সর্বশেষ সংবাদ-
আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে ইজিবাইকের ওপর: অল্পের জন্য প্রাণে বাঁচলেন পথচারীসাতক্ষীরায় উপজেলা পর্যায়ে তৃণমূল জনগোষ্ঠীর প্রতিনিধি সমাবেশশ্যামনগরে প্রতিবন্ধী ব্যক্তিদের সরকারি সেবা প্রাপ্তির মানোন্নয়নে পাবলিক হেয়ারিংগভীর রাতে গাবুরায় গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ‌দাফন সম্পন্নগাজী নজরুলের ফাঁ*সির দাবিতে উত্তাল শ্যামনগরসাতক্ষীরায় যুবদলের আংশিক কমিটি ঘোষণা, আনন্দ মিছিলগণপিটুনিতে মৃত্যু নিয়ে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলনসাতক্ষীরা জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা: সভাপতি মুকুল, সম্পাদক বাবুবিজনেস অ্যান্ড লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন সাতক্ষীরার সুদীপ্তকেঁড়াগাছি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ডা. আনিছুর রহমানের ৫ম মৃত্যুবার্ষিকী আজ

এবার কারাগারে নির্যাতনে সৌদি সাংবাদিকের মৃত্যু

বিদেশের খবর: কারাগারে আটক অবস্থায় নির্যাতনের শিকার হয়ে এবার মারা গেছেন সৌদি সাংবাদিক ও লেখক তুর্কি বিন আবদুল আজিজ আল-জাসর। গত মার্চে আল-জাসরকে দুবাই থেকে গ্রেফতার করেছিল সৌদি পুলিশ।

আরবি ভাষার গণমাধ্যম দ্য নিউ খালিজের এক প্রতিবেদনের বরাতে এ খবর জানিয়েছে মিডল ইস্ট মনিটর।

সৌদি কর্তৃপক্ষ ও রাজপরিবারে সংঘটিত নানা ঘটনার তথ্য ফাঁসের অভিযোগে সাংবাদিক ও লেখক তুর্কি বিন আবদুল আজিজকে গ্রেফতার করে দেশটির পুুলিশ। গ্রেফতারের পর পুলিশের কাছে আটক অবস্থায়ই দিনের পর দিন নির্যাতন করে তাকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে সংবাদ মাধ্যমটি।

এদিকে, গত ২ অক্টোবর তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেট ভবনে ব্যক্তিগত কাগজপত্র আনার প্রয়োজনে ঢোকার পর থেকেই নিখোঁজ সৌদির খ্যাতনামা সাংবাদিক খাশোগি। শুরু থেকেই তুরস্ক দাবি করে আসছে, খাশোগিকে কনস্যুলেট ভবনের ভেতর সৌদি ঘাতক টিমের সদস্যরা হত্যা করেছে এবং তার লাশ টুকরো টুকরো করে কোথাও ফেলে দিয়েছে।

তুরস্ক আরও দাবি করেছে যে, সাংবাদিক জামাল খাশোগির হত্যার প্রমাণও মুছে ফেলছে সৌদি তদন্তকারীরা। সম্প্রতি তুরস্কের ইস্তাম্বুলে খাশোগিকে খুনের ঘটনায় হত্যার তদন্ত করতে তুরস্কে এসেছে সৌদি তদন্তকারীরা। কিন্তু তারা সুষ্ঠু তদন্ত না করে এই হত্যাকাণ্ডের প্রমাণ মুছে ফেলছে বলে অভিযোগ করেছে তুরস্ক। এ খবর জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস।

এ ব্যাপারে এক তুর্কি কর্মকর্তা জানিয়েছেন, খাশোগি হত্যার নয় দিন পর তদন্তে সহযোগিতা করতে সৌদির ১১ সদস্যের একটি তদন্তকারী দল তুরস্কে আসে। তারা যৌথ তদন্তের নাম করে উল্টো হত্যার প্রমাণ ধ্বংস করছে। তিনি জানান, সৌদির ওই তদন্তকারী দলে দুজন কেমিস্ট ও টক্সিওলোজি বিশেষজ্ঞ রয়েছেন। তারাই হত্যার প্রমাণ মুছে ফেলার কাজটি করছেন।

এদিকে, খাশোগি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে আটক ১৮ ব্যক্তিকে তুরস্কের কাছে হস্তান্তরের জন্য সৌদি আরবের প্রতি আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। সম্প্রতি তুরস্কের রাজধানী আঙ্কারায় ক্ষমতাসীন একে পার্টির প্রাদেশিক নেতাদের এক সমাবেশে ভাষণ দেওয়ার সময় তিনি এ কথা বলেন।

তুর্কি প্রেসিডেন্ট আরও বলেছেন, সৌদি আরবে আটক ১৮ জনের মধ্যেই খাশোগির খুুনি রয়েছে বলে মনে হয়। হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করতে চাইলে আটক ব্যক্তিদের তুরস্কের কাছে হস্তান্তর করা উচিত বলে তিনি মন্তব্য করেন। খাশোগির মরদেহ কোথায় রয়েছে তা জানাতেও সৌদির প্রতি আহ্বান জানান তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয়ার ৪ বছরের কন্যাশিশু ধর্ষণের অভিযোগ কিশোর আটক

 

হোসেন আলী, কলারোয়া : কলারোয়া উপজেলার কেড়াগাছিতে ৪ বছরের শিশুকে ধর্ষনের অভিযোগে এক কিশোরকে আটক করেছে পুলিশ। আটক রাসেল কাকডাঙ্গা আলমগীর হোসেনের ছেলে।
মঙ্গলবার বিকেলে কলারোয়া উপজেলার কাকডাঙ্গা গ্রামে এঘটনা ঘটে।
ভিকটিমের বড় চাচা ইসমাইল হোসেন জানান, মঙ্গলবার বিকাল ৩টার দিকে তাসমিন রক্ত ক্ষরণ অবস্থায় কাদতে কাদতে বাড়িতে আসে এবং তার মাকে ঘটনাটি জানায়। একথা শুনে মেয়ের বাবা ও চাচারা মিলে রাসেলকে কাকডাঙ্গা মোড় থেকে ধরে নিয়ে নিজ বাড়িতে আটকে রাখে এবং কলারোয়া থানায় খবর দেয়।
খবর পেয়ে কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মারুফ আহম্মদ ও জেলা অতিরিক্ত পুলিশ সুপার সাতক্ষীরা সদর (সার্কেল) মেরিনা আক্তার ঘটনা স্থলে আসেন এবং ধর্ষক রাসেলকে থানায় নিয়ে যান ও মেয়ে তাসমিনকে চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে অতিরিক্ত পুলিশ সুপার মেরিনা আক্তার নিজ গাড়িতে করে নিয়ে যান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
এবার ‘ক্রাইম রিপোর্টার’ পরীমণি

বিনোদন ডেস্ক: চলতি বছরের শুরুর দিকে ‘স্বপ্নজাল’ ছবিটি দিয়ে বেশ আলোচনায় আসেন পরীমণি। এতে শুভ্রা চরিত্রে চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। ছবিটি পরিচালনা করেন গিয়াসউদ্দিন সেলিম। এবার নতুন আরও একটি প্রজেক্টের জন্য এক হচ্ছেন এ নির্মাতা-অভিনেত্রী জুটি। তবে ছবি নয়, ওয়েব সিরিজ। ‘প্রীতি’ নামের ওই ওয়েব সিরিজে ক্রাইম রিপোর্টার চরিত্রে দেখা যাবে পরীমণিকে।

নির্মাতা সেলিম বলেন, থ্রিলারধর্মী সিরিজটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন পরী। বায়োস্কোপ প্রডাকশন থেকে এটি নির্মাণ করতে যাচ্ছি। পরীর সঙ্গে ‘স্বপ্নজাল’-এ কাজ করতে গিয়ে মনে হয়েছে, যেকোনো চরিত্রে মানিয়ে নেওয়ার ক্ষমতা আছে তার। তাই সিরিজটিতে পরীকে নেওয়া। ৯ নভেম্বর রাজধানীর বিভিন্ন লোকেশনে এর শুটিং শুরু হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সংলাপ নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বৃহস্পতিবার

দেশের খবর: বিভিন্ন রাজনৈতিক জোটের সঙ্গে সংলাপ শেষে আগামী বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ওই দিন দুপুর সাড়ে ১২টার দিকে গণভবনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার দুপুরে গণভবনে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এক ব্রিফিংয়ে এ কথা জানান।

এর আগে গতকাল সোমবার তিনি জানিয়েছিলেন- আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক জোটের সঙ্গে যে সংলাপ চলছে, সেগুলো শেষ হলে ‘ফল বা সিদ্ধান্ত’ জানাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংবাদ সম্মেলনে আসবেন।

নির্বাচন সামনে রেখে ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোটের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আনুষ্ঠানিক সংলাপের অংশ হিসেবে প্রথম দিন গত বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে বসেন বিএনপিসহ চার রাজনৈতিক দলের মোর্চা আলোচিত জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা।

পর দিন শুক্রবার সংলাপে বসেন সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারা বাংলাদেশের সভাপতি ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বাধীন যুক্তফ্রন্ট।

সংলাপের অংশ হিসেবে গতকাল সন্ধ্যায় সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বে সম্মিলিত জাতীয় জোটের ৩৩ সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে সংলাপে বসে ১৪ দল।

এ ছাড়া আজ মঙ্গলবার বেশ কিছু ইসলামী ও বামদলের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আগামীকাল বুধবার ফের ছোটপরিসরে ঐক্যফ্রন্টের সঙ্গে বসতে যাচ্ছে ক্ষমতাসীন জোটের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেশের মালিক কোনও মহারানি-মহারাজা নন -সমাবেশে ড. কামাল

রাজনীতির খবর: জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম শীর্ষনেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, দেশের মালিক কোনও মহারানি-মহারাজা নন, এই দেশের মালিক জনগণ। জনগণের দেশ হিসেবে প্রতিষ্ঠা করার জন্য আপসহীনভাবে ঐক্যবদ্ধ আন্দোলন চালিয়ে যাব।

তিনি বলেন, আমরা দেশের মালিক হিসেবে ঐক্যবদ্ধ থাকব। ঐক্যবদ্ধ হয়ে সিদ্ধান্ত নেব। সুষ্ঠু নির্বাচন হতে হবে। ভোটকেন্দ্রে পাহারা দিতে হবে।

মঙ্গলবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ঐক্যফ্রন্টের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন ড. কামাল।

তিনি বলেন, সরকারের কথার এক পয়সার দামও নেই। সেটা গত ৫ বছরে প্রমাণিত হয়েছে। সংবিধান ১৬ আনা উপেক্ষা করা হয়েছে।

ড. কামাল হোসেন বলেন, যেভাবে আইন-শৃঙ্খলা বাহিনী হয়রানি করছে, তা অপরাধ, মহা-অপরাধ। হয়রানি বন্ধ করতে হবে। স্বাধীন বাংলাদেশে এটা চলতে দেয়া যায় না।

তিনি আরও বলেন, ‘আমাদের বাঁচার উপায় হলো জনগণকে শক্তভাবে দাঁড়িয়ে অন্যায়ের প্রতিবাদ করা। দেশের মালিক আপনারা। এজন্য আপনাদের শক্তভাবে ঐক্যবদ্ধ হতে হবে।’

কামাল বলেন, এটা কোনো ব্যক্তির রাষ্ট্র নয়। সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে। এটায় আমাদের দাবি।

এ সময় তিনি বলেন, ‘আমাদের অধিকার আমরা আদায় করব। জনগণ আজ জেগেছে, এ জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ইরানে ‘সর্বকালের কঠিনতম’ নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

বিদেশের খবর: ইরানের ওপর কার্যকর হল মার্কিন নিষেধাজ্ঞা। সোমবার থেকে কার্যকর হওয়া এই নিষেধাজ্ঞাকে ‘সর্বকালের কঠিনতম’ বলে উল্লেখ করেছে মার্কিন প্রশাসন। প্রধানত তেল রফতানি ও জাহাজ শিল্প এবং ব্যাংক-বীমা টার্গেট করা হয়েছে।

এটা শুধু তেহরানের ওপরই নয়, চীন, রাশিয়ার মতো যেসব রাষ্ট্র তাদের সঙ্গে বাণিজ্য সম্পর্ক রাখছে তাদের ওপরও প্রযোজ্য হবে। তবে ইরানি তেল ক্রয়ের ক্ষেত্রে ভারত, তুরস্ক ও জাপানের মতো মিত্ররাষ্ট্রগুলোকে ছাড় দেয়া হবে।

অবরোধের এ সূচনাকে ‘ঐতিহাসিক দিন’ বলে অভিহিত করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ওয়াশিংটনের এ পদক্ষেপে চরম প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানি প্রেসিডেন্ট হাসান রুহানি।

অবরোধ ভেস্তে দেয়ার ডাক দিয়ে সোমবার এক বিবৃতিতে বলেছেন, ‘তেল বিক্রি চলবেই।’ ইরানের সঙ্গে সংহতি প্রকাশ করে অবরোধের নিন্দা জানিয়েছে যুক্তরাজ্য, জার্মানি ও ফ্রান্সসহ পরমাণু চুক্তির অন্য পক্ষগুলো।

টেলিভিশনে প্রচারিত ভাষণে প্রেসিডেন্ট রুহানি বলেন, ‘আমি ঘোষণা দিচ্ছি, আমাদের তেল রফতানি অব্যাহত থাকবে। আমরা ভালোভাবেই অন্যায় ও অবৈধ এই অবরোধ এড়িয়ে যেতে পারব।

কারণ এই অবরোধ আন্তর্জাতিক বিধিনিষেধের বিরুদ্ধে।’ তিনি আরও বলেন, ‘আমরা এই মুহূর্তে অর্থনৈতিক যুদ্ধ পরিস্থিতিতে রয়েছি। একটা দুর্বৃত্ত শক্তির মোকাবেলা করছি।’

অবরোধের বিরুদ্ধে ফুঁসে উঠেছে ইরানের সর্বস্তরের জনগণ। সোমবার তেহরানে ব্যাপক বিক্ষোভ করেছে হাজার হাজার মানুষ। পুরুষদের সঙ্গে গলা মিলিয়ে সেখানে ট্রাম্প ও যুক্তরাষ্ট্রবিরোধী নানা স্লোগান দেয় নারীরাও।

আলজাজিরা জানায়, ২০১৫ সালে ইরান পরমাণু চুক্তির পর যেসব অবরোধ তুলে নিয়ে হয়েছিল সেগুলোই ফের বহাল করা হয়েছে।

সেই সঙ্গে নতুন করে ইরানের তেল, জাহাজ শিল্প, ব্যাংক-বীমাসহ অন্যান্য খাতের অন্তত ৩০০ কোম্পানিকে নিষিদ্ধ তালিকায় যোগ করা হয়েছে। তেহরানের সঙ্গে বহুজাতিক পরমাণু চুক্তি থেকে গত মে মাসে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সেই সঙ্গে আগের সব অবরোধ পুনর্বহালের ঘোষণা দেন। এর ছয় মাসের মাথায় তা কার্যকর হল। ইরানি তেলের রফতানি ‘শূন্যের কোঠায়’ নামিয়ে আনার জন্য মিত্র রাষ্ট্রগুলোর প্রতি আহ্বান জানিয়ে আসছেন মার্কিন কর্মকর্তারা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
প্রথম টেস্টে বাংলাদেশের লজ্জার হার

খেলার খবর: জিম্বাবুয়ের বিপক্ষে সিলেট টেস্টে বাংলাদেশ এমনভাবে নাস্তানাবুদ হয়ে হেরে গেল যেন শোক করারও সুযোগ পাচ্ছেন না ভক্তরা। চতুর্থ দিনেই ১৫১ রানের লজ্জার হার নিয়ে মাঠ ছাড়তে হলো টাইগারদের। এদিন শুরু থেকেই ধারাবাহিকভাবে উইকেট হারাতে থাকে স্বাগতিকরা।

গতকালের ১৪ রানে অপারজিত থাকা টাইগার ওপেনার লিটন দাশ জ্বলে উঠতে পারেননি আজ। ৭৫ বলে ব্যক্তিগত ২৩ রানে বিদায় নেন তিনি। সিকান্দার রেজার ঘূর্ণির ফাঁদে পড়োন লিটন। এরপর পেসার কাইল জারভিসের বলে ব্যক্তিগত ৯ রানে বোল্ড হন মুমিনুল হক। এদিকে, লড়াই করতে থাকা আরেক ওপেনার ইমরুল কায়েসও নিজের রানের স্কোরটা বড় করতে পারেননি। ৪৩ রান করে সিকান্দার রেজার বলে বোল্ড হন তিনি।

জ্বলে উঠতে পারেননি টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহও। ১৬ রান করে রেজার বলে বিদায় নেন তিনি। পরে ১৩ রানে মাভুতার বলে রেজার তালুবন্দী হয় নাজমুল হোসেন শান্ত। মুশফিকুর রহিমও ব্যাট হাতে ব্যর্থ, মাভুতার বরে ১৩ রান করে ক্রিজ ছাড়েন এই টাইগার তারকা। এরপর মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম ও নাজমুল ইসলাম যথাক্রমে ৭, ০, ০ রানে আউট হন।

অবশেষে উইলিংটন মাসাকাজার বলে আরিফুল হক ৩৮ রান করে বিদায় নিলে ১৫১ রানের লজ্জার হার নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।

এর আগে তৃতীয় দিনে টাইগারদের ৩২১ রানের পাহাড়সম টার্গেট ছুঁড়ে দেয় জিম্বাবুয়ে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কাল সংলাপ সফল না হলে পরদিন রোডমার্চ : ফখরুল

রাজনীতির খবর: আগামীকালের সংলাপ সফল না হলে এবং দাবি না মানলে পরদিন (৮ নভেম্বর) রাজশাহী অভিমুখে রোডমার্চ। এর পরদিন (৯ নভেম্বর) রাজশাহীতে জনসভা হবে। একে একে খুলনা ও বরিশাল অভিমুখেও রোডমার্চ হবে।

মঙ্গলবার সোহরাওয়ার্দী উদ্যানে ঐক্যফ্রন্ট আয়োজিত জনসভায় সভাপতির ভাষণে একথা বলেন বিএনপি মহাসচিব।

তিনি বলেন, সংলাপে দাবি না মেনে তফসিল ঘোষণা করা হলে নির্বাচন কমিশন ভবন অভিমুখে পদযাত্রা করবে ঐক্যফ্রন্ট।

বিএনপি মহাসচিব বলেন, খালেদা জিয়া জেলে যাবার সময় বলেছিলেন, কারাগার আমি ভয় পাই না। দেশের সব মানুষকে ঐক্যবদ্ধ করে আন্দোলনের নির্দেশনা তিনি (খালেদা) দিয়ে গেছেন। আজ আমরা জাতীয় নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ। ঐক্যবদ্ধ প্রক্রিয়াতেই দুঃশাসন থেকে মুক্তি, জনগণের শাসন নিশ্চিত করা হবে।

আগামীকাল আবার ছোট সংলাপ হবে। আমরা সংলাপে বিশ্বাস করি। কিন্তু নাটক করলে চলবে না। আপনাকে (প্রধানমন্ত্রী) সরে যেতে হবে। সংসদ ভেঙে দিতে হবে। আমাদের দাবি দাওয়া মেনে নিতে হবে। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে- যোগ করেন ঐক্যফ্রন্টের মুখপাত্র।

ফখরুল বলেন, চলতি বছরের ১ সেপ্টেম্বর থেকে ৪ হাজার ৩৭১টি মামলা হয়েছে। আমরা আর গ্রেফতার হতে চাই না, জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন করবো। জনগণের সরকার গঠন করতে চাই।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। সভাপতিত্ব করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান বক্তা ছিলেন জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব।

এছাড়া সভামঞ্চে উপস্থিত ছিলেন বঙ্গবীর কাদের সিদ্দিকী, ডা. জাফরুল্লাহ, মাহমুদুর রহমান মান্না, আ স ম আবদুর রব, সুলতান মো. মনসুর, মোস্তফা মহসীন মন্টু, আবদুল মালেক রতন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, গয়েশ্বর চন্দ্র রায় ও আবদুল মঈন খান।

এর আগে দুপুর ২টায় আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও বেলা সাড়ে ১১টা থেকে বিএনপির সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার (জাসাস) কর্মীদের সম্মিলিত সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে সমাবেশের কার্যক্রম শুরু হয়।

উদ্যান ঘিরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবিসম্বলিত ব্যানার ও ফেস্টুন রয়েছে। এছাড়া বিএনপি নেতাদের ছবিসম্বলিত ব্যানার-ফেস্টুনও চোখে পড়ার মতো।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest