সর্বশেষ সংবাদ-
শ্যামনগরে প্রতিবন্ধী ব্যক্তিদের সরকারি সেবা প্রাপ্তির মানোন্নয়নে পাবলিক হেয়ারিংগভীর রাতে গাবুরায় গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ‌দাফন সম্পন্নগাজী নজরুলের ফাঁ*সির দাবিতে উত্তাল শ্যামনগরসাতক্ষীরায় যুবদলের আংশিক কমিটি ঘোষণা, আনন্দ মিছিলগণপিটুনিতে মৃত্যু নিয়ে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলনসাতক্ষীরা জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা: সভাপতি মুকুল, সম্পাদক বাবুবিজনেস অ্যান্ড লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন সাতক্ষীরার সুদীপ্তকেঁড়াগাছি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ডা. আনিছুর রহমানের ৫ম মৃত্যুবার্ষিকী আজআশাশুনিতে ওসি জাহাঙ্গীর আরিফের নেতৃত্বে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৬দেবহাটায় সিআর পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

মাংসের সঙ্গে যৌন উত্তেজক পারদ খেয়ে দুই ব্যক্তির মৃত্যু

দেশের খবর: মাংসের সঙ্গে যৌন উত্তেজক পারদ খেয়ে দুইজনের মৃত্যু হয়েছে। অপরজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পরেছে।

শুক্রবার রাতে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের রাজাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন- রংপুর সদর কোতোয়ালি থানার পুটিবাড়ি গ্রামের হিরো মিয়ার ছেলে সুলতান মিয়া (২৫), একই জেলার কাউনিয়া থানার হারাগাছ গ্রামের আব্দুস সামাদ মিয়ার ছেলে আনোয়ারুল হক (৩১)। এছাড়া মমতাজ মিয়ার ছেলে মো. রব্বানী (২৪) আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার মির্জাপুর থানা পুলিশ সূত্র জানায়, নিহত দুইজন ও আহত একজন পেশায় দিন মজুর। তারা রাজাবাড়ি এলাকায় মুদি দোকানে কাজ করে জীবিকা নির্বাহ করে। শুক্রবার রাতে একটি হোটেলে কবুতরের মাংসের সঙ্গে যৌন উত্তেজক পারদ খায়। মাংস খাওয়ার পর আস্তে আস্তে তারা অসুস্থ হয়ে পরে। আশপাশের লোকজন ঘটনাটি জানতে পেরে তাদের রাতেই কুমুদিনী হাসপাতালে ভর্তি করে।

ভর্তিকৃত তিনজনের মধ্যে সুলতান ও আনোয়ারুল মারা যান। রব্বানীর শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালের চিকিৎসকরা তাকে ঢাকায় স্থানান্তর করেছে।

এ ব্যাপারে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ একেএম মিজানুল হক মিজানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আবার সংলাপে বসতে কাল প্রধানমন্ত্রীকে চিঠি দেবে ঐক্যফ্রন্ট

রাজনীতির খবর: আবার সংলাপে বসতে রোববার প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে চিঠি দেবে জাতীয় ঐক্যফ্রন্ট।শনিবার সন্ধ্যায় রাজধানীর মতিঝিলে ড. কামাল হোসেনের চেম্বারে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষনেতাদের বৈঠকে এসব সিদ্ধান্ত হয়েছে।

বৈঠক শেষে জাতীয় ঐক্যফ্রন্টের বৃহৎ শরিক দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের জানান, এখনই তফসিল ঘোষণা না করার অনুরোধের বিষয়টিও প্রধানমন্ত্রীকে অবহিত করা হবে।

এর আগে সংলাপ চেয়ে গত রোববার রাতে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সাত দফা দাবি এবং ১১ দফা লক্ষ্য সংবলিত চিঠি দেয় ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন ঐক্যফ্রন্ট।

পরে ঐক্যফ্রন্টের সংলাপের আহ্বানে সাড়া দিয়ে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় গণভবনে ঐক্যফ্রন্টকে আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

সে অনুযায়ী, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সংলাপে ঐক্যফ্রন্টের অন্যতম শীর্ষ নেতা ড. কামাল হোসেন ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্টের ১৬ সদস্যের প্রতিনিধি অংশ নেন।

দীর্ঘ সংলাপ শেষে বেরিয়ে এক আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় ড. কামাল বলেন, সংলাপ থেকে তেমন কোনো সমাধান পাওয়া যায়নি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা এ সংলাপে সন্তুষ্ট নই। ঐক্যফ্রন্টের সাত দফা দাবি মেনে নেয়া না হলে আন্দোলন চলবে বলেও জানায় ঐক্যফ্রন্ট।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জেল হত্যা দিবসে লাবসার ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের আলোচনা সভা

নিজস্ব প্রতিনিধি :
৩নভেম্বর জেল হত্যা দিবস পালন উপলক্ষে বাংলাদেশ আওয়ামীলীগ সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নের ৯নং শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সন্ধায় সদরের তালতলা স্কুলমোড়ে তালতলা-গোপীনাথপুর ৯নং ওয়ার্ড আওয়ামীলীগ কার্যালয়ে জেলহত্যা দিবসের উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। লাবসা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জজ কোর্টের এপিপি এ্যাড. মুস্তাফিজুর রহমান শাহনেওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এসএম শওকত হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহজান আলী, যুগ্ন সম্পাদক আব্দুর রশিদ, পৌর আওয়ামীলীগ সভাপতি মোহাম্মদ আবু সায়ীদ, যুগ্নসম্পাদক রাশেদুজ্জামান রাশি।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন লাবসা ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মহাসেনুল হাবিব মিন্টু ও ৯নংওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইউপি সদস্য মনিরুল ইসলাম।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনিতে জেলহত্যা দিবস পালিত

আশাশুনি ব্যুরো : আশাশুনিতে জেল হত্যা দিবস পালন করা হয়েছে। জাতীয় শ্রমিকলীগ আশাশুনি উপজেলা শাখার উদ্যোগে শনিবার সন্ধ্যায় উপজেলা শ্রমিকলীগ কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা শ্রমিকলীগ সভাপতি ঢালী সামছুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বিপুলের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, সহ-সভাপতি আহসান উল্লাহ, তারিকুল ইসলাম, সুজন, শরিফুল মিস্ত্রী, শাহিনুর, আলিম শেখ, মেছের আলি প্রমুখ। অপরদিকে, শনিবার বিকালে দলীয় কার্যালয়ে আশাশুনি উপজেলা স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে আলোচনা সভা ও মীলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি এস এম সাহেব আলির সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, উপদেষ্টা ঠিকাদার নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সদর সভাপতি সমীরণ কুমার বাইন, বুধহাটা সভাপতি বাপ্পী, কুল্যা সভাপতি আবু হাসান, মঞ্জুরুল ইসলাম, খোকন চন্দ্র মন্ডল, বাবুল আক্তার, কামরুজ্জামান, দিলীপ কুমার মন্ডল, গোপাল মন্ডল, আঃ হান্নান, মিজানুর রহমান প্রমুখ। বক্তাগণ, জেল হত্যা মামলায় বিচার হলেও বিদেশে পলাতক ১০ আসামীকে দেশে এনে অবিলম্বে ফাঁসিতে ঝুলানোর জন্য জোর দাবি জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
খেজুরডাঙ্গী ও বকচরা স্কুলের ৫৮ ছোটবন্ধু’র মাঝে পরীক্ষা উপকরণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক : আমরা বন্ধু’র উদ্যোগে খেজুরডাঙ্গী ও বকচরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ৫৮ ছোটবন্ধু’র মাঝে পরীক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
শনিবার (৩ নভেম্বর) সকাল ১১টায় সাতক্ষীরার স্বেচ্ছাসেবী সংগঠন আমরা বন্ধু সদর উপজেলার লাবসা ইউনিয়নের খেজুরডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির সমাপনী পরীক্ষার্থীদের মাঝে এ উপহার প্রদান করে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেবা সরকার উপস্থিত থেকে ৫ম শ্রেণির ৩০ জন পরীক্ষার্থীর মাঝে এ উপহার প্রদান করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারি শিক্ষক রোকনুজ্জামান, তহমিনা আক্তার, আমরা বন্ধু’র সদস্য মফিজুল ইসলাম, শামছুন্নাহার, নুরুল হুদা, শারমিন আক্তার প্রমুখ।
উপহার পেয়ে পরীক্ষার্থী বিক্রম আদিত্য সরকার বলে, বড় বন্ধুদের এই উপহার আমার পড়াশুনার গতি বাড়িয়ে দিবে। বন্ধুরা আমাদের কাছে ভাল কিছু আশা করে। আমার সবাই পরীক্ষায় ভাল রেজাল্ট করবো। বাবা, মা, স্যার, ম্যাডাম ও বড়বন্ধুদের মুখ উজ্জল করবো।
পরীক্ষার্থী ফারহানা ইয়াছমিন বলে, এমন উপহার আমি প্রথম পেলাম। আমাদের উপহার দেওয়ার জন্য বড় বন্ধুদের অনেক ধন্যবাদ।
এর আগে সোমবার (২৯ অক্টোবর) সকালে সদর উপজেলার বকচরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৮জন সমাপনী পরীক্ষার্থীর মাঝে উপহার প্রদান করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিরিনা সুলতানা উপস্থিত থেকে পরীক্ষার্থীদের মাঝে এ উপহার বিতরণ করেন। ২০১৫ সাল থেকে এ সংগঠনটি সদর উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের লেখাপড়ায় উৎসাহ দিতে শিক্ষা উপকরণ হিসেবে খাতা কলম উপহার দিয়ে আসছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় ছাত্রলীগের উদ্যোগে জেল হত্যা দিবস পালন

নিজস্ব প্রতিবেদক : জেল হত্যা দিবস উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ জেলা শাখার আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়নতে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল ইসলাম রেজার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি মুনসুর আহমেদ। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, শেখ সাহিদ উদ্দিন সাহিদ, ফিরোজ কামাল শুভ্র, সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, দপ্তর সম্পাদক হারুন উর রশিদ, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক এড. আজহার হোসেন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সদস্য জে এম ফাত্তাহ। এসময় উপস্থিত ছিলেন আওয়ামীলীগনেতা মন্ময় মনির, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মীর মোস্তাক আলী, দপ্তর সম্পাদক খন্দকার আনিসুর রহমান, সাবেক ছাত্রনেতা সমন্বয় কমিটির যুগ্ম আহবায়ক কাজী আক্তার হোসেন, সদস্য সৈয়দ মহিউদ্দীন হাশেমী তপু, নূরে আলম সিদ্দিক, সাবেক জেলা ছাত্রলীগ নেতা জি এম ওয়াহেদ পারভেজ, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহিনুর আলম সাদ্দাম, সাধারণ সম্পাদক ফজলে রাব্বি শাওন, সাতক্ষীরা সরকারি কলেজ সভাপতি কাজী শাহেদ হোসেন, সাধারণ সম্পাদক আবুল কালাম, সিটি কলেজ সভাপতি মঈদুল ইসলাম, আলিফ খান, ফাহিম মৃনাল, দিপ প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাদিকুর রহমান সাদিক। সভায় বক্তারা বলেন, বাংলাদেশের ইতিহাসে এক রক্তক্ষরা দিন ৩ নভেম্বর জেলহত্যা দিবস। বাঙালী জাতির ইতিহাসে আরেক কলঙ্কিত দিবস। বাঙালি জাতিকে নেতৃত্বশূন্য করতে ৪০ বছর আগে ১৯৭৫ সালের নভম্বর মধ্যরাতে ঢাকা কেন্দ্রিয় কারাগারে অভ্যন্তরীণ জাতির চার মহান সন্তান, মুক্তিযুদ্ধের অন্যতম পরিচালক, মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী ও জাতির জনক বঙ্গবন্ধুর একনিষ্ঠ ঘনিষ্ঠ সহচর, জাতীয় চার নেতা বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমেদ, মন্ত্রিসভার সদস্য ক্যাপ্টেন এম মনসুর আলী, এবং এ এইচ এম কামরুজ্জামানকে ব্রাশ ফায়ার করে নির্মম নৃশংসভাবে হত্যা করা হয়। সেদিনের পর থেকে হত্যা কান্ডের স্মৃতি স্মরণার্থে দিনটি জেলা হত্যা দিবস হিসেবে পালিত হয়ে আসছে। চারনেতা হত্যা কান্ডের সাথে জড়িতদের দেশে ফিরিয়ে এনে আইনানুগ ব্যবস্থা গ্রহনের অনুরোধ জানান বক্তারা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগর থানা নবগত ওসি কে ফুলেল শুভেচ্ছা

শ্যামনগর প্রতিনিধি : শনিবার শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে নবাগত অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম এর সাথে পরিচিতি সভায় ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি জি,এম,আকবর কবীরের সভাপতিত্বে সাধারণ সম্পাদক জাহিদ সুমনের পরিচালনায় প্রেসক্লাবের সকল সাংবাদিক বৃন্দএ সময় উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগরে জেল হত্যা দিবস পালিত

শ্যামনগর প্রতিনিধি : শ্যামনগরে যথাযোগ্য মর্যাদায় জেল হত্যা দিবস পালিত হয়েছে। ৩ নভেম্বর শ্যামনগর উপজেলা আওয়ামীলীগের আয়োজনে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি গাজী আনিসুজ্জামান আনিচ। অনুষ্ঠানে প্রধান অতিথি সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক জি, এম, শফিউল আজম লেনিন, প্রধান বক্তা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস,এম,আতাউল হক দোলন, বিশেষ অতিথি জেলা পরিষদের সদস্য গোলাম মোস্তফা মুকুল, ডালিম কুমার ঘরামী, সাবেক জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক স.ম.আব্দুস সাত্তার প্রমূখ উপস্থিত ছিলেন। বক্তরা জেল হত্যা দিবসের ইতিহাস কলংক জনক মন্তব্য করে বলেন, যারা এ ধরনের গর্হিত কাজ করেছে বা জড়িত ছিল তারা দেশ ও জাতির শত্রু। নিহতদের স্মরণে বিশেষ দোয়া অনুষ্ঠানের পরে তবারক বিতরণ করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest