সর্বশেষ সংবাদ-
আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে ইজিবাইকের ওপর: অল্পের জন্য প্রাণে বাঁচলেন পথচারীসাতক্ষীরায় উপজেলা পর্যায়ে তৃণমূল জনগোষ্ঠীর প্রতিনিধি সমাবেশশ্যামনগরে প্রতিবন্ধী ব্যক্তিদের সরকারি সেবা প্রাপ্তির মানোন্নয়নে পাবলিক হেয়ারিংগভীর রাতে গাবুরায় গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ‌দাফন সম্পন্নগাজী নজরুলের ফাঁ*সির দাবিতে উত্তাল শ্যামনগরসাতক্ষীরায় যুবদলের আংশিক কমিটি ঘোষণা, আনন্দ মিছিলগণপিটুনিতে মৃত্যু নিয়ে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলনসাতক্ষীরা জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা: সভাপতি মুকুল, সম্পাদক বাবুবিজনেস অ্যান্ড লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন সাতক্ষীরার সুদীপ্তকেঁড়াগাছি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ডা. আনিছুর রহমানের ৫ম মৃত্যুবার্ষিকী আজ

দেবহাটায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করলেন এমপি রুহুল হক

কে.এম রেজাউল করিম, দেবহাটা ব্যুরো: দেবহাটা উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে গ্রীষ্মকালীন তিল ও মুগ উ;পাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরনের লক্ষ্যে সোমবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ সম্মুখে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ-আল আসাদের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের মাঝে এই বীজ ও সার বিতরন করেন সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী সাতক্ষীরা ০৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যাপক ডাঃ আফম রুহুল হক। বিশেষ অতিথি ছিলেন দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান, উপজেলা আঃলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুব আলম খোকন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভিন ও উপজেলা আওয়ামীলীগের সাংগাঠনিক সম্পাদক সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জসিমউদ্দীন। প্রধান অতিথি তার বক্তব্যে বর্তমান সরকারকে কৃষিবান্ধব সরকার আখ্যা দিয়ে বলেন, শেখ হাসিনা সরকার উন্নয়নের সরকার। এই সরকারের সময়ে কৃষককে আর সারের জন্য লাইনে দাড়িয়ে থেকে গুলি খেয়ে মরতে হয়না। সরকারের কৃষি উন্নয়নে বিভিন্ন দিক উল্লেখ করে তিনি বলেন, আগামীতে এই উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে দেশের কল্যানে আবারো শেখ হাসিনার নৌকা প্রতিকে ভোট দিতে হবে। রুহুল হক আঃলীগের সকর নেতাকর্মীকে সরকারের উন্নয়ন কর্মকান্ড জনগনের মধ্যে বেশী প্রচার করার জন্য আহবান জানান। অনুষ্ঠানে কৃষকদের মাঝে বিভিন্ন বীজ ও রাসায়নিক সার বিতরন করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় মাদক বিরোধী সচেতনতামূলক সাইকেল র‌্যালি ও সমাবেশ

দেবহাটা ব্যুরো: সমাজের সর্বস্তরে মাদক বিরোধী প্রতিরোধ কার্যক্রম গড়ে তুলতে সচেতনতার বিকল্প নেই। এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে এবং বিশেষ করে তরুণদের মাঝে সচেতনতা সৃষ্টি করতে সোমবার সকাল ১১ টায় দেবহাটায় ঢাকা আহছানিয়া মিশন ও লায়ন্স ক্লাব অব ঢাকা ওয়েসিসসের সহযোগীতায় এবং সখিপুর কেবিএ কলেজের রোভার স্কাউটসদের আয়োজনে মাদক বিরোধী এক র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুরুতে র‌্যালিটি কেবিএ কলেজ থেকে শুরু হয়ে প্রধান সড়ক দিয়ে গাজীরহাট প্রদক্ষিন করে উপজেলা সদরে এসে শেষ হয়। র‌্যালি শেষে উপজেলা মুক্ত মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লায়ন্স ক্লাব অব ঢাকা ওয়েসিসের প্রতিষ্ঠাতা ও পাস্ট ডিস্ট্রিক্ট গর্ভনর শেখ আনিসুর রহমান। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে ঢাকা আহ্ছানিয়া মিশনের হেড অব হেলথ সেক্টর ইকবাল মাসুদ, লায়ন্স ক্লাব অব ঢাকা ওয়েসিসের ভাইস প্রেসিডেন্ট সাবিনা ইয়াসমিন মুক্তি ও লায়ন্স ক্লাব অব ঢাকা ওয়েসিসের সাবেক প্রেসিডেন্ট জাকিয়া সুলতানা। এসময় অন্যান্যের মধ্যে দেবহাটা থানার এসআই মামুনুর রহমান, দেবহাটা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হাই, দেবহাটা প্রেসক্লাবের সদস্য সচিব আর.কে.বাপ্পা, সহকারী অধ্যাপক সাংবাদিক ইয়াছিন আলী, সাংবাদিক কে.এম রেজাউল করিম প্রমুখ উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন। সমাবেশে জানানো হয়, জাতিসংঘের মাদক বিরোধী প্রতিষ্ঠান ওয়াল্ড ড্রাগ ইউনাইটেড নেশনস অফিস অন ড্রাগস এন্ড ক্রাইম (ইউএনওডিসি)-এর ২০১৬ রিপোর্ট অনুযায়ী বিশ্বে ২৪ কোটি ৭০ লাখ মানুষ মাদক সমস্যায় আক্রান্ত। বাংলাদেশেই যেখানে বেসরকারি হিসেবে প্রায় ৭০ লাখ মানুষ মাদকাসক্ত। এখন মাদক সব বয়সী ও সকল শ্রেণিপেশার মানুষের মাঝেই দেখা যাচ্ছে। আর এর মাঝে তরুণ প্রজন্মের সংখ্যা সবচেয়ে বেশি। তাই তরুণ প্রজন্মের মাঝে মাদক বিষয়ে সচেতনতা সৃষ্টি করতে হবে বলে সমাবেশে ঘোষনা দেয়া হয়। এছাড়া যারা মাদক ব্যবসায়ী ও মাদকসেবী তাদেরকে আইনের আওতায় আনার আহবান জানানো হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিয়ের আগে বর-কনের রক্ত পরীক্ষা বাধ্যতামূলক প্রশ্নে রুল

দেশের খবর: যে কোনো চাকরিতে যোগদান এবং বিয়ের আগে বর-কনের রক্তে থ্যালাসেমিয়া ও মাদকের অস্তিত্ব আছে কি-না তা পরীক্ষা করে মেডিকেল সার্টিফিকেট দাখিল করতে কেন নির্দেশ দেয়া হবে না তা- জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।

এক রিট আবেদনের প্রেক্ষিতে বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্টেও একটি বেঞ্চ আজ সোমবার এ আদেশ দেয়।

মন্ত্রিপরিষদ সচিব, সিনিয়র সচিব, আইন সচিব, স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, নারকোটিসকস কন্ট্রোলের মহাপরিচালক ও পুলিশ মহাপরিদর্শককে রুলের জবাব দিতে বলা হয়েছে।

বাংলাদেশে সব চাকরিতে যোগদানের আগে ডোপ টেস্ট এবং কাবিন রেজিস্ট্রির আগে বর-কনের থ্যালাসেমিয়া এবং মাদকের অস্তিত্ব সম্পর্কে মেডিকেল সার্টিফিকেট দাখিলের নির্দেশনা চেয়ে ৫ জুলাই হাইকোর্টে রিট দায়ের করেন সুপ্রিমকোর্টর এডভোকেট সৈয়দা শাহীন আরা লাইলী।

আইনজীবী একলাছ উদ্দিন ভূঁইয়া জানান, দেশে মাদকাসক্তের সংখা প্রায় ৭০ লাখ। এর মধ্যে ৬৫ ভাগ তরুণ। বিবাহ বিচ্ছেদের অন্যতম কারণ এই মাদকাসক্ত। বিভিন্ন সিটি কর্পোরেশনের সালিশী পরিষদের তথ্য অনুযায়ী নারীদের অভিযোগের কারণ হচ্ছে বিবাহের অক্ষমতা (পুরুষত্বহীনতা)। হেরোইন, ইয়াবা অ্যালকোহলসহ বিভিন্ন মাদক সেবনে বিবাহের সক্ষমতা (পুরুষত্ব) পুরোপুরি নষ্ট হয়ে যায়।

তিনি বলেন, বিদ্যমান নিকাহনামার ৩ ও ৪ নম্বর দফায় বর ও কনের জন্ম সনদের পাশাপাশি ১৭ নং দফায় ডাক্তারি সার্টিফিকেট (ডোপ টেস্ট সার্টিফিকেট) বাধ্যতামূলক হলে বর-কনের ভবিষৎ সংসার এবং অনাগত সন্তানের জীবন রক্ষা পাবে।

তিনি জানান, সংবিধানের ২১ ও ৩২ অনুচ্ছেদ অনুযায়ী নাগরিক জীবন রক্ষার্থে প্রয়োজনীয় ব্যবস্থা রাষ্ট্রকে গ্রহণ করার কথা আদালতে বলেছি। আদালত আমাদের বক্তব্য শুনে আজ উল্লেখিত আদেশ দেয়। বাসস

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কোহলির রেকর্ড ভাঙলেন পাকিস্তানের বাবর

খেলার খবর: ক্রিকেটে রেকর্ড গড়াই হয় ভাঙার জন্য। কেউ আজ একটা রেকর্ড সেটা দুদিন পরেই ভেঙে দিয়ে নতুন করে লিখেন অন্য আরেকজন। বলা হয় কোনো রেকর্ডই টিকে থাকবে না আজীবন। সে কথারই প্রমাণ মিলল পাকিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যকার শেষ টি-টোয়েন্টি ম্যাচে।

পাকিস্তানের টপঅর্ডার ব্যাটসম্যান বাবর আজম ভেঙে দিয়েছেন ভারতীয় ব্যাটিং জিনিয়াস বিরাট কোহলির রেকর্ড। কিউইদের বিপক্ষে সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচে ৭৯ রানের ইনিংস খেলার পথে বাবর পূরণ করেছেন নিজের টি-টোয়েন্টি ক্যারিয়ারের এক হাজার রান।

বিশ্বের ৫০তম ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে এক হাজার রান করতে বাবর খেলেছেন মাত্র ২৬টি ইনিংস। তার চেয়ে কম ইনিংস খেলে ১০০০ রান করার নজির নেই আর কারো।

এতোদিন ধরে এই রেকর্ডটি ছিল ভারতের অধিনায়ক বিরাট কোহলির দখলে। তিনি তার ক্যারিয়ারের এক হাজার রান করতে খেলেছিলেন ২৭টি ইনিংস। কোহলির এই রেকর্ড ভেঙে নিজেকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন বাবর।

এখনো পর্যন্ত ২৬ টি-টোয়েন্টি ম্যাচের সবক’টিতে ব্যাটিং করে ৮ ফিফটিতে ৫৪.২৬ গড়ে ১০৩১ রান সংগ্রহ করেছেন বাবর। টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটসম্যানদের র‍্যাংকিংয়ের শীর্ষস্থানে রয়েছেন তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
টেস্ট জিততে আর ২৯৫ রান চাই বাংলাদেশের

খেলার খবর: সিলেটে প্রথম টেস্টের তৃতীয় দিন বাংলাদেশকে ৩২১ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে জিম্বাবুয়ে। দ্বিতীয় ইনিংসে তাইজুল ইসলাম ও মিরাজের ঘূর্ণি জাদুতে জিম্বাবুয়ে গুটিয়ে গেছে ১৮১ রানে।

জবাবে দ্বিতীয় ইনিংসে দিনের শেষভাগে ৬১ বল খেলে ফেলেছে বাংলাদেশ। বিনা উইকেটে ২৬ রান তোলার পর আলোক স্বল্পতায় আগেই মাঠ ছেড়েছে দুই দল। এরফলে চতুর্থ দিন খেলা শুরু হবে সাড়ে ৯টায়। ক্রিজে আছেন ইমরুল কায়েস (১২) ও লিটন দাস (১৬)। শেষ দুই দিনে বাংলাদেশের প্রয়োজন আর ২৯৫ রান।

জিম্বাবুয়ের সকালের শুরুটা ছিলো সাবধানি। ১৪০ রানে এগিয়ে থেকে ব্যাট করতে থাকেন সফরকারী দুই ওপেনার ব্রায়ান চারি ও অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা। এই সাবধানি শুরুটা টেকে মাত্র শুরুর ১০ ওভার। উদ্বোধনী জুটিতে আঘাত হানেন মেহেদী হাসান মিরাজ। তার ঘূর্ণিতে পরাস্ত হন ওপেনার ব্রায়ান চারি। বোল্ড হয়ে ফেরেন ৪ রান করে।

দলীয় ১৯ রানে প্রথম উইকেট পতনের পর প্রাথমিকভাবে সেই ধাক্কা কাটে জিম্বাবুয়ের। ব্রেন্ডন টেলর আসার পর থেকে মেরে খেলতে থাকেন। খুব বেশি আগ্রাসী হওয়ার ফলটা পান হাতে নাতে। দলীয় ৪৭ রানে তাইজুলকে উঠিয়ে মারতে গিয়ে ধরা পড়েছেন ইমরুল কায়েসের হাতে। ২৫ বলে ৪ চারে ২৪ রান করে ফেরেন টেলর।

প্রথম সেশনে দুই উইকেট পড়ে যাওয়ার পর বড় লিড পেতে জিম্বাবুয়েকে সামাল দিচ্ছিলেন অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা ও শন উইলিয়ামস। প্রথম ইনিংসের মতো ভয়ানক হয়ে ওঠার চেষ্টায় ছিলেন দুজন। এই জুটিতে যোগ হয় ৫৪ রান। পথের কাঁটা হয়ে ওঠা এই জুটিটা ভেঙে দেন মেহেদী হাসান মিরাজ।

বিরতির পর মাসাকাদজা প্রতিরোধের দেয়াল লম্বা করতে চেয়েছিলেন শন উইলিয়ামসকে সঙ্গে নিয়ে। প্রথম ইনিংসে হাফসেঞ্চুরি পেলেও এই ইনিংসে তাকে ব্যর্থ করে দিলেন মিরাজ। মাত্র ২ রানের জন্য আক্ষেপে পুড়তে হয়েছে তাকে। রিভার্স সুইপ করতে গেলে লেগ বিফোরের ফাঁড়ে পড়ে যান মাসাকাদজা। আম্পায়ার আঙুল তুললে ৪৮ রানে বিদায় নেন জিম্বাবুয়ে অধিনায়ক।

তার বিদায়ের পর শন উইলিয়ামসের বিদায় নিশ্চিত করেন তাইজুল। একইরকম রিভার্স সুইপ করতে গিয়ে বোল্ড হন ২০ রানে। নতুন নামা পিজে মুরকেও সুস্থির হওয়ার সুযোগ দেননি এই স্পিনার।শর্ট লেগে তার ক্যাচ তুলে নেন লিটন দাস। অবশ্য চোট নিয়ে এর পর মাঠ ছাড়তে হয় তাকে। পরিচর্যা নিয়ে আবার ফেরেন তারপর।

পাল্টে যাওয়া পরিস্থিতিতে তাইজুলের ঘূর্ণি আগ্রাসনে কাবু হয়ে যায় জিম্বাবুয়ে। তাদের ব্যাটিং বিপর্যয় নিশ্চিত হয় সিকান্দার রাজার বিদায়ে। ২৫ রানে ব্যাট করতে থাকা মারকুটে এই ব্যাটসম্যানকে দারুণ ঘূর্ণিতে বোল্ড করেন তাইজুল। শেষ দিকে রেগিস চাকাভা ও ওয়েলিংটন মাসাকাদজা মিলে স্কোর বোর্ডের পুঁজি বাড়ানোর চেষ্টায় ছিলেন। দলীয় ১৬৫ রানে এই জুটি ভেঙে স্বস্তি ফেরান মিরাজ। বিদায় দেন ওয়েলিংটনকে। এরপর চাকাভাকে নাজমুল ব্যক্তিগত ২০ রানে তালুবন্দী করালে দ্রুত গতিতে চাতারাকে ফিরিয়ে লেজ ছেঁটে দেন তাইজুল। তার আগে মাভুতাকে ফেরান নাজমুল।

এই ইনিংসেও ৫টি উইকেট নিয়েছেন তাইজুল ইসলাম। ২৮.৪ ওভারে দিয়েছেন ৬২ রান। তিনটি নেন মেহেদী হাসান মিরাজ ও দুটি নাজমুল ইসলাম।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জাতীয় ঐক্যফ্রন্টে যোগ দিলেন কাদের সিদ্দিকী

রাজনীতির খবর: জাতীয় ঐক্যফ্রন্টে যোগ দিয়েছে কাদের সিদ্দিকীর নেতৃত্বাধীন কৃষক-শ্রমিক জনতা লীগ। সোমবার (৫ নভেম্বর) দুপুর একটা ৪০ মিনিটের দিকে কৃষক-শ্রমিক জনতা লীগের কার্যালয়ের সামনে এক সংবাদ সম্মেলনে দলটির সভাপতি কাদের সিদ্দিকী নিজেই এই ঘোষণা দেন। এসময় জাতীয় ঐক্যফ্রন্টের নেতা আ স ম আব্দুর রব, সুলতান মোহাম্মদ মনসুর, তানিয়া রব ও বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু উপস্থিত ছিলেন।

এর আগে গত ৩ নভেম্বর এক আলোচনা সভায় কাদের সিদ্দিকী বলেছিলেন, ‘আমি জাতীয় ঐক্যফ্রন্টে যাবো কিনা, তা সোমবার (৫ নভেম্বর) জানাবো। এরপর আজ (সোমবার) সংবাদ সম্মেলনে তিনি জাতীয় ঐক্যফ্রন্টে যোগ দেওয়ার কথা জানান।

কাদের সিদ্দিকী বলেন, ‘এই মুহূর্ত থেকে ড. কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্টে যোগদান করছি। পাকিস্তানি দোসররা যদি জনতার কাছে পরাজিত হতে পারে, তাহলে লড়াইয়ের মাধ্যমে নব্য স্বৈরাচারও পরাজিত হবে। কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্টের পাশে থাকবে কৃষক শ্রমিক জনতা লীগ। লড়াই করবো আমরা, আর আইনি সহায়তা দেবেন ডক্টর কামাল হোসেন।’
তিনি বলেন, ‘আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা দেশ চালানোতেই আজ দেশের এ অবস্থা হয়েছে। আমরা নিরন্তর চেষ্টা করেছি দেশের পরিস্থিতি সুষ্ঠু স্বাভাবিক করতে। আওয়ামী লীগের সভানেত্রী আলোচনায় সম্মত হওয়ায় আমি তাকে ধন্যবাদ জানাই। আশা করি, ডিসেম্বরে তিনি একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি করবেন।’
জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডির সভাপতি আসম আবদুর রব বলেন, ‘আজকের দিনটি বাংলাদেশের ইতিহাস। কাদের সিদ্দিকী ড. কামাল হোসেনের নেতৃত্বে সাতদফা দাবি আদায়ে লড়াই করতে একমত হয়েছেন। আমি তাকে অভিনন্দন জানাই। এ লড়াই গণতন্ত্রের লড়াই।’
কাদের সিদ্দিকী ঐক্যফ্রন্টে যোগদানের মাধ্যমে গণতন্ত্র পুনঃরুদ্ধারের লড়াই আরও সুদৃঢ় হলো উল্লেখ করে রব বলেন, ‘প্রধানমন্ত্রী, সাতদফা দাবি মানতে হবে। তা নাহলে এ যাত্রায় রক্ষা নাই। ইভিএম ব্যবহার করা যাবে না। কিসের ইভিএম, ভোট চুরির? আমাদের দাবি মানতে হবে। নির্বাচন করতে চাইলে সমস্যার সমাধান করতে হবে।’
নির্বাচন না করে দেশকে সংঘাতের দিকে ঠেলে দিলে সরকারকেই তার দায়-দায়িত্ব নিতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি আসম আব্দুর রব, জাতীয় ঐক্যফ্রন্টের সমন্বয়ক মোস্তফা মহসীন মন্টু, সুলতান মোহাম্মদ মনসুর, গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী, বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, মোহাম্মদ শাহজাহান প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে জাতীয় ঐক্যফ্রন্ট

দেশের খবর: প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদাসহ চার কমিশনার মো. রফিকুল ইসলাম, মাহবুব তালুকদার, কবিতা খানম ও শাহাদৎ হোসেন চৌধুরী এবং নির্বাচন কমিশনের সচিব হেলালুদ্দীন আহমদ উপস্থিত রয়েছেন বৈঠকে।

প্রসঙ্গত, রবিবার (৪ নভেম্বর) নির্বাচন কমিশনের পক্ষ থেকে ৮ নভেম্বর তফসিল ঘোষণার তারিখ নির্ধারণের ঘোষণা দেওয়া হয়। এর পরদিনই (আজ) ঐক্যফ্রন্টের নেতারা ইসির সঙ্গে বৈঠকে বসলেন। এর আগে শনিবার (৩ নভেম্বর) ঐক্যফ্রন্টের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর সঙ্গে চলমান রাজনৈতিক সংলাপের কথা উল্লেখ করে তফসিল ঘোষণা না করতে নির্বাচন কমিশনকে চিঠি দেওয়া হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করার অনুমতি পেল ঐক্যফ্রন্ট

দেশের খবর: আগামীকাল মঙ্গলবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করার অনুমতি পেয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট।
জানা গেছে, সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করার বিষয়ে অনুমতির জন্য আজ সোমবার বেলা সাড়ে ১১টায় ডিএমপি কমিশনারের কাছে যান ঐক্যফ্রন্টের প্রতিনিধি দল। এরপরে দুপুর ১২টার দিকে ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামন মিয়া প্রতিনিধি দলকে অনুমতির বিষয়ে জানান।
প্রতিনিধি দলে ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, সহসাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ।
পরে এ ব্যাপারে আব্দুস সালাম আজাদ গণমাধ্যমকে বলেন, ডিএমপি কমিশনার আমাদের জনসভার অনুমতি দিয়েছেন। আমাদের প্রতিনিধি দল এখন জনসভাস্থল পরিদর্শনে যাচ্ছি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest