সর্বশেষ সংবাদ-
আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে ইজিবাইকের ওপর: অল্পের জন্য প্রাণে বাঁচলেন পথচারীসাতক্ষীরায় উপজেলা পর্যায়ে তৃণমূল জনগোষ্ঠীর প্রতিনিধি সমাবেশশ্যামনগরে প্রতিবন্ধী ব্যক্তিদের সরকারি সেবা প্রাপ্তির মানোন্নয়নে পাবলিক হেয়ারিংগভীর রাতে গাবুরায় গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ‌দাফন সম্পন্নগাজী নজরুলের ফাঁ*সির দাবিতে উত্তাল শ্যামনগরসাতক্ষীরায় যুবদলের আংশিক কমিটি ঘোষণা, আনন্দ মিছিলগণপিটুনিতে মৃত্যু নিয়ে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলনসাতক্ষীরা জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা: সভাপতি মুকুল, সম্পাদক বাবুবিজনেস অ্যান্ড লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন সাতক্ষীরার সুদীপ্তকেঁড়াগাছি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ডা. আনিছুর রহমানের ৫ম মৃত্যুবার্ষিকী আজ

গরম করে খাওয়া ঠিক নয় যেসব খাবার

অনলাইন ডেস্ক: কর্মব্যস্ততার কারণে অনেকেই একবেলা রান্না করে সারাদিন বা পরেরদিনও খেয়ে থাকেন। খাওয়ার আগে অবশ্য গরম করে নেওয়া হয়। তবে সব খাবারই যে গরম করে খাওয়া ঠিক নয় তা অনেকেই জানি না। এতে অনেক স্বাস্থ্যঝুঁকিও থাকে।
তাই কিছু কিছু খাবার রয়েছে যেগুলো মোটেই গরম করে খাওয়া উচিত নয়।

আলু: সবসময় টাটকা খাওয়া উচিত। ফ্রিজে না রেখে ঘরের তাপমাত্রায় রাখতে হবে। আলুর তৈরি কোনো খাবার গরম করে খাওয়া উচিত নয়।

ডিম: শরীরের বিভিন্ন ঘাটতি পূরণের জন্য চিকিৎসকরা ডিম খাওয়ার পরামর্শ দেন। তবে আগে থেকে সেদ্ধ করা ডিম দ্বিতীয়বার গরম করা যাবে না। এটা পেটের জন্য ক্ষতিকর।

চিকেন: এটাও দ্বিতীয়বার গরম করা শরীরের জন্য ক্ষতিকর।

মাশরুম: টাটকা খাওয়া স্বাস্থ্যের জন্য উপকারী। রান্না করার পর মাশরুম দ্বিতীয়বার গরম করলে তার মধ্যে থাকা সমস্ত প্রোটিন নষ্ট হয়ে যায়। এবং তার পরিবর্তে ক্ষতিকর উপাদানের জন্ম হয়। যা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর।

পালং শাক: প্রচুর পরিমাণে আয়রন এবং অন্যান্য উপকারী উপাদান থাকে। ফের গরম করলে উপকারী পালং শাকও ক্ষতিকর হয়ে যায়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
এক গ্লাস লাচ্ছির পাঁচ স্বাস্থ্য উপকারিতা

স্বাস্থ্য কণিকা: গ্রীষ্মের খরতাপ গরম ইতোমধ্যে এসে গেছে। এই গরমে একটু স্বস্তি পেতে মানুষ শীতলতার পরশ খোঁজে। এক গ্লাস ঠান্ডা লাচ্ছি তৃষ্ণা মেটানোর পাশাপাশি শরীরকে করে তুলবে সতেজ। দই, চিনি, ক্রিম ও এক চিলতে বরফের সঙ্গে বিভিন্ন ফলের ফ্লেভার মেশানো হয়। গোলাপের সিরাপ, আম ও কেশরের ফ্লেভার ভিন্ন ভিন্ন স্বাদ এনে দেয়। নিয়মিত লাচ্ছি খেলে শরীরের প্রোটিনের ঘাটতি কমাবে, সুস্থ হাড় গঠনে সহায়ক হবে। এছাড়াও পরিত্রাণ পাবে বিভিন্ন স্বাস্থ্য সমস্যা থেকে।

হজমে সহায়ক: লাচ্ছি তৈরিতে টকদই ব্যবহৃত হয়। এটা হজম প্রক্রিয়ায় বেশ উপকারী। এতে ল্যাকটোবাসিলি নামে এক ধরনের ব্যাকটেরিয়া থাকে। যা অন্ত্রকে মসৃণ করে তোলে এবং দ্রুত খাদ্য হজমে সহায়তা করে।

পেটের সমস্যা প্রতিরোধ করে: লাচ্ছি পাকস্থলির স্বাস্থ্যপোযোগী করে তৈরি করা হয়। এটি কোষ্ঠকাঠিন্য এবং পেটের অন্যান্য সমস্যা প্রতিরোধে সহায়ক।

প্রোবায়োটিকের ভালো উৎস: লাচ্ছি খেলে শরীরে স্বাস্থ্যকর ব্যাকটেরিয়া বৃদ্ধি করে এবং ক্ষতিকর ব্যাকটেরিয়া ধ্বংস করে। এতে থাকা প্রোবায়োটিক উপাদান শরীর থেকে ক্ষতিকর কোলেস্টোরেল কমিয়ে দেয়।

হাড় সুস্থ রাখে: লাচ্ছিতে থাকা উচ্চ সমৃদ্ধ ক্যালসিয়াম দেহের হাড়কে মজবুত করে তোলে। এটি দেহের হাড় ও দাঁতের স্বাস্থ্যকে ঠিক রাখে।

রোগ-প্রতিরোধ ক্ষমতা বাড়ায়: দৈনন্দিন ডায়েট তালিকায় লাচ্ছি রাখতে পারেন। এটি শরীরে রোগ-প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এতে রয়েছে ল্যাকটিক অ্যাসিড এবং ভিটামিন ডি, যা রোগপ্রতিরোধ ক্ষমতা সিস্টেমের উন্নতি ঘটায়। এটি শরীরের বিভিন্ন ধরনের রোগকে প্রতিহত করে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তিন নারী পেলেন শ্রেষ্ঠ উদ্ভাবকের পুরস্কার

অনলাইন ডেস্ক: শ্রেষ্ঠ উদ্ভাবকের পুরস্কার পেলেন তিন নারী। তারা হলেন—লিপি খাতুন। যিনি ‘উইমেন হোম’ বিষয়ে মোবাইল অ্যাপ্লিকেশন তৈরির আইডিয়া দিয়েছেন। তানজিলা ইসলাম তিনি তৈরি করেন ‘আমাদের শিশু আমাদের গর্ব’ নামে গেম। আফরোজা আহমেদ তিনি তৈরি করেন ‘বিশ্ববিদ্যালয় কাউন্সিলিং এবং মানসিক স্বাস্থ্যসেবার জন্য একটি মোবাইল অ্যাপ্লিকেশন।’

সোমবার সিলেটের হবিগঞ্জ দ্য প্যালেস লাক্সারি রিসোর্টে উইমেন্স ইনোভেশন ক্যাম্পে-২০১৮ এর চূড়ান্ত বাছাই পর্বে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এটি যৌথভাবে আয়োজন করে এটুআই এবং মহিলা অধিদপ্তর। এতে সহযোগিতা করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, ইউএনডিপি এবং ইউএসএইড। ‘জাতীয় সমস্যা সমাধানে নারীর উদ্ভাবন’ প্রতিপাদ্য নিয়ে দুই দিনব্যাপী তৃতীয়বারের মতো এটি অনুষ্ঠিত হলো। প্রতিযোগিতায় নারীদের কাছে থেকে ৩১৬টি উদ্ভাবন জমা পড়ে। বিজয়ী তিন নারীকে ১ লাখ টাকা করে পুরস্কার প্রদান করা হয়েছে। বিজয়ী আইডিয়াগুলোকে এটুআই ইনোভেশন ফান্ডের আওতায় প্রকল্প আকারে বিবেচনা করে সফল বাস্তবায়নের জন্য অর্থায়ন করা হয়ে থাকে।

বিচারক মণ্ডলীর দায়িত্ব পালন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব জুয়েনা আজিজ, এটুআই-এর প্রকল্প পরিচালক এবং অতিরিক্ত সচিব মো. মোস্তাফিজুর রহমান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব জাবেদ আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. সাদেকা হালিম এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের যন্ত্র প্রকৌশল বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. আশরাফুল ইসলাম।

লিপির ‘উইমেন হোম’ অ্যাপ্লিকেশনের মাধ্যমে নারীদের আবাসন সমস্যা নিরসনে অ্যাপের সাহায্যে ঢাকা শহরের মধ্যে খালি বাসা খুঁজে পাওয়া যাবে। একটি ওয়েবসাইট এবং অ্যাপের মাধ্যমে নারীরা বাসা ভাড়া, বাসার ভেতরের ছবি, এবং বাসা সম্পর্কে সমস্ত তথ্য জানতে পারবেন। মেয়েরা বিপদে পড়লে স্থানীয় থানা ও অভিভাবককেও জানাতে পারবেন। তানজিলার গেমের মাধ্যমে যৌন-শিক্ষা ও যৌন নির্যাতন সম্পর্কে দিক নির্দেশনা থাকবে। আফরোজার অ্যাপের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উন্নত মানসিক চিকিত্সা নিতে পারবেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পৃথিবীতে আইন অমান্যে শীর্ষে বাংলাদেশ

দেশের খবর: অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী বলেছেন, ‘পৃথিবীতে আইন অমান্যকারী দেশের মধ্যে বাংলাদেশ শীর্ষে। সেটি যে কোনো ক্ষেত্রেই হোক। অথচ আমাদের দেশের মানুষ বিদেশে গেলে ঠিকই আইন মেনে চলছেন। এ জন্য চাই সচেতনতা এবং আইন মানার প্রবণতা বাড়ানো। এগুলো করতে পারলে একসময় সড়কে দুর্ঘটনা কমে আসবে।’ গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে ‘ই-সোসাইটি শিখন কার্যক্রম ও নিরাপদ সড়ক সচেতনতা’ কোর্সের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

কোম্পানিভিত্তিক বাসের বিষয়ে তিনি বলেন, ‘কোম্পানিভিত্তিক বাস নামাতে পারলে দুর্ঘটনা অনেকাংশে কমে যাবে। বিষয়টি সরকারপ্রধানকেও একাধিকবার বলেছি। প্রয়াত মেয়র আনিসুল হক বিষয়টি আমলে নিয়ে কাজও শুরু করেছিলেন। কিন্তু কেন যে হচ্ছে না তা জানি না। তবে আজকের এই প্ল্যাটফর্ম সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এখান থেকে চালক, পথচারী, শিক্ষার্থী, অভিভাবক সবাই শিক্ষা নিতে পারবে।’ অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী বলেন, ‘সড়কে এই দুর্ঘটনা কেন? আমাদের দেশে আইন আছে কিন্তু আইন মানার প্রবণতা নেই। এখানে যারা আইন প্রয়োগ করবেন তাদের মধ্যেও দেখা যায় আইন অমান্য করার প্রবণতা কাজ করে। এ ছাড়া বড় রাজনৈতিক নেতা-আমলারাও আইন মানতে অনীহা প্রকাশ করেন। অনেক সময় দেখা যায় সঠিক লেনে গাড়ি না চালিয়ে উল্টো লেনে ভিআইপিরা চলছেন। এতে ট্রাফিক পুলিশেরও সায় রয়েছে।’ তিনি বলেন, অনলাইনে সচেতনতামূলক বিভিন্ন কোর্সের প্রশিক্ষণ দিতে চালু হয়েছে ই-সোসাইটি। এটি একটি সচেতনতা ও শিক্ষামূলক ওয়েবভিত্তিক প্ল্যাটফর্ম, যা ই-লার্নিং, ই-মেন্টরিং এবং ই-অ্যাডভোকেসির মাধ্যমে বৃহত্তর জনগোষ্ঠীর ইতিবাচক আচরণগত পরিবর্তন করবে।’ গণমাধ্যম ব্যক্তিত্ব কামাল লোহানী বলেন, ‘সচেতনতা বৃদ্ধিতে ই-সোসাইটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই কোর্সের মাধ্যমে আমাদের সব বয়সী মানুষ সচেতন হয়ে উঠবে আশা করি।’ সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডিনেট-এর এক্সিকিউটিভ চেয়ারপারসন ড. অনন্য রায়হান। ই-সোসাইটিতে বিভিন্ন ইস্যুভিত্তিক ই-পাঠ্যক্রম পাওয়া যাবে। ই-পাঠ্যক্রমে অংশগ্রহণকারীরা তাদের মতামত ও বিষয়বস্তুর বিশ্লেষণ করতে পারবে। এই মতামত কাঙ্ক্ষিত সামাজিক দৃষ্টিভঙ্গি পরিবর্তনে যেমন ভূমিকা রাখবে, তেমনি যুক্তিযুক্ত আলোচনা, চিন্তাগত ভ্রান্তি দূরীকরণেও সহায়ক হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জনসভা থেকে ভবিষ্যৎ কর্মসূচি দেবে ঐক্যফ্রন্ট

রাজনীতির খবর: জনসভা থেকে ভবিষ্যৎ কর্মসূচি ঘোষণা করবে জাতীয় ঐক্যফ্রন্ট। সোমবার রাতে জোটের মুখপাত্র বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক ব্রিফিংয়ে এ কথা বলেন। আজ মঙ্গলবার বেলা দুইটা থেকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এই জনসভা অনুষ্ঠিত হবে।

রাত ৯টার দিকে রাজধানীর মতিঝিলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদের চেম্বারে ওই ব্রিফ হয়। এতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ঐক্যফ্রন্টের বেশ কয়েকজন নেতা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিতীয় দফায় অনুষ্ঠেয় সংলাপের বিষয়বস্তু কী হবে সে প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, এ বিষয়টিও কাল চূড়ান্ত হবে। প্রধানমন্ত্রীর সঙ্গে অনুষ্ঠিত প্রথম দফার সংলাপ প্রসঙ্গে তিনি বলেন, ওই সংলাপে ঘোষণা দেওয়া হয়েছিল রাজনৈতিক মামলা হবে না। কিন্তু এখনো তা চলছে। তাদের নেতা-কর্মীদের গণগ্রেপ্তার করা হচ্ছে। তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে।

ঐক্যফ্রন্টে কাদের সিদ্দিকীর যোগ দেওয়ার সিদ্ধান্তকে ধন্যবাদ জানান মির্জা ফখরুল। তিনি বলেন, তাঁকে ঐক্যফ্রন্টে অন্তর্ভুক্ত করার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রংপুরে আদালত প্রাঙ্গণে আইনজীবী মইনুল ইসলামের ওপর হামলা প্রসঙ্গে ফখরুল বলেন, পুলিশ হেফাজতে থাকা অবস্থায় তাঁর ওপর যে হামলা হয়েছে ঐক্যফ্রন্ট তার নিন্দা জানায়। ঐক্যফ্রন্ট তাঁকে মুক্তি দেওয়ার জন্য আহ্বান জানায়।

এ ছাড়া ব্রিফিংয়ে বিএনপি নেতা তরিকুল ইসলামের মৃত্যুতে শোক প্রকাশ করা হয়। এ সময় বিএনপি নেতা মওদুদ আহমদ, ঐক্য প্রক্রিয়ার নেতা সুলতান মোহাম্মদ মনসুর, গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তাফা মহসীন মন্টু, নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী, গণস্বাস্থ্যে ডা. জাফরুল্লাহ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
একসাথে আসিফ ও তানহার মিউজিক ভিডিও

বিনোদনের খবর: আসিফ আকবর নামেই যার বিশেষণ। যার গান মানেই সুপার হিট। একের পর এক গান ও ভিডিও নিয়ে হাজির হচ্ছেন বাংলা গানের যুবরাজ। তার গানে মডেল হয়েছেন মৌসুমী হামিদ ও ফারহানা নিশোর মতো জনপ্রিয় তারকারা। এবার আসিফের নতুন একটি গানে মডেল হলেন চিত্রনায়িকা তানহা তাসনিয়া।

তানহার পছন্দের গায়ক আসিফ আকবর। আর প্রিয় গায়কের গানে মডেল হতে পেরে আনন্দিত এই নায়িকা। ‘একটা গল্প ছিল’ শিরোনামে গানটি লিখেছেন স্নেহাশীষ ঘোষ, সুর করেছেন মোহাম্মদ মিলন এবং সংগীতায়োজন করেছেন এমএমপি রনি।

রোববার (৪ নভেম্বর) গাজীপুরে শুরু হয়েছে এই গানের মিউজিক ভিডিওর শুটিং। ভিডিওটি পরিচালনা করছেন সৌমিত্র ঘোষ ইমন।

মিউজিক ভিডিওর বিষয়ে তানহা তাসনিয়া বিডি২৪লাইভকে বলেন, আসিফ ভাই আমার ভীষণ পছন্দের গায়ক ও মানুষ। তার ব্যক্তিত্বে আমি মুগ্ধ। এত বড় মাপের একজন শিল্পী হয়েও তিনি খুব সাধারণ। আমার এই কাজটি নিজের কাছে স্মরণীয় হয়ে থাকবে। আর সেটি শুধু আসিফ ভাইয়ের জন্য।

গান ও মিউজিক ভিডিওর পাশাপাশি আসিফ আকবর তার বহুল আলোচিত ‘গহীনের গান’ ছবির শুটিং শেষ করেছেন। শিগগিরই দর্শকদের সামনে ছবিটি নিয়ে হাজির হবেন তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ওয়ানডেতে অস্ট্রেলিয়ার লজ্জ্বার রেকর্ড!

খেলার খবর: এক সময় বিশ্ব ক্রিকেটের ত্রাস ছিল অস্ট্রেলিয়া। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন তারা। তবে বর্তমানে তাদের ক্রিকেট দলের হাল একদমই ভালো নয়। লাগাতার হারের মুখ দেখছে তারা। যার ফলে এক অনভিপ্রেত রেকর্ড করে বসল তারা।

ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে ছয় উইকেটে হারল তারা। এই হারের ফলে একদিনের ক্রিকেটে পরপর ৭টি ম্যাচ হারল তারা। যা তাদের ৯১৭টি একদিনের ক্রিকেট ম্যাচের ইতিহাসে এই প্রথম।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথমে ব্যাট করতে নেমে শুরু থেকেই বিপর্যয়ের সম্মুখীন হয় তারা। শেষ পর্যন্ত নাইল এবং অ্যালেক্স কারের সহযোগিতায় ১৫২/১০ শেষ করে তারা। টার্গেটকে মাথায় রেখে ২৯.২ ওভারের জয়ের রাস্তায় পৌঁছে যায় প্রোটিয়ারা।

পরিস্থিতি যা তাতে সিরিজ জিততে গেলে শেষ দুটি ম্যাচ জিততেই হবে অস্ট্রেলিয়াকে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মুখ্যমন্ত্রীর অফিসের সামনে চিতাবাঘ, আতঙ্কে কাজ বন্ধ

ভিন্ন স্বাদের কবর: রাজ্য সরকারের প্রশাসনিক ভবনে দেখা গেল চিতাবাঘকে। ঢুকে পড়ল একেবারে মুখ্যমন্ত্রীর কার্যালয়ের সামনে। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে সেই দৃশ্য। এতে চরম আতঙ্ক ছড়িয়েছে ভারতের গুজরাটের মুখ্যমন্ত্রীর দফতর কাম নয়া প্রশাসনিক ভবনে। টাইমস অব ইন্ডিয়ার খবর।

কর্মকর্তারা জানান, সোমবার ভোর ৩টা নাগাদ গান্ধীনগরের প্রশাসনিক ভবনে ঢুকতে দেখা যায় একটি চিতাবাঘকে। পাশের ইন্দ্রোদা পার্ক থেকে সেটি সেখানে এসেছে বলে মনে করা হচ্ছে। সিসিটিভির ফুটেজে স্পষ্ট দেখা যায়, ভবনের ব্যারিকেডের নীচ দিয়ে ভেতরে ঢুকছে চিতাবাঘটি।

চিতাবাঘটি এখনও ভবন এলাকায় রয়ে গেছে কি না, তার খোঁজে তল্লাশি শুরু করেছে বন দফতর। এই ঘটনায় স্থানীয় মানুষজনের মধ্যে প্রবল আতঙ্ক ছড়িয়েছে। এলাকায় ঢুকতে দেওয়া হচ্ছে না কর্মী ও অন্যান্যদের।

বন কর্মকর্তারা ধারণা করছেন, পাশের একটি পার্ক থেকে খাবারের সন্ধানে মুখ্যমন্ত্রীর কার্যালয়ের আসতে পারে বাঘটি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest