সর্বশেষ সংবাদ-
আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে ইজিবাইকের ওপর: অল্পের জন্য প্রাণে বাঁচলেন পথচারীসাতক্ষীরায় উপজেলা পর্যায়ে তৃণমূল জনগোষ্ঠীর প্রতিনিধি সমাবেশশ্যামনগরে প্রতিবন্ধী ব্যক্তিদের সরকারি সেবা প্রাপ্তির মানোন্নয়নে পাবলিক হেয়ারিংগভীর রাতে গাবুরায় গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ‌দাফন সম্পন্নগাজী নজরুলের ফাঁ*সির দাবিতে উত্তাল শ্যামনগরসাতক্ষীরায় যুবদলের আংশিক কমিটি ঘোষণা, আনন্দ মিছিলগণপিটুনিতে মৃত্যু নিয়ে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলনসাতক্ষীরা জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা: সভাপতি মুকুল, সম্পাদক বাবুবিজনেস অ্যান্ড লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন সাতক্ষীরার সুদীপ্তকেঁড়াগাছি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ডা. আনিছুর রহমানের ৫ম মৃত্যুবার্ষিকী আজ

টি-টোয়েন্টি সিরিজ ভারতের; রোহিতের রেকর্ড

খেলার খবর: রেকর্ড সমৃদ্ধ এক ইনিংস খেলে ভারতের দ্বিতীয় টি-টোয়েন্টি জয়ে দারুণ অবদান রাখলেন অধিনায়ক রোহিত শর্মা। লক্ষ্ণৌতে নতুন স্টেডিয়ামে ৭১ রানের জয়ে এক ম্যাচ হাতে রেখে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০ ওভারের সিরিজ নিশ্চিত করে স্বাগতিকরা।

টস হেরে ব্যাট করতে নেমে মাত্র ২ উইকেটে ১৯৫ রান করে ভারত। জবাবে ৯ উইকেটে ১২৪ রানে থামে ওয়েস্ট ইন্ডিজ।

২০১৭ সালে আন্তর্জাতিক ক্রিকেটে এক বছরে সর্বোচ্চ ৬৫ ছয়ের রেকর্ড গড়েছিলেন রোহিত শর্মা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে নিজেই নিজের রেকর্ড ভাঙলেন ৭টি ছয় মেরে। এই বছর টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে তার ছয় ৬৯টি। শুধু তাই নয়, ২০ ওভারের ক্রিকেটে সবচেয়ে বেশি সেঞ্চুরি ও পঞ্চাশ ছাড়ানো ইনিংসেও সবাইকে ছাড়িয়ে গেছেন তিনি।

বিরাট কোহলিকে (১৮) ছাড়িয়ে সর্বোচ্চ ১৯তম বার ৫০ বা তার বেশি রানের ইনিংস খেলার রেকর্ড গড়েন রোহিত। ৩৮তম বলে হাফসেঞ্চুরি করা এই ডানহাতি ব্যাটসম্যান চতুর্থ সেঞ্চুরি করেন ইনিংসের শেষ ওভারে।

অথচ শেষ ওভারে সেঞ্চুরি করতে রোহিতের দরকার ছিল ৮ রান, ছিলেন নন স্ট্রাইকে। পরের বলে লোকেশ রাহুল সিঙ্গেল নিয়ে তাকে স্ট্রাইকে পাঠালেন। বিধ্বংসী শুরুর ধারাবাহিকতা ধরে রেখে টানা দুটি বাউন্ডারিতে রেকর্ড গড়েন ভারতের এই ডানহাতি ব্যাটসম্যান। ৫৮ বলে ৮ চার ও ৬ ছয়ে ১০০ পূর্ণ করেন তিনি। তাতে কলিন মুনরোকে (৩) ছাড়িয়ে টি-টোয়েন্টির সর্বোচ্চ সেঞ্চুরিয়ান হন রোহিত।

মাত্র ৬১ বলে ৮ চার ও ৭ ছয়ে ১১১ রানে অপরাজিত ছিলেন ভারতের অধিনায়ক। তার আগে শিখর ধাওয়ানের সঙ্গে ১২৩ রানের উদ্বোধনী জুটি গড়েন। ৪৩ রানে আউট হন ধাওয়ান। ঋষভ পন্থ মাত্র ৫ রানে বিদায় নিলে লোকেশের সঙ্গে ৬২ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন রোহিত।

লক্ষ্যে নেমে খলিল আহমেদের পেসে শুরুতেই ধাক্কা খায় উইন্ডিজ। তারপর কুলদীপ যাদবের জোড়া আঘাতে ভেঙে পড়ে ব্যাটিং লাইনআপ। ৮১ রানে ৭ উইকেট হারায় তারা।

ব্যাটসম্যানদের আসা যাওয়ার মিছিল থামান অধিনায়ক কার্লোস ব্র্যাথওয়েট ও কিমো পল। কিন্তু তারা ম্যাচের নিয়ন্ত্রণ নিতে পারেননি। ওয়েস্ট ইন্ডিজের সর্বোচ্চ এই জুটিটি ছিল মাত্র ৩৩ রানের। কিমো ২০ রানে আউট হন। সর্বোচ্চ ২৩ রান করেন ড্যারেন ব্রাভো।

শেষ ওভারে খারি পিয়েরেকে আউট করে ভারতের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নেন জসপ্রীত বুমরাহ। দুটি করে পেয়েছেন খলিল, কুলদীপ ও ভুবনেশ্বর কুমার।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মাথা ছাড়াই দেড় বছর বেঁচেছিল যে মুরগি!

ভিন্ন স্বাদের খবর: মাথা ছাড়া কেউ কোনও দিন বাঁচতে পারে? কল্পবিজ্ঞানে তো এসব স্বাভাবিক ঘটনা, কিন্তু বাস্তবে? অবিশ্বাস্য মনে হলেও এমনটা দেখা গেছিল একটা মুরগির ক্ষেত্রে। একদিন, দু’দিন নয়, টানা আঠারো মাস বেঁচেছিল ছোট্ট প্রাণীটা, তা-ও আবার মাথা ছাড়া!

খাবার দোকানে মুরগি সাপ্লাই করতেন কলোরাডোর ফ্রুটা শহরের লয়েড ওলসেন ও তাঁর স্ত্রী ক্লারা। ১৯৪৫-এর সেপ্টেম্বরের এক সকালে প্রায় চল্লিশটি মুরগি কাটার পর তাঁদের নজর পড়ে, ধড় থেকে মাথা আলাদা হলেও একটি মুরগি টলতে টলতে হেঁটে-দৌড়াচ্ছে। মাথাহীন মুরগির মৃত্যুর অপেক্ষায় সেটিকে একটি বাক্সে রেখে দিয়ে ঘুমাতে যান দম্পতি।

পর দিন সকালে ঘুম ভেঙে তাঁরা যা দেখলেন, তাতে অবাক বললেও কম বলা হয়। সোনার ডিম না পাড়লেও এই মুরগির ‘ক্ষমতা’ যে তার চেয়ে কিছু কম নয়, তা বুঝতে দেরি করেননি ওলসেন। দ্রুত খবর ছড়িয়ে পড়ে ছোট্ট শহরে। টনক নড়ে সংবাদিকদের। দু’দিন আগেও যার পরিণতি লেখা ছিল খাবারের প্লেটে, রাতারাতি সে হয়ে যায় সেলেব্রিটি।

এক কথায়, অলৌকিক ভাবে নতুন জীবন পাওয়া মুরগির পোশাকি নাম হয় ‘মিরাক্‌ল মাইক’। মহার্ঘ পাখিটাকে দেখতে চার দিকে হইচই পড়ে যায়। সাধের মুরগিকে নিয়ে প্রদর্শনীর সুবাদেই দেশের বিভিন্ন প্রান্তে দেখার স্বপ্ন সত্যি হয় লয়েডের।

কিন্তু মাথা ছাড়া কী ভাবে বেঁচে রইল মাইক? আমার-আপনার মতো এই প্রশ্ন জেগেছিল চিকিত্সক ও প্রাণী বিশেষজ্ঞদের মনেও। কারণ, পরবর্তী সময় অনেকেই দ্বিতীয় মিরাক্‌ল মাইক বানাতে গিয়ে ব্যর্থ হয়েছেন। তা হলে কোন জাদুকাঠির ছোঁয়ায় বেঁচেছিল মাইক?

আসলে লয়েড যখন মাইকের মাথায় কোপ মারেন, তখন তার একটা কান বাদ দিয়ে চোখ, ঠোঁট-সহ গোটা মাথাটাই কেটে যায়। কিন্তু মুরগিদের মাথার পিছনেই থাকে মস্তিষ্কের মূল অংশটা। মাইকের ক্ষেত্রে আশ্চর্যজনক ভাবে বেঁচে যায় তার মস্তিষ্কের ৮০ শতাংশ অংশই।

মাইকের মস্তিষ্কের এই অংশটাই তার শ্বাস-প্রশ্বাস, হৃদ্‌স্পন্দন, খিদে, হজম নিয়ন্ত্রণ করত। সময় মতো মাইকের ক্ষতর কাছে রক্তও জমাট বেঁধে গিয়েছিল, ফলে সে ভাবে রক্তক্ষরণও হয়নি।

মাথা না থাকায় একটি ড্রপারে করে তরল খাবার ও জল সরাসরি খাদ্যনালিতে ঢেলে দেওয়া হত। সিরিঞ্জ দিয়ে খাদ্যনালির চার দিকের ময়লা পরিষ্কার করে দিতেন লয়েড। এ ভাবেই সব চলছিল।

একবার পশ্চিম আমেরিকার ফিনিক্স শহরে প্রদর্শনীর শেষে একটি মোটেলে বিশ্রাম নিচ্ছিলেন লয়েড দম্পতি ও মাইক। হঠাৎই একটা শব্দে দম্পতি চমকে ওঠেন। দম আটকে মাইকের প্রাণ তখন ওষ্ঠাগত। কিন্তু ওই যে সিরিঞ্জ, সেটি প্রদর্শনীতেই ফেলে এসেছিলেন লয়েডরা।

১৯৪৭ সালের মার্চ মাসের এই রাতে খাবার আটকে প্রাণ যায় মাইকের। আর পাঁচটা সুস্থ মুরগি যখন বড় হতেই রান্নার কড়াইতে জায়গা পায়, তখন মাথা হারিয়েও তাদের চেয়ে বেশি দিন বেঁচেছিল মাইক।

যদিও মারা গিয়েও বেঁচে ছিল মাইক। তার মনিব দীর্ঘ দিন তার মৃত্যুর খবর প্রকাশ্যেই আনেননি। কেউ খোঁজ করলেই লয়েডরা বলতেন, বেচে দেওয়া হয়েছে মাইককে। এ ভাবেই মৃত্যুর পরেও বেঁচে ছিল মিরাক্‌ল মাইকের মিথ।

কলোরাডোর ফ্রুটা শহরে গেলে এখন মাথাহীন মুরগির স্ট্যাচুর দেখা মেলে। মাইকের স্মৃতিতে প্রতি বছর মে মাসে পালন হয় ‘হেডলেস চিকেন ফেস্টিভ্যাল’। আর লোকমুখে ঘুরে বেড়ায় এই আশ্চর্য মুরগির গল্প।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দ্বিতীয় দফা সংলাপে যাচ্ছেন ঐক্যফ্রন্টের ১১ নেতা

দেশের খবর: দ্বিতীয় দফায় প্রধানমন্ত্রীর সঙ্গে ফের সংলাপে বসছে জাতীয় ঐক্যফ্রন্ট।

বুধবার সকাল ১১টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সংলাপ অনুষ্ঠিত হবে। এতে দুপক্ষের গুরুত্বপূর্ণ নেতারা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

জানা যায়, ড. কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্টের ১১ সদস্য দ্বিতীয় দফার সংলাপে যোগ দিতে পারেন।

তারা হলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, জেএসডির সভাপতি আসম আবদুর রব, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু, নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, জেএসডি সভাপতি সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন, ঐক্যপ্রক্রিয়ার নেতা সুলতান মোহাম্মদ মনসুর আহম্মেদ, ডা. জাহেদুর রহমান।

হঠাৎ করেই খবর আসে ড. কামাল হোসেন সংলাপে যাচ্ছেন না।

এ বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সবাই যাবেন। আমরা যাব।

গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু জানান, ড. কামাল হোসেনের শরীরটা একটু খারাপ। আমরা এখন তাকে দেখতে যাচ্ছি, তার সঙ্গে পরামর্শ করতে। যদি শরীর ভালো থাকে তিনি যাবেন।

এর আগে, ১ নভেম্বর জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে সংলাপের মধ্য দিয়ে শুরু হয় এ আলোচনা। এরপর ২ নভেম্বর বি চৌধুরীর নেতৃত্বে জাতীয় যুক্তফ্রন্ট, ৪ নভেম্বর ক্ষমতাসীন ১৪ দলীয় জোট, ৫ নভেম্বর হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বে সম্মিলিত জাতীয় জোট, ৬ নভেম্বর দুপুরে ইসলামী ঐক্যজোটসহ ধর্মীয় অন্যান্য দল এবং বিকালে বাম গণতান্ত্রিক জোট।

১ নভেম্বর সংলাপে ঐক্যফ্রন্টের ২০ নেতা এবং আওয়ামী লীগ ও ১৪ দলের ২৩ জন নেতা উপস্থিত ছিলেন। দীর্ঘ সাড়ে তিন ঘণ্টার সেই সংলাপে আশানুরূপ ফলাফল আসেনি।

সংলাপ থেকে বেরিয়ে ঐক্যফ্রন্ট নেতারা জানান, তারা এ সংলাপে সন্তষ্ট নয়। যদিও ক্ষমতাসীন দলের নেতারা দাবি করেন, সংলাপ ফলপ্রসূ হয়েছে।

প্রথম দফা সংলাপে গুরুত্বপূর্ণ দাবি মেনে না নেয়ায় ফের স্বল্প পরিসরে সংলাপ চেয়ে রোববার প্রধানমন্ত্রী বরাবর চিঠি পাঠান ড. কামাল হোসেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
৯ নভেম্বর থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিতরণ

রাজনীতির খবর: আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী শুক্রবার (৯ নভেম্বর) থেকে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে ফরম বিতরণ শুরু হবে।

আজ মঙ্গলবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী শুক্রবার সকাল ১০টা থেকে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ের নতুন ভবন (বাড়ি-৫১, সড়ক-৩/এ, ধানমন্ডি আ/এ, ঢাকা) থেকে মনোনয়নে আগ্রহী প্রার্থীকে আবেদনপত্র সংগ্রহ করতে হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ধুলিহরে আসাদুজ্জামান বাবুর নির্বাচনী পথসভা

 

নিজস্ব প্রতিবেদক : নৌকায় ভোট চেয়ে সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবুর নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে সদর উপজেলার ধুলিহরে অনুষ্ঠিত পথসভায় সভাপতিত্ব করেন ধুলিহর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান বাবু। এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গণেশ চন্দ্র মন্ডল, আওয়ামীলীগ নেতা এনামুল হক খোকনসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ। পথসভায় আসাদুজ্জামান বাবু বলেন, গণতন্ত্রের মানস কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে মাত্র কয়েক বছরে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। তলা বিহীন ঝুড়ি থেকে সমৃদ্ধশালী দেশে পরিণত হয়েছে। ন্যাশনাল সার্ভিসের মাধ্যমে ঘরে ঘরে চাকুরির ব্যবস্থা করেছেন। বেকারত্ব দূর করতে কর্মমূখি শিক্ষার ব্যবস্থা করেছেন। এছাড়াও দেশের প্রতিটি বিভাগের উন্নয়ন হয়েছে। যার সুবিধা প্রতিটি মানুষ ভোগ করছেন। আগামীতে এ ধারা অব্যাহত রাখতে আবারো নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রোভারিং এর শতবর্ষ উপলক্ষে সাইকেল র‌্যালিতে গেলেন সাতক্ষীরার ৭ রোভার


নিজস্ব প্রতিবেদক : রোভারিং এর শতবর্ষ উদযাপন উপলক্ষে দেশব্যাপি সাইকেল র‌্যালির অংশ হিসেবে সাতক্ষীরা জেলা থেকে ৭ জন রোভার ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় সার্কিট হাউজ থেকে তারা যাত্রা শুরু করে। সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা রোভারের সভাপতি এসএম মোস্তফা কামাল এ র‌্যালির উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন ডিডিএলজি’র উপ-পরিচালক শাহ আব্দুস সাদী, জেলা রোভারের কমিশনার এএসএম আব্দুর রশিদ, সম্পাদক এসএম আসাদুজ্জামান, কোষাধ্যক্ষ ইমদাদুল হক, রোভার নেতা বিশ^জিৎ মন্ডল সহ বিভিন্ন কলেজের রোভার ও গার্লস ইন রোভারবৃন্দ উপস্থিত ছিলেন। অংশগ্রহনকারী রোভাররা হলেন, পিএস কামরুজ্জামান, পিএস আরাফাত রহমান, পিএস ইন্দ্রনীল ঘোষ, পিএস সাবিউর রহমান, আবু সাঈদ, সানোয়ার হোসেন, ইয়াছিন। উক্ত রোভাররা সাইকেল র‌্যালি করে যশোর, মাগুরা, গোয়ালন্দ, মানিকগঞ্জ, সাভার হয়ে আগামী ৯ নভেম্বর ঢাকা কলেজ ময়দানে উপস্থিত হবে। জেলা প্রশাসক র‌্যালিতে অংশ গ্রহনকারী রোভারদের সফালতা কামনা করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শিক্ষার গুনগত মানোন্নয়নে প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময়

প্রেস বিজ্ঞপ্তি: শিক্ষার গুনগত মানোন্নয়নে প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে সদর উপজেলা শিক্ষক সমিতির আয়োজনে এ মতবিনিময় সভায় সদর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মো. রেজাউল করিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিএম শামসুল হকের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার এসএম আব্দুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা শিক্ষা অফিসার মো. জাহিদুর রহমান। বক্তারা বলেন, ‘শিক্ষার্থীদের মেধা ও মনকে বিকশিত করতে হলে পাঠ্যপুস্তকের বাইরের বইও পড়ার দিকে গুরুত্ব দিতে হবে। এটি শিক্ষার্থীদের দেহ ও মনের বিকাশের জন্য অত্যন্ত জরুরি। শুধুমাত্র পাঠ্যপুস্তক দিয়ে দক্ষ নাগরিক হওয়া যায় না। দক্ষ নাগরিক হওয়ার জন্য অবশ্যই পাঠ্যপুস্তকের বাইরের জ্ঞান অর্জন করতে হবে।’ এসময় উপস্থিত ছিলেন সহ সভাপতি আব্দুল জব্বার, মো. মিজানুর রহমান, আব্দুল লতিফ, আব্দুল হক, আমিনুর রহমান, এম ঈদুজ্জামান ইদ্রিস, হাসানুর রহমানসহ সদর উপজেলা শিক্ষক সমিতি ও সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়
আব্দুল আলিম : শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকদের সাথে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মো. আবুল কালাম মতবিনিময় সভা করেছেন।
মঙ্গলবার (০৬ নভেম্বর) সন্ধ্যা ৭ টায় শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি, গাজী আল ইমরানের সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর থানার নবাগত ওসি মো. আবুল কালাম।
তিনি তার বক্তব্যে বলেন, অপরাধ দমনই পুলিশের কাজ। আমি প্রথমেই শ্যামনগর থানা থেকে সকল শ্রেণীর দালাল প্রতিহত করবো। আমি আগেই শুনেছি শ্যামনগরের মানুষ শান্তিপ্রিয়, আমি শান্তিপ্রিয় শ্যামনগরকে শান্ত রাখবো। ইভটিজিং, মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ মুক্ত শ্যামনগর থানা গড়ার চেষ্টায় কাজ করবো। সাংবাদিকদের সকল প্রকার সহযোগিতা করবেন বলেও আশা প্রকাশ করেন। সর্বোপরি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে শ্যামনগরে যাতে কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সেজন্য তিনি সর্বদাই তৎপর থাকবেন বলে আশ্বাস প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক সরদার আমজাদ হোসেন মিঠু, সহ-সভাপতি পলাশ দেবনাথ, স.ম ওসমান গনী সোহাগ, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল আলিম, বিজয় মন্ডল, সহ-সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন, দপ্তর সম্পাদক মারুফ বিল্লাহ রুবেল, শিক্ষা বিষয়ক সম্পাদক সাহেব আলী, তথ্য-প্রযুক্তি বিষয়ক সম্পাদক আশিকুর রহমান, কার্যকরী সদস্য মোঃ আক্তার হোসেন, এম.এম আব্দুল্লাহ আল মামুন, রবিউল ইসলাম, জগোবন্ধু কয়াল, আজিজুর রহমান,  নয়ন আহমেদ, সবুজ নিশান পত্রিকার শ্যামনগর প্রতিনিধি মো. আনোয়ারুল ইসলাম প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক গাজী আঃ আলিম।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest