সর্বশেষ সংবাদ-
আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে ইজিবাইকের ওপর: অল্পের জন্য প্রাণে বাঁচলেন পথচারীসাতক্ষীরায় উপজেলা পর্যায়ে তৃণমূল জনগোষ্ঠীর প্রতিনিধি সমাবেশশ্যামনগরে প্রতিবন্ধী ব্যক্তিদের সরকারি সেবা প্রাপ্তির মানোন্নয়নে পাবলিক হেয়ারিংগভীর রাতে গাবুরায় গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ‌দাফন সম্পন্নগাজী নজরুলের ফাঁ*সির দাবিতে উত্তাল শ্যামনগরসাতক্ষীরায় যুবদলের আংশিক কমিটি ঘোষণা, আনন্দ মিছিলগণপিটুনিতে মৃত্যু নিয়ে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলনসাতক্ষীরা জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা: সভাপতি মুকুল, সম্পাদক বাবুবিজনেস অ্যান্ড লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন সাতক্ষীরার সুদীপ্তকেঁড়াগাছি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ডা. আনিছুর রহমানের ৫ম মৃত্যুবার্ষিকী আজ

প্রেমিকা ছোট বোন, বিয়ে ঠিক হলো বড় বোনের সঙ্গে

বিনোদনের খবর: ‘পরিবারের ছোট মেয়ে আরোহীর সঙ্গে আরজুর দীর্ঘ দিনের প্রেম। এদিকে আরজুর পরিবার তার বিয়ে ঠিক করেছে তার প্রেমিকা আরোহীর বড় বোন ঈশানার সঙ্গে। এমনই গল্পের একটি টেলিছবিতে অভিনয় করেছেন চিত্র নায়ক আরজু। প্রথমবারের মত কোনো টেলিছবিতে অভিনয় করলেন ‘তুমি আছো হৃদয়ে’ খ্যাত এ তারকা।
সম্প্রতি রাজধানীর গাজিপুরে এ টেলিছবিটির শুটিং শেষ হয়। ‘বিসর্জন’ শিরোনামের এই টেলিছবিতে আরজু’র বিপরীতে অভিনয় করেছেন ছোট পর্দার অভিনয়শিল্পী ঈশানা।

রুহুল আমিন পথিক রচিত এ টেলিছবিটি পরিচালনা করেন মেহেদী হাসান ঈসা। দোয়েল মাল্টিমিডিয়া প্রযোজিত এ টেলিফিল্মে আরো অভিনয় করেছেন আবুল হায়াৎ, ঝুনা চৌধুরী, শিরীন আলম, রেবেকা, ইমরা আরোহী, স্বপ্ন, দিয়া মনি, পায়েল ও রেজাউল করিম প্রমুখ।

কায়েস আরজু বলেন, ‘সিনেমার বাইরে এবারই প্রথম টেলিফিল্মে কাজ করলাম। সিনেমায় আসার আগে আমি মঞ্চে কাজ করতাম,থিয়েটার করতাম। সেদিক থেকে বললে প্রায় এক যুগ পর কাজ করা। মেহেদী ভাই অনেকদিন ধরেই বলছিলেন উনার টেলিফিল্মে কাজ করতে,আমিও বলেছিলাম যদি করি তবে প্রথমে উনার সাথেই করবো। এভাবেই কাজটা হয়ে গেলো আর গল্পটাও সুন্দর ছিলো,পছন্দ হওয়ার মত। সবকিছু মিলিয়ে ভালো লাগলে নাটক কিংবা টেলিফিল্মে কাজ করে যাবো।’
এদিকে কায়েস আরজু অভিনীত ‘আমার প্রেম আমার প্রিয়া’ সিনেমাটি রয়েছে মুক্তির অপেক্ষায় । শামীমুল ইসলাম শামীম পরিচালিত এ সিনেমায় আরজুর সাথে জুটি বেঁধেছেন পরীমনি।
খুব শিগগির বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলে টেলিফিল্মটি প্রচারিত হবে বলে জানান নির্মাতা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মানবতাবিরোধী অপরাধ; লিয়াকত-আমিনুলের ফাঁসি

অনলাইন ডেস্ক: মানবতাবিরোধী অপরাধের মামলায় পলাতক সাবেক মুসলিম লীগ নেতা হবিগঞ্জের লাখাই উপজেলার মো. লিয়াকত আলী (৬১) ও কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার আমিনুল ইসলাম (৬২) ওরফে রজব আলীকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন ট্রাইব্যনাল।

সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ এ রায় ঘোষণা করেন।ট্রাইব্যুনালের অন্য বিচাপতিরা হলেন- বিচারপতি আমির হোসেন ও সদ্য বিচারপতি মো. আবু আহমেদ জমাদার।
জানা গেছে, মামলায় আসামিদের বিরুদ্ধে সাতটি অভিযোগই প্রমাণিত হয়েছে। সাতটি অভিযোগেই তাদেরকে ফাঁসি আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।
গত ১৬ আগস্ট এ মামলার শুনানি শেষ করে যেকোনো দিন রায় ঘোষণা করা হবে মর্মে সিএভি (অপেক্ষমাণ) রাখেন আদালত। পরে গতকাল রোববার আজ (সোমবার) রায় ঘোষণার জন্য দিন ধার্য করেন।
মামলার তদন্ত রিপোর্ট অনুযায়ী জানা গেছে, ২০০৩ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত লিয়াকত আলী থানা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। সভাপতি থাকা অবস্থাতেই যুদ্ধাপরাধের অভিযোগে ২০১০ সালে তার বিরুদ্ধে মামলা হয়। ২০১৬ সালের ১৮ মে এ দু’জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। সেই থেকে তারা পলাতক রয়েছেন।

বর্তমানে লাখাই উপজেলার এক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মুসলিম লীগের সাবেক সভাপতি মো. লিয়াকত আলী।

মুক্তিযুদ্ধ চলাকালে তারা দু’জনে পাশাপাশি তিন জেলার (হবিগঞ্জ জেলার লাখাই, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর ও কিশোরগঞ্জের অষ্টগ্রামে) বিভিন্ন এলাকায় অপরাধ করেছেন। মামলায় দুইজনের বিরুদ্ধে হত্যা, গণহত্যা, আটক, অপহরণ, নির্যাতন ও লুটপাটের ৭ অপরাধের অভিযোগ আনা হয়।

মামলায় তাদের বিরুদ্ধে সাত অভিযোগ

প্রথম
৯৭১ সালের ১৮ সেপ্টেম্বর ভোর ৫টা থেকে বেলা পৌনে দুইটা পর্যন্ত লিয়াকত আলী, আমিনুল ইসলাম ও তার সঙ্গীরা পাকিস্তানি সেনাবাহিনীদের সঙ্গে নিয়ে লাখাই থানার কষ্ণপুর গ্রামে অভিযান চালিয়ে গণহত্যা ও লুটপাট করে। নুপেন রায়ের বাড়িতে রাধিকা মোহন রায় ও সুনীল শর্মাসহ ১৫ জন জ্ঞাত ও ২৮ জন অজ্ঞাত হিন্দুকে গুলি করে হত্যা করে।

দ্বিতীয়
১৯৭১ সালের ১৮ সেপ্টেম্বর দুপুর ২টা থেকে পৌনে ৩টা পর্যন্ত লিয়াকত আলী, আমিনুল ইসলাম ও তার সঙ্গীরা পাকিস্তানিদের সঙ্গে নিয়ে চন্ডিপুর গ্রামে চন্দ্র কুমার ও জয়কুমারসহ ৯ জন হিন্দুকে গুলি করে হত্যা করে এবং গ্রামের বিভিন্ন বাড়িতে লুটপাট চালায়।

তৃতীয়
১৯৭১ সালের ১৮ সেপ্টেম্বর বিকেল ৩টার দিকে লাখাই থানার গদাইনগর গ্রামে লিয়াকত আলী, আমিনুল ইসলাম ও পাকিস্তানি আর্মি কর্তৃক চিত্ত রঞ্জন দাসের বাড়ির বাইরের আঙ্গিণায় জগদ্বীশ দাস, পিয়ারি দাস ও মহাদেবমাসসহ ২৬ জ্ঞাত-অজ্ঞাত আরও ৭/৮ জন আহত করে, তবে তারা বেঁচে যান।

চতুর্থ
১৯৭১ সালের ১৮ সেপ্টেম্বর লিয়াকত আলী, আমিনুল ইসলাম পাকিস্তানি আর্মিদের সঙ্গে নিয়ে কৃষ্ণপুর এলাকায় অভিযান চালানোর সময় হরিদাস রায় ও খিতিস রায়সহ ১০ জন হিন্দুকে অপহরণ করে অষ্টগ্রাম থানার সদানগর গ্রামের শ্মশানঘাটে নিয়ে গেলে রাত ১০টার দিকে আর্মিরা তাদেরকে হত্যার উদ্দেশ্যে গুলি ও বেয়নেট চার্জ করে। এতে ঘটনাস্থলে ৮ জন মারা যান এবং ২ জন আহত হয়ে বেঁচে যান।

পঞ্চম
লিয়াকত আলী, আমিনুল ইসলাম ও তার সঙ্গীরা ৭১ সালের ভাদ্র মাসের প্রথম সপ্তাহে যেকোনো দিন বেলা ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসির নগর থানার ফান্দাউক বাজার থেকে রঙ্গু মিয়া ও বাচ্চু মিয়াকে অপহরণ করে নিয়ে রাজাকার ক্যাম্পে টর্চার সেলে নির্যাতন করে।

পরের দিন দুপুর ১২টার দিকে রঙ্গু মিয়াকে নাসির নগর থানাধীন ডাকবাংলোর পাশে দত্তবাড়ির খালে হত্যা করে মরদেহ পানিতে ফেলে দেয়। অপহৃত বাচ্চু মিয়া অর্থের বিনিময়ে রাজাকারদের হাত থেকে মুক্তি পান।

ষষ্ঠ
১৯৭১ সালের ৭ নভেম্বর দুপুর আনুমানিক ১২টার সময় লিয়াকত আলী, আমিনুল ইসলাম, রাজাকার ও পাকিস্তানি সঙ্গীদের নিয়ে অষ্টগ্রাম থানার সাবিয়ানগর গ্রামে চৌধুরী বাড়ির উত্তর পাশে খালি জায়গায় ইশা খা ও আরজু ভূইয়াসহ ৫ জনকে গুলি করে হত্যা করে।

সপ্তম
১৯৭১ সালের ৭ নভেম্বর দুপুর আনুমানিক ১২টা থেকে সাড়ে ১২টার দিকে লিয়াকত আলী, আমিনুল ইসলাম, রাজাকার ও পাকিস্তানি সঙ্গীদের নিয়ে অষ্টগ্রাম থানার সাবিয়ানগর গ্রামে খাঁ বাড়িতে অভিযান চালিয়ে মনির খাঁ ও সফর আলীসহ আওয়ামী লীগ ও স্বাধীনতাকামী ১০ জনকে গুলি করে হত্যা করে।

ওই সময় রাজাকাররা বাড়িতে লুটপাট করে। এসব ঘটনায় ১৯৭২ সালে আমিনুল ইসলাম ওরফে রজব আলীর বিরুদ্ধে অষ্টগ্রাম থানায় তিনটি মামলা করা হয়। ওই অভিযোগে তার যাবজ্জীবন দণ্ড হয়েছিল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পাঞ্জাব ছেড়েই প্রীতির উদ্দেশে বিস্ফোরক মন্তব্য শেবাগের

অনলাইন ডেস্ক: কিংস ইলেভেন পাঞ্জাবের সঙ্গ ছেড়়েছেন বীরেন্দ্র শেবাগ। শনিবার নিজেই টুইটারে জানিয়েছেন কিংসদের সঙ্গে বিচ্ছেদের কথা। টানা দুই মৌসুম ক্রিকেটার হিসেবে পাঞ্জাবের হয়ে খেলার পরে কোচিং স্টাফে যোগ দেন তিনি। মেন্টরশিপের পাশাপাশি ক্রিকেট অপারেশন বিভাগের প্রধান ছিলেন তিনি। দলের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণও করতেন তিনি।

তবে শেবাগের মেন্টরশিপে মোটেই ভাল ফলাফল করতে পারেনি কিংস ইলেভেন পাঞ্জাব। আইপিএল তালিকায় যথাক্রমে অষ্টম, পঞ্চম এবং সপ্তম স্থানে শেষ করে কিংস ইলেভেন পঞ্জাব। গত মৌসুমে রবিচন্দ্রন অশ্বিনকে অধিনায়ক করে প্রীতির কিংস ইলেভেন। তবে শুরুটা ভাল হলেও শেষটা মধুর হয়নি। লিগ তালিকার শেষ থেকে দুই নম্বরে সমাপ্ত করে তারা।

তবে শেবাগের প্রস্থানে প্রশ্ন উঠে গেছে প্রীতির সঙ্গে তার সম্পর্ক নিয়ে। গত মৌসুমে প্রকাশ্যেই রয়্যালস ম্যাচের পরে বাদানুবাদে জড়িয়ে পড়েন তিনি। কেন এবার প্রীতির দল ছাড়লেন শেবাগ। নেপথ্যে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য।

সম্প্রতি শেবাগ জানান, ‘‘ফ্র্যাঞ্চাইজির তরফ থেকে একটা ই-মেইল করা হয়েছিল আমাকে, যেখানে জানানো হয় আসন্ন মৌসুমে মেন্টর কিংবা ব্র্যান্ড অ্যাম্বাসাডরের আর প্রয়োজন নেই। কিংস ব্রিগেডের সদস্য হিসেবে বেশ ভাল সময় কাটিয়েছি। এটা ওদের সিদ্ধান্ত। সিদ্ধান্ত গ্রহণের সময় আমার কার্যত কোনও ভূমিকাই ছিল না।’’

এখানেই না থেমে শেবাগ আরও জানান, ‘‘আমার মনে হয় না প্রীতির সঙ্গে ঘটনার সঙ্গে এর কোন যোগাযোগ রয়েছে। যদি ওরা নতুন ব্র্যান্ড অ্যাম্বাসাডর কিংবা মেন্টর চায়, সেটা ওরা সিদ্ধান্ত নেবেন।’’

আসন্ন মৌসুমে কিংস ইলেভেন ঘর গুছিয়ে নামছে। কোচ ব্র্যাড হজকে সরিয়ে নিয়ে আসা হয়েছে মাইক হেসনকে, যিনি কিছুদিন আগেই নিউজিল্যান্ডের কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
এবার ক্রিকেট অস্ট্রেলিয়া থেকে পদত্যাগ করলেন মার্ক টেলর

খেলার খবর: দুর্দিন যাচ্ছে ক্রিকেটের পরাশক্তি হিসেবে পরিচিত ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ)। বল টেম্পারিং কেলেঙ্কারির জেরে তিন ক্রিকেটারকে নিষিদ্ধ করা হয়। এরপর থেকে আরও ধস নামে তাদের পারফম্যান্সে।

এই অবস্থা থেকে সামলে না উঠতেই এবার পদত্যাগের হিড়িক পড়েছে ক্রিকেট অস্ট্রেলিয়ায়। এতে সবশেষ যুক্ত হয়েছেন মার্ক টেলর।

সোমবার ক্রিকেট অস্ট্রেলিয়ার ডিরেক্টরের পদ থেকে সরে দাঁড়িয়েছেন সাবেক এই অধিনায়ক।

বোর্ডের টপ ফিগারদের মধ্যে টেলর ছিলেন তিন নম্বর। তিনিও পদত্যাগ করলেন। তার আগে সরে দাঁড়িয়েছেন সিএ’র প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড ও ডেভিড পিভার।

গত ১৩ বছর ধরে ক্রিকেট বোর্ডের গুরুত্বপূর্ণ পদে থেকে দায়িত্ব পালন করছিলেন টেলর। তবে শুধু বল টেম্পারিংকাণ্ডের কারণেই নয়, কনফ্লিক্ট অব ইন্টারেস্টের ব্যাপার আছে তার সরে যাওয়ার পেছনে। ইংল্যান্ড বিশ্বকাপ ও ২০১৯ অ্যাশেজ সিরিজের জন্য টেলিভিশন চ্যানেল ‘চ্যানেল নাইনের’ সঙ্গে চুক্তি করেছেন টেলর। তাই কনফ্লিক্ট অব ইন্টারেস্টের কথা বলে এখন বোর্ডের দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘নাচুনি বুড়ি’ নায়লা নাঈম

বিনোদনের খবর: ‘অন্ধকার জগৎ’ ছবির আইটেম গান ‘নাচুনি বুড়ি’তে দেখা যাবে আলোচিত মডেল-অভিনয়শিল্পী নায়লা নাঈমকে। গানটির কোরিওগ্রাফি করেছেন মাসুম বাবুল। এরইমধ্যে সাভারে গানের শ্যুটিংয়ে অংশ নিয়েছেন তিনি।
এর আগে ‘রাত্রীর যাত্রী’ ছবির আইটেম গানে নেচেছেন নায়লা নাঈম। নতুন আইটেম গানটি সম্পর্কে তিনি বলেন, অনেক সুন্দর ও বড় আয়োজনের সেটে ‘নাচুনি বুড়ি’ গানটির শুটিং হয়েছে। বেশ ভালো কোরিওগ্রাফিও ছিল। এত অভিজ্ঞ একটি টিমের সঙ্গে কাজ করতে পেরে ভালো লেগেছে। বরাবরের মতো এ গানেও আবেদনময়ী নায়লা নাঈমকে সবাই দেখতে পাবেন। আশা করছি ভালো লাগবে।
‘অন্ধকার জগৎ’ নামের ছবিটি পরিচালনা করছেন বদিউল আলম খোকন। ছবিটিতে আরও অভিনয় করছেন ডি এ তায়েব, মাহিয়া মাহি ও গুলশান আরা পপি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
গানের ভিডিওর শুটিং করতে গিয়ে গ্রেফতার

বিনোদনের খবর: মিউজিক ভিডিও শ্যুটিংয়ের অদ্ভূতুড়ে ঘটনার জন্ম দিয়েছে বিতর্কিত হিপ হপ গ্রুপ ‘ভাঙা বাংলা’। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে প্লাস্টিকের তৈরি নকল অস্ত্র নিয়ে গানের শুটিং করছিল তারা। এ জন্য নির্দিষ্ট একটি জায়গা ভাড়াও করেছিল। কিন্তু ওই অস্ত্রকে আসল অস্ত্র ভেবে আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দেয় স্থানীয়রা। সঙ্গে সঙ্গেই চলে আসে হেলিকপ্টার, সোয়াট টিম। ঘটনাস্থল থেকে হপ গ্রুপটির সদস্যদের গ্রেফতার করা হয়।
যুক্তরাষ্ট্রে প্রায়ই সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। সেদিকে ইঙ্গিত করে লস অ্যাঞ্জেলেসের পুলিশ বিভাগের লেফটেন্যান্ড কেইথ গ্রিন বলেন, আমরা ভেবেছিলাম এসব সত্যিকারের অস্ত্র। এগুলো আসল ভেবে আমরা পূর্বসতর্কতামূলক অবস্থা গ্রহণ করতে গিয়েছিলাম।
‘ভাঙা বাংলা’র এক সদস্য বলেন, ক্যামেরা স্পষ্ট দেখা যাচ্ছিল। আমি জানি না তারা এটা কেন করেছে। এটা খুবই অপ্রয়োজনীয় ছিল এবং শুধু শুধু সময়ের অপচয়।
গানের প্রযোজক পিটার মাদানা বলেন, সবকিছুই নকল ছিল। তারা সত্যিই খুব ভালো ছেলে। অতীতেও তারা কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল না।
‘ভাঙা বাংলা’র প্রথম মিউজিক ভিডিও ‘মাথাটা ফাটাও’ মুক্তি পায় এ বছর। ইউটিউব ও সোশাল মিডিয়ায় ভিডিওটি ২০ লাখেরও বেশিবার দেখা হয়েছে। এরপর তাদের আরও দুটি মিউজিক ভিডিও মুক্তি পেয়েছে।
সূত্র: দেশি হিপ হপ

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
যৌন উত্তেজক কথা বলায় শিক্ষককে ৪ মাসের জেল

অনলাইন ডেস্ক: ঢাকার ধামরাইয়ে স্কুলছাত্রীদের উত্ত্যক্ত ও যৌন উত্তেজক কথা বলায় নতুন কুঁড়ি মডেল স্কুলের প্রধান শিক্ষক সাইদুল ইসলামকে ৪ মাসের জেল দিয়েছেন ভ্রাম্যমান আদালত। আজ সোমবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগরে পাঠিয়েছে থানা পুলিশ।

জানা গেছে, ধামরাই পৌরসভার আইঙ্গন নতুন কুঁড়ি মডেল স্কুলের প্রধান শিক্ষক সাইদুল ইসলাম শ্রেণি কক্ষে ও স্কুলের বাহিরে সপ্তম শ্রেণির ৯জন ছাত্রীকে প্রায়ই বিভিন্নভাবে উত্ত্যক্ত, কু-প্রস্তাব দিতেন। গত শনিবারও রোববার শ্রেণিকক্ষে ৯ ছাত্রীকে যৌন উত্তেজক কথাবার্তা বলেন। এতে ছাত্রীরা অতিষ্ঠ হয়ে উঠে। উপায় না পেয়ে ওই নয় ছাত্রী লিখিত ভাবে বিষয়টি ধামরাই পৌরসভার মেয়র গোলাম কবিরকে জানান। গতকাল রোববার পৌর মেয়র ওই নয় ছাত্রী ও প্রধান শিক্ষক সাইদুল ইসলামকে তার কার্যালয়ে ডেকে নেন। পরে সবার উপস্থিতিতে ছাত্রীরা শিক্ষকের বিরুদ্ধে উত্ত্যক্তের অভিযোগ তুলেন। এসময় শিক্ষক অভিযোগের সত্যতা স্বীকার করে। পরে ধামরাইয়ের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নাহিদ হাসান উপস্থিত হয়ে ওই ৯ ছাত্রী ও প্রধান শিক্ষকের জবানবন্দি নেন।
এক পর্যায় প্রধান শিক্ষক সাইদুল ইসলাম ওই ছাত্রীদের উত্ত্যক্ত করার কথা স্বীকার করলে ভ্রাম্যমান আদালত তাকে চার মাসের জেলের রায় দেন। আজ সোমবার ওই শিক্ষকে কারাগরে পাঠান পুলিশ।
ধামরাই পৌর মেয়র গোলাম কবির জানান, স্কুলছাত্রী উত্ত্যক্তকারী সাইদুল ইসলাম শিক্ষক নামে কলঙ্ক। ভ্রাম্যমান আদালত তাকে চার মাসের কারাদন্ড দিয়ে উপযুক্ত শাস্তি দিয়েছে।
অভিযুক্ত প্রধান শিক্ষকের বাড়ি কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার সাপখাওয়া গ্রামে। তার বাবার নাম রিয়াজ উদ্দিন। তিনি ধামরাই পৌর এলাকার আইঙ্গনে হালিম মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রাজাপাকসে বিক্রমাসিংহে ক্ষমতার লড়াই

বিদেশের খবর: শ্রীলঙ্কায় তীব্র থেকে তীব্রতর হয়ে উঠেছে ক্ষমতার লড়াই। একদিকে প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা ও তার নতুন নিযুক্ত প্রধানমন্ত্রী মাহিন্দ রাজাপাকসে। অন্যদিকে তার বরখাস্ত করা প্রধানমন্ত্রী রণিল বিক্রমাসিংহে ও স্পিকার কারু জয়সুরিয়া। ক্ষমতায় কে থাকবে আর কে থাকবে না- সে প্রশ্নে সেখানে অনাস্থা ভোটের ডাক উঠেছে। তাতে সংখ্যালঘু তামিলরা নতুন প্রধানমন্ত্রী মাহিন্দ রাজাপাকসের বিরুদ্ধে অনাস্থা ভোটের পক্ষে রয়েছে। এরই মধ্যে তারা পরিষ্কার করেছে এ বিষয়টি। শনিবার একটি বিবৃতি দিয়েছে। তাতে তামিলদের জোট তামিল ন্যাশনাল এলায়েন্স (টিএনএ) গত সপ্তাহে নতুন করে সাবেক প্রেসিডেন্ট মাহিন্দ রাজাপাকসেকে নতুন প্রধানমন্ত্রী নিয়োগকে ‘অসাংবিধানিক ও বেআইনি’ বলে আখ্যা দিয়েছে।
বলা হয়েছে, প্রধানমন্ত্রী রাজাপাকসেকে অপসারণের জন্য বরখাস্তকৃত প্রধানমন্ত্রী রণিল বিক্রমাসিংহে যে চ্যালেঞ্জ ছুড়েছেন তাকে সমর্থন করবে টিএনএ’র সদস্যরা। এতেই কি ক্ষমতা থেকে উৎখাত হবেন মাহিন্দ রাজাপাকসে? এ নিয়ে চুলচেরা বিশ্লেষণ চলছে। তামিলরা রণিল বিক্রমাসিংহেকে সমর্থন করলেও মাহিন্দ রাজাপাকসেকে ক্ষমতা থেকে সরানো এক জটিল সমীকরণে রূপ নিতে পারে। শ্রীলঙ্কার ২২৫ আসনের পার্লামেন্টে তামিল জোট টিএনএ’র রয়েছে ১৫ জন এমপি।
এই ভোট যদি তারা রণিল বিক্রমাসিংহেকে দেন বা তাকে সমর্থন করেন তাহলে রাজাপাকসের বিরুদ্ধে অনাস্থা ভোটে বড় প্রভাব পড়বে। কারণ, রণিল বিক্রমাসিংহে ও মাহিন্দ রাজাপাকসে দু’জনের প্রতি জনেরই পার্লামেন্টে প্রায় ১০০ জন করে এমপি রয়েছেন। ফলে হিসাবের অঙ্কটি অনেক কঠিন হয়ে উঠবে। বিশ্লেষকরা বলছেন, টিএনএ যে সিদ্ধান্ত নিয়েছে তাতে রাজাপাকসেকে পরাজিত করা সহজ হবে না। কারণ, তিনি ইউনাইটেড ন্যাশনাল পার্টি (ইউএনপি)’র কমপক্ষে ৬ জন এমপি’র সমর্থন পাচ্ছেন। যদি তা পান তাহলে তিনি পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা পেতে পারেন। যদি তাই হয় তাহলে তিনিই থেকে যাবেন প্রধানমন্ত্রী। শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীকে অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত করতে হলে কমপক্ষে ১১৩ আসনে সংখ্যাগরিষ্ঠতা দেখাতে হয়।

গত ২৬শে অক্টোবর প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা তার সাবেক মিত্র রণিল বিক্রমাসিংহেকে প্রধানমন্ত্রীর পদ থেকে অপসারণ করেন। এ পদে নিয়োগ দেন সাবেক প্রেসিডেন্ট মাহিন্দ রাজাপাকসেকে। এই রাজাপাকসেকে সিরিসেনা ২০১৫ সালের প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত করেছিলেন। কিন্তু প্রেসিডেন্টের বরখাস্ত আদেশ প্রত্যাখ্যান করেন রণিল বিক্রমাসিংহে। প্রধানমন্ত্রীর জন্য সরকার নির্ধারিত বাসভবনেই তিনি অবস্থান করছেন। সেখান থেকে বের হন নি। সবকিছু মিলে মারাত্মক এক সাংবিধানিক সংকটে পড়েছে দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা। শুধু তা-ই নয়। প্রেসিডেন্ট আগামী ১৬ই নভেম্বর পর্যন্ত পার্লামেন্ট স্থগিত করার সিদ্ধান্ত নেন। এতে পরিস্থিতি আরো জটিল হয়ে ওঠে। রণিল বিক্রমাসিংহে নিজেকে বৈধ প্রধানমন্ত্রী দাবি করছেন। তিনি নিজের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে চেয়েছেন পার্লামেন্টে। তার এ ডাকের প্রতি শুক্রবার সমর্থন দিয়েছে জাতিসংঘ। ওই অনাস্থা ভোট যত তাড়াতাড়ি সম্ভব করতে বলা হয়েছে।

পর্যবেক্ষকরা বলছেন, পার্লামেন্ট যত বেশি দিন স্থগিত রাখা যাবে ততই লাভবান হবে সিরিসেনা ও রাজাপাকসের রাজনৈতিক জোট ইউনাইটেড পিপলস ফ্রিডম এলায়েন্স (ইউপিএফএ)। আর তাতে রণিল বিক্রমাসিংহের জন্য অশনি সংকেত বেজে উঠতে পারে। রাজাপাকসের বিরুদ্ধে ভোট দেয়ার সিদ্ধান্ত সম্পর্কে টিএনএ বলেছেন, দেশের এমন একটি পরিস্থিতিতে আমাদের নিরপেক্ষ থাকার অর্থ হবে অগণতান্ত্রিক শক্তিকে ক্ষমতায় যাওয়ার পথ করে দেয়া। দীর্ঘদিন এই জোটটি রাজাপাকসের বিরোধিতা করে এসেছে। মাহিন্দ রাজাপাকসে ২০০৫ থেকে ২০১৫ সাল পর্যন্ত দেশ শাসন করেন। তিনি ২০০৯ সালে কয়েক দশক ধরে গৃহযুদ্ধ বন্ধ করেন। অভিযোগ আছে, ২৫ বছর ধরে চলমান এই গৃহযুদ্ধে কমপক্ষে এক লাখ মানুষ নিহত হয়েছেন। জাতিসংঘের মতে, যুদ্ধের শেষ ৫ মাসেই হত্যা করা হয়েছে ৪০ হাজার মানুষকে। এর বেশির ভাগই তামিল বেসামরিক মানুষ। এর জন্য রাজাপাকসেকে দায়ী করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest