সর্বশেষ সংবাদ-
আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে ইজিবাইকের ওপর: অল্পের জন্য প্রাণে বাঁচলেন পথচারীসাতক্ষীরায় উপজেলা পর্যায়ে তৃণমূল জনগোষ্ঠীর প্রতিনিধি সমাবেশশ্যামনগরে প্রতিবন্ধী ব্যক্তিদের সরকারি সেবা প্রাপ্তির মানোন্নয়নে পাবলিক হেয়ারিংগভীর রাতে গাবুরায় গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ‌দাফন সম্পন্নগাজী নজরুলের ফাঁ*সির দাবিতে উত্তাল শ্যামনগরসাতক্ষীরায় যুবদলের আংশিক কমিটি ঘোষণা, আনন্দ মিছিলগণপিটুনিতে মৃত্যু নিয়ে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলনসাতক্ষীরা জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা: সভাপতি মুকুল, সম্পাদক বাবুবিজনেস অ্যান্ড লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন সাতক্ষীরার সুদীপ্তকেঁড়াগাছি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ডা. আনিছুর রহমানের ৫ম মৃত্যুবার্ষিকী আজ

গ্যাস্ট্রিক সমস্যা সমস্যা দূর করে আদা চা

অনলাইন ডেস্ক: চা শরীরকে সতেজ আর মনকে প্রশান্ত করে। চায়ের মধ্যে কয়েক টুকরো আদা যোগ করলে এটি আরো স্বাস্থ্যকর হয়ে ওঠে। যারা গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগছেন তাদের জন্য আদা চা-ই পারফেক্ট। আদা চায়ের উপকারি গুণের কারণে এর রয়েছে অনেকগুলো স্বাস্থ্যকারী দিক-

১. আদা চা রোগ-প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। শীতে এককাপ আদা চা আমাদের শরীরকে গরম করে আর ঠাণ্ডা লাগা এবং সর্দি কাশি থেকে দূরে রাখে।

২. সারাদিনের কর্মব্যস্ততার ক্লান্তি দূর করতে এককাপ ধোঁয়া ওঠা আদা চা আপনার ক্লান্তিকে রাখবে দূরে আর করে তুলবে সতেজ।

৩. বমি বমি ভাব হচ্ছে? এক কাপ আদা চা হতে পারে ভালো সমাধান। কোথাও যাওয়ার আগে কয়েক চুমুক আদা চা খান। উপকার পাবেন।

৪. আদা চা হজমশক্তি বাড়ায়। এটি গ্যাস্ট্রিক সমস্যা সমস্যা দূর করে হজমে সাহায্য করে।

৫. এক কাপ আদা চা শরীরের রক্ত প্রবাহ বাড়িয়ে দেয়। এতে করে শরীরের নানা অংশে রক্তপ্রবাহ নিয়ন্ত্রণে থাকে।

৬.শ্বাস নিতে কষ্ট দেখা দিলে এক কাপ আদা চা খেতে পারেন। বেশ উপকারী বন্ধু হিসেবেই কাজ করবে এটি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
প্রতি ৬ মিনিটে এক প্রকল্প পাস

দেশের খবর: প্রতি ছয় মিনিটে একটি করে প্রকল্প পাস করল জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। গতকাল রবিবার একনেক সভায় আগের সব রেকর্ড ভেঙে মোট ৩৯টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। বিকেল সাড়ে ৩টা থেকে শুরু হয়ে একনেক বৈঠক শেষ হয়েছে সন্ধ্যা সাড়ে ৭টায়। সে হিসাবে চার ঘণ্টায় বা ২৪০ মিনিটের মধ্যে প্রতি ছয় মিনিটে গড়ে একটি করে প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। বর্তমান সরকারের দুই মেয়াদে গত দশ বছরে গতকাল একনেক সভায় সবচেয়ে বেশি প্রকল্প অনুমোদন দেওয়া হলো।

রাজধানীর শেরেবাংলানগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করেন। একনেক বৈঠক শেষ করে রাত ৮টায় গণভবনে ১৪ দলের সঙ্গে সংলাপে বসেন প্রধানমন্ত্রী। ৮ নভেম্বর জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন। তাই গতকালের একনেক বৈঠক বর্তমান সরকারের শেষ বৈঠক বলে জানিয়েছেন পরিকল্পনা কমিশনের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা।
গতকাল একনেক সভায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জন্য গুলশানে আবাসিক ভবন, আগারগাঁওয়ে পুলিশের সন্ত্রাস দমন ও আন্তর্জাতিক অপরাধ প্রতিরোধ কেন্দ্র এবং ঢাকা মেট্রোপলিটন এলাকায় পুলিশ সদস্যদের জন্য ৯টি আবাসিক টাওয়ার ভবন এবং বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়ানোর জন্য বিভিন্ন প্রকার যানবাহন ও যন্ত্রপাতি ক্রয়সংক্রান্ত আলাদা চারটি প্রকল্প অনুমোদন পেয়েছে। এ ছাড়া র‌্যাবের কারিগরি ও প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে একটি প্রকল্প অনুমোদন পেয়েছে। নির্বাচনের আগে সবাইকে খুশি রাখার চেষ্টা করেছে সরকার। গতকালের একনেক সভায় গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, পৌরসভা উন্নয়ন, বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন ও হাসপাতাল নির্মাণসংক্রান্ত প্রকল্প অনুমোদন দেওয়া হয়।

সভা শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের বলেন, একনেক সভায় ৮৬ হাজার ৬৮৭ কোটি টাকা ব্যয়ে মোট ৩৯টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে রাষ্ট্রীয় কোষাগার থেকে জোগান দেওয়া হবে ৬৬ হাজার ৪৬৬ কোটি টাকা। বাস্তবায়নকারী সংস্থা থেকে আসবে ৩১৩ কোটি টাকা এবং উন্নয়ন সহযোগীদের কাছ থেকে ঋণ পাওয়া যাবে ১৯ হাজার ৯০৮ টাকা।
পরিকল্পনা কমিশনের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, নির্বাচনের আগে অস্বাভাবিক প্রকল্প অনুমোদন শুরু হয় ১১ সেপ্টেম্বর একনেক বৈঠক থেকে। ওই বৈঠকে ১৮টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। এরপর প্রতিটি একনেক বৈঠকে গড়ে ২০টির ওপর প্রকল্প অনুমোদন দেওয়া হয়। গত ৩০ অক্টোবর একনেক সভায় অনুমোদন দেওয়া হয় ২৪টি প্রকল্প। অথচ গত ৯ বছরে একনেকে গড়ে আট থেকে দশটি প্রকল্প অনুমোদন দেওয়া হতো। নির্বাচনের আগে সেটি দ্বিগুণ এমনকি তিন গুণও হয়েছে। সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার ও শনিবারও কাজ করতে হয়েছে পরিকল্পনা কমিশনের কর্মকর্তাদের।
প্রকল্পগুলো পর্যালোচনা করে কমিশনের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেল, অনেক প্রকল্প আছে, যেগুলো বাস্তবায়নে টাকা পাওয়া যাবে কি না তার নিশ্চয়তা নেই। কোনো কোনো প্রকল্প আছে, যেগুলোর কোনো সমীক্ষা করা হয়নি। এসব প্রকল্প নেওয়া কতটুকু যৌক্তিক তা নিয়েও প্রশ্ন আছে কমিশনের। কোনো কোনো প্রকল্পের মেয়াদ ও ব্যয় দুটিই বাড়ানো হয়েছে। কিন্তু ঠিক কী কারণে ব্যয় ও মেয়াদ বাড়ানো হয়েছে, তা যাচাই-বাছাই ও বিশ্লেষণ করার সময়ও ছিল না কমিশনের কর্মকর্তাদের। এমনকি একজন সচিবকে দিনে পাঁচটি করে প্রকল্প মূল্যায়ন কমিটির (পিইসি) বৈঠক করতে হয়েছে। গত দেড় মাসে ১৯০টি প্রকল্প পাস করা হয়েছে একনেক বৈঠকে; যেসব প্রকল্প বাস্তবায়নে খরচ হবে দুই লাখ কোটি টাকার বেশি। এ বছর যেখানে এডিপির আকার এক লাখ ৭৩ হাজার কোটি টাকা, সেখানে দেড় মাসে অনুমোদিত প্রকল্পের টাকা কোথা থেকে আসবে, তা নিয়ে শঙ্কা আছে কমিশনের কর্মকর্তাদের মধ্যে।

গতকাল একনেক সভায় পাস হওয়া প্রকল্পগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো বাংলাদেশ রেলওয়ের জয়দেবপুর থেকে ঈশ্বরদী পর্যন্ত ডুয়াল গেজ ডাবল লাইন নির্মাণ প্রকল্প। এটি বাস্তবায়ন খরচ ধরা হয়েছে ১৪ হাজার ২৫০ কোটি টাকা। পূর্বাচল লিংক রোডের উভয় পাশে (কুড়িল থেকে বোয়ালিয়া পর্যন্ত) ১০০ ফুট পর্যন্ত খাল খনন প্রকল্পটি বাস্তবায়নে খরচ হবে ১০ হাজার ৩২৯ কোটি টাকা। এ ছাড়া প্রায় চার হাজার কোটি টাকা ব্যয়ে পায়রা সমুদ্রবন্দরের জন্য টার্মিনাল নির্মাণ এবং আনুষঙ্গিক সুবিধা সম্প্রসারণ প্রকল্পও রয়েছে। আট হাজার ৪৪৬ কোটি টাকা ব্যয়ে কর্ণফুলী নদীর নিচে টানেল নির্মাণসংক্রান্ত প্রকল্পটির ব্যয় এক হাজার ৪৩৩ কোটি টাকা বাড়িয়ে ৯ হাজার ৮৮০ কোটি টাকা সংশোধন করে অনুমোদন দেয় একনেক। কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণে খরচ হবে তিন হাজার ৭১০ কোটি টাকা। এ ছাড়া ঢাকা মেট্রোপলিটন এলাকায় ৯টি আবাসিক টাওয়ার ভবন নির্মাণে খরচ হবে ৯৭৬ কোটি টাকা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আজ প্রধানমন্ত্রীর সঙ্গে এরশাদের সংলাপ

দেশের খবর: এবার প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে সংলাপে বসছেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। এর আগে জাতীয় ঐক্যফ্রন্ট ও বিকল্পধারার সঙ্গে সংলাপ করে সরকার।
আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এরশাদের সঙ্গে সংলাপটি অনুষ্ঠিত হবে। এরশাদের নেতৃত্বে ৩৩ সদস্যের প্রতিনিধি দল সংলাপে অংশ নিচ্ছে।
প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ও বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ, কো-চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি, প্রেসিডিয়াম সদস্য আনিসুল ইসলাম মাহমুদ এমপি, কাজী ফিরোজ রশীদ এমপি, মসিউর রহমান রাঙ্গা এমপি, জিয়াউদ্দিন আহমেদ বাবলু এমপি, সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, মুজিবুল হক চুন্নু এমপি, সালমা ইসলাম এমপি, ফখরুল ইমাম এমপি, এমএ ছাত্তার, অধ্যাপক দেলোয়ার হোসন খান, আলহাজ সাহিদুর রহমান, শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম, সুনীল শুভরায়, এসএম ফয়সল চিশতী, মাহমুদুল ইসলাম চৌধুরী, আজম খান, সোলায়মান আলম শেঠ, আতিকুর রহমান আতিক, মেজর (অব.) খালেদ আক্তার, সফিকুল ইসলাম সেন্টু, শামীম হায়দার পাটোয়ারী, জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব লিয়াকত হোসেন খোকা এমপি, নুরুল ইসলাম ওমর এমপি। এছাড়া রয়েছেন- বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান মাওলানা এমএ মান্নান, মহাসচিব এমএ মতিন, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাহফুজুল হক, যুগ্ম মহাসচিব জালাল আহমেদ, জাতীয় ইসলামী মহাজোটের চেয়ারম্যান আবু নাসের ওয়াহেদ ফারুক ও বিএনএ’র চেয়ারম্যান সেকেন্দার আলী মনি।
সংলাপ শেষে রাতেই জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী অফিসে গণমাধ্যমকে বিস্তারিত জানাবেন পার্টির নেতারা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
৮ টাকায় দেখা যায় ফেসবুকে কারো গোপন মেসেজ

অনলাইন ডেস্ক: ফেসবুকে হানা দিয়ে ৮১ হাজার ইউজারের ব্যক্তিগত মেসেজ প্রকাশ্যে এনেছে হ্যাকার! শুধু তাই নয়, এই সব গোপন মেসেজ ১০ সেন্টের বিনিময়ে বিক্রির চেষ্টা করা হয়। যা বাংলাদেশি মুদ্রায় দাঁড়ায় মাত্র ৮ টাকা। শুক্রবার এমন খবরে প্রকাশ করে বিবিসি। এতে করে ফের প্রশ্ন উঠছে ফেসবুকের নিরাপত্তা নিয়ে।

বিবিসির রাশিয়ার শাখাকে হ্যাকাররা জানায়, তাদের কাছে ১২০ মিলিয়ন ফেসবুকে অ্যাকাউন্টের তথ্য রয়েছে। যার মধ্যে ৮১ হাজার অ্যাকাউন্ট ইতিমধ্যে নমুনা হিসাবে তুলে ধরেছে তারা। সেই অ্যাকাউন্টগুলির অ্যাকসেস খুব কম টাকার বিনিময়ে যে কোনও ইচ্ছুক ব্যক্তিকে দিয়ে দেওয়ার কথাও জানিয়েছে হ্যাকাররা।

জানা গিয়েছে, এখন পর্যন্ত বিবিসি ইউক্রেন ও রাশিয়ায় অবস্থিত বেশিরভাগ ফেসবুক ব্যবহারকারীর অ্যাকাউন্টে এই ঘটনা ঘটে। এছাড়া ব্রিটেন, যুক্তরাষ্ট্র, ব্রাজিলের গ্রাহকদের অ্যাকাউন্টে এমনটি হয়েছে। অন্যান্য দেশেও ফেসবুক হ্যাক হতে পারে।
এমন পাঁচ ব্যক্তি বিবিসিকে জানিয়েছে তাদের ব্যক্তিগত বার্তা ফাঁস হয়েছে। ছবি: বিবিসি

এদিকে এই খবর প্রকাশিত হতেই নড়েচড়ে বসেছে ফেসবুক কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটির প্রোডাক্ট ম্যানেজমেন্টের ভাইস প্রেসিডেন্ট গাই রোজ জানিয়েছেন, ফেসবুকের নিরাপত্তা কঠিন রয়েছে। হ্যাকাররা আসলে ভাইরাস আক্রান্ত ব্রাউজার এক্সটেনশনের সাহায্যেই হ্যাক করছে অ্যাকাউন্ট।
তিনি আরো বলেন, আমরা পুলিশ এবং সাইবার বিভাগগুলির সঙ্গে যোগাযোগ করেছি, যাতে হ্যাকিংয়ের মাধ্যমে প্রকাশ হওয়া অ্যাকাউন্টগুলো দ্রুত ওয়েবসাইট থেকে সরানো হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পাকিস্তানের কাছে হোয়াইটওয়াশ নিউ জিল্যান্ড

খেলার খবর: তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে নাটকীয় ধসে পাকিস্তানের কাছে ৪৭ রানে হেরেছে নিউ জিল্যান্ড। ২৭ বলের মধ্যে মাত্র ২৩ রান যোগ করতে শেষ ৮ উইকেট হারিয়ে ফেলে কিউইরা।
১৬৭ রানের লক্ষ্য তাড়ায় ১৬ ওভার ৫ বলে ১১৯ রানে থমকে যায় নিউ জিল্যান্ডের ইনিংস।

দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে রবিবার টস জিতে ব্যাট করতে নেমে ১৬৬ রান করে পাকিস্তান। ওপেনার ফখর জামান করেন ১১ রান। অপর ওপেনার বাবর আজম সাজঘরে ফিরেন ৭৯ রান করে। ৯ বলে তিন চারে ১৯ রান করেন শোয়েব মালিক। হাফিজ ৩৪ বলে অপরাজিত থাকেন ৫৩ রানে।
জবাবে ১৩ রানের মধ্যে কলিন মানরো ও ডি গ্র্যান্ডহোমকে হারিয়ে চাপে পড়ে নিউ জিল্যান্ড। ৮৩ রানের জুটিতে ম্যাচের চিত্রটা পাল্টে দেন উইলিয়ামস ও ফিলিপস। তিন বলের মধ্যে দুই জনকে ফিরিয়ে পাকিস্তানকে খেলায় ফেরান শাদাব খান।
এরপর সেই ধস। ২৭ বলের মধ্যে মাত্র ২৩ রান যোগ করতে শেষ ৮ উইকেট হারিয়ে ফেলে কিউইরা। পকিস্তানের পক্ষে শাদাব ৩ উইকেট নেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সর্বোচ্চ করদাতা হলেন যেসব তারকা

বিনোদনের খবর: প্রতি বছর সর্বোচ্চ করদাতাকে ট্যাক্স কার্ড দিয়ে থাকে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এবারও ২০১৭-১৮ সেশনের সর্বোচ্চ করদাতা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ট্যাক্স কার্ড প্রদান করা হচ্ছে। আর সর্বোচ্চ করদাতার এই তালিকায় আছেন শোবিজ অঙ্গনের ছয় তারকা।
রবিবার (৪ নভেম্বর) ‘জাতীয় ট্যাক্স কার্ড নীতিমালা, ২০১০ (সংশোধিত)’ এর বিধান অনুযায়ী সর্বোচ্চ করদাতাদের তালিকা প্রকাশ করেছে এনবিআর।
প্রকাশিত গেজেট অনুযায়ী অভিনয়শিল্পীর মধ্যে সর্বোচ্চ কর দিয়ে অভিনেতা ও অভিনেত্রী ক্যাটাগরিতে ট্যাক্স কার্ড পাচ্ছেন আবুল হায়াত, অনন্ত জলিল ও মাহফুজ আহমেদ।

অন্যদিকে গায়ক-গায়িকা ক্যাটাগরিতে ট্যাক্স কার্ড পাচ্ছেন কণ্ঠশিল্পী রুনা লায়লা, এসডি রুবেল ও তাহসান।
এনবিআর জানিয়েছে, আগামী ১২ নভেম্বর রাজধানীর সোনারগাঁও হোটেলে জমকালো আয়োজনের মধ্য দিয়ে সর্বোচ্চ করদাতাদের সম্মাননা জানানো হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
৭ নভেম্বর জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর পুনরায় সংলাপ

দেশের খবর: প্রথম সংলাপ ‘আকাঙ্ক্ষার’ প্রতিফলন না হওয়ায় ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের আবেদনের প্রেক্ষিতে আবার সংলাপে বসবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

রোববার রাতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘ড. কামাল হোসেনের চিঠির প্রেক্ষিতে জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে ছোট পরিসরে ৭ নভেম্বর (বুধবার) সকালে আবারও সংলাপ অনুষ্ঠিত হবে।’

এর আগে গত ১ নভেম্বর রাতে গণভবনে জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে সংলাপ করেন প্রধানমন্ত্রী ও আওয়ামী সভাপতি শেখ হাসিনা।

সেদিন দীর্ঘ সংলাপ শেষে বেরিয়ে এক আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় ড. কামাল বলেন, সংলাপ থেকে তেমন কোনো সমাধান পাওয়া যায়নি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা এ সংলাপে সন্তুষ্ট নই। ঐক্যফ্রন্টের সাত দফা দাবি মেনে নেয়া না হলে আন্দোলন চলবে বলেও জানায় ঐক্যফ্রন্ট।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ৮ নভেম্বর

দেশের খবর: নতুন রাজনৈতিক জোটের পক্ষ থেকে অনুরোধের মধ্যেই একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ৮ নভেম্বর ঘোষণা করার সিদ্ধান্ত জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার রাতে নির্বাচন কমিশন কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাৎ হোসেন চৌধুরী এ সিদ্ধান্তের কথা জানান।

এর আগে রোববার বিকালে ইসির এক বৈঠকে ইভিএম ব্যবহারের বিধান রেখে বিধিমালা চূড়ান্ত করা হয়।

তার আগে শনিবার অনলাইনে মনোনয়নপত্র দাখিলের বিষয়ে বিধিমালা চূড়ান্ত করা হয়।

এদিকে শনিবার বিকালে চলমান সংলাপ শেষ হওয়া পর্যন্ত একাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা না করতে অনুরোধ করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বরাবর চিঠি দেয় জাতীয় ঐক্যফ্রন্ট।

চিঠিতে বলা হয়, আপনারা প্রধানমন্ত্রীর সংলাপের বিষয়টি অবগত আছেন এবং সেদিকে নজর রাখছেন। সেই প্রেক্ষাপটে আমরা মনে করি, তফসিল ঘোষণার ক্ষেত্রে সিদ্ধান্ত নেয়ার বিষয়টি চলমান রাজনৈতিক প্রক্রিয়া। এ জন্য সংলাপ না হওয়া পর্যন্ত কমিশনের অপেক্ষা করাই শ্রেয়।

কিন্তু এর মধ্যেই একাদশ নির্বাচনের তফসিলের দিন-তারিখ ঘোষণা করল ইসি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest