সর্বশেষ সংবাদ-
আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে ইজিবাইকের ওপর: অল্পের জন্য প্রাণে বাঁচলেন পথচারীসাতক্ষীরায় উপজেলা পর্যায়ে তৃণমূল জনগোষ্ঠীর প্রতিনিধি সমাবেশশ্যামনগরে প্রতিবন্ধী ব্যক্তিদের সরকারি সেবা প্রাপ্তির মানোন্নয়নে পাবলিক হেয়ারিংগভীর রাতে গাবুরায় গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ‌দাফন সম্পন্নগাজী নজরুলের ফাঁ*সির দাবিতে উত্তাল শ্যামনগরসাতক্ষীরায় যুবদলের আংশিক কমিটি ঘোষণা, আনন্দ মিছিলগণপিটুনিতে মৃত্যু নিয়ে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলনসাতক্ষীরা জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা: সভাপতি মুকুল, সম্পাদক বাবুবিজনেস অ্যান্ড লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন সাতক্ষীরার সুদীপ্তকেঁড়াগাছি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ডা. আনিছুর রহমানের ৫ম মৃত্যুবার্ষিকী আজ

১৪ দল ও জাতীয় পার্টি জোটগতভাবে নির্বাচন করবে

রাজনীতির খবর: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘১৪ দল ও জাতীয় পার্টি জোটগতভাবে নির্বাচন করবে। জোটগতভাবে সরকারও গঠন করা হবে। এ ব্যাপারে সংলাপে আলোচনা হয়েছে।’

তিনি বলেন, আইনসম্মতভাবে, সংবিধান সম্মতভাবে নির্বাচন হবে। এ বিষয়ে ১৪ দল ও জাতীয় পার্টি একমত।

তবে আসন বণ্টনের বিষয়ে ১৪ দল ও জাতীয় পার্টির সঙ্গে আওয়ামী লীগের কোনও আলোচনা হয়নি বলে তিনি জানান।

সোমবার (৫ নভেম্বর) রাত সোয়া ৯টার দিকে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জাতীয় পার্টি নেতৃত্বাধীন সম্মিলিত জাতীয় জোটের সংলাপ শেষে তিনি এসব কথা বলেন।

এদিকে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, সংলাপে সুনির্দিষ্ট কোনও দাবি জানাইনি আমরা। সংবিধানের আলোকেই নির্বাচনের দাবি জানিয়েছি।

সম্মিলিত জাতীয় জোটের পক্ষ থেকে হুসেইন মোহাম্মদ এরশাদের নেতৃত্বে রয়েছেন জাপার সিনিয়র কো-চেয়ারম্যান ও বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, কো-চেয়ারম্যান জিএম কাদের, প্রেসিডিয়াম সদস্য আনিসুল ইসলাম মাহমুদ, এমএ ছাত্তার, কাজী ফিরোজ রশীদ, জিয়াউদ্দিন আহমেদ বাবলু, মহাসচিব এবিএম রুহুল আমীন হাওলাদার, অধ্যাপক দেলোয়ার হোসেন খান, সৈয়দ আবু হোসেন বাবলা, সাহিদুর রহমান, শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম, ফখরুল ইমাম, মজিবুল হক চুন্নু, সালমা ইসলাম, সুনীল শুভরায়, এসএম ফয়সল চিশতী, মাহমুদুল ইসলাম চৌধুরী, মসিউর রহমান রাঙা, তাজ রহমান, সোলায়মান আলম শেঠ, আতিকুর রহমান আতিক, মেজর (অব.) খালেদ আক্তার, সফিকুল ইসলাম সেন্টু, শামীম হায়দার পাটোয়ারী, যুগ্ম মহাসচিব লিয়াকত হোসেন খোকা, নুরুল ইসলাম ওমর, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান মাওলানা এমএ মান্নান, মহাসচিব এমএ মতিন, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাহফুজুল হক, যুগ্ম মহাসচিব জালাল আহমেদ, জাতীয় ইসলামী মহাজোটের চেয়ারম্যান আবু নাসের ওয়াহেদ ফারুক ও বিএনএ’র চেয়ারম্যান সেকেন্দার আলী মনি।
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ছাড়াও আওয়ামী লীগের পক্ষ থেকে সংলাপে অংশ নেন আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, কর্নেল (অব.) ফারুক খান, ওবায়দুল কাদের, মাহবুবউল আলম হানিফ, জাহাঙ্গীর কবীর নানক, ড. হাছান মাহমুদ, দিলিপ বড়ুয়া, মহিউদ্দিন খান বাদল ও আবদুর রহমান গোলাপ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আগামী নির্বাচন অর্থবহ হবে- জাপার সাথে সংলাপ‌ে প্রধানমন্ত্রী

দেশের খবর: আগামী জাতীয় সংসদ নির্বাচন অর্থবহ হবে এবং এর মাধ্যমে বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়া অব্যাহত থাকবে বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন।

তিনি বলেন, ভোটাধিকার প্রয়োগ জনগণের একটি গণতান্ত্রিক অধিকার এবং আগামী নির্বাচনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে তারা এটি প্রয়োগ করবে।

আজ সোমবার সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট এবং জাতীয় পার্টির নেতৃত্বাধীন ‘ইউনাইটেড ন্যাশনাল এলায়েন্স’ (ইউএনএ) এর মধ্যে অনুষ্ঠিত সংলাপের সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, একটি অর্থবহ নির্বাচনের মাধ্যমে দেশের উন্নয়ন প্রক্রিয়া অব্যাহত থাকবে।

গত ১০ বছরে দেশের ব্যাপক উন্নয়নের বিষয়টি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, উন্নয়নের পথে সরকারের অগ্রযাত্রায় জাতীয় পার্টি পাশে ছিল।

তিনি বলেন, এ দলটির সহযোগিতার জন্য আমরা তাদেরকে ধন্যবাদ জানাই।

দেশের উন্নয়নই তাঁর (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) লক্ষ্য একথা উল্লেখ করে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তাঁর সরকারের শুরু করা উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত রাখার উপর গুরুত্বারোপ করেন।

প্রধানমন্ত্রী বাংলাদেশের উন্নয়নে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে একটি স্বল্পোন্নত দেশে পরিণত করেন এবং তাঁর পদক্ষেপ অনুস্মরণ করে আমরা বাংলাদেশকে একটি উন্নয়নশীল দেশে উন্নীত করেছি।

গণভবনের ব্যাঙ্কুয়েট হলে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে দুই জোটের মধ্যে এই সংলাপ শুরু হয়।

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সংলাপে ১৪ দলীয় জোটের ২৩ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন।

অন্যদিকে, ‘ইউনাইটেড ন্যাশনাল এলায়েন্স’ (ইউএনএ)-এর ৩৩ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন জোটের ও জাতীয় পার্টি চেয়ারম্যান এইচ এম এরশাদ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ব্যাঙ্কুয়েট হলে প্রবেশ করেন তখন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ এবং সিনিয়র কো-চেয়ারম্যান ও বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ তাঁকে শুভেচ্ছা জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ডা: আ ফ ম রুহুল হক এমপিকে সি এন্ড এফ এজেন্টসের শুভেচ্ছা

 

ভোমরা স্থলবন্দর সি এন্ড এফ এজেন্টস্ এসোসিয়েশন কার্যনির্বাহী কমিটির নবনির্বাচিতদের পক্ষে অধ্যাপক ডা: আ ফ ম রুহুল হক এমপিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। সোমবার সন্ধ্যায় নলতাস্থ ডা: আ ফ ম রুহুল হক এমপি’র নিজস্ব বাসভবনে উপস্থিত হয়ে এ শুভেচ্ছা জানান। এসময় উপস্থিত ছিলেন, ভোমরা সি এন্ড এফ এজেন্টেসের সভাপতি আরাফাত হোসেন, সাধারণ সম্পাদক ও জেলা তাঁতীলীগের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান নাসিম, যুগ্ম সম্পাদক ও সদর উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান, অর্থ সম্পাদক এ এস এম মাকছুদ খান, কাস্টমস সম্পাদক বি এম আমীর হামজা, বন্দর বিষয়ক সম্পাদক দিপংকর ঘোষ প্রমুখ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আখড়াখোলায় নৌকায় ভোট চেয়ে আসাদুজ্জামান বাবু’র গণসংযোগ

নিজস্ব প্রতিবেদক :
সাতক্ষীরা সদর উপজেলার আখড়াখোলা বাজারে নৌকায় ভোট চেয়ে গণসংযোগ করেছেন সদর উপজেলার পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান বাবু। সোমবার সন্ধ্যায় আখড়াখোলা বাজারে গণসংযোগকালে আসাদুজ্জামান বাবু জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন বার্তা তুলে ধরে বলেন, বাংলাদেশ আওয়ামীলীগ জনগনের জন্য কাজ করে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ তলাবিহিন ঝুড়ি থেকে মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। সারা দেশে উন্নয়নের জোয়ার বইছে। কিছু উন্নয়ন এখনো বাকী রয়েছে। বাকী কাজগুলো সমাপ্ত করতে আবারো নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান এবং উন্নয়ন বার্তা সম্বলিত লিফলেট বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলার আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গণেশ চন্দ্র মন্ডল, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম খোকন,বল্লী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আজহারুল ইসলাম, সাধারণ সম্পাদক আফতাবুজ্জামান লাল্টু, গোল্ডেন সান এসোসিয়েশনের সভাপতি শামীম গাজী, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, যুগ্ম সম্পাদক কামরুজ্জামান রনি, বল্লী ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, মতিউর রহমান, আব্দুস সাত্তার মেম্বর প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা পৌর তাঁতীলীগের বর্ধিত সভা

 

নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশ তাঁতীলীগ সাতক্ষীরা পৌর শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় পলাশপোল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠপ্রাঙ্গনে অনুষ্ঠিত বর্ধিতসভায় সভাপতিত্ব করেন, পৌর তাঁতীলীগের সভাপতি নুর জাহান সাদিয়া। প্রধান অতিথি ছিলেন, জেলা তাঁতীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি মীর আজহার আলী শাহীন। বিশেষ অতিথি ছিলেন, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক জহুরুল হক নান্টু, জেলা তাঁতীলীগের প্রতিষ্ঠাতা সহ-সভাপতি নাসির উদ্দীন। এসময় উপস্থিত ছিলেন, পৌর তাঁতীলীগের সহ-সভাপতি কাজী ওবায়েদ, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মাসুদ আলী, পৌর ৪নং ওয়ার্ড তাঁতীলীগের সভাপতি হেলাল উদ্দিন, ৫নং ওয়ার্ড সভাপতি আজিজুর রহমান, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক সাইফুল্লাহ, ৭নং ওয়ার্ড সভাপতি আহম্মাদ আলী, ৮নং ওয়ার্ড সভাপতি মোঃ ইয়াছিন হোসেন আকাশ, সাংগঠনিক সম্পাদক রাশেদুজ্জামান রাশেদ, ৯নং ওয়ার্ড সভাপতি সুলতান মাহমুদ সোহাগ, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, পৌর তাঁতীলীগের সাধারণ সম্পাদক শেখ ফিরোজ। বর্ধিতসভায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রত্যেক ওয়ার্ডের নেতাকর্মীকে নৌকার পক্ষে কাজ করার আহ্বান জানানো হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা পৌর ৫নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের নবনির্বাচিত কমিটি হস্তান্তর

 

পৌর স্বেচ্ছাসেবক লীগ ৫নং ওয়ার্ডের নব গঠিত কমিটির ফুলেল শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় জেলা স্বেচ্ছাসেবক লীগের অস্থায়ী কার্যালয়ে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ মারুফ হাসান মিঠু, সাধারণ সম্পাদক মীর মোস্তাক আলী, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কাজী আক্তার হোসেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি এড. সাইদুজ্জামান জিকো, দপ্তর সম্পাদক খন্দকার আনিসুর রহমান, পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম, রিয়াজ মাহমুদ রানা, ৫নং ওয়ার্ডের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রুবেল গাজী, মহসীন বাবলু, ইদোল ইসলাম, আব্দুস সালাম, মজনু, সেলিম গাজী, আব্দুল হামিদ খোকন, হযরত, গোলাম মোস্তফা, আশরাফ খান শফি প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি

০৫.১১.২০১৮

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সরকারের উন্নয়ন তুলে ধরে নজরুল ইসলামের লিফলেট বিতরণ

নিজস্ব প্রতিবেদক : শেখ হাসিনা সরকারের উন্নয়ন ও সাফল্য তুলে ধরে নজরুল ইসলামের নেতৃত্বে মিছিল, লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে নিউমার্কেট মোড় থেকে এক বর্ণাঢ্য মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় নিউমার্কেট চত্বরে পথসভায় মিলিত হয়। এসময় উপস্থিত ছিলেন ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ মোঃ নজরুল ইসলাম, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহাজাহান আলী, যুগ্ম সম্পাদক আব্দুর রশিদ, পৌর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক রাশেদুজ্জামান রাশি, জেলা যুবলীগের আহবায়ক আব্দুল মান্নান, পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুস সোবহান, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী সুজন, ক্রীড়া সম্পাদক শামছুল আলম, পৌর আওয়ামীলীগের সদস্য আমজাদ হোসেন লাভলু, সবুর খান, কামরুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক অহেদুজ্জামান টিটু, জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক আসিফ শাহাবাজ, ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, ৫নং ওয়ার্ডের সাবেক সভাপতি আ: খালেক, যুগ্ম আহবায়ক মুজিবর রহমান, কুরবান আলী, ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ-সভাপতি আবু সাক্কার, পৌর যুবলীগের সভাপতি মনোয়ার হোসেন অনু, সাধারণ সম্পাদক তুহিনুর রহমান তুহিন, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ জেলার সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন, পৌর শাখার সভাপতি নুরুল হক, সাধারণ সম্পাদক কবির হোসেন, যুগ্ম সম্পাদক আ: রহমান, সাংগঠনিক সম্পাদক ডা: রুহুল আমিন, কুখরালী আমতলা আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক নূর মনোয়ার, শহিদুল ইসলাম, শুকুর মাহমুদ, আ: গফ্ফার সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ মিছিলে স্বত:স্ফুর্তভাবে অংশ গ্রহন করে। সংক্ষিপ্ত পথসভায় বক্তারা বলেন, আওয়ামীলীগ সরকার ক্ষমতার জন্য রাজনীতি করে না। দেশের জন্য দেশের মানুষের জন্য কাজ করে থাকেন। শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসার পর বাংলাদেশের প্রতিটি ক্ষেত্রে অভুতপূর্ব উন্নয়ন হয়েছে। স্বাস্থ্যসেবা জনগনের দোর গড়ায় পৌছায়ে দিতে বর্তমান সরকার প্রতিটি ইউনিয়নে কমিউনিটি ক্লিনিক করে দিয়েছেন। বাংলার প্রায় প্রতিটি ঘরে ঘরে পৌছে দিয়েছেন বিদ্যুতের আলো। শিক্ষার মান বৃদ্ধির জন্য বছরের প্রথমে শিক্ষার্থীদের হাতে তুলে দিচ্ছেন নতুন বই। এছাড়া রাস্তাঘাটসহ এমন কোনো সেক্টর নেই যেখানে শেখ হাসিনা সরকারের উন্নয়নের ছোয়া লাগেনি। শেখ হাসিনা সরকারের এ উন্নয়নের ধারা অব্যহত রাখতে আবারও নৌকা প্রতিকে ভোট দেওয়ার আহবান জানান বক্তারা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয়ায় শিক্ষকের হাতে ৫ম শ্রেণির ছাত্রীর শ্লীলতাহানি

কলারোয়া প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলার ধানঘোরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত শিক্ষক জাকির হোসেন চাঁন্দেরআলী গ্রামের মৃত মোজাম সরদারের ছেলে এবং ওই স্কুলের পঞম শ্রেনীর এক ছাত্রীর শ্লীলতাহানি করেছেন বলে অভিযোগ করেছেন ওই ছাত্রীর বাবা মোকছেদ এবং এলাকাবাসি।
এদিকে সোমবার দুপুরে এলাকাবাসি অভিযুক্ত শিক্ষকের বিচারের দাবিতে স্কুল ঘেরাও করে অবরোধ করতে থাকে খবর পেয়ে ঘটনাস্থলে জেলা পুলিশের সার্কেল এসপি মেরিনা আখতার,কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার আর এম সেলিম শাহনেওয়াজ,কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ মারুফ আহম্মেদ সহ থানা পুলিশের একটি বিশেষ দল ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসি ও ভুক্তভোগি শিক্ষার্থীর কাছে ঘটনার বিস্তারিত জেনে ঘটনার সত্যতা নিশ্চিত হয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসেন। এলাকাবাসি ও ভুক্তভোগি ছাত্রীর অভিযোগে জানা যায়,দির্ঘদিন ধরে শিক্ষক জাকির হোসেন ক্লাসের ফাঁকে ও বাড়িতে পড়তে গেলে ওই ছাত্রীকে ডেকে নিয়ে শরীর স্পর্শ করতেন।আজ সোমবার টিফিনের সময় কেউ স্কুলে না থাকার সুযোগে কিশোরী ছাত্রীটিকে শরীরের বিভিন্ন স্পর্শকাতরস্থানে স্পর্শ করে এবং ধর্ষনের চেষ্টা করে। পরবর্তীতে মেয়ের মুখ থেকে এ ঘটনা শুনে তিনি ও গ্রামবাসি ওই লম্পট শিক্ষকের বিচার চেয়ে মামলা দায়ের করেন।
এ ঘটনায় কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ মারুফ আহম্মেদ জানান-এলাকায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভের খবর পেয়ে  ছাত্রীর পিতা বাদী হয়ে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে থানায় শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest