সর্বশেষ সংবাদ-
আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে ইজিবাইকের ওপর: অল্পের জন্য প্রাণে বাঁচলেন পথচারীসাতক্ষীরায় উপজেলা পর্যায়ে তৃণমূল জনগোষ্ঠীর প্রতিনিধি সমাবেশশ্যামনগরে প্রতিবন্ধী ব্যক্তিদের সরকারি সেবা প্রাপ্তির মানোন্নয়নে পাবলিক হেয়ারিংগভীর রাতে গাবুরায় গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ‌দাফন সম্পন্নগাজী নজরুলের ফাঁ*সির দাবিতে উত্তাল শ্যামনগরসাতক্ষীরায় যুবদলের আংশিক কমিটি ঘোষণা, আনন্দ মিছিলগণপিটুনিতে মৃত্যু নিয়ে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলনসাতক্ষীরা জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা: সভাপতি মুকুল, সম্পাদক বাবুবিজনেস অ্যান্ড লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন সাতক্ষীরার সুদীপ্তকেঁড়াগাছি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ডা. আনিছুর রহমানের ৫ম মৃত্যুবার্ষিকী আজ

প্রাথমিকেই আত্মহত্যার দিকে ঝুঁকছে জাপানের শিশুরা

অনলাইন ডেস্ক: ১৯৮৬ সালে জাপানে যতজন শিশু ও কিশোর-কিশোরী আত্মহত্যা করেছিল, ২০১৬-১৭ সালে আত্মহত্যার হার আরও বেড়েছে। ১৯৮৬ সালে আত্মহত্যা করেছিল ২৬৮ জন। ওই সময়ের পর থেকে বিগত বছরগুলোতে আত্মহত্যার প্রবণতা পাঁচগুণ পর্যন্ত বেড়েছে। জাপান সরকারের নতুন প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর সিএনএনের
দেশটির শিক্ষা মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, স্কুলে অত্যধিক শাসন, পারিবারিক ইস্যু ও হতাশার কারণে ওই বছর অন্তত আড়াইশো শিশু ও কিশোর-কিশোরী নিজেকে শেষ করে দিয়েছে। এরা সবাই প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে লেখাপড়া করছিল। এসব শিক্ষার্থীদের মধ্যে মাধ্যমিক পড়ুয়াদের সংখ্যা বেশি।
শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা নোরিয়াকি কিতাজাকি বলছেন, শিক্ষার্থীদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বেড়েই চলেছে আর এটা আমাদের জন্য অশনি সংকেত। এটা ধামানো দরকার। তবে এ প্রবণতা কেন বেড়েই চলেছে তা জানা নেই ওই কর্মকর্তার।
২০১৫ সালে বার্তা সংস্থা সিএনএনকে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন নানে মুনেমাসা নামের এক শিক্ষার্থী। ওইসময় তার বয়স ছিল ১৭। তিনি সিএনএনকে বলেছিলেন, গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে যখন স্কুল দীর্ঘদিনের ছুটি দেয় তখন এ সময়টা বাসাতেই কাটাতে হয়। স্কুলে নিপীড়নের শিকার শিক্ষার্থীদের কাছে এ সময়টা স্বর্গের মতো। ছুটি শেষে আবার স্কুলেই ফিরতে হয়। স্কুলে ফিরেই শুরু হয় শিক্ষকদের অত্যধিক শাসক, অতিরিক্ত পড়ার বোঝাসহ নানা ধরনের মানসিক নিপীড়ন, যা শিক্ষার্থীদের কাছে অসহনীয় মনে হয়।
তিনি বলেন, ‘যখন আপনি একবার মানসিক নিপীড়নের শিকার হবেন তখন আপনার মধ্যে আত্মহত্যার প্রবণতা বেড়ে যায়। তার এ নিপীড়নের কথা অন্যের কাছে বলে সাহায্য পাওয়ার আগ পর্যন্ত আপনি আত্মহত্যাকেই শ্রেয় মনে করবেন।’
জাপান ন্যাশনাল পুলিশ এজেন্সির দেয়া তথ্য মতে, ২০০৩ সালে আত্মহত্যাকারী শিশু, কিশোর-কিশোরীর সংখ্যা ছিল ৩৪ হাজার ৪২৭ জন। ২০১৭ সালে তা কমে দাঁড়ায় ২১ হাজার ৩২১-এ। তবে গত অর্থবছরে তা আবার বেড়ে যায়।
জাপান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, আত্মহত্যার এ হার কমাতে জাপান সরকার ২০১৬ সালে একটি পরিকল্পনা গ্রহণ করে। এ পরিকল্পনায় ২০২৬ সালের মধ্যে আত্মহত্যার হার কমিয়ে ৩০ শতাংশে আনার সিদ্ধান্ত নেয়া হয়। পরিকল্পনার অংশ হিসেবে দেশের প্রতিটি প্রাথমিক ও মাধ্যমিক স্কুলে মনোরোগবিশেষজ্ঞ নিয়োগ দেয়া হয় এবং শিক্ষার্থীরা যাতে তাৎক্ষণিক সাহায্য পায় সেজন্য ২৪ ঘণ্টা হেল্পলাইন চালু করা হয়।
শিক্ষামন্ত্রণালয়ের কর্মকর্তা কোজু মাতসুবায়াশি জাপান টাইমসকে বলেন, ‘আমরা সবাই মিলে এ মর্মান্তিক অবস্থা থেকে পরিত্রাণ পেতে চাই। তারপরও চরম বাস্তবতা হলো প্রতিবছরই শত শত শিক্ষার্থী নিজেকে শেষ করে দিচ্ছে।’
‘কত দ্রুততম সময়ে সাহায্য পাওয়া যায় তা শিক্ষার্থীদের জানানো খুবই অপরিহার্য হয়ে গেছে….কারণ একবার তারা এ সমস্যার সম্মুখিন হলে তা থেকে উত্তরণের পথ খোঁজা তা কঠিন থেকে আরও কঠিনতর হয়ে যায়। যতক্ষণ না তারা বাঁচার কোনো অবলম্বন খুঁজে না পায় ততক্ষণ তারা অন্ধকার থেকে আরও অন্ধকারের দিকে ঝুঁকে যায়,’-বলেন এই শিক্ষা কর্মকর্তা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শাহরুখের বিরুদ্ধে মামলা

বিনোদনের খবর: ট্রেলার মুক্তির পরই আলোচনায় রয়েছে শাহরুখ খান অভিনীত জিরো। কিন্তু, ছবির পোস্টার নাকি শিখ ধর্মাবেগে আঘাত করেছে। আর এই অভিযোগ তুলে শাহরুখ খানের বিরুদ্ধে মামলা করেছে দিল্লি অকালি দলের সদস্য মঞ্জিদার সিং সিরসা।
এছাড়াও জিরোর পোস্টার নিয়ে ক্ষোভপ্রকাশ করেছে দিল্লির শিখ গুরুদুয়ারা প্রবন্ধক কমিটি সহ অন্যান্য শিখ সংগঠনগুলি।
সম্প্রতি ক্যাটরিনা কাইফ জিরোর একটি পোস্টার শেয়ার করেছেন। সেই পোস্টারে টাকার মালা পড়ে রয়েছেন শাহরুখ। তাঁর হাতে রয়েছে কৃপান। দিল্লির শিখ গুরুদুয়ারা প্রবন্ধক কমিটি একটি চিঠিতে বলেছে, এমন বিষয়টি মেনে নিতে নারাজ তাঁরা। এমন ঘটনা তাঁরা বরদাস্তও করবে না।

যদিও এই ঘটনায় ছবির নির্মাতাদের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবের ছেঁড়া জিন্স সেলাই করে দিলেন উষা উত্থুপ

বিনোদনের খবর: সকলের কাছে দিদি বলেই পরিচিত তিনি। কিন্তু এবার যেন ঠিক বাড়ির দুষ্টু ছোট ছেলের বড় দিদি। তাই ছোট ভাইকে শুধু বকুনি দেয়াই নয়; ভুলটাও সংশোধনও করে দিলেন।
তিনি ভারতীয় জনপ্রিয় পপ শিল্পী ঊষা উত্থুপ, আর তার বকুনি খাওয়া ভাই আর কেউ নন, বলিউড সুপারস্টার দেব।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, একটি অনুষ্ঠানে গিয়ে দেবের সঙ্গে দেখা হয় উষার। দেব গিয়েছিলেন তার লেটেস্ট স্টাইলে টর্নড মানে ছেঁড়া জিন্স পরে। কিন্তু তা দেখেই রেগে যান দিদি উষা উত্থুপ। ছোট ভাই তা-ও আবার এত বিখ্যাত সেলেব্রিটি কিনা ছেঁড়া প্যান্ট পরে লোকের সামনে যাবেন? উষাদি সঙ্গে সঙ্গে নিজের ব্যাগ থেকে সুই-সুতা বের করে ফেললেন। দেবকে নির্দেশ দেন সামনের চেয়ারের ওপরে পা রাখতে।

This is what happened last night..went for an event n Met Legendary Singer Usha Di..N this is what she did looking at my Torn Jeans 👖…Next time No more Torn Jeans in front of U for sure🙈..Luv u❤️

Posted by Dev on Sunday, 4 November 2018

তারপরে লেগে পড়েন হাঁটুর ছেঁড়া অংশ সেলাই করতে। দেবও বাধা দেননি। ভালোবেসে দিদি যেমনটি বলেছেন ঠিক তেমনটি করেছেন ছোট ভাইও। স্টাইলকে ছুড়ে ফেলে আবেগ আর ভালোবাসাকে আগে রেখেছেন সুপারস্টার।
নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পুরো ঘটনার ভিডিও শেয়ার করেন দেব। সেখানে ক্যাপশনে তিনি লেখেন, ‘কথা দিচ্ছি, আর কখনও আপনার সামনে টর্নড জিন্স পরে আসবো না। অনেক ভালোবাসা।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নিষেধাজ্ঞা কাটিয়ে ফের ক্যামেরার সামনে সারিকা

বিনোদনের খবর: এ সময়কার একজন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সারিকা। অনেকদিন ধরেই তাকে টিভি পর্দায় দেখা যাচ্ছে না। এদিকে অশিল্পী সুলভ আচরণের জন্য সারিকাকে ৬ মাসের জন্য নিষিদ্ধ করেছিলো টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস্ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। গত ২৮ জুলাই সংঠগঠনটির কার্যনির্বাহী সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সারিকাকে নিষিদ্ধ কার্যকর শুরু হয়েছে গত ১ আগস্ট থেকে।

গেলো সেপ্টেম্বর মাসে ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে নিজের এমন অশিল্পীসুলভ আচরণের জন্য ক্ষমা চেয়েছিলেন সারিকা। এরপর এক আবেদনের পরিপ্রেক্ষিতে ১ নভেম্বর থেকে তার ওপরে থাকা নিষেধাজ্ঞা শিথিল করা হয়েছে। এরপর গত ৩ নভেম্বর থেকে আবার ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন তিনি।
লিটু সাখাওয়াত এর রচনায় ও সকাল আহমেদের পরিচালনায় একটি নাটকের শুটিংয়ে অংশ নেন তিনি। নাটকের নাম ‘ব্রেকিং নিউজ’। এখানে সারিকার বিপরীতে অভিনয় করেছেন সজল।
সারিকা বলেন, ‘আমার বিরুদ্ধে ছয় মাসের নিষেধাজ্ঞা ছিল, সেটা কমিয়ে তিন মাস করা হয়েছে। গত ১ নভেম্বর নিষেধাজ্ঞার তিন মাস শেষ হয়েছে। যার ফলে ৩ নভেম্বর থেকে আবার অভিনয় শুরু করতে পেরেছি।’
তিনি আরও বলেন, ‘সকাল আহমেদের পরিচালনায় আগামী ভালোবাসা দিবসের একটি নাটকে কাজ করেছি। এখানে আমার বিপরীতে আছেন সজল।’ ২০১০ সালে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা অবলম্বনে নির্মাতা আশুতোষ সুজন তৈরি করেন ‘ক্যামেলিয়া’। এই নাটকে অভিনয়ের মাধ্যমেই ক্যারিয়ার শুরু হয় সারিকার।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রিভিউ নিয়ে লিটনকে ফেরাল জিম্বাবুয়ে

খেলার খবর: ওপেনিং জুটিটা বেশ ভালোভাবেই এগিয়ে যাচ্ছিল। ২৩তম ওভারে এসে ভাঙল জুটিটি। লিটন দাসকে এলবিডব্লিউ করে সাজঘরে ফেরালেন সিকান্দার রাজা। শুরুতে অবশ্য আম্পায়ার আউট দেননি। রিভিউ নিয়ে নেয় জিম্বাবুয়ে। তাতেই আম্পায়ারের সিদ্ধান্ত পরিবর্তন করতে হয়।

জয়ের লক্ষ্য ৩২১ রান। চতুর্থ ইনিংসে ব্যাট করছে বাংলাদেশ। সিলেট টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে তাই অনেকটাই ব্যাকফুটে টাইগাররা। শঙ্কার বিষয় হলো, তিনশোর্ধ রান তাড়া করে জেতার ইতিহাস নেই বাংলাদেশের। এই টেস্ট জিততে হলে রেকর্ডই গড়তে হবে।

দুই ওপেনার লিটন দাস আর ইমরুল কায়েসের দায়িত্বশীল ব্যাটিংয়ে আগের দিন শেষ বিকেলে কোনো বিপদ ঘটেনি। চতুর্থ দিন সকালেও প্রথম আধা ঘন্টা নির্বিঘ্নে পার করে দেয় এই জুটি।

শেষপর্যন্ত দলীয় ৫৬ রানের মাথায় লিটনের আউটে ভেঙেছে জুটিটি। ৭৫ বলে ৩ বাউন্ডারিতে ২৩ রান করেন লিটন। ইমরুল অপরাজিত আছেন ৩৩ রানে। নতুন ব্যাটসম্যান হিসেবে উইকেটে এসেছেন মুমিনুল হক।

এর আগে প্রথম ইনিংসে জিম্বাবুয়ের ২৮২ রানের জবাবে টাইগাররা অলআউট হয়ে যায় মাত্র ১৪৩ রানে। দ্বিতীয় ইনিংসে জিম্বাবুয়ে গুটিয়ে যায় ১৮১ রানে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ

অনলাইন ডেস্ক: পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। একইসঙ্গে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ১০ ছাত্রকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
কয়েকটি দাবিতে শিক্ষার্থীদের ক্লাস বর্জন, বিক্ষোভ ও উপাচার্যের কার্যালয়ে অবরোধের পর সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের এক জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়। বিশ্ববিদ্যালয় জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক ফারুক হোসেন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

এ সময় দুটি আবাসিক হলের শিক্ষার্থীদের মঙ্গলবার সকালের মধ্যে হল ত্যাগের নির্দেশ দেয়া হয়। তবে আগামী ১৬ নভেম্বরের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে এবং অফিস খোলা থাকবে বলেও তিনি জানান।
এর আগে সোমবার দুপুরে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ৬ দফা দাবিতে বিক্ষোভ ও উপাচার্যের কার্যালয় অবরুদ্ধ করেন।

সাধারণ ছাত্রছাত্রীরা জানান, দীর্ঘদিন ধরে সাধারণ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ছয় দফা বাস্তবায়নের দাবি করে আসছেন। কর্তৃপক্ষ দাবি মেনে নেয়ার আশ্বাসও দিয়েছে। অথচ ৩/৪ মাস অতিবাহিত হলেও প্রশাসন কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি। এর আগেও শিক্ষার্থীরা ক্যাম্পাসে আন্দোলন করেছেন। প্রতিবার আশ্বাস দিয়ে আন্দোলন থামিয়ে দিয়েছে, কিন্তু দীর্ঘদিন অতিবাহিত হলেও দাবি বাস্তবায়িত করা হয়নি বলে শিক্ষার্থীদের অভিযোগ।

শিক্ষার্থীদের ৬ দফা দাবি হলো- ২০১৫-১৬ শিক্ষাবর্ষসহ পরবর্তী সকল ব্যাচসমূহ অর্ডিন্যান্সের আওতাভুক্ত করা, হলের ডাইনিংয়ের খাবার উন্নয়নের জন্য ভর্তূকি প্রদান, ক্লাস রুম ও চেয়ার সংকট দূর করা, পরিবহন সংকট নিরসন করা, ক্যাম্পাসে ওয়াইফাইয়ের ব্যবস্থা করা এবং শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য পুলিশ ফাঁড়ি স্থাপন করা।

সহকারী পরিচালক ফারুক হোসেন চৌধুরী জানান, মঙ্গলবার সকাল ৯টার মধ্যে বঙ্গবন্ধু হলের ও বেলা ১১টার মধ্যে শেখ হাসিনা হলের সকল আবাসিক শিক্ষার্থীকে হল ছাড়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। তবে আগামী ১৬ নভেম্বর প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে এবং অফিস খোলা থাকবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মসলা শুধু স্বাদের জন্য নয়, রোধ করে ক্যান্সারও

স্বাস্থ্য কণিকা: খাবারের বিভিন্ন স্বাদ ও গন্ধের জন্যই আমরা মশলা ব্যবহার করে থাকি। আমরা কি কখনো ভেবে দেখেছি এই মসলা কি শুধু স্বাদ আর গন্ধের জন্যই ব্যবহার করে থাকি? এর অন্য কোনো গুণ নেই? অবশ্যই আছে। আমরা জানি বা না জানি এই মশলাগুলো কিন্তু বিভিন্ন রোগ প্রতিরোধ করে আমাদের অনেক উপকার করে থাকে। এমনকি বিভিন্ন ক্যান্সারও রোধ করে থাকে।

রসুন: রসুন হলো একটি ঝাঁঝালো মশলা। রসুন ভেষজ ওষুধ হিসাবে ব্যবহৃত। রসুন রক্তের কোলেস্টেরলের মাত্রা কমায়, রক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং হার্টের সমস্যা সমাধানের জন্য উপকারী মশলা। এছাড়াও রসুনে আছে এন্টি ব্যাকটেরিয়াল, এন্টি-ভাইরাল, এন্টি ফাংগাল উপাদান।

ধনিয়া: ধনিয়া একটি সুগন্ধি ঔষধি গাছ। ধনিয়া পাতা ও বীজ- এই দুইভাবে সাধারণত এটা খাওয়া হয়। তবে মাংস রান্নায় সাধারণত ধনিয়া বীজের গুড়া খাওয়ার প্রচলণ আছে। রান্না ছাড়াও ধনিয়ার বীজের তেল সুগন্ধিতে, ওষুধে এবং মদে ব্যবহার করা হয়।

কাঁচা মরিচ ও ক্যাপসিকাম: এই ঝাল স্বাদের খাদ্যে অ্যান্টি-ক্যান্সার উপাদান রয়েছে। তবে অতিমাত্রায়া ঝাল খেতে মানা করেন চিকিৎসকরা। ক্যাপসিকামের উপাদান লিউকোমিয়া টিউমারের কোষকে বাড়তে দেয় না।

আদা: এই ঝাঁঝালো স্বাদের খাদ্য উপাদানটি দেহে ক্ষতিকারক কোলেস্টরেলের কমায় এবং বিপাক ক্রিয়া ত্বরান্বিত করে। যেকোনো খাবারের স্বাদ বাড়ায় আদা। সেই সঙ্গে ক্যান্সারের বিরুদ্ধে যুদ্ধ করে এর উপাদান।

ওরেগানো: পিৎজা বা পাস্তার স্বাদ বাড়ানোর সঙ্গে সঙ্গে প্রোস্টেট ক্যান্সারের বিরুদ্ধে কাজ করে ওরেগানো। মাত্র এক কাপ ওরেগানোতে সাইটো-কেমিক্যাল ‘কোয়ারসেটিন’ রয়েছে যা ক্যান্সার ঘটায় এমন রোগ প্রতিরোধে কাজ করে।

দারুচিনি: মাত্র অর্ধেক চা চামচ দারুচিনির গুঁড়া খেলে আপনি পুরোপুরু ক্যান্সারমুক্ত থাকবেন। এটি টিউমার বাড়তে বাধা দেয়।

জিরা: এটি হজমে ব্যাপক সহয়তা করে। যার কারণে পেট পুরে খাওয়ার পর অনেকেই এক চিমটি জিরা চিবাতে থাকেন। জিরায় ‘থাইমোকুইনন’ নামের উপাদান রয়েছে যা প্রোস্টেট ক্যান্সার প্রতিহত করে।
জাফরান: এতে রয়েছে প্রাকৃতিক ক্যারোটেনয়েড ডিকার্বোক্সাইলিক এসিড রয়েছে যার নাম ‘ক্রোসেটিন’। এটি ক্যান্সার প্রতিরোধে ভালো একটি উপাদান। এই জাফরান বা সাফরন ক্যান্সার টিউমারের আকারকে প্রায় অর্ধেকে করে দিতে পারে অল্প সময়ের মধ্যে।

হলুদ: হলুদের গুঁড়াকে মসলার রাজা বল যেতে পারে। একটি শুধু স্বাদই বাড়ায় তা নয়, এটি পলিফেনল উপাদান প্রোস্টেট ক্যান্সার, মেলানোমা, স্তন ক্যান্সার, ব্রেইন টিউমার, লিউকোমিয়ার বিরুদ্ধে দারুণ কার্যকর

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মিষ্টি কুমড়ার স্বাস্থ্য গুণ

স্বাস্থ্য কণিকা: সবজি হিসেবে মিষ্টি কুমড়া খুব স্বাদের হলেও অনেকেই এটি পছন্দ করেন না। অনেকে রান্না করতে পারেন না। আবার অনেকে এমনিতেই মিষ্টি কুমড়া খেতে পছন্দ করেন না। যারা এমনি এমনিই মিষ্টি কুমড়া খেতে পছন্দ করেন না তাদের জন্য আছে খারাপ সংবাদ। কারণ যারা মিষ্টি কুমড়া খান না তারা বঞ্চিত হন হনেক স্বাস্থ্য উপকারিতা থেকে। কীভাবে? মিষ্টি কুমড়ায় ভিটামিন এ, বি-কমপ্লেক্স, সি এবং ই, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, জিঙ্ক, ফসফরাস, কপার, ক্যারটিনয়েড এবং অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্টসমূহের ধারক। এছাড়াও বিটা-ক্যারোটিন সমৃদ্ধ এই সবজিটি আমাদের দেহের ক্যান্সার প্রতিরোধক কোষ গঠন করে। এবার বুঝতে পেরেছেন কেনো সংবাদ খারাপ? আসুন আজ আমরা জানি মিষ্টি কুমড়া আমাদের দেহে আর কি কি উপকার করে থাকে।

গর্ভস্থ সন্তানের জন্য: কুমড়া ও কুমড়ার বীজ গর্ভবতী মায়েরা তাদের অনাগত সন্তানের সুস্বাস্থ্যর জন্য নির্দ্বিধায় খেতে পারেন। কুমড়া গর্ভবতী মায়েদের রক্তস্বল্পতা রোধ করে অকাল প্রসবের সম্ভাবনা কমিয়ে দেয়।

উচ্চ রক্তচাপ কমাতে: যারা উচ্চ রক্তচাপ জনিত সমস্যায় ভোগেন তারা মিষ্টি কুমড়া খেতে পারেন। মিষ্টি কুমড়ার পটাসিয়াম ও উচ্চ ভিটামিন সি উপাদান উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে আনে।

চোখের যত্নে: এক কাপ পরিমাণ রান্না করা মিষ্টি কুমড়া আমাদের চোখের সুস্বাস্থ্য রক্ষা করতে অন্যান্য খাবার থেকে ১০০ গুণ বেশি কাজ করে। বিটা-ক্যারোটিন ও আলফা-ক্যারোটিন মত ক্যারটিনয়েড সমূহ চোখের ছানি পড়া রোধ সহ চোখের রেটিনা কোষ রক্ষা করে। তাই চোখকে সচল ও সুস্থ রাখতে আপনার খাদ্য তালিকায় মিষ্টি কুমড়া যোগ করুন।

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়: আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে মিষ্টি কুমড়া একটি অত্যন্ত উপকারি সবজি।কুমড়া ভিটামিন এ, সি এবং ই, ক্যারটিনয়েড, আয়রন, ম্যাগনেসিয়াম এবং অন্যদের মত পুষ্টির একটি ভাণ্ডার। এসব উপাদান আমাদের শরীরকে যেকোন রোগের প্রতিরোধক হিসেবে তৈরি করে। প্রতিদিন মিষ্টি কুমড়া খেলে আপনার শরীরে রোগ ব্যাধির সংক্রমণ কমে যায়।

হজম শক্তি বাড়ায়: মিষ্টি কুমড়ার উচ্চ ফাইবার উপাদান খাদ্য হজমে খুব কার্যকরী ভূমিকা রাখে। ডায়রিয়া নিয়ন্ত্রণ ও পরিপাক নালীর খাদ্য সঠিক উপায়ে সরবরাহে মিষ্টি কুমড়ার তুলনা হয়না। তবে মনে রাখবেন কুমড়া কাঁচা খাওয়ার থেকে পাকা খেলে উপকার বেশি পাওয়া যায়।

ওজন কমাতে সাহায্য করে: কম ক্যালোরি এবং উচ্চ ফাইবারযুক্ত খাবার মিষ্টি কুমড়া ওজন কমাতে একটি উপযুক্ত খাবার। এছাড়া মিষ্টি কুমড়ার উচ্চ পটাসিয়াম কন্টেন্টও খুব সুন্দরভাবে আপনার শরীরের বাড়তি মেদটুকু সযত্নে ঝড়িয়ে দিতে সাহায্য করে। যারা তাদের শরীরের অতিরিক্ত ওজন নিয়ে বিব্রত তারা নিঃসন্দেহে কুমড়া খেতে পারেন।

প্রদাহ হ্রাস: কুমড়া বাতের ব্যথাসহ দীর্ঘস্থায়ী ব্যথার প্রশমন ঘটায়। যারা দীর্ঘদিন ব্যথাজনিত সমস্যায় ভুগছেন তারা প্রতিদিন যদি ১ থেকে ২ কাপ পরিমাণ মিষ্টি কুমড়া রান্না খান তাহলে অনেকটাই ব্যথা কমে আসবে।

আশা করি এবার আপনি আর মিষ্টি কুমড়া আপনার খাবার তালিকা থেকে বাদ দিবেন না। যেখানে এই একটি খাবার আপনাকে এতো উপকারিতা দিচ্ছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest