সর্বশেষ সংবাদ-
শ্যামনগরে প্রতিবন্ধী ব্যক্তিদের সরকারি সেবা প্রাপ্তির মানোন্নয়নে পাবলিক হেয়ারিংগভীর রাতে গাবুরায় গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ‌দাফন সম্পন্নগাজী নজরুলের ফাঁ*সির দাবিতে উত্তাল শ্যামনগরসাতক্ষীরায় যুবদলের আংশিক কমিটি ঘোষণা, আনন্দ মিছিলগণপিটুনিতে মৃত্যু নিয়ে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলনসাতক্ষীরা জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা: সভাপতি মুকুল, সম্পাদক বাবুবিজনেস অ্যান্ড লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন সাতক্ষীরার সুদীপ্তকেঁড়াগাছি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ডা. আনিছুর রহমানের ৫ম মৃত্যুবার্ষিকী আজআশাশুনিতে ওসি জাহাঙ্গীর আরিফের নেতৃত্বে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৬দেবহাটায় সিআর পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

বিএনপি নেতা তরিকুল আর নেই

বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম আর নেই। রোববার বিকাল ৫টা ৫ মিনিটে রাজধানীর অ্যাপলো হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।

তরিকুল ইসলাম দীর্ঘদিন ডায়াবেটিস, উচ্চ রক্তচাপসহ নানা রোগে ভুগছিলেন।

প্রবীণ এ বিএনপি নেতার মৃত্যুতে শোক জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম।

বিস্তারিত আসছে…

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি: গ্রামীণ সংস্কৃতির একটি অংশ লাঠি খেলা। ঐতিহ্যবাহী এই খেলাটি এখনো বেশ জনপ্রিয়। আবহমানকাল ধরে বিভিন্ন জেলায় এক সময় বিনোদনের খোরাক জুগিয়েছে লাঠি খেলা। কিন্তু কালের বির্বতণে মানুষ আজ ভুলতে বসেছে এই খেলাটি।
ঢোল আর লাঠির তালে তালে নাচা নাচি। অন্য দিকে প্রতিপক্ষের হাত থেকে আত্মরক্ষার কৌশল অবলম্বনের প্রচেষ্টা সম্বলিত টান টান উত্তেজনার একটি খেলার নাম লাঠি খেলা। লাঠি খেলা অনুশীলনকারীকে লাঠিয়াল বলা হয়। এই খেলার জন্য লাঠি সাড়ে চার থেকে পাঁচ ফুট লম্বা, তবে প্রায় তৈলাক্ত হয়। প্রত্যেক খেলোয়ার তাদের নিজ নিজ লাঠি দিয়ে রণকৌশল প্রদর্শন করে।
হুমকির মুখে পড়েছে এই আবহমান বাংলার অন্যতম জনপ্রিয় অনুষঙ্গ লাঠি খেলার সঙ্গে সংশ্লিষ্টদের জীবন-জীবিকাও। তারপরও অনেককেই এখনও দেখা যায়- খেলাটি খেলতে।
সেই ঐতিহ্যকে ধরে রাখতে রবিবার বিকালে কালিগঞ্জ উপজেলার ঘোনায় ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি রাজ্জাক মোড়লের আয়োজনে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত হয়। খেলাটি দেখতে হাজার-হাজার নারী পুরুষ আশ-পাশের গ্রাম থেকে একত্রিত হয়।
এদিকে খেলা দেখতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামীলীগের উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যাপক ডা: আ ফ ম রুহুল হক এমপি।
এ সময় আরও উপস্থিত ছিলেন, নলতা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আনিসুজ্জামান, সহ-সভাপতি তরিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুল হোসেন পাড়, কালিগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, কালিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফিরোজ হোসেন, নলতা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মুস্তাফি সুজন সহ আওয়ামীলগের অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ইভিএম ব্যবহারের বিধান রেখে বিধিমালা চূড়ান্ত

দেশের খবর: ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের বিধান রেখে বিধিমালা চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। রোববার বিকাল ৩টায় আগারগাঁও নির্বাচন ভবনে এক বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা, নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, কবিতা খানম ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদৎ হোসেন চৌধুরী উপস্থিত ছিলেন।
এর আগে শনিবার সন্ধ্যায় ইসির বৈঠক শেষে ইসি সচিব হেলালুদ্দীন বলেছিলেন, শনিবার ইভিএম ব্যবহারের বিধিমালা নিয়েও বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। রোববার বেলা ৩টায় সভা আবার বসবে। ওই বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত হবে সার্বিক বিষয়ে।
মুলতবি করা বৈঠক শেষে আরেকটি বৈঠক হওয়ার কথা রয়েছে। ওই বৈঠকে জাতীয় নির্বাচনের তফসিল কবে হবে সে ব্যাপারে সিদ্ধান্ত হবে বলে জানা গেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মাকড়সা মারতে গোটা বাড়িতে আগুন

বিদেশের খবর: এ যেন মশা মারতে কামানের ব্যবহার! বাড়ির দেয়ালে ইটের গর্তে বাসা বেঁধেছিল মাকড়সা। ওই বাড়ির ছেলে ২৩ বছর বয়সী যুবক সেই মাকড়সা নির্মূল করতে জ্বালিয়ে দেন আগুন। এতে কেবল মাকড়সা নয়, মুহূর্তে পুড়ে গেল পুরো বাড়িটিই!
ইউএসএ টুডের এক সংবাদ থেকে জানা যায়, ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ফ্রেসনোতে। এবিসি নিউজের ভাষ্যমতে, ওই যুবকের দাবি আগুনে তিনি কালো মাকড়সাই কেবল মারতে চেয়েছিলেন।
সেই লক্ষ্যে বাড়িটির যে ইটের গর্তে মাকড়সা বাসা বেঁধেছিল তাতে আগুন ধরিয়ে দেন তিনি। সৌভাগ্যক্রমে ওই যুবক আগুন থেকে দৌড়ে গিয়ে নিজেকে রক্ষা করেন এবং এতে কেউ আহত হয়নি।
ফ্রেসনো ফায়ার সার্ভিস বিভাগ জানায় উডওয়ার্ড লেক হাউজিং ডেভেলপমেন্টের একটি বাড়িতে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস বিভাগের ক্যাপ্টেন রবার্ট ক্যাস্তিলো লস অ্যাঞ্জেলেস টাইমসকে বলেন, ‘ঘরের বাইরের দেয়ালের একটি ইটে ছোট্ট গর্ত ছিল।
তার ভেতর থাকা বস্তুকে জ্বালিয়ে দেয়া হয় ব্লোটর্চের আগুন দিয়ে। একপর্যায়ে আগুন বাড়িটির চিলেকোঠা পর্যন্ত পৌঁছে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২৬ কর্মী ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। তবে এর মধ্যেই ক্ষতি হয়ে যায় প্রায় ১০ হাজার ডলার বা সাড়ে আট লাখ টাকার।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জিম্বাবুয়ে বোলারদের ভেলকিতে কুপোকাত টাইগাররা

খেলার খবর: জিম্বাবুয়ে বোলারদের ভেলকিতে কুপোকাত বাংলাদেশি ব্যাটসম্যানরা। একের পর এক আসছেন আর যাচ্ছেন। যে উইকেটে দেদারসে রান ওঠার কথা, সেখানে টিকে থাকতেই হাপিত্যেশ করে মরছেন। সবশেষ সাজঘরের পথ ধরলেন তাইজুল ইসলাম। সিকান্দার রাজার বলে রেজিস চাকাভাকে ক্যাচ দিয়ে ফিরেছেন তিনি। শেষ খবর পর্যন্ত ১৩১ রানে ৮ উইকেট হারিয়ে গুটিয়ে যাওয়ার অপেক্ষায় টাইগাররা।

নিজেদের প্রথম ইনিংসের শুরুতেই অশুভ ভূত চেপে বসে বাংলাদেশের ঘাড়ে। একের পর এক বেখেয়ালি শট খেলে ফেরেন টপঅর্ডারের ব্যাটসম্যানরা। সূচনালগ্নেই ফিরে যান ইনফর্ম ইমরুল কায়েস। টেন্ডাই চাতারার অফস্টাম্পের বাইরের বল ব্যাট দিয়ে টেনে নিয়ে এসে নিজের স্টাম্প ভাঙেন তিনি। খানিক বাদে কাইল জার্ভিসের বলটি অফস্টাম্পের বাইরে দিয়ে বের হয়ে যাচ্ছিল। তাতে খোঁচা মেরে উইকেটের পেছনে রেজিস চাকাভাকে ক্যাচ দিয়ে ফেরেন লিটন দাস। দলীয় ১৪ রানে ২ ওপেনার হারিয়ে শুরুতেই ধাক্কা খায় স্বাগতিকরা।

সেই ধাক্কা আরও বড় হয়ে আসে কয়েক মিনিটের ব্যবধানে অযাচিত শট খেলতে গিয়ে নাজমুল হোসেন শান্ত এবং মাহমুদউল্লাহ রিয়াদ ফিরলে। নিশ্চিতভাবেই চাতারার বলটি অফস্টাম্পের বাইরে দিয়ে বের হয়ে যেত। তবে তর সইনি শান্তর। সেই বলে ব্যাট ছুঁইয়ে চাকাভাকে ক্যাচ দিয়ে আসেন তিনি। এরপর সাজঘরে ফেরেন মাহমুদউল্লাহ রিয়াদ। তার আউটের ধরণটিও ভীষণ দৃষ্টিকটু এবং প্রায় ইমরুলের মতো। চাতারার অফস্টাম্পের বাইরের বল ব্যাট দিয়ে টেনে নিয়ে এসে নিজের স্টাম্প ভাঙেন ভারপ্রাপ্ত অধিনায়ক।

সেই বিপর্যয়ের মধ্যে একটু চেষ্টা করেন মুমিনুল হক। তবে তার প্রচেষ্টাও থামে। সিকান্দার রাজার বলে স্লিপে হ্যামিল্টন মাসাকাদজাকে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। এতে পুরোপুরি পথচ্যুত হয় বাংলাদেশ। এ পরিস্থিতিতে লড়তে রোবটের মতো চেষ্টা করেন মুশফিকুর রহিম। কিন্তু বিধিবাম! তাকেও হার মানতে হয়। জার্ভিসের বলে চাকাভার গ্লাভসবন্দি হয়ে ফেরেন তিনি। ফেরার আগে ৫ চারে ৩১ রান করে মিস্টার ডিপেন্ডেবল।

এদিন শুরু থেকেই পথহারা বাংলাদেশ। কোনোভাবে কক্ষপথে ফিরতে পারেননি স্বাগতিক ব্যাটসম্যানরা। যেন প্রথা মেনেই সাজঘরে ফেরেন মেহেদী হাসান মিরাজ (২১)। শন উইলিয়ামসের কট অ্যান্ড বোল্ড হয়ে ফেরেন তিনি।

এর আগে আগের দিনের ৫ উইকেটে ২৩৬ রান নিয়ে দ্বিতীয় দিনে ব্যাট করতে নামে জিম্বাবুয়ে। পিটার মুর ৩৭ ও রেজিস চাকাভা ২০ রান নিয়ে খেলা শুরু করেন। যত দ্রুত সম্ভব সফরকারীদের গুটিয়ে দেয়ার প্রত্যয় নিয়ে মাঠে নামে বাংলাদেশ। চেষ্টাও চালান টাইগাররা। কিন্তু শুরুতে সাফল্য আসছিল না। তাদের পথে বাধা হয়ে দাঁড়ান মুর ও চাকাভা। ছন্দময় ব্যাটিং করেন তারা। বুক চিতিয়ে লড়তে থাকেন এ জুটি। তবে হঠাৎই ছন্দপতন। খেই হারান চাকাভা (২৮)। শর্ট লেগে নাজমুল হোসেন শান্তকে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। দলীয় ২৬১ রানে তার বিদায়ে ভাঙে ৬০ রানের জমাট বেঁধে যাওয়া জুটি। প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও স্বাগতিকদের প্রথম সাফল্য এনে দেন তাইজুল ইসলাম।

চাকাভা ফিরতেই পথ হারায় জিম্বাবুয়ে। যাওয়া-আসার মিছিলে যোগ দেন একের পর এক ব্যাটসম্যান। খানিক পরই মুশফিকুর রহিমের গ্লাভসবন্দি হয়ে ফেরেন ওয়েলিংটন মাসাকাদজা। আবারো শিকারী সেই তাইজুল। এরপর সাজঘরের পথ ধরেন ব্রেন্ডন মাভুতা। এবার প্রতিপক্ষ শিবিরে ছোবল মারেন নাগিনখ্যাত নাজমুল ইসলাম অপু। এলবিডব্লিউর ফাঁদে ফেলে তাকে ফেরান তিনি। পরের দৃশ্যপটে ফের তাইজুল। মেহেদি হাসান মিরাজের ক্যাচ বানিয়ে কাইল জার্ভিসকে ফেরান তিনি। এ নিয়ে ক্যারিয়ারে চতুর্থবার ৫ উইকেট শিকারের কীর্তি গড়েন বাঁহাতি স্পিনার।

এদিন তাইজুলের স্পিন বিষে নীল হয়েছে জিম্বাবুয়ে। তার ঘূর্ণি কোনোভাবেই পড়তে পারেননি প্রতিপক্ষ ব্যাটসম্যানরা। রোডেশিয়ানদের সবশেষ ব্যাটসম্যান হিসেবে সাজঘরের পথ ধরেন টেন্ডাই চাতারা। সেটিও শিকার এ বাঁহাতি স্পিনারের। লিটন দাসের তালুবন্দি করে তাকে ফেরান তিনি। এতে পরীক্ষিত এ সৈনিকের শিকার দাঁড়ায় ৬ উইকেট। এ পথে তাকে যোগ্য সহযোদ্ধার সমর্থন দেন অপু। তিনি ঝুলিতে ভরেন ২ উইকেট।

শেষ পর্যন্ত ২৮২ রান তুলতেই গুটিয়ে যায় লালচাঁদ রাজপুতের দল। সবাই এলে-গেলে শেষ পর্যন্ত থেকে যান মুর। এ পথে ক্যারিয়ারে চতুর্থ টেস্ট ফিফটি (৬৩) তুলে নেন তিনি। শেষদিকে তার লড়াকু ব্যাটেই এ সংগ্রহ পেয়েছে সফরকারীরা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আইসিইউতে রাখা তরুণীকে গণধর্ষণের অভিযোগ

বিদেশের খবর: হাসপাতালে কর্মরত ৫ জন কর্মীর বিরুদ্ধে আইসিইউতে রাখা এক তরুণীকে গণধর্ষণের অভিযোগ তুলেছে এক পরিবার। এমন ঘটনা ঘটেছে ভারতের উত্তর প্রদেশের বরেলিতে। খবর এনডিটিভির।
এক প্রতিবেদনে বলা হয়, পরিবারের সদস্যদের সঙ্গে নিজেদের ফার্মে কাজ করার সময় ওই মেয়েকে সাপে কাপড় দেয়। এজন্য হাসপাতালে আইসিইউতে ভর্তি হন মেয়েটি।
গণধর্ষণের শিকার অভিযোগ করা মেয়েটি তার দাদিকে জানায়, ঘটনার দিন আইসিইউতে তিনি একমাত্র রোগী ছিলেন। এদিন গভীর রাতে চার জন ইউনিফর্ম পড়া লোক এবং আরো একজন তাকে জোর করে ইনজেকশন দিতে যায়। এতে মেয়েটি বাঁধা দিলে মুখ চেপে ধরে। মেয়েটির হাত-পা বেঁধে রেখে গণধর্ষণ করে।
মেয়েটির দাদি হাসপাতাল ও ওই ৫ কর্মীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছে। ইতিমধ্যে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকিদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সন্তান জন্ম দিলেই জমি দেবে সরকার!

বিদেশের খবর: ইউরোপের দেশগুলোতে জন্মহার অনেক কম। দেশগুলোর মধ্যে ইতালিতে শিশুজন্মের হার সবচেয়ে কম৷ এর ফলে তরুণ নাগরিকের তুলনায় বয়স্কদের সংখ্যা বেড়ে চলেছে৷ গত বছর ইতালিতে মাত্র ৪ লাখ ৬৪ হাজার জন্ম নিবন্ধিত হয়েছে।এ কারণে জন্মহার বাড়াতে মরিয়া হয়ে উঠেছে সরকার। জনসংখ্যার ভারসাম্য ধরে রাখতে অভিনব পুরস্কার প্রদানের সিদ্ধান্ত নেয়া হয়েছে।প্রথম দুটি সন্তানের পর তৃতীয় সন্তান জন্ম নিলেই পুরস্কার হিসেবে জমি দেবে সরকার। এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য আগামী বছরের খসড়া বাজেটে বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, ২০১৯ থেকে ২০২১ সালের মধ্যে যেসব বিবাহিত দম্পতির তৃতীয় সন্তান হবে তাদেরকে বিনামূল্যে এক খণ্ড জমি দেয়া হবে।
সূত্র: এবিসি নিউজ

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মুখোমুখি অবস্থানে ট্রাম্প-ওবামা

বিদেশের খবর: অর্থনীতির ব্যাপারে দম্ভোক্তি ও অভিবাসীদের ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার পূর্বসূরী বারাক ওবামার কাছ থেকে পাল্টা আঘাতের সম্মুখীন হচ্ছেন। খবর এএফপি’র।
যুক্তরাষ্ট্রের অন্তর্বতীকালীন নির্বাচনের আগে প্রচারণার চূড়ান্ত পর্যায়ে ওবামা ডেমোক্র্যাটদের পক্ষে প্রচারণায় অগ্রণী ভূমিকা পালন করছেন। এই নির্বাচন কংগ্রেসে রিপাবলিকানদের নিয়ন্ত্রণকে ঝুঁকির মুখে ফেলতে পারে বলে বিশ্লেষকদের ধারণা।

ফ্লোরিডায় একজন ধর্মান্ধ ট্রাম্প সমর্থক ওবামাসহ বেশ কয়েকজন ট্রাম্প বিরোধীকে চিঠিতে করে বোমা পাঠানোর অভিযোগে গ্রেফতার ও এক অভিবাসী ইহুদি পিটাসবার্গের একটি সিনাগগে হামলা চালিয়ে ১১ জনকে হত্যার মাত্র এক সপ্তাহ পর নির্বাচনী প্রচারণাটি চালানো হচ্ছে।

এই মুহূর্তে দেশের মানুষ যখন স্পষ্টত দুটি শিবিরে ভাগ হয়ে গেছে এবং এর পাশাপাশি রাজনৈতিক উত্তাপও বেড়ে যাচ্ছে, ঠিক সেই মুহুর্তে প্রেসিডেন্টের সমালোচকরা বলছেন, তিনি এমন একটি পরিবেশ সৃষ্টি করে দিয়েছেন যেখানে ওই দুই হামলাকারী সহজেই হামলা চালাতে পেরেছে।
তবে ট্রাম্প বলেছেন, তার রিপাবলিকান দল এই মধ্যবর্তী নির্বাচনে ভাল অবস্থানে রয়েছে। প্রচারণায় তিনি নতুন কর্মসংস্থানের পরিসংখ্যান তুলে ধরে অর্থনৈতিক গতিশীলতার যুক্তি দেন।

নির্বাচনী প্রচারণার শেষ পর্যায়ে ট্রাম্প আর ওবামা মুখোমুখি অবস্থানে রয়েছেন। নির্বাচনী প্রচারণার লড়াই এখন তাদের দুজনের মধ্যেই হচ্ছে। শুক্রবার ফ্লোরিডার জনসভায় জনগণের দৃষ্টি ঘুরে গেছে ওবামার দিকে।
ওবামা রোববার শিকাগোতে প্রচারণা চালাবেন। তার নিজ শহর ইন্ডিয়ানার পাশাপাশি এই শহরটিকে তিনি নিজের শহর মনে করেন। শিকাগোতে ডেমোক্র্যাট সিনেটর জো ডোনেলীর আসন ঝুঁকিতে রয়েছে।
ওবামা জর্জিয়ার জনসভায় স্ট্যাসি আবরামকে সমর্থন দেয়ার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি কৃষ্ণাঙ্গ নারী হিসেবে যুক্তরাষ্ট্রের কোন রাজ্যের প্রথম গভর্ণর প্রার্থী হতে যাচ্ছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest