সর্বশেষ সংবাদ-
শ্যামনগরে প্রতিবন্ধী ব্যক্তিদের সরকারি সেবা প্রাপ্তির মানোন্নয়নে পাবলিক হেয়ারিংগভীর রাতে গাবুরায় গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ‌দাফন সম্পন্নগাজী নজরুলের ফাঁ*সির দাবিতে উত্তাল শ্যামনগরসাতক্ষীরায় যুবদলের আংশিক কমিটি ঘোষণা, আনন্দ মিছিলগণপিটুনিতে মৃত্যু নিয়ে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলনসাতক্ষীরা জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা: সভাপতি মুকুল, সম্পাদক বাবুবিজনেস অ্যান্ড লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন সাতক্ষীরার সুদীপ্তকেঁড়াগাছি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ডা. আনিছুর রহমানের ৫ম মৃত্যুবার্ষিকী আজআশাশুনিতে ওসি জাহাঙ্গীর আরিফের নেতৃত্বে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৬দেবহাটায় সিআর পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

ভারতে জ্যেষ্ঠ কর্মকর্তার বিরুদ্ধে ২৫ নারীর যৌন হেনস্থার অভিযোগ

অনলাইন ডেস্ক: ভারতে গুজরাট রাজ্যের সুরাতে দুই জ্যেষ্ঠ কর্মকর্তার বিরুদ্ধে ২৫ জন নারী যৌন হেনস্থার অভিযোগ তুলেছে। খবর এনডিটিভির।
ইতিমধ্যে থানায় মামলা দায়ের করেছে ওই নারীরা। ওই থানার পুলিশ কর্মকর্তা শর্মা বলেন, তদন্তের জন্য কমিটি গঠন করা হয়েছে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ভুক্তভোগী ওই নারীরা নিরাপত্তা কর্মী হিসেবে কাজ করত। তাদের অভিযোগ, তাদের দুই জ্যেষ্ঠ কর্মকর্তা তাদের ইউনিফর্ম ঠিক করার কথা বলে শরীরে হাত দিত। এছাড়া কেউ তাদের পছন্দের জায়গায় বলদি চাইলে তাদের কাছে ঘুষ চাইতো।
এজন্য কাউকে যৌন প্রস্তাবও দেয় বলে অভিযোগ করেন নারীরা। এতে কেউ রাজি না হলে তাদের দুর্গম কোন জায়গায় ট্র্যান্সফার করে দিত।
শিগগিরই এই মামলার সূরহা হবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মাদ্রাসার কর্মসূচিতে পেছালো ২৭ লাখ শিশুর পরীক্ষা

অনলাইন ডেস্ক: বাংলাদেশে রাজধানী ঢাকায় মাদ্রাসাগুলোর ‘শোকরানা মাহফিলের’ জন্য জুনিয়র স্কুল স্তরের এমন দুটি পরীক্ষা আকস্মিকভাবে পিছিয়ে দেয়া হয়েছে, যাতে অংশ নেবার কথা সাতাশ লাখ পরীক্ষার্থীর ।
গত বৃহস্পতিবার থেকে দেশ জুড়ে শুরু হওয়া এবারের জুনিয়র স্কুল সার্টিফিকেট ও জুনিয়র দাখিল সার্টিফিকেট পরীক্ষায় অংশ নিচ্ছে প্রায় সাতাশ লাখ শিক্ষার্থী। এ পরীক্ষার মধ্যেই হঠাৎ করেই রোববারের পরীক্ষা স্থগিত করে সেটি শুক্রবারে নেয়ার ঘোষণা দিলেও শিক্ষাবোর্ডগুলো সুনির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করেনি।

তবে পরে শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ বলেন, রোববার ঢাকায় মাদ্রাসা-কেন্দ্রিক একটি সমাবেশ আছে এবং সে কারণে শিশুরা যাতে নিরাপদে ভালোভাবে পরীক্ষা দিতে পারে সেজন্য পরীক্ষাটি পিছিয়ে দেয়া হয়েছে।
একজন অভিভাবক ফারুক আহমেদ বলছেন, হঠাৎ করে পরীক্ষা পেছানোর কথা শুনে তার সন্তান রীতিমত হতাশ। নাসরিন আলম নামে আরেকজন অভিভাবক বলছেন, এভাবে পরীক্ষা পেছানোর কারণে এখন পরপর তিনদিন পরীক্ষার্থীদের তিনটি কঠিন বিষয়ের পরীক্ষায় অংশ নিতে হবে।
এর আগে শুক্রবারই পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিলো রোববার যেন ঢাকায় পরীক্ষার্থীরা একটু সময় নিয়ে বের হয়। আর এর কারণ ছিলো ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে কওমি মাদ্রাসার ছটি বোর্ডের একটি শোকরানা মাহফিল।
কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিসকে মাস্টার্সের সমমান স্বীকৃতি দিয়ে সংসদে আইন পাশ করায় মূলত প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাতে আয়োজিত এ অনুষ্ঠানে কওমি মাদ্রাসা গুলোর কয়েক লাখ শিক্ষক ও শিক্ষার্থী যোগ দেবেন। এর মধ্যেই আজকের পরীক্ষা স্থগিত করার ঘোষণা দেয়া হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলছেন পরীক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করেই তারা পরীক্ষা শুক্রবারে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছেন।

“কাল (আজ) সকাল থেকে বড় ধরণের সমাবেশ হবে ঢাকায়। সে কারণে আমরা মনে করেছি ছেলেমেয়েরা যেনো সমস্যায় না পড়ে। কারণ আমাদের হাতে সময় আছে। নিরাপদে যাতে যেতে পারে ও পরীক্ষা দিতে যেনো সমস্যা না হয় সে কারণে পরীক্ষা শুক্রবারে নেয়া হয়েছে”।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন সমাবেশ পেছানোর কোনো সুযোগ ছিলোনা বরং পরীক্ষা পেছানোর সুযোগ ছিলো।
এটা একটা ভিন্ন রকম। তাদের ডিগ্রি স্বীকৃতি পেয়েছে সরকার কর্তৃক। সে কারণে তারা সমাবেশ করবে শোকরানার নামে। আমরা তো এটা বন্ধ করতে পারিনা। তারা আগে আসেওনি”।
ঢাকায় কওমি মাদ্রাসাগুলোর এ অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আর সভাপতিত্ব করবেন হেফাজতে ইসলামের আমির আহমদ শফি।
তবে হেফাজতে ইসলামের একজন নেতা মুফতি ফয়জুল্লাহ বলছেন, পরীক্ষা পেছানোর সাথে তাদের কর্মসূচির কোনো সম্পর্ক নেই এবং এ বিষয়ে তারা অবগতও নন।
তবে কর্তৃপক্ষ কিংবা মাদ্রাসা নেতারা যাই বলুন একটি সমাবেশ বা সম্বর্ধনার জন্য শিশুদের দেশজুড়ে শিশুদের পরীক্ষা এভাবে পিছিয়ে দেয়াকে অগ্রহণযোগ্য বলছেন শিক্ষা বিষয়ক বিশ্লেষক অধ্যাপক ছিদ্দিকুর রহমান।
“এ ধরণের একটা কর্মসূচির জন্য সাতাশ লাখ শিক্ষার্থীর পরীক্ষা পেছাবে, তারা মানসিকভাবে বাধাগ্রস্ত হবে এটা কোনোভাবেই গ্রহণ করা যায়না। ভবিষ্যতে শিক্ষা মন্ত্রণালয়ের এ বিষয়ে সতর্ক হওয়া উচিত”।
তবে সমালোচনা কিংবা অসন্তোষের জবাবে শিক্ষামন্ত্রী বলছেন তারা শিশুদের ভালোর জন্যই এমন সিদ্ধান্ত নিয়েছেন যাতে তারা নির্বিঘ্নে নিরাপদে পরীক্ষায় অংশ নিতে পারে। সূত্র: বিবিসি বাংলা

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল’

দেশের খবর: এখন থেকে জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার রাতে মতিঝিলে ড. কামাল হোসেনে চেম্বারে এক বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম নেতা ও নাগরিক ঐক্য’র আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।

তিনি বলেন, সংলাপ আবার শুরু করার জন্য প্রধানমন্ত্রীর কাছে আবারও চিঠি পাঠাবে ঐক্যফ্রন্ট। সংলাপ শেষ হওয়ার আগে তফসিল ঘোষণা না করার ব্যাপারে প্রধানমন্ত্রীকে চিঠি দেওয়া হবে। এছাড়া নির্বাচনের অংশ হিসেবে বিভাগীয় শহরগুলোতে জনসংযোগ করবে ঐক্যফ্রন্ট৷

মাহমুদুর রহমান মান্না বলেন, আমাদের এতো কথা বলার পরও যদি তফসিল ঘোষণা করা হয় তাহলে কী করা যায় তা দেখবো৷

এর আগে শনিবার সন্ধ্যায় জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেনের চেম্বারে বিএনপি মহাসচিবসহ ঐক্যফ্রন্ট নেতারা বৈঠক করেন। মির্জা ফখরুল ছাড়াও ওই বৈঠকে দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ এবং ড. খন্দকার মোশাররফ হোসেনসহ ঐক্যফ্রন্টের নেতারা উপস্থিত ছিলেন। ওই বৈঠকে জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাও প্রমুখ উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
অভিনয়ের পর সাংবাদিকতায় মৌসুমী

বিনোদনের খবর: ঢাকাই চলচ্চিত্রের প্রিয়দর্শিনী নায়িকা হিসেবে পরিচিত তিনি। যিনি তার অভিনয়ের নৈপুণ্যতা দিয়ে আজও কোটি ভক্তের হৃদয়ের রানী। তিনি আর কেউ নন তিনি নায়িকা মৌসুমী। শনিবার (৩ নভেম্বর) তার জন্মদিন।
পূর্বে জন্মদিনে সচারাচর তেমন কোন আয়োজন না করলেও এবার অনুষ্ঠান করছেন। অনুষ্ঠানে ভক্তদের জন্য বিশেষ চমক আছে জানিয়েছিলেন তিনি। যেমন কথা তেমন কাজ। সাংবাদিকদের উপস্তিতিতে তার নতুন নিউজ পোর্টাল ‘ইয়েসনিউজবিডিডটকম’ ঘোষণা দিলেন তিনি। এখানে কেবলমাত্র শোবিজের খবর পাওয়া যাবে।

পোর্টালটিতে সম্পাদকের দায়িত্ব পালন করবেন তিনি।
মৌসুমীকে শুভেচ্ছা জানিয়ে তার স্বামী অভিনেতা ওমর সানী বলেন, ‘মৌসুমীর সঙ্গে পরিচয় হবার পর থেকেই দেখেছি সাংবাদিকতা নিয়ে ওর অনেক আগ্রহ। অবশেষে সে নিজেও সাংবাদিক হয়ে গেল। আমি খুব আনন্দিত। ওকে আমার পক্ষ থেকে অনেক অভিনন্দন। আমি ওকে অনেক তথ্য দেব। আপনারাও দেবেন। আমরা আমাদের ছেলে ফারদিন স্বাধীনকে মিস করছি।’

সাংবাদিকদের সম্মানার্থে আয়োজিত জন্মদিনের অনুষ্ঠানে মৌসুমী বলেন, ‘এতদিন আমি একপাশে বসতাম আর আমার সাংবাদিক ভাইয়েরা অন্যপাশে বসতেন। এখন আমরা একসঙ্গে বসবো। আমি একটি নিউজ পোর্টালের সম্পাদক হিসেবে দায়িত্ব নিয়েছি। এর চিফ রিপোর্টার হিসেবে কাজ করবেন অভি মঈনুদ্দিন।’

মৌসুমী বলেন, ‘সাংবাদিকতার প্রতি অনেক আগে থেকেই আগ্রহ ছিল। পেশাজীবনে অনেক সাংবাদিকের সঙ্গে মিশেছি। সেই জন্য এই পেশার প্রতি ভালো লাগা আরও বেশি। আশা করি অভিনয়ের মতো সাংবাদিক ক্যারিয়ারেও সবাইকে পাশে পাবো।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শাবনূর, অমিত হাসান, চঞ্চল মাহমুদসহ নানা সংবাদ মাধ্যমের চলচ্চিত্র সাংবাদিকগণ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
৬০ হাজার কোটি টাকার ৪০ প্রকল্প পাস হচ্ছে রোববার

দেশের খবর: এ যেন তুঘলকি কারবার। একনেক সভায় অনুমোদনের জন্য উপস্থাপন করা হচ্ছে ৪০ প্রকল্প। ব্যয় হবে ৬০ হাজার কোটি টাকার বেশি। চলতি অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বরাদ্দের এক তৃতীয়াংশ। নির্বাচন যত ঘনিয়ে আসছে প্রকল্প অনুমোদনের সংখ্যা ততই বাড়ছে।
ভোটের আগে উন্নয়ন প্রকল্প অনুমোদনের হিড়িক পড়েছে। মন্ত্রণালয়গুলো যে প্রকল্প পাঠাচ্ছে, তাই অনুমোদন দিয়ে দেয়া হচ্ছে। রোববার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) শেষ সভা। সভায় এসব প্রকল্প উপস্থাপন করছে পরিকল্পনা কমিশন। এর আগের একনেক সভাগুলোতেও উন্নয়ন প্রকল্প অনুমোদনের হিড়িক পড়েছিল। শেষ সভাতে প্রকল্প সংখ্যা দ্বিগুণ হয়েছে।

এ বিষয়ে পরিকল্পনামন্ত্রী আহম মুস্তফা কামাল বলেন, শেষের দিকে প্রকল্প বেশি পাস হলে দোষের কিছু নেই। আগে এত প্রকল্প আসেনি, কিন্তু এখন আসছে বলে অনুমোদন দেয়া হচ্ছে। আমরা সবখানে উন্নয়ন নিশ্চিত করতে চাই।
রোববার বিকেলে ডাকা হয়েছে একনেক সভা। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপার্সন শেখ হাসিনা সভাপতিত্ব করবেন। রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কেন্দ্রে এ সভা শেষে পরিকল্পনামন্ত্রী ব্রিফিং করবেন।

পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, একনেকে উপস্থাপনের জন্য প্রস্তুত প্রকল্পগুলোর মধ্যে প্রথমেই রয়েছে- বাংলাদেশ রেলওয়ের জয়দেবপুর থেকে ঈশ্বরদী পর্যন্ত ডুয়েলগেজ ডাবল লাইন নির্মাণ প্রকল্প। ব্যয় ধরা হয়েছে ১৪ হাজার ২৫০ কোটি ৬১ লাখ টাকা।

নতুন রেল লাইনে মিটারগেজ ও ব্রডগেজ উভয় ধরনের ট্রেনই চলাচলের ডুয়েলগেজ করা হবে লাইনটি। প্রকল্পটি বাস্তবায়ন করবে বাংলাদেশ রেলওয়ে। জি-টু-জি চুক্তির আওতায় প্রকল্প সহায়তা বাবদ প্রায় পৌনে ৯ হাজার কোটি টাকা দেবে চীন। বাকি টাকা সরকারের কোষাগার থেকে সরবরাহ করা হবে।

এরপর রয়েছে পূর্বাচল লিংক রোডের উভয় পাশে (কুড়িল থেকে বোয়ালিয়া পর্যন্ত) ১০০ ফুট প্রশস্ত খাল খনন ও উন্নয়ন (১ম সংশোধিত) প্রকল্প। অনুমোদনকালে ব্যয় ছিল ৫ হাজার ১৪৫ কোটি ২৮ লাখ টাকা। এখন এক লাফে প্রকল্প ব্যয় দ্বিগুণ হচ্ছে। ব্যয় ধরা হচ্ছে, ১০ হাজার ৩২৯ কোটি টাকা।

বিশ্লেষণে দেখা গেছে, অনেক প্রকল্পই অনুমোদনের ক্ষেত্রে তড়িঘড়ি করা হয়েছে। এ ছাড়া কঠিন শর্তের ঋণ নিয়েও বড় বড় প্রকল্প নেয়া হচ্ছে। ফলে দেশ ঋণগ্রস্ত হওয়ার ঝুঁকিতে থাকে।

এরপর প্রকল্পগুলোর মধ্যে রয়েছে- পায়রা সমুদ্র বন্দরের প্রথম টার্মিনাল এবং আনুষঙ্গিক সুবিধাদি নির্মাণ, ব্যয় ৩ হাজার ৯৮২ কোটি ১০ লাখ টাকা। ঢাকা মেট্রোপলিটন এলাকায় পুলিশের জন্য ৯টি আবাসিক টাওয়ার নির্মাণ, ব্যয় ৯৭৫ কোটি ৫৬ লাখ টাকা। বাংলাদেশ পুলিশের সন্ত্রাস দমন ও আন্তর্জাতিক অপরাধ প্রতিরোধ কেন্দ্র নির্মাণ প্রকল্প, ব্যয় ৩৫৪ কোটি ১৬ লাখ টাকা।

বাংলাদেশ পুলিশের ঊর্ধতন কর্মকর্তাদের জন্য আবাসিক ভবন নির্মাণ, ব্যয় ১১৮ কোটি ৬৭ লাখ টাকা। কক্সবাজার বিমান বন্দরের রানওয়ে সম্প্রসারণ, ব্যয় ৩ হাজার ৭০৯ কোটি ৬০ লাখ টাকা। ঢাকা খুলনা (এন-৮) মহাসড়কের যাত্রাবাড়ি ইন্টারসেকশন থেকে (ইকুরিয়া-বাবুবাজার লিংক সড়কসহ) মাওয়া পর্যন্ত এবং পাচ্চর-ভাংগাংশ ধীর গতির যানবাহনের জন্য পৃথক লেনসহ ৪ লেনে উন্নয়ন প্রকল্পের অসমাপ্ত কাজ সমাপ্ত কারণ, ব্যয় ৪ হাজার ১১১ কোটি ৮৫ লাখ টাকা।

টেকনাফ-শাহপরীর দ্বীপ জেলা মহাসড়ক (জেড-১০৯৯) হাড়িয়াখালী থেকে শাহপরীর দ্বীপ অংশ পুনঃনির্মাণ, প্রশস্তকরণ এবং শক্তিশালীকরণ, ব্যয় ৬৭ কোটি ৭৮ লাখ টাকা। টাঙ্গাইল পৌরসভার অবকাঠামো উন্নয়ন, ব্যয় ২২৮ কোটি ৭৯ লাখ টাকা। হরিপুর শহরের টেপাখোলা লেক উন্নয়ন প্রকল্প রয়েছে।

এ ছাড়া কুমিল্লা জেলার ৫টি পৌরসভার অবকাঠামো উন্নয়ন প্রকল্প, বৃহত্তর কুমিল্লা জেলা গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প রয়েছে। এর ব্যয় ধরা হয়েছে ৯৪৯ কোটি ৬৫ লাখ টাকা।

ডিজাস্টার রিস্ক ম্যানেজমেন্ট এনহেন্স প্রজেক্ট (এলজিইডি-অংশ), ব্যয় ২২৫ কোটি টাকা। অন্য প্রকল্পগুলো হলো- গ্রাম সড়ক পুনর্বাসন প্রকল্প। ১৬ গোপালগঞ্জ জেলার গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন (১ম সংশোধিত), ফরিদপুর জেলার গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন (১ম সংশোধিত), বৃহত্তর ঢাকা গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প-৪, তিন পার্বত্য জেলায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত পল্লী সড়ক উন্নয়ন প্রকল্প।

পশ্চাদপদ কুড়িগ্রাম ও জামালপুর জেলার দারিদ্র্য হ্রাসকরণ, ব্যয় ১৯৫ কোটি ১৫ লাখ টাকা। গ্রামীণ রাস্তায় ১৫ মিটার দৈর্ঘ্য পর্যন্ত সেতু/কালভার্ট নির্মাণ, গ্রামীণ মাটির রাস্তা টেকসইকরণের লক্ষ্যে হেরিং বোড বন্ড (এইচবি) করণ (২য় পর্যায়), বঙ্গমাতা ন্যাশনাল সেলুলার অ্যান্ড মলিকুলার রিসার্স সেন্টার স্থাপন, ব্যয় ১ হাজার ৫০৬ কোটি ৯৭ লাখ টাকা।

মুগদা মেডিকেল কলেজের প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ এবং আনুষঙ্গিক সুবিধাদি সম্প্রসারণ, ব্যয় ৫২৪ কোটি ৩৮ লাখ টাকা। সুনামগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপন, ব্যয় ১ হাজার ১০৭ কোটি ৮৭ লাখ টাকা। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো ও একাডেমিক কার্যক্রম সম্প্রসারণ, ব্যয় ৮৩৮ কোটি ৩৬ লাখ টাকা।

বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধির জন্য বিভিন্ন প্রকার যানবাহন ও যন্ত্রপাতি ক্রয়, ৬৪৯ কোটি ৮৭ লাখ টাকা। র‌্যাবের কারিগরি ও প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্প, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ডুবুরি ইউনিট সম্প্রসারণ, ব্যয় ১৬৫ কোটি ১৯ লাখ টাকা। ন্যাশনাল পাওয়ার ট্রান্সমিশন নেটওয়ার্ক ডেভেলপমেন্ট প্রজেক্ট (১ম সংশোধন), ব্যয় ২ হাজার ৫১৬ কোটি ১৫ লাখ টাকা।

বগুড়া-রংপুর-সৈয়দপুর গ্যাস সঞ্চালন লাইন নির্মাণ, ব্যয় ১ হাজার ৩৭৮ কোটি ৫৫ লাখ টাকা। ছাতক সিমেন্ট কোম্পানি লি. এর উৎপাদন পদ্ধতি ওয়েট প্রসেস থেকে ড্রাই প্রসেস এ রূপান্তরকরণ (১ম সংশোধিত), ব্যয় ৮৯০ কোটি ১০ লাখ টাকা।

৩৩. বিএআর অব কেরু অ্যান্ড কোং (বিডি) লিমিটেড (১ম সংশোধিত), ব্যয় ১০২ কোটি ২১ লাখ টাকা। এসব প্রকল্পের বাইরে আরও ৬ -৭টি প্রকল্প অনুমোদনের জন্য টেবিলে উঠানো হবে বলে পরিকল্পনা কমিশন সূত্রে নিশ্চিত হওয়া গেছে।

পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, এ অর্থ বছরের শুরুর দিকে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে ৮-১০টি প্রকল্প অনুমোদন হয়ে আসছিল। তবে নির্বাচন যত ঘনিয়ে আসছে প্রকল্প অনুমোদনের সংখ্যা তত বাড়ছে। এ বছর এডিপিতে বরাদ্দ ছিল ১ লাখ ৭৩ হাজার কোটি টাকা।

এ বিষয়ে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের (পিপিআরসি) চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমান বলেন, প্রতিটি প্রকল্পের শুরুতে যা ব্যয় দেখানো হয়, সময়ের সঙ্গে সঙ্গে বহুগুণে এর বাজেট বেড়ে যায়। আমরা এখন ক্রমেই ঝুঁকিপূর্ণ ঋণের দিকে যাচ্ছি।

তিনি বলেন, আমরা মধ্যম আয়ের কথা বলছি, অথচ আমাদের দেশে এখনও এক কোটি ৪০ লাখ মানুষ দরিদ্র। তাদের উন্নয়নে কাজ করতে হবে। মানুষ দেশের বাইরে যায় কিন্তু রেমিটেন্স কমে যাচ্ছে এ বিষয়টি খতিয়ে দেখা প্রয়োজন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সোহরাওয়ার্দীতে শোকরানা মাহফিলে জমায়েত হচ্ছেন আলেমরা

দেশের খবর: আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ এ উপলক্ষে সকাল ১০টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।
কওমি মাদ্রাসা শিক্ষার সর্বোচ্চ সনদ দাওরায়ে হাদিসকে (তাকমিল) সাধারণ শিক্ষার স্নাতকোত্তর ডিগ্রির সমান স্বীকৃতি দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আজ রোববার সংবর্ধনা দেবেন এ সেক্টরের আলেমরা।
অবশ্য তারা এ অনুষ্ঠানকে বলছেন- শোকরানা মাহফিল। এতে সারা দেশের ১০ লক্ষাধিক আলেমের সমাগম হবে। এতে সভাপতিত্ব করবেন আল্লামা শাহ আহমদ শফী।
এ উপলক্ষে এক সপ্তাহেরও বেশি সময় ধরে সোহরাওয়ার্দী উদ্যানে মঞ্চ ও প্যান্ডেল তৈরির কাজ শেষ।

উদ্যানে নিয়মিত প্রাতঃভ্রমণকারীরা বলেছেন, প্রধানমন্ত্রী আগেও অনেক অনুষ্ঠানে যোগ দিতে সোহরাওযার্দী উদ্যানে এসেছেন। কিন্তু এবারের আয়োজন একটু ব্যতিক্রম। বিশাল এলাকাজুড়ে প্যান্ডেল, বসার জন্য চেয়ার, বিভিন্ন স্থানে পর্য়াপ্তসংখ্যক টয়লেট ও সুপেয় পানির ব্যবস্থা রয়েছে। ভোর থেকেই সমাবেশস্থলে আসতে শুরু করেছেন আলেমরা।

রাজধানীতে এ বড় সমাবেশকে সামনে রেখে এরই মধ্যে আইনশৃঙ্খলা বাহিনী বাড়তি ব্যবস্থা নিয়েছে। আজকের পূর্বনির্ধারিত জেএসসি ও জেডিসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। ৯ নভেম্বর সকাল ৯টায় ওই পরীক্ষা নেয়া হবে বলে জানিয়েছেন মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক একেএম ছায়েফউল্যা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবর্ধনার স্থান সোহরাওয়ার্দী উদ্যান শনিবার দুপুরে পরিদর্শন করেছেন জাতীয় দ্বীনি মাদ্রাসা শিক্ষা বোর্ড ও জমিয়াতুল উলামার চেয়ারম্যান শাইখুল হাদিস আল্লামা ফরিদ উদ্দীন মাসউদ।

এ সময় সাংবাদিকদের তিনি বলেন, আমরা আশা করছি ১০ লাখেরও বেশি মানুষ শোকরানা মাহফিলে উপস্থিত হবেন। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, এটি নির্বাচনী সমাবেশ নয়; প্রধানমন্ত্রী শেখ হাসিনা কওমি মাদ্রাসার জন্য নজিরবিহীন একটি কাজ করেছেন, যা এর আগে কেউ-ই করেনি। আমরা তাকে শুকরিয়া জানাতেই একত্র হব।

আল্লামা আহমদ শফী শোকরানা মাহফিলে উপস্থিত থাকবেন কিনা সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন, ইনশাআল্লাহ উপস্থিত থাকবেন। তিনি নিজেই তো প্রধানমন্ত্রীকে দাওয়াত দিয়েছেন। এ মাহফিলের সভাপতিত্বও করবেন তিনি। আমরা দোয়া করছি, তাকে আল্লাহতা’আলা সুস্থ রাখুন।
হেফাজতে ইসলাম একসময় সরকারের বিরুদ্ধে রাজধানীর শাপলা চত্বরে অবস্থান নিয়েছিল, এখন পক্ষে চলে এসেছে কীভাবে- এমন প্রশ্নের উত্তরে আল্লামা মাসউদ বলেন, হেফাজতে ইসলাম সরকারের বিরুদ্ধে ছিল না।

তারা শাপলা চত্বরে তাদের দাবি সরকারের কাছে পেশ করেছিল। আর এখন তো অনেক বড় একটি কাজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা করে দিয়েছেন। কওমি মাদ্রাসা স্বীকৃতি, আইন পাস করানো ছোট কোনো বিষয় নয়। এটি নজিরবিহীন।

আলেমদের এ সমাবেশে প্রধানমন্ত্রীর কাছে কোনো দাবি রাখা হবে কিনা জানতে চাইলে মাসউদ বলেন, সে রকম কোনো বিষয়ে সম্মিলিত পরামর্শ হয়নি। তবে জামায়াত নিষিদ্ধকরণ, কাদিয়ানিদের মিথ্যাচার প্রচারের বিরুদ্ধে আলোচনা হতে পারে। প্রধানমন্ত্রী এ বিষয়েও ভালো ভূমিকা রাখতে পারেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় দ্বীনি মাদ্রাসা শিক্ষা বোর্ডের সহসভাপতি মাওলানা ইয়াহয়া মাহমুদ, মহাসচিব মুফতি মুহাম্মদ আলী, সাংগঠনিক সম্পাদক মাওলানা ইমদাদুল্লাহ কাসেমী, বাংলাদেশ জমিয়াতুল উলামার মহাসচিব মাওলানা আবদুর রহিম কাসেমী, অভিভাবক পরিষদ সদস্য মাওলানা আইয়ুব আনসারী, ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক মাওলানা সদরুদ্দীন মাকনুন, কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা মাসউদুল কাদির প্রমুখ। সারা দেশে ১৩ হাজার ৯০২টি কওমি মাদ্রাসায় ১৪ লাখ শিক্ষার্থী আছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বাংলাদেশে অবকাঠামো উন্নয়নে কাজ করবে ভারত ও জাপান

অনলাইন ডেস্ক: বাংলাদেশ, মিয়ানমার এবং শ্রীলংকায় অবকাঠামো উন্নয়নে যৌথভাবে কাজ করার বিষয়ে একমত হয়েছে ভারত এবং জাপান। গত ২৯ অক্টোবর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে টোকিওতে বৈঠক করেছেন। তারা বাংলাদেশ এবং অন্য দেশে অবকাঠামোগত সহযোগিতা বাড়ানোর বিষয়ে ঐকমত্যে পৌছান।

বাংলাদেশে ভারত রাস্তা তৈরি করবে। আর সংযোগ দিতে জাপান সেতু নির্মাণ করবে। দুই দেশের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, জাপান যমুনা রেলওয়ে সেতু নির্মাণ করবে। ভারত এটা তৈরিতে পাথর সরবরাহ করবে। মিয়ানমারের রাখাইন রাজ্যে দুই দেশ আবাসন, স্কুল এবং বিদ্যুত্ প্রকল্পে যৌথভাবে কাজ করবে। শ্রীলংকায় এলএনজি সম্পর্কিত অবকাঠামো নির্মাণে জাপান এবং ভারত ঘনিষ্ঠভাবে কাজ করছে।

ভারতের সঙ্গে বাংলাদেশের সীমান্তে মহাসড়ক উন্নয়নে সহায়তা দেবে জাপান। আসাম ও ভুটানের মধ্যকার করিডোর গেলেফু এবং বাংলাদেশ ও মেঘালয়ের দালু সীমান্ত উন্নয়নে কাজ করবে ভারত ও এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)। এই প্রকল্পের মধ্যে ধুলবাড়ি-ফুলবাড়ি সেতু রয়েছে যেটি ভারতের সবচেয়ে দীর্ঘ সেতু হবে। গত ২৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর টোকিওতে প্রধানমন্ত্রী মোদীর সফরে দিল্লির অ্যাক্ট ইস্ট পলিসি গুরুত্ব পায়। প্রধানমন্ত্রী মোদী জাপানকে ভারতের অ্যাক্ট ইস্ট পলিসির অন্যতম গুরুত্বপূর্ণ দেশ হিসেবে বর্ণনা করেছেন। দুই দেশই প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে একসঙ্গে উন্নয়ন কাজ চালানোর বিষয়ে মতৈক্যে পৌছান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পাকিস্তানে জীবনের হুমকিতে দেশ ত্যাগ আসিয়ার আইনজীবীর

বিদেশের খবর: পাকিস্তানে ব্লাসফেমি আইনের মামলায় খালাস খ্রিস্টান নারী আসিয়া বিবির আইনজীবী দেশ ত্যাগ করেছেন। তিনি বলেছেন, তার জীবন হুমকির সম্মুখীন। আসিয়া বিবিকে মৃত্যুদণ্ড থেকে খালাস দেওয়ায় তুমুল বিক্ষোভ হয় দেশটিতে। সরকারের সঙ্গে চুক্তির পর গত তিনদিন ধরে চলা বিক্ষোভ গতকাল শনিবারে থামে।

গত বুধবার সুপ্রিম কোর্টের রায়ে খালাস পান আসিয়া। গতকাল শনিবার সকালে আসিয়ার আইনজীবী সাইফুল মুলুক ইউরোপের উদ্দেশ্যে দেশ ত্যাগ করেন। ৬২ বছর বয়সী সাইফুল বার্তা সংস্থা এএফপিকে বলেন, আমি আসিয়া বিবির জন্য লড়াই করতে চাই। তাই আমাকে বেঁচে থাকতে হবে।

এদিকে সরকারের সঙ্গে বিক্ষোভকারীদের ৫ দফার এক চুক্তির পর বিক্ষোভ বন্ধ হয়। চুক্তিতে বলা হয়েছে, আসিয়া বিবি এবং তার পরিবার দেশ ত্যাগ করতে পারবে না। সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করা হয়েছে। সরকার এক্ষেত্রে কোনো হস্তক্ষেপ করতে পারবে না। এ সম্পর্কে সাইফুল মুলুক বলেন, এটা দুর্ভাগ্যজনক, তবে অপ্রত্যাশিত নয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest