সর্বশেষ সংবাদ-
আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে ইজিবাইকের ওপর: অল্পের জন্য প্রাণে বাঁচলেন পথচারীসাতক্ষীরায় উপজেলা পর্যায়ে তৃণমূল জনগোষ্ঠীর প্রতিনিধি সমাবেশশ্যামনগরে প্রতিবন্ধী ব্যক্তিদের সরকারি সেবা প্রাপ্তির মানোন্নয়নে পাবলিক হেয়ারিংগভীর রাতে গাবুরায় গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ‌দাফন সম্পন্নগাজী নজরুলের ফাঁ*সির দাবিতে উত্তাল শ্যামনগরসাতক্ষীরায় যুবদলের আংশিক কমিটি ঘোষণা, আনন্দ মিছিলগণপিটুনিতে মৃত্যু নিয়ে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলনসাতক্ষীরা জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা: সভাপতি মুকুল, সম্পাদক বাবুবিজনেস অ্যান্ড লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন সাতক্ষীরার সুদীপ্তকেঁড়াগাছি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ডা. আনিছুর রহমানের ৫ম মৃত্যুবার্ষিকী আজ

বৃদ্ধা মাকে রাতে রাস্তায় ফেলে গেল ছেলে!

দেশের খবর: মাদারীপুরে জোবেদা খাতুন (৮০) নামে এক বৃদ্ধাকে ছেলে ও ছেলের বউ রাস্তায় ফেলে রেখে গেছে বলে অভিযোগ উঠেছে। মাদারীপুর পৌর শহরের শকুনী লেক পাড়ের রাস্তায় গভীর রাতে ফেলে যায় বলে জানা গেছে। দুই শিক্ষার্থী সকালে হাটতে গিয়ে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে। ভর্তি করেন মাদারীপুর সদর হাসপাতালে। প্রথম দিন নিজের নাম আর ছেলে ও ছেলের বউ মিলে ফেলে রেখে যাওয়ার কথাটুকুই বলতে পেরেছিল। তারপর থেকে আর কথা বলতে পারছে না। কিছুটা স্মৃতিশক্তি হারিয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে বৃদ্ধা। পরিবারের কেউ খোঁজ খবর নিতেও আসেনি।

মাদারীপুর সদর হাসপাতালে গিয়ে দেখা যায়, গত ৩১ অক্টোবর গভীর রাতে তার সন্তানরা মাদারীপুর শহরের শকুনী লেকের উত্তর পাড়ে রাস্তায় ফেলে রেখে যায়। সকালে সরকারি নাজিমউদ্দিন কলেজের ইংরেজি বিভাগের শিক্ষার্থী বিলাস হালদার ও মেহেদী ইসলাম হাঁটার সময় কেউ পড়ে আছে দেখে এগিয়ে যায়। গিয়ে দেখে হাতে-মাথায় রক্তাক্ত অবস্থায় এক বৃদ্ধা পড়ে আছে। তাৎক্ষণিক তারা বৃদ্ধাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে যায়।

উদ্ধারকারী শিক্ষার্থী বিলাস হালদার জানান, ‘আমরা দু’জনে বৃদ্ধাকে দেখে তাৎক্ষণিক সদর হাসপাতাল নিয়ে ভর্তি করি। তারপরে জেলা ছাত্রলীগের নেতা পিয়াস শিকদার, নাজমুল হোসেন, মাহমুদ হাসান দিনার, শাওন আহমেদ, অমল কুন্ডসহ বেশ কয়েকজন নেতাকে বিষয়টি বলি। তারাও ওইদিন হাসপাতালে এসে বৃদ্ধার চিকিৎসা সেবার ব্যবস্থা করেন। ওইদিন বৃদ্ধা নিজের নাম ও তার সন্তান-বউ মিলে মারধর করে ফেলে গেছেন বলে জানান। তারপর থেকে আর কথা বলতে পারে না। শুধু তাকিয়ে থাকে। বর্তমানে তার অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।’

এ ব্যাপারে মাদারীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শশাঙ্ক চন্দ্র ঘোষ জানান, ‘উদ্ধারের পর থেকে প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। কিছুটা মেডিসিনের অভাব দেখা দিলে সমাজসেবার সহযোগিতায় এনে চিকিৎসা দিচ্ছি। বর্তমানে বৃদ্ধা কিছুটা সুস্থ্য হলেও প্রচন্ড মানসিক আঘাতে স্মৃতিশক্তি কিছুটা লোপ পেয়েছে। তবে তার আত্মীয়-স্বজনদের পেলে সব ঠিকও হয়ে যেতে পারে।’

বৃদ্ধাকে প্রয়োজনীয় চিকিৎসা সেবা দিতে সরকারি সহযোগিতার কথা জানিয়ে মাদারীপুর জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম জানান, ‘সন্তানরা যদি এখনোও তার মাকে নিয়ে গিয়ে সেবা-যত্ন করতে চায়, আমাদের কোন অভিযোগ নেই। তবে যদি এমন অবস্থায় ফেলে রাখে, তাহলে তাদের পরিচয় পাওয়া গেলে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। এছাড়া যদি কোন হৃদয়বান ব্যক্তি বর্তমানেও বৃদ্ধাকে নিতে চায়, তাহলে তাদের জিম্মায় দেয়া হবে। আমরা সরকারি তরফ থেকে সহযোগিতা করে যাচ্ছি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বুধহাটা এবিসি কেজি স্কুলে অভিভাবক ও মা সমাবেশ

আশাশুনি ব্যুরো : আশাশুনি উপজেলার একমাত্র ব্যতিক্রমধর্মী শিশু শিক্ষা প্রতিষ্ঠান বুধহাটা এবিসি কেজি স্কুলে অভিভাবক ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় স্কুল হল রুমে এ সমাবেশের আয়োজন করা হয়। এবিসি কেজি স্কুলের সহসভাপতি, আশাশুনি রিপোর্টার্স ক্লাব সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন রিপোর্টার্স ক্লাব সাংগঠনিক সম্পাদক এম এম নূর আলম, অভিভাবক ও সহকারি স্বাস্থ্য পরিদর্শক আবু মুসা, শিক্ষক নিতাই কর্মকার, অবিভাবক ও উপ সহকারি কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, সাংবাদিক শেখ বাদশা, মইনুল ইসলাম, অভিভাবক স্বপ্না খাতুন, তহমিনা খাতুন, মমতাজ বেগম ও ফাতিমা খাতুন প্রমুখ। কেজি স্কুলের অধ্যক্ষ আলমিন হোসেন ছট্টুর পরিচালনায় সমাবেশে স্কুলের শিক্ষার্থীদের ক্লাসে লেখা পড়ার উন্নতি, অবনতি, আসন্ন বার্ষিক পরিক্ষা ও বৃত্তি পরিক্ষা সম্পর্কে আলোচনা করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তফসিল পেছানোর সুযোগ নেই : সিইসি

দেশের খবর: তফসিল পেছানোর সুযোগ নেই। তবে সব দল চাইলে নির্বাচন পেছানো যেতে পারে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা।

আগারগাঁওস্থ ইটিআই ভবনে এক প্রশিক্ষণ কর্মশালা শেষে তিনি এ সব কথা বলেন। ইটিআই মহাপরিচালক মোস্তফা ফারুকের সভাপতিত্বে কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মসূচির এ অনুষ্ঠানে পরিচালক ফরহাদ হোসেনসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নির্বাচন পেছানোর বিষয়ে সিইসি বলেন, তারা বলেছেন (ঐক্যফ্রন্টের নেতারা) ৭ তারিখে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ রয়েছে। সেটি আমলে নিতে, আমরা সেটি নিয়েছি।

রাজনৈতিক দলগুলোর মতামতকে গুরুত্ব দেবেন নাকি সংবিধানকে জানতে চাইলে তিনি বলেন, একক দল নয় বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে সবাই যদি বলে তাহলে নির্বাচন পেছানো যেতে পারে। জানুয়ারির ২৮ তারিখের মধ্যে নির্বাচন করার বাধ্যবাধকতা আছে। এর মধ্যে সকল রাজনৈতিক দল যদি বলে নির্বাচন কয়েকদিন পিছিয়ে দেন তখন পিছিয়ে দেয়া যাবে।

২৮ জানুয়ারি তো দূরে আছে এ ক্ষেত্রে আপনাদের হাতে অনেকটা সময় আছে এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে সিইসি বলেন, সময় থাকে না। কারণ নির্বাচনেরর জন্য জানুয়ারি মাসটা নানা কারণে ডিস্টার্ব মাস। জানুয়ারি মাসে বিশ্ব ইজতেমা হয়। আমি যতদূর জানি দুই দফায় এ কারণে ১৫ থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত নির্বাচন করা সম্ভব হবে না। এখানে দেশের বিভিন্ন জায়গা থেকে পুলিশ, র‌্যাব নিয়োগ করা হয়। ১ তারিখের পর থেকে স্কুলগুলো খোলা থাকে। এ ছাড়া এ সময়ে অনেক শীত ও কুয়াশা থাকে। এ জন্য চর ও হাওড় অঞ্চলে ঝুঁকি থাকে। সেকারণে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া উচিৎ বলে আমরা মনে করি।

বিএনপির গঠনতন্ত্রের বিষয়ে সিইসি বলেন, আমরা আদালতের নির্দেশনা পালন করবো। পোলিং এজেন্টদের তালিকা দিলে তাদেরকে গ্রেপ্তার করা হবে এমন আশংকা রয়েছে অনেক রাজনৈতিক দলের। এ বিষয়ে জানতে চাইলে সিইসি বলেন, তালিকা দিলে গ্রেপ্তার করা হবে এমন কোনো কথা নেই। তারপর তারা তালিকা দিলে দেবে না দিলে না দেবে। তারা যদি পোলিং এজেন্ট না পাঠান আমরা তো জোড় করে আনবো না।

তিনি বলেন, আতঙ্কের বিষয় আমি জানি না। এটা অমূলক বিষয়। আমাদের সব সময় নির্দেশনা থাকে অযথা কাউকে গ্রেপ্তার না করা, মামলা না দেয়া, হয়রানি না করার। এবার তাই থাকবে।

প্রশিক্ষণ উদ্বোধনকালে সিইসি বলেন, সীমিত আকারে শরাঞ্চলে ইভিএম ব্যবহার করা হবে। তবে কোথায় ব্যবহার করা হবে এটি কমিশনের হাতে থাকবে না। দ্বৈবচয়নের মাধ্যমে এটি করা হবে।

কর্মকর্তাদের উদ্দেশে সিইসি বলেন, ইভিএম ব্যবহারে যদি দেখেন ভোটারদের স্বার্থ রক্ষা হচ্ছে না, তাহলে আমাদের জানাবেন। আমরা স্বার্থ রক্ষা না হলে ভোটারদের উপর এটি জোড় করে চাপিয়ে দেবো না।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
যশোরের বেনাপোলে আমদানীকৃত পন্যের ভারতীয় ২টি ট্রাক জব্দ করেছে কাষ্টমস্

 

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি : মিথ্যা ঘোষনা দিয়ে ভারত থেকে আমদানী হচ্ছে ইমিটেশন জুয়েলারীর একটি পণ্য চালান। এমন সংবাদের অভিযোগে রবিবার রাত ১১টা ৫৫ মিনিটে কাষ্টমস্ কর্তৃপক্ষের আইআরএম এর একটি প্রতিনিধি দল অভিযান চালিয়ে বেনাপোল বন্দরের জিরো পয়েন্ট এলাকা থেকে পণ্য বোঝাই ২টি ১০ চাকার ভারতীয় ট্রাক জব্দ করেছে । এ সময় আরো জব্দ করা হয়েছে ঐ ট্রাক দুটির চাবিসহ সকল কাগজ পত্র।

জব্দকৃত পণ্য চালানটির আমদানীকারক ঢাকার আনাস এন্টারপ্রাইজ। যার মেনিফেষ্ট নং ৩৯৯৬১/২, তাং-০৪.১১.১৮,। পণ্য চালানটির রপ্তানী কারক প্রতিষ্ঠান ভারতের জেইন এক্সপোর্ট। আমদানীকারক প্রতিষ্ঠান গত ১লা নভেম্বর-২০১৮ ঢাকার মেঘনা ব্যাংক লিমিটেড থেকে একটি এলসি খোলেন পণ্যটি আমদানী করার জন্য। যার এলসি নং০০০০৩২৫২১৮০১০৩৪০ । তাং-০১.১১.১৮। পণ্য চালানটির ইনভয়েজ মুল্য দেখানো হয়েছে ২৬১৬২ মার্কিন ডলার। বেনাপোল কাষ্টমস হাউসের ইনভেষ্টিগেশন রিসার্স এন্ড ম্যানেজমেন্ট গ্রুপের একটি প্রতিনিধি দল জব্দকৃত মালামাল পরিক্ষন করবেন। পরীক্ষনে পণ্যচালানটির মালামাল ঘোষনার সাথে মিল আছে কিনা তাও দেখবেন। তবে পণ্য চালানটিতে আমদানীকৃত পণ্যের ঘোষনায় আছে প্লাষ্টিক বাংলা এন্ড আদার্স।

বেনাপোল কাষ্টম হাউসের সহকারী কমিশনার উত্তম চাকমা জানান গোপন সুত্রে সংবাদ পায় একজন আমদানীকারক ভারত থেকে মিথ্যা ঘোষনার মাধ্যমে একটি পণ্য চালান বেনাপোল বন্দরে নিয়ে আসছে। এমন সংবাদে রবিবার রাতে আইআরএম টিমের প্রতিনিধি সহকারী রাজস্ব কর্মকর্তা মোস্তফা আবদুল্লাহ আল মামুনকে সাথে নিয়ে বন্দরের জিরো পয়েন্ট এলাকা থেকে পণ্য বোঝাই দুটি ভারতীয় ট্রাক জব্দ করি। যার নং ডই-৫১-৭০৮৬, ইি-২৩-ই২৩৭৬)পরে ভারতীয় ট্রাক ২টি বেনাপোল কাষ্টম হাউসে নিয়ে আসা হয়। আজ মঙ্গলবার মালামাল পরীক্ষন করা হবে। মিথ্যা ঘোষনা এবং অমিল পাওয়া গেলে আইনের আওতায় এনে যথাযথ ব্যবস্থা গ্রহন করা হবে। তবে জব্দকৃত ট্রাক ২টির ড্রাইভার দুলাল দাস এবং তপন কুমার প্রাথমিক ভাবে জানান তাদের গাড়ী ২টিতে ইমিটেশন জুয়েলারী জাতীয় পণ্য আছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন সি এন্ড এফ এজেন্ট ও অন্য কোন প্রতিনিধিকে পাওয়া যায়নি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
টেকনোক্র্যাট মন্ত্রীদের পদত্যাগ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী
অনলাইন ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আজকের মন্ত্রিসভার আনুষ্ঠানিক সমাপ্তি শেষে অনানুষ্ঠানিক বৈঠকে প্রধানমন্ত্রী টেকনোক্র্যাট মিনিস্টারদের পদত্যাগ করতে নির্দেশ দিয়েছেন, অন্যরা স্ব-পদে বহাল থাকবেন। তাদের পদত্যাগ করতে হবে না।’
আজ মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকের পর গণভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।
তিনি বলেন, সংলাপ যখন শেষ হবে তখন প্রধানমন্ত্রী সাংবাদিকদের সামনে একটা স্পিচ দিবেন, সংলাপের ফলাফলের ভিত্তিতে ৮ তারিখ দুপুর ১২ টায় গণভবনে।
বর্তমান মন্ত্রিসভার টেকনোক্র্যাট মন্ত্রীরা হলেন— বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার, ধর্মমন্ত্রী মতিউর রহমান ও প্রবাসী কল্যাণমন্ত্রী নূরুল ইসলাম বিএসসি।
এ বছর জানুয়ারিতে মন্ত্রিসভায় সর্বশেষ রদপদল হয়েছিল। তারপর এতদিন ৩০ জন মন্ত্রী, ১৭ জন প্রতিমন্ত্রী ও দুইজন উপমন্ত্রী দায়িত্ব পালন করে আসছিলেন।
সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী টেকনোক্র্যাট বা অনির্বাচিত মন্ত্রীদের পদত্যাগ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এদিকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ৮ নভেম্বর ঘোষণা করা হবে।
নির্বাচনকে সামনে রেখে জোট সম্প্রসারণের ব্যাপারে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আরও বলেন, ‘জোট গঠনের বিষয়ে আমাদের দফায় দফায় বসতে হবে। এখন আমাদের এঙ্গেজ থাকার কোনো সুযোগ নেই’।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় অস্ত্র গুলি ও বোমাসহ ছাত্রশিবিরের সভাপতিসহ আটক চার

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা জেলা ছাত্রশিবিরের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ চারজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় ঘটনাস্থল থেকে দেশীয় তৈরি অস্ত্র, গুলি,হাতবোমা ও জিহাদী বই উদ্ধার করা হয়েছে। সোমবার গভীর রাতে কলারোয়া উপজেলার সলিমপুর গ্রামের জনৈক লিয়াকাতের বাড়িতে গোপন বৈঠক করার সময় তাদেরকে আটক করা হয়।
আটকরা হলেন, কলারোয়া উপজেলার খলিষাবুনিয়া গ্রামের এনছার আলির ছেলে ও জেলা ছাত্র শিবিরের সভাপতি রুহুল আমিন মামুন (৩০), শ্যামনগর উপজেলার চাঁদনীমুখা গ্রামের জামাত আলীর ছেলে ও জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি নুরুল আমিন (২৭), শিবির কর্মী কলারোয়া উপজেলার সলিমপুর গ্রামের লিয়াকত আলীর ছেলে বাকী বিল্লাহ (৩২) ও একই গ্রামের জিয়াদ আলীর ছেলে সাগর হোসেন (২৩)। এ সময় ঘটনাস্থল থেকে একটি দেশীয় তৈরি ওয়ান শুটা গান অস্ত্র, এক রাউন্ড গুলি, ছয়টি হাত বোম ও জিহাদী বই উদ্ধার করা হয়েছে।
সাতক্ষীরা ডিবি পুলিশের পরিদর্শক (তদন্ত) শাহরিয়ার হাছান জানান, কলারোয়ায় শিবিরের নেতা কর্মীরা নাশকতার গোপন বৈঠক করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। বৈঠক চলাকালিন সেখানে অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়েছে। বাকিরা পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে দেশীয় তৈরি অস্ত্র, গুলি,হাতবোমা ও জিহাদী বই উদ্ধার করা হয়েছে।

০৬.১১.১৮

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ধেয়ে আসছে ঘূর্ণিঝড়!

অনলাইন ডেস্ক: এমাসেই অন্তত এক থেকে দুটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে বঙ্গোপসাগরে, নভেম্বর মাসে শীত আসার আগে এই ঘূর্ণিঝড় আসতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এ মাসের আবহাওয়ার দীর্ঘমেয়াদী পূর্বাভাস জানিয়ে আবহাওয়া অধিদপ্তরের পরিচালক সামছুদ্দিন আহমেদ বলেন, এবার নভেম্বরে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টি হতে পারে। মাসের মাঝামাঝি শীত ভাব বাড়বে।
ঘূর্ণিঝড় তিতলির প্রভাবে বৃষ্টির রেশ কাটতেই লঘুচাপের প্রভাবে অক্টোবরের শেষে বৃষ্টি ছিল দেশের বিভিন্ন স্থানে । দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু বিদায় নিলেও ঝিরঝিরে বৃষ্টিতে তাপমাত্রা কমে এসেছিল খানিকটা।
আবহাওয়া অফিস বলছে, ডিসেম্বরের শেষ ভাগে দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। সে সময় ঘন কুয়াশা দেখা যেতে পারে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ব্যালট পেপারে অসুবিধা, ইভিএম চালু করা হবে

দেশের খবর: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বলেছেন, ভোটারদের ভোটের স্বাস্থ্য সুরক্ষিত রাখার জন্য ইভিএম এর বিকল্প নেই। ব্যালট পেপারে নানা অসুবিধা রয়েছে। সেগুলো এড়িয়ে চলার জন্য ইভিএম চালু করা হবে।
মঙ্গলবার (৬ নভেম্বর) আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম নিয়ে প্রশিক্ষকদের প্রশিক্ষণ দেওয়ার উদ্বোধনী অনুষ্ঠানে আজ নির্বাচন কমিশনের ইটিআই ভবনে তিনি একথা বলেন।
সিইসি বলেন, ইভিএম নিয়ে আগে আইনি জটিলতা ছিল। সেগুলো এখন কাটিয়ে উঠেছি। রাষ্ট্রপতি আমাদের অধ্যাদেশ জারি করেছেন। নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাৎ হোসেনকে প্রধান করে ইভিএম কমিটি করা হয়েছে। তবে প্রাথমিকভাবে শহর অঞ্চলে ইভিএম ব্যবহার করা হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest