম শাসনব্যবস্থা চালু করে। কাউকে পছন্দ না হলেই তাকে মেরে ফেলার নীতি নেয় তারা।

পরে ইরাকের সরকারি বাহিনী যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বিমান হামলার সহায়তায় মাঠ পর্যায়ে আইএস এর বিরুদ্ধে লড়াই করে তাদেরকে হটিয়ে দিয়েছে। যদিও এখনো কিছু কিছু জায়গায় রয়ে গেছে আইএস যোদ্ধারা।

জাতিসংঘ তদন্ত প্রতিবেদনে বলা হয়, এ পর্যন্ত ২০২ টি গণকবর পাওয়া গেছে। এর মধ্যে নিনেভেহ তে পাওয়া গেছে ৯৫ টি। কিরকুকে ৩৭ টি, সালাহ আল-দিন এ ৩৬ টি এবং আনবারে ২৪ টি গণকবর পাওয়া গেছে।

ওইসব কবরে নারী , শিশু, প্রাপ্তবয়স্ক, বৃদ্ধ, প্রতিবন্ধী, বিদেশি কর্মী এবং ইরাকি নিরাপত্তা বাহিনীর সদস্য সব মিলিয়ে ৬ হাজার থেকে ১২ হাজার লাশ থাকতে পারে বলে জানিয়েছেন তদন্তকারীরা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আমেরিকায় সন্ত্রাসবাদে দোষী সাব্যস্ত বাংলাদেশের আকায়েদ

দেশের খবর: নিউ ইয়র্কের বাস টার্মিনালে আত্মঘাতী বিস্ফোরণের চেষ্টার সময় আহত অবস্থায় গ্রেপ্তার বাংলাদেশি যুবক আকায়েদ উল্লাহকে সন্ত্রাসবাদের ছয় অভিযোগে দোষী সাব্যস্ত করেছে যুক্তরাষ্ট্রের আদালত।

রয়টার্স জানিয়েছে,ম্যানহাটনের ফেডারেল আদালতে এক সপ্তাহ শুনানির পর মঙ্গলবার গ্র্যান্ড জুরি আকায়েদকে দোষী সাব্যস্ত করে। যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী এসব অপরাধে যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে ২৮ বছর বয়সী এই তরুণের।

গতবছর ১১ ডিসেম্বর সকালে অফিসগামী যাত্রীদের ব্যস্ততার মধ্যে টাইম স্কয়ার সাবওয়ে স্টেশন থেকে ম্যানহাটনের পোর্ট অথরিটি বাস টার্মিনালে যাওয়ার সংকীর্ণ ভূগর্ভস্থ পথে নিজের শরীরে বাঁধা ‘পাইপ বোমায়’ বিস্ফোরণ ঘটান আকায়েদ।

বোমাটি ঠিকমত বিস্ফোরিত না হওয়ায় প্রাণে বেঁচে গেলেও গুরুতর আহত হন আকায়েদ। তার বিস্ফোরণে আহত হন তিন পুলিশ সদস্য।

তাকে গ্রেপ্তারের পর নিউ ইয়র্ক পুলিশের পক্ষ থেকে বলা হয়, ইসলামিক স্টেটের (আইএস) মাধ্যমে অনুপ্রাণিত হয়ে তিনি হামলা চালানোর চেষ্টা করেন বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।
এ মামলার বিচারে বিদেশি সন্ত্রাসী সংগঠনকে সহায়তা; ব্যাপক বিধ্বংসী অস্ত্রের ব্যবহার; জনসমাগমস্থল ও পাবলিক পরিবহন ব্যবস্থায় সন্ত্রাসী হামলা ও বিস্ফোরণ ঘটিয়ে সম্পদের ক্ষতি করার চেষ্টার ছয় দফা গুরুতর অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে।

চলতি বছর ১০ জানুয়ারি ম্যানহাটনের ফেডারেল কোর্টের গ্র্যান্ড জুরি আকায়েদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর পক্ষে মত দেয়।

আসামিপক্ষের আইনজীবী জুলিয়া গাটো শুনানিতে দাবি করেন, আকায়েদ কখনোই আইএস সদস্য ছিলো না। ‘হতাশাগ্রস্ত’ ওই তরুণ বিস্ফোরণ ঘটিয়েছিলেন আত্মহত্যা করার জন্য।

অন্যদিকে প্রসিকিউটররা ওই দাবি প্রত্যাখ্যান করে আদালতে বলেন, আকায়েদ তার শরীরে এমনভাবে বোমা বেঁধেছিলেন, যাতে অন্যদেরও ক্ষতি হয়। আর তিনি যে ইন্টারনেটে আইএস এর কর্মকাণ্ডের খোঁজখবর রাখতেন, সেই প্রমাণ তার কম্পিউটারেই পাওয়া গেছে।

শুনানি শেষে মঙ্গলবার ছয়টি অভিযোগেই আকায়েদকে দোষী সাব্যস্ত করে গ্র্যান্ড জুরি। তবে তার সাজা কবে ঘোষণা করা হবে, সেই তারিখ আদালত এখনও জানায়নি।
চট্টগ্রামের আকায়েদ বড় হয়েছেন ঢাকার হাজারীবাগে। আট বছর আগে যুক্তরাষ্ট্রে যাওয়ার পর প্রথমে ট্যাক্সিক্যাব চালালেও পরে একটি আবাসন নির্মাতা কোম্পানিতে বিদ্যুৎ মিস্ত্রির কাজ নেন।

দেড় বছরের সন্তান নিয়ে তার স্ত্রী জান্নাতুল ফেরদৌস থাকেন ঢাকায়। ঢাকার জিগাতলার বাসা থেকে ডেকে নিয়ে গতবছর ডিসেম্বরে আকায়েদের স্ত্রী এবং তার বাবা-মাকে জিজ্ঞাসাবাদ করে বাংলাদেশের পুলিশ।

পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম সে সময় বলেছিলেন, বাংলাদেশে আকায়েদের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার কোনো রেকর্ড নেই। যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে কোনো জঙ্গি সংগঠনের সঙ্গে তার সংশ্লিষ্টতারও তথ্য মেলেনি।

“ তবে তার শ্বশুর-শাশুড়ি এবং স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করে যতটা বুঝতে পেরেছি, আমেরিকায় গিয়েই ইন্টারনেট থেকে সে র্যাডিক্যালাইজড হয়েছে; অর্থাৎ সেলফ র্যাডিক্যালাইজড।”

আকায়েদ উল্লাহ তার স্ত্রী জান্নাতুল ফেরদৌসকে নিষিদ্ধ জঙ্গী সংগঠন আনসারউল্লাহ বাংলা টিমের প্রধান সংগঠক মুফতি জসীমউদ্দীন রাহমানীর বই পড়ার পরামর্শ দিতেন বলেও সে সময় পুলিশের পক্ষ থেকে জানানো হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সংলাপে যাচ্ছেন না কামাল হোসেন !

রাজনীতির খবর: প্রধানমন্ত্রীর সঙ্গে জাতীয় ঐক্যফ্রন্টের বুধবারের সংলাপে গণভবনে যাচ্ছেন না ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন। জাতীয় ঐক্যফ্রন্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার জনসভা করে ড. কামাল হোসেনের শরীর কিছুটা খারাপ হয়ে পড়ায় বুধবার তিনি সংলাপে যেতে পারছেন না বলে ঐক্যফ্রন্টের একটি সূত্র জানিয়েছে।

জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির সদস্য ও গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু মঙ্গলবার সন্ধ্যায় গণমাধ্যমকে জানান, ড. কামাল হোসেন এর শরীরটা একটু খারাপ। আমরা এখন তাকে দেখতে যাচ্ছি, তার সঙ্গে পরামর্শ করতে। যদি শরীর ভালো থাকে তিনি যাবেন।

সংলাপে অংশগ্রহণের জন্য ঐক্যফ্রন্ট যে ১১ জনের নাম চূড়ান্ত করেছেন সেখানে ড. কামাল হোসেনের নাম রয়েছে। তিনি অংশগ্রহণ করবেন বলেও জানিয়েছিলেন ঐক্যফ্রন্টের মুখপাত্র বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest