সর্বশেষ সংবাদ-
শ্যামনগরে প্রতিবন্ধী ব্যক্তিদের সরকারি সেবা প্রাপ্তির মানোন্নয়নে পাবলিক হেয়ারিংগভীর রাতে গাবুরায় গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ‌দাফন সম্পন্নগাজী নজরুলের ফাঁ*সির দাবিতে উত্তাল শ্যামনগরসাতক্ষীরায় যুবদলের আংশিক কমিটি ঘোষণা, আনন্দ মিছিলগণপিটুনিতে মৃত্যু নিয়ে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলনসাতক্ষীরা জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা: সভাপতি মুকুল, সম্পাদক বাবুবিজনেস অ্যান্ড লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন সাতক্ষীরার সুদীপ্তকেঁড়াগাছি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ডা. আনিছুর রহমানের ৫ম মৃত্যুবার্ষিকী আজআশাশুনিতে ওসি জাহাঙ্গীর আরিফের নেতৃত্বে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৬দেবহাটায় সিআর পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

আহমদ শফীকে স্বাধীনতা পদক দেয়ার দাবি কওমি আলেমদের

দেশের খবর: হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফীকে স্বাধীনতা পদক দেয়ার দাবি তুলেছেন কওমি আলেমরা।

রোববার সোহরাওয়ার্দী উদ্যানের শোকরানা মাহফিল থেকে এ দাবি জানানো হয়।

শোলাকিয়ার ইমাম ও বাংলাদেশ জমিয়াতুল উলামার চেয়ারম্যান মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ আলেমদের পক্ষ থেকে দাবি তুলে বলেন, বাংলাদেশে কোনো আলেমকে স্বাধীনতা পদক দেয়া হয়নি৷ আমরা চাই আল-হাইআতুল উলয়া লিল-জামি’আতিল কওমিয়া বাংলাদেশের চেয়ারম্যান শাহ আহম্মদ শফীকে স্বাধীনতা পদক প্রদান করা হোক।

মাসুদ আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আপনি আমাদের সবই দিয়েছেন, আপনার প্রতি আমাদের আরও একটু চাওয়া আছে। আমরা আপনার কাছে ইমামদের পাঁচ হাজার টাকা এবং মুয়াজ্জিনদের তিন হাজার টাকা ভাতা দেয়ার দাবি জানাচ্ছি।

এর আগে সকাল ৯টায় পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের এ শোকরানা মাহফিল শুরু হয়।

কওমি মাদ্রাসা শিক্ষার সর্বোচ্চ সনদ দাওরায়ে হাদিসকে (তাকমিল) সাধারণ শিক্ষার স্নাতকোত্তর ডিগ্রির সমান স্বীকৃতি দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবর্ধনা দেয়া হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রংপুরে আদালত প্রাঙ্গণে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ

রাজনীতির খবর: রংপুর আদালত প্রাঙ্গণে বিএনপি ও আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করেছে।

দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

শুনানী শেষে ব্যারিস্টার মইনুল হোসেন আদালত ত্যাগ করার পর উভয় দলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে মানহানি মামলায় গ্রেফতার ব্যারিস্টার মইনুল হোসেনকে জামিন শুনানির জন্য রংপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালাতে নেয়া হলে তাকে লক্ষ্য করে ডিম ও জুতা ছুড়তে থাকে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।

এ ঘটনাকে কেন্দ্র করে বিএনপি ও ছাত্রদল নেতা-কর্মীদের সঙ্গে আওয়ামী লীগ নেতা-কর্মীরা মুখোমুখি হলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘কওমি জননী’ উপাধি পেলেন শেখ হাসিনা

দেশের খবর: আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ আয়োজিত ‘শোকরানা মাহফিলে’ প্রধানমন্ত্রীকে শেখ হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দেয়া হয়েছে। দাওরায়ে হাদিসকে স্নাতকোত্তরের (ইসলামিক শিক্ষা ও আরবি) স্বীকৃতি দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এ উপাধি দেওয়া হয়। আজ রবিবার সকালে এ মাহফিল শুরু হয়।

কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিসের (তাকমীল) সনদকে মাস্টার্স ডিগ্রি (ইসলামিক স্টাডিজ ও আরবি) সমমান প্রদান আইন, ২০১৮’ পাস হওয়ায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে কওমি শিক্ষার্থীদের ‘শোকরানা মাহফিল’ অনুষ্ঠিত হচ্ছে।
মাহফিলে বক্তৃতাকালে মুফতি রুহুল আমিন ‘কওমি জননী’ উপাধি দেন প্রধানমন্ত্রীকে।
সকাল নয়টায় কোরআন তেলওয়াতের মধ্য দিয়ে কওমির ছয় বোর্ডের সমন্বিত আল-হাইয়াতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন হেফাজতে ইসলামের আমি শাহ আহমদ শফী।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ইমরুলকে হারিয়ে শুরুতেই ধাক্কা বাংলাদেশের

খেলার খবর: ইনফর্ম ব্যাটসম্যান ইমরুল কায়েসকে হারিয়ে প্রথম ইনিংসের শুরুতেই ধাক্কা খেয়েছে বাংলাদেশ। আজ রবিবার সিলেট টেস্টের দ্বিতীয় দিনের লাঞ্চ সেশনের পরপরই চাতারার বলে বোল্ড হয়ে যান ৫ রান করা ইমরুল। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দুটি সেঞ্চুরি এবং একটি ৯০ রানের ইনিংস খেলা ইমরুল কায়েস আজ আর ধারাবাহিকতা ধরে রাখতে পারলেন না। লিটন দাসের সঙ্গে যোগ দিয়েছেন মুমিনুল হক।

এর আগে টসে জিতে ব্যাটিংয়ে নেমে প্রথম ইনিংসে ২৮২ রানে অল-আউট হয় জিম্বাবুয়ে। ১৭৩ বলে ৯ বাউন্ডারিতে ৮৮ রানের দারুণ এক ইনিংস খেলেন উইলিয়ামস। ৫২ রান করেন অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা। পিটার মুর অপরাজিত থাকেন ৬৩ রানে।

৩৯.৩ ওভার বোলিং করে মাত্র ২.৭৩ ইকনোমিতে ১০৮ রান দিয়ে ৬ উইকেট নিয়ে বাংলাদেশে সেরা বোলার তাইজুল ইসলাম। তার ঘূর্ণিতে বেসামাল হয়ে পড়েছিল জিম্বাবুয়ে। এছাড়া অপর স্পিনার অভিষিক্ত নাজমুল ইসলাম নেন ২ উইকেট। ১টি করে উইকেট নেন অভিষিক্ত আবু জায়েদ এবং অধিনায়ক মাহমুদউল্লাহ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তাইজুলের ঘূর্ণিতে প্রথম সেশনেই জিম্বাবুয়ে অল-আউট

খেলার খবর: সিলেট টেস্টের প্রথম দিনে মোটামুটি ভালো অবস্থানেই ছিল জিম্বাবুয়ে। বাংলাদেশের টার্গেট ছিল ৩২০ রানের মধ্যে সফরকারীদের থামানো। তার অনেক কম রানেই অল-আউট হলো জিম্বাবুয়ে। আজ প্রথম সেশনেই ২৮২ রানে শেষ হয় সফরকারীদের ইনিংস। ৬ উইকেট নিয়ে ঘূর্ণি বিষ ছড়িয়ে দিলেন তাইজুল ইসলাম। ২ উইকেট নিয়েছেন আরেক স্পিনার নাজমুল ইসলাম অপু।

সিলেট টেস্টের দ্বিতীয় দিন আজ রবিবার দেখেশুনে শুরু করেছিলেন জিম্বাবুয়ের দুই ব্যাটসম্যান পিটার মুর এবং রেজিস চাকাভা। দুজনের জুটিতে এসে গিয়েছিল ৬০ রান। শেষ পর্যন্ত দিনের খেলার ৪০ মিনিট যেতে না যেতেই নিজের তৃতীয় উইকেট শিকার করলেন তাইজুল ইসলাম। তার ঘূর্ণিতে দলীয় ২৬১ রানে শান্তর দুর্দান্ত ক্যাচে পরিণত হলেন ২৮ রান করা চাকাভা। ২৬১ রানে ৬ষ্ঠ উইকেটের পতন হলো জিম্বাবুয়ের। ১০ রানের ব্যবধানে তাইজুলের চতুর্থ শিকার হন উইলিয়াম মাসাকাদজা।

এরপর মঞ্চে আসেন অভিষিক্ত অপু। প্রথম দিনেই অভিষেক টেস্ট উইকেট পেয়েছিলেন। আজ মাভুতাকে (৩) এলবিডাব্লিউ করে দ্বিতীয়বারের মতো ‘নাগিন নাচ’ দেখালেন এই স্পিনার। শেষ দুই উইকেট নিয়ে লেজের দিকটা ছেঁটে দেন তাইজুল। জার্ভিসকে (৪) মেহেদী মিরাজের তালুবন্দি করে নিজের পঞ্চম উইকেট এবং চাতারাকে ০ লিটনের তালুবন্দি করে ৬ষ্ঠ উইকেট শিকার কেন তাইজুল। পিটার মুর অপরাজিত চিলেন ৬৩ রানে।

এর আগে শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের অভিষেক টেস্টের প্রথম দিনশেষে ২৩৬ রান তুলে জিম্বাবুয়ে। খেলা হয়েছে মোট ৯১ ওভার। ১৭৩ বলে ৯ বাউন্ডারিতে৮৮ রানের দারুণ এক ইনিংস খেলেন উইলিয়ামস। ৫২ রান করেন অধিনায়ক মাসাকাদজাও। দিনের বাকী সময়টা পিটার মুর (৩৭*) এবং রেজিস চাকাভা (২০) অবিচ্ছিন্ন থেকে কাটিয়ে দেন।

সিরিজের প্রথম টেস্টে টসে জিতে বাংলাদেশকে ফিল্ডিংয়ে আমন্ত্রণ জানায় সফরকারী জিম্বাবুয়ে। এই ম্যাচে সাদা পোশাকে অভিষেক হয় স্পিনার নাজমুল ইসলাম অপু এবং আরিফুল হকের। বাংলাদেশের কাছে সর্বশেষ চার টেস্টেই হেরেছে জিম্বাবুয়ে। এই সিরিজের আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কাজের মেয়ের জন্মদিন পালন, প্রশং‌সিত তাসকিন

স্পোর্টস ডেস্ক: গত মঙ্গলবার ধুমধামের সহিত নিজের প্রথম বিবাহবার্ষিকী পালন করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ডান হাতি পেসার তাসকিন আহমেদ। সেদিন সবার শুভেচ্ছাবার্তা ও অভিনন্দনে ভেসেছিলেন ২৩ বছর বয়সী এ পেসার।
এবার তিনি ভাসছেন সবার প্রশংসায়। কেননা তিনি স্থাপন করেছেন তেমনই এক অসাধারণ দৃষ্টান্ত। ধুমধাম করে নিজের ব্যক্তিগত অনুষ্ঠান পালনের পর ঘরের কাজের মেয়ের জন্মদিনটা পালন করতেও ভোলেননি এ গতিতারকা।
শনিবার (৩ নভেম্বর) তাসকিনদের বাসার কাজের মেয়ে কল্পনার জন্মদিন। শুক্রবার দিবাগত রাত ১২টা বাজতেই ঘরোয়াভাবে কেক কেটে ছোট্ট কল্পনার জন্মদিন পালন করেন তাসকিন ও তার পরিবার।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রাত ১২টা ২০ মিনিটে জন্মদিন পালনের ছবি আপলোড করেন তাসকিনের বাবা এম এ রশিদ। তিনি লিখেন, ‘শুভ জন্মদিন, কল্পনা।’
এরপর সেসব ছবি ছড়িয়ে পড়ে ফেসবুকে। রীতিমতো হয়ে যায় ভাইরাল। ফেসবুকের বড় বড় গ্রুপে ছড়িয়ে যায় সেসব ছবি।
এরপর সবাই প্রশংসায় ভাসান তাসকিনকে।

অথচ তাসকিনের বাচ্চা হওয়ার পরে ফেসবুকের তামাম জনতা হাস্যরসে মেতে উঠেছিল এ পেসারকে নিয়ে। রীতিমতো অতিষ্ঠ করে তোলা হয়েছিল তাসকিনকে।
সেই আক্ষেপ থেকেই তাসকিনের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর এডমিন মাহফুজুর রহমান বাঁধন লিখেন, ‘খেলোয়াড়রা তো কাজের মেয়েকে খেতে দেয় না একসাথে নিয়ে যায় না। নানা সময় নানা লেখা হয় তাদের বিরুদ্ধে। (তাসকিন) ভাইয়ার বাসায় গেলে কোন দিন মনে হয়নি যে, কল্পনা তাদের আলাদা কেউ। ইভেন যত ছোট বড় মানুষ হোক না কেন। এক টেবিলে ভাত খায় তারা আর আজকে সেই কল্পনার জন্মদিন। বাকিটা আপনারা দেখে নিন। শুভ জন্মদিন কল্পনা।’

তাসকিনের পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় দুই বছর ধরে এ পরিবারের সাথে রয়েছে কল্পনা। তাকে কাজের মেয়ের চেয়ে নিজেদের পরিবারের লোক ভাবতেই বেশি পছন্দ করেন তাসকিনরা। তাকে দিয়ে ভারী কোনো কাজও করানো হয় না। সবসময় তাকে পরিবারের অন্যান্য ছোট বাচ্চাদের মতোই আদর করেন সবাই।

শুধু তাই নয়, তাসকিন ও তার পরিবার কখনো বাইরে খেতে গেলে কিংবা কোথাও ঘুরতে গেলে পরিবারের সদস্যের মতোই কল্পনাকেও নিয়ে যান তারা। বাইরে থেকে কোনো কিছু কিনলে কল্পনার জন্য আনতেও ভোলেন না তাসকিন বা তার বাবা এম এ রশিদ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তাইজুলের ঘূর্ণিতে দিনের প্রথম সাফল্য

খেলার খবর: সিলেট টেস্টের দ্বিতীয় দিনে দেখেশুনে শুরু করেছিলেন জিম্বাবুয়ের দুই ব্যাটসম্যান পিটার মুর এবং রেজিস চাকাভা। দুজনের জুটিতে এসে গিয়েছিল ৬০ রান। শেষ পর্যন্ত দিনের খেলার ৪০ মিনিট যেতে না যেতেই নিজের তৃতীয় উইকেট শিকার করলেন তাইজুল ইসলাম। তার ঘূর্ণিতে শান্তর দুর্দান্ত ক্যাচে পরিণত হলেন ২৮ রান করা চাকাভা।

এর আগে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের অভিষেক টেস্টের প্রথম দিনশেষে ২৩৬ রান তুলে জিম্বাবুয়ে। খেলা হয়েছে মোট ৯১ ওভার। ১৭৩ বলে ৯ বাউন্ডারিতে৮৮ রানের দারুণ এক ইনিংস খেলেন উইলিয়ামস। ৫২ রান করেন অধিনায়ক মাসাকাদজাও। দিনের বাকী সময়টা পিটার মুর (৩৭*) এবং রেজিস চাকাভা (২০) অবিচ্ছিন্ন থেকে কাটিয়ে দেন।

শনিবার সিরিজের প্রথম টেস্টে টসে জিতে বাংলাদেশকে ফিল্ডিংয়ে আমন্ত্রণ জানায় সফরকারী জিম্বাবুয়ে। এই ম্যাচে সাদা পোশাকে অভিষেক হয় স্পিনার নাজমুল ইসলাম অপু এবং আরিফুল হকের। বাংলাদেশের কাছে সর্বশেষ চার টেস্টেই হেরেছে জিম্বাবুয়ে। এই সিরিজের আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে।

বাংলাদেশ একাদশ : লিটন দাস, ইমরুল কায়েস, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম (উইকেটকিপার), মাহমুদউল্লাহ (অধিনায়ক), আরিফুল হক, মেহেদী মিরাজ, তাইজুল ইসলাম, নাজমুল ইসলাম অপু, আবু জায়েদ।

জিম্বাবুয়ে একাদশ: হ্যামিল্টন মাসাকাদজা, ব্রায়ান চারি, ব্রেন্ডন টেইলর, শন উইলিয়ামস, সিকান্দার রাজা, পিটার মুর, রেজিস চাকাভা, ব্র্যান্ডন মাভুটা, কাইল জার্ভিস, ওয়েলিংটন মাসাকাদজা, টেন্ডাই চাটারা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘আমার মরে যাওয়াই উচিত’

বিদেশের খবর: তুন ডা. মাহাথির বিন মোহাম্মদ বিশ্বের সবচেয়ে বয়স্ক প্রধানমন্ত্রী। ৯৩ বছর বয়সী এ নেতা আধুনিক মালয়েশিয়ার রূপকার হিসেবে সমাদৃত।
দীর্ঘ ১৫ বছর পর আবার দেশটির কান্ডারির ভূমিকায় অবতীর্ণ হন এ রাজনীতিবিদ। বয়সের ভারে নুয়ে পড়লেও দেশ পরিচালনায় তিনি এখনও শিরদাড়া খাঁড়া করে রয়েছেন। প্রধানমন্ত্রী হিসেবে তার শেষ ইচ্ছা হল, চীনের কাছ থেকে নেয়া বৃহৎ ঋণের বোঝা কমানো।
বৃহস্পতিবার গণমাধ্যমে এক সাক্ষাৎকারে তিনি কৌতুক করে বলেন, ‘আমার এখন মারা যাওয়া উচিত। অথচ এখনই আমাকে বেশি কাজ করতে হচ্ছে। এটি বিরক্তিকর, সত্যি…।’

গত মে মাসের নির্বাচনে পুনরায় ক্ষমতায় আসেন মাহাথির। এরপর থেকেই দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ান তিনি। এরই মধ্যে জাতীয় ঋণের বোঝা কমাতে চীনের ব্যয়ে মেগা প্রকল্প বাতিল করেছেন তিনি।
মালয়েশিয়া সরকারের নেয়া আগের ২৫০ বিলিয়ন ডলার পরিশোধকে প্রধান লক্ষ্য নির্ধারণ করেছেন মাহাথির। সাক্ষাৎকারে তিনি বলেন, ‘প্রথমবার আমি যখন প্রধানমন্ত্রী হয়েছিলাম সে সময়ের চেয়ে এই বুড়ো বয়সে আমাকে বেশি কাজ করতে হবে। কারণ দেশের পুরো কাঠামো নড়বড়ে হয়ে পড়েছে। এটা বিরক্তিকর। আসলে এখন আমার মারা যাওয়াই উচিত।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest