সর্বশেষ সংবাদ-
আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে ইজিবাইকের ওপর: অল্পের জন্য প্রাণে বাঁচলেন পথচারীসাতক্ষীরায় উপজেলা পর্যায়ে তৃণমূল জনগোষ্ঠীর প্রতিনিধি সমাবেশশ্যামনগরে প্রতিবন্ধী ব্যক্তিদের সরকারি সেবা প্রাপ্তির মানোন্নয়নে পাবলিক হেয়ারিংগভীর রাতে গাবুরায় গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ‌দাফন সম্পন্নগাজী নজরুলের ফাঁ*সির দাবিতে উত্তাল শ্যামনগরসাতক্ষীরায় যুবদলের আংশিক কমিটি ঘোষণা, আনন্দ মিছিলগণপিটুনিতে মৃত্যু নিয়ে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলনসাতক্ষীরা জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা: সভাপতি মুকুল, সম্পাদক বাবুবিজনেস অ্যান্ড লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন সাতক্ষীরার সুদীপ্তকেঁড়াগাছি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ডা. আনিছুর রহমানের ৫ম মৃত্যুবার্ষিকী আজ

সন্ত্রাস জঙ্গিবাদ ও মাদকের সাথে জড়িতদের কোন ছাড় নেই -ওসি মোস্তাফিজুর রহমান

নিজস্ব প্রতিবেদক: জেলা শহরে অবস্থিত পলাশপোল এলাকায় সম্প্রতি গভীর রাতে স্বশস্ত্র সন্ত্রাসী বাহিনীর উপস্থিতির প্রতিক্রিয়ায় আইনশৃঙ্খলা বজায় রাখতে সদর থানা পুলিশের সাথে স্থানীয় জনসাধারনের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকালে পলাশপোল জামে মসজিদ প্রাঙ্গণে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এড. ওসমান গনির সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান।
সভায় ওসি মোস্তাফিজুর রহমান বলেন, সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকের সাথে জড়িতদের কোন ছাড় নেই। সন্ত্রাসী যারাই হোক তাদের খুঁজে বের আইনের আওতায় আনা হবে। তিনি এলাকাবাসীকে ঐক্যবদ্ধ থাকতে হবে উল্লেখ করে তিনি আরো বলেন প্রতিটি বাড়ির সামনে বৈদ্যুতিক আলোর ব্যবস্থা করতে হবে। রাস্তার পাশে ঝোপঝাড় পরিস্কার করতে হবে। যারা বাসা ভাড়া দেন তারা অবশ্যই ভাড়াটিয়াদের জাতীয় পরিচয়পত্রের কপি নিয়ে রাখতে হবে। এছাড়াও আসন্ন নির্বাচনকে সামনে রেখে প্রত্যন্ত এলাকা থেকে জামাত-বিএনপির নেতাকর্মীরা যদি এলাকায় ঘরভাড়া করে আত্মগোপন করে থাকে তাহলে তাদের ব্যাপারেও সজাগ থাকার আহবান জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন ডেইলি সাতক্ষীরার সম্পাদক হাফিজুর রহমান মাসুম, সদর থানার ইন্সপেক্টর আবুল কালাম, পলাশপোল জামে মসজিদের সাধারণ সম্পাদক শামছুল আলম খান, পৌর আওয়ামীলীগের যুুগ্ম সম্পাদক আঃ আনিস খান চৌধুরী বকুল, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ও সাংবাদিক মোহাম্মদ আলী সুজন, সাতক্ষীরা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক কালের চিত্র পত্রিকার সহ-সম্পাদক রবিউল ইসলাম, দৈনিক কালের চিত্র পত্রিকার মফ:স্বল বার্তা সম্পাদক মেহেদী আলী সুজয়, সাংবাদিক মাসুদ আলী, সাংবাদিক হাসানুজ্জামান হাসান, পলাশপোল জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওঃ শহিদুল ইসলাম, এড. ওসমান আলী, খলিলুর রহমান খান, মোঃ আবুল হোসেন সরদার, শাহাজাহান আলী, আজহারুল ইসলাম মুকুল, মোঃ মোকছেদ আলী, আশিকুজ্জামান খান, আশরাফুল ইসলাম বাবুলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, শহরের পলাশপোল এলাকায় দৈনিক কালের চিত্রের মফঃস্বল বার্তা সম্পাদক মেহেদী আলী সুজয় ও ডেইলি সাতক্ষীরার সম্পাদক হাফিজুর রহমান মাসুমের বাড়ির সামনে ২৮ সেপ্টেম্বর পত্রিকা অফিসের কাজ শেষে বাড়ি ফিরে নিজ বাড়ির সামনে দা বাহিনীর সামনে পড়েন মেহেদী আলী সুজয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে একটি সেলাই রেন্জ উদ্ধার করে।
এঘটনায় সাতক্ষীরা সদর থানায় সাধারণ ডায়েরি করেন ঘটনাস্থলের সম্মুখের বাসিন্দা ও যুদ্ধাপরাধ মামলার সাক্ষী সাংবাদিক হাফিজুর রহমান মাসুম। ঘটনার তিনদিন অতিবাহিত হতে না হতেই গত ১ অক্টোবর গভীর রাতে আবারও ওই দা বাহিনীর হুমকির সম্মুখিন হন এক নৈশ প্রহরী।
এঘটনার ১ মাস যেতে না যেতে গত ২ নভেম্বর সাংবাদিক মেহেদী আলী সুজয়ের বাড়ির পেছনে ও সাতক্ষীরা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক কালের চিত্রের সহ-সম্পাদক রবিউল ইসলামের বাড়ির সামনে রাত ৩টার দিকে আবারও ওই বাহিনীর সদস্যরা অবস্থান নেয় বলে প্রত্যক্ষদর্শী পলাশপোল তেঁতুলতলা এলাকার মৃত শরিতুল্যাহর স্ত্রী মনোয়ারা বেগম জানান। মনোয়ারা বেগম আরো বলেন, বুধবার দিবাগত রাত তিনটার দিকে তার বাড়ির বেড়ার পাশে কয়েকজন মানুষের আওয়াজ শুনতে পেয়ে তিনি কারা ওখানে? এমন প্রশ্ন করলে ওই সন্ত্রাসীরা বলে চিৎকার করবি না। চিৎকার করলে জবাই করার হুমকি দেন তারা। এঘটনায় এলাকায় আতংঙ্ক বিরাজ করছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মাধবকাটিতে আসাদুজ্জামান বাবুসহ আ’লীগ নেতাদের গণসংযোগ ও লিফলেট বিতরণ

নিজস্ব প্রতিনিধি: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট চেয়ে বাংলাদেশ আওয়ামীলীগ সাতক্ষীরা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু সহ স্থানীয় আ’লীগ নেতাকর্মীরা নৌকার পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন। রবিবার সন্ধ্যায় ঝাউডাঙ্গা ইউনিয়নের মাধবকাটি বাজারে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছে বর্তমান সরকারের উন্নয়ন তুলে ধরে লিফলেট বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা আ’লীগের যুগ্ন সম্পাদক এনছান বাহার বুলবুল, সাংগঠনিক সম্পাদক গণেশ চন্দ্র মন্ডল, ইউনিয়ন আ’লীগের যুগ্ন সম্পাদক মো. মোশাররফ হোসেন মুকুল, মাধবকাটি বাজার কমিটির সভাপতি ও ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক মো. আবুল খায়ের বিশ্বাস, মাধবকাটি বাজার কমিটির সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির লিটু, বাজার কমিটির সাবেক সাধারণ সম্পাদক মো. মিজানুর হায়দার, সাংবাদিক মাষ্টার মফিজুর রহমান, ইউপি সদস্য মো. শরিফুজ্জামান ময়না, আকরাম আলীসহ আওয়ামীলীগ, যুবলীগ, শ্রমিক লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা সদর আসনে জাতীয় পার্টির প্রার্থী শেখ আজহার হোসেনের শোডাউন

নিজস্ব প্রতিবেদক: আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা সদর-২ আসনের মনোনয়ন প্রত্যাশীর শোডাউন-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ১১টায় জেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব শেখ আজহার হোসেনের নেতৃত্বে একটি নির্বাচনী শোডাউন বালক উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে শুরু হয়ে শহর ঘুরে ১৪ টি ইউনিয়ন প্রদক্ষিণ করে। শোডাউনে অংশ নেয় জেলা জাতীয় পাটির সিনিয়র সহ সভাপতি শেখ নুরুল ইসলাম, এস.এম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশু, সদর উপজেলা জাতীয় পাটির নেতা শেখ আনোয়ার জাহিদ তপন, জেলা যুব সংহতির আহবায়ক আশিকুর রহমান বাপ্পী, যুগ্ম আহবায়ক আবু তাহের, সাবেক সভাপতি শাখাওয়াতুল করিম পিটুল, জেলা ছাত্র সমাজের সভাপতি কায়ছারুজ্জামান হিমেল, সহ সভাপতি নজরুল ইসলাম রাজু, সাধারণ সম্পাদক আকরামুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সোহাগ হোসেন, তোহা খান, সাংগঠনিক সম্পাদক রোকনুজ্জামান সুমন, ছাত্র সমাজ নেতা রকি, পাভেলসহ জাতীয় পার্টির সদর উপজেলার ১৪টি ইউনিয়নের বিভন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বৈকারীতে সরকারের উন্নয়ন তুলে ধরে নজরুল ইসলাম এর ন‌িবার্চন‌ি পথ সভা

নিজস্ব প্রতিবেদক: সরকারের উন্নয়ন ও সাফল্য তুলে ধরে নজরুল ইসলামের নেতৃত্বে মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকালে সদর উপজেলার বৈকারী বাজারে এ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। বৈকারী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমানের সভাপতিত্বে ও সদর উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক ইনজামুল হকের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এসএম শওকত হোসেন, পৌর আওয়ামীলীগের সভাপতি আবু সায়ীদ, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহাজাহান আলী, যুগ্ম সম্পাদক আব্দুর রশিদ, পৌর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক রাশেদুজ্জামান রাশি, জেলা পরিষদ সদস্য মনিরুল ইসলাম, সদর উপজেলা আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আঃ রশিদ, শিক্ষা বিষয়ক সম্পাদক প্রভাষক আফাজ উদ্দীন, বৈকারী ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান অসলে, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক অহেদুজ্জামান টিটু, সদর উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিজান, সাধারণ সম্পাদক প্রভাষক ময়নুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন কুখরালী আমতলা আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক নূর মনোয়ার, শুকুর মাহমুদ, রুহুল আমিন, আঃ রহমান প্রমুখ। পথসভায় নজরুল ইসলাম বলেন, আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। তারা দেশের উন্নয়নের কাজ করে। মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য চেষ্টা করে। বঙ্গবন্ধু যেমন এদেশের মাটি ও মানুষের জন্য কাজ করে গেছেন। তারই সুযোগ্য কন্যা শেখ হাসিনাও দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। স্বাধীনতা যুদ্ধে যারা বিরোধীতা করেছিল তারাই ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যা করেছিল। সেই পাকিস্তানি শাসক গোষ্ঠী এখনও পাকিস্তানের এজেন্ট হিসেবে কাজ করে যাচ্ছে দেশকে অশান্ত রাষ্ট্রে পরিনত করতে। তিনি আরো বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পর থেকে অব্যহত রয়েছে বাংলাদেশের উন্নয়নের ধারা। শিক্ষার প্রসারের জন্য বর্তমান সরকার বছরের প্রথমে শিক্ষার্থীদের হাতে তুলে দিচ্ছেন নতুন বই। চিকিৎসা সেবার মান বাড়াতে প্রতিটি ইউনিয়নে কমিউনিটি ক্লিনিক করে দিয়েছেন। কোনো মানুষ যাতে অন্ধকারে না থাকে সেজন্য প্রতিটি ঘরে ঘরে পৌছে দিয়েছেন বিদুতের আলো। যে কারণে বর্তমান বিশে^ বাংলাদেশ একটি রোল মডেল হিসেবে পরিচিতি লাভ করেছে। নৌকা হলো উন্নয়নের প্রতিক। নৌকায় ভোট দিলে বাংলার জনগণ ভাল থাকে। দেশের উন্নয়নের জন্য নৌকার বিকল্প নেই। তিনি আরো বলেন, বাংলার মানুষ আর ২০১৩ সালের সেই ভয়াবহ দৃশ্য দেখতে চায়না। দেখতে চায়না স্বাধীনতা বিরোধী চক্র জামাত শিবির বিএনপিকে। তারা বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিনত করার চেষ্টা এখনও চালিয়ে যাচ্ছে। আর শেখ হাসিনা সরকার এদেশের মানুষের জন্য প্রতিটি সেক্টরে উন্নয়ন করে যাচ্ছে। আগামীতে এ উন্নয়নের ধারা অব্যহত রাখতে নৌকা প্রতিকে ভোট দেওয়ার আহবান জানান তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পৌর ৫নং ওয়ার্ড যুবলীগের সভাপতি শরিফ বহিস্কার

প্রেস বিজ্ঞপ্তি: পৌর ৫নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মাহমুদুল হাসান শরিককে বহিস্কার করা হয়েছে। রোববার পৌর যুবলীগের সভাপতি মনোয়ার হোসেন অনু ও সাধারণ সম্পাদক তুহিনুর রহমান তুহিন স্বাক্ষরিত এক পত্রে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে তাকে বহিস্কার করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের পৌর ৬নং ওয়ার্ড শাখার কমিটি বিলুপ্ত

প্রেস বিজ্ঞপ্তি: বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের সাতক্ষীরা পৌর শাখার সভাপতি আসাদুজ্জামান লাভলু ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের সাতক্ষীরা পৌর ৬নং ওয়ার্ড শাখা কমিটি দীর্ঘদিন ধরে দলীয় কার্যক্রমসহ সাংগঠনিক বিভিন্ন কর্মসূচিতে ধারাবাহিক ভাবে নিস্কৃয় থাকায় বারংবার তাগিদ দেয়া সত্বেও সক্রীয় না হওয়ায় গঠণতান্ত্রিক বিধি মোতাবেক পৌর ৬নং ওয়ার্ড বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের উক্ত নিষ্কৃয় কমিটি কে বিলুপ্ত ঘোষণা করা হলো।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটা সরকারি বিবিএমপি হাইস্কুলের শতবর্ষ উদযাপন কমিটির সভা

দেবহাটা ব্যুরো: দেবহাটা উপজেলা সদরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক সদ্য সরকারিকৃত বিবিএমপি হাইস্কুলের শতবর্ষ উদযাপন কমিটির সভা বিকাল সাড়ে ৩ টায় স্কুলের ডিজিটাল ল্যাঙ্গুয়েজ ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন শতবর্ষ উদযাপন কমিটির সভাপতি বিশিষ্ট ব্যাংকার ও সমাজসেবক কাজী আব্দুল মজিদ। সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক এনসিসি ব্যাংকের উদ্যোক্তা পরিচালক আলহাজ্ব আবুল কাশেম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সহকারী প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ ঘোষ, সাবেক শিক্ষক মোয়াজ্জেম হোসেন, কমিটির অর্থ সম্পাদক ডাঃ দেবপ্রসাদ মন্ডল, কমিটির সিনিয়র সহ-সভাপতি ডাঃ আব্দুল লতিফ, সহ-সভাপতি প্রধান শিক্ষক মদন মোহন পাল, সাধারন সম্পাদক আনোয়ারুল হক, যুগ্ম সাধারন সম্পাদক মাহমুদুল হক লাভলু, সহকারী অধ্যাপক সাংবাদিক ইয়াছিন আলী, সহকারী প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, প্রচার উপ-কমিটির আহবায়ক সাংবাদিক আর.কে.বাপ্পা, প্রকাশনা উপ-কমিটির আহবায়ক সহকারী অধ্যাপক রওশন আলী, অর্থ উপ-কমিটির সদস্য সৈয়দ হাসান জাহিদ, শিক্ষক সিদ্দিক আহমেদ মিঠু, সাংস্কৃতিক উপ-কমিটির আহবায়ক আব্দুল হান্নান, সাংবাদিক কে.এম রেজাউল করিম প্রমুখ। সভায় শতবর্ষ উদযাপনের লক্ষ্যে বিভিন্ন উপ-কমিটির কর্মকান্ড পর্যালোচনা সহ বিভিন্ন কমিটির ও উপ-কমিটির সকল সদস্যকে আন্তরিকতার সাথে কাজ করার আহবান জানানো হয়। এছাড়া বিস্তারিত তথ্যের জন্য উদযাপন কমিটির ওয়েবসাইট-www.debhatabbmpcent.org এবং ফেসবুক পেইজ- Debhata Bbmp Century Celebration তে যোগাযোগ করার জন্য সকলের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসন চায় ভারত: সাতক্ষীরায় ভারতীয় হাইক‌মিশনার

অনলাইন ডেস্ক: বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার শ্রী হর্ষবর্ধন শ্রিংলা বলেছেন, বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের দ্রুত ও নিরাপদ প্রত্যাবাসন দেখতে চায় ভারত। এই লক্ষ্যে বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্রসচিব পর্যায়ে এরই মধ্যে একটি চুক্তি হয়েছে। খুব সত্তর কিছু সংখ্যক রোহিঙ্গা মিয়ানমারে প্রত্যাবাসিত হবে বলে উল্লেখ করেন তিনি।

রোববার সাতক্ষীরার দেবহাটা উপজেলার গাজিরহাটে প্রণব মঠের অতিথি ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, ১৯৭১ সালে এক কোটি বাঙ্গালিকে ভারত যেমন আশ্রয় ও সহায়তা দিয়েছিল। এবারও বাংলাদেশ ঠিক একইভাবে ১১ লাখ নির্যাতিত রোহিঙ্গাকে তার দেশে আশ্রয় দিয়ে মানবতার পরিচয় দিয়েছে। তাদের প্রত্যাবাসনে ভারতের যেমন সহযোগিতা থাকবে তেমনি অন্যান্য দেশেরও উচিত বাংলাদেশকে সহায়তা দেওয়া।
তিনি বলেন, আমরা সব সময় এ ধরনের নির্যাতিতদের গ্রহণ করতে প্রস্তুত। কাজটি মোটেও ছোট নয় উল্লেখ করেন তিনি।

ভারত বাংলাদেশের সুসময় ও দুঃসময়ে পাশে আছে উল্লেখ করে শ্রিংলা বলেন, এখন দুই দেশের মধ্যে খুবই শক্তিশালী সম্পর্ক বিরাজ করছে।
হর্ষবর্ধন শ্রিংলা আরও বলেন, ভারত সফরকালে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, ‘দুই দেশ এখন সম্পর্কের সোনালী অধ্যায় পার করছে’।
এই সম্পর্কের আরও অনেক উন্নতি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আমরা এতে খুব খুশি।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেমন বলেছেন ধর্ম যার যার উৎসব সবার। আমি নিজেও তা দেখেছি। কারণ এদেশের সব সম্প্রদায়ের মানুষ নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করছে।
তিনি বলেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে ভারতীয় সেনারা মুক্তিযুদ্ধে সহায়তা দিতে পেরে গর্বিত মনে করে। বন্ধু দেশ বাংলাদেশে ভারত সরকারের দেওয়া ৩৫০ কোটি টাকায় ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণ সংস্কারের কাজ চলছে।
সমাবেশে আরও বক্তব্য দেন- বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি, সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক এমপি।

ভারতীয় হাইকমিশনার এর আগে সাতক্ষীরার শ্যামনগরের ঈশ্বরীপুরে বংশীপুর মন্দির পরিদর্শন করেন। তিনি মন্দির সংস্কারে অর্থ বরাদ্দ দেন। তিনি দেড় কোটি টাকা ব্যয়ে প্রণব মঠের অতিথি ভবন নির্মাণ কাজ উদ্বোধন করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest